ফন্ট সাইজ:
থিম:
মির্জা সায়ান মুগ্ধ

77/2

লেখক: জান্নাতুল ফেরদৌস মিথিলা

যে হাত আমার কিউটিকে মে*রেছে, সেই হাতের মালিক, ওরফে আপনার মতো জঘন্য মানুষ কখনো বাবা হওয়ার যোগ্যতাই রাখে না, অধীর রায়! আমি খুব করে চাই, আমার গর্ভে কোনোদিন আপনার মতো নির্দয় মানুষের অংশ না আসুক! কোনোদিন না আসুক!”

রমণীর কথাগুলোতে সে কী তেজ! একেকটা যেন বিষাক্ত তিরের ফলার মতো বিদ্ধ হলো রূঢ় মানবের অন্তঃকোণে। শরীরের অজস্র ক্ষত কোনোমতে তাকে কাবু করতে না পারলেও, এই মুহূর্তে মায়াবিনীর শেষ কথাটুকু পুরোপুরি নাড়িয়ে দিল তার সমস্ত অস্তিত্ব! রাতের আঁধারে কালো মাখা নিস্তব্ধতায় অক্ষিকোটর বেয়ে নিঃশব্দে গড়াতে লাগল অশ্রু। দাম্ভিকতার ভারে সদা উঁচু হয়ে থাকা ঘাড়টা আজ অজান্তেই নুয়ে গেল তার। অলক্ষ্যে আড়াল করল অশ্রুসিক্ত চোখদুটো।

বোকা মানবী আজ বড্ড ভেঙে পড়েছে! কন্ঠে মনের কোণে জমে থাকা সমস্ত রাগ উগরে দিলেও চোখদুটো বাঁধনহীনভাবে ঝরাচ্ছে অশ্রু! দুর্বল শরীরটা ভীষণ টলছে। সম্মুখে নত ঘাড়ে বসে থাকা রূঢ় মানবের পানে একপলক ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে পরক্ষণেই উল্টো দিকে পা বাড়াল সে। আকাশভাগ কাঁপিয়ে ততক্ষণে মুষলধারে বৃষ্টি ঝরছে। যার প্রকোপে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে রমণীর ক্ষুদ্র তনু। খালি পায়ে, জবুথবু দেহটা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে সে। দাঁত খিঁচে ঝাঁঝিয়ে আওড়াচ্ছে,

“জানোয়ার! একটা নির্দয় জানোয়ার!”

মাহির পায়ের গতি ক্ষীণ! একটুখানি হাঁটতে গেলেই তলপেটের ত্বকে টান পড়ছে ভীষণ। মৃদু ব্যথায় অসাড় হয়ে আসছে পা দুটো। তক্ষুনি দুহাতে খামচে ধরল নিজের তলপেটের ত্বক। ঠোঁটে ঠোঁট চেপে আরও কিছুটা পথ এগোতেই আচমকা পেছন থেকে একজোড়া শক্তপোক্ত হাত এসে রমণীর ক্ষুদ্র দেহটা তুলে নিল শূন্যে!মাহি মোটেও হতভম্ব হলো না! পেছনে না ঘুরেও বেশ বুঝল, এই কর্মকাণ্ড কার। তক্ষুনি চোয়াল শক্ত করে দাঁত খিঁচে শুধাল,

“পুট মি ডাউন, ইউ ব্লাডি সাইকো!”

পেছনে দাঁড়িয়ে থাকা পাহাড়সম বলিষ্ঠ পুরুষটির দৃষ্টিদ্বয় নত। তবুও হাতদুটোর দৃঢ়বন্ধনে নির্বিকারভাবে তুলে রাখল মাহিকে। মাহি এবার খেই হারাচ্ছে! উপচে পড়া রাগগুলো সংবরণ করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছে সে। আবারও গর্জে আওড়াল,

“নামাতে বলেছি আমি! আমার দরকার নেই আপনার মতো খারাপ লোকের সাপোর্টের। এক্ষুনি নামান আমায়!”

কথাগুলো মোটেও কানে তুলল না রূঢ় মানব। বরং বুক ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে নীরবে এগোতে লাগল মাহিকে কোলে নিয়ে। মাহি এবার মোচড়াতে শুরু করল। দাঁতে দাঁত চেপে অনবরত কিল-ঘুষি মেরে যাচ্ছে মুগ্ধের কাঁধে, পিঠে ও বক্ষে। এতেও হেলদোল নেই রূঢ় মানবের! মুখাবয়বে একপ্রকার নির্লিপ্ততা বজায় রেখে পা বাড়াল প্যালেসের দিকে।

★

মাফিয়া বিস্টের আহত ভেজা শরীর থেকে পানির বদলে নির্বিকারে চুইয়ে পড়ছে লহু! তার প্রতিটি সিক্ত পদক্ষেপের সঙ্গে মার্বেলের গায়ে রেখে যাচ্ছে র*ক্তের দাগ! রাগে হিতাহিতজ্ঞানশূন্য মানবী দাঁত কিড়মিড় করে তাকিয়ে আছে অন্যত্র। একটাবার খেয়াল করল না — তার গায়ে লেগে থাকা তাজা র*ক্তের ছাপগুলো!

প্রায় বেশকিছুক্ষন পর, রমণীকে কোলে নিয়ে কক্ষে এলো মুগ্ধ! গায়ে এতো আঘাত, শরীর ভর্তি যন্ত্রণা! অথচ তার সিক্ত পা দুটোর ছন্দে একবারও ব্যাঘাত ঘটেনি আজ। নির্বিকার ভঙ্গিতে বিছানার কাছে পৌঁছে অত্যন্ত যত্নসহকারে, মায়াবিনীকে বসিয়ে দিল বিছানার নরম গদির ওপর। মাহি তক্ষুনি মুখ ঘুরিয়ে নিল অন্যত্র। নাক ফুলিয়ে, চোয়াল শক্ত করে বসে রইল ক্ষনকাল! তার চোখেমুখে আজ উপচে পড়া ঘৃণা। তা বোধহয় স্বচক্ষে পরোখ করার সাধ্যি নেই রূঢ় মানবের, তাইতো নত করেছে দৃষ্টি! আচমকাই নিজ কাঁধভর্তি সকল ঔদ্ধত্য, গরিমাগুলোকে একপ্রকার পায়ের তলায় পিষ্ট করে, রমণীর মসৃণ পাদু’টোর অভিমুখে হাঁটু গেঁড়ে বসল। মাহি নিশ্চুপ! ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টেনে পরপরই পাদু’টো সরিয়ে নিতে চাইলে, আচানক পাদু’টো পরশ পেলো দু'টো শক্তপোক্ত রুক্ষ হাতের তালুর। মুহুর্তেই থমকে গেল মাহি! এক অজানা শক্তির ক্ষমতাবলে পারলোনা ঝটকা মে'রে পাদুকা সরিয়ে আনতে। তবুও কন্ঠে নামালো ঝাঁঝ!

“আমার পা ছাড়ুন।”

মুগ্ধ ছাড়ল না। বরং অশ্রুর ভারে ভরে আসা চোখদুটো দিয়ে অপলক চেয়ে রইল পাদু’টোর দিকে। ক্ষণকাল পেরুতে না পেরুতেই দাম্ভিক অধীর রায়ের নিঃশব্দ অশ্রুর বৃষ্টিতে নতুন করে রাঙা হলো মাহি'র পা। মাহি তা টের পেলেও আজ নিস্তব্ধ! অন্তরটা পুড়ে যাচ্ছে লোকটার বিরহানলে, অথচ মাথাভর্তি আত্মসম্মানের ক্রোধানল! যার পরিপ্রেক্ষিতে আজ মায়াবিনী প্রস্তরখন্ডের ন্যায় অটল।

মুগ্ধের দু'হাতের রুক্ষ আঙুলগুলো ধীরে ধীরে মুছে দিচ্ছে রমণীর কোমল মসৃণ পদ। আলতো করে তার পাদুকা নিজের বুকের সঙ্গে লেপ্টে ধরে, পরিষ্কার করে দিচ্ছে কাঁদার উপস্থিতি! কান্নার দমকে নাকের পাটা লাল টুকটুকে রঙ ধরেছে তার। নীরবে বহু চেষ্টা করছে কান্না থামানোর। একপর্যায়ে অন্তর্গহিনের যন্ত্রনাগুলো সামান্য লাঘব করতে, সে আচানক মাহি'র পাদু’টোর ত্বকে চেপে ধরল নিজ ওষ্ঠপুট! তার অধরের প্রতিটি শব্দহীন ছোঁয়ার সঙ্গে চোখ দিয়ে ঝরছে অশ্রু! আজ যদি চোখের জল কথা বলতে জানতো, তাহলে কতোই না ভালো হতো। অন্তত রূঢ় মানবের ব্যথাগুলো বিনা জড়তায় ব্যক্ত হতো তার প্রাণ প্রেয়সীর সন্নিকটে।

সময় গড়ালো! সেই সঙ্গে নিজেকে সামলে নেওয়ার প্রয়াসে বরাবরের ন্যায় আজ-ও ব্যর্থ হলো মুগ্ধ। হুট করেই তার দৃষ্টিপট ঝাপ্সা হয়ে আসছে। মস্তিষ্কের প্রতিটি নিউরনে বাজছে কেবল একটি কথাই!

“ আমি খুব করে চাই, আমার গর্ভে কোনোদিন আপনার মতো নির্দয় মানুষের অংশ না আসুক!”

অজান্তেই নিশ্বাস আঁটকে যাচ্ছে মুগ্ধের। বুকের বাঁপাশে লুকায়িত অঙ্গটা কেমন খামচে ধরছে চারপাশ! অসহনীয় যন্ত্রণায় ছটফট করতে করতে আচমকা মুখ হা করে নিশ্বাস টানতে লাগল মুগ্ধ। তৎক্ষনাৎ রমণীর পাদু’টো ছেড়ে দিয়ে, উদ্ভ্রান্তের ন্যায় উঠে চলে গেল কক্ষ থেকে। অন্যত্র ঘাড় ঘুরিয়ে রাখা মাহি আড়দৃষ্টিতে দেখল তার চলে যাওয়া! পরমুহূর্তেই কাতর কান্নায় ভেঙে পড়ল চঞ্চলা চড়ুই। অজান্তেই লুটিয়ে পড়ল বিছানার কোলে!

__________________________________________

আহত সর্বাঙ্গে বেন্ডেজের অস্তিত্ব নেই মুগ্ধের, তাজা ক্ষতগুলো হয়ে উঠেছে আরও গভীর! ফর্সা বলিষ্ঠ দেহখানা যেন ডুব দিয়েছে লাল রঞ্জক তরলে। কালোরঙা মার্বেলের তকতকে মেঝেতে বসে থেকে কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে অদূরের দেয়ালে ঝুলন্ত মায়ের ছবিটার দিকে। যেন নীরবেই কত-শত নালিশ জানাতে ব্যস্ত সে!

তার বাহাতের আঙুলে চেপে ধরে রাখা একখানা জ্বলন্ত সিগার। আশেপাশে অবহেলায় পড়ে আছে অসংখ্য ব্যবহৃত সিরিঞ্জ, সফেদ কোকেইন পাউডার! ডানহাতের মোটা ভেইনে তখনো চেপে রাখা তরলভর্তি দু'টো সিরিঞ্জ। অথচ এতকিছুর পরও রূঢ় মানবের বুকের যন্ত্রণা বাড়ছে বৈ কমছে আর না! অন্যসময় এটুকুতেই দূর্বলতার ক্লান্তিতে ঘুম ধরা দিতো চোখের পাতায় কিন্তু আজ? আজ সে-ই ঘুমও তার সঙ্গে বেইমানী করছে। কানদুটোর পাশে কোনো অদৃশ্য বোলতা বারবার বলে যাচ্ছে — মায়াবিনীর উচ্চারিত তিক্ত বাক্যগুলো।

মুগ্ধের আর সহ্য হচ্ছে না। তক্ষুনি দু'হাতে মাথাটা শক্ত করে চেপে ধরে, দাঁত খিঁচে হুংকার ছুঁড়ল সে! তাতেও বোধহয় স্বস্তি মিললো না তার। পরক্ষণেই উদ্ভ্রান্তের ন্যায় এগোলো, কক্ষের একপাশের দেয়াল জুড়ে থাকা বিদেশি অ্যালকোহলের রাজত্বে। সেথায় ছুটে এসেই কম্পিত হাতে একখানা হুইস্কির বোতল হাতে নিলো মুগ্ধ। শক্ত দাঁতের চাপায় বোতলের ক্যাপ খুলে, এক চুমুকে সবটুকু তরল সাবাড় করেও ঘুমের ছিটেফোঁটা ধরা দিলো না তার চোখের পাতায়। এতেই মানবের হিং স্র উন্মত্ততা বেড়ে গেল বহুগুণে। আচমকা তাক হতে দু'হাতে দু'টো কাঁচের বোতল তুলে, একটার পর একটা ভাঙতে লাগল নিজ মাথার ওপর। তার এহেন বেপরোয়া পা*গলামি দেখে এতক্ষণ নির্বিকার ভঙ্গিতে কক্ষের একপাশে দাঁড়িয়ে থাকা এডউইন ছুটে এলো হন্তদন্ত হয়ে। গায়ের সমস্ত জোর প্রয়োগ করে পেছন থেকে বলিষ্ঠ রূঢ় মানবকে থামাতে চাইলেও ব্যর্থ হলো এডউইন! মুগ্ধের দু'হাতের রুক্ষ ঝাঁকুনিতে মুহুর্তেই বেচারা কেমন ছিটকে গেল অদূরে।

এডউইন তবুও হাল ছাড়ল না। মেঝেতে থেকে উঠে এসে ফের চেপে ধরল উদ্ভ্রান্ত মাফিয়া বিস্টের শক্ত ডানহাত। আকুতিভরা কন্ঠে আওড়াল,

“ মনস্তার! আপনি আবারও শুরু করলেন নিজেকে আঘাত করা? প্লিজ মনস্তার! প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ!”

“ ছাড়!”

রূঢ় মানবের বজ্রকঠিন হুংকারেও বিন্দুমাত্র সরলো না এডউইন। বরং দু'হাতে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরল মুগ্ধের বলিষ্ঠ একহাত।

“ নো, মনস্তার! আই ওন্ট লেট ইউ ডু দিস।”

মাথার ত্বক ফেটে প্রবল ধারায় ল'হু গড়াচ্ছে মুগ্ধের। র*ক্তের প্রকোপে মেখে গিয়েছে মুখ! কপালের অনেকখানি চামড়া থেঁতলে গিয়ে কুঁচকে গিয়েছে একপাশে। ধীরে ধীরে দৃষ্টি হচ্ছে নিবুনিবু! মুগ্ধের পাহাড়সম দেহটা আচানক তাল হারিয়ে আছড়ে পড়ল মেঝেতে। মুহুর্তেই এক বিকট শব্দে কেঁপে উঠল সম্পূর্ণ কক্ষটির দেয়াল! এডউইন তড়িঘড়ি করে মন্সটারের পায়ের কাছে দুহাঁটু গেড়ে বসল। গম্ভীর মুখো মানবের চোখেমুখে আজ অব্যক্ত ব্যথাদের ঢল! মুগ্ধের র*ক্তে মাখা চোখদুটো কেমন হা করে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। কন্ঠে অনিমেষ প্রগাঢ়তা!

“ যে অভিশপ্ত মানুষটার গোটা জীবনজুড়েই কেবল অপূর্ণতা আর অভিশাপের বসবাস, তার বেঁচে থাকার চেয়ে ম*রে যাওয়াই বোধহয় শ্রেয়!”

আঁতকে উঠে এডউইন! ত্বরিত দু'হাতে চেপে ধরে মুগ্ধের পাদু’টো। আতঙ্কিত কন্ঠে আওড়ায়,

“ মনস্তার...নো!”

আচমকাই ঠোঁটের কোণে একটুকরো ব্যথাতুর হাসির রেশ ফুটলো রূঢ় মানবের। নিবুনিবু চোখদুটোর পর্দায় হুট করেই ভেসে উঠল একের পর এক চেনা মুখ! একবার দেখছে নিজের মা'কে। একবার দেখছে নিজেকে! আরেকবার দেখছে — তার প্রিয়তমা-আহ'কে! প্রতিটি মানুষের মুখ ছবি একবার ভেসে উঠে হারিয়ে যাচ্ছে বাতাসের তালে। মুগ্ধের কাতর কন্ঠফুঁড়ে তখন হুট করেই বেরিয়ে এলো,

“ আমি যে এতোটা অভিশপ্ত সেটা আমাকে আগে কেন বলে গেলেন না আম্মা? না-কি আমি অভিশপ্ত বলেই জন্মের আগে হারালাম নিজ জন্মদাতাকে, খেলার বয়সে হারালাম একমাত্র বেঁচে থাকার সম্বল — আমার আম্মা, আপনাকে! তারপর... দীর্ঘ কতগুলো বছর ধরে কনক্রিটের আস্তরণে ঢেকে থাকা আমার হৃদয়টায়, হুট করেই তোলপাড় তোলা একমাত্র চঞ্চলা চড়ুইটাকেও হারালাম নিজ অজান্তে। আর এখন? আর এখন হারালাম নিজের অংশের অস্তিত্বকে! আমি কী সত্যিই এতোটা অভিশপ্ত আম্মা? ও কি করে এই কথাটা বলল — ও না-কি আমার অংশকে পেটে ধরবে না। কেন, কেন? খারাপ তো আমি, আমিই নাহয় রূঢ়, নির্দয়, জানোয়ার! কিন্তু আমার অংশ.... ওর কী দোষ? আম্মা... আপনি না আমার কাছে আমার অংশ হিসেবে আসবেন বলেছিলেন? আপনি না বলেছিলেন বলুন? দেখেন...যাকে সবকিছুর উর্ধ্বে গিয়ে মনপ্রাণ দিলাম, আজ সে আমায় বলে দিলো — আমি না-কি বাবা হবার যোগ্যতাই রাখি না। ঠিক আছে, ঠিক আছে...ও থাকুক। ওর যেভাবে ইচ্ছে ও ভালো থাকুক। আমি অধীর, আপনার কাছেই চলে আসবো। আমার কাজ শেষ হলেই আমি আপনার কাছে চলে আসবো আম্মা। আমার আর দরকার নেই কাউকে! আর দরকার নেই, বাদবাকি জীবন বেঁচে থাকার কারণ হিসেবে — ও'কে!

ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো মুগ্ধের কন্ঠস্বর! মুহুর্তব্যয়ে বোধহয় তলিয়েও গিয়েছে ঘুমের অতলে। নাক দিয়ে টানছে ঘুমের ভোস-ভোস শব্দ। এডউইন স্থির! ক্ষণকাল বাদেই অভ্যন্তরে ভেঙে গুড়িয়ে গেল গম্ভীর মানব। চোখেমুখে কাতর ছাপ লেপ্টে দু'হাতে জড়িয়ে ধরল মনস্টারের পাদু’টো। ঘাড় নত করে আক্ষেপ নিয়ে শুধালো,

“ আ'ম সরি, মনস্তার! আমি মানুষ চিনতে ভুল করেছি। আমার তখন সত্যিই উচিত হয়নি — মুনবার্ডকে আপনার হাত থেকে বাঁচিয়ে, তাকে আপনারই বেঁচে থাকার কারণ হিসেবে বানানো! আমার এক জীবনের এই আক্ষেপ এবার যেভাবেই হোক আমি মিটিয়ে ছাড়বো মনস্তার! মিটিয়ে ছাড়বোই!”

_____________________________________________

“ এডউইন! লিভ মি এডউইন! হোয়্যার আর ইউ টেকিং মি? এডউইন...”

গম্ভীর মুখো এডউইনের অযাচিত হিং স্র রূপ দেখে থমকে গিয়েছে প্যালেসের সকল মেইডস। মিলার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে, জোরালো কদমে হাঁটছে সে। পিছুপিছু তার পায়ের সঙ্গে পা মেলাতে গিয়ে বারংবার হোঁচট খাচ্ছে মিলা। তাতেও বোধকরি ভ্রুক্ষেপহীন এডউইন। নিচতলার করিডোরের একদম শেষপ্রান্তে থাকা শূন্য কামরাটায় মিলাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে নিয়ে এসে,পরমুহূর্তেই নির্মম টানে তাকে নিজের কাছ থেকে ছুড়ে ফেলল মেঝের ওপর। আকস্মিক আঘাতে ছিটকে পড়ে যন্ত্রণায় কুঁকড়ে উঠল মিলা। হাতের কনুইদুটো তার, জোরালো ঘর্ষণে জ্বলতে শুরু করল সঙ্গে সঙ্গে। ক্ষুব্ধ এডউইন তৎক্ষনাৎ কোমর থেকে একটানে নিজ চামড়ার বেল্টটা খুলে আনলো। অতঃপর একের পর এক অমানবিক প্রহারে পিষ্ট করতে লাগল মিলার মসৃণ গায়ের ত্বক! হুংকার ছুঁড়ে আওড়াল,

“ কি বলেছিস ঐ মেয়েকে? উত্তর দে, ইউ বিচ!”

মিলা গলা ফাটিয়ে চিৎকার করছে! তার কাতর আর্তনাদে তক্ষুনি হন্যে হয়ে ছুটে আসে হায়া এবং এলেক্স। পারস্য সুন্দরীর মনটা ভীষণ নরম। মিলাকে ওভাবে মা'র খেতে দেখে সে তৎক্ষনাৎ ছুটে আসতে চাইলো, তবে পথিমধ্যে তার নরম তুলতুলে কব্জিসন্ধি আঁকড়ে ধরে বাঁধ সাধল এলেক্স। মুহুর্তেই থমকে গিয়ে ঘাড় বাকিয়ে তার পানে তাকাল হায়া। অথচ এলেক্সের মুখভঙ্গি যথেষ্ট গম্ভীর! নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে দেখছে মিলার মা'র খাওয়া।

জোরালো প্রহারে পিষ্ট মিলা, খানিকক্ষণ বাদেই দূর্বল হয়ে লুটিয়ে গিয়েছে মেঝেতে। হাঁপাতে থাকা এডউইন প্রহার থামিয়ে আচমকা চামড়ার বেল্টটা দিয়ে, পেছন থেকে মিলার কন্ঠা টেনে ধরল! সহসাই তরুণীর নিঃশ্বাস আঁটকে গেল গলার কাছে। দু'হাতে নিজেকে ছাড়ানোর বৃথা প্রয়াস জুড়তেই পেছন থেকে এডউইন হিসহিসিয়ে শুধালো,

“ সত্যি করে বল, মুনবার্ডকে কি বলেছিস তুই? নয়তো আজ কিন্তু তোকে আমি টুক*রো টুক*রো করে ফেলব মিলা! অনেক সহ্য করেছি তোর কাহিনি!”

মিলার কন্ঠ জুড়িয়ে আসছে! চোখ যাচ্ছে উল্টে। প্রতুত্তরে কোনমতে থেমে থেমে আওড়াল,

“ আ-মি..ওকে ক-কিচ্ছু বলিনি এডউইন। ট-ট্রাস্ট মি..আমি ওকে!”

দাঁত খিঁচল এডউইন! মাত্রাতিরিক্ত রাগে কঠোর হয়েছে মুখশ্রী। চোয়াল তুলছে কটমট শব্দ। বেল্টটা আরেকটু শক্ত করে টেনে ধরে হিসহিসিয়ে শুধালো,

“ কিছু বলিসনি তাই না? তাহলে ও ঐভাবে চড়াও হলো কেন মনস্টারের ওপর? সত্যি করে বল, কালনাগিনী! কি বিষ ঢেলেছিস ওর কানে?”

কাঁদছে মিলা! বড়ো বড়ো নিঃশ্বাস ফেলতে ফেলতে শুধায়,

“ আমি ওকে কিছুই ... বলিনি এডউইন। ও-ও হয়তো ওর ভাইয়ের ... মৃ*ত্যুর কথা ভেবে এরকমটা করেছে।”

মুহুর্তেই এডউইনের উপচে পড়া ক্রোধের দাবানলে এককৌটো ঘি পড়ল যেন। সে তৎক্ষনাৎ শক্ত হাতে মিলার ক্ষুদ্র শরীরটা নিজের দিকে ঘুরিয়ে এনে, আচমকা খামচে ধরল তার সুকোমল কন্ঠনালীর ডগা! হাতের জোর যথাসম্ভব বাড়িয়ে দাঁত কিড়মিড় কন্ঠে আওড়াল,

“ ভাই? হু দা ফা*ক ইজ হার ব্রাদার? দ্যাট ওয়াজ নট হি...”

বাকিটা বলতে গিয়ে আচমকা সর্তক হয়ে গেল এডউইন। কক্ষে উপস্থিত এলেক্স কপাল গুটিয়ে নিলো সন্দিগ্ধতায়। এডউইন মাত্র কি বলতে চেয়েছিল? এলেক্স গম্ভীর মুখে এগিয়ে আসতে গেলেই এডউইন ফের গর্জে উঠল মিলার ওপর!

“ তাই বলে তুই ওর কানে মনস্টারের নামে বিষ ঢেলেছিস? কি কি বলেছিস উত্তর দে!”

মিলার চোখ উল্টে যাচ্ছে! কাশছে অবিরত। সর্বাঙ্গে অসহনীয় যন্ত্রণা নিয়েই ক্ষীণ কন্ঠে শুধাল,

“ এডউইন... আ'ই!”

মুহুর্তের ক্ষুব্ধতায় তৎক্ষনাৎ মুষ্টিবদ্ধ বাঁহাতটা উঁচিয়ে তুলল এডউইন। ভাব এমন — এক্ষুণি বোধহয় তীব্র ঘুষির আঘাতে থেঁতলে দিবে তরুণীর নাক-মুখ। তবে সেই কান্ড ঘটানোর পূর্বেই আচানক তার কাঁধ চেপে ধরল এলেক্স। তক্ষুনি থেমে গেল এডউইন! ঘাড় বাকাঁতেই কর্ণকুহরে ভেসে এলো এলেক্সের কাঠখোট্টা কন্ঠ!

“ ছেড়ে দে! অনেক মে'রেছিস।”

সদা দু-মেরুতে বসবাস করা মানব দ্বয়ের আজ কেমন মিল দেখো! এলেক্সের একটিমাত্র বাক্য এবং শীতল চাহনিতেই তৎক্ষনাৎ থেমে গেল এডউইন। ধীরে ধীরে উঠে এলো মিলার গা থেকে। বলিষ্ঠ শরীরটা পরপর ঝাঁকিয়ে, গটগটিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। হায়াও আর দাঁড়াল না। সঙ্গে সঙ্গে ছুটে গেল এডউইনের পিছুপিছু!

কক্ষ মানবশূন্য হতেই বুকভেঙে ফুপিয়ে উঠল মিলা। ধীরলয়ে উঠে এসে আলতো করে জড়িয়ে ধরল এলেক্সের পাদু’টো। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে শুধালো,

“ তোমার সামনে এডউইন আমাকে এতো মা'রল, আর তুমি কি-না এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে?”

ভাবলেশহীন ভঙ্গিতে ঠোঁটের ভাঁজে সিগার চেপে আগুন ধরালো এলেক্স। পরপরই মুখভর্তি ধোঁয়া টেনে এক ঝটকায় মিলাকে পা থেকে ছুড়ে ফেলল অদূরে। মুহুর্তেই ছিটকে গেল মিলা। হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকতেই, এলেক্স কেমন চিড়বিড়িয়ে বলে ওঠে,

“ মা'র খাওয়ার মতো কাজ করলে মা'রবে না তো কি আদর করবে তোকে?”

মিলার চোখ শুকিয়ে গেল এরূপ কথায়। সম্মুখের শ্যামসুদর্শন খানিকবাদেই একপা এগিয়ে এসে, নির্দয়ের মতো নিজ শক্ত ব্যুটজুতোর তলে চেপে ধরল মিলার নরম হাতের পিঠ! মিলা চিৎকার করলেও সেদিকে ভ্রুক্ষেপহীন রইল সে। কন্ঠে ঝাঁঝ নামিয়ে আওড়াল,

“ আগেও বলেছি এখনো বলছি! ঐ দু'টাকার বাংলাদেশী মেয়েটাকে নিয়ে যত খেলতে ইচ্ছে করে খেল, কিন্তু সেই খেলার গুটি হিসেবে মনস্টারের ওপর যদি সামান্যতম আচঁও লাগে, তাহলে মনে রাখিস — ঐ মেয়েকে পরে ছিঁড়ব কিন্তু তার আগে তোর দু'পা দু'দিকে ধরে টেনেহিঁচড়ে ছি*ড়ে ফেলব!”

____________________________________________

সময়ের স্রোতে নিঃশব্দে গড়িয়ে গেল আরও দুটো দিন। এতটুকু অবকাশে নিজেকে বড্ড শক্ত করে নিয়েছে মাহি। তার বেহায়া মনটা ক্ষণে ক্ষণে রূঢ় মানবের স্মৃতিচারণে তাকে বাধ্য করলেও ইদানীং সেই মনের ওপর চড়াও হতে খুব একটা বেগ পেতে হয়না তার।

★

এক হাতে ড্রেসিংয়ের জন্য প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জাম, অন্য হাতে নিজের জন্য ধোঁয়া ওঠা ব্ল্যাক কফি! দুটো নিয়েই গটগটিয়ে গ্লাস হাউজের নিস্তব্ধ করিডর ধরে এগিয়ে চলেছে এডউইন। গন্তব্য—মনস্টারের কক্ষ! গত দু'দিন ধরে সেন্সলেস হয়ে পড়ে আছে মাফিয়া বিস্ট। এতে অবশ্য ভালোই হয়েছে। নতুবা আবারও ছুটতে হতো রমণীর রাগ ভাঙাতে! ইদানীং মাহিকে বিন্দুমাত্র সহ্য হচ্ছে না এডউইনের। মাঝেমধ্যে ইচ্ছে করে, গিয়ে দুটো কটুকথা শুনিয়ে আসতে। তবে পরক্ষণেই মনস্টারের ভয়ে চুপসে যায় বেচারা!

প্রায় মিনিট পাঁচেক পর মনস্টারের কক্ষের সামনে এসে দাঁড়াল এডউইন। দরজায় লাগানো সেন্সরটি কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে শনাক্ত করল। পরক্ষণেই আপনা-আপনি খুলে গেল দরজাটি। আনমনে ভেতরে প্রবেশ করতে করতে সম্মুখে তাকাল এডউইন। অমনি ভড়কে গেল বেচারা! হতবিহ্বলতায় তার হাত থেকে কফির কাপটা ফসকে পড়ে গেল মেঝেতে। মুহূর্তেই বিকট শব্দে চূর্ণবিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ল কাপের টুকরোগুলো।

এডউইনের বিস্ফোরিত দৃষ্টি অদূরে নিবদ্ধ। যেখানে দেখা যাচ্ছে স্বয়ং মাফিয়া বিস্টকে! সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে সে। সিক্ত অর্ধ-উন্মুক্ত দেহে বুকে, পিঠে, ঘাড়ে, কপালে কিংবা হাতে—কোথাও আর বেন্ডেজের চিহ্নমাত্র নেই! অথচ মাত্র শুকাতে থাকা ক্ষতগুলো আবারও পানির পরশ পেয়ে কেমন দগদগ করছে।

অদূরের সুবিশাল ভ্যানিটি মিররের সামনে দাঁড়িয়ে স্কিনকেয়ারে ব্যস্ত মাফিয়া বিস্ট। এ অবশ্য নতুন কিছু নয়। নিজের জিম করা হ্যান্ডসাম বডি, ওলফকাট ব্রাউন হেয়ার কিংবা ফেস কেয়ারের প্রতি বরাবরই বড্ড সচেতন সে। এই যে, ভ্যানিটির ওপরেও সারিবদ্ধভাবে সাজানো রয়েছে নামীদামি ব্র্যান্ডের কতশত সিরাম, ময়েশ্চারাইজার, ফেসপ্যাক, হেয়ারপ্যাক—আরও কত কী! এডউইনের ভড়কে যাওয়ার কারণ অবশ্য অন্য কিছু। কোথায় সে ভেবেছিল, মনস্টার জেগে উঠলে সবার আগে পাগলামি শুরু করবে। ছুটে যেতে চাইবে তার প্রেয়সীর কাছে। অথচ এখন তো মনে হচ্ছে, এডউইনের ধারণা সম্পূর্ণ ভুল! মাফিয়া বিস্ট তো নিজ রূপচর্চাতেই ব্যস্ত!

ভড়কে যাওয়া এডউইন ধীরলয়ে পা বাড়াল। খানিকটা এগিয়ে এসে থমকে দাঁড়িয়ে নতমুখে আওড়াল,

“মনস্টার! আপনি... কখন উঠলেন?”

আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে গালের ত্বকে সিরামের বিন্দু বিন্দু ফোঁটা দিচ্ছে মাফিয়া বিস্ট। কাজ করতে করতেই কাঠকাঠ কণ্ঠে জবাব দিল,

“সেই কৈফিয়তও কি তোকে দিতে হবে, বান্দীর ছেলে?”

এবার আর ভড়কাল না এডউইন! নাহ... মনস্টার এখন একদম সুস্থ। কথাতেই বেশ বোঝা গেল যে! ক্ষণকাল বাদেই মুগ্ধ নিজের গায়ে ব্লু দ্য শ্যানেল পারফিউম ছিটাতে ছিটাতে গম্ভীর কণ্ঠে আওড়াল,

“এডউইন! আ'ম হাংরি!”

আচমকাই এডউইনের ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসির রেশ। আজ কেমন মাথা নেড়ে শুধাল,

“ওকে, মনস্টার!”

★

দুপুরের পর থেকেই প্যালেসে রমরমা পরিবেশ! নিজ কক্ষের সুবিশাল জানালার পাশে বসে থেকেই টের পেয়েছে মাহি, প্যালেসে বোধহয় ট্রাক এসেছে। তবে মাসের মাঝামাঝি সময়ে ট্রাক এলো কেন, তা নিয়ে অনিচ্ছা সত্ত্বেও খানিকটা ভাবুক হয়ে রইল মাহি। জানালার সামনের কাউচে বসে বই পড়ায় মগ্ন সে। ঠিক তখনই খাবারের ট্রলি ঠেলতে ঠেলতে কক্ষে প্রবেশ করল দু'জন নারী মেইড। বই থেকে দৃষ্টি সরিয়ে একবার তাদের দিকে তাকাল মাহি। ইতস্তত ভাব কাটিয়ে জড়তা নিয়েই জিজ্ঞেস করল,

“প্যালেসে কী আনা হয়েছে ট্রাক দিয়ে?”

সহসাই গম্ভীর হয়ে গেলেন মেইড দু'জন। একে-অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন খানিকক্ষণ। তাদের এমন ভাবভঙ্গি দেখে কপাল কুঁচকে গেল মাহির। মুখাবয়বে কপট গাম্ভীর্যের ছাপ টেনে শুধাল,

“কিছু জিজ্ঞেস করেছি!”

ফোঁস করে নিঃশ্বাস ফেলে নতমুখে জবাব দিলেন এক মেইড,

“মনস্টার ইজ হাংরি!”

কপাল কুঁচকে গেল মাহির।

“মানে?”

কথাটা আওড়ানোর পরমুহূর্তেই বিচক্ষণ মস্তিষ্কে টনক নড়ল তার। মনস্টার হাংরি মানে? এ কতাটা তো প্রথমদিন শুনেছিল সে। সেদিনের ভয়ানক অভিজ্ঞতার কথা মনে পড়লে আজ-ও সর্বাঙ্গ কেঁপে ওঠে তার। কিন্তু আজ? আজ হঠাৎ এই কথা ওঠার মানে কী? সে আবারও..নতুন মেয়ে এনে আগের সেই পৈশাচিক কর্মকাণ্ডগুলো শুরু করতে যাচ্ছে না তো? মাহি হকচকিয়ে জিজ্ঞেস করল,

“সে কি আবারও মেয়ে মানুষ ধরে এনেছে? ওদের সাথে... ওদের সাথে ঠিক কী কী করবে মনস্টার?”

নারী মেইডদ্বয়ের ঘাড় আরও নত হয়ে এল। খানিকটা সময় নিয়ে তাঁরা জবাব দিলেন,

“এজ ইউজুয়াল, মনস্টার প্রথমে তাদের সঙ্গে ই*ন্টি*মেট হবে। যদি তার সঙ্গে ই*ন্টি*মেসির সময় কেউ মা-রা যায়, তাহলে সে হবে সুইটিদের খাবার। পরবর্তীতে মনস্টারের কক্ষে পাঠানো হবে আরেকজনকে। সে ই*ন্টিমে*সির পরও বেঁচে থাকলে, তাকে নাচতে হবে কাঁচের টুকরোর ওপর ন-ন-ন*গ্ন হয়ে। সে যাত্রায় কেউ মারা গেলে, সে হবে ড্যানি-হ্যালির খাবার। তারপর আরেকজন যাবে! সে যদি মনস্টারের সব টেস্টে উত্তীর্ণ হয়, তাহলে প্রাডার সামনে সারারাত গলা ফাটিয়ে চিৎকার করতে হবে। কেননা, মনস্টার মেয়েদের চিৎকার না শুনলে খেতে পারে না।”

মুহূর্তেই যেন আকাশ ভেঙে পড়ল মাহির মাথায়। বিস্ফোরিত হলো চোখজোড়া! বিস্মিত কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরিয়ে এল,

“কী বললে?”

তার হতবাক কন্ঠ শুনে নতমুখী মেইডরা প্রত্যুত্তর করলেন,

“এই ধারাবাহিকতা নতুন নয়, কুইন! বহু বছর ধরেই এগুলো সব চলে আসছে।”

মুহূর্তেই মাহির সর্বাঙ্গ ঝাঁকিয়ে উঠল। মস্তিষ্ক হয়ে গেল ফাঁকা। কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে পরক্ষণেই কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল,

“এতদিন... এতদিন এসব হলো না কেন?”

“আপনি ছিলেন তাই।”

★

উদ্ভ্রান্তের ন্যায় প্যালেসের সুউচ্চ টাওয়ারের ওপর নির্মিত কক্ষটির দিকে ছুটছে মাহি। শারীরিক দুর্বলতা, মনের সমস্ত ক্ষোভ—সবকিছু এক মুহূর্তের জন্য ভুলে পা*গলের মতো ছুটছে সে। প্রায় মিনিট বিশেক ছোটার পর আচমকাই তার পা দুটো এসে থামল টাওয়ারের ওপর নির্মিত একমাত্র কক্ষটির সামনে। সম্পূর্ণ ওয়ান-ওয়ে কাঁচের দরজাটি ভেতর থেকে বন্ধ। মাহির আত্মা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। তক্ষুনি অস্থির হাতে দরজাটিতে উপর্যুপরি চাপড় বসিয়ে চিৎকার জুড়ল,

“বিস্ট? বিস্ট! ঘর থেকে বের হোন, বিস্ট!”

তার চিৎকারে কেঁপে উঠছে টাওয়ারের চারপাশ। অথচ দরজার ওপাশ থেকে বেরিয়ে আসছে না কেউ। চঞ্চলার রক্ত হিম হয়ে আসছে। চোখদুটো বারবার ঝাপসা হয়ে উঠছে! আবারও উদ্ভ্রান্তের মতো দরজায় চাপড় বসাল সে। পরমুহূর্তেই পাশ থেকে খানিকটা খুলে গেল দরজাটি। সঙ্গে সঙ্গেই দৃশ্যমান হলো রূঢ় মানবের সুশ্রী মুখমণ্ডল! ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত। পরনে কেবল একটি তোয়ালে।

মুগ্ধকে এভাবে দেখে থমকে গেল মাহি। আড়চোখে তাকে পাশ কাটিয়ে ভেতরে তাকাতেই দেখল—অদূরের কক্ষের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কারও অন্ত*র্বাস, বিকৃত কিছু সরঞ্জাম আর কাপড়চোপড়! মুহূর্তেই যেন রমণীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। আহত দৃষ্টিতে তাকাল লোকটার পানে। খানিকটা ঢোক গিলে অবিশ্বাস্য কণ্ঠে শুধাল,

“আপনি... আপনি আজ অন্য মেয়েদের সঙ্গে রাত কাটাবেন? আপনি...!”

ভাবলেশহীন ভঙ্গিতে তাকিয়ে আছে মুগ্ধ। নির্লিপ্ত কণ্ঠে প্রত্যুত্তর করল,

“সো হোয়াট?”

মুহূর্তেই গায়ে আগুন ধরে গেল মাহির। দাঁতে দাঁত চেপে হিংস্র বাঘিনীর ন্যায় তেড়ে এল মুগ্ধের দিকে। তর্জনী উঁচিয়ে হিসহিসিয়ে শুধাল,

“আ'ম ইয়োর ওয়াইফ, মুগ্ধ! আমি আপনার সঙ্গে সামান্য রাগ দেখিয়েছি বলে, আপনি... এভাবে অন্য মেয়েদের বাড়িতে নিয়ে আসবেন? তাও আবার আমার চোখের সামনে, আমার বিছানায়... কীভাবে করতে পারলেন এসব?”

“সেই কৈফিয়তও কি তোকে দিতে হবে?”

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 77/2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন