মিসকা আহিয়ার উদ্দেশ্যে বলল: আহিয়া আপু আপনার ভাই মানে আহিয়ান ভাই কোথায়...?
আহিয়া কিছু বলার আগেই তৃধা বলল: আহিয়ান ভাই মনে হয় রুমে আছে....
অতঃপর তৃধা আহিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল: আহিয়া আপু ওনাকি তোমার ভাইয়ের রুমে নিয়ে যাও...
আহি আমতা আমতা করে বলল:আ... আমি..?
___তা নয়তো কি আমি....?আমি কি এই পা নিয়ে যেতে পারবো....?
মিশকা যেন খুশিতে টগবগ করছে.... বেচারি যদি পারতো আহিয়া এখান থেকে টেনে নিয়ে যেত....
আহিয়া ছোট্ট করে ওদের উদ্দেশ্যে বলল: তোমরা আমার সাথে চলো...
ইলমা এক সুযোগে মিসকার কানে ফুসফিসিয়ে বলল
আপু অপরিচিত একটা ছেলের সাথে দেখা করার কি আছে....?
মিসকা মুচকি হেসে ইলমার কানের কাছে ঠোঁট নিয়ে বলল: উনি আমার পরিচিত... আমার ক্রাশ।
আহিয়া আহিয়ানের রুমে না গিয়ে উল্টো দিকে গেল নিজের রুমের দিকে। অতঃপর মিশকাদের দিকে তাকিয়ে আফসোসের স্বরে বলল: ইস ভাইয়া তো রুমে নেই....
মিশকা খানিকটা মন খারাপ করে বলল: উনাকে তো নিজেও দেখলাম না....উনি কি বাড়ির বাহিরে গেছেন....?
আহিয়া একটু ভাবুক ভঙ্গিতে বলল: ভাইয়া মনে হয় ছাদে গেছে...তোমরা বরং সেখানে যাওনাকে পেয়ে যাবে....
মিসকা মনে মনে মুশকি হেসে বলল: ভালোই হয়েছে ছাদে একটু গল্প করা যাবে....
অতঃপর আহিয়া ও ইলমার উদ্দেশ্যে বলল: তোমাদের আর কষ্ট করে ছাদে যাওয়া লাগবে না। আমি বরং একটু দেখা করে আসি।
আহিয়া ঠোঁট কামরে হাসি বন্ধ করে বলল: ঠিক আছে যাও....
মিশকা এক মুহূর্ত দাঁড়ালো না। দৌড়ে গেল ছাদের দিকে। এদিকে তৃধা আহিয়ান কে ট্রিটস করে বলল: আমার সাথে সাথে আজকে আপনারও রুমের বাইরে যাওয়া নিষিদ্ধ করা হলো....
আহিয়ানের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল: কেন...?
___বাড়িতে শাকচুন্নি ঘর করেছে.... বের হলে নজর লাগবে...?
___ সেই শাকচুন্নি কি তোমার চেয়েও ভয়ঙ্কর...?
___এই এই... কি বললেন আপনি...? আমি শাকচুন্নি...?
___ভুল কি বলেছি..?
____অবশ্যই ভুল বলেছেন.... আপনি একদম রুমের দরজা খুলবেন না। ওই মিসকা আপনাকে খুঁজে বেড়াচ্ছে...
___কোন মিশকা...?
তৃধা এবার ভুর বাকি মেসেজ লিখলো: এমন একটা ভাব ধরেছেন যেন মেহেদির বোনকে আপনি চেনেনই না...?
আহিয়ান কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে বলল: ও হ্যাঁ মনে পড়েছে.... কিন্তু উনি আমাকে খুজছেন কেন...?
তৃধা মুখ ফেন্সি দিয়ে লিখলো: জানিনা...
তখনই রুমে হাঁপাতে হাপাতে মিশকা ঢুকলো..
তারপর ক্লান্ত কন্ঠে বলল: আহিয়া আপু কই...?
তৃধা চমকে ওটার ভঙ্গিতে বলল: একি তুমি এভাবে হাঁপাচ্ছো কেন..?আপু তো আর এই রুমে আসেনি...?
মিশকা ঢুক গিলে বলল: আহিয়া আপু বলেছিল আহিয়ান ভাই ছাদে আছে... আমি ছুটে ছাদে গেলাম কিন্তু সেখানে তো আমার ভাইয়া ভাবি আছে....
তৃধা আফসোস করে মুখ দিয়ে চু চু চু শব্দ বের করে বলল: আহারে মেয়েটা ঘেমে গেছে...
তুমি দেরি করে ফেলেছ.. এইমাত্র আহিয়ান ভাই আমার রুমে এসেছিল। তুমি আর দুই মিনিট আগে আসলেই দেখা হতো। মিশকার চোখে এবার ক্লান্তি সরে হাসির ঝিলিক দেখায়ে দিল।
আবেগে আফ্লুন্ন হয়ে জিজ্ঞাসা করল: উনি কোন দিকে গেছে...?
তৃধা যত সম্ভব হাসির চেপে রেখে চেষ্টা করে স্বাভাবিক ভঙ্গিতে বলল: উনি তো নিচে গেছে সকলের সাথে দেখা করতে। তুমিও যাও... সেখানেই পেয়ে যাবে...
মিশকা আর দেরি করল না। সিঁড়ি বে ছুটে গেল নিচের দিকে। দেখলো আহিয়া আপু ও তার আম্মু একসাথে দারিয়ে আছে। ইলমা ইরফানের সাথে বসে দুষ্টুমি করছে। বড়রা যে যার মত করে কথা বলছে। মিশকা একবার কাল আরেকবার তৃতীয় তলার দিকে তাকালো কোথাও আহিয়ান ভাইকে দেখতে পাচ্ছে না। মেয়েটার মেজাজ প্রচন্ড চটে গেল কয়েকবার সিরি দিয়ে উঠানামা করতে করতে ওর পা ব্যথা হয়ে গেছে।এইলোক কোথায় গিয়ে বসে আছে কে জানে,,,,,,
হঠাৎ মিশকের মনে হলো উনি আবার উনার রুমে চলে গেল না তো। ভাবতেই মিশকার মুখে হাসির ঝলক উঠলো। তারপর ক্লান্ত শরীরটাকে টেনেটুনে আবার তৃতীয় তলায় নিয়ে গেল। কিন্তু দেখলো সেখানে আহি আর নাই.......
আর থাকবেই বা কি করে ওটা তো আর আহিয়ান এর রুমই না,,,,,,
এবারও মেয়েটা হতাশ হল। বড় একটা নিশ্বাস ফেলে চলে গেল তৃধা রুমে। তৃধা যখন শুনতে পেল আহিয়ান ভাই কেউ খুঁজে পাইনি তখন আফসোস করার ভঙ্গিতে বলল : থাক আফসোস করোনা আসলে আহিয়ান ভাই একটু গায়ে পরা মেয়েদের পছন্দ করে না তাই একটু দূরে দূরে থাকে।
মিশকা বলল :আমি মনে হয় আপনার কথাটা বুঝতে পারিনি।
তৃধা বলল: আমি বলেছি মেহমানরা এসেছে তাই হয়তো আহিয়ান ভাই দূরে দূরে থাকছে কারণ উনি বেশি মানুষের ভিড় পছন্দ করে না।
মিশকা ভাবুক ভঙ্গিতে বলল : ওহ...
তখনই রুমে ঢুকলো মেঘ বন্যা রাই। তাদের পিছু পিছু ঢুকলো এক্সামের আব্বু, আম্মু, ফুপি, ও ইলমা। ভেতরে ঢুকতেই বন্যা যখন খেয়াল করলো তার মেয়ে এখনো গতকালের সেই পুরনো ড্রেসই পড়ে আছে তখনি মেয়ের দিকে গরম চোখে তাকালো। কিন্তু তৃধা এদিকে কোন ভ্রুক্ষেপ করল না। ওনাদের দেখে মাথায় কাপড় দিয়ে সালাম দিল সবাইকে সালাম দিলো। সকলেই সালামের উত্তর নিল। অতঃপর এহসানের আম্মু ফুপি এগিয়ে এসে বলল : এখন কেমন আছো তৃধা...?
__আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন...?
___আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি।
তখনই এহসানের ফুপি থুতনি উঁচু করে ধরে বলল : তুমি তো মেয়ে ভারী মিষ্টি.... একদম তোমার ফুপির মত।
তৃধার এসব বিরক্তি লাগছে সে চুপচাপ বসে আছে পরিবারের সম্মানের কথা ভেবেও কিছু বলতে পারছে না।
এহসানের ফুপি এহসানের আম্মুর দিকে তাকিয়ে বলল : আমাদের এখানে পছন্দ আছে ভাবী কি বল....
এহসানের আম্মু সম্মতি জানালো।
ইরহাম এহসানের উদ্দেশ্যে বলল ____
___ভাইয়া তুমি ভাবির সঙ্গে দেখা করতে গেলে না কেন...?
___এমনি তুই বুঝবি না... বড় হ তারপর বুঝবি...
___ইস আমি কি বুঝিনা তুমিতো ভাবির সাথে পরে একা একা গিয়ে দেখা করবে...!
এহসান হাত দিয়ে ইরহামের মুখটা চেপে ধরল। চারিদিকে তাকিয়ে দেখল সবাই গল্প করাই ব্যস্ত তারপর কটমট করতে করতে বলল __
___তুই কি তোর মুখটা বন্ধ রাখবি...? নাকি বাড়িতে গিয়ে আমার কাছ থেকে স্পেশাল থেরাপি নিবি...?
___না না ভাই আর কিচ্ছু বলবো না....?
তখনই পাশে এসে মেহেদী বসলো মেহেদী কে দেখে এহসান বলল : তোদেরই ভাইরাজ কপাল কি সুন্দর হবু বউয়ের সাথে দেখা করে আসলি। আর আমি তো আমার ওনার মুখটাই এখন পর্যন্ত দেখতে পারলাম না।
মেহেদী মৃদু হেসে বলল : তাড়াতাড়ি বিয়ে করিনি তোর বউকে সারাদিন বসে বসে দেখবি কাছ থেকে...
___সেটাই তো পারছি না আমার শ্বশুর তো মেয়ের পড়াশোনা শেষ হওয়ার আগে মেয়েকে বিয়েই দিবে না....?
____তাহলে আর কি করার অপেক্ষা কর ____
অতঃপর মেহেদী আবিরের দিকে তাকিয়ে বলল : আঙ্কেল ভাইকে দেখছি না যে উনি কি বাড়িতে নেই...?
আবির ছেলের উপর প্রচন্ড রেগে আছে সকাল থেকে কতবার বলেছে নিচে এসে মেহমানদের সাথে দেখা করতে কিন্তু তার ছেলের কোন নামই নেই। মনের ভিতর রাগ থাকলেও সেটা প্রকাশ না করেই বেনেদির উদ্দেশ্যে বলল : আসলে ও কিছু কাজে ব্যস্ত আছে তাই নিচে নামতে পারেনি বোঝই তো ঈদের পর থেকে ওর ইন্টার সেকশন শুরু একটু ব্যস্ত আছে।
এহসান বললো : আসিয়ান কোন কলেজে ইন্টার সেপশন করতে চায়...?
____ওর ইচ্ছে ঢাকা মেডিকেল কলেজে। এখন দেখি কোথায় চান্স পায়....
____আমি যতদূর আপনার কাছ থেকে শুনেছি সে হিসেবে ওর এমবিবিএস রেজাল্ট অনেক ভালো ঢাকা মেডিকেল কলেজের চান্স পাওয়ারই কথা...
____হুম ইনশাল্লাহ তোমরা দোয়া করো।
তখনই ওপর তলা থেকে তৃধার সাথে দেখা করা সকলেই নিচে নেমে এসেছে।
মেঘ সকলকে ডাইনিং টেবিলে আমন্ত্রণ করে কিচেনে চলে গেল ওর পিছু পিছু বন্যা ও রাই ও মিমও গেল।
এহসান তানভীরের দিকে তাকিয়ে জিজ্ঞেসে ভঙ্গিতে বলল : আঙ্কেল আমি কি তৃধার সাথে একটু দেখা করে আসতে পারি...?
এসানকে একা পাঠাতে তানভীর কিছুটা ইতস্তত করল তবুও ছোট্ট করে বলল :যাও.....
এদিকে সেটা দেখি আহিয়া তৃধা কে মেসেজ করে বলল এহসান নেওয়াজ ওর রুমের দিকে যাচ্ছে....
সেটা দেখেই ত্রিধা কিছু একটা টাইপ করে আরিয়ানকে পাঠিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে রইল...
ইলমা এসে এহসানকে রুম দেখিয়ে দিয়ে চলে গেল। রুম খোলা আছে তবুও এহসান কয়েকটা টোকা দিল। তারপর দরজা হালকা খুলে দেখলো তৃধা কম্বলমুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। অনুমতি ছাড়াই রুমে ঢুকলো। কিছুটা ইতস্তত করলো অতঃপর ঘুরে ঘুরে মেয়েরলি রুমটা দেখল। তারপর এহসান এসে ত্রিধার মাথার কাছে দাঁড়ালো....