ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

107

লেখক: ফারজানা মনি

বেলা 11 টা নাগাদ খান বাড়ি থেকে পরপর দুইটা গাড়ি বেরিয়ে গেল মাহমুদা খানের বাড়ির উদ্দেশ্যে।

বাড়ির বৃদ্ধারা বাদে মোটামুটি সকলেই যাচ্ছে। আহিয়া ও তৃধা অনেকক্ষণ ধরে কি নিয়ে যেন গুজুর গুজুর ফুসুর ফসল করছে। সাথে বসে আছে রাই ও আদিবা। ওদের গাড়ির ড্রাইভার আহিয়ান। আর তার পাশে বসে আছে আদি।

প্রায় আধ ঘণ্টার মধ্যে ওরা মাহমুদা খানের বাড়িতে পৌঁছে গেল। আবির, মেঘ, তানভীর ও বন্যা আসছে ওদের পরের গাড়িতে।

আজকে জুঁইয়ের গায়ে হলুদ। জুইদের পুরো বাড়িটি মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। ওরা নিচে থেকেই ছাদের দিকে তাকিয়ে দেখলো সেখানে হলুদের স্টেজ সুন্দরভাবে ডেকোরেট করা হচ্ছে। ডেকোরেশনের ছেলেরা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিচ থেকে ছাদে যাওয়া-আসা করছে। আর আসিফ ও আরিফ সবাইকে সব দেখিয়ে দিচ্ছে। আরেক পাশে দেখা গেল আইরিনের হাজব্যান্ড কে .... যিনি নিজে বাবুর্চিদের কাজে তদারকি করছেন। দায়িত্ব নিয়ে সবটা খেয়াল রাখছেন হলুদ সন্ধ্যায় যেন খাবারের আয়োজন সঠিকভাবে করা হয়।

আহিয়ানরা গাড়ি থেকে নামার কয়েক সেকেন্ডের মাথায় আবিরদের গাড়িটি এসে পৌঁছালো। ওদের সবাইকে দেখে আসিফ বাইরের দিকে তাকিয়ে চেচিয়ে বলল: আম্মু দেখে যাও কারা এসেছে...

বলেই আসিফ আবিরের সাথে হ্যান্ডশেক করলো। আইরিনের husband এসে সালাম দিয়ে সকোলের সাথে কৌশলাদি বিনিময় করল।

আসিফের ডাক শুনে বাড়ি থেকে বেরিয়ে আসলো মাহমুদা খান, জান্নাত, মিম, আইরিন ও জুই। মাহমুদা খানের হাসিমুখ দেখে আরিফ বলল: সেই সকাল থেকে বলে যাচ্ছ তোমার বাপের বাড়ির লোক কখন আসবে... এইতো চলে এসেছে... এবার খুশি তো.....

মেঘ ছুটে গিয়ে ফুপিকে জাপটে ধরল। আহিয়া, আহিয়ান ও তৃধা এগিয়ে গিয়ে মাহমুদা খানকে সালাম করে ভালো মন্দ জিজ্ঞেস করল। মেঘ, বন্যা ও রাই মাহমুদা খানের সাথে কৌশলাদি বিনিময় করে জান্নাত মিম ও আইরিনের সাথে গল্প করতে করতে বাড়ির ভেতরে প্রবেশ করলো।

জুই তো বাড়ি থেকে বেরিয়েই তৃধা ও আহিয়াকে জাপটে ধরেছে। বিয়ের কনে এতক্ষণ মনে হয় অসম্পূর্ণ ছিল। নিজের কাছের মানুষদের পেয়ে এখন খুশিতে আত্মহারা।

জুইদের বাড়িতে এসেছে প্রায় ঘন্টাখানেক হয়ে এলো। কিন্তু রিহান কে আহিয়া আশে পাশের কোথাও দেখতে পাচ্ছি না। ফোন দিচ্ছে ফোনটাও তুলছে না। তবে আহিয়ার সাথে রাকিব আঙ্কেলের দেখা হয়েছিল। উনাকে দেখে আহিয়া সালাম দিয়েছে এবং টুকটাক কথাও বলেছে।

আহিয়াকে এদিক সেদিক তাকিয়ে কাউকে খুজতে দেখে রিহানের দাদু খুক খুক করে কেশে বলল: কাকে খুঁজছো নাতবউ? আমার নাতিরে নাকি...?

রিহানের দাদির মুখে নাত বউ কথাটা শুনে আহিয়ার ভীষন লজ্জা লাগছিল। তবুও সে নিজেকে সালাম দিয়ে মিষ্টি হেসে বলল: না দাদু, আশেপাশের সবকিছু দেখছিলাম। রিহানের দাদু মজা করে বলল: বুঝি বুঝি আমি সবই বুঝি... বুড়ি হইয়া গেছি বইলা আনরোমান্টিক ভাবিস না...

দাদুর কথা শুনে আহিয়ার চোখগুলো কোঠর থেকে বেরিয়ে যাওয়ার অবস্থা।

দাদু মিষ্টি হেসে আহিয়া কে কাছে ডাকলেন। আহিয়া ওনার পাশের সোফায় বসতেই ওর থুতনিতে হাত দিয়ে মুখটাকে এদিক সেদিক ঘুরিয়ে বলল: এই জন্যই তো কই আমার জোয়ান জামাই টা আমারে রাইখা তোরে কেমনে পছন্দ করলো... তুই তো ছেমরি মেলা সুন্দরী।

তখনই সদর দরজার দিক থেকে ভেসে শে আসলো পুরুষালি কণ্ঠস্বর: দোয়া পইরা ফু দিয়ে দাও দাদু, যাতে আমার দাদা ভাইয়ের নজর না লাগে.......

ওরা দুইজন দরজার দিকে তাকাতেই দেখল রিহান দাঁড়িয়ে আছে...

রিহান কে দেখে আহিয়া নিচের দিকে তাকিয়ে মুচকি হাসলো। রিহান পকেটে হাত বুঝে পায়ে পায়ে সামনে এগিয়ে এসে ওদের সামনে বসতেই দাদি বলল: আমার জামাই তোর বউয়ের দিকে চাইবো কেরে...? তার বউ কি মইরা গেছে...? আর আমি এখনো যথেষ্ট সুন্দরী..

তুই হাম দুষ্টুমি করে বলল: বললেই হল...! তুমি বুড়ো হয়ে গেছো দাদু... আর আমার বউ দেখছো আকাশে চান্দের মত সুন্দর...

দাদু উঠে গিয়ে বিহানের একটা টেনে ধরে বলল: হতচ্ছাড়া এখানেই বউয়ের গুন গাও।

রেহান মৃদু আর্তনাদ করে বলল: উফ দাদু তোমার নতুন নাত বউয়ের সামনে আমার মান ইজ্জত সব খেয়ে দিচ্ছো।

এই কথা শুনে এবার আইয়া ফিক করে হেসে দিল। দাদু কান ছাতিয়ে দিয়েন অভিযোগের কণ্ঠে বললো: যার জন্য করি চুরি সেই বলে চোর। দাদু তুমিও তো বলেছিলে রিহান প্রেম করলে সুন্দরী দেখি করবি। যাতে তোর বাপ মা এক দেখায় রাজি হয়ে যায় তাই তো পরীর সাথে প্রেম করছি এখন তুমি সেই পরীর সাথে হিংসা করছো।

দাদু আবারও কান ধরে কিছু বলতে চাইলে ছেলেটা ঝটপট উঠে দাঁড়িয়ে বলল: তোমরা থাকো আমার কাজ আছে।

তখনই দরজা দিয়ে ঢুকলো রিয়া। আহিয়া এগিয়েছে জিয়াকে পায়ে ধরে সালাম করতে চাইলেও কিন্তু জড়িয়ে ধরে কপালে চুমু খেলো অতঃপর ব্যস্ত কন্ঠে বলল: কেমন আছিস আম্মু...?

আই এম রিতু কন্ঠে বলল: ভালো আছেন তো আপনি কেমন আছেন...?

রিয়া খানিকটা অভিমানী কণ্ঠে বললো: ভালো নেই...!

___কেন আন্টি?

___আমার একমাত্র ছেলের বউ আর আমার ঘরের মেয়ে আমাকে আন্টি বলে যাচ্ছে আমি কি করে ভাল থাকি...

আহিয়া লাজুক মুখে নিচের দিকে চেয়ে রইল।

আরে আবার বলল: আম্মু বলে ডাক পাগলি মেয়ে...

আহি আবার মিষ্টি করে বলল: এতক্ষণ কোথায় ছিলে আম্মু?

___আমি তো এইমাত্র আসলাম... রিহানা ওকে নিয়ে আসছে...

___কিন্তু তোমার ছেলে তো কিছুক্ষণ আগে আসলো তখন তো তোমাকে দেখলাম না...

___আমি বাহিরে তোর আব্বুর সাথে কথা বলছিলাম তাই ভেতরে ঢুকতে লেট হয়েছে...

কিচেনে দাড়ি ওদের হবু শাশুড়ি বৌমা, সুন্দর কিছু দৃশ্য দেখলো মেঘ, বন্যা, রাই , জান্নাত, মিম , আইরিন।

না চাইও মেঘের চোখে পানি এসে পড়ল। এই কান্না কিছুটা সুখে আবার কিছুটা মেঘে পর করে দেওয়ার কষ্টের। আর একটা মাস মেয়েটা নিজের কাছে থাকবে তারপরই তো চলে যাবে আরেক মায়ের কাছে আর এটাই তো মেয়েদের জীবন।

তবে দিনশেষে একটাই চাও মেয়েটা ভালো থাকুক রিহান তার মেয়েটাকে ভালোবেসে আগলে রাখুক।

বন্যা মেঘ কে শান্ত করতে বলল: আমি জানি তুই কেন কান্না করছিস... কিন্তু তোর এসব কান্নাকাটি দেখলে মেয়েটা নিজেও ভেঙে পড়বে... যে কয়টা দিন আমাদের বাড়িতে আছে আমরা সবাই চাই আগে হাসিখুশি থাকুক... তাছাড়া রিয়ান ভালো ছেলে আমাদের মেয়েটাকে আগলে রাখবে রাকিব ভাইয়া ভাবির কথা তোকে নতুন করে আর কি বলব তাদের মেয়ে নেই আমাদের বাড়ির মেয়েটা কি তারা অনেক যত্নে রাখবে সেটা নিয়ে আমাদের কারো মনে কোন সন্দেহ নেই তাই বলবো নিজেকে শান্ত কর....

আইরিন এগিয়ে এসে মেঘের উদ্দেশ্যে বলল: আপু তুমি এত চিন্তা করিও না আসি আর বিয়ের পর তোমাকে একটা ছেলের বউ এনে দিব। আবির ভাই কি বলবা এর জন্য মেয়ে দেখতে।

রাই মৃদু হেসে বলল: হ্যাঁ আমাদের বাড়িতেও একটা বৌমা দরকার। কিন্তু সমস্যা হল আহিয়ান কি এ বছরে আবেগে কিছুতেই বিয়ে করাবে না আগে ছেলে নিজের পায়ে দাঁড়াক তারপর না হয় বিয়ে-শাদী নিয়ে ভাববে।

জান্নাত দুষ্টুমি করে বলল: তাহলে তো আহিয়ানের বিয়ের আগেই বাড়ির দুই মেয়ে শ্বশুরবাড়িতে বিদায় হয়ে যাবে।

এবার বন্যা বলল: আরে না না.... আমার মেয়ের লেখাপড়া শেষ করতে আরো তিন বছর লাগবে এর আগে ওর পাপা মেয়েকে বিয়ে দিবে না আরিয়ানের তো লেখাপড়া শেষ এ বছর পরেই সে ডক্টর তারপর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দিব...

এসব টুকটাক কথা নিয়ে উপস্থিত সকলেই হাসলো সকলের সাথে মেঘ ও হাসলো।

কিচেনের কাজের মাঝে এত হাসির ঝংকার শুনে রিয়া নিজেও এসে যোগ হলো এখানে।

অন্যদিকে জহির রুমে ঝুঁকি নিয়ে দুষ্টুমি করছে তৃধা আহিয়া। আদিবা ও গাঁদা ফুলের পাপড়ি ছেড়ে ওদের পাশেই বসে খেলছে।

রিয়েল সরাসরি ছাদে গেল সেখানেই দেখা হয়ে গেল আহিয়ান এর সাথে ‌। দুষ্টুমি করে বলল: আরে আমার সমন্ধে যে... কখন আসলেন সমন্দি ভাই....?

আহিয়ান হ্যান্ড শেক পরে বলল: আমি তো সেই কখন এসেছি ছোট ভাই। আপনাকে তো আশেপাশের নজর গুলি খুঁজছিলাম।

___ওই শালা আমি তোর ছোট ভাই কবে থেকে হলাম?

___যেদিন থেকে তুই আমার ছোট বোনকে বিয়ে করতে চেয়েছিস?

___আমি তোর থেকে গুনে গুনে এক বছরের বড় ....

___তো আমি কি করবো?

___আমি তোর থেকে গুনে গুনে এক বছরের বড়....

___তো আমি কি করবো? তোর বউ তো আমার থেকে ছোট... আর একটু আগে কি যেন বললি... ও হ্যাঁ, আমি তো সমন্দি ভাই.. সেই হিসেবে তো তুই আমার ছোট বোনের জামাই।

___হ বড় ভাই বুঝছি..! আপনি আমার সমন্দি ভাই আর আমি আপনার ছোট ভাই...

___ভেরি গুড....

তারপর আহিয়ান সিরিয়াস কন্ঠে বলল: মৃদুল অলক নির্জন ওরা কই ? কখন আসবে কিছু বলেছে?

___ফোন দিয়েছিলাম বলল বিকেলের দিকে চলে আসবে।

__তোর বিয়ের খবরটা জানে..?

___এখনো জানাইনি... ওরা জানলে তো আমাকে আজকে দুপুরে ট্রিট দেওয়ার জন্য টেনে নিয়ে যাবে। কিন্তু আজকে তো আমি ব্যস্ত। তাই ভাবছি আজকে সন্ধ্যা বেলা ওরা আসলে সবকিছু জানাবো।

___ভালো করছিস.. তবে আমি আর মৃদুল কিন্তু ডাবল ট্রিট পাওনা? আমার মাথা না কাটালে তোর আম্মু তোর আব্বুকে রাজি করাতেই পারতো না...

___তা তো অবশ্যই মৃদুল কে দিয়ে তুই আম্মুকে ফোন করে এসব বুদ্ধি না দিলে তো আপু চুপচাপই থাকতো... তানভীর আংকেলের সাথে এসব নিয়ে কোনো আলোচনা করত না...

___বাদ দে.... যা হয় ভালোর জন্যই হয়... তবে ট্রিট আমার ডাবল চাই।

___এই একটু আগে না বললি তুই আমার সমন্ধি... ছোট বোনের জামাই থেকে ট্রিট চাইতে লজ্জা করে না....?

___না তো... আমি তো আমার বন্ধুর থেকে চাইলাম..

___শালা তুই কিন্তু মেলা ভন্ড।

___সম্বন্ধী আছি থাকতে দে শালা বানাস না তাহলে কিন্তু ট্রিট আর একটা বেশি দিতে হবে।

___থাক বড় ভাই.. আপনার মত ভন্ড শালা আমার লাগবে না...

ওদের দুই বন্ধুর খুনসুটি দূর থেকে আরিফ দেখে মৃদু হাসলো। আহিয়া ও রিহান এর বিষয়টি সে আগে থেকেই জানতো। একদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় আহিয়া ও রিহানকে হাতিঝিলে সে দেখেছিল। তবে কাউকে কিছু বলেনি।

এখন ওদের দুই বন্ধুর কথোপকথন শুনে বুঝতে পারল কিভাবে ওরা বাড়ির মানুষকে রাজি করেছে। দুই বন্ধুর এত ভালো বন্ডিং দেখে আরিফ মুচকি হেসে নিজের কাজে মনোযোগ দিল।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 107 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন