দেখতে দেখতে বিকেল হয়ে এলো। হলুদ সন্ধ্যার জন্য অধিকাংশ মেহমানই চলে এসেছে আর বাকিরা আসছে। অল্প বয়সী যুবক-যুবতী দিয়ে পুরো বাড়িটা রমরমা পরিবেশ। আজকে এখানে বর কনে দুজনের একসাথে গায়ে হলুদের অনুষ্ঠান করা হবে।
সেই অনুযায়ী ছাদের এক কর্নারে লাভ শেফ দিয়ে আধুনিক ডিজাইনে হলুদের স্টেজ তৈরি করা হয়েছে। তার পাশেই তৈরি করা হয়েছে ডান্স স্টেজ। সেখানে বিকেল হাতে না হতেই উরাধুরা গান বাজাচ্ছে অল্পবয়সী ছেলেপুলে। আর স্টেজের উপরে উঠে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি লাফালাফি করছে।
এদিকে কিছু কিছু মেয়ে বউরা শাড়ি গহনা পরে নিজের বাড়ি থেকে সেজেগুজে এসে হলুদের প্রোগ্রামে উপস্থিত হয়েছে। আবার কেউ কেউ বাড়িতেই সাজগোজ করছে। জুইয়ের বন্ধু-বান্ধবরা এই মাত্রই এসেছে। জুই এর দেওয়া ঠিকানা মত তারা পৌঁছানোর পর রিহান তাদের এগিয়ে এনেছে। নীল তো শুরু থেকেই রিহানের উপর ফিদা ছিল। আর আজকে সাদা পাঞ্জাবিতে দেখে মেয়েটা তো পুরা পাংখা হয়ে উড়ছে।
শুধু রিহান নয় আজকের জুই ও মেহেদির হলুদ সন্ধ্যায় সকল যুবকরাই সাদা পাঞ্জাবি পায়জামা পড়বে আর মেয়েরা পড়বে হলুদ শাড়ি। সেই অনুযায়ী সজীব, নাজমুল, আশিক ও সাদা পাঞ্জাবি পড়েছে আর নীল ও শোভা হলুদ শাড়ি।
রিহান শোভা ও নীলকে জুঁইয়ের রুমে পৌঁছে দিয়ে বাকিদের নিয়ে ছাদে উঠে এলো। ওদের সাথে আহিয়েনের দেখা হতেই হ্যান্ডসেক করলো। রিহান ও আহিয়ান এর সাথে যখন জুঁইয়ের বন্ধুরা কুশলাদি বিনিময় করছিল। তখনই উপস্থিত হল মৃদুল, অলক ও নির্জন। এই সুযোগে ওদের সাথেও নাজমুলরা পরিচিত হয়ে গেল। আপাতত সিনিয়র জুনিয়র একসাথে বসেই আড্ডা দিচ্ছে।
শোভা ও নীল জুঁইয়ের রুমে প্রবেশ করে দেখল জুইকে মেকআপ আর্টিস্ট চুল বেঁধে দিচ্ছে। কাঁচা হলুদ রঙের লেহেঙ্গাতে মেয়েটাকে একদম বার্বি ডল লাগছে। রুমের আরেক কোনায় তৈরি হচ্ছে তৃধা ও আহিয়া। তৃধা তো বান্ধবীদের দেখে খুশিতে জড়িয়ে ধরেছে।
তৃধার পারোনি টকটকে হলুদ রঙের গোলগাউন। মাথায় কিউট করে ম্যাচিং হিজাব বাধা। শোভা ও নীল লক্ষ্য করল একই রকম ড্রেস ও হিজাব পরে দাঁড়িয়ে আছে আরেকটি মেয়ে। শোভা তৃধাকে আস্তে করে জিজ্ঞেস করল: তোর পাশের আপুটা কেরে.....? তোর মতো সেম ড্রেস পড়ে আছে। তৃধা মিষ্টি হেসে আহিয়াকে টেনে এনে বান্ধবীদের সাথে পরিচয় করাতে বলল: এটা হল আমার বড় আপু মেহেবুবা খান আহিয়া।
তারপর বান্ধবীদের দিকে আঙ্গুল তুলে আহিয়ার উদ্দেশ্যে বলল: আপু ওরা আমার ফ্রেন্ড শোভা ও নীল।
আহিয়া মিষ্টি হেসে ওদেরকে ভালো - মন্দ জিজ্ঞেস করল। ওরা কয়েক সেকেন্ডের মধ্যেই আহিয়ার সাথে বান্ধবীর মতোই মিশে গেছে।
এদিকে আমাদের বিয়ের কনে ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নায় বান্ধবীদের আড্ডা দেওয়া দেখছে। সেটা দেখে তার মন আর সইছে না। পার্লারের আপুকে তাড়া দিয়ে বলল: আমাকে আর সাজাতে হবে না আপু….. তাড়াতাড়ি শেষ করো আমি আমার ফ্রেন্ডেদের সাথে আড্ডা দিব। তারপর জুঁই আয়নার দিকে আঙ্গুল পাক করে বলল: আপু দেখছো আমার ফ্রেন্ডরা আমাকে ছাড়াই কত হাসি মজা করছে।
পার্লারের আপুটা দুষ্টুমি করে বলল: ওদের তো আজকে বিয়ে না। তুমি তো বিয়ের কনে.. তোমাকে আজকে আমি পুতুলের মত সাজিয়ে দিব তারপর তুমি চুপচাপ স্টেজে বসে থাকবে। আজ থেকে আগামী দুই তিন দিন তুমি তো হাসাহাসি করার সুযোগই পাবে না।
আপুটার কথা শুনে জুঁইয়ের মনটা কেমন খারাপ হয়ে গেল। সেটা দেখে পার্লারের আপু আবারও বলল: বোকা মেয়ে... আমি তো একটু মজা করেছিলাম। তোমাকে আমি তাড়াতাড়ি সাজিয়ে দিচ্ছি। তারপর তুমিও ফ্রেন্ডের সাথে গিয়ে মজা করো।
ওদের কথোপকথন কিছুটা কানে আসতেই আহিয়া, তৃধা, শোভা ও নীল এসে জুঁইকে ঘিরে বসলো। তারপর শুরু হল তাদের আবারো হাসি ঠাট্টা আড্ডা।
দেখতে দেখতে সময় গড়িয়ে যাচ্ছে। মাগরিবের আজান পড়েছে কিছুক্ষণ আগেই। নামাজের সময় শেষ হওয়ার পর আবারো মিউজিক ভেসে আসছে। ক্যাটারিং এর লোকেরা গানের ভলিয়মের কারণে জোরে চেচিয়ে চেচিয়ে কথা বলছে। বিষয়গুলো তৃধার অনেক হাস্যকর লাগছিল। সশব্দে না হাসলেও যখন মেয়েটা মিটিমিটি হাসিতে ব্যস্ত। তখন পাশে এসে দাঁড়ালো আহিয়ান। অতঃপর সামনের দিকে তাকিয়েই মৃদু কন্ঠে বললো: ম্যাম প্রচুর খুশি মনে হচ্ছে। হঠাৎ পাশে কারো কথা শুনে তৃধা ভয়ে লাফিয়ে উঠলো। তারপর সেদিকে তাকাতেই দেখলো আহিয়ান ভাই দাঁড়িয়ে। লোকটা আজকে সাদা পাঞ্জাবি পড়েছে। তৃধা সচরাচর আহিয়ান ভাইকে সাদা পাঞ্জাবি পড়তে দেখেনি কখনো। তাকে জুম্মার নামাজে বেশিরভাগ কালো পাঞ্জাবি পরে যেতেই দেখা যায়। তাছাড়া গত ঈদেও সুন্দর একটা কালো পাঞ্জাবি পড়েছিল। লোকটাকে কালো তে দুর্দান্ত মানায়। তবে তৃধার ধারনা ছিল না আহিয়ান ভাই কে সাদা পাঞ্জাবিতে এক অন্যরকম শুভ্রপুরুষ লাগতে পারে।
ওর ভাবনার জগতের ঘর কাটতে আহিয়ান চোখের সামনে তুড়ি বাজালো। তাহিয়ানের এমন হঠাৎ কান্ডে মেয়েটা বেশ থতমত খেয়েছে।
অতঃপর লাজুক হেসে অন্য দিকে তাকালো। আহিয়ান নিজেও এবার মৃদু আসলো। তারপর কিছু একটা ভেবে তৃধার পা থেকে মাথা অব্দি চোখ বুলালো।
হঠাৎ আহিয়ান বুকের বা পাশে দুহাত চেপে অসুস্থ হওয়ার ভান করে বলল: উফফ বউ তোমার রূপ তো পুরাই আগুন.... আমার যে অন্তর জ্বলে পুড়ে যাচ্ছে।
আহিয়ানের এমন কথায় তৃধার লজ্জায় মরি মরি অবস্থা। মেয়েটা যখন সেখান থেকে চলে যেতে চাইলো। তখন আহিয়ান পেছন ডেকে বলল: শোনো...
মেয়েটা কোন জবাব দিল না। শুধু চুপচাপ দাঁড়িয়ে গেল। সেটা দেখে আহিয়ান মুচকি হেসে নিজের চুল গুলো ব্যাক ব্রাশ করে বলল: একটু পর মেহেদির বাড়ির লোকদের ওয়েলকাম করতে গেটে যেসব ছেলে মেয়েরা যাবে। তাদের সাথে তুমি ও আহিয়া যাবে না। তাছাড়া তোমাদের দুইটাকে যেন ছাদেও না দেখি। সময় মতো আমি নিজেই তোমাদের ছাদে নিয়ে যাব। তৃধা মৃদু মাথা নাড়িয়ে বলল: আচ্ছা। তারপর কিছু একটা ভেবেই আবারো থেমে গেল। আহিয়ানের উদ্দেশ্যে ছোট্ট করে বলল: আর আপনি?
আহিয়ান আবারো মুচকি হাসলো। তারপর জবাবে বলল: আমার বউ না চাইলে আমিও বড় কক্ষে রিসিভ করতে যাব না।
তৃধা এবার ছুটে চলে গেল জুঁইয়ের রুমের দিকে। সেখানে গিয়ে দেখল আহিয়া আপু নেই । জুঁইয়ের কাছে জানতে চাওয়ায় জুই দুষ্টুমি করে বলল: বিয়ান সাহেবা, আপনার বোনকে আমার ভাই ডেকে নিয়ে গেছেন। জুইয়ের দুষ্টুমি শুনে তৃধা ও নীল খিলখিলিয়ে হেসে উঠলো। আর শোভা.... সে তো প্রায় আধঘন্টা যাবত কার সাথে যেন ফোনে কথা বলেই যাচ্ছে।
এসব নিয়ে অবশ্য এতক্ষন জুই অনিল অনেক হাসি তামাশা করেছে। কিন্তু শোভা সেদিকে পাত্তা না দিয়ে কথা বলেই যাচ্ছে আর বলেই যাচ্ছে।
রাত প্রায় ৯ টা
জুইদের বাড়ির গলির মুখে জুঁইয়ের বিয়ে উপলক্ষে অনেক বড় করে গেট তৈরি করা হয়েছে। সেখান থেকে পুরো রাস্তা লাইটিং করে এসে থেমেছে জুইদের বাড়িতে। বাড়ি থেকে গেটটা অনেক দূর হলেও লাইটিং বরাবর কেউ হেঁটে আসলে সরাসরি জুইদের বাড়ি চলে আসবে।
বর্তমানে সেই গেটের এক পাশে দাঁড়িয়ে আছে বরৎপক্ষ আর আরেক পাশে দাঁড়িয়ে আছে কনে পক্ষ। সাদা পাঞ্জাবিতে বরের এত বন্ধু বান্ধবের কারণে বরকেই দেখা যাচ্ছে না। কনে পক্ষ রাস্তার লাইটিংয়ের নিচে ওয়েলকাম করার জন্য দুটো সারি হয়ে সিরিয়াল মতো হাতে চকলেট, চুমকি, ফুল সহ আরো বিভিন্ন ডালা হাতে দাঁড়িয়ে আছে। প্রতিটা মেয়ের পরনে হলুদ শাড়ি। কারো খোঁপায় গাজরা, কারো বেণীতে। আবার কেউ খোলা চুলে লাগিয়েছে ডালিয়া ফুল। সব মিলিয়ে যেন এক টুকরো হলুদের বাগান।
প্রথমেই সাদা পাঞ্জাবির উপর হলুদ কটি পরে গেট দিয়ে শ্বশুরবাড়িতে প্রবেশ করল মেহেদী। তাকে বিভিন্ন অভিনব পদ্ধতিতে ওয়েলকাম করল কনে পক্ষ। মেহেদির ওয়েলকাম পর্ব শেষ হতেই কনের বড় ভাইয়েরা মেহেদী কে বাড়ির দিকে স্টেজে বসাতে নিয়ে গেল। মেহেদি ভেতরে প্রবেশ করার পরেই একে একে হলুদের ডালা হাতে অল্প বয়সী যুবক - যুবতীরা ভেতরে প্রবেশ করা শুরু করল। আর তাদের ফুল ছিটিয়ে এবং বিভিন্ন গিফট দিয়ে কনেপক্ষ ওয়েলকাম করছে।
এখানে আসার পর থেকে এহসানের চোখ দুটো তৃধাকে ব্যস্ত হয়ে খুঁজছে। তৃধার সাথে তার অনেকদিন হলো দেখা বা কথা হয় না। আসলে তার পেশাটাই এমন। সারাক্ষণ ব্যস্ততার মধ্যে থাকা হয়। চোর বাটপারের পেছনে দৌড়াতে দৌড়াতে ঘরের বউ অথবা প্রেমিকাকে সময় দেওয়ার মতো সময় তাদের হাতে নেই। তবুও তো বিয়েটা করতে হবে। একা জীবন আর কতদিন.... সেদিন খান বাড়িতে গিয়েও মেয়েটার সাথে এহসানের দেখা হলো না। তারপর এহসান ও মেহেদী পাঁচ দিনের জন্য শহরের বাহিরে গিয়েছিল। তাই আর যোগাযোগ করার চেষ্টা করেনি। তবে এহসান ভেবেছি আজকে তৃধার সাথে চূড়ান্ত কথা বলবে। কেন সে এহসান কে এড়িয়ে চলে... তৃধার কি এহসানকে পছন্দ নয়.... নাকি অন্য কোন বিষয়। প্রায় মাস হয়ে যাচ্ছে তৃধা সিম পাল্টেছে। এখন পর্যন্ত নতুন নাম্বার দিয়ে তাকে একটা টেক্সট পর্যন্ত করেনি। কেন এত অবহেলা...?
ভেবেই এহসান ছাদের দিকে হাটলো। হয়তো এত মেয়েদের ভিড়ে তার কিউটি ডলকে পেয়ে যাবে।