ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

109

লেখক: ফারজানা মনি

এহসান ছাদে এসে দেখলো। আহিয়ান ও রিহানের বন্ধুরা সহ তৃধার ছেলে বন্ধুরা ছাদে দাঁড়িয়ে আছে।

তৃধার সূত্রের ওর বন্ধু বান্ধবের সাথে ভার্সিটিতে অনেকবার দেখা হয়েছে। তাই এহসান এগিয়ে গেল সেদিকে। নাজমুল আশিক ও সজীব এহসান কে দেখে ভালো-মন্দ জিজ্ঞাসা করল। রওশন ওদের সাথে কথা বলে রিহানের সাথেও কথা বলল। আহিয়ান ওকে দেখেও না দেখার ভান করে মৃদুল নির্জন এর সাথে কিছু নিয়ে হাসাহাসি করছে। আহিয়ানের প্রথম দিনের নিরব ব্যবহারে বিরক্ত হয়েছিল। তবুও সে খান বাড়ির ছেলে এবং তৃধার কাজিন। তাই সেদিন খান বাড়িতে ও আহিয়ানকে সহ্য করতে হয়েছিল। কিন্তু আহিয়ান উল্টো কে অপমান করেছে। ছেলেটা কেমন ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে।

তখনই এহসান লক্ষ্য করল ছাদের আবির তানভীর উঠে এসেছে। এহসান রিহানের কাছ থেকে বিদায় নিয়ে সেদিকে চলে গেল। এহসান যেতে আহিয়েন সেদিকে তাকিয়ে আবারো মেতে উঠলো আড্ডায়।

দূর থেকে একদল মেয়ের নজর তাদের দিকে। সেই মেয়েদের মধ্যে দাঁড়িয়ে আছে মিশকা। সে নিজেও আজকে শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে এসেছে।

তার একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। এতক্ষণে তার আশেপাশের বান্ধবী গুলোকে তার ক্রাশকে দেখানো হয়ে গেছে। মোটামুটি মিশকার বান্ধবীরও মিসকার ক্রাসের উপর ফিদা। সেদিন যখন বিয়ের কথাবার্তা বলতে এসেছিল সেদিনে রিহানের সাথে মিশকা পরিচিত হয়েছে। সেই সূত্রে মিশকার ফ্রেন্ড সার্কেল নিয়ে রিহানের দিকে এগিয়ে আসলো।

অতঃপর কিছুটা দুষ্টুমি করে বলল: আসসালামু আলাইকুম... বিয়াই সাহেব......

রিহান ছোট্ট করে বললো: ওয়ালাইকুম আসসালাম আপু.....

কিন্তু পাশ থেকে অলক দুষ্টুমি করে বলল : ওয়ালাইকুম সালাম বিয়াইন সাহেবা.... কেমন আছেন বিয়ান সাহেবা...?

মিসকা একটু মুখ বাকিয়ে বলল: ভালো আছি... তো আপনি কে আপনাকে চিনলাম না...?

অলক কিছু বলার আগে আহিয়ান বন্ধুদের উদ্দেশ্যে বলল: তোরা থাক আমি নিচে যাচ্ছি।

আহিয়ার সামনের দিকে যেতে মিশকা ওর পথ আটকে বলল: কেমন আছেন ভাইয়া...?

আহিয়ান ভ্রু কুছ কে বলল: ভালো আছি... পথ ছারুন আমি নিচে যাব...

___আমিও তো নিচে যেতাম চলুন একসাথে যাই...

___একসাথে কেন যেতে হবে....? আপনি কি নিচে যাওয়ার সিঁড়ি চিনেন না...?.মিশকা মুচকি হেসে ঘাড় চুলকে বললো: চিনি বাট একা একা যেতে ভালো লাগছিল না....

আহিয়ান এক নজর তাকালো বন্ধুদের দিকে...,.,.,..

তারপর চেচিয়ে বলল অলক এদিকে আয় তো...,..

অলক সামনে আসতেই আহিয়ান বলল: তোর বিয়ান সাহেবা কে নিচে এগিয়ে দিয়ে আয়...,...

বলেই আহিয়ান হনহন করে সেখান থেকে চলে গেল।

মিশকা বিরক্তি ভঙ্গিতে তাকালো আহিয়ানে যাওয়ার পানে...

অলক মুচকি হেসে বলল: চলুন বিয়ান সাহেবা.. আপনি চাইলে আপনাকে চাঁদ পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে আমি রাজি... শুধু একবার মুখ ফুটে বলুন।

মিশকা বিরক্তিতে বলল: no thanks...

অতঃপর বান্ধবীদের নিয়ে সেখান থেকে প্রস্থান নিল।

মিশকা যেতে উপস্থিত সকল ছেলেদের হাসতে হাসতে পেটের খিল হয়ে গেছে।

সজীব রিহানের কাঁধে হাত দিয়ে বলল: ভাইয়া ব্যাপারটা কি হলো...? আহিয়ান ভাই মেয়েটার সাথে এমন করল কেন...? আর মেয়েটাই বা কে...?

রিহান মৃদু হেসে সজীবের কাঁধে হাত রেখে বলল: এটা জুঁইয়ের ননদ...আহিয়ানকে লাইন মারতে চায়। আহিয়ান কে তো চেনে না। একদিন একটা থাপ্পর মারলে আজীবনের জন্য প্রেমের ভূত মাথা থেকে চলে যাবে। ওর কথা শুনে উপস্থিত সবাই আবারো হাসলো।

নাজমুল দুষ্টুমি করে বলল: বাহ এদেরই কপাল একদিকে প্রেমিক আরেকদিকে প্রেমিকা। দুজনের পিছনে third person আটার মতো লেগে আছে।

আর আমার শালা ভাঙ্গারি কপাল...

তখনই হাতের ফোনটা পকেটে ঢুকে মৃদুল এগিয়ে এসে বলল: এখানে কি নিয়ে এতো হাসাহাসি হচ্ছে। আমি বোধহয় মিস করে গেলাম।

নির্জন ওর কাঁধে চাপড় মেরে বলল: তোর আর শুনতে হবে না। তুই বরং প্রেমিকার সাথে গিয়ে কথা বল।

মৃদুল হেসে বলল: আমার দোষ কি...? তোরাই তো বলেছিস মেয়েটাকে পটাতে। আমি মেয়েটাকে পটি এখন প্রেম করছি এতে তোদের জ্বলছে কেন..?

তোদের আগে বিয়ে করে তোদের আরো জ্বালাবো..

এবার আসিক বলল: আমি কিছু বুঝলাম না বড় ভাই কেমিস্ট্রি টা কি...?

অতঃপর অলক হাসতে হাসতে মৃদুলের রং নাম্বারে প্রেমের কাহিনীতে বলল। এসব নিয়ে আবারও হল একচোট হাসি। এদিকেই এক রুমে বসে আছে মেহেদী ... হলুদ প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যেই শুরু হবে... তখনই তাকে উপরে নেওয়া হবে। সেই রুমে এপাশ ~ ওপাশ পায়চারি করছে এহসান।

সেটা দেখে মেহেদী চিন্তিত কন্ঠে বলল: কি সমস্যা খুঁজে না বললে বুঝবো কি করে...?

এহসান এগিয়ে গিয়ে বলল: জীবনের কত বড় বল ক্রিমিনালের কেস সলভ করলাম... কিন্তু আহিয়ান ও তৃধার রহস্যের গভীর আমি যেতেই পাচ্ছিনা। বারবার বাধা আসছে।

মেহেদী বসা থেকে উঠে দাঁড়িয়ে বন্ধুর কাঁধে হাত রেখে বলল: আরে বন্ধু শুধু শুধু এত টেনশন করছিস। ওরা শুধুই কাজিন। ওদের মধ্যে এক্সট্রা কোন রিলেশন থাকলে জুই আমাকে অবশ্যই বলতো।

এহসান এবার চিন্তিত কন্ঠে বলল : ওরা দুজন কাজিন আমিও জানি.....কিন্তু এদের দুজনের ভিতরে নিশ্চয়ই কোন একটা রহস্য আছে। ভেবে দেখেছিস যতবার আমি তৃধার কাছে যাই ততবার আহিয়ান বাধা হয়ে আসে। কোনভাবে দুই ভাবেই তৃধা সাথে আমার কথা বলার সুযোগই দেয় না। ঈদের পরের দিনের কাহিনী তো সবকিছুই তোকে বলেছি। আজকেও সেম ঘটনা ঘটেছে।

___কেন আজকে আবার কি হলো...?

___আজকে আমি বাসা থেকে ভেবে এসেছি তৃধার সাথে কথা বলেবো। কিন্তু কিছুক্ষণ আগে তৃধাকে ছাদে দেখতে না পেয়ে নিচে চলে এসেছি। পরবর্তীতে লক্ষ করলাম মেয়েটা ভাবীর রুমের দিকে যাচ্ছে। আমি কয়েকবার পিছু ডাকলাম। কিন্তু মেয়েটা আমার কথা শোনার আগেই আহিয়ান ওকে ডেকে নিয়ে গেল।

___আরে ভাই তুই একটু বেশি ভাবছিস হতে পারে কোন দরকারে ডেকে নিয়ে গেছে....

___তোর কি আমাকে বলদ মনে হয়.. মানুষের চোখের ভাষা বোঝার মত ক্ষমতা আমার যথেষ্ট আছে।...

আহিয়ান আমাকে মোটেও সহ্য করতে পারে না। তার পিছনে শক্তপোক্ত একটা কারণ অবশ্যই আছে।

___জানিনা ভাই... আগামী কালকে আমার বিয়ে আমি এখন এত প্যারা নিতে পারছি না তোর যা ভালো মনে হয় কর......

এহসান চিন্তিত কন্ঠে বলল: হুম...এখন কিছু একটা করতেই হবে.....

রুমে হলুদ পুতুলের মত সেজে বসে আছে জুঁই আশে পাশে বসে আছে তৃধা আহিয়া সহ আরো অনেক বান্ধবী। তার সাথে ভাবিরা তো আছেই। ভাবীরা একেকজন একেক রকমের কথা বলছে। সেসব সুরে জুই লজ্জায় লাল হয়ে গেছে। আশেপাশের মেয়েরা হাসছে। তখনই দরজায় টোকা পড়লো। উপস্থিত সবাই তাকিয়ে দেখলো রিহান দাঁড়িয়ে আছে। রিহান পলক তাকায়া পাখি এদিকে। তারপর সকলের দিকে তাকিয়ে বলল মেহেদী কে স্টেজে নিয়ে যাওয়া হয়েছে। তোমরা জুঁই কে নিয়ে আসো। বলেই চলে গেল। এদিকে নীল কয়েক পলক তাকাল রিহানে যাওয়ার পথে। শুরুতেই রিহানকে নিলের অনেক পছন্দ হলেও এতক্ষণে জেনে গেছে তৃধার বোনের সাথে রিহানের বিয়ে ঠিক হয়ে গেছে। এমন কি ওদের লাভ ম্যারেজ। একজন আরেকজনকে অনেক ভালোবাসে। প্রেমে পড়ার আগে ছ্যাকা খেয়ে গেল। বিষয়টা ভাবতে নীল একা একা হাসলো। এদিকে যুগের স্টেজে নেওয়ার প্রস্তুতি চলছে।

ভাবি ও বান্ধবীরা জুই কে নিয়ে গেল সেদিকে। শোভা ও নীল তৃধা ও আহিয়া কে বারবার যেতে বলেছে.. কিন্তু ওরা দুজনের একজনও যায়নি। দুই বোন রুমের মধ্যে একসাথে সেলফি তুলছে। তখনই একটা ছোট বাচ্চা এসে ওদের উদ্দেশ্যে বলল: এখানে তৃধা আপুকে...?

তৃধা এগিয়ে এসে গাল টেনে দিয়ে বলল: কি হয়েছে পুচকি...?

___ইস আমাকে পুচকি বলবে না... আমি বড় হয়ে গেছি।

তৃধা হেসে আবারো গাল টেনে দিয়ে বলল: ঠিক আছে বল কি হয়েছে.....?

___আগে বলো তৃধা আপুকে...?

তৃধা আহিয়ার দিকে তাকিয়ে বলল: দেখছো আপু কেমন পাকনা...

তারপর আবারও বাচ্চা মেয়েটি কে বলল: আমি তৃধা..

মেয়েটা একগাল এসে বলল: তোমাকে আহিয়ান ভাই বাড়ির বাইরে গেটের যেতে বলেছে...

তৃধা আহিয়ার কপাল কুঁচকে এলো তোকে আহিয়ান ভাই এত দূরে কেন যেতে বলেছে...?

মোটামুটি বাড়ি থেকে অনেকটা দূরে। বিয়ের গেট করা হয়েছে। সাথে কথা বলার জন্য এত দূরে যাওয়ার প্রয়োজন কি। কিছু বলার থাকলে বাড়িতে তো এক সুযোগে বলতে পারতো।

আহিয়া মেয়েটার কাছে এগিয়ে এসে বলল: ঠিকঠাক বলছো তো আহিয়ান ভাইয়া যেতে বলছে...

___হ্যাঁ আপু সাদা পাঞ্জাবি পরে একটা লোক বলেছে.. নাম আহিয়ান..তৃধা আপুকে বলতে তার সাথে দেখা করতে।

তৃধা আহিয়ার দিকে তাকিয়ে বলল: তোমার ভাইয়া তো মনে হচ্ছে.....আপু তুমিও আমার সাথে চলো।

আহিয়া মৃদু হেসে বলল: তোর কি মাথা ঠিক আছে....? আমার বড় ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিস

আমি তোর সাথে যাব। তুই যা ভাইয়া নিশ্চয় বাড়ির বাইরে তোর জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি যা দেরি হয়ে গেলে আবার রেগে যাবে। আহিয়ার কথা শুনে তৃধা রুম থেকে বেরিয়ে হাঁটলে বাহিরের দিকে। আহিয়া বিছানায় পা তুলে বসে ফোন স্ক্রল করতে লাগলো।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 109 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন