___দেখো তৃধা গড প্রমিস। তোমাকে নিয়ে আমার খারাপ কোন উদ্দেশ্য নেই। আমি কোন খারাপ উদ্দেশ্যে তোমার হাত ধরিনি। আমি শুধু চাই তুমি আমার কথাগুলো শুনো আমাকে বোঝার চেষ্টা করো।
___আপনার সকল কথা আমার শোনা হয়ে গেছে এখন আমাকে ছাড়ুন প্লিজ.....কথাটা বলেই তৃধা আশে পাশে তাকালো। রাত গভীর হয় সবাই মনে হয় হলুদের প্রোগ্রামে আছে। আপাতত কাউকে আশেপাশে দেখা যাচ্ছে না। তৃধা ভয়ে ভয়ে ঢুক গিললো। এহসান সেটা দেখে ব্যথাতুক হাসলো। তারপর তৃধার সুন্দর মুখশ্রী দিকে তাকিয়ে বলল: তুমি আমাকে ভয় পাচ্ছ কিউটি ডল....?আমার দ্বারা কি তোমার কোন ক্ষতি হয়েছে...?
তুমি শুধু শুধু আমাদের মাঝে আহিয়ান কে কেন টানছো। আমি জানিনা তোমাদের মধ্যে এক্সট্রা কোন রিলেশন আছে কিনা। শুধু বলবো এটা তোমার কাজিন পর্যন্তই সীমাবদ্ধ রেখো। আর সর্বদা মাথায় রেখো তোমার জন্য কেউ অপেক্ষায় আছে। তৃধা রেগে গিয়ে কিছু বলবে তার আগেই একটা শক্ত হাত এহসানের নাক বরাবর একটা ঘুসি মারল। উপস্থিত কর্মকাণ্ডে তৃধাভয়ে কেঁপে উঠল। সামনে তাকিয়ে দেখলো এহসান নেওয়া তোর হাত ছেড়ে ছিটকে কিছুটা দূরে সরে গেছে। তৃধা সঙ্গে সঙ্গে পাশে তাকালো। আহিয়ান ভাই রক্তরাঙ্গা চোখে এহসানের দিকে তাকিয়ে আছে।
এহসান সোজা হয়ে দাঁড়ানোর আগে আহিয়ান ওর পাঞ্জাবির কলার ধরে নাকে মুখে আবারও আঘাত করলো এহসানের ঠোঁট ফেটে রক্ত পড়ছে।এহসান নিজেও কম নাকি। এসব মারপিটের জন্য তো সে ট্রেনিং প্রাপ্ত। সে নিজেও কয়েকটা ঘুসি বসিয়ে দিল আহিয়ান এর চেহারায়। তৃধা লক্ষ্য করল আহিয়ানের নাক দিয়ে রক্ত পড়ছে।
মেয়েটা ভয়ে ফুটিয়ে উঠলো, কাঁপাকাঁপি কন্ঠে বলল: আহিয়ান ভাই....
আহিয়ান ও এহসান পাল্টাপাল্টি মারামারি করছে..
তৃধা কি করবে বুঝতে না পেরে আশে পাশে তাকালো।
দেখল বাড়ির দিক থেকে রিহান ভাই সহ আরো কয়েকজন এদিকেই দৌড়ে আসছে। কিছুটা এগিয়ে আসতে স্পষ্ট হল। রিহান ভাই সজিব নাজমুল আশিক নির্জন ভাইয়া ছুটে আসছে।
রিহান কে দেখতে তৃধা কেঁদে উঠে বলল: ভাইয়া ওদেরকে থামান প্লিজ....
রিহান তৃধাকে শান্ত করতে বলল: তুমি চিন্তা করিও না আমরা এসেছি তো...
এতক্ষণে ওর বন্ধুরা ওদের দুজনকে থামানোর চেষ্টা করছে।
আহিয়ান বারবার চিৎকার করে বলছে: ওর এত বড় সাহস কি করে হয় আমার তৃধার গায়ে হাত দেওয়ার..
ওর ওই হাতটা আমি ভেঙ্গে দিব।
কেউ কারো থেকে কম নয়। এহসান নিজেও পাল্টা আঘাত করেছে আহিয়ানকে।আরা আহিয়ান.. সে তো এতক্ষণে এহসানের নাক মুখ সব ফাটিয়ে দিয়েছি।
নাজমুল সজীব আশিক টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে...কিন্তু আহিয়ান তাকে ছাড়ছেই না। রিহান অলক নির্জন আহিয়ানকে টেনে ছড়াতেই পারছে না।
এদিকে এহসানের বন্ধুরা ধূমপান করতে বাহিরে এসেছিল। পুরো বিষয়টা তার নজরে আসতে তার বাকি বন্ধুদেরও কল দিল। হলুদ প্রোগ্রাম থেকে মেহেদী কে না জানিয়ে সবাই বেরিয়ে আসে। এহসান এর বন্ধুরা ঘটনাস্থলে পৌছতে দেখলো কয়েকজন ছেলে ওদের থামিয়ে দিয়েছে।পাশেই একটা মেয়ে দাঁড়িয়ে কান্না করছে। মেয়েটি তাদের চেনা নয়। যদিও সামনাসামনি দেখার সৌভাগ্য এখনো হয়নি। তবে এহসানের থেকে ছবিতে এই মেয়েকে দেখেছি সবাই। তাছাড়া এহসান ফ্রি টাইমে এই মেয়েটিকে নিয়ে গল্প করি।ৎওরা এহসানের দিকে এগিয়ে যায়। গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। কিন্তু এহসান কিছু জবাব না দিয়ে রাগে চোখে তাকিয়ে আছে আহিয়ান এর হাতের দিকে।
আহিয়ানের এক হাতের সাথে তৃধা এক হাত শক্ত করে চেপে ধরা। আহিয়ান নিজেও রাগে কিল মিলিয়ে তাকিয়ে আছে। তখনই উপস্থিত হলো আরিফ। মেহেদির বন্ধুরা যখন ঝগড়া নিয়ে আলোচনা করেছিল তখনই সেটা তার কানে এসেছে। যেহেতু তাদের বাড়ির মেয়ের বিয়ে তাই অনুষ্ঠানের তারা কোন ঝামেলা চায় না। এর মাঝে ছেলে পক্ষের লোকের সাথে এই এলাকার কারো মারামারি। সেই বিষয়টাও সম্মানজনক নয়। তাই সে তৎক্ষণাৎ ছেলেদের পিছে পিছে বেরিয়ে পড়ল। এখানে এসে দেখে সত্যিই বিরাট বড় ঝামেলা।
আহিয়ানো এহসানকে দেখেই বোঝা যাচ্ছে এখানে বিরাট কোন ঝামেলা হয়েছে। তবে ঝামেলা যাই হোক। সেটা আর বড় হতে দেওয়া যাবে না।
আরিফ রিহানএর উদ্দেশ্যে বলল: এখানে কি হয়েছে রিহান...?
রিহান কিছু বলার আগেই এহসানের বন্ধু বলল: আঙ্কেল আপনার রিয়েলেটিভ আমাদের বন্ধুর গায়ে হাত তুলেছে।আমরা চাইলেই দুই দল মারামারি করতে পারতাম। কিন্তু আমরা তো কিছুই না যে হুটহাট মারামারিতে জড়াবো। তাই আমরা আপনার কাছে এটার বিচার চাচ্ছি...
আরিফ আহিয়ানকে কিছু না বলে তৃধার দিকে তাকালো তারপর তৃধার উদ্দেশ্যে বলল: তুমি এখানে কেন..? আর এখানে কি নিয়ে ঝামেলা হয়েছে...?
উপস্থিত সবাই চুপ করে থাকলে ও তৃধা ফুুপিয়ে কেঁদে ফেলল তারপর আরিফের উদ্দেশ্যে ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে বলল: চাচ্চু আমি রুমে ছিলাম তখনই একটা বাচ্চাকে আমাকে বলল: আহিয়ান ভাই আমাকে এখানে ডেকেছে। তাই আমি এখানে এসেছি। কিন্তু এখানে এসে দেখি এহসান আহিয়ান ভাইয়ের নাম ধরে আমাকে ডেকেছে। পুরো বিষয়টা বুঝতে পেরে আমি বাড়ি চলে যাচ্ছিলাম কিন্তু তখনই উনি আমার হাত ধরে টানাটানি করে। আমি বারবার বলছিলাম আমাকে ছেড়ে দিন কিন্তু উনি জোর করছিল উনার কথা শুনতে। তখনই
আহিয়ান ভাই এখানে আসে। উনাকে আমার হাত ধরে টানাটানি করতে দেখে গায়ে হাত তুলেছে। আহিয়ান ভাইয়ের কোন দোষ নেই চাচ্চু। আহিয়ান নির্বাক ভঙ্গিতে তৃধার হাত ধরে দাঁড়িয়ে আছে।ৎতার নাকের একপাশ দিয়ে তির তির করে রক্ত গড়িয়ে পড়ছে।
তবে এহসান চুপ করে থাকলো না।
তৃধার উদ্দেশ্যে ব্যাকুল কণ্ঠে বললো: তোমার হাত ধরে নি আমি শুধু তোমাকে আমার দিকটা বোঝানোর চেষ্টা করছিলাম। তুমি চলে যাওয়ার জন্য ছটফট করছিলে তাই তোমার হাত ধরেছি।
আরিফ সবটাই শুনলো। এহসান এর দোষ থাকলেও সে বাড়ির অতিথি।
তাই সব কিছু মাথায় রেখে তাকে কথা বলতে হবে।
তারপর সকলের উদ্দেশ্যে বলবো: তোমরা এখানে দুই পক্ষের বন্ধুই তো আছো..এতক্ষণে তোমরা সব শুনেছো। নিঃসন্দেহে তোমরা প্রত্যেকেই খুব ভালো। তোমাদের জায়গায় অন্য কেউ হলে হয়তো এখানে একটা বড় মারামারি সৃষ্টি হতো। বিয়ে বাড়ির সুন্দর পরিবেশটা নষ্ট হতো।।
অতঃপর আরিফ এহসানের দিকে তাকিয়ে বলল: এহসান আবিরত তানভীর ভাইয়ের সাথে তৃধার বিয়ে নিয়ে তোমার কি কথা হয়েছে তা আমি জানিনা।তবে এত রাতে একটা মেয়েকে এত দূরে মিথ্যা বলে ডেকে আনা তোমার অন্যায় হয়েছে। তুমি চাইলে বাড়িতেই ওর সাথে কথা বলতে পারতে। তাছাড়া এখানে আসার পর যেহেতু তৃধা এখানে থাকতে চাচ্ছিল না বা অস্থির হচ্ছিল।। তোমার উচিত ছিল ওকে যেতে দেওয়া।
তুমি ওর হাত ধরে সম্মান করেছ এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা জিনিসটা সম্পূর্ণ হৃদয়ের ব্যাপার এটা জোর করে কারো প্রতি তৈরি হয় না। আর রইল কথা আহিয়ানের। তৃধার মত তমত ছাড়া অন্য কেউ ওর হাত ধরবে। এটা তো না মানা অস্বাভাবিক কিছু না।
চাচাতো ভাই হিসেবে বোনকে সেভ করা তার দায়িত্ব। এতে আহিয়ানের ও সমান দোষ আছে। আহিয়ানের তোমার গায়ে হাত তোলাটা উচিত হয়নি। তাই বলছি যা হবার হয়ে গেছে। তুমি ওর বোনকে মিথ্যা বলে জোর করে হাত ধরেছ।আহিয়ানা তোমাকে মেরেছে এবং তুমি নিজে ওকে ছাড় দেও নি।ৎদুজনে সমানভাবে আহত হয়েছে। তাই ঝগড়াটাকে আর সামনে এগিয়ে নিও না। বড়রা জানলে কষ্ট পাবে। তাছাড়া তোমরা নিশ্চয়ই চাইবে না এসব সামান্য ঝগড়ার কারণে বিয়েটা বানসাল হোক। আরিফের এতক্ষণের কথা শুনে দুই পক্ষ চুপ করে রইল।
এহসান ভদ্রভাবে বলল: বিশ্বাস করো না আঙ্কেল আমি কোন ঝামেলা চাইনি। আমি শুধু ত্রিধার সাথে একটু কথা বলতে চেয়েছি। এহসানের পিছন থেকে ওর বন্ধু কিছু বলতে চাইলে এহসান হাতের ইশারায় থামিয়ে দিল।
অতপাত তৃধা দিকে তাকিয়ে বলল: সরি তৃধা...
আমাকে ভুল বুঝনা প্লিজ। আমি আবারও বলছি আমার কোন খারাপ উদ্দেশ্য ছিল না। আরিফ ওদের দুই দলকে মিলিয়ে দিতে চাইল। কিন্তু আহিয়ান তৃধার হাতটা ধরে বড় বড় পায়ে বাড়ির দিকে হাটলো।
সেটা দেখে আরিফ বিড়বিড় করে বলল: একদম বাপের মত ঘাড় ত্যারা হয়েছে....
তারপর সকলের দিকে তাকিয়ে বলল; তোমরা আহিয়ান এর ব্যবহারে কিছু মনে করো না... ছেলেটা ছোট থেকে একটু রাগ বেশি...
তারপর রিহানের উদ্দেশ্যে বলল: রিহান তুমি ওদেরকে নিয়ে বাড়ি চলো এহসানের কাটা স্থানের মলম লাগাতে হবে।
রিহান আচ্ছা বলতে আরিফ এহসনের উদ্দেশ্যে বলল : যা হবার হয়ে গেছে। তুমি এগুলো মনে রেখো না।
বাড়িতে চলো, ফ্রেশ হয়ে প্রোগ্রামে এটেন্ড করবে।
এহসান আহিয়ান ও তৃধার যাওয়ার পরে তাকিয়ে বলল: আপনারা জান আঙ্কেল আমি আসছি...
পরিস্থিতি সামলাতে রিহান রাগ মনে পুষে রেখে এহসানকে স্বাভাবিক কণ্ঠে বললো: বাড়িতে আসুন। ফাস্ট এইড বক্স দিচ্ছি। বলেই রিহান এহসান ওর বন্ধুদের ছেড়ে নিজের বন্ধুদের সাথে বাড়ির দিকে হাটা ছাড়লো।
যেতে যেতে আরিফ রিহানের উদ্দেশ্যে বলল: তোরা ধরলি কেন...?তোরা না ধরলে তো এটাকে আহিয়ান আরো কয়টা দিত।ৎআরিফের কথা শুনে সকলেই হাসি দিল।
নাজমুল মজা করে বলল: আপনি তো আঙ্কেল সেই পিস...একটু আগেই বিচার করে আসলে আর এখন বলছেন ধরলাম কেন..?আরো কয়টা দিলে না কেন..?
আরিফ হেসে বলল: আরে ওটা পরিস্থিতি সামলানোর জন্য...কিন্তু এহসানের ভাগ্যে তো মার ছিল।
আমি আহিয়ান কে দেখে যতটা বুঝেছি ওর কিন্তু রাগ কমেনি। সুযোগ পেলে এহসানকে আবার ধরবে।
রিহান মৃদু হে সে বলল: ঠিক বলেছ চাচ্চু.. আজকে জুঁইয়ের বিয়ে না হলে ওটাকে সবাই মিলে ধরে পিটাতাম..তারপর যা হবার হতো...