ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

112

লেখক: ফারজানা মনি

রিহানের কথা শুনে উপস্থিত সকলেই হেসে দিল। এদিকে এহসান রাগে ফুটছে।

দাঁতে দাঁত চেপে বলল: আমি তো ওই আহিয়ানকে ছাড়বো না।

তখনই ওর বন্ধু মাহফুজ বলল: ওর নামে একটা মামলা চোখে দিলেই তো কাহিনী খতম।

শুনেছি ডাক্তারি পাস করেছে আইনি ঝামেলায় একবার পড়লে তো ক্যারিয়ার নিয়ে টানাটানি পড়ে যাবে।

এহসান পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে নিয়ে আগুন জ্বালিয়ে বলল: এমন কিছু করা যাবে না।

তোকে পার্সোনালি হ্যান্ডেল করতে হবে। ডিরেক্ট কিছু করতে গেলে ত্রিধার চোখে আমি খারাপ হয়ে যাব।

এমনিতেই আজকের ঘটনা ওর মনে আমার জন্য কিঞ্চিৎ ঘৃনা সৃষ্টি হয়েছে।

আমি চাই না সেটা আরো বাড়ুক।

এবার আর আরেক বন্ধু হৃদয় বলল: তাহলে কি করবি..? আইনের লোকের গায়ে হাত তুলেছে তবুও এমনি এমনি ছেড়ে দিবি..?

কথাটা শুনে এহসান কেমন জানি হাসলো। হৃদয় আবারও বলল :তুই কি মনে করিস আমি জানিনা।

তবে ভাবি ও তার কাজিন এর সাথে একটা এক্সট্রা রিলেশন অবশ্যই আছে।

তুই তো নিজের চোখে দেখলি ছেলেটা তোকে মারল বেশি তবুও ভাবি ছেলেটার পক্ষে কথা বলল।

এহসান এবার জ্বলন্ত সিগারেটটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে বলল: তোর ভাবীকে এবার ঘরে তোলার সময় হয়ে গেছে মনে হয়।

এতদিন আমি তোকে অন্ধের মতো ভালোবেসে গেছি। সে যোগাযোগ করতে চাইনি আমি যোগাযোগ করিনি।

মনে চাইলেও কখনো জোর করে কথা বলিনি।

বিনিময় তার চোখে আমি অন্যের জন্য ভালোবাসা দেখছি।

এই যন্ত্রণা তো মরন যন্ত্রণা থেকেও ভয়ানক।

এবার এহসানের বন্ধু মনির বলল: ঝামেলা বেশি দূর গড়ানোর আগেই বিয়ে করে ফেল। নয়তো দেখবি তোর পোষা পাখি আহিয়ানের পোষ মেনে ফুরুত করে উড়ে চলে গেছে।

এবার এহসান রাগি কন্ঠে বলল: অসম্ভব...তৃধা আমার। প্রয়োজনে ওকে তুলে এনে বিয়ে করব...

তবুও সে আমার। ভুলে কেন যাস আইনের লোক ছাড়া আমার আর একটা পরিচয় আছে।

আমি মন্ত্রীর নাতি। তাই রাজনীতি কূটনীতি আমার রক্তে মিশে আছে।

সোজা পথে কাজ না হলে আঙ্গুল বাঁকা করব।

তাও এই ডল টাকে আমার চাই।

ছাদে হলুদের প্রোগ্রাম চলছে।

তাই নিচতলার কোনো লোক নেই।

আহিয়ান ও ত্রিধা সরাসরি ঢুকলো জুঁইয়ের রুমে। সেখানে আহিয়া ত্রিধার অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে।

আহিয়ান ত্রিধাকে রুমে পৌঁছে দিয়ে গম্ভীর কন্ঠে বলল': রুমে থাক আর কোথাও বের হোস না.

আমি খাবার পাঠিয়ে দিচ্ছি।

কিন্তু তৃধা আহিয়ানকে যেতে না দিয়ে হাত চেপে ধরল।।

ছেলেটা ভুরু কুঁচকে বলল : কি সমস্যা...?

তৃধা জোর করে আহিয়েন কে বিছানায় বসিয়ে নাকের রক্তগুলো মুছে দিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলো।

তারপর ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে বলল: সরি আহিয়ান ভাই.... আমার ভুল হয়েছে একটা বাচ্চার কথা শুনে আপনার সাথে দেখা করতে যাওয়া।

আজকে আমার ভুলের জন্য এত বড় একটা ঝামেলা হয়েছে।

আহিয়ান কয়েক সেকেন্ড আগে বলল: তোর উচিত ছিল আমাকে কল দেওয়া...

তারপর বাড়ি থেকে বের হওয়া।

তুই কি করে ভাবলি বাড়ি থেকে এত দূরে রাতের বেলা তোকে আমি একা ডাকবো।

তৃধা মাতা নিচু করে বলল: আমি ভেবেছিলাম আপনি বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছেন...

বাহিরে আপনাকে না পেয়ে ভাবলাম আপনি একটু সামনে আছেন। এভাবে একটু একটু এগিয়ে সেখানে পৌঁছে গেছি।

—আমার খুব ভয় করছে....

তৃধার কথায় আহিয়ান প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল: কেন...?

মেয়েটা মিনমিনিয়ে কন্ঠে বলল: এহসান নিশ্চয়ই আমাদের বিষয়টা এতক্ষণে বুঝে গেছে...।

সে যদি বাড়িতে জানিয়ে দেয়।

আহিয়ান বিরক্তির কন্ঠে বলল: দিলে দিক... যা ভাগ গেছে হবে এ নিয়ে টেনশন করিস না....

তখনই দরজায় করে টোকা পড়লো। তৃধা একবার ভাবল আহিয়া আপুকে জাগিয়ে তুলবে।

তাহলে তো তিনজনকে একসাথে দেখলে কোন সমস্যা হবে না।

কিন্তু তার আগে আহিয়ান বলল :জিজ্ঞাসা করে কি এসেছে।

তৃধা ভেতর থেকে কাঁপা কন্ঠে বলল: কে... কে বাহিরে...? দরজার ওপাশ থেকে রিহান বলল:

আমি তোমার রিহান ভাইয়া.... দরজা খোলো।

এবার আহিয়ান নিজে গিয়ে দরজা খুলে দিল।

দেখল রিহান ও মৃদুল খাবার হাতে দাঁড়িয়ে আছে।

রেহানের আর এক হাতে ফার্স্ট এইড বক্স।

ওরা ভিতরে আসতে আহিয়া উঠে বসলো। সে আরও কিছুক্ষণ আগেই সজাগ পেয়েছিল।

কিন্তু আহিয়ান ও তৃধাকে ডিস্টার্ব করতে চায়নি বলে চুপচাপ চোখ বন্ধ করেছিল।

কিন্তু এবার রুমে আহিয়ান রিহান ছাড়া অন্য পুরুষের উপস্থিতিতে উঠে বসলো।

মৃদুল এগিয়ে এসে চিন্তিত ভঙ্গিতে বলল: ওদের কাছ থেকে সবটা শুনলাম...

একটা দরকারে বাহিরে গেছিলাম তাই ওদের সাথে তখন যেতে পারিনি।

আহিয়ান আস্তে করে বলল: ইটস ওকে...

আহিয়া এতক্ষন চোখ বন্ধ করে শুয়ে থাকলেও ওদের সব কথা শুনেছি কিন্তু আহিয়ান কে দেখেন এবং মারামারি সম্পর্কে জানে না।।

ভাইয়ের হাতে জখম নাক দিয়ে রক্ত পড়া চোখ মুখ লাল হয়ে দেখে আহিয়া আতকে উঠলো।

ছুটে এসে ভাইয়াকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করল: কি হয়েছে ভাইয়া...? তুমি ব্যথা কিভাবে পেয়েছো...?

বোনের উদ্বিগ্নতা বুঝতে পেরে আহিয়ান সান্তনা দিয়ে বলল: কিছু হয়নি পাগলী। একটুখানি ব্যথা পেয়েছি।

— কিন্তু ভাইয়া তুমি তৃধার সাথে দেখা করতে গেছিলে তাহলে এত কিছু কিভাবে হল....?

আহিয়ান ওর কথা শুনে বুঝল। আহিয়া কিছুই জানে না।

এবার আহিয়ান রিহানের দিকে তাকিয়ে চোখের ইশারা করলো।

ওর চোখগুলো যেন বলছে; বন্ধু তোর হবু বউকে থামা.. নয়তো এখনই কান্নাকাটি করে পুরো বাড়ির লোক জড়িয়ে ফেলবে...

রিহাদ হয়তো বন্ধুর চোখের ভাষা বুঝলো: তাই হাতের খাবারগুলো রেখে আহিয়ার সামনে দাঁড়িয়ে বলল: তুমি শুধু শুধু কান্না করছো কেন...? কিছুই তো হয়নি...

আহিয়া ফুপিয়ে কেঁদে উঠে বলল: তাহলে ভাইয়া ব্যথা কি করে পেলে....

ভাইয়া তো তৃধাকে নিয়ে ঘুরতে গেছিল।

রিহান জানে একটু পরে হলেও আহিয়া সকল সত্যি জেনে যাবে। তাই সত্যি কথাটাই বলল: আহিয়া, এহসানের সাথে আহিয়ানের একটা ঝামেলা হবে সেটা তো সবারই জানা।

আজকে ত্রিধাকে এহসন ডাকিয়ে নিয়ে গেছিল। আহিয়ানের নাম করে।

তাই তোমার ভাই এহসানকে মেরেছে। এখন তুমি বলো অন্য কাউকে মারলে নিজের গায়ে তো টুকটাক লাগবে তাই না।

তখন ঝামেলার সময় আহিয়ানের হাত কেটে গেছে। এখন যদি তুমি কান্নাকাটি করো তাহলে তো বাড়ির সবাই জেনে যাবে তাই না।

আর তুমি নিশ্চয়ই চাও না ওদের সম্পর্কটা কোন বিপদে পড়ুক।

আহিয়া দুই দিকে মাথা নাড়িয়ে বোঝালো সে চায় না।

রিহান মিষ্টি হেসে বলল: গুড গার্ল...

এতক্ষণে মৃদুল এর হাতে ব্যান্ডেজ করে দিয়েছে।

আর তৃধা আহিয়ানের গলার পাশে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে মলম লাগিয়ে দিচ্ছে।

আহিয়া ভাইয়ের কাছে গিয়ে বলল: সরি ভাইয়া... তৃধাকে একা যেতে দেওয়া আমার উচিত হয়নি। ওর সাথে আমার যাওয়া উচিত ছিল।

আমি তো ভেবেছিলাম সত্যিই তুমি দেখেছো।

ব্যথায় আহিয়ানের ডান হাত ফুলে আছে।

সে বা হাতে বোনের মাথায় হাত বুলিয়ে বলল: এতে তোর কোন দোষ নেই।

আমার নিজেরই তোদেরকে নিয়ে আরেকটু কেয়ারফুল হওয়া উচিত ছিল।

রিহা নেবার আহিয়ান এর উদ্দেশ্যে বলল: এসব এবার বাদ দে...

কেউ এদিকে আসার আগেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে নে।

বাড়ির লোক তোকে এভাবে দেখলে টেনশন করবে।

এবার আহিয়া নিজে বলল: হ্যাঁ ভাইয়া তুমি এবার ফ্রেশ হয়ে নাও.।

একটু আগে পাপা কল করেছিল। তোমার কথা জিজ্ঞেস করছিল ।তোমাকে নাকি সে ফোনে পাচ্ছে না।

তাছাড়া মামনি ও কল দিয়েছিল বলেছে আমি আর তৃধা যেন উপরে যাই।

কিন্তু আমি বলেছি ত্রিধা ঘুমিয়ে গেছে এখন উপরে যাব না।

রিহান সবটা শুনে বলল: এহসান ও তার বন্ধুরা আর বাড়িতে আসেনি। ওরা চলে গেছে...

এখন প্রোগ্রামে শুধু ছেলে পক্ষ থেকে মেহেদী ও তার বোন ভাবীরা আছে।

তোমরা খেয়ে নাও সবাইকে নিয়ে ছাদে যাব...

আহিয়ান মৃদুল ও রিহান এর উদ্দেশ্যে বলল: তোরা খেয়েছিস...?

রিহান মৃদু হেসে বলল: তোরা এখানে খা তিন জনের খাবার নিয়ে এসেছি....

আমরা সবাই উপরে গিয়ে খেয়ে নিচ্ছি।

আহিয়ান ঠিক আছে বলে ওয়াশরুমের দিকে গেল।

রেহান ও মৃদুল বের হতে সামনে পড়লো শোভা ও নীল।

সোভা রিহানের উদ্দেশ্যে বলল: ভাইয়ার ত্রিধা কে দেখেছেন..?

ওকে উপরে একবারও দেখলাম না। জুই আহিয়া আপু ত্রিধাকে ডাকছে।

মৃদুল তীক্ষ্ণ চোখে তাকালো শোভার দিকে।

তার সামনে দাঁড়িয়ে থাকা শ্যামলা উজ্জ্বল মেয়েটির কথার ধরন তার পরিচিতার মত।

যদিও তার পরিচিতাকে সে সামনাসামনি কখনো দেখেনি। তবুও মেয়েটার কথা শুনে আচমকায় বুকের ভেতরটা কেমন জানি লাগছে।

মৃদুল কে এমন করে তাকিয়ে থাকতে দেখে শোভা নীলের হাতটা খপ করে ধরে বলল :ভাইয়া আমরা যাই ত্রিধাকে দেখলে বলবেন জুই ডেকেছে।

রিহান আনমনে কিছু একটা ভাব ছিল তাই প্রথম কথা না না শুনলেও পরবর্তীতে জবাব: দিল ঠিক আছে বলে দিব...

রিহানের কথার জবাব পেয়ে নীলের হাতটা ধরে শোভা টেনে ছাদের দিকে নিয়ে গেল।

আর মৃদুল চেয়ে রইলো মেয়েটার যাওয়ার পানে।

নীল নিজের হাতটা ছাড়িয়ে বলল: এভাবে অদ্ভুত ব্যাবহার কেন করছিস...?

শোভা ঘন ঘন কয়েকটা শ্বাস ফেলে বলল: রিহান ভাইয়ের পাশের ছেলেটা আছে না.. ওটা কেমন করে যেন চেয়ে থাকে।

কিছুক্ষণ আগে যখন আমি কথা বলতে ছাদের কর্নারে যাই। সেখানে গিয়ে দেখি উনিও কথা বলছে। আমি দূরত্ব বজায় রেখে আমার মত কথা বলতে থাকি। কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করে লোকটা আমার দিকে কেমন করে যেন চেয়ে আছে।

আবার এখন দেখলি নাকি অদ্ভুত ভাবে তাকিয়ে আছে।

নীল দয়সারা ভাব নিয়ে বলল: কি জানি বইন আমি এসব কিছুই লক্ষ্য করিনি..

তাছাড়া বিয়ে বাড়িতে এরকম ঘটনা অহরহ ঘটে থাকে। তাই প্যারা নিস না বাদ দে।

প্রায় আধা ঘন্টা পর।

আহিয়ান তৃধা রিহান আহিয়া ছাদে আসলো। এসে দেখল জুয়েল হলুদ দেওয়া শেষ। এখন এখানে নাচ গানের প্রোগ্রাম চলছে।

সবচেয়ে সুন্দর বিষয় হলো এই মুহূর্তে এখানে মেহেদী ও জুঁই প্রোগ্রামে ড্যান্স করছে।

..... মেরি ঘর আয়া তো, আয়া মুজকো লেনা...

দিল কো বাদলে মেরে, দিল কা নাজরানা দেনা...

মেরে হর ধারকান কেয়া বলে...

হে সুন সুন সুন....

সাজান ঘোর আই

নতুন বর বউয়ের এমন পারফরম্যান্স দেখে সবাই অবাক।

তৃধা ও আহিয়া গেল মাম্মা পাপাদের দিকে। বন্যা মেয়ের উদ্দেশ্যে বলল: কিরে ঘুম ভেঙেছে....?

তৃধা মাথা নাড়িয়ে বলল : হ্যাঁ মাম মাম।

মেয়ে তোদের দুজনের উদ্দেশ্যে বলল : চল খেয়ে নিবি।

আহিয়া মায়ের উদ্দেশ্যে বলল :আমরা খেয়েছি মাম্মা

তানভীর বলল: তোমরা কখন খেলে তোমাদেরকে তো উপরে আসতে দেখলাম না...

আহিয়া চুপ করে রইল। কিন্তু তৃধা বলল: রিহান ভাইয়া রুমে খাবার পাঠিয়েছে আমাদের জন্য...

এবার সবাই বুঝলো আহিয়া চুপ করে থাকার কারণ। পুরোটা শুনে আবির বলল: ছেলেটা দায়িত্ব বানা আছে।

আবিরের কথা শুনে রাই বলল: হ্যাঁ ভাই রিহান আমাদের আহিয়ার জন্য একদম পারফেক্ট..

আহিয়া কি বললে বুঝতে না পেরে তৃধা তাকে নিয়ে হাঁটলেও জুইয়েরে দিকে।

জুঁই ও মেহেদী এতক্ষণে ডান্স শেষ করে জায়গায় গিয়ে বসেছে।

ওরা যেতেই জুই অভিমান কণ্ঠে বললো: তোমাদের সাথে কোন কথা নেই....

আমাকে একাই বসিয়ে রেখে তোরা কোথায় ছিলি।

তৃধা হেসে বলল: একা কই এত সুন্দর একটা দুলাভাই দিয়েছে তারপরও তোর একা লাগে...

ওদের সবাইকে দেখে নীলও সোভা এগিয়ে গেল সেদিকে।

মৃদুলের নজর ঘুরেফিরে ওই সোভার দিকে। এই মেয়েটাকে তার বড্ড সন্দেহজনক লাগছে।

সজীব মৃদুলের নজর বরাবর সামনের দিকে তাকালো.. কিন্তু সেখানে তো জুঁই বাদে আরো চারজন মেয়ে।

মৃদুল কার দিকে এভাবে চেয়ে আছে না বুঝতে পেরে বলল: কি বড় ভাই প্রেমিকার থাকা সত্ত্বেও...

আমার বান্ধবীদের দিকে তাকিয়ে থাকার কারণ কি...?

মৃদুল থতমত খেয়ে চোখ সরিয়ে নিল।

সেটা দেখে নাজমুল বলল আপনার প্রেমিকা দেখলে গণধোলাই দিবে ভাই।

মৃদুল কে কিছু বলতে না দিয়ে আশিক নীলকে দেখিয়ে বলল: ওটার দিকে নজর দিয়েন না ভাই... বিশ্বের সেরা ঝগড়া একটি মহিলা... ঝগড়া দিয়ে পিএইচডি করা..

ওদের সকলের কথায় মৃদুল কেমন বোকা বনে গেল।

নিজের ইমেজ ঠিক করতে মিথ্যা বলল: আমি আসলে আলাদা করে কারো দিকে তাকাইনি। আমি দেখছিলাম জুঁইয়ের ফ্রেন্ডরা ওকে অনেক ভালোবাসে।

ওদের মধ্যে নিশ্চয়ই বন্ডিং অনেক ভালো।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 112 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন