আহিয়ান ভাইয়ের মুখে এমন কথা শুনে তৃধার শরীর মুহূর্তে যেন কেঁপে উঠল।লোকটা তত্ত্ব শ্বাস ছড়িয়ে পড়ছে তৃধার পেটে। এমনকি শক্ত করে কোমরটা জড়িয়ে ধরে আছে।
তৃধা কি যেন একটা ভেবে গভীর কণ্ঠে বললো : শুনছেন.,,..?
____হুম...বলো বউ...!
____আমার এহসান কে নিয়ে অনেক ভয় হচ্ছে.....,..,
কথা কর্ণ কহরে পৌঁছানো মাত্রই আহিয়ান চট করে উঠে বসলো। তারপর দুই হাতে তৃধার গার স্পর্শ করে কাঁঠিন কন্ঠে বলল : এহসান কি তোর হাত ছাড়া অন্য কোথাও টাচ করেছে......?
তৃধা দুই দিকে মাথা নাড়িয়ে নিচু কন্ঠে বলল : না....
___তাহলে...? খারাপ কিছু বলেছে....?
___ না.....
___তাহলে কেন ভয় করছে?..... বল আমায় আমি তো আছি....?
তৃধা হঠাৎ করে আহিয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ল।
অতঃপর ফুপিয়ে কেঁদে বলল : আমার ভয় হচ্ছে আজকের ঘটনার পরে এহসান যদি আপনার কোন ক্ষতি করে দেয়...ওনার আজকে নীরবতাটা আমি মেনে নিতে পারছি না।
আহিয়ান মৃদু হেসে নিজের একহাত তৃধার এক হাত ধরে ভরসা দিয়ে বলল: কিছু হবে না পাগলি। আমি সব ম্যানেজ করে নিব তুই শুধু আমার পাশে থাকবি।
___হুম... আমি সব সময় আপনার পাশে আছি...
আহিয়ান মুচকি হেসে বলল : তাহলে আর কি আমি তো পুরো দুনিয়ার জয় করে ফিরব...
ওর কথা শুনে তৃধা নিজেও মুচকি হাসলো
সময়ের কথা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ফজরের আযানের পর ওরা রওনা হলো বাড়ির উদ্দেশ্যে।
এর মধ্যে রিহানের সাথে কথা হয়েছে। সারারাত অনুষ্ঠান চলায়। মধ্যরাতে সবাই ঘুমিয়েছে। তাই সকাল ছয়টায় ক্যারাটিং এর লোক ছাড়া বাকি সবাই ঘুমিয়ে।
রেহানের ফোন পেয়ে জুই এসে দরজা খুলে দিল।
দরজা খোলার সাথে সাথে মেয়েটার মুখ যেন হা হয়ে গেল। আহিয়ান ভাইয়া ও রিহান ভাইয়া। যে যার যার বউকে কোলে নিয়ে দাড়িয়ে আছে। আর তাদের বউয়েরা নিশ্চিন্তে জামাইয়ের গলা জড়িয়ে ধরে ঘুমাচ্ছে।
জুইকে এভাবে হা করে দাঁড়িয়ে থাকতে দেখিয়ে রেহান ঝাড়ি মেরে বলল: এভাবে হা করে দাঁড়িয়ে না থেকে রাস্তা ক্লিয়ার কর। জুই টাস্কি খাওয়া মুড থেকে বেরিয়ে এলো : রাস্তা ক্লিয়ার সবাই ঘুমিয়ে আছে সোজাসুজি রুমে নিয়ে যাও। অতঃপর রিহান ও আহিয়ানার কথা বাড়ালো না। চুপচাপ দুজনে আহিয়া ও তৃধাকে নিয়ে জুঁইয়ের রুমের দিকে গেল।দেখতে দেখতে সকাল দশটা। বিয়ে বাড়ির রান্না বান্না টুংটাং শব্দে চারিদিকে মুখরিত হয়ে আছে।
ছাদে স্লো মিউজিক এই গান বাজছে। আরিফ সকাল থেকে আহিয়ান ও রিহান কে কল দিয়েই যাচ্ছে।কিন্তু ওরা দুজনের একজনও ফোন রিসিভ করছে না।
সেটা দেখে রাকিব আবির রেগে আগুন। আবিরও অনেকবার ছেলেকে কল দিয়েছে প্রায় ১৬ বার কল দেওয়ার পর ১৭ বারের বার কল রিসিভ হলো।
আহিয়ান ঘুমো ঘুমো কন্ঠে বলল: হ্যালো.. কে....?
আবির রাগী কন্ঠে বলল : তোর বাপ বলছি.....
এমন কথা শুনে আহিয়ান ভাবল কেউ ওর সাথে দুষ্টুমি করছে। তাই চোখ বন্ধ করে ঘুমো ঘুমো ভঙ্গিতে বলল: আপনি যে নাম্বারে কল দিয়েছেন তাই এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহ করে দুপুরের পর চেষ্টা করুন। ধন্যবাদ..
টুং টাং টং
কল কেটে যেতে আবিব থথ খেয়ে দাঁড়িয়ে রইলো।
আরিফ এগিয়ে এসে বললো কি হয়েছে ভাইয়া। আহিয়ান কি বলল ওরা দুজন কি একসাথে।
কিছুক্ষণ পর নীরবতা ভেঙ্গে বলল: দুইটাই কোথায় যেন পড়ে পড়ে ঘুমাচ্ছে... ওদের আশা বাদ দিয়ে অন্য কাউকে বাজারে পাঠা।
রাকিব এগিয়ে এসে বলল: দুইটা ধমক দিয়ে এখানে আসতে বললি না কেন..?
আবির সামনের চেয়ারে বসে পড়ে বলল: আমি যে নাম্বারে কল করেছি সেটা এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহ করে দুপুরের পর কল দিতে বলেছে। ধন্যবাদ...
ওর কথা শুনে আসিফ ও আরিফ এগিয়ে আস্তে আস্তে বলল: সকাল সকাল উল্টাপাল্টা কিছু খেয়েছিস নাকি..? কি সব বলছিস ভুলভাল...
আবির ওদের দিকে তাকিয়ে অসহায় ফেস করে বলল: আমি বলিনি আমার গুণধর ছেলে বলেছে...
ওর কথা শুনে উপস্থিত সবাই হেসে দিল। হাসতে হাসতে পেটেতে খিল ধরে যাওয়ার অবস্থা।
আবির দাঁতের দাঁত চেপে বলল: বেয়াদব টা আগে সামনে আসুক আজকে তারপর ওকে দেখাচ্ছি। বাপের উপর বাটপারি ছটাচ্ছি।
আরিফ হাসতেছে আবিরের কাঁধে হাত রেখে বলল: ভাইয়া ছেলে কিন্তু বানিয়েছে একটা মাস্টারপিস। ছেলে তো নয় যেন আগুনের গোলা।
তখনই পিছন থেকে তানভীর বলে উঠলো: আমাকে ছেড়ে কি নিয়ে হাসাহাসি হচ্ছে...
কেউ কিছু জবাব দেওয়ার আগে তানভীর আবিরের দিকে তাকিয়ে বলল: বাহ ভাইয়া বাহ.. নতুন বিয়াই পেতে না পেতে আমাকে ভুলে গেছো.. এত কষ্ট বুকের ভিতর আর রাখার জায়গা নেই..
ওর আফসোস শুনে উপস্থিত সকলেই হাসলো।
এদিকে মেঘ চেঁচামেচি করে তৃধা ও আহিয়া কে একটু আগেই তুলেছে। ওরা এখনো ঘুমে ঝুলছে। কোন রকমে ফ্রেশ হয়ে হাতমুখ ধুয়ে সোফায় বসে আছে।
তৃধা আহিয়ার কাধে মাথা রেখে ঘুম জড়ানো কন্ঠে বলে উঠলো: আপু ওনাদের কি লাভ হল আমাদের ঘুম থেকে তুলে এনে এভাবে বসে রেখে...?
আহিয়া তৃধার মাথার উপর নিজের মাথাটা ঠেকিয়ে অসহায় কন্ঠে বলল: জানিনা রে... এই বড়দের অত্যাচার আর নেওয়া যাচ্ছে না...
তখনই সেখানে এসে বসলো রিহানের দাদি। হাতে করে কাঁচা হলুদের বাটি নিয়ে এসে ওদের দুটার মুখে লাগিয়ে দিয়ে বলল: ঘুম দুই বোন আচমকা চোখ খুলে দেখল ওদের দুটার মুখে হলুদ দিয়ে ভর্তি। আর ওদের সামনে পান খোয়া লাল টুকটুকে সুন্দর করে হাসছে রিহানের দাদি। ওনার হাতের দিকে তাকাতেই ওরা লক্ষ্য করল হলুদের সাথে সবুজ রং মিশিয়ে এনেছে। দুজন তাড়াতাড়ি করে যার যার ফোন নিয়ে চেহারা দেখল।
আর সঙ্গে সঙ্গে দুইজন একসাথে চিৎকার দিয়ে হা হয়ে রইলো। ওদের চিৎকার শুনে মুহূর্তের মধ্যে বাড়ির সকলেই ওখানে উপস্থিত হয়ে গেল।আহিয়া ও তৃধার চিৎকারে কেউ বিচলিত হলো না বরং যে যেভাবে পাচ্ছে হাসিতে গড়াগড়ি খাচ্ছে।
আবির মেয়েদের কাছে ছুটে এসে চিন্তিত কন্ঠে বারবার জিজ্ঞাসা করতে লাগলো: চোখে গেছে কিনা...
চোখ জ্বলছে কিনা। ফেস জ্বলছে কিনা। ইত্যাদি ইত্যাদি। তবে দুজনে জানালো কিছুই হয়নি। তবে নিজের চেহারা নিজে দেখে ভয় পেয়ে গেছিল। এতক্ষণ এমনিতেই সকলের হাস ছিল আর ওদের কথা শুনে সকলের হাসির মাত্রা আরো বেড়ে গেল।
রাকিব সামনে এসে ওর মায়ের উদ্দেশ্যে বলল: তুমি কি করলে বলতো আম্মু.. এখন মেয়েগুলোর চেহারা যদি কোন সমস্যা হয়।
রিহানের দাদি হাসতে হাসতে বলল: আমার নাত বউ এখানে বসে ঝিমাবে আমি সেটা কিভাবে সহ্য করি বলতো দেখি...আর ওর বোনতো আমার বিয়াইন হয় তাই বিয়ানের ঘুমটা একটু ভাঙ্গালাম।
উপস্থিত সকলেই হাসলো তৃধা আফসোস করে মনে মনে বলল: কত শখ ছিল আহিয়া আপুর দেবরের সাথে প্রেম করবো। আর বিয়ের হলুদের দিন। দিদি তেরা দেবর দিবানা গানে নাচ দিবো। সেটা তো হলো না উল্টো একটা খচ্চর বুড়ি বেয়ান জুটলো। ছেহহ.. জীবনটা পুরো পাতলা খিচুড়ি হয়ে গেছে...ভেবেই তৃধা সাওয়ার নিতে জুইয়ের ওয়াশরুমের দিকে চলে গেল।
আমি টিস্যু দিয়ে মেয়ের মুখের কিছুটা হলুদ তুলে দিল তারপর বলল : শাওয়ার নিতে।
অবশেষে আহিয়া ছোট তৃধার পিছু পিছু।
দেখতে দেখতে দুপুর বারোটা। একটু আগে রিহান ও আহিয়ান বিয়ে বাড়িতে এসেছে। এরা দুজনই রিহানদের বাড়িতে ঘুমাই ছিল। ঘুম থেকে উঠে নিজেদের ফোনে এতগুলো মিসড কল দেখে দুজনের মাথা হ্যাং হওয়ার অবস্থা। এর মাঝে আহিয়ান এর খেয়াল আছে ফ্রেন্ড ভেবে একবার ফোন রিসিভ করে উল্টাপাল্টা কথা বলেছে।। কিন্তু এখন দেখছে সেটা তার পাপাই ছিল। উফ বাবা নিশ্চয়ই ভয়ংকর রেগে আছে আজকে তার উপর।ৎভেবে রিহানো আহিয়ান ঠিক করলে আজকে নিজের আব্বুদের ধারে কাছে ওরা যাবে না। বিয়ে বাড়িতে এত মানুষের ভিড়ে ভিলেন বাপ কখন মানসম্মানের ফালুদা ঘটিয়ে দেয় কোন ঠিক ঠিকানা নেই। এদিকে মেকআপ আর্টিস্ট এসেছে ৪ জন্য।
একজন আর্টিস্ট জুঁইকে সাজাচ্ছে। বাকি তিনজন অন্য মেয়েদেরকে। তৃধার কানে গলায় এখনো খানিতে সবুজ রং লেগে আছে। আহিয়াও সেম অবস্থা।
তৃধা কাঁদো কাঁদো মুখ করে মেকআপ আর্টিস্ট কে বলল: আপি এ রং গুলো যেন মেকাপের পর ঢেকে যায়। আহিয়ার ও একই রকম বক্তব্য।
ওদের অসহায় কণ্ঠ শুনে আপুটা ভরসা দিয়ে বলল: চিন্তা করোনা... আমি তোমাদের মেকাপটা সুন্দর করে সেট করে দিব...যাতে রং গুলো দেখানো যায়।
আপুটার কথা শুনে ওরা দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। আদিবা কে নীল রঙের একটা লেহেঙ্গা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কিন্তু ওর একটাই কথা বড় আপুদের মত সাজবে। রাই কিছুতেই বোঝাতে পারছে না অবশেষে বিরক্ত হয়ে নিয়ে আসলে পার্লারের আপুদের কাছে।
একটা আপু মিষ্টি হেসে ওর ঠোটে লিপস্টিক দিয়ে বলল: তোমার সাজ কমপ্লিট। এতেই আদিবা মহা খুশি। উষা কে বারবার গিয়ে বলছে সে বড় আপুদের মত সেজেছে।তাকেও এখন জুই আপুর মত বিয়ে দেওয়া হবে। ওর পাকা কথা শুনে সারা বাড়ির মানুষ পেজ চেপে হাসছে....