সে আমতা আমতা করে বলল: আআ আপনি। মৃদুল ভুরু কুঁচকে তাকিয়ে বলল: any problem...!
শোভা ভয়ে ভয়ে ঢোক গিলে পিছনে তাকালো ।
কিন্তু জুই পিছনে নেই। তাকে বাইকের কাছে এগিয়ে যেতে দেখে জুঁই ভেতরে চলে গেছে।
___ পিছনে তাকিয়ে লাভ নেই মিস...
শোভা ভয়ে ভয়ে বলল: আমি আপনার সাথে যাব না...
মৃদুল এক ডজন হাত ঘড়ির দিকে তাকিয়ে বাইক স্টার্ট বলল: তাহলে আপনি থাকুন আমি যাই। তখনই সোভার ফোনে কল আসলো। ওর বড় আপু কল দিয়েছে রিসিভ করে কানে নিতে। ওর বড় আপু ধমক দিয়ে বলল তাড়াতাড়ি বাড়ি আসতে। কিন্তু সে আছে মানইকা চিপায় সেটা কি করে কাউকে বোঝায়।
ফোন কেটে সামনে এগিয়ে মিনমি নিয়ে গলায় বলল: না মানে আমি বলেছি বাইকে যাব না...চলুন না আমরা বাহিরের গাড়ি দিয়ে যাই।
মৃদুল হাতঘড়ির দিকে তাকিয়ে বলল: হ্যাঁ.. গাড়িওয়ালা তো আমার শালা আর আপনার ভাই হয়। তাই মধ্যরাতে আমাদের জন্য অপেক্ষা করছে। কথাগুলো সব মেয়েটার মাথার উপর দিয়ে গেল। সে আমতা আমতা করে বলল: না মানে এখন কি রাস্তায় গাড়ি থাকবে না...?
মৃদুল টেরা জবাব দিয়ে বলল: গাড়িওয়ালা কি আমার শ্বশুর না সমন্ধি যে আমার বউয়ের জন্য আর আমার জন্য এত রাতে অপেক্ষা করে থাকবে...
শোভার এবার বেশ রাগ হল এই লোকটা কি সোজা কথা বলতে পারে না। প্রতিটা কথায় বাঁকা বাঁকা উত্তর দেয়। তাও এমন প্যাচ লাগিয়ে উত্তর দেয় যার আগামাথা কিছুই সে বোঝেনা।
মেয়েটা নিজেকে বুঝিয়ে বলল: শোভা এখন তোর আর কিছু করার নেই.. এই বজ্জাত টার সাথেই যেতে হবে।
তাই আর কথা না বাড়িয়ে বাইকে উঠে বস। নয়তো এই
শয়তানটা আবার রেখে চলে যাবে।আর কিছুক্ষণের মধ্যে বাড়ি না পৌঁছালে আম্মু মনে হয় তোকে আর বাড়ি ঢুকতে দিবে না।
সোভার ভাবনার মাঝে মৃদুল চোখের সামনে তুলি বাজিয়ে বলল: এই যে মিস। যাওয়ার হলে উঠুন।
মেয়েটার রাগি কন্ঠে বলল: আমার নাম শোভা...
মৃদুল তাচ্ছিল্য হিসেবে বলল: আপনি সাবান নাকি ছোভা সেটা জেনে আমি কি করবো...?
শোভা ভুরু কুচকে বলল: what সাবান ছোভা..?
___সাবান ছোভা বোঝেন না..?
আরে যেগুলো দিয়ে মানুষ মাঝামাঝি করে।
শোভা এবার রেগে গিয়ে বলল: আপনি যদি লিমিট ক্রস করছেন I am not সাবান ছোভা,, I am শোভা আহমেদ।
___ওই আপনি যাই হন,, I am not interested.. সাবান সোফা...
___উফ ছেলেরা এত ঝগড়া করতে পারে আপনাকে না দেখলে জানতামই না...
___কেন তোমার বয়ফ্রেন্ড নেই... সে বুঝি ঝগড়া করে না।...
___না করে না আমার বয়ফ্রেন্ড আপনার মত ঝগড়াটে না.. he is very cool person....
মৃদুলা না চাইতো সামনের দিকে তাকিয়ে মুচকি হাসলো।
তারপর ঠান্ডাও গম্ভীর কন্ঠে বলল : আপনার সাথে ফালতু বকবক করার সময় নেই আমার।
গেলে চলুন নয়তো আমি চলে যাচ্ছি...
এবার আর কথা না বাড়িয়ে শোভা কোনরকম বাইকের পেছনশিটে বসলো। সে মৃদুলের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে বসলো।
সেটা দেখে মৃদুল বলল: ভালো করে ধরে বসুন। পড়ে গিয়ে অক্কা পেলে। কালকে নিউজ পেপারে বড় বড় করে বের হবে। প্রেমিকার মৃত্যুতে প্রেমিক বিধবা।
সেটা শুনে শোভা তত্ত্ব সয় বলল: সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না...
দয়া করে এবার বাইক স্টার্ট দিন।
মৃদুল আর কিছু বলল না। বাঁকা এসে বাইক স্টার্ট দিল। কিছুটা এগোতেই সামনে লক্ষ করলো রাস্তা দিয়ে একটা কুকুর যাচ্ছে। তাই হঠাৎ করে ব্রেক বসাতেই শোভা ওর গায়ে হুমরি খেয়ে ঝুঁকে পড়ল। আর এক হাতে মৃদুলের পাঞ্জাবি খামচে ধরে বিরক্তিকন্ঠে বললো: এত রাতে একটা মেয়েকে একা পেয়ে আপনি ইচ্ছে করে এমন করছেন তাই না...?
মৃদুল ভুরু কুঁচকে পিছনে তাকিয়ে বলল: আমাকে আপনার মত কূটনীতিবিদ ভাববেন না মিস... সামনে তাকিয়ে দেখুন তৎক্ষণাৎ সবার সামনে তাকিয়ে দেখল একটা কুকুর রাস্তা পার হয়ে যাচ্ছে। অতঃপর মুখের ভঙ্গি পরিবর্তন করে বলল: হয়েছে হয়েছে নিজেকে আর সাধু পুরুষ প্রমাণ করতে হবে না... তাড়াতাড়ি চল না হলে এখানেই ফজরের আজান দিয়ে দিবে। মৃদুল এবার বাইকের স্পিড বাড়িয়ে দিল। রাস্তার বাতাসে শোভার চুলগুলো এলোমেলো উরছে। শীতল হাওয়া চারিদিকে বইছে ঠান্ডা লাগছে বেশ। তার চেয়ে বেশি সমস্যা হলো মেয়েটা ভয় পাচ্ছে। তাই না চাইতেও মৃদুলের কাঁধে এক হাত দিয়ে শক্ত করে ধরে আছে।
এদিকে নাজমুল আশিক ও নীলকে নামিয়ে দিয়ে রেহান তারা আহিয়া পাখিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে অজানা গন্তব্যে। যদিও গাড়ির কাচ ওঠা তবুও। আহিয়ার শীত লাগছে। আসার সময় তাড়াহুড়ো করে গরম কাপড় পড়ে আসেনি। তবে রিহান সাদা পাঞ্জাবের উপর শাল জড়িয়েছি। হাতে ব্র্যান্ডের ঘড়ি পরে কি সুন্দর করে ড্রাইভিং করছে। আহিয়া কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে ভাবলো আজকের রিহানকে পুরো পুরনো কালের জমিদারদের মত লাগছে।
তখনই রিহান ও র চোখের সামনে চুল বাজিয়ে বলল: এই যে আহিয়া পাখি এত মনোযোগ দিয়ে কি দেখছো...?
আহিয়া মুচকি হেসে চোখ সরিয়ে নিল।
রিহান এক হাত দিয়ে গাড়ির স্টায়ারিং ঘুরিয়ে,, অন্য হাত এগিয়ে দিয়ে আহিয়াকে সালের ভিতরে আসার ইশারা করল। মেয়েটা আজকে নিষেধ করল না।
অল্প একটু রিহানের দিকে চেপে বসতেই ছেলেটা তার কোমর ধরে তার দিকে আরো চাপিয়ে নিয়ে গেল।
অতঃপর আহিয়াকে শাল দিয়ে ঢেকে নিজের বুকের ভেতর লুকিয়ে নিল। আহিয়ার শরীল কেপে উঠল। তবুও সে প্রাণ ভরে টেনে নিল তার প্রিয় পুরুষের শরীরের ঘ্রাণ। রিহানের বুকে মুখ গুজে জে সে চুপটি করে আছে। রিহানের ঠোঁটে ঝুলে আছে এক টুকরো হাসি। তার বুকে প্রশান্তির হাওয়া বইছে। তার আহিয়া পাখিটার কিছুক্ষণের জন্যে আজকে খাঁচায় বন্দী হয়েছে। উফ এর সুখ আর কি হতে পারে।
রিহান সামনের রাস্তার দিকে চোখ রেখে বলল: আহিয়া পাখি ঘুম পেয়েছে তোমার....?
আহিয়া ঘুম ঘুম কন্ঠে বলল :হুম..
রিহান একটা ফাঁকা জায়গা দেখে গাড়ি সাইট করল।
গাড়ি থেমে যেতে আহিয়া মাথা তুলে বলল: আমরা কি বাড়ি চলে এসেছি...
রিহান ওর মাথা আবার বুকে চেপে ধরে বলল: না ..আমরা সকালে বাড়ি যাবো..
আহিয়া রিহানের বুকে মুখ গুঁজে বলল: তাহলে থামলেন কেন...?
রিহান মুচকি হেসে ওর কপালে একটা চুমু দিয়ে বলল: এখানে ঘুমাবো...
___ঘুমাবো মানে..! এই মধ্যরাতে রাস্তায় কেন ঘুমাবো...?
___ভালোবাসার মানুষের সাথে থাকলে রাস্তাও ঘুমিয়ে শান্তি হয়। বাড়িতে গিয়ে ঘুমিয়ে কি হবে। সেখানে তো তুমি নেই। আহিয়া অদ্ভুত দৃষ্টিতে তাকালো রিহানের দিকে। এই ছেলেটার ভালোবাসার গভীরতা খুঁজতে গিয়ে সে তলিয়ে গেছে সেই গভীরে। রিহান মানে আস্ত একটা ভালোবাসা সমুদ্র। আর এই সমুদ্রের সবটুকু ভালোবাসার রিহান তাকে দিতে চায়। আজ পৃথিবীকে চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে।
শোনো পৃথিবী... তোমার বুকের সেরা ভাগ্যবতী আমি..
আমার কাছে ভালোবাসার একটা সমুদ্র আছে। আমার রিহান আছে। আমার পাগল প্রেমিক আছে। যে আমার জন্য পুরো দুনিয়ার সাথে লড়তে প্রস্তুত।
___এই আহিয়া পাখি... কি ভাবছো এত..
রিহানের ডাকে আহিয়ার ঘোর কাটল: সে মুচকি এসে বললে কিছু না..
___আহিয়া একটা রিকুয়েস্ট রাখবে...?
___কি...?
রিহান ওর মুখের কাছে মুখ গুঁজে ঘোরালো কন্ঠে বলল: আমি তোমাকে কখনো হিজাব ছাড়া দেখিনি। হিজাবটা খুজে কিছুক্ষণের জন্য গায়ে ওড়না জড়িয়ে বসে,...., I mean বাড়িতে যেভাবে থাকো।
ছেলেটার কি সুন্দর নিঃসঙ্কোচ আবেদনে আহিয়া লাজুক কন্ঠে বলল: হুম...
তখনই রিহান আবারও বলবো: কিন্তু এখন না ব্যাক ছিটে যাও...
___কেন..?
রিহান সামনের গ্লাচ দেখিয়ে বলল: সামনের রাস্তা দিয়ে গাড়ির ভেতরে সব দেখা যায়। আমি চাইনা আমার আহিয়া পাখিকে আমি ছাড়া আরো অন্য কেউ দেখুক...
আহিয়া মুচকি হেসে রিহানের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল: পাগল...
রিহান নিজেও মুচকি হেসে জবাব দিল: শুধু তোমার জন্য...
অতঃপর ওরা দুজনেই ব্যাকসিটে গিয়ে বসলো। আহিয়া ধীরে ধীরে হিজাবটা খুলে ওড়না জড়িয়ে বসলো।রিহান ওর গলায় থাকা কালো কুসকুসে তিলটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ঢোক গিলো।অতঃপর নিজেকে সংযম রেখে ওর মাথায় ঘোমটা তুলে দিল।
তারপর কপালে কয়েকটা চুমু দিয়ে বলল: আমার বউ.. আর মাত্র একটা মাস তারপর তুমি আমার...
রিহানের কথায় মেয়েটা বেশ লজ্জা পেয়েছে। তাইতো ওর পাঞ্জাবির কলার্ড খামসে ধরে মুখ লুকিয়ে আছে।
রিহান বুঝতে পেরে ঘনঘন কয়েকটা শ্বাস নিয়ে ওকে জড়িয়ে ধরল। অতঃপর বলল: এবার ঘুমাও আর ডিস্টার্ব করবো না..
_____ ............শেষ রাত............_______
চারিদিকে শীতের তীব্রতা অনেক। নদীর পাড়ে কনকনে শীতল হাওয়া বইছে। আহিয়ান ও তৃধা গাড়ি থামিয়ে নদীর পাড়ে এসে বসেছিল। তৃধা শরীরের সাল থাকলেও আহিয়ান ওর জন্য গলায় শাল পেচিয়ে বেরিয়েছে। যদিও সে হটি পড়ে আছে। তবুও নদীর পাড়ে আশায় সালটা বেশ কাজে লেগেছে। এখানকার তীব্র শীত শরীরের গরম কাপড় কে ঠেকাতে পাচ্ছে না।
তাই ওরা অনেকক্ষণ ধরে এক সাল দুজনে পেঁচিয়ে গল্প করছে।
হঠাৎ আহিয়ান তৃধার কোলে মাথা রেখে ঘাসে লম্বা হয়ে
শুয়ে পড়লো।
সেটা দেখে তৃধা আতঙ্কিত কন্ঠে বলল: আপনি কি পাগল। এই শীতের মধ্যে এভাবে শুয়েছেন কেন...?
আহিয়ান তৃধার পেটে মুখ বুজে বলল: বউ কাছে থাকলে পুরুষ মানুষকে কোন শীত কাবু করতে পারে না