ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

117

লেখক: ফারজানা মনি

দেখতে দেখতে বেলা দুইটা বাজে। জুইকে আবার নতুন করে সাজিয়ে নিজের রুমে বসিয়ে রাখা হয়েছে।

ইতিমধ্যে অতিথিরাও আসা শুরু করে দিয়েছে।

পুরো বাড়িতে রংরামা পরিবেশ। জুইয়ের বন্ধুরা একটু আগেই এসেছে। ওদের আসতে দেরি হওয়ায় জুই গাল ফুলিয়ে অনেকক্ষণ ধরে কথা বলছে না।

সেটা দেখে নাজমুল হাসতে হাসতে বলল: দেখছস মামা কালাচানরে বিয়ে কইরা বান্ধবী আমাগো ভুইলা গেছে রে....বান্ধবীর ভাব বেড়েছে....

ওর কথা শুনে আশিক ও সজীব সহমত জানিয়ে বলল: ১০০% সঠিক...

জুই রেগে আগুন হয়ে গিয়ে বলল: ওই তোদের না বলছি মেহেদিরে কালাচান বলবি না। তোদের কতবার বলছি মেহেদির শ্যামলা। সেটা শুনে নাজমুল হাসতে হাসতে বলল: ওমাগো টুরু লাভ.. জুই এর মেজাজ আরো চোটে যাচ্ছে। এমনিতেই সবগুলো দেরি করে এসেছে। এর মাঝে আবার উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে সেই কখন থেকে। ধুর এমন বন্ধু-বান্ধবের সাথে আর কথাই বলব না।

স্বর্গের অপশনের মতো সেজে গাল ফুলিয়ে থাকা জুই দিকে তাকিয়ে নাজমুল আচমকা গেয়ে ওঠে:

........... বান্ধবী চলেছে শ্বশুর বাড়ির পথে........

______সঙ্গী হলে দোষ কি তাতে______?

........ রাগ করো না কালাচনের বউ গো.......

______রাগলে তোমায় লাগে আরো ভালো_____

ওর গান শুনে সকলের সাথে জুইও হেসে দিল।

জুইকে হাসতে দেখে সজীব ক্যামেরার ফ্রেমটা বান্ধবীর দিকে করল। সেটা দেখে জুঁই বললো: তুই আমাকে না বলে ছবি তুলছিস কেন..?

সজীব ক্যামেরার ডিসপ্লেটে ছবিগুলো দেখতে দেখতে বলল: শ্বশুর বাড়ি যাওয়ার খুশিতে তুই যে দাঁত বের করে কেলিয়ে হাসতেছোস। ছবিগুলোর ব্যানার বানিয়ে ভার্সিটিতে টাঙ্গিয়ে দিবো। ছবির নিচে বড় বড় করে লিখে দিব। কালাচনের প্রেমে পড়ে এক সুন্দরী রমনী ডং ডং করে হাসতে হাসতে শ্বশুর বাড়ি যাচ্ছে।

যাহারা এই শীতে বিবাহ করিতে চান না তাহারা আমাদের এই কালাচনের বউকে দেখে উৎসাহিত হন।

জুই জোরে একটা চিৎকার দিয়ে বললো: সজিবের বাচ্চা...

সজীব হাসতে হাসতে জিব্বায় কামড় দিয়ে বলল: ছি কালাচনের বউ.. আমাকে সজীবের বাচ্চা বলে অপমান করিস না। আমার সম্মানিত আব্বাজানের নাম সরফরাজ আহমেদ।

জুই রেগে আগুন হয়ে গিয়ে বলল বান্ধবীদের উদ্দেশ্যে: এদের তিনটাকে এখান থেকে নিয়ে যা কেউ...

তখনই আশিক দাঁত কেলিয়ে এসে বলল: আমি আবার কি করলাম আম্মা...

জুই এর আগে কটমট করে বলল: এই আমি তোর কোন জনমের আম্মু..?আমার মত সুন্দরী একটা মেয়ে তোর আম্মা কিভাবে হয়।

আশিক আবারো হাসতে হাসতে বলল : যেদিন থেকে কালাচান আমার আব্বা হয়ে গেছে সেদিন থেকে আপনি সুন্দরী আমার আম্মা হয়ে গেছেন।

ওদের কথা শুনে রুমের সকলের হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাচ্ছে। জুই কটমট করে বলল: তোরা কি এরকম থেকে যাবি নাকি আমি তোদেরকে বের করে দিব...?

নাজমুল দুষ্টুমি করে বলল: সুন্দরী আমার হাতে বা ঝাড়ুর বাড়ি খেতে খুব বাজে লাগবে...

তার থাইকা ভালো আপাতত পেট পূজা করাই উত্তম।

ওরা তিনটে বেরিয়ে গেল তুই যেন হাফ ছেড়ে বেঁচেছে।

অতঃপর কি ভেবে যেন খিলখিলিয়ে হেসে উঠলো।

সেটা দেখে তৃধা প্রশ্ন করল: কিরে হাসছিস কেন..? পাগল পাগল হইলি নাকি...?

হাসতে হাসতে জুইয়ের চোখের কোনে পানি চিক চিক করে উঠলো।

নীল টিস্যু এনে দিয়ে পানি মুছে দিয়ে বলল : আমরা জানি তুই কেন কান্না করছিস...?আমরা তো তোর তিন বছর একসাথে আছি। তাই এত চাপ নিস না।

ওরা তোকে আবার জ্বালাতে আসবে।

জুই নাক টেনে হেঁচকি তুলে কেদে বলল: লেখাপড়া শেষ হয়ে গেলে আমি তোমাদের খুব মিস করব রে।

এবার নীল শোভা তৃধা তোকে জড়িয়ে ধরে সান্তনা দিয়ে বলল: আমরা সবাই তো এক শহরেই থাকবো, মিস করলে একসাথে দেখা করে একটা আড্ডা দিয়ে নিব। ওদের কথা শুনে জুঁই এবার মুচকি হাসলো।

ওদের বান্ধবীদের কান্ড আহিয়া চুপচাপ দেখছে।

লন্ডনে বড় হয়েছে। ওখানকার মেয়েরা ফ্রেন্ডশিপ টাকে এত সিরিয়াসলি নেয় না। তাছাড়া সে নিজেও একটা ভেতর চাপা টাইপের মেয়ে। নিজের অনুভূতিগুলো সকলের সাথে শেয়ার করতে পারেনা। কথা বলে কম। তাইতো আর ক্লাসমেট ব্যতীত অন্য কোন ফ্রেন্ড ছিল না। তবে দেশে ফেরার পর দুইজন বেস্ট ফ্রেন্ড হয়েছে। একজন রেহান। আরেকজন তৃধা। এই দুজন মানুষই তাকে বোঝে। রিহানের সাথে সম্পর্কটা এখন যাই হোক। শুরু হয়েছিল ফ্রেন্ডশিপ দিয়ে। ছেলেটা কখনো বন্ধুত্বের সম্পর্ককে অমর্যতা করেনি। আর তৃধা ত তার সকল মন খারাপের সঙ্গী। নিজে অবুঝের মত কাজ করলেও আহিয়া কে বুঝতে পারার মত সামলাতে জানে....

তখনই ঊষা ছুটে এসে চিৎকার দিয়ে বলল: বর এসেছে বর এসেছে....

কথাটা শোনা মাত্র জুই এর বুকের ভেতরটা মুছ দিয়ে উঠলো।

এইতো সেদিন বোকা সবাই একটা ছেলে কালো ফ্রেমে চশমা লাগিয়ে জিয়ের সামনে এসে বলেছিল:আপনাকে আমার অনেক ভালো লাগে। আপনার আমাকে ভালো লাগলে এই নাম্বারে কল দিবেন। বলেই ছেলেটা হাতে একটা ফোন নাম্বার ধরে দিয়ে পালিয়ে ছিল।আজ আজ সেই ছেলেটার রাজপুত্রের মতো জুঁইকে জয় করে নিতে এসেছে। কিছুদিন আগের সামান্য রাগটাকে রাজপুত্র বিয়ে অবধি নিয়ে এসেছে। ভেবে এই মেয়েটা মুচকি হাসলো। তখনই জুই লক্ষ করল ধীরে ধীরে তার রুমটা খালি হয়ে যাচ্ছে। ভাবীরা বাচ্চারা সবাই গেটের দিকে গিয়েছে। শোভা ও নিজে গেল সেদিকে। তারা যাওয়ার আগে আহিয়া ও তৃধাকে অনেক জোর করেছে। গতকালকের হলুদের তুলনায় আজকে লোক কম এসেছে। তবুও ওরা দুই বন্ধু ওদের দুই বোনকে বাইরে যেতে দেয়নি। আজকে যদি ওদের দুই বোনকে বরপক্ষের সামনে যেতে দেখে তাহলে খাটাশ দুই বন্ধু দুই বোনকে গিলে খাবে।

তখনই জুই বলল: আহিয়া আপু তোমার কি মন খারাপ হচ্ছে..?

জুঁইয়ের এমন অদ্ভুত প্রশ্নে আহিয়া বলল :মন খারাপ কেন হবে...?

জুই মুচকি হেসে আহি আর হাতটি ধরে বলল: বাংলাদেশের বিয়ে তোমার তেমন একটা দেখা হয়নি। তাই হয়তো তোমার বাইরে যেতে খুব মন চাচ্ছে।

কিন্তু ভাইয়া নিষেধ করেছে বলে যাচ্ছ না।

আহিয়া মুচকি হেসে বলল : তেমন কিছুই না.. আমি নিজেও বেশি মানুষের সামনে যেতে অস্বস্তি বোধ করি...,,তাই এখানেই ঠিক আছি।

জুই ওর হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলল; তুমি সত্যিই ভাগ্যবতী আপু.....আমার ভাই বলে বলছি না। রিহান ভাইয়া সত্যি অমায়িক একজন মানুষ। সে তোমাকে অনেক যত্নে আগলে রাখবে। ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। যাকে বলে পাগলের মত....

আহিয়া কিছু বলল না। সে শুধু চুপচাপ শুনলো।

তখনই পেছন থেকে তৃধা বলল: হ্যাঁ জানি তো.....আমার রিহান ভাইয়া বেস্ট। আমার মত ভদ্র একটা মেয়ে এমন দুলাভাইয়ের ডিজার্ভ করে।

এবার আহিয়া ওর কান টেনে ধরে বলল: আমার ভাইয়া বুঝি তোকে কম ভালোবাসে....?

তৃধা মৃদু আর্তনাদ করে বলল: আ,,,,,আআপু আমি তোমাকে সেটা কখন বলেছি।

আহিয়া ওর কাজ ছেড়ে দিয়ে বলল: আমার ভাইয়া তোকে অনেক ভালোবাসে...,,,,এক কথায় তার আসক্তি তুই। তোকে না পেলে আর কার কে কি সে করবে তা আমি জানিনা।তবে আমার ভাইয়া নিজেও বাঁচবে না। উন্মাদ হয়ে যাবে‌।

তৃধা কথা ঘোরাতে বলল: তোমার ভাই এমনিতেই উন্মাদ । কখন কি করে তার কোন ঠিক ঠিকানা নেই।

ওর কথা শুনে জুই হেসে দিল। এবার আহিয়া জুইয়ের দিকে তাকিয়ে বলল: তুমি তো আরো বড় ভাগ্যবতী। বয়ফ্রেন্ডের সাথে রাগ করেছো। তোমার বয় ফ্রেন্ড রাগ ভাঙ্গাতে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়েছে।

আহিয়ার কথা শুনে তৃধা দাঁত বের করে হাসলো বলল:

আপু বিয়ের পিঁড়িতে বললে ভুল হবে। বলতে পারো রাগ ভাঙ্গাবে বাসোর ঘরে।এবার সকলে একসাথে হেসে দিল। জুই বেশ লজ্জা পেয়েছে চেহারা দেখেই বোঝা যাচ্ছে।

ওইদিকে গেটের সামনে বরপক্ষ ও কোনে পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মৃদুল লক্ষ্য করলে সকল মেয়েদের পিছনে শোভা ও তার বান্ধবী দাঁড়িয়ে আছে।

সুবাসকে মেরুন ও গোল্ডেন কম্বিনেশনের একটা থ্রি-পিস পড়েছে। মৃদুল ধীরে ধীরে সোভার পাশে গিয়ে দাঁড়ালো। অতঃপর আচমকা বাহু দিয়ে ধাক্কা দিয়ে বলল : কি ব্যাপার সাবান সোফা। এখানে এতগুলো ছেলেদের সামনে দাঁড়িয়ে থাকলে আপনার বয়ফ্রেন্ড রাগ করবে না...? নাকি তাকে ছেড়ে নতুন একটা খুঁজছেন..?

হালকা পরিচিত কণ্ঠ পেয়ে মেয়েটা ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। কালকে সেই ছেলেটা দেখে রাগী কণ্ঠে বললো: আমার বয়ফ্রেন্ডকে ছাড়তে যাব কেন.,৬..? আমি তাকে অনেক ভালোবাসি..,,, এবং সেও আমাকে ভালবাসে..,,,,

মৃদুল অন্যদিকে তাকিয়ে মৃদু হাসলো তারপর আর মুখের ভঙ্গি স্বাভাবিক করে বলল : তাহলে সুন্দর চেহারাটা এতগুলো ছেলেদের মাঝখানে এসে দেখানোর কি ছিল।

সোভা বিরক্তি কন্ঠ বলল: সেটা আপনাকে কেন বলতে যাবো অসভ্যলো।

ওর কথা শুনে মৃদুল চোখ ছোট ছোট করে তাকালো। ওর চাহনি দেখে মেয়েটা বিরক্ত হয়ে নীলের হাত ধরে বাড়ি দিকে গেল।

যেতে যেতে নীল অনেকবার প্রশ্ন : কি হয়েছে,,...? বাড়ির দিকে কেন যাচ্ছি,,,..?

গেটের সামনে আর কিছুক্ষণ থাকলে কি হতো ইত্যাদি ইত্যাদি। কিন্তু শোভা কোন কথার উত্তর না দিয়ে হাঁটলেও জুইয়ের রুমের দিকে। আজকের জুঁই কে বলতেই হবে এই অসভ্য লোকটার কথা।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 117 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন