কিন্তু ওরা জুঁইয়ের প্রবেশ করে দেখলে অনেক লোকের ভিড় করেছে। আমন্ত্রিত অতিথিরা খাওয়ার পর বউ দেখতে এসেছে সবাই। তাই ওরা আর কিছুই বলল না।
দেখতে দেখতে বেলা ফুরিয়ে যাচ্ছে বর পক্ষের লোক লাঞ্চ শেষ করেছে অনেক আগেই। একটু পরেই বিয়ে পড়ানো হবে। আজকে মেহেদির বিয়ের বরযাত্রী হয়ে মন্ত্রী সাহেব নিজে এসেছেন। চারিদিকে সিগারেটের অভাব নেই উনার জন্য আবির তানভীর আসিফ আরিফ আলাদা রুমের ব্যবস্থা করেছেন। উনি সহ পরিবারের রুমের ভেতর খাওয়া দাওয়া করেছেন।
তবে আজকে এহসান আসেনি। সেটা দেখে আবির এহসানের কথা জিজ্ঞাসা করতে ওনারা জানালেন। এহসান অসুস্থ তাই আজকে আসতে পারেনি। তাই আবির হওয়ার কথা বাড়ায়নি। এহসানের আম্মু আবির তানভীরকে রিকুয়েস্ট করে বললেন তৃধা কে ওদের সাথে লাঞ্চ করতে।
আবির একটু ইতস্তিত কন্ঠে বলল: ওর ফ্রেন্ডরা এখানে সবাই আছে ফ্রেন্ডের ছেড়ে একা আপনাদের সাথে লাঞ্চ করবে কিনা আমার জানা নেই...তবে বলে দেখছি।
বলেই আবির তানভীর কি ইশারা করল। তানভীর চুপচাপ চলে গেল মেয়ের কাছে। কিছুক্ষণ পর ফিরে আবিরকে আস্তে করে সাইডে ডাকলো। অতঃপর তানভীর কিছু একটা বলল সেটা শুনে আবির ফিরে এসে এহসনের আম্মুকে বলল: তৃধা অনেক আগেই লাঞ্চ শেষ করেছি.. আপনারা কিছু মনে করবেন না... বাচ্চা মানুষ তো ফ্রেন্ড এসেছে তাই ওদেরকে সময় দিচ্ছি...
মন্ত্রী সাহেবের মেয়ে এসে বললেন : প্রবলেম নেই ভাইয়া.. ওর মতো বয়সে আমরা ওইরকমই ছিলাম...
আবির মৃদু হেসে ওদের সবাইকে খাবার এগিয়ে দিচ্ছে।
ওর সাথে তানভীর রাসেল ও মোবারক। রাসেল ও মোবারক একটু আগে এসেছে। ওদের ফ্যামিলিকে প্যান্ডেলে খেতে পাঠিয়ে দিলেও ওরা যায়নি।
আবিরের ফোনকে সরাসরি এই রুমে চলে এসেছে।
মন্ত্রী সাহেব খেতে খেতে তানভীর এর উদ্দেশ্যে বলল: তানভীর মেয়ে তো এবার থার্ড ইয়াযরে উঠলো এবার কিছু একটা ভাবো....
তানভীর মৃদু হেসে গরুর মাংসের বাটিতে এগিয়ে দিয়ে বললেন: আমার কাছে আমার মেয়ে এখনো ছোটই আছে...
মন্ত্রী সাহেব হেসে বললেন: তা তো অবশ্যই... কিন্তু আমার নাতিটাকে আর কত অপেক্ষা করাবে...?
ওর সাথে বন্ধু হতো বিয়ে করে ফেলল। এবার অন্তত ওর পালা আসা উচিত।
তানভীর কে চুপ করে থাকতে দেখে উনি আবিরের দিকে তাকিয়ে বললেন: আবির তোমার ভাইকে বোঝাও তৃধার পড়াশোনা নিয়ে আমাদের কোন অসুবিধা নেই। মেহেদী ও জুই এর মত বিয়েটা তো দিয়ে দেওয়াই যায়। এহসান আর মাঝখানিক দেশে আছে। তারপর তো সে বছর খানেক এর জন্য আবারো চলে যাবে। মেয়ে তো তোমাদের কাছেই থাকবে। তাহলে এত টেনশন কিসের...?নাথ বইয়ের পড়াশোনা শেষ হলে না হয় ধুমধুম করে তুলে আনলাম।
আবির মনোযোগ সহকারে পুরো কথা শুনল তারপর মৃদু হেসে বলল: আপনার কথাটা আমি বুঝতে পেরেছি। কিন্তু সমস্যা হল মেয়েটা এখন বিয়ে করতে চায় না। তাই আমরা ওকে জোর করতেও চাই না । মেয়ের সুখে আমাদের সুখ।
___তাতো বুঝলাম... কিন্তু আমার নাতি ছাড়া তো বয়স হয়ে যাচ্ছে...অল্প বয়সে বিয়ে করলে এতদিনে ছেলে মেয়ের বাপ হয়ে যেত। আর আমরাও নাতির ঘরের পুতি দেখতে পেতাম। কিন্তু ও তো জেদ ধরে বসেছে তৃধাকেই বিয়ে করবে
এবার তানভীর পাশ থেকে বলল: মেয়েটার লেখাপড়ার আরো ভালো করে মনোযোগ দিতে চায়. এখন বিয়ে নিয়ে কোন কিছুই ভাবতে চায় না। ওর মতে পড়াশুনা যখন ও শেষ করবে তখনকার চিন্তা ও তখন করবে।
সেটা নিয়ে বর্তমানে কিছু ভাবতে চায় না। এখন আমি ওকে কি করে জোর করি।
এবার তানভীরকে সাপোর্ট করে আবির বলল: আমি বলি কি আঙ্কেল এহসানকে অন্য কোথায় আপনারা বিয়ে দিয়ে দেন...
আমরা আপনাকে কথা দিয়ে রাখলাম ।কিন্তু লেখাপড়া শেষ করার পর যদি মেয়েটা এহসানকে বিয়ে করতে না চায়। তখন ছেলেটার মন ভাঙবে। এহসান আমার ছেলের বয়সী। আমি চাইনা দীর্ঘ অপেক্ষার পর ছেলেটার আশা নিরাশা হয়ে যাক।
এই এহসেনের আব্বু এবার চিন্তিত কন্ঠে বললেন : মিস্টার আবির আপনার এমন কেন মনে হচ্ছে তৃধা নিষেধ করতে পারে। আমার ছেলেকে রিজেক্ট করার মত কোন কারণ আমি দেখতে পাচ্ছি না। সে দেখতে ভাল হ্যান্ডসাম পার্সোনালিটির মানুষ ভালো জব করে। তাছাড়া আমাদের ফ্যামিলি সম্পর্কে আপনাদের কিছু বলতে হবে না আশা করি।
আবির আবার হাসলো তারপর উনার দিকে তাকিয়ে ভদ্রতার সহিত জবাব দিল: এহসান নিঃসন্দেহে খুব ভালো ছেলে ওকে আমাদের সবারই পছন্দ।ওকে অথবা আপনার ফ্যামিলিকে নিয়ে আমাদের খান বাড়ির কারো কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হল গত দুই বছরে তৃধাকে এহসানের প্রতি সামান্যতম আগ্রহ দেখাতে দেখিনি আমরা। এমনকি কিছুদিন আগে শুনলাম মেয়ে নতুন সিম কার্ড কিনেছে এখন পর্যন্ত এহসানকে নতুন সিমের নাম্বার টা পর্যন্ত দেয়নি।
তাহলে কিভাবে আশা করব ওদের দুজনের ভিতরে আগামীতে কোন সম্পর্ক হবে...?
মন্ত্রী সাহেব খাবার মজেই মাথা তুলে বললেন: দেখো আবির কিছু কথা সরাসরি বলা যায় না। তবুও আজকে না বলে পারছিনা। আমার নাতির সাথে এ বিষয়ে আমার কথা হয়েছে অনেকবার। তৃধা র সাথে এহসানের প্রেম ভালোবাসার জড়িত কোন সম্পর্কই ছিল না কোন কালে।
যেটুকু সম্পর্ক আছে সবটুকু এহসানের একতরফা।
সে নিজের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে তোমাদের বাড়ির মেয়েকে বিয়ে করার।
যখন সে বুঝতে পেরেছে তৃধা প্রেম জনিত কোন সম্পর্ক করার মেয়ে না। তখন সে চেষ্টা করেছে পারিবারিকভাবে বিয়েটা করার in fact সে এখনো অপেক্ষায় আছে ত্রিধাকে বিয়ে করার। এখন তোমার কি মনে হয় আমরা চাইলেও অন্য কোথাও এহসানের বিয়ে দিতে পারব...
পুরো কথা শুনে আবির বলল: আমি সবই বুঝতে পারছি.. কিন্তু আমি তো আপনাদের কথা দিতে পারছি না। মেয়ে তো এখন বিয়ে করতে চায় না।
এবার মন্ত্রী সাহেব ধীর কণ্ঠে বললো: তোমরা তৃধার সাথে কথা বলে দেখো.....ও যথেষ্ট ভদ্র মেয়ে।
তোমাদের কথা ফেলবে না। এখন যদি রাজি না হয় তাহলে না হয় পড়াশোনা শেষ হওয়ার পর বিয়ে হবে।
তবে তোমরা ওকে একটু বোঝাও। এহসান দেশের আগে যদি এনগেজমেন্ট করে।
আবির মৃদু কন্ঠে বলল: আমরা চেষ্টা করে দেখি... যদিও রাজি হয় তাহলে বাড়ির দুই মেয়ের একসাথে এনগেজমেন্ট হবে....
মন্ত্রী সাহেব আশ্চর্য হয়ে বললেন: আরেকজন কার মেয়ে আবির ভাই।
এবার আবির মৃদু হেসে বলল: ও আপনাদের কেউ তো বলতে ভুলে গেছি আমার মেয়ের ১৫ দিন পর এংগেজমেন্ট তারপরে দিন পর বিয়ে অবশ্যই সময়মতো ইনভাইটেশনের কাড হাতে পেয়ে যেতেন।
এহসেনের আব্বু বললেন: এটা তো ভালো খবর... আপনারা বাড়ি গিয়ে তাড়াতাড়ি কথা বলে আমাদেরকে জানান.....ভালোই হবে যদি দুই বোনের একসাথে এনগেজমেন্ট হয়।
এদিকে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া সকলের শেষ। প্রকৃতি বিকেলের আবহাওয়া সৃষ্টি করেছে। কাজি চলে এসেছে মেহেদী ও জুয়ের বিয়ে পড়াতে। এত আনন্দের মাঝেও মেহেদি মন খারাপ করে বসে আছে। তার একমাত্র বেস্ট ফ্রেন্ড তার বিয়েতে আসতে পারিনি এসে কষ্ট করার কি হতে পারে। তবুও জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন আজ। নিজের প্রিয়তমাকে নিজের অর্ধাঙ্গিনী রূপে দেখা সৌভাগ্য সবারই হয় না। তার হয়েছে... নিঃসন্দেহে সে ভাগ্যবান। তবে তার জুঁই ফুলের মুখটা এখনো দেখা হয়নি। এখানে আসার পর যুগে কতবার বলছি একটা পিক পাঠাতে। কিন্তু দুষ্টু বউ পাঠায়নি। এটাকে তো রাতে শায়েস্তা করা হবে আগে একবার নিজের বাড়িতে নিয়ে তোলা হোক। তারপর দেখাবে মজা। তখনই সামনে এসে বসল কাজী।
ছেলেটা সকল চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে বিয়েতে মন দিল। পরপর তিন কবুল বলে নিজের প্রিয়তমাকে নিজের হাওয়ার আহ্বান জানালো। তারপর কাজে চলে গেল মেয়ের কাছে। দীর্ঘ অপেক্ষার পর দীর্ঘশ্বাস ফেলে জুই নিজেও তিন কবুল করে গ্রহণ করে নিলো তার প্রিয় পুরুষকে।
এদিকে জান্নাত দুপুরের পরে আর মেয়ের কাছে আসেনি। সে চুপচাপ রুমে বসে আছে।
কিছু খাচ্ছেও না কারো সাথে কথাও বলছে না।
মেঘ বন্যা রিয়া সহ আরো অনেকেই খাবার জন্য জোর করেছে। অবশেষে মাহমুদা খান এসে কিছুক্ষণ ধমকে গেছে। তবুও মেয়েটা কিছু মুখে তুলিনি। একমাত্র মেয়ের বিয়েতে মায়ের মনটা যে কেমন ভেঙেচুরে যায় তা হয়তো বোঝার অন্য কারো ক্ষমতা নেই। বাবারা উপর থেকে কঠিন থাকে সবসময়। তাইতো একমাত্র মেয়ের বিয়েতে কষ্ট বুকের ভেতর লুকিয়ে রেখে অতিথি আপ্যায়নে ব্যস্ত আছে। কিন্তু জান্নাত পাচ্ছিনা। তার হাতে কোন কাজই হচ্ছে না। বারবার মনে হচ্ছে মেয়েটাকে একটু পড়তে বুক থেকে ছিড়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু এটা এখনো ক্ষমতা তো কারোই নেই।
পৃথিবীর নিয়মে বিয়ে হলে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাতেই হবে।
এদিকে আহিয়ান রিহানের সাথে অতিথি আপ্যায়নে বিভিন্ন কাজে ব্যস্ত। তবে মাঝেমধ্যে এসে তৃধার খবর নিয়ে যায়। এহসান এখানে না আসায় আজকে কি অনেকটা চিন্তিত। রিহান নিজের হবু শ্বশুর বাড়ির লোকজনের বেশ খোঁজখবর রাখছে গতকাল থেকে আজ পর্যন্ত। রিহানের উপর খান বাড়ির সকলেই বেশ সন্তুষ্ট। আগে রিহানের সাথে খান বাড়ির কার্তিদের অতটা আলাপ আলোচনা না হলেও আজকে বেশ খানিকক্ষণ আড্ডা দেওয়া হয়েছে। এমনকি দুপুরবেলা সে নিজের দায়িত্ব নিয়ে খান বাড়ি থেকে তাদের আনতে গিয়েছিল। আলী আহমেদ খান তো বাড়ির বড় জামাই হিসেবে রিহানকে বেশ পছন্দ করেছেন। ভাইদের সাথে অনেক প্রশংসা হবু নাতি জামাইয়ের।