ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

119

লেখক: ফারজানা মনি

সন্ধ্যা সাতটা। দেখতে দেখতে জুইয়ের বিদায়ের ঘন্টা বেজে উঠলো। চারিদিকে হৃদয় বিতরণ অসহায়নিয় কান্নার শব্দ ভেসে আসছে।

এদিকে জুইয়ের কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ।

অন্যদিকে জান্নাত দুই ঘন্টায় দুইবার জ্ঞান হারিয়েছে।

ওদের সাথে কান্নার সইক হয়েছে মেয়ে পক্ষের মহিলারা।

আসিফ ও আরিফ কখন থেকে সুখ হয় স্তব্ধ হয়ে বসে আছে।

আইরিনের husband কতবার ওদের দুই ভাইকে ডেকেছে মেয়েকে বিদায় দেওয়ার জন্য। কিন্তু ওদের দুই ভাইয়ের এক ভাইও আসেনি।

তখনই জুই দৌড়ে এসে আব্বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলো। আসিফ এবার আর নিজেকে সামলাতে পারল না। তার চোখ বেয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা পানি।

আশেপাশে দাঁড়িয়ে দাদির চাচী মামী নানী ফুপি বান্ধবীরা সবাই কান্না করছে। তৃধাকে হেঁচকি তুলে কাঁদতে দেখে আহিয়ান পাশে গিয়ে দাঁড়ালো । একটা টিস্যু এগিয়ে দিয়ে ফিসফিশিয়ে বলল: এত কান্নাকাটি কিসের..? তোকে তোমার কেঁদে কেটে বাড়ি ছাড়তে হচ্ছে না...

আহিয়ানের কথায় ত্রিধা রেগে গিয়ে নিজের মাম মামের কাছে দাড়ালো।

সেটা দেখে আহিয়ান মুচকি হেসে চলে গেল রেহানের দিকে।

ছেলেটার মন আজ খুবই খারাপ। তার নিজের কোন আপন ছোট বোন নেই। এই জুইয়ে তার একমাত্র বোন।

বোনটা আজ ছেড়ে চলে যাবে। ভাই এটা কিভাবে মানতে পারে।

এদিকে ভিড়ের মাঝে এক কোণে দাঁড়িয়ে শোভা ও নীল চোখের পানি ফেলছে। কোথা থেকে মৃদুল যেন এসে তার পাশে দাঁড়ালো তারপর হালকা ঝুঁকে মেয়েটার কানের কাছে ঠোঁট নিয়ে বলল: ভালোভাবে কান্নার ট্রেনিং দেওয়া সাবান সোফা। নিজের বিয়েতে তো কাঁদতে হবে....

ওর কথা শুনে সোভা রাগি দৃষ্টিতে তাকিয়ে বলল: আপনি যাবেন এখান থেকে...

আমাকে একদম ডিস্টার্ব করবেন না।

—যদি না যাই...?

—আমি কিন্তু আমার বয়ফ্রেন্ডের কাছে আপনার নামে বিচার দিব...

তখন সে আপনার হাত-পা ভেঙ্গে রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখবে।

ওর কথা শুনে মৃদুল না চাইতেও হে দিল। তারপর ঠোঁটের কোনে হাসি ঝুলিয়ে বলল: উফ তোমার এত আত্মবিশ্বাস দেখে আমার ইচ্ছে করছে রাস্তার মোড়ে হাত-পা ভেঙ্গে ঝুলিয়ে থাকতে... প্লিজ তোমার বিএফকে ডাকো। এই সুযোগে সেই হতবাকার সাথে সাক্ষাৎ হয়ে যাক।

যে তোমার মতো রাগিনী কিসের কিভাবে সামলায়।

—আমি মোটেও তার সাথে রাগ দেখাই না... আমি যেমন কুল.. আমার বয় ফ্রেন্ড ও তেমন কুল...

oh really দেখো দুইটা কুল একসাথে থেকে যেন আগুন ধরে না যায়।

শোভা এবার তপ্ত চোখে দেখালো সেটা দেখে মৃদুল বলল: সরি সরি রাগিনি রাগ করে না।

আমি তোমাকে আর রাগাবো না। তুমি বরং কান্নাকাটিতে মনোযোগ দাও।

carry on... bye bye...

এবার পাশ থেকে নীল বলে উঠলো। কি ব্যাপার বলতো.. যখনই বলি বলে সেই ছেলেকে তুই চিনিস না আবার এত গুজুর গুজুর ফুসুর ফুসুর কথাবার্তা কিসের বলতো...

—আরে বইন আমি জানি না এক ঘন্টা পর পর এই ভিলেন কোথা থেকে এসে হাজির হয়... এসে দুই একটা খোঁচা মারা কথা বলে আবার চলে যায়...

—কি বলে তোকে...?

_বাদ দে ... ওদিকে দেখ...

বলেই ওরা জুইয়ের দিকে তাকালো। কাঁদতে কাঁদতে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। এবার আসিফ কাউকে আর মেয়ের জ্ঞান ফেরাতে দিল না। কপালে একটা চুমু দিয়ে মেহেদী কে হাতের ইশারের কাছে ডাকলো।

মেহেদী এতক্ষণ অপরাধী ফেস নিয়ে তাকিয়ে ছিল চারিদিকে দেখছিল বিদায়ের করুন দৃশ্য শশুর আব্বুর ডাক পেতেই সেদিকে এগিয়ে গেল।

আসিফ মেহেদির হাতে জুইয়ের হাঁটা তুলে দিয়ে। কিছুক্ষণ চুপ করে থেকে। আস্তে করে বলল: আমার মেয়েটাকে দেখে রেখো। তোমার হয়তো অনেকেই আছে। আমার মেয়েটা ছাড়া আমার আর কেউ নেই। আমার মেয়েটার হুটহাট এটা ওটা আবদার করার অভ্যাস আছে। আমি মধ্যরাতেও তাকে আইসক্রিম কিনে এনে খাওয়াইছি।আবদার গুলো সম্ভব হলে পূরণ করো সম্ভব না হলে বুঝিয়ে বলো।

কিন্তু কখনো আঘাত দিও না।

বলতে বলতে আসিফের গলার স্বর কেমন ভিজে এসেছে।

গলা দিয়ে আর কিছু বের হচ্ছে না। তাই সে আর কিছু না বলে আলতো করে মেহেদির মাথায় ছুঁয়ে দিল।

মেহেদী ওনার হাত নিজের হাতে নিয়ে ভরসা দিয়ে বলল: আব্বু আপনি চিন্তা করবেন না। আমি ওকে সব সময় দেখে রাখবো। আমি ওর সব আবদার পূরণ করব। আমার অনেকেই থাকতে পারে। কিন্তু স্ত্রী একটাই। তাকে আমি সর্বোচ্চ খুশিতে রাখতে চাই। আমাদের জন্য দোয়া করবেন।

অতঃপর আসিফ মেহেদির বাবার কাছে নিজের মেয়েকে বুঝিয়ে দিলেন। এদিকে আহিয়া ওর পাপার বাহু ধরে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছে।

আবির কয়েকবার মেয়ের চোখের পানি মুছিয়ে দিয়েছে।

মেয়ের কান্নার কারণ সে বুঝতে পারছে না তেমনটা নয়।

আহিয়া কাঁদতে কাঁদতে বলল: সরি পাপা..

আবির মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল; কেন আম্মু....?

___আমি নিজের অজান্তে তোমায় কষ্ট দিয়ে ফেলেছি পাপা... তোমার পছন্দের ছেলেকে বিয়ে করিনি.. তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও....,....

আবির মুচকি হেসে মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলল: পাগলি মেয়ে আমি একটুও কষ্ট পাইনি।

বরং ভালোই হয়েছে সৈকত কে বিয়ে করলে তোমাকে নিয়ে দেশের বাইরে চলে যেত।

তার চেয়ে ভালো রিহানের সাথে বিয়ে হচ্ছে।

ছেলেটা অনেক ভালো। আমার মামনি চয়েজ বেস্ট।

___সত্যি বলছো পাপা....?

___১০০%...!!

এত আবেগ ময়ি কান্নাকাটির দেখতে দেখতে আরো ৩০ মিনিট চলে গেল।এবার মেহেদী অজ্ঞানরত জুই কে কোলে করে গাড়িতে তুলে নিল। অবশেষে সকলের থেকে বিদায় নিয়ে বরযাত্রী গাড়ি চলল তাদের আপন নীড়ে। রাত দশটা খান বাড়ির সকলে যার যার প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিচ্ছে নিজ বাড়ি ফিরতে।

মিম সেই কখন থেকে মুখ ফুলিয়ে বসে আছে।

বারবার সকলকে বলেছে আগামী কাল ফিরতে। কিন্তু আবীর জানিয়েছে তাদের ছুটির সময় ফুরিয়ে এসেছে।

রবিবার থেকে অফিস স্কুল কলেজ আবারও সব খোলা। তাই আজকে বাড়িতে গিয়ে কালকে সারাদিন রেস্ট করবে। পরশুদিন থেকে আবারো নিজেদের কর্মজীবনে ফিরে যাবে। আসিফ বারবার করে বলেছে আগামীকালকে মেয়েকে আনতে যাওয়ার কথা।

কিন্তু আবির জানিয়েছে তারা কেউ যাবে না।

সেটা দেখে রাকিব রেগে গিয়ে বলল: তোদের ইচ্ছে হলে তোরা না যা... আমার হবু ছেলের বউ ও তার দুই ভাই বোন তো অবশ্যই যাবে।

আব্বুর এমন কথা শুনে রিহান বেশ লজ্জা পেয়েছে। এতদিনে মনে হচ্ছে বউটাকে নিজের করে পেয়েছে।

এদিকে আহিয়া পাপার পাশে দাঁড়িয়ে তাকিয়ে নিচের দিকে তাকিয়ে আছে।

তানভীর এগিয়ে এসে আস্তে করে বললো : ভাইয়া বাড়ির ছোটদের তুমি যেতে দাও...

রাকিব ভাইয়ের একমাত্র ছেলের বউ আহিয়া। তারা তো চাইবে সকল অনুষ্ঠানে ছেলের বউকে নিয়ে যেতে।

তাই তুমি হয় নিষেধ করোনা। তানভীরের কথা শুনে আবির আর অমত করলো না। রাকিবকে সম্মতি জানিয়ে খান বাড়ির সকলে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। আগামীকালকে খান বাড়ি থেকে আহিয়া তৃধা আহিয়ান জুইকে আনতে যাবে।

রাত্রে একটা ছুই ছুই।

মেহেদী এখনো রুমে আসেনি। আগামীকালকে এই বাড়িতে. wedding reception.. এর আয়োজন করা হয়েছে। সেটা নিয়ে মেহেদী প্রচুর ব্যস্ত। এখানে আসার পর জুইয়ের জ্ঞান ফেরানো হয়। তার প্রায় ঘন্টাখানেক খেয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। তার এত কান্নাকাটির মাঝে আশেপাশের মহিলারা তাকে দেখে যাচ্ছে।

দীর্ঘ দুই ঘন্টা শেষ অঙ্গের মতো চুপচাপ বসেছিল।

ওকে এই বাড়িতে আনার সময় সাথে গিয়েছে রিহান ও আহিয়ান। বোনকে শ্বশুরবাড়িতে দিয়ে বুঝিয়ে রেখে এসেছে।

তারপর প্রায় রাত বারোটার দিকে ওকে বাসোর ঘরে বসিয়ে রেখে গেছে মেহেদির বোন ও ভাবীরা।

এর মাঝে মিশকা অনেকবার এসে খোঁজখবর নিয়ে গেছে কিছু লাগবে কিনা। সারাদিনের ক্লান্তিতে মেয়েটার শরীর ভীষণ ভার হয়েছিল। তাই সেই মিশকার সাহায্যে ভারী লেহেঙ্গা টা চেঞ্জ করে শাওয়ার নিয়ে। গায়ের সিঁদুর লাল রঙের একটা শাড়ি জড়িয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যখন সে ভেজা চুলগুলো মুছতে ব্যস্ত। তখনই অনুভব করলো পিছন থেকে এক জোড়া শক্ত পুরুষালী হাত ওর কমজড়িয়ে ধরেছে।

অপরিচিত জায়গায় প্রথমে একটু ভয় হলেও। পরে আয়নায় চোখ পড়তেই দেখল তার প্রিয় পুরুষটার মুখটা। সাদা পাজামা পাঞ্জাবিতে তাকে আজকে সুদর্শন পুরুষ লাগছে। জুই মেহেদির হাত ছাড়িয়ে মাথায় ঘোমটা দিল। তারপর স্বামীর পা ধরে সালাম করতে চাইলেই মেহেদী আটকে দিয়ে। জড়িয়ে নিল বুকে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 119 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন