ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

123

লেখক: ফারজানা মনি

ছেলের খুসি দেখে আবির নিজে মুচকি হাসলো। অতঃপর আহিয়ান সকলের থেকে বিদায় নিয়ে নতুন বাইকে বসে তৃধার দিকে তাকিয়ে বলল: তুই কি যাবি নাকি রেখে চলে যাব....?

সকলের সামনে আহিয়ানের মৃদু ধমকে তৃধা হকচকিয়ে গেল। আহিয়া ওদের কান্ড দেখে মুচকি মুচকি হাসছে। আবির তৃধাকে ইশারা করে বলল: তাড়াতাড়ি যাও.... দুজনের গন্তব্য তো একটাই। আহিয়ানের সাথে তুমি প্রতিদিন গেলে আমরা নিশ্চিন্তে থাকবো।

তৃধা মৃদু হেসে সকলের থেকে বিদায় নিয়ে বাইকে উঠে বসলো।

অতঃপর আহিয়ান বাইক স্টার্ট দিল ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে।

ওরা বেরিয়ে যাওয়ার পরপরই খান বাড়ির পুরুষ সদস্যরা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল।

সুন্দর একটা রোদ্রজ্জ্বল সকাল। আহিয়ানের বাইকটি ভার্সিটির গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। একটু দূরে তৃধা তার বন্ধুদের দেখতেই আহিয়ান কে বলল: আমাকে এখানেই নামিয়ে দিন।

ওর কথা অনুযায়ী আহিয়ান বাইক থামালো। তৃধা হেলমেট খোলার চেষ্টা করলে আহিয়ান নিজেই হাত বাড়িয়ে যত্ন সহকারে খুলে দিল।

তারপর ওর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল: ছুটির আধঘন্টা আগে ড্রাইভার আংকেল কে কল দিবা। উনি নিয়ে যাবেন। আমার ফিরতে দেরি হবে।

তৃধা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল: হসপিটালে আপনার ডিউটি কয়টায় শেষ হবে..?

___মনে হয় ৭ টা পর্যন্ত.... বিশেষ কারণ থাকলে আরো দেরি হতে পারে।

___ঠিক আছে, আমি যাচ্ছি। দুপুরে টাইম মতো লাঞ্চ করবেন।

___হুম.. বাই

এবার তৃধাও একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল: বাই..

বলেই তৃধা হাটলো বন্ধুদের দিকে আর আহিয়ান গেল পার্কিং এরিয়ার দিকে। যেতে যেতে তৃধা কয়েকবার পিছু তাকালো। এদিকে আহিয়ান বাইক পার্ক করে কল দিল অলকের আব্বু ড.জামশেদ আলমকে। উনার কথা অনুযায়ী আহিয়ান গেল অ্যানাটমি ডিপার্টমেন্টে। মিস্টার জামশেদ আলম অ্যানাটমি ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারাল। সেখানে গিয়ে ওনার সাথে টুকটাক কথা বলার পর ওনি আহিয়ানকে নিয়ে আরো কিছু লেকচারারের সাথে পরিচয় করিয়ে দিলেন। তাদের মধ্যে ছিলেন ডক্টর শিশির আহমেদ, ডক্টর মাহিন হোসেন, ডক্টর সাহেল হোসাইন, সিনিয়র ডক্টর আমজাদ হক সহ আরো অনেকে।

আহিয়েন সকলের সাথে হ্যান্ডশিপ করে কুশুলাদি বিনিময় করল। ডক্টর জামশেদ সকলের উদ্দেশ্যে আহিয়ান কে দেখিয়ে বললেন: guys, he is a very talented person. ওনার কথা শুনে সিনিয়র ডক্টর আমজাদ হক বললেন: know জামশেদ সাহেব... আমি ওর cv টা দেখেছি। অতঃপর উনি আহিয়ানের দিকে তাকিয়ে বললেন: best of luck young man...

___thank you sir...

অতঃপর আমজাদ হকের কথায় সাহিল আহিয়ানকে নিয়ে অ্যানাটমি ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের ক্লাসে গেল। সাহেল কে দেখে সকল student একসাথে দাঁড়িয়ে বলল: good morning sir...

___good morning.. sit down....

ক্লাসে সাহেল স্যারের সাথে নতুন কারো উপস্থিতি দেখে সকলেই চুপচাপ তাকিয়ে আছে। সকলের আগ্রহ বুঝতে পেরে সাহিল মুচকি হেসে আহিয়ান কে দেখিয়ে বলল:"everyone, this is mahadiv Khan ahiyan. Starting today, he will be your lecturer for human anatomy -- cardiovascular system."hope none of you will disturb the sir, and that you'll try your best to focus in his class.."

সাহেল স্যারের কথা শুনে সকলে একসাথে বলল: ok sir.. অতঃপর সাহেল স্যার আহিয়ানের দিকে তাকিয়ে বলল: best of luck Mr mahadiv..

___thank you so much...

সাহেল স্যার চলে যেতেই আহিয়ান সকলের দিকে তাকিয়ে বলল: good morning students...

___good morning sir...

___how are you..?

___fine sir..

___so students...."even though Sahel sir already introduced me, let me introduce myself once again.... I am mahadiv Khan ahiyan. For today, will we taking your human anatomy --- cardiovascular system class. So, l hope you all will give me your full support."

___ ok sir..

___তো students, ক্লাস শুরুর আগে আর একটা কথা বলতে চাই। যেহেতু ফার্স্ট hour এ আমার ক্লাস..Soo, ক্লাসে কেউ লেট করে আসবে না। "Punctuality is very important to achieve our goals in life. তাই আমাদের উচিত সময়ের কাজগুলো সময়ে করা।

__ok sir..

তখনই ক্লাসরুমে দরজায় দাঁড়িয়ে এক মেয়ে বলল: may I come in sir...

আহিয়ান সেদিকে তাকাতেই তার ভ্রু জড়িয়ে এলো। মিশকা মেডিকেলে পড়ছে তাও ফার্স্ট ইয়ারে সেটা তার জানা ছিল না। তাই আহিয়ান বেশ অবাক হয়েছে। এদিকে অবাক হয়ে তাকিয়ে আছে মিশকাও।

আহিয়ান স্বাভাবিক কণ্ঠে বলল: yes but next time থেকে লেট করলে ভেতরে আসতে দেওয়া হবে না। মিশকা ভেতরে আসতে আসতে মৃদু কন্ঠে বলল: sorry sir.. বলে সে নিজের জায়গায় গিয়ে বসলো। মেয়েটার মাথা যেন চক্কর দিচ্ছে। ক্রাশ কে ভাবতে ভাবতে ক্লাসের স্যারের মাঝেও ক্রাশ কে দেখতে পাচ্ছে ভেবেই মিশকা নিজের মাথায় নিজেই একটা থাপ্পর মারলো।

আহিয়ান এতক্ষণে লেকচার দেওয়া শুরু করে দিয়েছে। মিশকাকে এমন করতে দেখে আহিয়ান ডেকে উঠলো: any problem miss..?

মিশকা সামনে তাকালো .... দেখলো সে এখনো আহেন ভাইয়াকেই দেখছে। সে থতমত খেয়ে বললো: no sar..

___ক্লাসে মনোযোগ দিন। আর ক্লাস করতে ইচ্ছে না করলে দরজা খোলা আছে।

___sorry sir..

মিশকা এতক্ষণে ঘোর থেকে বেরিয়েছে। সে সত্যিই খান বাড়ির ছেলেকেই দেখছে। এটা তোর কল্পনা না। ভেবে সে মনে মনে আল্লাহ আল্লাহ করলো। এই ছেলের সাথে গতকাল পর্যন্ত যত ফ্লাট করেছে সব কিছুর জন্য আল্লাহই জানে কি কি শাস্তি দেয়। আর উল্টাপাল্টা কিছু বলা যাবে না জান বাঁচানো ফরজ...😩

দেখতে দেখতে বেলা দশটা। দীর্ঘ দেড় ঘন্টা লেকচারের পর আহিয়ান বেরিয়ে এলো। অফিস রুমের দিকে যেতেই দেখা হল শিশির স্যার ও মাহিন স্যারের সাথে। ওনারা আহিয়ানকে কফির অফার দিতেই তিন জন এক সাথে গেল ক্যান্টিনের দিকে। সেখানে কিছুক্ষণ নিজেদের মধ্যে আড্ডা দিয়ে আহিয়ান বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। যদিও ভার্সিটি থেকে ঢাকা হসপিটালে গেট বাইকে ৫ মিনিটের পথ... তবুও আজকে ফার্স্ট ডে তাই আহিয়ান একটু আগেই বের হলো।

দেখতে দেখতে দুপুর গড়িয়ে এলো। তৃধার ক্লাস শেষ হয়েছে ২ টায়। ড্রাইভার আংকেল কে আধঘন্টা আগেই কল দিয়েছে। তবুও এখনো আসছে না। হয়তো রাস্তায় জ্যাম আছে। তাই তৃধা চুপচাপ অপেক্ষা করছে। আজকে জুঁই আসেনি। বিয়ের পর সেই প্রথমবার গতকালকে বাপের বাড়িতে এসেছে। আমার আগামীকাল চলে যাবে। তাই ওর আম্মু ভার্সিটিতে আসতে দেয়নি। ওর পাশে দাঁড়িয়ে আছে শোভা.... এই মেয়েটা থাকলেই কি আর না থাকলেই কি..? এখন ফোনে হ্যালো হ্যালো করে... ওকে দেখলে মনে হয় পৃথিবীতে শুধু ওর ওই বয়ফ্রেন্ড আছে।

তখনই তৃধার ফোন ভাইব্রেট হল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আহিয়ান ভাইয়ের হাসি মাখা মুখ। সে কল রিসিভ করে বলল: আসসালামু আলাইকুম...

___ওয়ালাইকুম আসসালাম।

কোথায় তুই..? ক্লাস শেষ হয়েছে...?

___ হুম ক্লাস শেষ। আমি ভার্সিটির গেটে দাঁড়িয়ে আছি।

___দাঁড়িয়ে আছিস কেন..? ড্রাইবার আঙ্কেল আসেনি..?

___না, জ্যামে আটকে গেছে বোধহয়।

___তুই ওয়েট কর.. আমি আসছি।

তৃধা হাত ঘড়িতে সময় দেখে তড়িহড়ি করে বলল: এই না...না.. কি বলছেন আপনি এসব... আপনি লাঞ্চ করছেন..?

___না তোকে বাড়ি দিয়ে এসে করবো।

___দরকার নেই.. এক ঘন্টায় আপনাকে এত জার্নি করতে হবে না। তার চেয়ে ভালো লাঞ্চ করে রেস্ট করুন।

___কিন্তু তুই তো একা দাঁড়িয়ে আছিস...

___আরে সমস্যা নেই... ড্রাইবার আঙ্কেল চলে আসবে। এখন আপনি বলুন প্রথম দিন কেমন যাচ্ছে...?

___এখানে এবং ভার্সিটিতে সবাই অনেক ফ্রেন্ডলি। একদিন এই সবার সাথে বেশ পরিচিত হয়ে গেছি। ভালোই লাগছে.... আপনার কন্ঠটা অনেক ক্লান্ত শোনাচ্ছে... আহিয়ান চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে মুচকি হেসে বলল: এখন আর ক্লান্ত লাগছে না... আমার সকল অসুখের মেডিসিন তুই...

তৃধা নিজেও মুচকি হেসে বলল: ডাক্তার সাহেব, এসব দার্শনিক কথাবার্তা কোথা থেকে শিখেছেন..?

আহিয়ান কিছু বলবে তার আগেই তৃধা আবারো বলল: গাড়ি চলে এসেছে। আপনাকে অনেক ক্লান্ত লাগছে। খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করুন। বাই..

___ হুম সাবধানে যাস।

দেখতে দেখতে বিকেল হয়ে এলো। তৃধার মনটা বেশ ছটফট করছে। আহিয়ান ভাই এবার দেশে ফেরার পর সে বাড়িতেই ছিল সারাক্ষণ। আছে হঠাৎ করে তার বাড়িতে না থাকা মনের ভিতরে অদ্ভুত শূন্যতা তৈরি করেছে। যদিও তৃধা জানে আহিয়ান ভাইয়ের ডিউটি টাইম শেষ হবে সাতটায়। আর বাড়ি ফিরতে ফিরতে বাজবে আট টা। তবুও সে সদর দরজার দিকে তাকিয়ে আছে সেই কখন থেকে। মানুষটা এখন অনেক বিজি থাকে তাই ডিস্টার্ব করা উচিত হবে না ভেবে কল দিচ্ছে না। তবে বড্ড অস্থির লাগছে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 123 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন