চারিদিকে মাগরিবের আজান পরছে। তৃধা রুমে গিয়ে পড়তে বসল। মাঝখানে অনেকদিন বই খোলা হয়নি।
মেডিকেলের স্টুডেন্ট পড়াশোনা এত গ্যাপ দিলে আর ডক্টর হওয়া উঠবে না। টানা এক ঘন্টা পরার পর মেয়েটা ঘড়ির দিকে তাকিয়ে দেখল মাত্র ছয়টা বেজে ত্রিশ মিনিট। এখনো এক ঘন্টা ত্রিশ মিনিট বাকি আছে। হতাশ হয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে আবার পড়াশোনা ডুবে গেল। আহিয়া ড্রয়িং রুমে আদিবাস পড়াতে বসেছে। আজকের সারাদিন রিহান এর সাথে কম কথা হয়েছে। ঈদের ছুটির পর অফিস খুলেছে আজকে প্রথম। যেহেতু সামনে এনগেজমেন্ট এবং বিয়ে। তাই তখনকার কাজগুলো একটু এডভান্স করতে চায়। যার ফলে বিয়ের সময় রিলাক্সে টাইম দিতে পারবে।
তবে ছেলেটা কথা দিয়েছে অফিস থেকে বাড়ি ফিরে যত রাতেই হোক আহিয়া কে কল দিবে। আহিয়া আপাতত ওই সময়ের অপেক্ষায়। নিজের রুমে বসে লেখাপড়া করছে শোভা। হঠাৎ কিছু একটা ভেবে মুচকি এসে ফোনে কাউকে ট্যাক্সট করলো। কয়েক সেকেন্ডের মধ্যে মেসেজ সিন হয়ে সেই নাম্বার থেকে রিপ্লাই এলো। ইম্পর্টান্ট ওয়েটিং এ আছি... এখন সন্ধ্যা বেলা তুমি মনোযোগ দিয়ে পড়ালেখা কর... আমি মিটিং শেষ করে কল দিব।
শোভা রিটার্ন রিপ্লাই আর কিছু বলল না। চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে মুচকি হাসলো। মুহূর্তে মস্তিষ্কে ছেড়ে গেল সুখময় কিছু স্মৃতি। এইতো কিছুদিন আগে সে মনের মানুষ কাকে বলতে জানতো না। তাকে ভালোবাসার জন্য তাঁর পরিবার ছাড়া আর কেউ ছিলনা। বাবা মারা গেছে বহু আগে। তারপর থেকে দুই ভাই দুই বোন এবং মাকে নিয়ে তাদের সংসার।
বাবার স্বপ্ন মেয়ে ডাক্টার হবে। সেই সুবাদে শোভার ডাক্তারি পড়া।
হঠাৎ এক রং নাম্বার তার জীবন পাল্টে দিল। সে বুঝতে শিখেছে আশেপাশে পরিচিত মানুষের ভিড়ে একজন মনের মানুষেরও ভীষণ প্রয়োজন। যে না বলা মনের কথাগুলো বুঝবে। তাকে ভালবাসতে। দিনশেষে তার ভরসার আশ্রয়স্থল হবে। হঠাৎ কল আসে সেই রং নাম্বার কখন যে তার জীবনের রাইট নাম্বার হয়ে গেল। মেয়েটা বুঝতেই পারলোনা ।চোখে না দেখেও এক অজানা ভয়ংকর আসক্তিতে পরিণত হয়েছে।ভালোবাসার মানুষের কন্ঠের আসক্তিতে পড়া। আফিমের নেশার থেকেও ভয়ংকর। যা শুধু আসক্ত প্রেমিক প্রেমিকা রা বুঝে।
আজকাল মিস্টার রং নাম্বারের সাথে প্রতি ঘন্টায় একবার করে কথা না হলে সোভা দম বন্ধ হয়ে আসে। ফোনের ওপাশের মানুষটারও হয়তো তাই। সেই জন্যই তো শত ব্যস্ততার মাঝেও প্রতি ঘন্টায় ২ মিনিটের জন্য হলেও কল দেয়....
ফোনের ভাইব্রেশন এর শব্দে মেয়েটার ধ্যান ভাঙলো। ফোনে স্ক্রিনে ইংরেজিতে সুন্দর করে লেখা Mr rong number সোভা মুচকি হেসে বলল: আসসালামু আলাইকুম...
___ওয়ালাইকুম আসসালাম... কি করছো...?
___ভাবছিলাম..
___কি...?
___আপনাকে..
ছেলেটা মৃদু হেসে বলল: আমিও...
___সত্যি...?
___হুম হুম... তাইতো ইম্পরট্যান্ট মিটিং দেখে তোমাকে কল দিলাম।
___কি বলছেন আপনি..? মিটিং এর মাঝখানে কেন কল দিলেন?
____it's okay... আমি প্রেজেন্টেশন দিয়ে এসেছি বাকিটা আব্বু সামলে নেবে।
___আপনি আপনার আব্বুর বিজনেসম্যান তাই না...?
___হুম.. টুকটাক চেষ্টা করি আর কি...
___এখন কল না দিয়ে মিটিং শেষ করে কল দিলেই পারতেন...
ছেলেটা মৃদু হে সে বলল: "I know that, but missed you so much"..
এবার শোভা নিজেও হেসে দিল। তারপর বলল: মিস তো আপনি অলওয়েজ করেন।
___তা অবশ্য ঠিক বলছো... তোমার লেখাপড়া শেষ হোক বিয়ে করে বাড়িতে আনার পর আর এত মিস করবো না...
সোভা খানিকটা একটা লজ্জা পেল তবু আমতা আমতা করে বলল: কেন...?
___আরে পাগলি তখন ঘন্টায় ঘন্টা বাড়িতে এসে বউয়ের সাথে দেখা করে যাব মিস করার কোন চান্স থাকবে না মিস করার?.
___তাই...?
___ইয়েস ম্যাডাম...
___কিন্তু এটা কিভাবে পসিবল...?
___বিকজ আমাদের বাড়ি থেকে অফিস ৫ মিনিটের পথ সো প্রতি ঘন্টায় দশ মিনিট খরচ করে বাসায় আসা যাওয়া করা যেতেই পারে...
____আমাকে সামনাসামনি দেখার পর এত ভালবাসবেন তো ভালোবাসা থাকবে তো? আমি কিন্তু অনেক কালো....
___কালো হউয়াই ভালো.. বউকে অন্য কেউ ভাগিয়ে নেওয়ার চান্স নেই।
সোভা মিটমিট হেসে বলল: অনেক মোটা...
___মোটাই ভালো, জড়িয়ে ধরে ঘুমিয়ে আরাম পাওয়া যাবে...
___আমি কিন্তু অনেক শর্ট...
___শর্ট মেয়েই ভালো বাসের মতো লম্বা বৌ দিয়ে কি গাছ থেকে বড়ই পারবো।
শোভা এবার শব্দ করে হেসে বলল: আপনার সাথে আমি কথায় পারবো না
___সেই চেষ্টা না করলেই পারো...
___________________________
দেখতে দেখতে রাত আটটা বেজে এলো । তৃধা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। আটটা বেজে গেল কিন্তু আহিয়ান ভাই বাড়িতে ফিরলো না। এখন নিশ্চয়ই ড্রাইভিং করছে তাই কল দিয়েও লাভ হবে না। মেয়েটা মন খারাপ নিয়ে বই বন্ধ করে সেটার উপর মাথা রাখলো। দীর্ঘ তিন ঘন্টা যাবত লেখাপড়া করেছি তাই মাথাটা কেমন জানি হ্যাং হয়ে আছে চোখটা হালকা লেগে আসতেই মেন গেটের দিক থেকে বাইকের শব্দ শোনা গেল। তৃধা চট করে চোখ খুলল ছুটে গেল ব্যালকনিতে। গেট দিয়ে আসিয়ান ভাইয়ের বাইক ঢুকতে দেখে মেয়েটার ঠোটে হাসি ফুটল সঙ্গে সঙ্গেই ভাবল উনার কি অনেক টায়ার্ড লাগছে? মাথা ব্যথা করছে...? এক কাপ কফি খেলে নিশ্চয়ই অনেক ভালো লাগবে...
যেই ভাবনা সেই কাজ...
তৃধা ছুটলো নিচ তলার দিকে। যেতে যেতে সিঁড়িতে আচমকা থমকে গেল আহিয়ান ভাই উপরেই আসছে। মানুষের মুখটা কেমন শুকিয়ে আছে সারাদিন হয়তো খুব পরিশ্রম হয়েছে। আহিয়ান তুই থাকে নিচে নামতে দেখে এক পলক তাকাল তারপর চলে গেল নিজের রুমের দিকে। এদিকে তৃধা ড্রয়িং রুমে এসে ঢুকলো কিচেনে। ওকে দেখে পদ্ম জিজ্ঞেস করল: আপা মনি আপনার কিছু লাগবো...?
___না তুমি তোমার কাজ কর... আমি কফি বানাতে এসেছি
___আমি বানিয়ে দেই আপামনি...?
___না না আমি পারবো..
___কিন্তু...
___কোন কিন্তু নয় আমি পারবো বলেছি মানে পারব।
তখনই কিচেন আসলো মেঘ। ত্রিধা কে কিচেনে দেখি খানিকটা আশ্চর্য কণ্ঠে বললো: তুই এখানে কেন ? কিছু লাগবে?
___কফি বানাতে এসেছি ফুপি..
___তুই সর আমি বানিয়ে দিই.. আহিয়ানের জন্য বানাবো...
___আমি পারবো... তুমি যাও... আমি আহিয়ান ভাই ও আমার জন্য কফি বানিয়ে নিয়ে যাচ্ছি..
___তুই পারবি না... আহিয়েন সবার হাতের কপি খেতে পারে না... অলওয়েজ কফিটা ওর মন মতো চায়..
তৃধা মনে মনে ভেংচি কেটে বলল: তুমি তো জানো না ফুপি তাই বলছ তোমার ছেলে পারলে আমাকেই খেয়ে নেয় । আর আমার হাতের কফি নাকি যাবে কোথায়..?
___তাড়াতাড়ি সরে দাঁড়া.... ছেলেটা সেই কখন বাড়ি ফিরেছে।
মেয়েটা এবার মেঘের গলা জড়িয়ে ধরে বলল: ফুপি আমাকে শিখিয়ে দাও আহিয়ান ভাই কেমন কফি পছন্দ করে তারপরও আজকের কফি আমিই বানাবো।
মেঘ হেসে বলল: ঠিক আছে।
অতঃপর ফুপির দেখিয়ে দেওয়া নির্দেশনা অনুযায়ী তৃধা পাঁচ কাপ কপি বানালো। তিনকাপ ড্রয়িং রুমে পাপা বড় পাপা ও চাচুকে দিয়ে বাকি দুই কাপ নিয়ে হাঁটলো আহিয়ান ভাইয়ের রুমের দিকে।
হাতে ট্রে থাকায় তৃধা দরজা নক না করেই রুমে প্রবেশ করল। রুমের ভেতরে কেউ নেই। তবে ওয়াশরুম থেকে পানির শব্দ আশায় ও বুঝলো আহিয়ান ভাই ওয়াশরুমে। তাই দরজা চাপিয়ে টেবিলের উপর সে কফি ট্রেটা রাখল। অতঃপর ব্যালকনির দিকে চলে গেল।
পাঁচ মিনিটের মাথায় আহিয়ান শাওয়ার নিয়ে বেরিয়ে দুই কাপ কফি দেখে বুঝলো তার বউটা এসেছে। ঝটপট একটা টি শার্ট গায়ে দিয়ে কফি হাতে এসে গেল ব্যালকনিতে।
পিঠা চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। আহিয়ান পেছন থেকে গিয়ে আচমকা বলে উঠলো: আকাশে আজকে কয়টা তারা উঠেছে..?
আচমকা কারো কন্ঠে মেয়েটা ভয় পেয়ে গেল। অতঃপর পেছনে তাকাতেই দেখল আহিয়ান ভাই হাতে দুই কাঁধ কফি নিয়ে দাঁড়িয়ে আছে। ওর দিকে তাকিয়ে মৃদু হেসে বললো: তারাগোনা শেষ হলে কফি খান ম্যাডাম।
কিন্তু ত্রিধা কফির কাপ হাতে না নিয়ে আহিয়ান কে বলল: একটু নিচু হন তো...
___কেন...?
___আগে নিছিলাম তারপর বলছি...
চিতার কথা শুনে আহিয়ান হালকা ঝুঁকে নিচু হলো। তুই দে এবার পাকা গিন্নির মত ওর পরনের ওড়না দিয়ে চুলগুলো মুছে দিতে দিতে বলল : চুলগুলো ভালোভাবে মুছেননি কেন? এমনিতেই অবেলায় গোসল করেছেন ঠান্ডা লেগে যাবে।
আরিয়ান মৃদু হেসে বলল: আমি মুসলি কি আপনার থেকেই যত্নটা পেতাম..?
এবার তৃধা মুচকি হেসে বলল : ওহ এই ঘটনা বুঝি...?
আহিয়ান নিজেও মুচকি হাসলো।
অতঃপর একটা কাপ তৃধার দিকে এগিয়ে দিয়ে নিজের কাপে চুমুক দিল। প্রথম চুমুক দেওয়ার পরই আহিয়ান চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল : এই কফিটা মামা বানাইনি তাই না...?
তৃধা আশ্চর্য কন্ঠে বলল: আপনি কি করে জানলেন?
___টেস্ট ভিন্ন... কে বানিয়েছে?
তৃধা আমতা আমতা করে বলল: আমি...
আহিয়ান সঙ্গে সঙ্গে ওর দুই হাত উল্টে-পাল্টে দেখা শুরু করল। সেটা দেখে তৃধা মৃদু চেঁচিয়ে বলল: আরে আরে কি করছেন?
আহিয়ান চিন্তিত কন্ঠে বলল: হাত পোড়াস নি তো...?
তৃধা এবার হেসে ফেলল তারপর বলল: আমাকে কি আপনার বেবি মনে হয়..?
___আমার কাছে তো তুই বেবি... ছোট্ট কিউট বেবি..