ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

133

লেখক: ফারজানা মনি

আজ শনিবার।।

গতকাল রাতে পার্টির পর সবাই বেশ ক্লান্ত।

তবুও সামনে যেহেতু বিয়ে বিয়ের জন্য লম্বা ছুটি নিতে হবে।

তাই খান বাড়ির পুরুষদের বাধ্য হয়ে অফিসে যেতেই হচ্ছে।

বাগান থেকে বেঁচে আছে ডেকোরেশন এর টুংটাং শব্দ। শুধু লাইটিং বাদ দে। বাকি সব ব্যবহারিত জিনিস খুলে গুছানো হয়েছে।

সেই সাথে এক দল কাজ করছে বাগান পরিষ্কার করতে।

আবির ও তানভীর সকাল সকাল ঘুম থেকে উঠে বাগানে এসে সব কাজকর্ম একবার দেখে গেছে।

আহিয়ানের আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তাই নাস্তা না করে বেরিয়ে গেছে ভার্সিটির উদ্দেশ্যে। আর তৃধা ও আহিয়া এখনো ঘুমাচ্ছে। তৃধা আজকে ভার্সিটি যায়নি।

বেলা দশটার দিকে দুই বোন উঠে ড্রয়িং রুমে আসলো।

মোটামুটি পুরো রুম খালি। সময়মত যে যার যার কাজে চলে গেছে।

আলী আহমেদ খান ও মালিহা খান সোফাতে বসে চা খাচ্ছে ও খবর দেখছে।

নাতনিদের দেখে আলি আহমেদ খান কাছে ডাকলেন। তৃধা ও আহিয়া এগিয়ে গিয়ে দাদুর পাশে বসলো।

কোথা থেকে যেন আদিও দৌড়ে আসলো। এসেই সরাসরি আলী আহমেদ খানের কোলে। ছোট মেয়েটা আহিয়া ও ত্রিধার দিকে এমন ভাবে তাকায়। যেন সে ওদেরকে হারিয়ে বড় একটা ট্রফি জিতে নিয়েছে।

কিচেনে বউরা কাজ করছে। এবং পাশাপাশি আইরনের সাথে ভিডিও কলে কথা বলছে।

আইরিন প্রেগনেন্সির কারণে গত কালকে আসতে পারেনি।

তবে কথা দিয়েছে বিয়েতে অবশ্যই উপস্থিত থাকবে।

মেঘ করা সরে বলে দিয়েছে। বিয়েতে দুইদিন আগেই আইরিনকে আসতে হবে।

আইরিন মৃত হেসে জানিয়েছে। বিয়ে দুইদিন আগে আসতে না পারলেও হলুদের দিন অবশ্যই আসবে।

বেলা ১১ টা।

ভার্সিটির শহীদ মিনারের চত্বরে বসে আছে। নাজমুল সজীব ও আসিক।

দুইটা ক্লাস পরেই তিনজন এখানে এসে বসেছে।

ওদের সাথের বাকি চারটা আজকে ভার্সিটিতে আসেনি।

আশিক হাত দিয়ে দূর্বা ঘাস ছাড়তে ছাড়তে বিরক্ত কন্ঠে বলে: যাই বলিস ভাই,, শয়তানের চার নানিদের ছাড়া ক্লাস টা জমে না।

সজীব হাই তুলে বলল: আজকে আমরাও না এসে বাড়িতে ঘুমাইতাম... গতকালকে এত রাতে ঘুমাইছি চোখ দুটো ঘুমিয়ে জ্বলছে।

নাজমুল ওদের কথায় কান না দিয়ে গিটারের টুংটাং শব্দ তুলে মাঠের এক কর্নারে তাকিয়ে আছে।

সজীব ওর দৃষ্টি বরাবর তাকে কাঁধে চাপড় দিয়ে বলল: তোর ভাব সাব কিন্তু আজকে ভালো দেখছি না মামা,,, ওইদিকে মেয়েদের দিকে কি দেখো..?

ওর কথা শুনে নাজমুল মুচকি হাসলো। আশিক এতক্ষন কি ভাবছিল কে জানে। হঠাৎই ওদের দুজনের কথায় ধ্যান ভেঙ্গে মনোযোগ দিল।

নাজমুল লক্ষ্য করল, এতক্ষণ সে যে মেয়েটার দিকে তাকিয়ে ছিল সেই মেয়েটা বন্ধুদের সাথে কথা বলতে বলতে এদিকেই তাকিয়ে আছে।

আচমকা মনে হলো বসন্তের মৃদুমন্দ বাতাস তার হৃদয়টাকে ছুঁয়ে গেল।

সে আর কিছু না ভেবে হাতের গিটার টা টুংটাং শব্দ তুলে দিয়ে উঠলো।

কেমন কইরা চাও..!

আমার দিকে কেমনে চাও...

একবার পাগল হইলে..

পরে কিন্তু কিছু ছাড়বো না..

যদি একবার জায়গা দাও...

তোমার মনের ওখানটায়...

আমি দখল করব..

তখন বাড়ি আসতে পারবা না...

নাজমুলের গানের গলা মারাত্মক সুন্দর। ওর গান শুনে আশেপাশে থাকা জুনিয়ার কয়েকটা ছেলে ওদের পাশে শহীদ মিনারের চত্বরে বসলো।

নাজমুলের সাথে বাকিও গলা মিলিয়ে পরের লাইন গাইলো।

তোর মনে আর প্রাণে...

শুধু আমি থাকবো,, থাকবো রে...

তুই চলে কোথাও গেলে..

আমি অনায়াসে মরবো রে...

আমার স্বপনের বুকে কাঁপন..

তোর জন্যরে, তোর জন্যরে...

আমার আত্মা আমার সহকারে...

গান থেমে গেছে। কিন্তু আশেপাশের আরো কিছু স্টুডেন্ট জমেছে এর মাঝেই।

সবাই হাততালি দিচ্ছে। কিন্তু নাজমুলের দৃষ্টি দূরে বসে থাকার শ্যাম বর্ণের মেয়েটির দিকে ।

মেয়েটির পাশে বসে থাকা বান্ধবীর এতক্ষণে এদিকে চলে এসেছে। তবে মেয়েটি এখনো সেখানেই বসে আছে।

আশিক নাজমুল এর কাঁধে হাত রেখে বলল: দোস্ত তোর কি প্রেমের রোগে ধরেছে...?

নাজমুল মুচকি হেসে পাস থেকে ঘাস টেনে তুলে নিচ্ছে কিন্তু কোন উত্তর দিচ্ছে না।

সেটা দেখে সজীব এবার বিরক্তি কণ্ঠে বললো: আরে ভাই কিছু তো বল.. নয়তো চল বাড়ি যাই..

কথাটা বলে সজীব উড়তে চাইলে নাজমুল ওর হাত ধরে বসিয়ে বলল: আরেকটু বস ভালো লাগছে... এখানে বসে থাকতে।

—তাহলে স্পষ্ট করে বল ব্যাপার কি....?

সজীবের প্রশ্নে আসিক নিজেও মনোযোগে শ্রোতার মত চেয়ে আছে নাজমুলের দিকে।

ইতিমধ্যেই আশেপাশের ছেলেরা চলে গেছে।

নাজমুল মুচকি হেসে ওদের উদ্দেশ্যে বলল: ভাই আমি আটকে গেছি আর শ্যাম কন্যার মায়ায়...

নাজমুলের কথাটা বলতে দেরি কিন্তু আশিক ও সজীবের চিৎকার দিতে দেরি হলো না।

আশিক আগ্রহী কণ্ঠে জিজ্ঞেস করল: কেরে এই শ্যাম কন্যা...?

নাজমুল আবারো গিটারের টুংটাং শব্দ তুলে বলল: সামনে তাকিয়ে দেখ কিছুটা দূরে একটা গোলাপের থ্রিপিস পরা মেয়ে বসে আছে..

ওর কথায় আশিক ও সজীব সেদিকে তাকালো।

গোলাপি রঙের একটা থ্রি পিস পরা মেয়ে বসে বসে বই পড়ছে। তার সাথে বসে আছে আরো দুজন। তারা একে অপরের সাথে গল্প করছে।

আশিক সেদিক থেকে চোখ গুরিয়ে নাজনীনের উদ্দেশ্যে বলল: নাম কি মেয়েটার ...?

_জানিনা...

—কোথায় থাকে..?

—জানিনা...

—কোন ইয়ারে...?

—জানিনা...

এবার আসি গো সজীব বিরক্ত কণ্ঠে বললো তাহলে কি জানিস ভাই..? কিছু তো বল,,,

নাজমুল এবার সিরিয়াস কন্ঠে হাতের কড় গুনে গুনে বলল: মেয়ের নাম কি, মেয়ের বাপের নাম কি, ভার্সিটির কোন ইয়ার, কিছুই আমি জানিনা।

শুধু চেহারা দেখেই চিনি।

আসিক এবার নাজমুলের পিঠে ঘুষিয়ে মেরে বলল: হারামজাদা তাহলে তুই এর মেয়ের প্রথম দেখা পেলি কই...?

ঘুষিটা বোধহয় একটু জোরেই লেগেছে। তাই কুকিয়ে উঠে বলল : প্রথম দেখা ক্যান্টিনে হয়েছে... মেয়েটা হয়তো বই পড়তে ভালোবাসে একটা গল্পের বই পড়তে পড়তে ক্যান্টিনে কফি খাচ্ছিল।

আমি আবার নিজের মতো তার সামনে বসে কফির অর্ডার দেই। কিন্তু আমি আর কফি খেতে পারলাম কই। এই শ্যাম কন্যা তো বইয়ের মধ্যে ডুবে গিয়ে নিজের কপি মনে করে আমার কফি খেয়ে ফেলল।

প্রথমে আমার রাগ হয়েছিল। তাই মেয়েটার বইয়ের হালকা টান দেই। তখনই বইয়ের উপর থেকে নজর সরিয়ে শ্যাম কন্যা তার ড ডাবল ডাগর চোখ দিয়ে প্রথমবার আমার দিকে তাকায়।

উফ কি মায়াবী সে চাওনি।

অতঃপর নাজমুল আঙ্গুলের ইশারায় তার বুকের বা পাশে দেখিয়ে দিয়ে বলল। ঠিক এইখানে আঘাত করেছে তার মায়াবী চাওনি।

ওর কথা শুনে সজীব আশিক একসাথে বুকে হাত দিয়ে বলে উঠলো: how romantic...

এতক্ষণ ধরে শ্যাম কন্যার বর্ণনা দিতে গিয়ে নাজমুলের ঘোর ধরে গেছে।

আচমকা বন্ধুদের কথা শুনে ঘোর কাটলো।

তারপর গিটারটা কাঁধে উঠিয়ে বলল :তোরা থাক আমি যাই...

সঙ্গে সঙ্গে সজীব ও আশিক লাফিয়ে দাঁড়িয়ে বলল: কই যাস...?

নাজমুল বাকা হেসে বলল: শ্যাম কন্যার বাড়ি খুঁজতে...

ওরা দুজন ড্যাব ডাব করে তাকিয়ে আছে নাজমুলের দিকে।

এই ছেলের মাথা পুরাই গেছে। তারপর ওরা তাকালো দূরে বসে থাকা মেয়েদের দিকে। লক্ষ করল তারা কেউ এখন সেখানে নেই।

তার মনে হচ্ছে নাজমুল এখন মেয়েদের পিছু নেবে।

ভাবা যায় বন্ধু এখন কত পরিবর্তণ এসেছে।

আশিক এবার সজীবের কাঁধে হাত রেখে বলল: দোস্ত আমাদের দ্বারা কিচ্ছু হবে না।। আমাদের বুঝে সারা জীবন সিঙ্গেল থাকতেই যাবে।

তখনই সজিব আশিকের ভুল ধরে বলল: কেন শুধু আমরা কেন আমাদের সাথে তো আর একজন আছে..

সে হলো আমাদের লাল নীল।

বেচারি রিহান ভাইকে পছন্দ করে কি ছ্যাকাটাই না খেলো।

আহারে বাচ্চা মেয়েটার প্রেমের আগে ছ্যাকা খেলো।

আশিক কি ভেবে যেন হাসতে হাসতে বলল যা হয় ভালোর জন্যই হয়।। চল গাড়ির দিকে যাই।

আজকে আর ক্লাস করবো না। আগামীকালকে শাকচুন্নি গুলো না আসলে জোর করে বাড়ি থেকে ধরে নিয়ে আসবো।

বলেই দুই বন্ধু এসে দিল।

দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকেল ঘুরে এসেছে। আর ১৫ দিন পর বিয়ে। বিয়ের আয়োজন নিয়ে খান পরিবার এখন মহাব্যস্ত। তৃধা একটু আগে আহিয়ানকে কল দিয়েছি। আহিয়ান রাউন্ডে বের হয়েছে রোগী দেখতে। সেটা শুনে দুই মিনিট কথা বলে রেখে দিল।

তারপর আসে আহিয়া আপু রুমে। আহিয়া কিছুক্ষণ আগে তাকে ডেকেছে। এখন রুমে এসে দেখে রিহান ভাইয়া এক্সক্লুসিভ ডিজাইনের কিছু লেহেঙ্গা ও শাড়ি পিক পাঠিয়েছে। আহিয়া আপুকে চয়েজ করার জন্য। কিন্তু আহিয়া আপু তো চয়েস করার জন্য ওকে ডেকে এনেছে।

আপাতত দুই বোন মিলে মিশে লেহেঙ্গা শাড়ি চয়েস করছে।

আহিয়ার হবু শাশুড়ি রিয়া চেয়েছিল বৌমাকে সাথে নিয়ে গিয়ে নিজের চয়েসে শপিং করে দিতে। কিন্তু রিহান বলল সে নিজেই পছন্দ করে আহিয়ার সকল কিছু কিনতে চায়।

ছেলের কথা অনুযায়ী রিয়া আহিয়া সকল কিছু কেনার ভয়ে ছেলের উপর ছেড়ে দিয়ে । রিয়া অন্য আয়োজনে ব্যস্ত।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 133 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন