ফোকাস লাইটের নিচে প্রতিটি কাপল যেন নিজেদের স্বপ্নের দেশে ঢুকে গেছে।
কেউ আপনাকে অপরের দিকে চোখ মালাচ্ছে। কেউ পায়ের সাথে তাল মিলিয়ে যাচ্ছে।
আলো সঙ্গীতার রং-সব মিলিয়ে বাগান যেন একটা স্বপ্নের জগৎ....
মিউজিকের সাথে আলোর না চ, মুখে মাস্কত এর খেলা।
সব মিলিয়ে এই ডান্স শুধু পার্টির মজা নয়। এত ভিজ্যুয়াল জাদু।
যা সবার মনে লেগে থাকবে।
মিউজিক শেষ। কয়েক সেকেন্ডে ফোকাসলাইটের আলো ধীরে ধীরে হালকা হয়ে আসলো।
কাপল রা শেষ স্টেপে একে অপরের দিকে তাকালো।
হালকা হাসি। ছোট ছোট চোখে ছোট ছোট বার্তা কেউ লজ্জা পেল না।
কেউ সংকোচ পেল না। শুধু মজার আনন্দের মিলন।
মিউজিক থামতে বাগানে করাতালি ও উচ্ছিস এর ধনী।
সবাই একসাথে আনন্দে করাতারি দিচ্ছে।
ছেলেরা ও মেয়েরা একে অপরকে আলতো করে ধন্যবাদ জানালো।
ফোকাস লাইটের নিচে দাঁড়িয়ে মুহূর্তটা ধারণ করছিল কেউ কেউ। ছোট ছোট ফটো ও ভিডিও।
আহিয়ান দূর থেকে মৃদু হেসে দেখছে।
তার বোনের আনন্দ ও বন্ধুদের মজা। আজকের দিনটা সেরা মুহূর্ত। ফোকাস লাইটের আলো সম্পূর্ণভাবে নিভে যাওয়ায়। বাগানের আলোর স্বাভাবিকভাবে ফিরলো।
সবাই নিজে নিজে জায়গায় চলে গেছে। হাসির আড্ডা চেনা মুখ আনন্দ—সবমিলিয়ে বাগানটা আবার প্রানো বন্ধন ও চঞ্চল হয়ে উঠেছে।
বাগানের এক পাশে করা হয়েছে নানা রকমের খাবারের আইটেম। দেশি-বিদেশি কোনো আইটেমই বাদ পড়ে নি আজকে।
আবিরের আমন্ত্রিত ফরেনার ক্লাইন্টরা রাত এগারোটার মধ্যে ডিনার সেরে বিদায় নিয়ে চলে গেছেন।
উনারা যেতেই পুরো পার্টির পরিবেশ পাল্টে গেল। হালকা লাইটগুলো সব বন্ধ করে দিয়ে ডিজে লাইট জ্বালানো হলো।
আমন্ত্রিত অতিথিরা সবাই হতবাক। খান বাড়ির পার্টিতে দেশে বিদেশি দুই রকমের ব্যবস্থা রেখেছে। লাইটিং এর সাথে সাথে মিউজিকের পরিবর্তন ঘটল।
সফট মিউজিক অফ করে আচমকা বেজে উঠলো।
মাস্তি হায় মোহোল মেহ,,,
ছাই এক কুমারী হে,,,
সাড়ে থাক কে বেঠে গেয়া,,
পার আপনি পার্টি জারি হ্যায়।
আরে পাঙ্গা তো কোই শুরু কারা।
আপনি ভি গরারি হ্যায়
জুম্মু চোখে নখ পার.
রক্কি দুনিয়ার সারি হে
রক্কি দুনিয়ার সারি হে
আরে আবারতো পার্টি শুরু হুই হি হে..
গান শুরু হতে না হতে বাগান ধরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল।
ডিজে লাইটের রঙ্গিন ঝলস নিতে তারপর যেন নেচে উঠছে।
যারা এতক্ষণ চুপচাপ বসেছিল তারাও আর নিজেকে ধরে রাখতে পারল না।
একদল ইয়াং ছেলে মেয়ের সামনে চলে এলো।
কেউ কেউ পার্টিতে নিজেদের মতো নাচতে ব্যস্ত। ইয়াবার হাসতে হাসতে বন্ধুদের টেনে নিচ্ছি।
পুরো পরিবেশটা এখন ফুরফুরে খোলামেলা। আবির দূর থেকে দেখে হেসে ফেলল।
মেঘ পাশ থেকে বলল: আপনার ছেলে বোনের এনগেজমেন্ট এর কোন কিছুর কমতি রাখেনি।...
ছেলেটা যে দায়িত্ব নিয়ে এত কিছুর আয়োজন করেছে আমাদের তো বলেনি।
আবির মৃদু হেসে তাকালো, একটু দূরে দাঁড়িয়ে থাকা আহিয়ানের দিকে।
বলল: ছেলেকে এনগেজমেন্ট পার্টির দায়িত্ব না দিলে তো বুঝতেই পারতাম না ছেলে এত বড় হয়ে গেছে.. এইতো সেদিন লন্ডন শহরে আমার হাত ধরে ঘুরে বেড়াতো।
ছেলে মেয়েদের ছোটবেলার কথা মনে পড়ে মেঘের চোখের কোন পানি জমলো।
তার মেয়েটা কখনো বাইরের মানুষের সাথে যেমন একটা মিশতো না।
মিশ তো না বললে ভুল হবে লন্ডনের শৃংখল মেয়েদের তার পছন্দ ছিল না কোন কালেই।
মেঘ নিজের ছেলেমেয়েদেরকে স্কুলে নিয়ে যেত আবার নিয়ে আসতো।
একটু বড় হওয়ার পর আহিয়ান ও আহিয়া দুজনে আলাদা কলেজে ভর্তি হয়।
আহিয়ান তার মেডিকেল কলেজে একাই যেতে সব সময়।
কিন্তু আহিয়া কে তার বাবা অফিসে যাওয়ার সময় ড্রাইভ করে দিত।
আর কলেজ শেষে ড্রাইভার আংকেল নিয়ে আসতো।
লেখাপড়া ফাকে মেয়েটা সারাক্ষণ তার মায়ের আঁচলের নিচে থাকতে পছন্দ করত।
কখনো খুব বেশি একা লাগলে বাংলাদেশের ভিডিও কল দিয়ে পরিবারের সাথে কথা বলতো।
তারপর কখনো শৃংখল মেয়েদের সাথে মিশিনি। দেখতে দেখতে ছোট্ট আহিয়া কত বড় হয়ে গেছে ।
আজ তার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে।
আবির পাশে নজর দিতেই দেখল মেঘ ছলছল চোখে রেহান ও আহিয়ার দিকে তাকিয়ে আছে।
আবির বুঝতে পারলো তার অর্ধাঙ্গিনী মনের অবস্থা। তাই মুচকি হেসে কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিতে বলল: কষ্ট হচ্ছে মেয়ের জন্য..?
আবিরের আদরের কন্ঠে মেঘ ফুঁপিয়ে কেঁদে উঠলো। আবির তড়িঘড়ি করে বলল: আহিয়ার আম্মু, এত আনন্দের দিন কেন করছ কেন..?
মেয়েটা একটা পারফেক্ট লাইফ পার্টনার চয়েচ করেছে এটা তো আমাদের জন্য আনন্দের দিন...
কান্না না করে ওদের জন্য দোয়া করো। সবসময় জানে এমন খুশি থাকে।
মেঘ ফুপিয়ে কেঁদে বলল: আমার মেয়েটাকে ছেড়ে আমি কিভাবে থাকবো আহিয়ার আব্বু..
আবির মৃদু হেসে ওর চোখের পানি মুছে দিয়ে বলল: দুই বছর ওয়েট করো তারপর তোমার ছেলে বিয়ে দিয়ে আরেকটা মেয়ে এনে দিব..
তখন দেখবে সে আমার ঘরটা আলোকিত করে রেখেছে।
ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে তানভীর ও বন্যা। তাণবীর দূর থেকেই বুঝতে পারলো তার বোনের মনের ভিতরের অনুভূতি।তার নিজের ও কষ্ট হচ্ছে ছোটবেলা থেকেই ভাগ্নিটা বিদেশের বাড়িতে ছিল কিছুদিন হল বাড়িতে এসেছি এর মধ্যেই তার বিয়ে হয়ে যাচ্ছে। অন্যের বাড়িতে যাওয়ার ঘন্টা বেজে উঠেছে। কেউ একদিন বিদায় দিতে হবে তেই তার মনের ভিতর একটা ফাঁকা ফাঁকা লাগলো।
বন্যা নিজেও তার পাশে দাঁড়িয়ে আছে। একটু দূরে তাকাতেই তার চোখে পড়লো তৃধা ও আহিয়ান পাশাপাশি দাঁড়িয়ে আছে। আচমকা বন্যার মনে গেয়ে উঠলো ওদের দুজনকে কি সুন্দর মানিয়েছে। বন্যা তানবীরের উদ্দেশ্যে বলল: দেখেছেন তৃধার আব্বু আমাদের তাশফিন ও তৃধাকে কি সুন্দর মানিয়েছে।
তানভীর বন্যা দেখানো অনুযায়ী তাকালো সেদিকে দেখলো তৃধা ও তাসফিন একটু দূরে দাঁড়িয়ে আহিয়া ওর রিহানের সাথে কথা বলছে। তারপর বন্যার উদ্দেশ্যে বলল: আমার কাছে ওদের দুজনকে ছোটবেলা থেকেই খুব ভালো লাগে। ভাইয়া রাজি থাকলে তো আর মেয়েটাকে বিয়ে দিয়ে দূরে কোথাও পাঠানো লাগতোই না নিজের কাছেই রেখে দিতে পারতাম।
তানভীর বন্যার দিকে তাকিয়ে আবারো বলল: জানো তৃধার আম্মু আহিয়ান যখন দেশে ফিরে ছিল না তখন কিছু কিছু জিনিস দেখে আমি তো ভেবেই নিয়েছিলাম আহিয়ানো মনে হয় ওর বাবার মত কাজিনকে পছন্দ করে। শুধু আমি বললে ভুল হবে ভাইয়াও তাই ভেবেছিল কিন্তু না আমাদের ধারণা ভুল করে দিয়ে আহিয়ান আবারো লন্ডনে ফিরে গেল এমনকি বোন হিসেবে তৃধার সঙ্গে একবার দেখা করেও যায়নি তাহলে আমরা কিভাবে ভাববো যে আহিয়ানের মনে তৃধার জন্য কোন ফিলিংস আছে। তাছাড়া কোন কারণ ব্যতীত ওরা দুইজন দুইজনের সাথে কোন কথাই বলে না। তাহলে আমার খুব ইচ্ছে ছিল তাশফিনকে মেয়ের জামাই বানাবো। আমি তো ছোটবেলায় তাই বলতাম।
এবার বন্যা বলে উঠলো: আচ্ছা সব সম্পর্ক লাভ মেরেজ কেন হতে হবে...? পারিবেদিক ভাবেও তো হতে পারে... আপনি ভাইয়ের কাছে ওদের বিয়ের প্রস্তাব রাখেন?
এবার তানভীর বন্যার চুলের পিছন থেকে ওর কাঁধে হাত রেখে বলল: বলেছিলাম ভাইয়াকে কিন্তু সে বলেছে ওরা যদি নিজেদের মধ্যে পছন্দ করত তাহলে অন্য বিষয় ছিল। তোরা নিজেদের মধ্যে পছন্দ করে না সেহেতু ভাই বোনের সম্পর্কটাকে জোর করে হাজব্যান্ড ওয়াইফ না বানানোই ভালো। আর তার কিছুদিন পরেই তৃধার জন্য প্রস্তাব আসলো মন্ত্রীর বাড়ি থেকে । ভাইয়ার বলা কথাগুলো ভেবে আমি বিয়েতে রাজি হয়েই গিয়েছিলাম তাই তাশফিনের বিষয়টা বাদ পড়ে গেছে।
বন্যা বলল: ভাইয়া যেহেতু না করেছে তাহলে এ বিষয়টা না আগানোই ভালো।
ডিজে সেটে একটার পর একটা গান বাজছে। কেউ নাচছে, কেউ খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে গল্প করছে, কেউবা পুরনো দিনের স্মৃতিতে ভেসে উঠছে। রাত যত গভীর হচ্ছে ততোই গানের গতি কমে আসছে। এক সময় গানের গতি অনেকটা কমে আসলো। গানের গতি কমে আসার সঙ্গে সঙ্গে মানুষরা বুঝতে শুরু করলো।
___একসময় বাড়ির বড়রা বুঝতে পারল আজকের মত অনুষ্ঠান শেষ।
আহিয়া ভারী গান নিয়ে ক্লান্ত হলেও মুখে তৃপ্তির হাসি। রিহান তার পাশে দাঁড়িয়ে বলল,
"আজকের দিনটা খুব সুন্দর ছিল"
আহিয়া শুধু মাথা নাড়লো কথা বলার দরকার নেই তার চোখেই সব অনুভূতি।
একে একে অতিথিরা বিদায় নিতে লাগল।
কেউ কেউ বলছে_ আজকের দিন টা সব সময় মনে থাকবে।
কেউ বলছে__এই এনগেজমেন্ট অনেকদিন মনে থাকবে।
শেষ গাড়িটা বেরিয়ে যেতেই খান বাড়ির আলো কমে যেতে লাগলো। হাসি আলো গান এগুলোর মাঝে খান বাড়িটা আবার নিজের শান্ত রূপে ফিরে গেল।
সবার স্মৃতিতে থেকে যাবে আজকের এই রাত এই এনগেজমেন্ট। একটা সুন্দর শুরু হিসেবে। এনগেজমেন্ট পার্টি আজকের মত এখানেই শেষ।