আজ রবিবার।
বিয়ের শপিং নিয়ে বাড়ির মহিলারা বেশ ব্যস্ত। এর মধ্যে লন্ডন থেকে বিশেষ অতিথির আগমন ঘটবে। সেটা নিয়েও বেশ তোড়জো চলছে। দীর্ঘ বারোটি বছর আবির তার ফ্যামিলিকে নিয়ে বিদেশে কাটিয়েছে। সেখানে অনেকের সাথেই তার বেশ ভালো সম্পর্ক। তাদের মধ্যে মিলার পরিবার অন্যতম। জন মিলার নামক এক ব্যক্তি আবিরের পাশের ফ্লাটে থাকতো। এতদিনে তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে বেশ। জন মিলার স্ত্রী সুফিয়া মিলার আহিয়া ও আহিয়ান কে নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসতো। আহিয়ার বিয়ের কথা শুনে জন মিলার পুরো পরিবার প্রথমবারের মতো বাংলাদেশে আসছে। তাছাড়াও ওনার ছেলে ইথান ও আহিয়ান একসঙ্গেই মেডিকেল কলেজে পড়তো। সেই সূত্রে তারা খুব ভালো বন্ধু। ইথানের তৃধার বয়সী একটা বোন আছে।যার নাম এমিলি মিলার।
আজ রাত দশটার ফ্লাইটে মিলার ফ্যামিলি বাংলাদেশে আসছে। আবির অফিস থেকে ফিরেই ফ্রেশ হয়ে আহিয়ানের মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিল। সেখান থেকে ছেলেকে নিয়ে এয়ারপোর্টে যাবে মিলার ফ্যামিলিকে রিসিভ করতে।
মেঘ বন্যা ও রাইয়ের সাহায্যে লন্ডনের বিখ্যাত ডিসগুলো রান্না করছে। যাতে তাদের এখানে এসে খাবার খেতে কোন অসুবিধা না হয়।
বাড়িতে মেহমান আসবে সেটা রেখে কি আর ঘুমাতে যাওয়া যায়। তাই পুরো খান পরিবার ড্রয়িং রুমে বসে আছে মিলার ফ্যামিলিকে স্বাগতম জানানোর জন্য।
দেখতে দেখতে রাত দশটা বেজে এলো। এর মধ্যেই কলিং বিল হবে যে উঠলো। মেঘ গিয়ে দরজা খুলে দিতেই এমিলি দৌড়ে এসে মেঘকে জড়িয়ে ধরে বলল: hello aunty..... how are you..?
মেঘ মুচকি হেসে কুশলাদি বিনিময় করল। এমিলি এগিয়ে আসতেই মেঘ তাদেরকে নিয়ে ড্রয়িং রুমের দিকে হাটলো। এবং সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিল। তৃধা এমিলিকে দেখে কপাল কুঁচকালো। মেয়েটি টি-শার্ট ও জিন্স পরা। সাদা ধবধবে চেহারা। গাধ অব্দি চুলগুলো রিবন্ডিং করা।
মেঘ মুচকি হেসে সুফিয়া মিলারের সাথে সবার পরিচয় করিয়ে দিল। তারা সবাই মুচকি হয়েছে সবার সঙ্গে কুশলাদি বিনিময় করল। আকলিমা খান ও হালিমা খান ও মালিহা খান তাদের মুখে ভাঙ্গা ভাঙ্গা বাংলা শুনে বেশ অবাক হয়েছে। আবার অনেকটা খুশি হয়েছে। উনাদের সাথে সারাদিন ইংরেজিতে কথা বলার মত ধৈর্যের বাড়ির কারো নেই। তখনই ইথান এসে সকলের উদ্দেশ্যে বলল : hello guys.... I am Ethan...
তানভীর হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল: nice to meet you....এভাবেই চলল ওদের পরিচয় পর্ব। দীর্ঘক্ষণ জার্নি করার পর তারা এখন ক্লান্ত। এমিলি তো আসার পর থেকে আহিয়ার সাথে এটা সেটা বলেই যাচ্ছে। মেঘ তাদের জন্য তিনতলায় তিনটা রুমের বরাদ্দ করেছে।
তারা ফ্রেশ হয়ে রাত প্রায় একটার দিকে ডিনার করতে বসল।অবশ্য তারা নয় পুরো খান পরিবার তাদের জন্য অপেক্ষা করছে। সকলেই ডিনার করতে বসেছে । জন মিলার বাঙালি আপ্যায়ন দেখে অনেক খুশি অতঃপর সে আবিরের উদ্দেশ্যে বলল: আবির তো মা ধের আপ পায় ণে আ মরা ওনে ক খুছি।
ওর কথা শুনে আমি মৃদু হাসলো। অতঃপর ইথান মেঘের দিকে তাকিয়ে বলল: আন্টি,,, বাংলা দেশে এসেছি তো মার হা তে বেঙ্গলি ফুড খেতে। তুমি চাইনিজ ফুড কেন কুক করেছ।
এবার সুফিয়া ও এমিলি ও ইথানকে সমর্থন জানিয়ে বলল তারা যে কয়দিন বাংলাদেশে আছে ততদিন তাদের জন্য বাঙালি খাবার জন্য রান্না করা হয় তারা বাঙ্গালী ফুড টেস্ট করতে চায়।
তৃধার প্রথম প্রথম এই মিলার ফ্যামিলি কে দেখে খুব হাসি পেয়েছিল। তাদের সকলের গায়ের রং সাদা। চুল গুলো কেমন বাদামী বাদামী। ইথান নামের ছেলেটা তো চোখ গুলো বাদামী। মা বাবা ভাই বোন সবাই কি লম্বা লম্বা । যে কেউ দেখলে বলতে পারবে এরা বাঙালির ব ও না। তবে তাদেরকে দেখে বেশ মনে হচ্ছে আন্তরিক। কারণ অল্প কিছুক্ষণের মধ্যেই মিশে গেছে এই অপরিচিত ফ্যামিলির সাথে।
আজকের সকালটা খান বাড়ির শুরু হয়েছে অন্যরকমভাবে।
ভোরের আলো জানালা দিয়ে ঘরে ঢুকতেই আস্তে আস্তে ঘুম ভাঙলো খান বাড়ির সকলের। দূরে কোথাও আজানের শেষ সুর ভেসে আসছে। সাথে নানান পাখিদের ডাকাডাকি। রাতের নীরবতা কাটিয়ে বাড়িটা আবার নিজস্ব স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে।
ফজরের নামাজের পরেই রান্নাঘর থেকে চায়ের কেটলি বসানো শব্দ ভেসে আসছে। হালকা আদা লেবুর ঘ্রাণে ঘরটা ভরে উঠল। কেউ একজন খুন্তি নাড়ছে কেউ আবার নাস্তার প্লেট নামাচ্ছে।
তৃধা ঘুমঘুমো চোখে বইয়ের পাতায় তাকিয়ে আছে। গতকাল এমনিতেই দেরিতে ঘুমিয়েছি আবার আজকে সকালে তাড়াতাড়ি উঠে পড়তে বসেছে । চোখে এখনো হালকা ঘুমের রেশ।তবুও মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করছে। আবার একটু পর পর জানালার ফাঁক দিয়ে বাহিরে তাকাচ্ছে সূর্যের আলো পাতার ফাক দিয়ে বাগানে পড়ছে। চোখে যে পরিমাণে ঘুম এই ঘুমের রেশ কাটাতে এখন লম্বা একটা সার নেয়া উচিত সেটা ভেবেই চলে গেল ওয়াশরুমে।
আহিয়া নিজের রুমে চুপচাপ বসে আছে। হঠাৎ কিছু একটা ভেবে উঠতেই আয়নার কাছে গিয়ে নিজেকে দেখতে লাগলোতারপর আলতো একটা নিশ্বাস নিল । আজ তার কোন ব্যস্ততা নেই, তবুও মনের ভেতরে কোথায় যেন একটা অদৃশ্য প্রস্তুতি চলছে। আহিয়ার মন কয়েক দিন যাবত ভীষণ খারাপ। এই ঘর, এই বাড়ি, এই আপনজনদের ছেড়ে যেতে হবে সেটা ভেবেই বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠছে।
বেলা আটটা। সকলে ডাইনিং টেবিলে উপস্থিত। কিন্তু এখানের মন খারাপ আহিয়ান হসপিটাল চলে যাবে তাই।আহিয়ানকে ছাড়া সে বাড়িতে একা। সে ভেবে এসেছিল বাংলাদেশে এসে আহিয়ানকে নিয়ে সারাদিন এদিকে ওদিকে ঘুরে কিছু সুন্দর স্পোর্ট দেখবে। কিন্তু এখানে এসে শুনে আহিয়ান মহাব্যস্ত।
তবে নাস্তা খেতে খেতে আহিয়ান ওকে সান্ত্বনা দিয়ে বলল আজকে বিকেলে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবে।
তখনই চেয়ার টেনে বসলো তৃধা ।
তঋধাকে দেখে ইথান ঠোটের কোনে হাসি ঝুলিয়ে বলল : hey cute lady... Good morning..
তৃধা নিজেও মৃদু হেসে বলল: good morning...
আহিয়ান আশেপাশে তাকিয়ে টেবিলের নিচে দিয়ে ইথানের পায়ে জোরে চাপ দিয়ে বলল: মেয়েদের সাথে ফ্লটিং করার স্বভাব তোর এখনো যায়নি তাই না...?
তবে ওর থেকে সাবধান..!
ইথান কি বুঝলো কে জানে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে আহিয়ানের দিকে। সে চোখের ভাষায় প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে আছে । সেটা দেখে আহিয়ান বলল: তুই যেটা ভাবছিস.. এই সেই...
ইথান হেসে বলল: sorry sweet... Completely made for each other...
ওদের কথার মাঝে এই বাড়িতে প্রবেশ করল আবির, তানভীর, আদি, ও জন মিলার।জনকে নিয়ে আজকে ওরা তিনজনে হাটতে বেরিয়েছিল। বাড়িতে ফিরে সবাই সবার মত ফ্রেশ হতে চলে গেল একটু পরে আবার অফিসে যেতে হবে।
একটা সময় আহিএন ও তৃধা ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আহিয়ান এই অল্প কয়েকদিন এই ভার্সিটিতে বেশ পরিচিত । সেটার একমাত্র কারণ তার এটিটিউড। ভার্সিটিতে লেকচারের বাইরে কারো সাথে তেমন সে কথা বলে না। তবুও আজকাল ভার্সিটিতে এনাটমি ক্লাসে স্টুডেন্টদের বেশ উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে মেয়েরা যারা আগে ক্লাসে লেট করে আসতো তারা এখন বিশ মিনিট আগেই ক্লাসে এসে বসে থাকে। তার কারণ মাহাদীব স্যার লেট করে ক্লাসে ঢুকতে দেয় না আর দ্বিতীয়তঃ এমন একটা হ্যান্ডসাম স্যারকে এক ঘণ্টা কষ্ট করে সহ্য করাই যায়।তবে মিশকা আগের থেকে অনেকটাই চুপসে গেছে। আহিয়ানের ভয়ে আগের মতো সে সেদে কথা বলে না। তবে আশেপাশের মেয়েদের মুখে আহিয়ানের সৌন্দর্যের প্রশংসা শুনতে শুনতে সে বিরক্ত। আজকাল ক্যান্টিনে গেলেও মেয়েদের গুজুরগুজুর শোনা যায়। ফাইনাল ইয়ারের মেয়েদের নাকি ফার্স্ট ইয়ারের মহাদিব স্যারের ক্লাস করতে মনে চায়।
ভার্সিটির গোলচত্তরে বসে আছে তৃধার ফ্রেন্ডস গ্রুপ। এই কয়েকদিনে তারা সবাই জেনে গেছে নাজমুলের শ্যামবতির কথা। নাজমুল কয়েকদিন আগে ওই মেয়েটির পিছু করতে গিয়ে জানতে পারে মেয়েটির নাম.... রিদি। বাড়ি দিনাজপুর ফার্স্ট ইয়ারে পড়ে এখানকার হোস্টেলে থাকে। আরো খবর নিয়ে জানতে পারে মেয়েটা মধ্যবিত্ত ফ্যামিলিতে থেকে বিলং করে। মা-বাবা ও ছোট বোন আছে। পরিবারে আর কেউ নেই তারা দিনাজপুরেই থাকে। রিদি এখানকার হোস্টেলে থাকে কয়েকটা টিউশন পরিয়ে নিজের খরচ চালায়। যখন ভার্সিটির ফিসের পরিমাণ বেশি হয়ে যায় তখন গ্রাম থেকে বাবা-মার কাছ থেকে কিছু টাকা আনে। নাজমুলের প্রথম প্রথম এসব শুনে খুব খারাপ লেগেছিল। একটা মেয়ে এত কষ্ট করে পড়াশোনা করছে। কিন্তু সে ছেলে হয়ে বাবার টাকায় বসে বসে খাচ্ছে। নিজের সকল খরচ চালায় যাবতীয়। একটা মেয়ে ঢাকা শহরে কতটা যুদ্ধ করে বেঁচে আছি এটাই কি কম নয়..?