ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

136

লেখক: ফারজানা মনি

সোভার মনটা আজ বেশ খারাপ। আজকাল বাড়িতে অহরহ বিয়ের প্রস্তাব লেগেই আছে। যেহেতু বাবা বেঁচে নেই তাই ঘরের সম্মান বজায় থাকতে থাকতে মা বিয়ে দিয়ে দিতে চায়। গতকাল একটা বিয়ের প্রস্তাব এসেছে। ছেলেরা অনেক ধনী না হলেও মধ্যবিত্তের চেয়েও উঁচু শ্রেণীর। ছেলের বাবার নিজস্ব বিজনেস আছে । ছেলে নিজেও বাবার বিজনেস সামলায়। বাবা মার একমাত্র সন্তান । তারা নাকি সোভা কে বিয়ের পর লেখাপড়া করাতে চায়। সোভার লেখাপড়া নিয়ে তাদের কোন সমস্যা নেই।

এসব শুনে ওর মা ও ভাই বোনেরা পাত্রকে বেশ পছন্দ করেছে। তাছাড়া ছেলেও নাকি দেখতে শুনতে ভালো। গতকাল ছেলের মা বাবা এসে মেয়ে দেখে গেছে। ‌ তারা চায় দুই পরিবারের কথায় কাজে মিললে খুব শীগ্রই পারিবারিকভাবে বিয়ের আয়োজন করবে। তারপর সোভার লেখাপড়া শেষ হলে না হয় অনুষ্ঠান হবে।‌ ছেলে নাকি ছবি দেখেই সোভাকে পছন্দ করেছে। তাই আলাদা করে এসে আর মেয়ে দেখতে চায় না। সব ঠিকঠাক হলে একেবারে বিয়ের দিন আসবে। এতে হয়তো ছেলেকে মেয়েরও দেখা হবে না। কিন্তু সোভার এতে কোন মাথাব্যথা নেই। বিয়ের জন্য সে কোন পাত্রকে দেখতেও চায়না। ‌ তার মন তো পরে আছে অন্য জায়গায়। তার মিস্টার রং নাম্বার গত এক সপ্তাহ ধরে ব্যস্ততার কারণে তাকে তেমন একটা কল দিচ্ছে না। সোভা নিজের ইচ্ছায় টেক্সট অথবা কল দিলে লোকটা কেমন জানি এভয়েড করে। এখন আর আগের মত ঘন্টায় ঘন্টায় কল দিয়ে কথা বলে না। তাহলে কি সবাই ঠিকই বলে রং নাম্বার গুলো কখনো রাইট নাম্বার হয় না.. মানুষটা কি তার সাথে টাইম পাস করেছে এতদিন..? এখন আর ভালো লাগছে না বলে কল দিয়ে কথা বলে না।

কথাগুলো ভাবনায় আসতেই মেয়েটার প্রচুর কান্না পাচ্ছে। ওর মন খারাপ দেখে তৃধা সহ বাকি বন্ধুরা বার বার জিজ্ঞেস করছে কি হয়েছে। যদিও মেয়েটা শুরুতে কিছু বলতে চায়নি। তবে বাধ্য হয়ে এখন সবাইকে সবটা বলতেই হলো। নাজমুল খানিকটা রেগে গিয়ে বলল: এসব বেয়াদব ছেলেগুলোর জন্যই ছেলে জাতির এত বদনাম। বেয়াদব টার নাম কি বল.. কোথায় থাকে..?

কষ্টের মাঝেও এখন সোভার চোখে রাগ দেখা গেল। সে রাগি চোখে তাকিয়ে বলল: একদম ওনাকে বেয়াদব বলবি না। নিশ্চয় কোন সমস্যা আছে তাই এমনটা করছে। ‌ ব্যস্ততা শেষ হলে আমাকে ঠিক আগের মতো আবার সময় দিবে।

এতকিছুর পরেও সোভার মুখে এই কথা শুনে আশিক বলল: হায়রে মাইয়া মানুষ.. এত পিরিত কই রাখস তোরা..? ওই ছেলে আর ফিরবো না। ‌ এতদিন হাতে অনেক সময় ছিল তাই তোর পেছনে সময় ব্যয় করেছে। খোঁজ নিয়ে দেখ নতুন কাউকে পেয়েছে তাই তোকে ভুলে গেছে।

ওর কথা শুনে মেয়েটা কেঁদে দিল। সেটা দেখে জুঁই আশিককে ধমকে বলল: আন্দাজে কথা বলিস কেন..? হতেও তো পারে ভাইয়া কোনো সমস্যায় আছে..

সজীব জুইয়ের উদ্দেশ্যে বলল: ওর রং নাম্বারের প্রেমিক তোর কোন জন্মের ভাই..? এত দরদ দেখাইতেছোস যে..

__শোন সজীব এটা একটা বেসিক মেনার্স। রক্তের ভাই ছাড়া আর কাউকে ভাই ডাকা যাবে না এমন কিন্তু কোথাও লেখা নেই। তাছাড়া আমাদের নবীজি বলেছে মুসলমানরা একে অপরের ভাই ভাই..

__হ তাইলে তোর জামাইরে গিয়া তুই ভাই ডাক।

এসব কথা শুনে জুঁইয়ের মেজাজ প্রচণ্ড গরম হচ্ছে। সে কিছু বলবে তার আগেই নাজমুল সবগুলাকে ধমকে বলল: ঐ তোরা চুপ করবি..!

অতঃপর সোভার দিকে তাকিয়ে বলল: আপা দয়া করিয়া আপনার ভদ্র প্রেমিকের নাম ঠিকানা টা দেওয়া যাবে..?

ওর এমন বিনীত কণ্ঠস্বর শুনে সকলেই অদ্ভুত নয়নে তাকালো। সোভা ফুপিয়ে কেঁদে উঠে বলল: আমি জানি না তার নাম, ঠিকানা।

__আহা.. কত ভদ্রলোকের সাথে প্রেম করিয়াছেন আমাদের আপা। এখন এত বড় শহরে আমরা তাহাকে কোথায় খুঁজিয়া পাইবো..?

তৃধা হাতের স্কেলটা দিয়ে নাজমুলের বাহুতে একটা চাপড় মেরে বলল: সিরিয়াস মুহূর্তেও তোর মজা করা যায় না। তাই না...

নাজমুল ব্যথাতুর আর্তনাদ করে বলল: আহ.. শয়তানের নানি তৃধারানী.. ব্যথা পাইছি অনেক।

__ব্যথা পাওয়ার জন্যই দিয়েছি..

নাজমুল এবার সোভার দিকে তাকিয়ে স্বাভাবিক কন্ঠে বলল: তোর পেয়ারের রং নাম্বারের নাম্বারটা দে তো.. দেখি কিছু করতে পারি কিনা..

সোভা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো নাজমুলের দিকে। সেটা দেখে নাজমুল ভ্রু যুগল কুঁচকে বলল: নাম্বার দিতে না চাইলে ঘটকের আনা পাত্র কে বিয়ে করে মর ছেমরি..

ওর কথা শুনে সোভা আর কিছুই বলল না। চুপচাপ নিজের হাতের ফোনটা এগিয়ে দিল নাজমুলের দিকে।

নাজমুল নাম্বারটা নিয়ে বলল: তোরা থাক আমাকে যেতে হবে।

সেটা শুনে আশিক বলল: আমিও যাব। চল একসাথে যাই।

নাজমুল আশিককে থামিয়ে দিয়ে বলল: আমি আমার শ্যামকন্যার কাছে যাই। তুই কই যাবি ..?

আশিক দাঁত কেলিয়ে হেসে বলল: যা তাহলে.. দেখিস জুনিয়র আপার হাতে আবার ঝাড়ু পেটা খাস না।

ধীরে ধীরে সকলেই যাচ্ছে তাদের গন্তব্যে। তাই সোভা নিজেও চলল বাড়ির দিকে। সত্যি বলতে আজকে বাড়িতে যেতে ইচ্ছে করছে না। বাড়িতে গেলেই নিশ্চয়ই আবারো বিয়ে নিয়ে আম্মু জোড়াজড়ি করবে। বাড়িটা এখন নরক মনে হয়। কিন্তু তার যে আর কোন ঠিকানা নেই। ভরসার মানুষটাও যে হাত ছেড়ে চলে গেছে। মেয়েটা আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল।

তৃধার গাড়ি আসতেই সেও বাড়িতে চলে গেল। যেতে যেতে আহিয়ান ভাইয়ের সাথে প্রায় 30 মিনিটের মত ফোনে কথা হয়েছে।

এদিকে নাজমুল বাইকের গতি কমিয়ে ছুটলো তার শ্যামকন্যার পিছু পিছু। হৃদি ভার্সিটির পেছনের রাস্তার গলি দিয়ে হেঁটে যাচ্ছিল টিউশন পড়াতে। সে প্রতিদিন ভোর সকালে একটা টিউশন করে ভার্সিটিতে আসে, তারপর ভার্সিটি শেষ করে দুইটা টিউশন পড়ায় এবং বিকেলে হোস্টেলে ফিরে। আর গত কয়েকদিন ধরে এই পুরোটা সময় নাজমুল ওর পিছু পিছু যায়।

হৃদি আজকে বারবার পিছু তাকাচ্ছে। সিনিয়র ভাইয়ার প্রতিদিন তাকে ফলো করা বিষয়টি তার নজর এড়ায়নি। ভার্সিটির সিনিয়র ভাই বলে সে এতদিন ধরে বিষয়টাকে ইগনোর করে যেত। কিন্তু উনি তো থামছেই না। প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হৃদিকে ফলো করে।

বিষয়টি তার মোটেও ভালো লাগলো না। তাই আচমকাই থেমে গেল। সেটা দেখে নাজমুল নিজেও তার বাইক থামিয়ে দিল।

হৃদি কয়েক কদম পিছু হেঁটে এসে মার্জিত কন্ঠে বলল: ভাইয়া আপনি কি আমাকে ফলো করছেন..?

নাজমুল সরাসরি জবাব দিল: যদি বলি হ্যাঁ.. তাহলে কি হবে..? আর যদি বলি না.. তাহলে কি হবে..?

হৃদি ওর এমন প্রশ্ন শুনে কিঞ্চিত ভ্রু বাকালো। অতঃপর স্পষ্ট কণ্ঠে বলল: যদি বলেন না.. তাহলে বলব আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি বলেন হ্যা.. তাহলে অবশ্যই কারণ জানতে চাইবো..

নাজমুল মুচকি হাসলো মেয়েটার সাহস দেখে। অতঃপর ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে বলল: কারণ একটাই আমি আমার কফিটা ফেরত চাই।

হৃদি আশ্চর্য কন্ঠে বলল: কিহ..

__ হ্যা ম্যাম.. এত তাড়াতাড়ি ভুলে গেলেন, ওই যে সেদিন ক্যান্টিনে বসে উপন্যাসের মাঝে ডুবে গিয়ে আমার কফিটা কেড়ে খেয়েছিলেন। আমি সেই কফিটার কথাই বলছি।

হৃদি জানে সিনিয়র ভাইটা হেয়ালি করে কথা বলছে। তবুও সে কোন ঝামেলায় পড়তে চায় না ভেবে বলল: সেদিনের বিষয়টা একটা মিসটেক ছিল। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনার কফির দাম দিয়ে দিচ্ছি।

বলেই সে ব্যাগে হাত দিয়ে টাকা বের করতে চাইলো। ঠিক তখনই শোনা গেল পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর: টাকার গরম দেখিও না মেয়ে.. এক কাপ কফির ২০ টাকার জন্য আমি প্রতিদিন ৫০০ টাকার তেল খরচ করে তোমার পিছনে ঘুরে বেড়াই না।

হৃদি এবার দুহাত ভাঁজ করে বেঁধে বলল: তাহলে কেন ঘুরে বেড়ান..?

নাজমুল ইতিমধ্যেই বাইক থেকে নেমে দাঁড়িয়েছে । হৃদির মুখের দিকে হালকা ঝুঁকে ফু দিয়ে কপালের সামনে থাকা বেবি হেয়ার গুলোকে সরিয়ে মসৃণ কন্ঠে বলল:

তোমার সাথে প্রতিটা বিকাল হাঁটতে চাই,

নরম রোদে ছায়া–রোদের গল্প বুনতে চাই।

বর্ষাকালে একসাথে বৃষ্টিতে ভিজতে চাই,

তোমার ভেজা চুলে বেলিফুল ঘুজে দিতে চাই।

প্রতিটা শীতে এক চাদর গায়ে জড়িয়ে

কুয়াশার ভেতর হারিয়ে যেতে চাই।

প্রতিটা বসন্তে রঙিন কৃষ্ণচূড়ার ক্রাউন পরিয়ে

তোমাকে আমার মনের রাজ্যের রানী বানাতে চাই,

আর বৈশাখের মেলায় গিয়ে

তোমার হাতে রেশমি চুড়ি পরিয়ে দিতে চাই।

পরিশেষে তোমাকে আমার বউ বানাতে চাই..

হবে আমার বউ..??????

হৃদি স্তব্ধ হয়ে আছে এসব শুনে। নাজমুল ওকে নির্বাক নয়নে তাকিয়ে থাকতে দেখে আচমকা হেসে দিয়ে বলল: আপাতত তোমার সাথে এক কাপ কফি খেতে চাই..

সেটুকু সময় তো এই অধমকে দেওয়াই যায়..!

হৃদি ঢোক গিলে গলা পরিষ্কার করে বলার চেষ্টা করল: না মানে ভাইয়া আমার জরুরী কাজ আছে। স্টুডেন্ট ওয়েট করছে। ‌ আমাকে যেতে হবে।

কিন্তু মেয়েটার কন্ঠ যেন ভেঙ্গে ভেঙ্গে আসছে। তবুও নাজমুল বুঝলো ওর প্রতিটা কথা। ‌ সে মুচকি হেসে বলল:no problem.. তুমি টিউশন গুলো পড়িয়ে আসো আমি ওয়েট করছি।

__সরি ভাইয়া.. আমার ফিরতে সন্ধ্যা হবে। তাছাড়া লেট করলে হোস্টেলে ঢুকতে দেবে না। আমার সময় হবে না। আপনি দয়া করে আমার আর পিছু না নিলেই আমি খুশি হব।

বলেই হৃদি যাওয়ার পথে পা বাড়ালো। নাজমুল আচমকা পেছন থেকে ডেকে উঠলো: শোনো মেয়ে শ্যামবতী.. তোমার না হওয়া প্রেমিক কিন্তু হেরে যাওয়ার পাত্র না।

কথাটা কানে আসলেও মেয়েটা আর পিছু ঘুরে তাকালো না। তাড়াতাড়ি হেঁটে গেল তার গন্তব্যে।

নাজমুল পিছনে‌ দাঁড়িয়ে তা দেখে মুচকি হাসলো।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 136 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন