ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

152

লেখক: ফারজানা মনি

সন্ধ্যার আজান চারিদিকে মিলিয়ে যেতে। আদিবা হঠাৎ ভাইয়া বলে চিৎকার দিয়ে উঠলো। তার সঙ্গে সায় দিয়ে ছুটে গেল ঊষা। সকলের দৃষ্টি গেল খান বাড়ির সদর দরজার দিকে। সদর দরজা দিয়ে আহিয়ান ও ত্রিধা ধির পায়ে প্রবেশ করছে।

ওদের দেখে সকলে উঠে দাঁড়ালো।, চারিদিকে এক অদ্ভুত উত্তেজনা ভর করেছে। আহিয়া তো ছুটে এসে আহিয়ান ধরে হু হু করে কেদে দিল।

আহিয়ান বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপ করে তাকিয়ে রইল খান বাড়ির সদস্যদের দিকে।

সকলের চোখে পানি ছলছল করছে।

মিনিট কয়েক পর আহিয়া ভাইকে ছেড়ে ত্রিধাকে জড়িয়ে ধরল। এবার ত্রিধা নিজেকে দমিয়ে রাখতে পারল না সেও বোনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল।

খান বাড়ির সকলে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে কিন্তু কেউ সামনে আসছে না।

অতিরিক্ত ব্যাকুল হয়ে, আহিয়ান চুরিদার সামনে পরিবারকে আসতে নিষেধাজ্ঞা জানিয়েছে।

বাড়ির পুরুষ সদস্যরা আগে জানিয়ে রেখেছে। অতিথিদের সামনে এমন কোন ঘটনা না ঘটাতে যাতে ওরা মনে না করে। বাড়ির ছেলে মেয়েরা বাড়িতে থাকে না।

অতিরিক্ত আবেগে বাড়ির মান সম্মান বিসর্জন দেওয়া যাবে না। তাই বাড়ির মহিলারাও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে।

আহিয়ান বোনের হাত ধরে এগিয়ে গেল সামনে। আর তৃধা গেল মামমাম ফুপি দাদুদের কাছে।

আহিয়ান আহিয়াকে নিয়ে রিহানের পাশে বসাতে তানভীর কাজে কে বলল বিয়ে পড়ানোর কাজ শুরু করতে।

বউয়ের ভাই এসেছে কথাটা শুনে অতিথিরা যে যেখানে ছিল সেখান থেকে আবার বিয়ের মঞ্চে চলে আসলো।। আবার রিহান ও আহিয়ার বিয়ে পড়ানো হল। রেহানের বন্ধু রাও তো রিহানকে পচাতে একটুও মিস করবো না।

মৃদুল তো দুষ্টুমি করে বলল: বন্ধু একই বিয়ের আসরে ছয়বার কবুল করে কি তুই নতুন ইতিহাস করে ফেলছিস।

ওর কথা শুনে বাকি বন্ধুরা হাসল আহিয়ান পুরোটা সময় বোনের মাথার কাছে দাঁড়িয়ে থাকল।

ত্রিধা ফুপির কাছে গিয়ে ফুপিকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বললো: সরি ফুপি আমি তোমার ছেলেকে বুঝিয়ে একবারের জন্য হলেও বাড়িতে আনতে পারিনি। বিশ্বাস করো আমি চেষ্টা করেছি কিন্তু উনি আমার কোন কথা শুনছে না।

দুই দিন ধরে কান্নাকাটি করে মেঘের শরীরের অবস্থা ভালো নয় তৃধার কপালে চুমু খেয়ে দুর্বল কন্ঠে বলল: আমার ছেলেটার যত্ন নিস... আমার পরে ওকে দেখার মতো তুই ছাড়া কিন্তু আর কেউ নেই। আর নিজেরও খেয়াল রাখিস। নতুন সংসারে প্রথম প্রথম অনেক কষ্ট হবে কিন্তু মানিয়ে নিস।

ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ত্রিধা চুপ করে শুনছে কিন্তু কিছু বলছে না। মেঘ আবারও বলল: তুই যাওয়ার সময় পদ্মকে তোদের সাথে নিয়ে যাস.,, আজ থেকে পদ্ম তোদের বাড়িতে কাজ করবে। আমরা এই বাড়িতে অন্য কাউকে খুঁজে নেব।

তখনই পিছন থেকে আহিয়ান বলল: না মা আমরা নিজের কাজ নিজেরাই করতে পারব...

তৃধা এখন কোন কাজ করতে পারে না ..তো কি হয়েছে..? ধীরে ধীরে শিখে যাবে।

সেসব নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না।

ছেলের কন্ঠ পেয়ে মেঘ তৃধাকে ছেড়ে সেদিকে গেল। আর ত্রিধা গেল মায়ের কাছে।

বন্যা মেয়েকে কাছে পেয়ে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলছে।

তৃধা মাম মামকে সান্ত্বনা দিল। সে আরো জানালো তারা ভালো আছে। বাড়ির মানুষের কথা অনেক মনে পড়ে তাই। যার ইচ্ছা তারা যেয়ে দেখে আসতে পারে তাদের।

বন্যা নিজেও বলল: আমি তোকে দেখতে যাব...

ধীরে ধীরে আহিয়ান তৃধা বাড়ির সকলের সাথে কথা বলল। তানভীর তো মেয়েকে জড়িয়ে ধরে নিজেকে সামলাতেই পারেনি। ছলছল করা চোখের পানিগুলো অজান্তেই সকলের আড়ালে মুছে ফেলল।

তার একমাত্র কলিজার টুকরা এই মেয়ে। কখনো মেয়েকে ছেড়ে দূরে কোথাও থাকেনি। আর এখন নাকি তার কলিজার টুকরা মেয়ে তার সাথে থাকবে না।

ভেতরটা যেন ছিড়ে যাচ্ছে। তারপরও মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল তারা সবাই যাবে আহিয়ান ও ত্রিধার সাথে দেখা করতে।

আবির একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। অবশেষে তৃধা গিয়ে চুপচাপ দাঁড়ালে বড় বাবার পাশে।

নিচের দিকে তাকিয়ে বড় পাপার হাত ধরে নত কণ্ঠে বললো: সরি বড় পাপা...

আমরা তোমাকে কষ্ট দিতে চাইনি শুধু চেয়েছিলাম লেখাপড়া শেষ হলে তোমাকে জানাবো। এতদিন আহিয়ান ভাইও...

আবির ত্রিধাকে থামিয়ে দিয়ে বলল: সকালে দুপুরে দুজনে খেয়েছো..?

তৃধা উপর নিজ মাতা ঝাঁকিয়ে সম্মতি দিয়ে বলল :হ্যাঁ

—ভালো থেকো.. তোমার কিছু প্রয়োজন হলে বড় পাপাকে কল দিও প্রয়োজনীয় সব জিনিস পৌঁছে যাবে...

—আমার কিছু লাগবে না বড় পাপা তুমি শুধু আমাদের সাথে যোগাযোগ রেখো...

আবির ধরা কণ্ঠে বললো: তোমার যখন ইচ্ছা বাড়িতে এসে সকলের সাথে দেখা করে যেতে পারো তোমার কোন নিষেধ নেই...

আহিয়ান দূর থেকে তাকিয়ে রইল তার শক্তপোক্ত পাপার দিকে। একদিনে চেহারাটা কতটা শুকিয়ে গেছে। শ্যাম বর্ণের গায়ের রং এর পুরুষের মুখটা কালচে রং ধারণ করেছে।

তখনই রাকিব আবিরের উদ্দেশ্যে বলল: আবির এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আমাদের এবার যেতে হবে...

সেটা শুনে আবির চলে গেল সেদিকে। তৃধা মামমাম ও পাপার হাত ধরে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো

মেঘ তানভীর বন্যা রাই ও বাড়ির বয়স্করা, তৃধা ও আহিয়ানকে জোর করল রাতের খাবার খেয়ে যেতে।

কিন্তু আহিয়ান কিছুতেই রাজি হলো না।

শুধু বারবার বলছে; তৃধা চাইলে ওর পাপার বাড়িতে খেতেই পারে.. কিন্তু আমি খাব না...

তখনি তৃধাও বলল :তাহলে আমিও খাব না। তারা দুজনে গিয়ে আলী আহমেদ খান কে দেখে আসলো। এবং হাত ধরে ক্ষমা চাইল। মানুষটা জ্বরের কারণে বিছানায় শুয়ে আছেন।

ওদের একটু পরেই আলী আহমেদ খানের কাছে গেল রিহান ও আহিয়া। আহিয়া কান্নাকাটি করে দাদুর কাছ থেকে বিদায় নিল। বয়স্ক মানুষটার আজকে যেন বুক ফেটে কান্না আসছে। বাড়িতে মাত্র চারটা নাতি নাতনি এর মাঝে তিনজনই আজকে চলে যাচ্ছে। এখন খান বাড়ি আগের মত হাসবে না। খান ভাইদের সারাক্ষণ দৌড়াদৌড়ি করার জন্য কি ধরনের থাকবে না। তার প্রেশার ডায়াবেটিস মেপের নিয়ম তান্ত্রিক জীবন যাপনের জন্য আহেন আর রাগারাগি করবে না। আহিয়া নামের শান্ত ফুলটি দাদুর পাশে বসে আর বই পড়ে শোনাবে না। তার বাড়িটা একেবারে খালি হয়ে যাচ্ছে।

সকলের এক্সপাকে জিজা সাথে দেখা করলো ওর বন্ধুরা। তৃধা শর্টকাট এর মধ্যে সবকিছু জানালো। সজীব নাজমুল আশিক ও নীল তৃধাকে আশ্বস্ত করে বলল : যে কোন প্রয়োজনে বন্ধুদের শুধু একটা কল দিবি আমরা পৌঁছে যাব।

অবশেষে ভাই বোন পাপা চাচু মামা মামনি দাদা-দাদি সবার কাছ থেকে গিয়ে কান্নাকাটি করে বিদায় নিয়ে দীর্ঘ এক ঘণ্টা পর বিদায় দেয়া হলো খান বাড়ির তিন রত্ন কে। রিহান ও আহিয়ার সাথে সাথে বিদায় দেওয়া হল আহিয়ান ও তৃধাকে। বোন অনেক কান্নাকাটি করে আহিয়ান জানিয়েছে বোনের সাথে এখন সরাসরি তার শ্বশুরবাড়িতে যাবে। যেখানে বোনকে বুঝিয়ে রেখে তারপর নিজের বাড়ি চলে যাবে। এতে অবশ্য খান বাড়ির সকলে একটু নিশ্চিন্ত হয়েছে।

ছেলে মেয়ের বিদায়ের পর মেঘ মেঝেতে বসে পড়েছে। তার হাত পা যেন কাঁদছে চোখের পানিগুলো গাল বেয়ে ফ্লোরে পড়ছে। মিম আইরিন রাই সবাই মেয়েকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু মেয়েটা এখনো কেটে যাচ্ছে অবশেষে আবির তাকে রুমে নিয়ে গেল।

রিয়ানের গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে আহিয়ান আর তার পাশেই তৃধা। মেয়েটা এখনো কান্না করছে। আহিয়ান এক হাতে স্টিলের রিং ঘুরাচ্ছে আরেক হাতে বউয়ের হাত ধরে আছে। পেছনের চিটে বসে আছে নব দম্পতির রিহান ও আহিয়া। মেয়েটা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছে।। রিহান সযত্নে তাকে বুকে আগলে বসে আছে। মেয়েটার চেঞ্জ নেই তবু যেন একটু পরপর ফুঁপিয়ে উঠছে। রিহান এর অনেক হাঁসফাঁস লাগছে। তার আহিয়া পাখির কান্না দেখে হৃদয়টা যেন ছিড়ে যাচ্ছে। আর মনে মনে ভাবছে আজকেই তার আহিয়া পাখির জীবনের শেষ কান্না আর কখনো কান্না করার সুযোগই দিবে না।

তার প্রাণ পাখিটাকে আর কখনো কাঁদতে দেবে না সর্বদা ভালোবাসায় মুড়িয়ে রাখবে।

বন্ধুরা আগেই রিহানের বাড়িতে চলে এসেছে। কারণ বন্ধুর বাসর ঘর সাজানোর দায়িত্বটা তো তাদেরই। রিহানদের বাড়ির দ্বিতীয় তলার কাজ সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে। কিন্তু তব রিহান বেছে নিয়েছে তার ছাদের চিলেকোঠার ঘরটা। তাদের বাসার দ্বিতীয় তলার কাজও কমপ্লিট করা হয়েছে তবুও রিহানের পছন্দ তার সাথে চিলেকোঠার ঘরটা চারপাশে ফুল গাছ দিয়ে ভরা প্রতিটি সিজনে কোন না কোন ফুলের মিষ্টি ঘ্রাণ তাদের রুমটাকে মাতিয়ে রাখবে।

রাত ৯ টার দিকে। পুরো বাড়িতে হইচই পড়ে গেল বউ এসেছে বউ এসেছে স্লোগানে। আত্মীয়স্বজনরা সবাই বাড়ির প্রধান ফটোকে এসে দাঁড়িয়েছে। বাড়ির কাছাকাছি আসতেই দিয়ে নাহি আর চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরলো।

গাড়ি বাড়ি ভেতরে পৌঁছানোর পর নববধূর গাড়ি থেকে নামতে একদল ছেলেরা আতশবাজি ফোটানো শুরু করলো। পুরো বাড়ি যেন উৎসবের রং এই মুহূর্তে ই রঙিন হয়ে উঠলো

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 152 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন