ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

151

লেখক: ফারজানা মনি

__তৃধা....

আহিয়ানের কণ্ঠ শুনে তৃধা পিছনে ফিরে তাকালো। অতঃপর জবাব দিয়ে বলল : কি....?

___ভুল তো একটা করে ফেলেছি....

তৃধা আশ্চর্য কন্ঠে বলল: কি হয়েছে...?

___আমি তো খান বাড়ি থেকে আমার ফ্যাকাল্টি আইডি কার্ড টা আনিনি। আইডি কার্ড ছাড়া একদিন না হয় ভার্সিটিতে ম্যানেজ করলাম কিন্তু তারপরেও তো লাগবে।

তৃধা ভাবুক ভঙ্গিতে আহিয়ানের পাশে বিছানায় বসে বলল : ঠিকই তো... এখন কি হবে....?

এখন চুপ করে রইলো। তখন এই শোনা গেল ত্রিধার খিলখিলিয়ে হাসির শব্দ। আহিয়ান আশ্চর্য হয়ে তাকালো। তিধা হাসতে হাসতে বলল : এত টেনশন করতে হবে না আমি আপনার অতি প্রয়োজনীয় সকল কিছুই নিয়ে এসেছি।

আহিয়ান মুচকি হেসে ত্রিধা কে পেছন থেকে জড়িয়ে ধরে বলল : এইজন্যই লোকে বলে বউ একটি প্রয়োজনীয় জীব। ভালো স্ত্রীরা সবসময় স্বামীর প্রয়োজনের প্রতি খেয়াল রাখে।

আহিয়ানের প্রশংসা শুনে তৃধা লাজুক হাসলো । হঠাৎই তার নজর গেল বিছানার উপর রাখা আহিয়ান ভাইয়ের ফোনে। ফোনের স্কিন জ্বলছে ‌। ফোনটা হয়তো সাইলেন্ট করা তাই শব্দ হচ্ছে না তবে কল এসেছে। ত্রিধা, ফোনটা হাতে নিয়ে বলল : চাচ্চু কল দিচ্ছে ধরছেন না কেন....?

আহিয়ান তৃধাকে ছেড়ে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বলল: কল রিসিভ করলেই তো বাড়িতে যেতে বলবে।

___তাই বলে কল রিসিভ করবেন না....!?

আহিয়ান কিছু বলার আগে তৃধা লক্ষ করল কলটা কেটে গেছে। এবং ফোনে গত বিশ মিনিটে ৩৮ টা মিস কল জমা হয়েছে। সবগুলো খান বাড়ি থেকে।

তৃধা এবার রেগে গিয়ে বলল: আপনি কিন্তু একটু বেশি বেশি করছেন....

___কেন কি হয়েছে....?

___গত ২০ মিনিটে ৩৮ টা কল দিয়েছে বাড়ি থেকে। আপনি একটাও রিসিভ করেননি হতেও তো পারে কোন বিপদ হয়েছে।

আহিয়ান এবার চমকে তাকালো। হঠাৎই চোখের পাতায় ভেসে উঠল বড় দাদুর মুখ। সে একা একাই নিঃশব্দে বিড়বিড় করে বলল : দাদু ঠিক আছে তো...?

তারপর সঙ্গে সঙ্গেই তৃধার হাত থেকে ফোনটা নিল এর মাঝে আবারও কল আসলো। এবারের কলটা রিহানের ফোন থেকে এসেছে আহিয়ান বেশ চিন্তায় পড়ে গেছে এতক্ষণে তো ওদের বিয়ে হয়ে যাওয়ার কথা।

আহিয়ান আর দেরি করলো না সঙ্গে সঙ্গে কল রিসিভ করে কানে দিতে শুনতে পেল বোনের কান্নার কন্ঠ। আহিয়া কেঁদে কেঁদে কি বলছে কিছুই বুঝতে পারছে না আহিয়ান। তাই বোনকে বারবার জিজ্ঞেস করল : কি হয়েছে আহিয়া...? এভাবে কান্না কেন করছিস...? মাম্মা_পাপা ঠিক আছে...? দাদু ভালো আছে...?

কান্নার দাপটে মেয়েটা কোন কথা বলতে পারছে না। বারবার শুধু ভাইয়া ভাইয়া বলে ডাকছে। তখনই আহিয়ার থেকে ফোন কেড়ে নিয়ে আরিফ সকল ঘটনা জানালো। আহিয়ান গম্ভীর ভঙ্গিতে শবটা শুনে বলল : ওকে বলো এখন বিয়েটা করতে। রাতে আমি রিহানের বাড়িতে গিয়েও সাথে দেখা করে আসবো।

ফোন স্পিকারে দেওয়া থাকায় ফ্যামিলির বাকি সদস্যরা শুনলো। তখনই আরিফের থেকে রিহান ফোন নিয়ে স্পিকার কমিয়ে মৃদু কন্ঠে ধমক দিয়ে বলল :

শালা আমার বউ কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাইতেছে আর তুই বলতেছিস রাতে আসবি । অর্ধেক বিয়ে করে খান বাড়িতে বসে আছি। তাড়াতাড়ি আয়.... নয়তো কিন্তু তোর বোন কি বিয়ে না করে বাড়িতে নিয়ে তুলবো।

আহিয়ান রিহানকে বুঝিয়ে বলার চেষ্টা করল। কিন্তু জ

রিহান কিছুই শুনতে চাইছে না। আহিয়ান নিজেও বুঝলো যাওয়াটা অতি জরুরী। তাই ছোট্ট করে বলল : আমরা আসছি...

কথাটা বলেই কল কেটে দিল ।

তৃধা এতক্ষণ চুপচাপ তাকিয়ে ছিল আহিয়ানের দিকে। ও নিজেও বুঝতে পারছে গুরুতরু কিছু ঘটেছে। আহিয়ান ফোন কাটতেই তৃধা আকুল কণ্ঠে জিজ্ঞেস করল: কি হয়েছে...? সব ঠিক আছে তো...?

আহিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল: আমরা না গেলে আসিয়া বিয়ে করবে না। ওদের বিয়েটা অর্ধেক হয়ে আটকে আছে।

___এখন কি করবেন...?

___ঝটপট রেডি হয়ে নাও... তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে।

তৃধা, কয়েক সেকেন্ড নিঃশব্দ তাকিয়ে রইল আহিয়ানের দিকে। এই মানুষটা কি তৃধা মাঝেমধ্যেই বুঝতে পারে না। গতকাল মধ্য রাত থেকে রাগ করে কতবারই না বলেছে সে আর খান বাড়িতে যাবে না। কিন্তু এখন বাড়ি থেকে খবর পেয়ে কতটা তাড়াহুড়াটাই না করছে।

তৃধার ভাবনার মাঝে আহিয়ান আবার বলল : শাড়ি পাল্টে ঝটপট বোরকা পড়ে নাও। বাড়িতে সবাই অপেক্ষা করছে।

এদিকে খান বাড়িতে মেহমানদের সবাই আশ্চর্য হয়ে আছে। অনেকেই তো জিজ্ঞেস করছে বোনের বিয়েতে ভাই কোথায় গেছে। তানভীর আদি কমবেশি সবাইকেই বলছে আহিয়ানকে একটা জরুরী কাজে পাঠিয়েছে তারা। রাস্তায় জ্যামের কারণে আসতে দেরি হচ্ছে। কাজী শুরুতে অনেক তাড়াহুড়া দেখালেও আবির দ্বিগুণ টাকা দিয়ে তাকে শান্ত করে বসিয়ে রেখেছে।

মিশকা ভাই ভাবির সাথে রিহান ভাইয়ের বরযাত্রী এসেছে। এখানে এসে এহসান ভাইয়াকে আজকে সে দেখেনি। হয়তো মানুষটা আসিয়ান স্যার ও ত্রিধার বিয়ের কথাটা কিছুতেই মেনে নিতে পারছে না। তাই তো আজকে আসেনি। আর এহেসান ভাইয়ের কথা কি বলবে সে নিজেই তো মানতে পারছে না। এখানে আসার পর চারদিকে বেশ কয়েকবার খেয়াল করেছে। আহিয়ান স্যার অথবা তৃধা কাউকে সে দেখেনি। এখন আবার শুনছি কোন জরুরী কাজে আহিয়ান স্যার নাকি দূরে কোথাও গেছে। আসতে দেরি হওয়ার কারণে আপাতত বিয়ে বন্ধ রাখা হয়েছে। কিন্তু ত্রিধা কই,,,?

কালকে অপমানের জন্য কি আজকে বাইরে বের হচ্ছে না নাকি ঘটনা অন্য....?

আহি এখনো ঘুমটার আড়ালে ফুপি কাঁদছে। এত মানুষের সামনে রিহান হয়তো কাছে যেতে পারছে না ওর হাত ধরতে পারছে না তবে পাশে বসে প্রাণ পাখিটাকে অনেক করে বোঝাচ্ছে কান্না না করতে। কিন্তু আগে তো আজকে রিহানের চরম অবাধ্য হচ্ছে মেয়েটা কথাই শুনছে না।

খান ভাই ড্রয়িং রুম বাগান ও ছাদে মেহমানদের আড্ডা জমেছে । বউয়ের বড় ভাই না আসা পর্যন্ত তাদের আড্ডা এভাবেই চলবে।

নাজমুল সজিব আশিক ও নীল খাওয়া-দাওয়া শেষ করেই চলে যেত। তবে তারা এতক্ষণে এতটুকু বুঝিসে যে তৃধা আর আহিয়ান ভাইয় এক সাথে আছে। তাই তারা অপেক্ষায় আছে ত্রিধার সাথে একটু কথা বলার। গতকাল ঝামেলার সময় তারাও ছিল। আবির আঙ্কেল সবটা জানতো এই কথাগুলো তাদের মোটেও বিশ্বাস হয়নি। ঠিক বুঝতে পেরেছিস সম্মান বাঁচানোর জন্য আঙ্কেল এমন কথা বলেছে।

যাই হোক সবাই ছাদে বসে আড্ডা দিচ্ছে তখনই নাজমুলের নজর গেল ছাদের এক কোনায় মৃদুল একা দাঁড়িয়ে আছে। কিছু একটা মনে পড়তে নাজমুল বন্ধুদের রেখে এগিয়ে গেল সেদিকে।

___কি অবস্থা ভাইয়া... ভালো আছেন....?

পরিচিত কারো কন্ঠে মৃদুল পিছে ঘুরে তাকালো। তারপর নাজমুলকে দেখে মৃদু হেসে হ্যান্ডশেক করে বলল : আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো...?

___জি ভাইয়া,,, আপনার বন্ধুরা সবাই রিহান ভাইয়ের সাথে আপনি এখানে কি করছেন...?

মৃদুল হাসার চেষ্টা করে বলল : ভালো লাগছিল না তাই ছাদের বাতাস এসে দাঁড়ালাম।

___ভাইয়া কিছু মনে না করলে একটা কথা বলি...?

___হুম বল....

___আপনার ভালো না লাগার পেছনে কোন কারনে কি আমাদের ফ্রেন্ড সোভা দলিত...?

নাজমুলের মুখে এমন কথা শুনে মৃদুল চমকে তাকালো।

তবে কোন জবাব দিল না।

মৃদুলের নীরবতাকে নাজমুল সম্মতি ভেবেছে তাই বলল : মেয়েটার সাথে এমন কেন করছেন ভাইয়া,,,,ই আপনার চিন্তায় চিন্তায় না খাওয়া সব ছেড়ে দিয়েছে।

মৃদুল নাজমুলের কথার উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল: তুমি কিভাবে জানলে....?

নাজমুল খানিকটা গম্ভীর কণ্ঠে বললো: শোভার ব্রেকআপের কথা শুনে কিছুদিন আগে আমি ওর থেকে ওর বয়ফ্রেন্ডের নাম্বার নিয়েছিলাম। বলেছিলাম দেখি কিছু করতে পারি কিনা। সত্যি বলতে আমি নিজেও অনেক টেনশনে ছিলাম এত বড় শহরে নাম পরিচয়হীন একটা মানুষকে কিভাবে খুজবো,,? পরবর্তীতে আমি আমার এক ফ্রেন্ডের সাহায্যে ওর বয়ফ্রেন্ডের সিমের সকল তথ্য খুঁজে বের করি। সেখানেই আমি সর্বপ্রথম আপনাকে পাই আপনার নামটা শুনে শুরুতে আমার বিশ্বাস হয়নি। তাই শোভা কে বলেছি আমি কিছুই করতে পারিনি। কিন্তু এটাই সত্য ফোনের ওপাশের রং নাম্বারের ছেলেটা আপনি ছিলেন।

মৃদুল খানিকক্ষণ চুপ করে থেকে বলল: হ্যাঁ আমিই সে,,,,

নাজমুল এবার উতলা কন্ঠে বলল : মেয়েটার সাথে এমন কেন করছেন ভাইয়া,,,? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনিও কি দেখেছেন এবং চিনেন কিন্তু ও তো আপনাকে না দেখেই অনেক মায়া জড়িয়ে গেছে। তাহলে কি আমি ভাববো সৌভাগকে সামনাসামনি দেখে আপনার পছন্দ হয়নি অথবা পুরো সময়টাই টাইম পাস ছিল,,,,?

মৃদুল এবার সঙ্গে সঙ্গে জবাব দিল: তুমি যা ভাবছো তেমন কিছুই না।

চারদিকে সন্ধ্যার আচারের ধ্বনি জানিয়ে দিচ্ছে রাতের আগাম বার্তা। মানুষজন এবার নিজেদের মধ্যে আলোচনা করছে তারা আর কতক্ষণ বসে থাকবে। কাজী বেশি টাকা পেয়ে একটার পর একটা খাবার খেতে ব্যস্ত। দুপুরের পর থেকে তার যে তাড়াহুড়ো ছিল সেটা এখন আর নেই তিনি নিশ্চিন্তে বসে আছেন।

রাকিব ,তানভীর ,রাসেল ,

মোবারক, আদি ,আরিফ , আসিফ সবাই একসাথে গোল হয়ে বসে হালকা হাসি-ঠাট্টা করলেও আবীর চুপচাপ বসে আছে। সত্যি বলতে সেও তো চায় বোনের বিয়েতে ছেলেটা আসুক। আবু চাচ্চুরা তাকে অনেকবার বলেছে আহিয়ান কে একবার নিজের মুখে বলতে বাড়িতে আসতে। কিন্তু আবির বলেনি উল্টো সে সবাইকে জানিয়ে দিয়েছে আরিয়ান তৃধা কে বিয়ে শেষ হওয়ার পর কেউ জোরাজুরি করে বাড়িতে না রেখে দেয়।

সন্ধ্যার আজান চারদিকে মিলিয়ে যেতে আদিবা হঠাৎ ভাইয়া বলে চিৎকার দিয়ে উঠল। তার সঙ্গে সাঈদী ওষাও ছুটে গেল। সকলের দৃষ্টি গেল খান বাড়ির সদর দরজার দিকে। দরজা দিয়ে আহিয়ান ও ত্রিধা ধীরপায়ে ভিতরে প্রবেশ করছে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 151 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন