আহিয়ান ও এহসান একটা কফি শপে বসে আছে।
এহসান দুই কাপ কফির অর্ডার দিয়েছে। কিন্তু আহিয়ান কফির কাপ ছুঁয়েও দেখেনি। মিনিট কয়েকের মাথায় আহিয়ান গম্ভীর গলায় বলল: যা বলার তাড়াতাড়ি বলুন... বাসায় বউ না খেয়ে অপেক্ষা করছে তাড়াতাড়ি যেতে হবে।
আহিয়ান কথাটায় এহসানকে জেলাফিল করানোর জন্য বলেছি কিন্তু আজকে এহসান জেলাস ফিল করলো না।
সে মৃদু হেসে কিছুক্ষণ নীরবতা পালন করল। অতঃপর আহিয়ানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললো: প্রথমেই বলতে চাইঝি সরি... তৃধা আপনাকে এতটা ভালবাসি বুঝতে পারিনি। সত্যি বলতে আমিও তাকে ভীষণ ভালোবাসি।
তাই ওকে আপনার পাশে মানতে পারিনি। সেদিন আপনার বোনের গায়ে হলুদে মিসকাকে আমি বলেছিলাম ত্রিধাকে রুমে পাঠাতে।
সেখানে আমি আগে থেকেই উপস্থিত ছিলাম। তারপর বলেছিলাম মহল্লার মহিলাদের এনে ঝামেলা করতে।
যাতে করে খান বাড়ির সদস্যরা নিজেদের বাড়ির সম্মানের কথা ভেবেও তৃধার সাথে আমার বিয়েটা দিতে রাজি হয়ে যায়।
কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে আহিয়ান এহসানের কলার্ট চেপে ধরল । ইতিমধ্যে কফি শপের অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। এহসান মৃদু হেসে আহিয়ান এর হাত থেকে নিজের কলার ছাড়িয়ে বলল; একটু আগে যেটা বলেছি সেটা ছিল আমার প্ল্যান। কিন্তু গট প্লান ভিন্ন ছিল। তাইতো তৃধা যেভাবেই হোক, নিজের রুমে না এসে আপনার রুমে গিয়েছিল। আর আপনাদের রুমের আন্টিরা তৃধার রুমে তাকে না পেয়ে আপনার রুমে নক করে।
তারপর অনেক ঝামেলার পর জানতে পারি আপনারা নাকি বিবাহিত।
সেদিন ত্রিধার চোখে আপনার জন্য বিশ্বাস ভরসা ভালবাসা দেখেছিলাম। যার এক ফোটা কোনদিন আমার জন্য দেখিনি।
অতঃপর এহসান আহিয়ান এর এক হাত নিজের হাতের উপর নিয়ে ছলছল চোখে বলল: যাইহোক সেগুলো পুরনো কথা।। আগামীকাল সন্ধ্যায় আমার ফ্ল্যাট আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। এবার মিশন শেষ হওয়ার পর ফিরব কিনা জানিনা। আমি জানি আপনি ত্রিধা কে খুব ভালোবাসেন। যত্নে রাখবেন। তবুও বলবো আমার ডলটাকে দেখে রাখবেন। আমি পৃথিবীর যেই কোণে থাকি না কেন..? আমি সব সময় ভাববো আমার কিউটি ডল আপনার কাছে ভালো আছে...
আর তার ভালো থাকাটা আমার মনে সর্বদা স্বস্তি দেয়। আর পারলে আপনারা দুজনে আমাকে ক্ষমা করবেন।, again sorry....
আহিয়ান এহসানের হাত থেকে নিজের হাতটা ছড়িয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল: ভালো থাকবেন...
কথা শেষ করে কফি শপ থেকে বেরিয়ে গেল। পিছনে অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল এহসান।
তার চোখে এক ভাগ্যবান কে দেখার একান্ত প্রয়াস।
বিড়বিড় করে বলল: বেঁচে থাকার অক্সিজেনটা কেড়ে নিয়ে বলছেন ভালো থাকবেন,,,
কথাটা বলেই সেই একা একা মলিন হাসলো।
ঘুমের মধ্যে ত্রিধা মাম্মা মামমাম বলে কেঁদে ওঠে। ত্রিধার কান্নার শব্দে আহিয়ান ঘোর ভেঙেছে। মেয়েটা ঘুমের মধ্যে কান্না করছে বুঝতে পেরে। সে মেয়েটাকে নিজের উপর শুয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল।
পরের দিন সকালবেলা। আজকে তৃধার বেশ তাড়াহুড়া। টিয়া সকাল সকাল এসে নাস্তা এবং বাকি দুই বেলার রান্না করে দিয়ে গেছে। টিয়া কে তৃধা ও বেশ সাহায্য করেছে।
তৃধা যাবার পরপরই আহিয়ানো নাস্তা খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো।
নতুন বাড়িতে আসার পর আজকেই প্রথম ত্রিধা ভার্সিটিতে যাচ্ছে। তার খুব ভালো লাগছে বাড়ি থেকে ভার্সিটি এতটা কাছে দেখে।
এখন আর আগের মতো প্রতিদিন জার্নি করতে হয় না।
তৃধাকে আরিয়ান ভার্সিটিতে পড় নামিয়ে দিয়ে বাইক বার করে সে নিজেও গেলে ক্লাসে। তৃধাকে হঠাৎ বোরখা পরা দেখে বন্ধুবান্ধবীরা সবাই অবাক হয়েছে। তাছাড়া সবাই তৃধার খোঁজখবরও জানতে চাচ্ছে। পরবর্তীতে তৃধা যথাসম্ভব বন্ধু বন্ধুদের সবকিছু জানিয়েছে। তার বর্তমান সময়ের কথা ভেবে সকলে একটু আফসোস করল। কিন্তু ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছে এটা বেশি ভীষণ খুশি।
তৃধা অতঃপর লক্ষ্য করল জুঁই ও শোভা আসেনি। অতঃপর বন্ধুদের কাছে জানতে পারলে ওরা গত দুইদিন ধরে আসছে না। একজন নাকি ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে গেছে শুক্রবার বিয়ে তাই আসছে না।
আরেকজনের স্বামী আজকে দেশ ছাড়বে। তাই ম্যাডাম কেঁদে কেটে স্বামীর শার্ট ভেজাচ্ছে।
তৃধার খুব খারাপ লাগছে বান্ধবীদের কথা ভেবে। শোভার রং নাম্বার যে এভাবে ধোকা দিবে তা কখনো ভাবতে পারেনি। আর জুঁইয়ের বিয়ে তো মাত্র এক মাস হল। এর মাঝে ওর হাজবেন্ড চলে যাচ্ছে। মেয়েটার মনটা খারাপ হওয়ারি কথা।
বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা শেষে সবাই ক্লাসে গেল। সময় ভরিয়ে দুপুর হতে আহিয়ান হসপিটাল থেকে এসেছে ভার্সিটি গেটে। এসে ত্রিধাকে কল দিল। অতঃপর দুজনে একসাথে গেল বাড়িতে। লাঞ্চ শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ছেলেটা আবার হাসপাতালে গেল।
আসার আগে তৃধাকে বারবার সাবধান করলো। যাতে ফ্ল্যাট থেকে বার না হয়। আর অপরিচিত কেউ আসলে দরকার না খুলে। তৃধা তাই করলো। আহিয়ান কে বিদায় দিয়ে সংসারের টুকটাক কাজ করে খানিকক্ষণ ঘুমিয়ে নিল। অতঃপর বই নিয়ে পড়তে বসেছে।
এদিকে খান বাড়িতে আহি আর কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। আগামীকালকে যেহেতু ওরা হানিমুনে যাবে। তাই আহিয়া ও রিহান আজকেই চলে যাবে। আহিয়ার কান্না দেখে বাড়ির বাকি সদস্যরা কান্না করছে।
আদি আবির তানভীর, মেয়েকে বুঝিয়ে গাড়িতে তুলে দিয়ে আসলো।
মেয়ের বিয়ের মোটামুটি সকল কার্যক্রম শেষ। আগামীকাল থেকে তারাও নিজেদের কর্ম জীবনে স্বাভাবিক ভাবে ফিরে যাবে।
আগামীকাল থেকে সবাই সবার মতো নিজেদের কাজে ফিরে যাবে। আগামীকাল থেকে সত্যিই খান বাড়ির ফাঁকা হয়ে যাবে।
রাত আটটা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দাঁড়িয়ে আছে মেহেদি ও এহসান সাথে তাদের পরিবার।
যদিও তাদের সর্বদা দেশের বাইরে আসা-যাওয়া। কিন্তু এবারের যাত্রাটা অনেক দিনের। তাই পরিবার এসেছে বিদায় জানাতে। সে কখন থেকে কান্না করে যাচ্ছে। জান্নাত মেঘে ধরে রেখেছে। রিহান কখন থেকে বোঝাচ্ছে জুই কে কিন্তু মেয়েটা বুঝতেই চাচ্ছে না।
এহসান চারিদিকে তাকালো একবার তার মতে হয়তো এই দেশে ফেরা হবেনা আর কোনদিন। এখানে এসেই বা কি করবে..? এই দেশের সব থাকলেও তার জন্য সুখ নেই। এদেশের বাতাস তার জন্য বিষাক্ত। আজকাল এহসান এবারের মিশনে নিজের মৃত্যু কামনা করে।
ভালো ভালো আল্লাহতালা শুনে নিলেই হয়। আজ সারাদিন ছেলেটা কিছু খাইনি সকালে গিয়েছিল ঢাকা মেডিকেল কলেজে। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরে দেখল আহিয়ান ও ত্রিধা ভিতরে প্রবেশ করেছে। সে অনেকক্ষণ তাকিয়ে রইল ত্রিধার দিকে। তার প্রিয় নাইটি আজকে বোরখায় মোড়ানো। তাই শুধু চোখ দুটোই দেখতে পেলাম।
অতঃপর দুপুর পর্যন্ত সেখানেই দাঁড়িয়েছিল। বারবার মনে হচ্ছিল কাছাকাছি তো আছি। আজকে চলে গেলে তো একটু কাছেও থাকতে পারবো না।
দুপুরের দিকে হঠাৎ নজর গেল আহিয়ান গেটের সামনে দাঁড়িয়ে আছে। তাই এহসান মুহুর্তেই আড়াল হয়ে গেল। তৃধা আহিনের কলপেতে বেরোতেই আবারো সৌভাগ্য হলো এহসানের দেখার।
এবার মুখে মাস্ক না থাকায় ত্রিধার হাসিমুখটা স্পষ্ট দেখা গেল।
অতঃপর সে গাড়ি নিয়ে ধীরে ধীরে গেল আহিয়ানের বাইকের পিছু পিছু। আহিয়ান হয়তো বুঝতে পেরেছে কিন্তু আজকে কিছু বলেনি। ছেলেটা কয়েকবার লুকিং মিনারে লক্ষ্য করেছে তার গাড়িটি। এহসন তা ভালোভাবেই খেয়াল করেছেন।
আহিয়া নিজেদের বাড়িতে ঢোকার পর এহসান সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আহিয়ান যখন লাঞ্চ শেষ করে হাসপাতালে চলে যায়। এহসান তখন সন্ধ্যা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে ছিল।
তৃধা একটু পরপর নানান কাজে ব্যালকনিতে এসেছে। ছেলেটার ভাগ্য বুঝি আজকে সত্যিই হলো তাইতো আজকে ত্রিধা বিকেলবেলা ব্যালকনিতে পড়তে বসেছে।।
এহসান সন্ধ্যা পর্যন্ত এক দৃষ্টিতে তাকিয়ে থেকে অন্ধকার নামতেই ফিরে আসে। হয়তো আর কিছুক্ষণ দাঁড়াতো কিন্তু তার কিউটি ডল মাগরিবের আজান দিতে রুমে চলে গেছে।
মেহেদী কে জড়িয়ে জুইয়ে কান্নার শব্দে এহসানের ধ্যান ভাংলো। আনমনে চোখ দিয়ে গড়িয়ে পড়লো দু ফোটা জল। সে চোখ মুছে লক্ষ্য করল সামনে তার আম্মু দাঁড়িয়ে আছে। এহসানের আম্মুর ছেলের দিকে তাকিয়ে আদুরে কন্ঠে বললেন: কি হয়েছে বাবা,, দেশের বাহিরে তো আজকে নতুন যাচ্ছিস না। তাহলে আজকে তো আনমনে লাগছে কেন..?
এহসান আচমকা মাকে জড়িয়ে ধরল। কয়েক ফোঁটা পানি বেয়ে পড়ল মায়ের কাঁধে।
তারপর ভেজা কন্ঠে বলল: এই প্রথম তোমার ছেলে কোন কাজে ছেড়ে গেছে আম্মু...
জীবনের সবচেয়ে বড় মিশন থেকে সেই শূন্য হাতে ফিরেছে। —তুই আফসোস করিস না বাবা নিশ্চয় মহান আল্লাহতালা তোর জন্য ভালো কিছু রেখেছে...
এবার মিশন থেকে ফিরে আয় একটা ভালো মেয়ে দেখে ধুমধাম করে তোর বিয়ে দিব।
এহসান কিছু বলল না দীর্ঘশ্বাস ফেলে মা বাবার থেকে বিদায় নিলো।
মেহেদী ও বিদায় নিল পরিবারের কাছ থেকে। এমনিতেই তার ভীষণ কষ্ট হচ্ছে জুই কে ছেড়ে যেতে।
এর মাঝে জুঁইয়ের এত কান্না দেখে ও হৃদয় ভেঙ্গে চলে যাচ্ছে।
সকলের মন খারাপের মাঝ দিয়ে হয়ে গেল নিরব বিদায়।
দেখতে দেখতে চলে গেল তিনটা দিন। আজকে শুক্রবার শোভাদের বাড়িতে বিয়ের ছোটখাটো আয়োজন করা হয়েছে। যেহেতু আকদ করা হবে। তাই আশেপাশের অতি নিকট আত্মীয় ছাড়া তেমন কাউকে বলা হয়নি।
শোভা সকাল থেকে দরজা আটকে বসে আছে। তার মা বাবা ভাই বোন বারবার জিজ্ঞাসা করেছে সে বিয়ে করতে চায় কি না।।
সোভা জানিয়েছে সে লেখাপড়া করা পর্যন্ত বিয়ে করতে চায় না। লেখাপড়া শেষ করে করবে। কিন্তু বিয়ে ভাঙ্গার জন্য তো এটা সঠিক কারণ নয়। কারণ ছেলেপক্ষ তো বলেছে তারা লেখাপড়া করাবে। শোভার বোন ফারজানা ওকে অনেক বুঝিয়েছে যে যথেষ্ট কারণ থাকলে কোন বল।
কিন্তু শোভা তার রং নাম্বারের কথা বলতে পারিনি। গত তিন সপ্তাহ যাবত যা খোঁজখবর নেই তার কথা পরিবেশের কাছে কি বলবে।
শুধু শুধু মানুষটাকে নিয়ে সবাই বাজে মন্তব্য করবেন।
দুপুরের দিকে শোভার বন্ধুরা এসে দরজায় কড়া নাড়ে। নাজমুলের কন্ঠ পেয়ে শোভা ছুটে গিয়ে দরজা খুলে বলে: নাজমুল ওর কোন খবর পেয়েছিস..?
নাজমুল মুখ ধার করে বলেন না পাইনি।
সোভার শেষ আসাটাও বোধ হয় এবার শেষ হলো। সে রুমের ভেতর গিয়ে ফ্লোরে বসে পড়ল । মেয়েটা হাউমাউ করে কাঁদছে। নীল জুই তৃধা অনেক বোঝাচ্ছে। পাশে মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে। সজীব আসিক নাজমুল।
দীর্ঘ দুই ঘন্টা বোঝানোর পর সোভাকে নিজেরাই বধু সাজালো।
এর মাঝে শোভা শুধু একটা কথাই বলেছে। তোরা কিভাবে বিয়ের খবর পেয়েছিস।
তৃধা জানিয়েছে তোর বাড়ি থেকে আমাদের ইনভাইট করা হয়েছে।
অতঃপর শোভা আবার চুপ হয়ে গেল একটা কথাও বলেনি। নীল তিধাকে বলল :আহিয়ান ভাই কই আসবেন না..?
—বিয়ের আগে চলে আসবে...
অতঃপর পীনপতন নীরবতা
খুব বেশি না হলেও কমও নয়। প্রায় ৩০ জনের মতো এসেছে। ত্রিধা বেরিয়ে দেখল এর মাঝে আহিয়ান হয়ে চলে এসেছে।