সোভাদের বাড়িটা একতলা । বাড়ির ছাদেই ছোটখাটো প্যান্ডেল করে বরপক্ষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।
সোভার কয়েকটা মেয়ে কাজিন ও বান্ধবীরা তার পাশেই বসে আছে। আর মেয়েটা চুপচাপ এক ধ্যানে কি যেন ভাবছে। চোখের পানিগুলো বোধহয় শুকিয়ে গেছে ইতিমধ্যেই।
হঠাৎই বাহিরে শোরগোল শোনা গেল। কয়েকজন কাজিন উঠে গেল সেদিকে। তাদের সাথে গেল নীল। মিনিট কয়েকের মাথায় নীল দৌড়ে এসে বলল: সোভা.. তোকে নাকি আজকেই শ্বশুরবাড়িতে নিয়ে যাবে।
উপস্থিত সবাই অবাক হলেও সোভা তাচ্ছিল্য হেসে বলল: জবাই করা মুরগিকে তুই লবণ মরিচ ছিটিয়ে পুড়িয়ে খাবি নাকি কষিয়ে রান্না করে খাবি... তাতে মুরগির কি আসে যায়..?
উপস্থিত মানুষদের মধ্যে কেউ কেউ বুঝলো সোভার কথার মানে আবার কেউ কেউ বুঝলো না । তবে এর মাঝেই হালকা গলা খাকারি দিয়ে প্রথমেই ওদের রুমে প্রবেশ করল সোভার দুলাভাই ও ভাইয়া। তারপর তাদের পেছনে আসলো কাজী সহ মুরুব্বী ও ছেলের বন্ধুরা।
রুমজুড়ে এত মানুষের ভিড়ে আহিয়ান গিয়ে দাড়ালো তৃধার পাশে। তৃধা ছোট্ট করে জিজ্ঞেস করল: খেয়েছেন..?
__হুম।
এর মাঝেই কাজী প্রয়োজনীয় সকল বাক্য পাঠ করে সোভার উদ্দেশ্যে বলল: পরপর তিনবার বলেন আম্মা আলহামদুলিল্লাহ কবুল ।
কিন্তু শোভা এক হাতের নখ দিয়ে আরেক হাত খামচে ধরে বসে আছে। নখ গেথে হাতের ত্বক কেটে যে রক্ত ঝরছে তার সেদিকে খেয়াল নেই। উপস্থিত অনেকেই বলছে তাকে কবুল বলতে। মেয়েটার দম বন্ধ হয়ে আসছে। বারবার মনে পড়ছে পাষাণ মানুষটির বলা হাজারো কথাগুলোকে। কত শত স্বপ্ন দেখিয়েছে তাকে। সে নাকি সোভাকে এতটাই মিস করে যে বিয়ের পর ঘন্টার ঘন্টায় বাড়ি এসে তার সাথে দেখা করে যাবে। তাহলে আজ সোভার বলিদান হচ্ছে সে কোথায় ..?
অতীতগুলো ভাবনায় আসতেই মাথাটা ঘুরছে, চোখ দুটো যেন ঝাপসা হয়ে আসছে। আজ থেকে বেইমান পুরুষ টার জন্য আর অপেক্ষা করা হবে না। কেঁদে কেটে রবের কাছে আর বলা হবে না তাকে ফিরিয়ে দেওয়ার কথা।
সোভার হাজারো ভাবনার মধ্যেই ওর বড় বোন পাশে বসে বারবার বলল কবুল বলতে। চারদিক থেকে অনেকেই একই কথা বলছে। মেয়েটার কানে সবকিছুই আসছে কিন্তু চোখ দুটো যেন ঝাপসা হয়ে গেছে। মাথাটাও ঘুরছে। জ্ঞান হারানোর আগে সে কাপা কন্ঠে বলল: আলহামদুলিল্লাহ কবুল.. কবুল.. কবুল।
মেয়ের মুখে কবুল শুনে সকলেই একসাথে বলল আলহামদুলিল্লাহ। কিন্তু মেয়েটা ইতিমধ্যেই তার বোনের কাঁধে ঢলে পড়েছে।
খান বাড়ির সন্ধ্যা আজও আগের মতোই সুন্দর।
সূর্যটা পশ্চিম আকাশে ধীরে ধীরে ডুবে গেলে চারদিকে এক নরম সোনালি আলো ছড়িয়ে পড়ে। সেই আলো এসে পড়ে খান বাড়ির বারান্দায় আর চারপাশের সবুজ গাছপালায়। বাড়িটা সবসময়ই এমনই ছিল—সুন্দর, গম্ভীর আর আপন মহিমায় ভরপুর। সময় অনেক কেটে গেছে, তবুও খান বাড়ির সেই চেনা রূপ একটুও বদলায়নি।
সন্ধ্যা নামতেই বারান্দার লাইটগুলো একে একে জ্বলে ওঠে। হালকা বাতাসে গাছের পাতা নড়ে ওঠে, কোথাও দূরে মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে। পুরো পরিবেশটা যেন এক অদ্ভুত শান্তিতে ঢেকে যায়।
তবুও এই শান্ত সন্ধ্যার ভেতরে কোথাও যেন এক ফাঁকা অনুভূতি লুকিয়ে আছে।
এক সময় এই বাড়ির ড্রয়িং রুমে সন্ধ্যা মানেই ছিল হাসি আর কোলাহল। আহিয়ানের গম্ভীর কন্ঠ, আহিয়ার মিষ্টি অভিমান আর তৃধার দুষ্টুমি—সব মিলিয়ে খান বাড়ির প্রতিটা কোণ যেন জীবন্ত হয়ে থাকত।
এখনো বাড়িটা ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে, আগের মতোই সুন্দর। কিন্তু সন্ধ্যার নরম বাতাসে মাঝে মাঝে যেন সেই পুরনো কণ্ঠগুলোর প্রতিধ্বনি ভেসে আসে।
মনে হয়, এই বাড়ির দেয়াল, ড্রয়িং রুম আর ব্যালকনি এখনও আগের দিনের গল্পগুলো চুপচাপ বুকে ধরে রেখেছে।
এখন আর তৃতীয় তলা থেকে কারো কথা শোনা যায় না। এখন আর সেখানে কেউ থাকেনা। সেখানকার রুম গুলো ফাঁকা পড়ে আছে। খান বাড়ির মানুষগুলো কি কখনো ভাবতে পেরেছিল হঠাৎ করেই পুরো তৃতীয় তলা এভাবে খালি হয়ে যাবে..?
আজ শুক্রবার থাকায় বাড়ির পুরুষরা বাড়িতেই আছে। মেঘ একটু আগেই কফি বানিয়ে দিয়ে গেছে সবাইকে।
বাংলাদেশে তখন ঠিক সন্ধ্যা সাতটা।
হঠাৎ করেই মেঘের ফোনটা বাজতে শুরু করল।
মেঘ কিচেন থেকে ছুটে এসে ফোন হাতে নিল। দেখলো আহিয়া ভিডিও কল দিয়েছে। আদিবা মায়ের হাতে সন্ধ্যার নাস্তা খাচ্ছিল। সে গুটি গুটি পায়ে সামনে এসে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বোঝার চেষ্টা করছে কে কল দিয়েছে।
মেঘ কল রিসিভ করতেই স্ক্রিনে ভেসে উঠল আহিয়ার হাসিমাখা মুখ। তার পেছনে দেখা যাচ্ছে নীল সমুদ্র আর দূরে ছোট ছোট আলো জ্বলা রিসোর্টের ঘর।
আহিয়া কল দিয়েছে বুঝতে পেরে বাড়ির সকল মহিলারাই এলো ফোনের সামনে। আহিয়া হাসিমুখে সকলের সাথেই কুশলাদি বিনিময় করল। বাতাসে তার চুলগুলো হালকা উড়ছে। পেছনে সমুদ্রের ঢেউয়ের মৃদু শব্দও যেন শোনা যাচ্ছে।
“তোমরা জানো না, জায়গাটা কত সুন্দর!”—উত্তেজিত গলায় বলতে লাগল আহিয়া সকলের উদ্দেশ্যে।
“এখানকার পানিটা এত নীল যে মনে হয় আকাশটা নেমে এসেছে সমুদ্রে। দিনের বেলা রোদ পড়লে পুরো সমুদ্রটা চকচক করে। আর আমাদের রুমটা তো একেবারে পানির ওপর!”
খান বাড়ির সবাই বিস্ময়ে তাকিয়ে আছে স্ক্রিনের দিকে।
আহিয়া আবার বলল,
“আজ সকালে আমরা বোটে করে ঘুরতে গিয়েছিলাম। চারদিকে শুধু পানি আর পানি… মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ। এত শান্ত লাগে যে মনে হয় পৃথিবীর সব কোলাহল এখান থেকে অনেক দূরে।”
এবার রিহান এসে পাশে দাঁড়িয়ে সালাম দিয়ে মুচকি হেসে বলল,
“আর আপনাদের আহিয়া সারাক্ষণ শুধু ছবি তুলেছে।”
আহিয়া একটু লজ্জা পেয়ে বলল,
“এই জায়গায় এসে ছবি না তুলে কি থাকা যায়?”
তারপর ফোনটা একটু ঘুরিয়ে দিল সে।
স্ক্রিনে ভেসে উঠল অসীম নীল সমুদ্র, পানির ওপর কাঠের পথ আর দূরে সারি সারি ছোট রিসোর্টের ঘর। আকাশে তখন সূর্য ডুবে যাওয়ার শেষ আলো।
“দেখো না… সন্ধ্যাটা কত সুন্দর এখানে,” ধীরে ধীরে বলল আহিয়া।
“মনে হচ্ছে যেন স্বপ্নের মধ্যে আছি।”
খান বাড়ির সবাই মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখছিল।
আর সেই মুহূর্তে দূরের সমুদ্রের ওপারে দাঁড়িয়ে থাকা আহিয়ার চোখেও ছিল এক অন্যরকম আনন্দ—নতুন জীবনের শুরুতে পাওয়া ছোট্ট, নিঃশব্দ সুখের ঝিলিক।
রাত দশটা বেজে ২০ মিনিট।
সোভা পিটপিট করে চোখ মেলে তাকাল। মাথাটা যেন এখনো ভার হয়ে আছে। সে চোখ খুলে তাকানোর পরে প্রথমেই নজরে এসেছে ফুলে ফুলে সাজানো সুন্দর একটা রুম। মেয়েটা অপরিচিত জায়গা দেখে মুহূর্তেই ধরফরিয়ে উঠে বসলো।
প্রথমে মাথায় কিছু না আসলেও মিনিট কয়েকের মাথায় বুঝতে পারলো.. তাকে জ্ঞানহীন অবস্থাই শ্বশুর বাড়িতে নিয়ে আসা হয়েছে। মেয়েটার বেশ মন খারাপ হলো। হঠাৎ করেই বাপের বাড়ির মানুষগুলো কেমন জানি স্বার্থপর হয়ে গেল। বিদায়ের আগে একবার তার জ্ঞান ফেরালে কি এমন হতো..? সে যাবে না আর ওই বাপের বাড়িতে। যেখানে তার গুরুত্ব নেই। তার মনের বিরুদ্ধে গিয়ে একটা অপরিচিত লোকের হাতে যেহেতু তুলে দিয়েছে সে সেখানেই থাকবে।
ওর ভাবনার মাঝেই হঠাৎ দরজা খোলার শব্দ হলো। মুহূর্তেই মেয়েটার বুকের ভেতর মোচর দিয়ে উঠলো। সে চোখ খিচে বন্ধ করে নিচের দিকে তাকিয়ে ঝিম মেরে বসে আছে। ইচ্ছে করছে এই মুহূর্তে নিজেকে শেষ করে দিতে। আল্লাহ কেন তাকে এমন পরিস্থিতিতে ফেললো।
ভাবনার মাঝেই বুঝতে পারছে সামনে কেউ এসে বসেছে। লোকটা হাত বাড়িয়ে সোভার ঘোমটা তুলতেই মেয়েটা হর হর করে একদমে বলল: দেখুন আমার থেকে দূরে থাকুন। আমি একজনকে ভীষণ ভালোবাসি। আমার ফ্যামিলি আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছে। কিন্তু আমি আমার প্রাক্তনকে ছাড়া আর কাউকেই মনে জায়গা দিতে পারব না। আমাকে কয়েকটা দিন সময় দিন। আমি তাকে খুঁজে চলে যাবো তার কাছে।
সামনের মানুষটা সব কিছু শুনে ওর এক বাহু টেনে নিজের কাছে এনে বলল: এতো খাটাখাটনি করে আপনাকে বিয়ে করেছি ছেড়ে দেওয়ার জন্য নয়তো ম্যাডাম..
পরিচিত কণ্ঠস্বর পেয়ে সোভা চট করে চোখ মেলে তাকালো। তার সামনে বসে মৃদুল ভাইয়াকে ভিলেন মার্কা হাসি দিতে দেখে সোভা আতকে উঠে মৃদু চেঁচিয়ে বলল: আপনি..?
__ আরে ম্যাডাম রিল্যাক্স..! এটুকু তে এতো ভয় পেলে হবে..? রাত তো এখনো বাকি..
সোভা এবার ভয়ে কেদে দিয়ে বলল: দেখুন সেদিনের ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ছিল। প্রচন্ড রাগ হয়েছিল তাই আপনাকে থাপ্পর ...
মৃদুল মেয়েটাকে বাকিটা বলতে না দিয়ে পা থেকে মাথা অব্দি দেখে বলল: তুমি না বললেও দেখছি।
সোভা শাড়ি দিয়ে নিজেকে ভালোভাবে ডেকে বলল: প্লিজ আমাকে ছেড়ে দিন । আর জীবনেও আপনার সাথে বেয়াদবি করবো না।
মৃদুল আবারো ভিলেন মার্কা হাসি দিয়ে বলল: আমাকে সেদিন তুমি লুচ্চা, বদমাশ বলেছিলে তাইনা..? আজকে তোমাকে লুচ্চামির সঙ্ঘা শিখাবো।
__ ভুল হয়েছে । প্লিজ আমাকে ক্ষমা করে দিন।
__ এক বদমাশের বাসরে বসে আছো। বদমাশি না দেখালে তো বদমাশের বদনাম হবে না..?
মৃদুলের কথা শুনে সোভা চোখ গোল গোল করে তাকিয়ে আছে। এই লোকটাকে সে এতটা খারাপও ভাবেনি। কিন্তু এতো শয়তানের দাদা।