অতঃপর ভীতু চোখে মৃদুলের দিকে তাকিয়ে বলল: মৃদুল ভাইয়া প্লিজ এবারের মতো মাফ করে দিন।
মৃদুল এবার ধমকে বলল: এক চর মারবো বেয়াদব মেয়ে.... আমি তোমার কোন জন্মের ভাই...?
সোভা ভয়ে কিছুটা পিছু সরে বসেছে। অতঃপর আবারো বলল: আ আপনি তো জানেন আমার বয়ফ্রেন্ড আছে। প্লিজ আমাকে তার কাছে যেতে দিন।
মৃদুলের ঠোঁটে শয়তানি হাসি। অতঃপর সে মেয়েটার উদ্দেশ্যে আফসোস করে বলল: ওহ হ্যাঁ.. ঠিকই তো। তোমার যে একটা বয়ফ্রেন্ড আছে সেটা তো আমি ভুলেই গেছি। তোমার জন্য আমার খুব মায়া হচ্ছে গো....
অতঃপর আবারো কাঁদো কাঁদো মুখ করে বলল: যদিও সদ্য বিয়ে করা বউকে বাসায় ঘর থেকে অন্যের হাতে তুলে দেওয়া কষ্টের ... কিন্তু আমি যে ভালো মানুষ ম্যাডাম।
তাই আমার নরম হ্নদয়ে শক্ত পাথর ফেলে তোমাকে তোমার বয়ফ্রেন্ডের কাছে দিয়ে আসবো। তার ঠিকানা বলো ...
মেয়েটার দুচোখ খুশিতে চকচক করে উঠলো।চোখে মুখে খুশির ঝলক নিয়ে বলল: সত্যি বলছেন....?
_100% সত্যি এবার ঝটপট ঠিকানাটা বলতো সোনা...
মুহূর্তেই মেয়েটার চোখে মুখে আঁধার নেমে এলো। সে মন খারাপ করে এক হাতে নিজের শাড়ি খামচে ধরে নিচের দিকে তাকিয়ে মিনমিনেয়ে বলল: আমি তার নাম, ঠিকানা কিছুই জানিনা... রং নাম্বারে পরিচয়।
মৃদুল এবার আফসোস করে মুখে চু চু শব্দ করে বলল: আহারে আমার ফুলকলির মা.... তোমার লাইগা কেন জানি মোর মায়া হইয়াছে গো..
মৃদুলের বিদ্রুপ মাখা কথা শুনে সোভা তপ্ত চোখে তাকালো।
সেটা দেখে মৃদুল ওর কাছাকাছি এগিয়ে মুখের সামনে ঝুঁকে বলল: কি আর করবা ফুলকলির মা.... ঠিকানা না যানলে তো তোমাকে এক্সচেঞ্জ করে নতুন বিয়ে করার সুযোগ নাই আমার কাছে। তোমার ভাগ্যে বোধহয় বাসরটা আমার সাথেই লেখা আছে।
সোভা মুহূর্তেই মৃদু চেঁচিয়ে বলল:এই না.. ছাড়ুন আমাকে.. একদম কাছে ঘেসবেন না।
মৃদুল কিঞ্চিত মজা করে বলল: উফফ ফুলকলির মা ... তোমাকে বিয়ে করে তো টিভি না দেখেই বাংলা ছবির সাধ পাইতেছি। কিন্তু তুমি মনে হয় ডায়লগ টা ভুল দিয়েছো।ওটা হবে "ছেড়ে দে শয়তান"
মেয়েটা কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মৃদুলের দিকে। তার সত্যিই ভীষণ কান্না পাচ্ছে।এই শয়তান লোকের হাতে কেন পড়ল সে। এই লোক তো প্রতিশোধের নেশায় তার জীবনটাকে জাহান্নাম বানিয়ে ছাড়বে।
তখনই মৃদুল ওর চোখের সামনে তুরি বাজিয়ে বলল: আমাকে দেখার জন্য এখনো সারারাত বাকি আছে। ওয়াশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে ওজু করে আসো। তারপর দুজন মিলে আল্লাহতায়ালার কাছে শুকরিয়া আদায় করবো অন্যের প্রেমিকা আমার ঘরে পাঠাইছে তাই। তুমি চাইলে পুরোনো প্রেমিকার ঠিকানা টাও আল্লাহর কাছে চাইতে পারো। I don't mind..
নামাজের কথা শুনে মেয়েটা আর কথা বাড়ালো না। চুপচাপ ভারী গহনা গুলো রেখে লাগেজ থেকে একটি সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমের দিকে হাটলো ।
মৃদুল সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। এই মেয়েটাকে রাগাতে তার ভীষণ ভালো লাগে।ছেলেটা একা একাই বিরবির করল...
বোকা মানবী।
দীর্ঘ ৩০ মিনিট পর মেয়েটা ওয়াশরুমের দরজা খুলেছে।
সেটা দেখে মৃদুল মজা করে বলল: তুমি এখনো আছো বউ.. আমি তো ভাবছি ওয়াশরুমের দেয়াল ভেঙে পালিয়েছো।
ওর কথা শুনে সোভা কিছুই বললো না। মৃদুল লখ্য করলো মেয়েটা শাওয়ার নিয়েছে। মেকআপের ভারি আস্তরন সরে এতক্ষণে উঁকি দিয়েছে প্রকৃত রুপ। কেন যে মেয়েরা বিয়েতে এতো মেকআপ করে সে বোঝেনা।
এভাবেই তো তার রং নাম্বার কে কতো স্নিগ্ধ ও মোহনীয় লাগছে।
সোভা ভেজা তোয়ালে ব্যালকনিতে ছড়িয়ে দিতে গেলে সে নিজেও এবার যায় ওজু করতে। অতঃপর দুজন মিলে মহান রবের কাছে শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে নফল নামাজ আদায় করে ।
মৃদুল লক্ষ্য করলো তার মোনাজাত শেষ হওয়ার পরেও মেয়েটা অনেকক্ষন ধরে মোনাজাতে রবের নিকট কেঁদে কেঁদে কিছু চাইছে।
চোখ থেকে গাল বেয়ে অঝোরে পানি পড়ছে মোনাজাত ধরা হাতে।
এবার মৃদুলের ভীষণ কষ্ট হচ্ছে। তার সাথে সাথে ভালোলাগাও কাজ করছে।
একটা মেয়ে তাকে মোনাজাতে চাইছে এর থেকে বড় ভাগ্য আর কি হতে পারে .... সত্যি সে ভাগ্যবান এই মেয়েটাকে তার
সহধর্মিণী হিসেবে পেয়ে।
ভাবনার মাঝেই লক্ষ্য করলো মেয়েটা ছোফায় ঘুমানোর ব্যবস্থা করছে।
মৃদুল কিঞ্চিত ভ্রু কুঁচকে এগিয়ে গিয়ে সোভাকে সরাসরি পাজা কোলে তুলে নিলো।
মেয়েটা ছটফট করে বলল: এই এই নামান আমাকে। কোলে কেন তুলেছেন বেয়াদব লোক...?
মৃদুল বিছানায় দিকে যেতে যেতে জবাবে বলল: বাসর রাতে স্বামীরা স্ত্রীকে কোলে কেন তুলে..? বাসর করার জন্য.. আর আমিও তাই করছি।
_প্লিজ ছাড়ুন আমায়... আমি কিন্তু চিৎকার করব...! ছেলেটা সোভাকে বিছানায় শুইয়ে দিয়ে বলল: চিৎকার করো। তোমার সাথে আমিও চিৎকার করবো.. মেয়েটা আশ্চর্য কন্ঠে জিজ্ঞেস করল: আপনি কেন চিৎকার করবেন..?
মৃদুল চাদরটা দুজনের গায়ে টেনে সোভার মুখের উপর ঝুঁকে বলল: তুমি একা চিৎকার করলে শুনতে ভালো লাগবে না।
সোভা মুহূর্তেই ব্যাক্কেল হয়ে গেছে। অতঃপর দুহাতে মৃদুলের বুকে ধাক্কা দিয়ে বলল: সরুন আমার উপর থেকে।
মৃদুল বুকের উপর থেকে প্রেয়সীর মেহেদী রাঙ্গা হাত দুটো চেপে ধরে শক্ত করে চুমু খেয়ে বললো: সরি মিসেস রং নাম্বার... এই তিন সপ্তাহ তোমাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি। বিশ্বাস করো, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমায় ভীষণ মিস করেছি। উম্মাদের মতো ভালোবাসি যে তোমায়। তুমি কি করে ভাবলে , এতো সহজে তোমাকে আমি অন্যের ঘরের ঘরনি হতে দেবো। রাগিনী... এখনো রেগে আছো..?
ধপ করে সোভার চোখের রাগের আগুন নিভে গেছে।তার চোখে এক আকাশ বিস্ময়তা ভর করছে। সে যেন কিছুতেই কিছু বিশ্বাস করতে পারছে না। চোখ দিয়ে অঝোরে নোনা জল গড়িয়ে বালিশে পড়ছে। হাতের ইশারায় বুঝাতে চাইলো" আপনিই কি ফোনের উপারের রং নাম্বার?"
মৃদুল হাত বাড়িয়ে মেয়েটার চোখের পানি মুছে দিল। তারপর কপালে উষ্ণ ঠোঁটের স্পর্শ দিয়ে কপালে কপাল ঠেকিয়ে মৃদু কন্ঠে বলল: হুম আমিই সে ।
সোভা যেন কিছুতেই কিছু বিশ্বাস করতে পারছে না। এটা কি করে সম্ভব..? সে সঙ্গে সঙ্গে নিজের সামনে থেকে মৃদুলকে সরিয়ে বিছানা হাতড়ে নিজের ফোন বের করল। অতঃপর কল দিল তার রং নাম্বারকে।
মুহূর্তেই বেড সাইড টেবিলের উপর মৃদুলের ফোন বেজে উঠলো। সোভা কান থেকে ফোন নামিয়ে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইল। অতঃপর হঠাৎ করে বিছানা থেকে নেমে লাগেজ হাতে নিয়ে বলল: আমি আপনার সংসার করবো না..
কথাটা বলেই দরজার দিকে যাওয়া শুরু করলো। মুহূর্তের মধ্যে কি ঘটলো ছেলেটা যেন কিছুই বুঝতে পারছে না। সে দৌড়ে গিয়ে সোভাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো।
মেয়েটা ছটফট করছে ছোটার জন্য। চোখ বেয়ে অনবরত পানি পরছে। গলা দিয়ে যেন কথা বের হচ্ছে না। মৃদুল বুঝতে পারছে পাগলিটার অভিমানের কারণ।তাই সে সোভাকে নিজের দিকে ঘুরিয়ে জরিয়ে ধরে অসংখ্যবার সরি বলল। কিন্তু মেয়েটা জেদ ধরে বসে আছে সে এখানে থাকবে না। এখনই বাপের বাড়িতে চলে যাবে। যে লোকটা ইচ্ছে করে তাকে এত কষ্ট দিতে পারে তার কাছে সে কিছুতেই থাকবে না।মৃদুল মেয়েটাকে অনেক বোঝানোর চেষ্টা করছে। কিন্তু কিছুতেই মানাতে পাড়ছে না। অবশেষে জোর করে বিছানায় এনে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। সোভা মৃদুলের বাহুতে এখনো ছটফট করছে ছোটার জন্য। একসময় ক্লান্ত হয়ে সে হাউমাউ করে কেঁদে উঠলো।
মৃদুলের সত্যিই আজকে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। সত্যি বলতে সে তো চায়নি মেয়েটাকে এতো কষ্ট দিতে। যদিও সোভার থাপ্পড় খেয়ে প্রথমে তার ভীষণ রাগ হয়েছিল। কিন্তু পরবর্তীতে সে দেখতে চাইলো সোভা তাকে কতটা ভালোবাসে। তাইতো দীর্ঘদিন যোগাযোগ না রেখে একেবারে বউ বানিয়ে এনেছে। হঠাৎ বিয়ে করার কারণে তাকে ওতো কম ঝর তুফান সইতে হয়নি... তার আব্বু তো এখনো ঠিকঠাক মতো তার সাথে কথা বলে না।
এত ঝামেলার মধ্যে এখন আবার ভালোবাসার মানুষটির বাঁধভাঙা কান্নায় তার হ্নদয় যেন ভেঙে আসছে। এই পাগলিটাকে সে কি করে বোঝাবে নিজের থেকেও বেশি সে এই মেয়েটাকে ভালোবাসে ।
সোভা এখনো কান্না করে যাচ্ছে। মৃদুল এবার কিঞ্চিত রাগের ভান ধরে বলল: আমাকে সামনাসামনি দেখে তোমার পছন্দ হয়নি তাই না....! তখন তো খুব বলতে আমি কালো, বোচা যেমনি হইনা কেন তুমি আমাকে মেনে নেবে। কিন্তু আমি তো তার কিছুই না। যথেষ্ট লম্বা, ফর্শা, থেকে শুরু করে সব ঠিকঠাক। তাহলে এখন সমস্যা কোথায়। কি আছে চলো আমাকে যেহেতু তোমার পছন্দ না তাহলে বাপের বাড়িতে দিয়ে আসি ।
কথাটা বলেই মৃদুল সোভাকে ছেড়ে উঠে বসতে চাইল। সঙ্গে সঙ্গে মেয়েটা ওর পাঞ্জাবি খামচে ধরে থামিয়ে বুকে মুখ লুকিয়ে আবারো ফুঁপিয়ে কেঁদে উঠলো।
মৃদুল জানতো মেয়েটা এমন কাজই করবে। সে তো এমনি এমনি বলেছিলো কথাটা। জীবন থাকতে বুঝি এই মেয়েকে সে ছাড়বে..? ভুলেও না..
তখনই সোনা গেলো মেয়েটার ভাঙা ভাঙা কন্ঠস্বর: আপনি কেন এমন করলেন..? তারমানে এতদিন সব জেনে শুনে আমার সাথে মজা নিয়েছেন..? আর আমি বোকার মতো বুঝতেও পারিনি.. আপনি অনেক খারাপ। আমাকে অনেক কষ্ট দিয়েছেন। আমি আপনাকে কখনো খমা করবো না।
মৃদুল মুচকি হেসে বোকা বউটাকে বুকের মাঝে লুকিয়ে নিয়ে বলল: খমা করতে হবে না। আমাকে শান্তি দেওয়ার জন্য হলেও থেকে যাও আমার জীবনে। তুমিময় প্রেম দন্ডে আমি সারাজীবন দন্ডিত হতে চাই।