বন্ধুদের সাথে হাসি আনন্দের ভার্সিটির সময়টা ভালই কেটেছে।
তৃধা আজকে দুইটা ক্লাস কম করে বাড়ি ফিরেছে।
যদিও আহিয়ান জানে না। সে মূলত আহিয়ান কে সারপ্রাইজ দেওয়ার জন্য ফিরেছে।
যেহেতু আজকে টিয়া কাজে আসেনি সেও তো সকালের তৃধা নাস্তা বানিয়েছিল ।
সকালে বেরোনোর সময় আহিয়ান বলেছিল দুপুরের খাবার তার কোন রেস্টুরেন্টে খেয়ে নিবে।
তৃধা আজকে প্লান করেছে আহিয়ান ভাইয়ের জন্য বিরিয়ানি বানাবে।
কিন্তু কথা হলো সে তো এসব রান্না জানে না।
, ক্লাসের সময় পিঠা যখন এসব নিয়ে চিন্তিত। তখন ওকে সমাধান দেয়। ইউটিউব দেখে রান্না করতে।
তাই ত্রিধার দেরি না করে বাড়ি ফিরে এসেছে।
দুপুরে তীব্র রোদ। আকাশের মাঝখানে সূর্যটা যেন আগুনের লাভার মত ঝলসে উঠেছে।
চারপাশের বাতাস গরমে ভারী হয়ে আছে। রাস্তাঘাট প্রায় ফাঁকা। ভার্সিটির বড় গেটের সামনে পিস ঢালা রাস্তার উপর রোদের ঝিলিক পড়ে কাঁপছে।
যেন গলতে বসেছে। এই তপ্ত রোদে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে আহিয়ান।
কপালের ঘাম ছোট ছোট বিন্দুতে ঝরে পড়ছে।
তবুও সে একটু সরেনি। এক হাতে ফোনটা নিয়ে ত্রিধাকে কল করছে।
চারিপাশের নিস্তব্ধতার মাঝেও দূর থেকে পাখির ক্লান্ত ডাক ভেসে আসছে।
রোদের তাপে চোখ একটু কুঁচকে আছে আহিয়ানের।
কিন্তু তার দৃষ্টি স্থির ভার্সিটির গেটের দিকে। যেন যেকোনো সময় ত্রিধা বেরিয়ে আসবে।
ফোনটা কানে নিয়ে নিঃশব্দে অপেক্ষা করতে লাগল দুপুরের তপ্ত রোদে। নিরব ক্যাম্পাস ও তার অপেক্ষার মাঝে মনের ভিতর কেমন এক অস্থিরতা কাজ করছে।
তেমনি এক ক্লান্ত দুপুরে ত্রিধা কিচেনে ব্যস্ত। মেয়েটা পাকা গিন্নির মত কোমরের শরীরের আঁচল বোঝে রান্না করছে।। হঠাৎ ফোন বেজে উঠতেই সে ব্যস্ত হতে ফোনটা রিসিভ করল।
তখনই শোনা গেল আহিয়ান ভাইয়ের কণ্ঠস্বর: কোথায় তুই...?
সেই কখন থেকে কল দিচ্ছি।
তৃধা হাতের উলটো পিঠ দিয়ে ঘাম মুছে বলল। আমি বাড়িতে আপনিও সরাসরি বাড়িতে চলে আসুন।
আহিয়ান চিন্তিত কন্ঠে জিজ্ঞাসা করল: এই সময় তুই বাড়িতে কেন..?
তোর শরীর ঠিক আছে তো..?
—হ্যাঁ আমি ঠিক আছি।. আপনি তাড়াতাড়ি বাড়ি চলে আসুন।
—আগে বল তোর কিছু হয়েছে..?
—আরে না পাগল... ভালো লাগছিলো না তাই দুইটা ক্লাস না করে চলে এসেছি...
আপনি বিজি আছেন ভেবে কল দেইনি।
ভেবেছিলাম আপনি নিজেই তো আমাকে না পেয়ে কল দিবেন।
আহিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল: আচ্ছা ঠিক আছে আমি আসছি...
কথাটা বলে আহিয়ান ফোন কেটে দিল।
এদিকে তৃধা তাড়াতাড়ি শাড়ি হাতে ঢুকলো ওয়াশরুমে।
আহিয়ান ভাই ফেরার আগে আগে সাওয়ার নেওয়া জরুরী। আজকে সে খুব তাড়াতাড়ি শাওয়ার নিল। ওয়াশরুম থেকে বের হতেই কানে আসলো কলিং বেলের শব্দ।
সে এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল মেইন গেটের দিকে।
দরজা খুলতে সামনে এলো আহিয়ানের ক্লান্ত মুখ।
রোদের তাপে ফর্সা চেহারা লাল হয়ে গেছে।
আহিয়ান ভেতরে প্রবেশ করে ত্রিধার দু পদে হাত রেখে চিন্তিত ভঙ্গিতে বলল: কি হয়েছে তোর..?
শরীর ঠিক আছে তো..?
তৃধা ওকে চিন্তিত দেখে মুচকি হেসে বলল: আরে আমি ঠিক আছি... আপনি ফ্রেশ হয়ে আসুন।
—সত্যি ঠিক আছিস তো...
—হুম
—আচ্ছা ঠিক আছে...
কথাটা বলেই আহিয়ান আবারও বাহিরে বের হতে যেতে চাইলে।
তখনই তৃধা আজকে বলল আবার কোথায় যাচ্ছেন..?
আহিয়ান পিছনে তাকিয়ে জবাব দিল: ভেবেছিলাম তোকে নিয়ে রেস্টুরেন্টে খেয়ে, বাড়িতে পৌঁছে দিয়ে তারপর হাসপাতালে যাবো... তুই যেহেতু বাড়িতে এসে গেছিস তাই পার্সেল করে নিয়ে আসতেছি...
তৃধা স্বামীর বাহু জড়িয়ে ধরে মৃদু হেসে বলল: আপনাকে এখন কোথাও যেতে হবে না আমি আপনার জন্য বিরিয়ানি রান্না করেছি...
আহিয়ান অবাক কন্ঠে বলল: বিরিয়ানি আর তুই.. ত্রিধা খানিকটা মন খারাপ করে বলল: এভাবে কেন বলছেন.. আমি রান্না পারি না বলে এভাবে বলতে হবে।
আহিয়ান এবার হালকা ঝুঁকি মেয়েটার নাকে না খসে বলল: আমার কিউট এঞ্জেল রাগ করে না...
আমি তোমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলতে চাইনি। জাস্ট অবাক হয়েছি।
সরি সুইটহার্ট। তৃধা এবার ঠিক করে হেসে দিয়ে বলল: হয়েছে আর ঢং করতে হবে না...
অতঃপর বিড়বিড় করে বলল: আমার মন গলানোর জন্য তুমি করে বলা হচ্ছে এখন...
আহিয়ান কথাটা শুনে ওর গাল টেনে বলল: তুই চাইলে কিন্তু সব সময় বলতে পারি...
তৃধা কিসিনের দিকে যেতে যেতে বলল: লাগবেনা.. কখনো তুই কখনো তুমি দুইটা মিশিয়ে শুনতে আমার অনেক ভালো লাগে।
তাই এভাবে চলুক আজীবন।
সেটা শুনে আহিয়ান এক আঙ্গুল দিয়ে মাথা চুলকে হাঁটলো ওয়াশরুমের দিকে।
এদিকে রিহানদের বাড়িতে দুই শাশুড়ি বৌমা মিলে আজকে অনেক আইটেমের রান্না করেছে। যদিও আহিয়া সকল রান্না জানে না। তবে শাশুড়ির সাহায্যে আজকে অনেক কাজ করেছে। যা তার জীবনের প্রথম। এর মাঝে একবার খান বাড়িতেও ভিডিও কলে কথা হয়েছে। মেঘ তো অনেক খুশি ওদের শাশুড়ি বৌমার গুড বন্ডিং দেখে।
তবে এসবের মাঝে রিহানের মুখ ভার। বেচারা আগামীকাল থেকে অফিসে চলে যাবে। কিন্তু তার একমাত্র বউ তাকে পাত্তাই দিচ্ছে না । বউটা কি সে কিছুতেই বোঝাতে পারছে না আজকের দিনটাই তো বাড়িতে আছে সারাদিন রুমে থাকলেই কি এমন হয়।
আহিয়া পাখিটা একটু পরপর উড়াল দিয়ে হয়তো ড্রয়িং রুমে চলে যায়, নয়তো দাদুর রুমে চলে যায় নয়তো মায়ের সাথে কিচেনে চলে যায়। আল্লাহর বান্দী যত জায়গায়ই যাক না কেন রিহানের কাছে আসতে চায় না। সে কি একবার বলেছে তার জন্য এত রান্না করতে,,,,? সে তো চায় বউটা সারাদিন তার কাছাকাছি থাকুক। বিয়ের আগে ভেবেছিল এই আখিয়া পাখিকে বিয়ের পর খাঁচায় বন্দী করে শাস্তি দিবে তাকে এত কষ্ট দেওয়ার জন্য। কিন্তু এই মেয়ে তো বিয়ের পর টর্চারের পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে।
ওর ভাবনার মাঝে লক্ষ্য করল আহিরা সাওয়ার শেষ করে বেরিয়েছে। ফর্সা শরীরে কালো থ্রি পিস টা কি সুন্দর মানিয়েছে। ভেজাস স্নিগ্ধ তাকে গলায় থাকা তিলটা জ্বলজ্বল করছে। রিহান সেদিকে তাকিয়ে ঢোক গিলল।
অতঃপর উঠে গিয়ে আহিয়াকে জড়িয়ে ধরে এনে তার কোলে বসালো। আহিয়া মুত্র মুচকি করতে করতে বলল: ইস এ ঘর দুপুর বেলা কি শুরু করলেন আপনি,,,? নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে।
রিহান আহিয়ার ভেজা চুলে মুখ ডুবিয়ে জোরে স্বাস টেনে বলল: দুনিয়ার সকলের জন্য চিন্তা হয় তোমার শুধু আমি ছাড়া তাই না।
মাহিয়া বসল রিহানের অভিমান তাই সে এবার ঘরে বসে রেহানের দু গালে হাত দিয়ে বলল: বোকার মতো কথা কেন বলছেন রিহান,,,,? গত কয়েকদিন তো আপনার সাথেই ছিলাম । এক মুহূর্তের জন্য তো আপনার থেকে দূরে যায়নি কিন্তু এখন তো এখানে ফ্যামিলি আছে তাই না তাদের কাছেও তো যেতে হবে।
রিহান অভিমানী কন্ঠে বলল: কাল থেকে তো সারাদিন থাকবো না। তখন তাদের সময় দিও আজকে বাকিদের সময় আমার কাছে থাকো।
আহিয়া এবং মৃদু হেসে বলল : চলুন আগে লাঞ্চ করে আসি তারপর বাকিটা সবাই আপনার সাথেই থাকব।
মুহূর্তে এই ছেলেটার ঠোটে বিজয়ের হাসি ফুটল। অতঃপর দুজন গেল লাঞ্চ করতে।
___এটা কি রান্না করেছো বউ...?
আহিয়ান এর প্রশ্নের ত্রিধা জবাব দিল: দেখতে পাচ্ছেন না বিরিয়ানি।
___ও আমি তো ভাবছিলাম সাদা খিচুড়ি।
ত্রিধা আশ্চর্য কন্ঠে বলল: কি এত কষ্ট করে আপনার জন্য বিরিয়ানি রান্না করলাম আর আপনি বলছেন সাদা খিচুড়ি।
আহিয়ান মৃদু হেসে কিছুটা খাবার মুখে দিয়ে বলল: খেতে তো ব্রিয়েনের মতই হয়েছে কিন্তু দেখতে খিচুড়ির মত নরম কেন,,,?
তৃধা হালকা গাল ফুলে অভিমানী কণ্ঠে বললো: আমি কি জানি,,,? আমাকে তুই ইউটিউবের আপুরা যতটুকু পানি দিতে দেখিয়েছেন আমি ততটুকুই দিয়েছি। পরে দেখি চাল নরম হয়ে গিয়েছে।
আহিয়ান এবার মুচকি হেদার মুখের সামনে খাবার ধরে বলল: দেখতে যাই হোক খেতে কিন্তু খুব ভালো হয়েছে খেয়ে দেখো।
তৃধা মুখে খাবার নিয়ে বলল: লবণ বেশি হয়েছে বলেননি কেন..?
___নো প্রবলেম খেতে ভালো লাগছে তাই বলিনি
কিছুক্ষণ তাকিয়ে রইল আহিনের দিকে সেটা দেখে আসিয়ান নিজেও তাকালো। অতঃপর দুজনেই ফিট করে হেসে দিল।
দেখতে দেখতে বেলা তিনটা। নতুন সংসারে শোভা তেমন কাউকেই চিনে না গতকাল রাতে জ্ঞান ফেরার পর থেকে সে তাদের নিজেদের রুমে ছিল। সকালবেলা মৃদুল নিজস্ব সভা কে তার আব্বু আম্মুর কাছে নিয়ে যায়। যদিও সভাকে তারা আগে দেখতে গিয়েছিল। কিন্তু সে তো তাদের দেখিনি এমনকি তাদের দিকে মাথা তুলেও তাকায়নি তাহলে কি করে চিনবে,,
সকাল সকাল তার গুণধর স্বামীর দৌলতে শ্বশুর শাশুড়িকে তার চেনা হয়েছে। অতঃপর তাদের সাথে নাস্তা করে তাড়াহুড়ায় তাকে ভার্সিটির জন্য বের হতে হয় । এ সংসারে আরো কেউ আছে কিনা তার কিছুই শোভা জানে না।
ভার্সিটি ছুটি হওয়ার পর মৃদু নিচে থাকে বাড়ি নিয়ে যায়। বাড়ি ফেরার পর ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই দেখা মিলল আরো কয়েকজনের সাথে। সোভাকে দেখে তার শাশুড়ি মাইসা এসে এগিয়ে এসে বলল: এসো বৌমা তোমাকে আমার বোনের সাথে পরিচয় করিয়ে দেই।
কথা বললেই মাইশা বোমাকে নিয়ে গেল সোফার দিকে। সেখানেই বসে আছে মালা। মালা কি দেখে শোবা সালাম দিল।
মালা মৃদু হেসে সালামের উত্তর নিয়ে বলল: আমি কিন্তু তোমার একমাত্র খালা শাশুড়ি বৌমা,,, তোমাকে তোমার শাশুড়ি মায়ের সাথে বিয়ের আগে দেখতে গিয়েছিলাম কিন্তু তুমি তো চোখ তুলে তাকালে না। আবার গতকাল কেউ বিয়ের পর থেকে অজ্ঞান ছিল তাই আর পরিচিত হওয়া হয়নি।
সভা সৌজনামূলক হেসে বলল: ভালো আছেন আন্টি।
___আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন জায়গায় তোমার কেমন লাগছে...?
___ভালো আন্টি...
অতঃপর আরো কিছু কথাবার্তা বলে সকলে মিলে লাঞ্চ করতে বসলো।