দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত এলো। শোভা রুমে এসে দেখল মৃদুল বেলকনিতে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। মেয়েটা এদিক সেদিক এক নজর তাকিয়ে নজর ঘুরিয়ে নিল। অতঃপর বিছানা পরিষ্কার করে লাগেজ বের করল জামা কাপড় গোছানোর জন্য।
এই লোকের সাথে শেয়ার কথাই বলবে না। তাকে ইচ্ছে করে এত কষ্ট দেয়া হয়েছে। তার সোধ হারে হারে তুলবে। তাইতো মৃদুল অফিস থেকে ফেরার পর সে একবারও রুমে আসেনি।
পুরোটা সময় সে ড্রয়িং রুমে শাশুড়ি খালা শাশুড়ি ও তাদের ছেলে মেয়েদের সাথে কাটিয়েছে। , তবে একটা বিষয় ভাবলে তার খুব খারাপ লাগে। মালা আন্টিরা কালকে চলে গেলে সে পুরো বাড়িতে একা হয়ে যাবে।
তখন বাড়িতে তারা শাশুড়ি বৌমা ছাড়া আর কেউ থাশাশুড়ি তার এটা ভেবে খুব মন খারাপ হচ্ছে যে তার কোন ননদ বা দেবর নেই।
এসব নিয়ে তো তারা এতক্ষন গল্প করছিল। এমনকি সে আজকে জানতে পেরেছে মৃদুল আহিয়ান ভাইয়া থেকে গুনে গুনে তিন বছরের বড়। আর রিহান ভাইয়ার থেকে এক বছরের।
সোভা প্রথমে বিশ্বাসী করতে চাইনি। কারণ ওদের সব বন্ধুকে একই বয়সের লাগে।
পরবর্তীতে মৃদুলের আম্মুজানায়, আহিয়ান ভাইয়ের মায়ের বিয়ের এক সপ্তাহ পর নাকি মৃদুলের জন্ম।
আর তৃধা আম্মুর গায়ে হলুদের দিন রাতে রিহানের জন্ম হয়।
আরিহান ভাইয়ের জন্মের দুদিন পর জানতে পারে আহিয়ান ভাইয়ের আম্মু প্রেগন্যান্ট।
এদের তিন বন্ধুর জন্মের হিস্ট্রি শুনে, সোভা মাথা যেন পেচিয়ে গেছে। ওর ভাবনার মাঝে বুঝতে পারল কেউ ওকে পিছন থেকে জড়িয়ে ধরেছে।
সোভা ঘাড় ঘুরিয়ে তাকাতে চাইলে মৃদুল চুপ করে একটা চুমু দিয়ে বলল: সরি জান পাখি আর কতক্ষণ রাগ করে থাকবে...? এবার একটু কথা বলো প্লিজ।
শোভা মুখ ভার করে মিদুলের উদ্দেশ্যে বলল: আপনি আমাকে যে কষ্ট দিয়েছেন তার থেকে এটা কিছুই নয়.
মৃদুল শোভাকে নিজের দিকে ঘুরিয়ে বলল:-সরি বললাম তো....
ওর কথায় মেয়েটা কোন প্রতিক্রিয়া না দেখিয়ে নিচের দিকে চুপ করে তাকিয়ে আছে। সেটা দেখে মৃদুল দুকানের চিমটি দিয়ে বলল: আর জীবনে এমন ভুল হবে না বউ, তোমাকে আর কখনো কষ্ট দিব না । তুমি চাইলে এই মৃদুল মাহবুব, সারা জীবন তোমার আঁচল ধরে ঘুরবে।
শোভা কিছুক্ষণ থামেরে দাঁড়িয়ে থেকে ফিক করে হেসে দিল। সেটা দেখে মৃদুল ও হেসে ফেলল।
শোভা মুচকি হেসে ওকে সরিয়ে দিয়ে বলল: উফ সরুন তো.. হাতের কাজগুলো গুছিয়ে নিতে দিন..
মৃদুল ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল: সরে গেলে কি করে হবে.. বিয়ে করেছি 24 ঘন্টা পার হয়ে গেছে.. এখনো বউটাকে ঠিকমতো কাছে পেলাম না।
শোভা নিচের দিকে তাকিয়ে বিড়বিরিয়ে বলল: ঠোট কটা নিলজ্জ পুরুষ..
দেখতে দেখতে কেটে গেল দুইটা বছর।
সময় যেন সত্যিই অদ্ভুত। কখনো ধীরে ধীরে হাটে কখনো চোখের পলকে পার হয়ে যায়। দু বছর আগে ছিল নতুন নতুন সম্পর্ক, লাজুক শুরু, চেনা অচেনা মানুষদের নিয়ে দ্বিধা অভিমান।
আর আছে সম্পর্কগুলো ধীরে ধীরে হয়ে উঠেছে গভীর আপন ও অটুট।
সেই নতুন সংসারের অনারি মেয়ে ত্রিধা আর অনারি নেই। তৃধা এবার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। দক্ষ হতে লেখাপড়ার পাশাপাশি সংসারও সামলায়
টিয়া এখনো এ বাড়িতে কাজ করে। কিন্তু আহিয়ান স্ত্রী তার হাতের রান্না খেতে বেশি পছন্দ করে।
তাই রান্নার কাজগুলো তৃধায় সামলায়।
তারা আগের ফ্ল্যাট টা চেঞ্জ করে নতুন ফ্ল্যাট এসেছে। এক বছর হল, এই ফ্ল্যাটটায় বড় বড় তিনটা বেডরুম বিশাল ডাইনিং স্পেস কিচেন বেলকনি সবমিলিয়ে পারফেক্ট।
এখন আহিয়ান একজন এমবিবিএস ডক্টর। এমবিবিএস শেষ করার পর সে পোস্ট গ্রাজুয়েট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। neurosurgery এ ট্রেনিং শুরু করে। এই ট্রেনিং এর সময় তাকে মানুষের, brain, spinal cord এবং শরীরের বিভিন্ন peripheral , nerves সংক্রান্ত জটিল রোগের অপারেশন শেখানো হয়।
হাসপাতালে ডিউটি অপারেশন থিয়েটারের সার্জারি ট্রেনিং নিয়ে সারাদিন ভীষণ ব্যস্ততাকে আহিয়েন।
কিন্তু এত ব্যস্ততা নিয়েও, বাড়িতে ফিরে কখনো বিশ্রাম নেয় না। গভীর রাত পর্যন্ত পাশের রুমে, কোন গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে।
তৃধা কৌতূহ নিয়ে অনেক কয়েকবার জিজ্ঞাসা করেছে। কি নিয়ে এত রিসার্চ করছেন আপনি..?
প্রথমবারে আহিয়ান মুচকি হেসে নাক আলতো করে টেনে দিয়ে বলেছে-যেদিন সফল হব সেদিন জানতে পারবে তোমার স্বামী কত বড় মহৎ কাজ করেছে।
তৃধা এখনো কিছু বুঝতে পারে না শুধু অবাক হয়ে স্বামীর দিকে তাকিয়ে থাকে।
কারণ আহিয়ানের চোখে তখন এক দৃঢ়তা দেখা যায়।
যেন সে সত্যি কোন অসম্ভব স্বপ্নকে সম্ভব করার পথে হাঁটছে।
এর মাঝে খান বাড়ির অনেকে এসেছে তাদেরকে খান বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আহিয়ান জানিয়েছে তাদের এখনো জীবনে অনেক কিছু করার বাকি আছে।
তারা স্বামী-স্ত্রী দুজনেই গত দুই বছরে একবারও খান বাড়িতে পা রাখেনি।
তবে আহিয়ানের পাপা সাজ্জাদুল খান আবির ছাড়া সকলের আসা যাওয়া আছে এই বাড়িতে।
আহিয়ান জানে তার বাবা তাকে এখনো একা ছাড়েনি আর ছাড়বো না। এই দুই বছরে এসে অনেকবার লক্ষ করেছে তার পাপা দূর থেকে তাকে সাহায্য করার চেষ্টা করছে।
তার সাথে বাবার যোগাযোগ না থাকলেও তার বাবা সব সময় তার খোঁজখবর রাখে।
এমনকি আহিয়ান নিজেও রেখেছে তার বাবার খোঁজখবর। বাবা ছেলের এই অভিমান কবে ভাঙবে কেউ জানে না। তবে একটা কথা সত্যি একজন আরেকজনকে ছাড়া অসম্পূর্ণ।
আজ শুক্রবার সকালে নরম রোদ এসে পড়েছে আহিয়ানের চোখে মুখে।
হালকা বাতাসে আম গাছের পাতা গুলো মৃদু শব্দ করে দুলছে।
আহিয়ান বিছানা হাতরে দেখল ত্রিধা পাশে নেই।
মেয়েটা শুক্রবারের দিনেও ফজরের নামাজ পড়ে আর ঘুমায়নি।
ভেবেই আহিয়ান বিরক্ত হল। সে উঠে ফ্রেশ হয়ে গেল পিছনের দিকে। সেখানে গিয়ে দেখল ত্রিধা ব্যস্ত হতে নাস্তা বানাচ্ছে।
দুই বছর আগে ইউটিউব দেখে রান্না করা মেয়েটা এখন বেশ ভালো রান্না শিখেছে। গ্যাসের চুলার একদিকে ডিম হচ্ছে অন্যদিকে পরোটা।
এই সময় পিছন থেকে কেউ একজন এসে কমড় জড়িয়ে ধরতে তৃধা চমকে উঠল।
—এই ভোরবেলা আবার কি শুরু করলেন আপনি..?
পেছন থেকে আহিয়ানের মৃদু হাসি শোনা গেল।
—বউকে জড়িয়ে ধরতে আবার সময় লাগে নাকি...
তৃধা মুখ গম্ভীর করার চেষ্টা করে বলল।
—হুটহাট পিছন থেকে জড়িয়ে ধরার অভ্যাসটা আর গেল না আপনার..
—কেন যাবে..? আমি কি বুড়ো হয়ে গেছি..? ভুলে যাস না এখনো কিন্তু একটা বাচ্চার বাপও হয়নি..
তৃধা আহিয়ানকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল: সকাল সকাল ঘুম না করে ডাইনিং টেবিলে জান নাস্তা নিয়ে আসছি...
তাড়াতাড়ি নাস্তা শেষ করে আমাকে আবার দুপুরের জন্য রান্না করতে হবে।
আহিয়ান কিচেনে দেয়ালে হেলানি দিয়ে দুহাত বুকে গুঝে বলল: আজকে এত তাড়াহুড়ো করছিস কেন..?
তৃধা কপালে ভাত খেলে খুন্তিটা নাড়াতে নাড়াতে বলল:-এর মাঝেই ভুলে গেলেন সব...? তাইতো বলি কাজের চাপ টা একটু কমান.. এত কাজ করলে অসুস্থ হয়ে পড়বেন।
আহিয়ান ত্রিধাক এর টেনে নিজের কাছে এনে বলল;-প্রশ্ন না করলে বড় হওয়া যায় না পড়ি..
তৃধা মুখ ভার করে বলল: এত বড় হওয়ার চক্করে এখন তো আমাকে সময় দিতে পারছেন না..
মহান আল্লাহতালা এখন আমাদের অনেক ভালো রেখেছেন।
ভবিষ্যৎ হয়ে হয়তো অর্থ সম্পদ আরও দিবেন। কিন্তু আমাদের এই শখের বয়সটা আর থাকবে না।
আহিয়ান বুঝলো তার বউয়ের অভিমান, অতঃপর দুহাতে মুখটা আগলে নিয়ে গভির কন্ঠে বলল:-সরি এঞ্জেল রাগ করে না।
আজকের রিহান ও আহিয়া আসলে সবাই মিলে ঘুরতে যাব।
তৃধা আহিয়ানের থেকে ছুটে খাবারের প্লেটগুলো টেবিলে রাখতে রাখতে বলল;-আপনি কি ভুলে গেছেন আহিয়া আপু ছয় মাসের প্রেগন্যান্ট..
সে কি যাবে আমাদের সাথে..?
আহিয়ান তৃধার কিছু কিছু চেয়ার টেনে এসে বসে বলল:- আরে যাবে..
রেহান ওকে ঠিক সামলে রাখবে। তৃধা কফির কাপটা আহিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল: রিহান ভাইয়া আপনাকে কি বলেছে.. আজকে তারা থাকবে তো..?
আহিয়ান কফিতে চুমুক দিয়ে বলল: আগামী দুই তিন দিন ওরা এখানেই থাকবে রিহান এখান থেকে অফিসে যাওয়া আসা করবে...
তৃধা খুশিতে লাফিয়ে উঠে বলল সত্যি.
—হ্যাঁ..
এদিকে শহরের অন্য প্রান্তে রিহানদের সকালটা শুরু হয়েছে সম্পূর্ণ অন্যভাবে।
ড্রয়িং রুমে বসে ল্যাপটপের কাজ করছে রিহান।
অফিসে নতুন প্রজেক্ট নিয়ে এসে কয়েকদিন ধরে প্রচুর ব্যস্ত। এর মাঝে আহিয়া বায়না ধরেছে ভাই ভাবির কাছে গিয়ে কয়েকদিন থাকতে চায়।
মেয়েটার এখন ছয় মাস চলতেছে হঠাৎ হঠাৎ, মেয়েটা এসে বায়না ধরে বসে থাকে।
মাঝরাতে আইসক্রিম চকলেট খেতে চায়। তার জন্য রিয়ান সবকিছু আগে আগেই এনে বাড়িতে রাখে।
একদিন মধ্যরাতে বায়না ধরেছে ভুনা খিচুড়ি খাবে। কি আর করার ইউটিউব দেখে বউকে খিচুড়ি রান্না করে দিয়েছে।
রিহান খুশি মনে তার আহিয়া পাখির সকল বায়না পূরণ করে। যেমন আজকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আহিয়ানদের বাড়িতে নিয়ে যেতে হবে।
সময়ের তালে তলে সকলের জীবনে পরিবর্তন আসে। নাজমুল রিদিকে প্রেমের প্রস্তাবে রাজি করতে পেরে সরাসরি বাবা-মায়ের দ্বারায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। ছয় মাস আগে ওদের পারিবারিকভাবে এনগেজমেন্ট হয়েছে। নাজমুলের লেখাপড়া শেষ হলেই বিয়ে।
শোভা ও মিদুলের টম এন্ড জেরির সংসার ভালোই চলছে। ছোটখাটো খুনসুটিতে ভরে থাকে সারাক্ষণ। এই দুই বছরের শোভা শ্বশুর-শাশুড়ির মন খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছে। তারা এখন বৌমাকে চোখে হারায়।