ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

165

লেখক: ফারজানা মনি

দুই বছরে অনেক কিছু পালটে গিয়েছে খান বাড়িতে। ধীরে ধীরে তারাও ছেলেমেয়েদের শোক কাটিয়ে উঠেছেন। মোজাম্মেল খান গত দু মাস হয়েছে রিটায়ার্ড নিয়েছেন বিজনেস থেকে। যদিও তিনি এতো তারাতাড়ি চান কি কিন্তু দু মাস আগে তার একটা মিনি স্টক হয়েছিল। তখন ৭ দিন হসপিটালে থাকতে হয়েছিলো। তারপর থেকেই আবির, তানভীর, আদি ওনাকে আর অফিসে যেতে দেয় না। এখন পুরটা সময় নাতি নাতনিদের সাথে আর বড়ো ভাই আলি আহাম্মদ খানের সাথে গল্প করতে করতে। গত জানুয়ারির ৫ তারিখ আদি ও রাইয়ের দ্বিতীয় সন্তান পৃথিবীর মুখ দেখেছে। আদিবাতো পুতুলের মতো একটা ভাইয়া পেয়ে ভীষণ খুশি। আবির একমাত্র ভাতিজাকে আদর করে নাম দিয়েছেন আব্রাহাম খান। আব্রাহাম এর বয়স ১ বছর ছোট ছোট পায়ে দারিয়ে পাপা পাপা বলা সিখেছে। কিন্তু হাটতে পারে না। আদিবার বয়স ৭ বছর সে ২য় শ্রেণির ছাত্রি। সময়ের সাথে সাথে তার দুষ্টমির পরিমান আরো বেরেছে। আজকাল পরতে বসলে তার নাকি খিদে পায়, মাথা ঘুরায়, মাঝে মধ্যে নাকি আবার পেট ব্যাথাও করে। আদি বাড়ি ফিরলে রাই এসব নিয়ে অভিযোগের বক্স খুলে বসে।

খান বাড়ির সকলের সাথে আগের মতোই মিল। সকলের প্রতি সকলের সেই আগের মতোই টান। খান বাড়ি থেকে অনেকেই আহিয়ানদের বাড়িতে যায়। সকালে যায় বিকেলে চলে আসে বা রাতে।

একবার তৃধার ভিষন জ্বর হয়েছিল তখন বন্যা গিয়ে কিছুদিন মেয়ের কাছে ছিল। তখন তানভীর আহিয়ানকে অনেক রিকোয়েস্ট করেছিল তৃধাকে খান বাড়িতে আসতে দিতে কিন্তু আহিয়ান রাজি হয়নি।

বিয়ের পর থেকে রিহান আহিয়াকে একা এক রাতের জন্যও থাকতে দেয় নি। যখন বেশি মন খারাপ হয়েছে নিজি সকালে গিয়ে দিয়ে অপিসে গিয়েছে আবার ফেরার সময় নিজে সাথে করে নিয়ে এসেছে।

আবির আদিকে দিয়ে ওনেকবাট ইনিয়ে বিনিয়ে আহিয়ানকে বাসার আনার চেষ্টা করেছে কিন্তু কোন লাভ হয় নি।

আহিয়ান তৃধার বন্ধু বান্ধব অনেকেরি বিয়ে হয়ে গিয়েছে । আবার অনেকে করে নি। অলকের বাবা জামশেদ সিনিয়র ডাক্তার হওয়া সত্তেও অলকের কখন এসবে মন ছিল না। সে এখন বর্তমানে নিজের ছোট খাটো একটা বিজনেস স্টার্ট করেছে। হঠাত করেই পালিয়ে বিয়ে করে সে। ছেলের এমন খামকেয়ালি পোনা প্রথমে মানতে না চাইলেও পরবর্তীতে মেনে নেয় সে।

নির্জন এখনো বিয়ে করে নি। কেন জানি বিয়ে নিয়ে বড্ড অনিহা তার। তার আম্মু অনেক মেয়ে দেখেছে কোন মেয়ে পছন্দ হয়নি তার।সে এখন সফটওয়্যার কম্পানিতে জব করে।

রিহান মাঝে মধ্যে মজা করে বলে দোস্ত আর কয়েকটা দিন অপেক্ষা কর আমার একটা মেয়ে হলে তার শাশুড়ীকে বিয়ে করিস মেয়ের শাশুড়ী হিলে তো তোর বেয়ন হবে। একবার ভেবে দেখ তোর কেমিস্ট্রি টা কত সুইট।

ওর কথা শুনে সকলেই হাসে। বন্ধু বান্ধবদের কথায়ও কোন ভাবান্তর হয় না তার। ওর মতে জাকে দেখে ওর চোখ আটকে যাবে তাকেই বিয়ে করবে প্রয়োজন জোর করে...

বাকি অংশ রাতে দেওয়া হবে।.......

সকালের ঠান্ডা হাওয়ায় লন্ডনের শহরটা আজ আরও ব্যস্ত।

রাইসাকে ভার্সিটিতে ভর্তি করানোর সব কাজ শেষ করে তাশফিন তাকে নিজের অফিসে নিয়ে এলো।

উঁচু কাঁচের বিল্ডিং, চারদিকে ব্যস্ত মানুষ,

সবকিছুই রাইসার কাছে নতুন লাগছিল।

তাশফিন ধীরে বলল,

“শোনো, আজকে সবাই জানে না যে আমি বিয়ে করেছি। তাই তুমি একদম স্বাভাবিক থাকবে, ঠিক আছে?”

রাইসা ভুরু কুঁচকে তাকাল।

“মানে? আমাকে লুকিয়ে রাখবেন নাকি?”

তাশফিন মুচকি হেসে তার দিকে ঝুঁকে বলল,

“না, পাগলি। শুধু আজকের দিনটা একটু ম্যানেজ করো। একটা জরুরি মিটিং আছে।”

রাইসা ঠোঁট ফুলিয়ে বলল,

“আচ্ছা… কিন্তু আমাকে একা রেখে যাবেন না।”

“ওয়েটিং রুমে বসো। আমি একটু পরেই আসছি।”

রাইসা অনিচ্ছা নিয়েই বসে রইল।

কিছুক্ষণ পর থেকেই তার একা একা ভালো লাগছিল না।

চারপাশে অচেনা মানুষ, অচেনা পরিবেশ।

সে ধীরে উঠে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে তাশফিনের মিটিং রুমের সামনে এসে দাঁড়াল।

ভিতরে তাশফিন ফোনে কারো সঙ্গে সিরিয়াসভাবে কথা বলছে।

রাইসা দরজা একটু খুলে ভেতরে ঢুকে পড়ল।

তাশফিন অবাক হয়ে তাকাল।

“রাইসা! তুমি এখানে কি করছ?”

রাইসা একটু অভিমানী গলায় বলল,

“ওখানে একা একা ভালো লাগছে না। আমিও এখানে থাকবো।”

তাশফিন কিছু বলার আগেই দরজার বাইরে পায়ের শব্দ শোনা গেল।

ক্লায়েন্টরা এসে গেছে।

তাশফিন দ্রুত চারদিকে তাকিয়ে ফিসফিস করে বলল,

“চুপ! ওরা চলে এসেছে।”

রাইসা অবাক হয়ে দাঁড়িয়ে আছে।

তাশফিন তাড়াতাড়ি তাকে বড় কনফারেন্স টেবিলের নিচের ফাঁকা জায়গায় বসিয়ে দিল।

“একদম চুপচাপ থাকবে, ঠিক আছে?”

রাইসা চোখ বড় বড় করে তাকাল, কিন্তু কিছু বলল না।

পরের মুহূর্তেই কয়েকজন ক্লায়েন্ট রুমে ঢুকে পড়ল।

তাশফিন একদম স্বাভাবিক মুখে মিটিং শুরু করল।

রাইসা টেবিলের নিচে বসে প্রথমে চুপচাপ থাকলেও, কিছুক্ষণ পর তার দুষ্টুমি শুরু হলো।

সে ধীরে ধীরে তাশফিনের কোটের নিচের অংশটা টেনে দিল।

তাশফিন কথা বলতে বলতে হালকা থমকে গেল,

কিন্তু মুখে কিছু বুঝতে দিল না।

ক্লায়েন্টদের দিকে তাকিয়ে সে বলল,

“Sorry, continue please…”

রাইসা মনে মনে হেসে ফেলল।

এরপর সে ধীরে তাশফিনের জুতার ফিতা নিয়ে নাড়াচাড়া করতে লাগল।

তাশফিন নিচের দিকে একবার তাকিয়ে চোখে কঠিন একটা ইশারা করল—

চুপচাপ বসে থাকো।

কিন্তু রাইসা তো রাইসাই।

সে নিজের ফোনে তাশফিনকে মেসেজ পাঠাল—

“আমাকে এখানে রেখে মিটিং? বাসায় গিয়ে হিসাব হবে”

ফোনের স্ক্রিনে মেসেজটা ভেসে উঠতেই তাশফিনের ঠোঁটের কোণে চাপা হাসি ফুটে উঠল।

ক্লায়েন্টরা সেটা খেয়াল করতেই একজন বলল,

“Mr. Tashfin, seems like good news?”

তাশফিন মুচকি হেসে বলল,

“Yeah… something very important.”

মিটিং শেষ হতেই দরজা বন্ধ করে সে নিচে তাকাল।

রাইসা মুখ ফুলিয়ে বের হয়ে এলো।

“আমাকে একা রেখে যাওয়ার শাস্তি এটা।”

তাশফিন ধীরে তার দিকে এগিয়ে এল।

চোখে সেই পরিচিত ডার্ক মিষ্টি দৃষ্টি।

“তাহলে শাস্তি দিবে?”

রাইসা একটু পেছাতে পেছাতে বলল,

“হ্যাঁ…”

তাশফিন নিচু স্বরে বলল,

“ঠিক আছে, অফিস শেষে পুরো সন্ধ্যাটা শুধু তোমার।”

রাইসার অভিমানী মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল।

এদিকে সজীব, আশিক ও নীলের জীবন আগের মতই আছে। যদিও মাস ছয়েক আগে নীলের বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়েছিল। কিন্তু নীল রাজি না থাকায় তা আপাতত বন্ধ আছে। তাকে এমবিবিএস পাশ করা পর্যন্ত সময় দিয়েছে পরিবার থেকে।

মেহেদী এখনো দেশে ফিরেনি। তার মিশন শেষ হতে নাকি আরো কয়েক মাস লাগবে। কয়েক মাস কথাটা বলতে বলতেই দেড় বছরের স্থানে দুই বছর পার হয়েছে। ওর দেশে ফিরার আশায় মিশকার বিয়ে আটকে আছে। জুই সেসব নিয়ে রাগ করে গত এক সপ্তাহ হলো মেহেদীর কল রিসিভকরেনা। যাইহোক, পরিশেষে সকলের জীবনের গতি ভালই চলছে।

বিকেলের নরম রোদ ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে জাতীয় স্মৃতিসৌধ-এর বিশাল সবুজ প্রাঙ্গণে। বসন্তের হালকা বাতাসে চারপাশের গাছগুলোর পাতা মৃদু শব্দ তুলে দুলছে। দূরে স্মৃতিসৌধের সুউচ্চ স্থাপত্যটি আকাশের নীল পটভূমিতে যেন আরও গম্ভীর আর মহিমান্বিত হয়ে দাঁড়িয়ে আছে।

ঠিক এই সময়েই সেখানে এসে পৌঁছেছে আহিয়ান, তৃধা, রিহান আর আহিয়া।

গাড়ি থেকে নামতেই বসন্তের সেই মৃদুমন্দ বাতাস চারজনের গায়ে এসে আলতো করে ছুঁয়ে গেল। যেন প্রকৃতিও আজ তাদের স্বাগত জানাচ্ছে।

আহিয়া ও তৃধা দুজনেই আজকে বাসন্তী রঙের শাড়ি পড়েছে। এই আগুন ভরা ফাগুনে দুই বসন্ত-কন্যাকে দেখে চোখ ফেরানো দায়। আহিয়ান ও রিহান তারা কেউই আজকে বাইক নিয়ে আসেনি। আহিয়ার সেফটির কথা ভেবে

রিহানের গাড়িতে করেই সকলে এসেছে। তৃধা লম্বা চুলগুলো খুলে রাখলেও আহিয়া ম্যাচিং হিজাব বেধেছে। দুজনের হাতেই লাল ও বাসন্তীর কম্বিনেশনে রেশমি চুরি।

রিহান ও আহিয়া বেলা 11 টার দিকে বকশিবাজার আহিয়ানের বাড়িতে এসেছে। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করার সময় আহিয়ান জানালো তারা সবাই একসাথে ঘুরতে যাবে। তখন তৃধা বলল সে সাভার স্মৃতিসৌধে যেতে চায়। সেখানে তার আগে কখনো যাওয়া হয়নি। তবে বন্ধুদের কাছ থেকে শুনেছে জায়গাটা নাকি ভীষণ সুন্দর। ওর কথার সাথে সকলেই রাজি হয়ে যায় কিন্তু সমস্যা বাঁধলো অন্য জায়গায়। হঠাৎ করে আহিয়ার কি হলো কে জানে.. বায়না ধরে বসে রইল সে আর তৃধা আজকে শাড়ি পরে বসন্ত বিলাস করবে। আর ছেলেরা পড়বে সাদা অথবা বাসন্তী রঙের পাঞ্জাবি। রিহান আহিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করেছে এ সময় শাড়ি পড়া ঠিক না। যেকোনো সময় হোচট খেয়ে পড়ে যেতে পারে। কিন্তু মেয়েটা শুনলে তো.. তাছাড়া আজকাল রিহানের হয়েছে যত জ্বালা। আহিয়াকে কিছু বললেই মেয়েটা কেঁদে ভাসায়। রিহান তো মাঝে মাঝে বউয়ের মুড সুইং কখন হয় বুঝতেই পারেনা। কি আর করার অবশেষে বউয়ের জড়াজুড়িতে তাকে রাজি হতেই হলো।

সবুজ ঘাসের ওপর দিয়ে ধীরে ধীরে হাঁটছে তারা। চারপাশে ছড়িয়ে আছে শান্ত এক পরিবেশ-কেউ ছবি তুলছে, কেউ নীরবে দাঁড়িয়ে স্মৃতিসৌধের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে পাখির ডাক।

আহিয়া শাড়ির আঁচলটা একটু আঁকড়ে ধরল। বাতাসে তার হিজাবের পেছনের অংশটা এলোমেলো হয়ে উড়ে উঠছে। পাশে হাঁটতে হাঁটতে রিহান মুচকি হেসে বলল-

"দেখেছো আহিয়া পাখি... জায়গাটা কত সুন্দর?"

আহিয়া খুশি মনে মাথা নেড়ে বলল-

"হ্যাঁ... জানেন রিহান আজকে আমার অনেক ভালো

লাগছে।"

ওর কথা শুনে রিহানের মনটাও যেন খুশিতে ছেয়ে গেল। সে আহিয়ার হাত ধরে সামনের দিকে হাঁটছে। আর আহিয়া

আশেপাশের ফুটন্ত অসংখ্য ফুল গুলোকে দেখছে।

ওদের একটু সামনে হাঁটছে আহিয়ান আর তৃধা। তৃধা চারপাশের সবুজ প্রান্তর আর বিশাল স্মৃতিসৌধের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে আছে।

আহিয়ান পাশ থেকে তাকিয়ে মুচকি হেসে বলল-"কি হলো? এত চুপ করে আছো কেন?"

তৃধা ধীরে ধীরে বলল-

"জায়গাটা খুব সুন্দর... পুরো পরিবেশটা যেন মুহূর্তেই মনটাকে ভালো করে দেয়।"

আহিয়ান কিছু না বলে শুধু মাথা নাড়ল।

...

বসন্তের সেই নরম বাতাস আবারো চারজনের গায়ে এসে লাগল। বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে, আর তারা চারজন নিজেদের মত হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে সেই ইতিহাসের নীরব সাক্ষী স্মৃতিসৌধের দিকে।

আহিয়ান তৃধার নরম হাতটি নিজের মুঠো বন্দী করে হাটতে হাটতে কয়েকবার আড় চোখে দেখলো। বউটাকে আজকে পুরো বসন্ত কন্যা লাগছে। ফর্সা শরীরে বাসন্তী রং এর শাড়িটা বেশ মানিয়েছে তৃধাকে। দুহাত ভর্তি ম্যাচিং চুড়ি। খোলা চুল গুলো ফাল্গুনের হাওয়ায় মৃদু মৃদু দুলছে। সেই সাথে দুলছে এই বসন্ত কন্যার শাড়ির আঁচল। চেহারায় খুব বেশি সাজ নেই। তবে মায়াবি দুচোখে গাঢ় করে কাজল আঁকা। কপালে ছোট্ট একটা কালো টিপ আর ঠোঁটে রেড লিপস্টিক। সব মিলিয়ে এক অসম্ভব মায়াবতী সে।

ওর ভাবনার মাঝেই হাতে অনেকগুলো ফুল ও ফুলের মালা নিয়ে একটা ছোট্ট মেয়ে এসে বলল: স্যার একটা ফুল নিবেন

আহিয়ান তৃধার দিক থেকে নজর ঘুড়িয়ে মেয়েটির দিকে তাকালো। তার হাতের বালতিতে রংবেরঙের অনেক ফুল। তাছাড়া হাতের কব্জিতে ঝুলানো গাঁদা, গোলাপ ও রজনীগন্ধা ফুলের মালা।

তৃধা মনোযোগ দৃষ্টিতে প্রতিটা ফুল দেখছে। সত্যি বলতে সে এখানে এসে স্পিচলেস হয়ে গেছে। বিকেলের পরিবেশের সাথে এই জায়গাটা একদম পারফেক্ট।

মেয়েটা ফুলের দাম নিয়ে চলে যেতেই ওর ধ্যান ভাঙলো। তখনই লক্ষ্য করল আহিয়ান ভাই যত্ন সহকারে তার বা হাতে গাধা ও গোলাপ ফুলের কম্বিনেশনের অসম্ভব সুন্দর একটা মালা বেধে দিচ্ছে। তৃধা বেশ অবাক হয়েছে। সত্যি বলতে মালাটা এত সুন্দর, যা ভাষায় প্রকাশ করার মতো না। দুইটা গাঁদা ফুল ও একটা গোলাপ আবার দুইটা গাঁদা ফুল ও একটা গোলাপ। এভাবেই বানানো হয়েছে পুরো মালাটি। যার কারনে হলুদ ও লালের কম্বিনেশনে হাতের চুরির সাথে বেশ মানিয়েছে।

আহিয়ান ফুলের মালাটা পরিয়ে দিয়ে হালকা ঝুঁকে তৃধার হাতে উষ্ণ ঠোঁটের স্পর্শ দিয়ে বলল: You look so beautiful, just like an Angel... and I'm hopelessly addicted to you.

তৃধা লাজুক হেসে বলল: কি করছেন.. আশেপাশে লোকজন আছে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 165 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন