এতক্ষণ সকলের কথাশব্দে ত্রিধা ভিডিও কলে থাকা খান পরিবারকে লক্ষ্যই করেনি। আচমকা আহিয়ান ভাইয়ের হাতে ফোনে ভিডিও কলে সবাইকে দেখে মেয়েটা খানিকটা আশ্চর্য হল। অতঃপর ফোনটা নিজের হাতে নিয়ে সকলের সাথে কথা বলল। ধীরে ধীরে খান পরিবার এর সবাই শ্রীধাকে বার্থডে উইশ করল। দীর্ঘক্ষণ সকলের সাথে কথা বলার পর ত্রিধা কল কেটে দিতে আহিয়ান ধীরে ধীরে ওর দিকে এগিয়ে এলো। তার চোখে ছিল অদ্ভুত এক শান্ত আত্মবিশ্বাস, ঠোঁটের কোণে হালকা হাসি।
সৃধার সামনে এসে থামতে এসে আঙ্গুল ঘুরাতে ঘুরাতে একটা sleek car key fob তুলে ধরল। অতঃপর নিম্নস্বরে বলল__
"Happy birthday, Mrs ariba Khan tridha..."
কথাগুলো বলার ভঙ্গিটা ছিল অদ্ভুত রকমের গভীর_
যেন শুধু একটা শুভেচ্ছা নয় তার ভেতরে লুকিয়ে আছে হাজারো না বলা অনুভূতি।
টিধা কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। সচারচার তাকে এই নামে কেউ ডাকে না। আরিবা খান ত্রিধা নামটা শুধুমাত্র স্কুল-কলেজের সার্টিফিকেটের সীমাবদ্ধ। ছোটবেলা থেকে সে সবার মুখে তৃষ্ণা নামটা শুনতেই অভ্যস্ত। তবে আজ কেন জানি আহিয়ান ভাইয়ের মুখে আরিবা নামটা শুনতে খুব ভালো লাগলো।
আসিয়ান আর একটু এগিয়ে এসে চাবিটা ওর হাতে ধরিয়ে দিয়ে মৃদুস্বরে বলল : এটা তোমার জন্য,,
চারপাশের সব শব্দ যেন মুহূর্তের থেমে গেল। শুধু দুজন মানুষের মাঝখানে তৈরি হলো এক নীরব অথচ গভীর অনুভূতির সেতু
তৃধা কন্ঠে গভীরতা ঢেলে ছোট্ট করে জিজ্ঞেস করল: আমার...?
মেয়েটার চোখে মুখে এক আকাশ আশ্চর্যবোধ ওর অবস্থা দেখে রিহান ওয়াহিয়া মিটমিট হাসছে।
আহিয়ান গাড়ির চাবিটা ত্রিদার হাতে ধরিয়ে দিয়ে বলল: হুম আমার ম্যাডামের বাইশ তম জন্মদিনে ছোট্ট একটা গিফট।
চিদা খানিকক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে মেইন রোড খুলে সিঁড়ি দিয়ে দৌড় লাগালো নিচ তলার পার্কিংয়ের দিকে। ওর অবস্থা দেখে সকলেই হেসে দিল তবে আহিয়ান মুচকি হেসে হাঁটলেও ওর পিছু পিছু। আর কেউ না জানুক সে তো জানে তার বউটার কার ড্রাইভিং এর কত শখ। দ্বিধা ছোটবেলায় খেলনা গাড়ি দিয়ে খেলার সময় ওর পাপাকে বহুবার বলেছে পাপা আমি যখন বড় হব তুমি আমাকে একটু সত্যিকারের গাড়ি কিনে দিবে আমি সেটা দিয়ে সারা শহর ঘুরবো। কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল আজ সে ফ্যামিলি থেকে কত দূরে তবে আহিয়ান তার কোন ইচ্ছাই অপূর্ণ রাখতে চায় না।
আহিয়া তুই থাকে বারবার পিছুটিকে বলল আসতে যা পড়ে যাবি।
কিন্তু মেয়েটা শুনলে তো ওদের পিছু পিছু আদিবা যেতে চাইলে রিহান ওকে টেনে ধরে বলল: আরে ছোট শালিকা কই জান...?
আদিবা খুশিতে গদো মধু হয়ে বলল: আমিও নিচে যাব আপুর কার দেখতে।
রিহান ওকে আটকে বলল: তুমি সকালে দেখবে এখন চলো তুমি আমাদের সাথে ঘুমাবে।
আদিবা যেতে না চাইলেও আসিয়া বুঝিয়ে ওকে আবারও ঘুম পাড়াতে নিয়ে যায়।
এদিকে ত্রিধা পার্কে নিয়ে এসে নতুন কাল চকচকে একটা গাড়ি দেখে খুশিতে আত্মহারা। খুশিতে যেন মেয়েটার দুচোখ বেয়ে পানি পড়ছে আহিয়ান ওর কাছে এসে চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞেস করল: পছন্দ হয়নি...?
তৃধা খুশিতে আহিয়ানকে আলিঙ্গন করে বলল: ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ....
আহিয়ান মৃদু হেসে অর্ধাঙ্গিনীর কপালে ঠোঁটে উষ্ণ স্পর্শ দিয়ে বলল: লেস্ট টেক এ লং ড্রাইভ।
ফিদা মুচকি হেসে গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসলো। আহিয়ান বসল তার পাশের সিটে। মেয়েটার ভেতর আজ এক অন্যরকম উত্তেজনা কাজ করছে এতদিন বাবা চাচাদের গাড়িতে অনেক চড়েছে কিন্তু আজকে স্বামীর গিফট করা গাড়ি ড্রাইভিং করতে এক অন্যরকম অনুভূতির ঢেউ খেলে যাচ্ছে হৃদয়ে।
গাড়ির ফাংশন তে সিকিউরিটি গেট খুলে দিল। মুহূর্তেই তম শায় ঘেরা রাতে পূরণ ঢাকার আঁকাবাঁকা নির্জন রাস্তায় হারিয়ে গেল ওদের গাড়িটি।
রিহান ও আহিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে এতক্ষণ মনোযোগী দৃষ্টিতে সেই দৃশ্যই দেখছিল। আচমকারিহান হাঁটু গেড়ে বসে আহি আর পেটে আলতো করে কর্ণপাত করে বলল: প্রিন্সেস ওর প্রিন্স। can you hear me...?
রেহানের কান্ড দেখে আহিয়ে মিটমিট হাসছে। সে হাসি চেপে ছেলেটার উদ্দেশ্যে বলল: কি বলল আপনার প্রিন্সেস,,
রিহান চোখ তুলে আগের দিকে তাকিয়ে বলল,
সে পাপার কথা শুনতে পাচ্ছি সেটাই আমাকে জানাচ্ছে।
কথা শেষ করে রিহান আবারও অনাগত সন্তানদের উদ্দেশ্য বলল,
তুমি তাড়াতাড়ি আমাদের কাছে চলে এসো প্রিন্সেস তারপর তোমাকে নিয়ে বাবা-মা লং ড্রাইভে যাব। সেই পর্যন্ত তুমি কিন্তু মামাকে একটুও কষ্ট দিবে না পাপা কিন্তু তোমার মামাকে অনেক ভালোবাসে সে কষ্ট পেলে পাপা তোমার সাথে খুব রাগ করব।
মুহূর্তে আহিয়ার মৃদু ব্যাথায় চোখ মুখ কুঁচকে নিল। ওরা দুজনই.....
মুহূর্তেই আহিয়া মৃদু ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। ওরা দুজনেই বুজলো বেবি নড়াচড়া করছে। রিহান খুশিতে আত্মহারা হয়ে আহিয়াকে বুকে আগলে ধরে বলল: দেখেছো আহিয়া পাখি প্রিন্সেস আমার কথা শুনতে পাচ্ছে।
রিহানের খুশি দেখে আহিয়া নিজেও হাসলো।
সময় গড়িয়ে রাত বাড়ছে। আহিয়ান ও তৃধা মধ্য রাতের শুনশান নীরবতার মাঝে অনেকটা রাস্তা ঘুরাঘুরি করেছে। পুরোটা সময় তৃধা নিজেই ড্রাইভিং করেছে। আহিয়ান মাঝে মাঝে তাকে গাইডলাইন দিচ্ছিল।
হঠাৎ করেই কি হলো কে জানে.. আহিয়ান তৃধার উদ্দেশ্যে বলল: তুমি কি আমার সাথে আর ভার্সিটিতে যাবে না..?
তৃধা বুঝতে না পেরে ভ্রু কুচকে বলল: যাব না কেন..?
__না মানে আমি তো বাইকে কমফোর্টেবল। কিন্তু এখন তো তোমার নিজের গাড়ি আছে.. তাহলে কি তুমি আমার সাথে আর বাইকে যাবে..?
তৃধা আহিয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসলো। অতঃপর স্টেয়ারিংয়ে হাত ঘুরাতে ঘুরাতে বলল: আপনি বাইকে কম্ফোর্টেবল, আর আমি কমফোর্টেবল আপনাতে..
আহিয়ানের ঠোঁটে বিশ্বজয়ের হাসি। সেটা দেখে তৃধা নিজেও হাসলো।
রাত তিনটা ছুই ছুই। আকাশের পূর্ণ চাঁদটা মিলিয়ে যাচ্ছে মেঘের আড়ালে। যদিও সন্ধ্যা রাতে বৃষ্টি হয়েছিল কিন্তু তারপর থেকে আকাশ পরিষ্কার ছিল। এখন আবার শেষ রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে।
আকাশের অবস্থা খারাপ দেখে আহিয়ান জানালো সে ড্রাইভিং করতে চায়। তাদের তাড়াতাড়ি বাড়ি ফেরা উচিত। কিন্তু তৃধা বলল সে নিজেই যাচ্ছে।
কিন্তু ওদের কথার মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। তখন তারা হাতিরঝিলে। ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়ছে। গভীর রাত থাকায় রাস্তায় তেমন একটা গাড়ি নেই। দীর্ঘক্ষণ পরপর দু-একটা গাড়ি যাতায়াত করতে দেখা যাচ্ছে।
তৃধা হঠাৎ গাড়ি সাইড করল। সেটা দেখে আহিয়ান কিছু বলার আগেই মেয়েটা ডোর খুলে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ল রাস্তায়। আহিয়ান বাধা দিতে বারবার পিছু ডাকলো। কিন্তু মেয়েটা তার কথা শুনলে তো। ইতিমধ্যেই তৃধা খোলা আকাশের নিচে বৃষ্টির মধ্যে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে।
বৃষ্টিকনাগুলো যেন মুহূর্তেই মেয়েটাকে ভিজিয়ে দিয়ে গেল। হালকা গোলাপি রংয়ের শাড়ি এবং ভেজা চুলগুলো তার মসৃণ ফর্সা ত্বকে লেপ্টে আছে।
ঘন ঘন বিদ্যুৎ চমকানোর আলোতে আহিয়ান মহাচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে দেখল সেই দৃশ্য। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছেলেটার বড্ড হিংসে হলো বৃষ্টি কণাগুলোর উপর। মনে হচ্ছে সে ব্যতীত অন্য কেউ তার পরিটাকে ছুঁয়ে দিচ্ছে।
ভাবনাগুলো মাথায় আসতেই আহিয়ান গাড়ি থেকে নেমে তৃধার কাছাকাছি এগিয়ে গেল । ইতিমধ্যে আহিয়ান নিজেও ভিজে একাকার। কপালে পড়া ভেজা চুলগুলো থেকে টুপটাপ পানি ঝরছে। ফর্সা শরীরে কালো শার্টটা লেপ্টে আছে। শক্তপুক্ত জিম করা পেটানো শরীরটা শার্টের উপর দিয়েই স্পষ্ট। সে পকেটে দুহাত গুঁজে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে তৃধার দিকে।
এদিকে তৃধা মনের আনন্দে বৃষ্টি উপভোগ করছে আর গুনগুনিয়ে গান গাইছে ।
ও.. আগে কত বৃষ্টি যে , দেখেছি শ্রাবণে
জাগেনি তো এত আশা, ভালোবাসা এ মনে..
হঠাৎই পেছন থেকে এসে আহিয়ান ওকে পাজা কোলে তুলে গেয়ে উঠলো:
সে বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হায় ফোটে কামিনী ..
আজ ভিজতে ভালো লাগে,শূন্য মনে জাগে প্রেমের কাহিনী..
আহিয়ান ভাইয়ের কন্ঠে মাদকতা পূর্ণ লাইন দুটি শুনে তৃধা যেন ঘোরের মধ্যে ছিল। কিন্তু আচমকাই লক্ষ্য করলো আহিয়ান ভাই তাকে গাড়ির ভেতরে এনে বসিয়ে দিয়েছে। তৃধার সমস্ত রোমাঞ্চকর অনুভূতির দফারফা হয়ে গেল এক মুহূর্তে। সে গাল ফুলিয়ে আহিয়ানের উদ্দেশ্যে বলল: আমি আরেকটু ভিজতে চাই প্লিজ।
আহিয়ান মেয়েটার সিটবেল্ট বেধে দিতে দিতে বলল: আমি চাইনা .. আমি ব্যতীত অন্য কেউ তোমাকে স্পর্শ করুক।
তৃধা অবাক কণ্ঠে বললো: আপনি এখানে অন্য কেউ কাকে দেখছেন..? পুরো রাস্তা তো ফাঁকা।
ছেলেটা এবার ড্রাইভিং এ মনোযোগ রেখেই ভাবলেশহীন জবাব দিল: বৃষ্টিগুলো বড্ড বেহায়া।
মুহূর্তেই তৃধা হতবাক হয়ে গেল। এই লোক হিংসুটে সে জানে। বৃষ্টিকেও হিংসা করবে সেটা মোটেও বুঝতে পারেনি।
তৃধা কিঞ্চিৎ অভিমানী কন্ঠে বলল: এত হিংসুটে কেন আপনি..?
আহিয়ান সামনে তাকিয়ে স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে বলল: বৃষ্টির ফোঁটা তো অনেকগুলো ছিল। তোমার গায়ে যদি আমার সামনে একটা মশাও স্পর্শ করে তাকে আমার ল্যাবে নিয়ে পোস্টমর্টেম করে দেখব ওর সাহস কত বড়।
আহিয়ানের মুখে এমন কথা শুনে অভিমানী তৃধা মুহূর্তেই খিলখিলিয়ে হেসে উঠলো।