#সে আমার অদিতি #
#পর্ব: ২
#লেখিকা : আনিসা চেধুরী#
অদিতি তাড়াহুড়া করে যখন পার্স নিয়ে ক্লাসে ঢুকতে যাবে তখনই দেখতে পেল যে আদি তার আগেই ক্লাসে ঢুকে গিয়েছে। অদিতির এখন খুব ভয় হতে লাগলো। কিছুক্ষণ আগেই যা হয়েছে এখন না জানি তাকে কি না কি বলে। সব ভয়কে দূরে ঠেলে অদিতি এক বুক নিঃশ্বাস নিয়ে বলে উঠলো, "মে আই কাম ইন স্যার?"
আদি তাকালো অদিতির দিকে। সঙ্গে সঙ্গে সে বলে উঠলো, "তুমি এখানে কি চাই?"
অদিতি ভয়ে ভয়ে বললো, "স্যার আমি এই ক্লাসেরই স্টুডেন্ট।"
আদি গম্ভীর কণ্ঠে বলে উঠলো, "লিসেন, আমার ক্লাসে আসতে হলে অবশ্যই তাড়াতাড়ি আসতে হবে। দেরি করে আসলে আমি আমার ক্লাসে কাউকে অ্যালাউ করবো না। ইভেন কি তোমার মতো মেয়েকে তো আরওই না।"
"সরি স্যার আর কোনোদিন হবে না। এবারের মতো মাফ করে দিন।"
আদি একটা বাঁকা হাসি দিয়ে বললো, "ঠিক আছে, তোমাকে ক্লাসে ঢুকতে দিতে পারি একটা শর্তে।"
অদিতি বলে উঠলো, "কি শর্ত স্যার?"
"তোমাকে পুরো ক্লাসের সামনে কান ধরে উঠবস করতে হবে।"
কথাটা কর্ণপাত হতেই অদিতি অবাক হয়ে গেল। এটা কেমন কথা! পুরো ক্লাসের সামনে যদি এভাবে ও কান ধরে উঠবস করে তাহলে ওর মান-ইজ্জতের ফালুদা হবে আজ। এটা তো সে ১০০ পার্সেন্ট নিশ্চিত। "কিন্তু স্যার..."
"কোনো কিন্তু না। যেটা বলেছি সেটা করতে পারলে আমার ক্লাসে আসো নয়তো বের হয়ে যাও।"
অদিতির আর কোনো কিছু করার থাকলো না। তাই সবার সামনে তার কান ধরে উঠবস করতেই হলো। তার এই অবস্থা দেখে মীরা খুব খুশি হলো। সাথে আদির উপর তো আরও বেশি খুশি হয়ে গেল। অদিতি কান ধরে উঠবস করার সাথে সাথে পুরো ক্লাস হেসে উঠলো। তখনই আদি গম্ভীর কণ্ঠে বলে উঠলো, "অল সাইলেন্ট! একটা শব্দও যেন কানে না আসে।" সবাই তাও মুচকি মুচকি হাসতে থাকলো।
আজকে অদিতির প্রচন্ড কান্না পাচ্ছে। ইচ্ছে করছে হাত-পা ছড়িয়ে কান্না করতে। অদিতি তারপর সিটে গিয়ে চুপচাপ বসে থাকলো। ওপাশ থেকে নূর বলে উঠলো, "কিরে অদিতি, শোন স্যারের কথায় কিছু মনে করিস না। এ অদিতি!"
রাজ বললো, "যদি পারতাম না ওই শালাকে আমি ধরে দুইটা থাপ্পড় দিতাম। তুই কিছু মনে করিস না তো ওই শালার কথায়।"
অদিতি কারো কথার কোনো জবাব দিলো না। মনে মনে বললো, "ধুর আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম একমাত্র আল্লাহ তাআলাই জানে। সকাল সকাল ওই শালী এরপরে এই শালা। জীবনটা আমার তেনাতেনা করে দিলো। শালা তোকে আমি অভিশাপ দিলাম তোর কখনো বিয়ে হবে না। হলেও তুই বউয়ের হাতে গণপিটুনি খাবি।"
অদিতিকে দেখে মনে হচ্ছে সে খুব বেশি কষ্ট পেয়েছে। অথচ সে যে মনে মনে এসব বলছে তা আর কারো কল্পনাতেও নেই। অদিতি আজকে সম্পূর্ণ ক্লাস চুপচাপ ছিল। কোনো ক্লাসেই একটা শব্দও করেনি। ক্লাস শেষে সবাই যে যার ঘরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। অদিতিও যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। তখন আয়ান বলে উঠলো, "কিরে তুই কি রাগ করেছিস? শোন স্যারের কথায় কিছু মনে করিস না।" সবাই তাকে বুঝালো কিন্তু অদিতি চুপচাপই থাকলো। তখন আয়ান অদিতির মন ভালো করার জন্য বলে উঠলো, "চল ফুচকা খাই।" সঙ্গে সঙ্গে অদিতি খুশি হয়ে গেল। বললো, "হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চল।" অদিতির এই অবস্থা দেখে সবাই হেসে দিলো। নূর বললো, "ভাবা যায় এই মেয়েটা নাকি কিছুক্ষণ আগে চুপচাপ বসে ছিল! শোন বোন তোকে না এরকম চঞ্চলই মানায়।"
সবাই মিলে ফুচকা খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। অদিতিও নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। হাঁটতে হাঁটতে তার চোখ গেল দুইটি ছেলে আর একটি মহিলার উপরে। ছেলেগুলো সম্ভবত ছিনতাইকারী হবে। ছেলে দুইটা মহিলার ব্যাগটা নিয়ে টানাটানি করছে। মহিলাটি ব্যাগটি দিতে চাচ্ছিলো না। তখনই একটা ছেলে মহিলাটিকে আঘাত করতে গেলে অদিতি সঙ্গে সঙ্গে গিয়ে ছেলেটির হাত ধরে ফেললো। ছোট থাকতে অদিতি ক্যারাটে শিখেছিল। আজকে যেন সেটাই তার কাজে এলো। সে ছেলে দুটিকে মেরে একেবারে কুপোকাত করে দিলো এবং সঙ্গে সঙ্গে আরিফা চৌধুরীকে নিয়ে দৌড়ানো শুরু করলো। প্রায় অনেকটা রাস্তা এসে সে থামলো। তারপর সে বলে উঠলো, "চিন্তা করবেন না আন্টি এখন আর কোনো বিপদ নেই।"
"তোমাকে অনেক ধন্যবাদ মা।" আরিফা চৌধুরীর কণ্ঠস্বরে অদিতি তাকালো তার দিকে।
"সমস্যা নেই আন্টি, আপনি কি একা বাড়িতে যেতে পারবেন?"
আরিফা চৌধুরী বললো, "হ্যাঁ মা এখন কোনো সমস্যা হবে না। তুমি এটা রাখো।" তিনি টাকা বের করে দিতে গেলেন অদিতিকে।
"না না আন্টি এসব আমি নিবো না।" অদিতি শক্ত কণ্ঠে বলে উঠলো, "আপনাকে সাহায্য করা আমার দায়িত্ব ছিল। এখন আপনাকে যদি সাহায্য করার বদলে আমি টাকা নেই তাহলে আমি কেমন মানুষ হলাম? আমার মা-বাবা আমাকে এই শিক্ষা দেয়নি।"
আরিফা চৌধুরী মুগ্ধ হলেন অদিতির কথা শুনে। তিনি একটা কার্ড দিলেন অদিতিকে। "এটা রাখো, তোমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে কল করো।" অদিতি আর না করলো না। "আচ্ছা ঠিক আছে আন্টি।" আরিফা চৌধুরী একটা কারে করে চলে গেলেন। যাওয়ার সময় তিনি অদিতিকেও দিয়ে আসতে চেয়েছিলেন কিন্তু অদিতি না করে দিয়েছে।
অদিতিও বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরলো। না জানি আজকে মা তাকে কি না কি বলে। অদিতি বাড়িতে ঢোকার সাথে সাথে জাহানারা বেগম চেঁচামেচি শুরু করলেন। "আসছে নবাবজাদী! তা আপনার এখন আসার সময় হলো? সারাদিন কই ছিলি তুই? তোর জন্য আমাকে দুপুরের রান্নাটা করতে হয়েছে।"
অদিতি কিছু বললো না। তবে সে তার মা-বাবার পরিবর্তনে খুব কষ্ট পায়। কোথায় জাহানারা বেগম তাকে জিজ্ঞেস করবে কিছু খেয়েছে কিনা, কিন্তু তা তো আর হবে না। আচ্ছা কি এমন হয়েছিল যে তারা এভাবে তাকে কষ্ট দেয়? সে চুপ করে রইলো। জাহানারা বেগম তাকে আরও কয়েকটা কটু কথা শুনিয়ে চলে গেলেন। একবারও বললেন না পর্যন্ত অদিতিকে খাবার খেতে। অদিতি নিজের মতো করে খেয়ে পড়তে বসলো। পড়ার সময় সে খেয়াল করলো তার একটা ইম্পর্টেন্ট বই নেই।