নির্জন রাস্তায় দৌড়ে পালাচ্ছে এক অষ্টাদশী কন্যা, ঝিঁঝিঁ পোকার ডাক যেন এই সময়ে আরও ভয়ংকর শব্দে পরিণত হচ্ছে। পরনের উড়না সেই কবেই রাস্তার ধুলোর সাথে মিশে গিয়েছে,শরীর নেতিয়ে আসছে ধীরে ধীরে তবুও প্রাণপণ চেষ্টা করছে পালানোর,পেছনে তাকাতেই দেখতে পায় কালো গাড়িটি তার দিকেই এগিয়ে আসছে,আরও জোরে দৌড়ানোর চেষ্টা করলেও একসময় ক্ষয় হয়ে আসছে সেই জোর, মুখ থুবড়ে পরলো রাস্তায়,পেছনে তাকিয়ে দেখে তার দিকে এগিয়ে আসছে তার যম আদ্রিয়ান শাহ, কালো গাড়িটি মুহুর্তেই তাকে চারপাশ থেকে ঘীরে ফেললো,গাড়ির ভেতরে থাকা সেই ব্যক্তির কুঠিল হাসি দেখে ভয়ে ঢোক গিলে নিলো অষ্টাদশী। গাড়ি থামতেই সে পালিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই এক জোড়া হাত তাকে বাহুবন্ধনে আবদ্ধ করে নেয়, অষ্টাদশী সেই বাহুবন্ধন ছেড়ে পালানোর চেষ্টা করেও পারছে না,খুবই শক্ত বাহুবন্ধনে আবদ্ধ হয়েছে সে,সেই বাহুবন্ধনের মালিক আর কেউ নয়,গ্রামের চেয়ারম্যানের একমাত্র ভাতিজা বখাটে আদ্রিয়ান শাহ। আদ্রিয়ান শাহের ঠোঁটে ফুটে উঠা বাঁকা হাসিতে কেঁপে ওঠে মাহনূর খান নূর, নূরের ভয় পাওয়া চেহারা দেখে অট্টহাসিতে ফেটে পরে আদ্রিয়ান,অত:পর ফিসফিস করে বলে,
"পালানোর শখ মিটে গেছে চড়ুই পাখি?"
আস্তে আস্তে আদ্রিয়ানের হাসি গম্ভীরতায় মিলিয়ে যায়,রাগের তাড়নায় কপালের রগ ভেসে উঠেছে,শ্যামবর্ণ চেহেরায় রক্তলাল চোখের দৃষ্টি তাক করে রয়েছে সামনে থাকা অষ্টাদশীর পানে,নূর ভয়ে আমতাআমতা করে বলে,
"আমি কিছুতেই এই বিয়ে করবো না,আমায় ছেড়ে দিন।মুক্তি চাই আমি আপনার কাছ থেকে।"
মুহুর্তেই ঠাস করে এক চড় পড়লো নূরের গালে,ফর্সা গালে পাঁচ আঙ্গুলের ছাপ দৃশ্যমান, নূর গালে হাত দিয়ে মাথা নিচু করে চোখের জল ফেলতে থাকে।আদ্রিয়ান নূরের চিবুক আঁকড়ে নিজের চোখে চোখ রাখতে বাধ্য করলো নূরকে, পরমুহূর্তে হিসহিসিয়ে বললো,
"ষ্টুপিড, উড়না নেই শরীরে তাও দৌড়াচ্ছিলে কেন?রোডের সবাইকে শরীর দেখানোর ধান্দা?"
নূর আশেপাশে তাকিয়ে দেখলো নির্জন অন্ধকার এই রোডে মানুষ তো দূরের কথা একটা কাকপক্ষীও নেই।আদ্রিয়ান নূরের চুলের মুঠি চেপে নিজের কাছে নিয়ে আসে,
"লাগবে না বিয়ে,খুব পালানোর শখ গজিয়েছিলো না তোর?আজ জন্মজন্মান্তরের মতো তোর পালানোর শখ মিটিয়ে দিবো।"
নূরকে এক প্রকার জোর করেই গাড়িতে বসায় সে,কুড়িয়ে পাওয়া নূরের সেই উড়নাটি নূরের দিকে ছুড়ে মারলো,নূর উড়না নিজের শরীরে জড়িয়ে নীরবে চোখের জল ফেলতে লাগলো।
খালাতো বোনের ঘরে তারই সাথে ঘুমাচ্ছিলো পায়রা , পরক্ষণেই শুনতে পেলো কারও চিৎকার চেঁচামেচির শব্দ ,সদ্য ঘুম ভাঙায় বিরক্ত হয়ে নিচে আসতে চক্ষু চড়কগাছ, তার সামনে দাঁড়িয়ে আছে ইলহাম শাহ,ইলহামকে দেখে পায়রা সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে,ইলহাম পায়রার হাত ধরে তাকে নিয়ে যেতে চাইলে পায়রার খালা জুবাইদা বেগম খেঁকিয়ে উঠেন,
"এটা কোন ধরনের অসভ্যতামি?মাঝরাতে আমাদের ঘরে ঢুকে আমাদের মেয়ের হাত ধরে টানাটানি করা।"
ইলহাম পায়রারর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললো,
"আমি আমার হবু স্ত্রীর হাত ধরেছি,এখানে অসভ্যতার কিছু তো হয় নি।"
উক্ত কথাটি বলতেই জুবাইদা বেগম চুপ হয়ে যান,ইলহাম পায়রার দিকে তাকাতেই সে হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয়,
"আমি যাবো না আপনার সাথে।"
ইলহাম পায়রার কথায় ঠোঁট নেড়ে ফিচেল হাসলো,অত:পর পিয়রার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললো,
"তুমি না চাইলেও যেতে হবে আমার সাথে, বউজান।"
পায়রা জেদ আঁকড়ে দাঁড়িয়ে থাকলেও ইলহাম তাকে একপ্রকার জোর করেই নিয়ে যায়,
"ছাড়ুন আমাকে,নয়তো আমি চেঁচাবো।"
"যত খুশি চেঁচাও, আমি ভয় পাই নাকি কাউকে।"
ইলহামের গা ছাড়া ভাবে পায়রা রাগে ফুসফুস করে বলে,
"চেয়ারম্যান বলে মাথা কিনে নিয়েছেন আপনি?ছাড়ুন বলছি।"
ইলহাম পায়রার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে তাকায় তার দিকে ,এই মেয়ে বড্ড জেদী,জ্যোৎস্না আলোয় চেহারায় অদ্ভুত মায়া দেখতে পাচ্ছে ইলহাম,বাতাসে পায়রার ঘোমটার আড়ালে থাকা চুলগুলি উড়তে থাকে,ইলহাম বড়ো সযত্নে কানের পিছনে চুল গুজে দিলো,
" এই যে, এই হাত যখন নিজের বলে স্পর্শ করেছি তখন থেকে তোমায় নিজের বলে দাবি করতে শুরু করেছি,আর দূরে রাখতে মন চায়ছে,কালই আমি তোমায় শাহ বাড়ির বউ করে নিয়ে যাবো।"
"বয়ে গেছে আমার,আপনার বউ হতে।"
"বউ তো তুমি আমারই হবে।"
গ্রামের নাম মাধবপুর, মধ্যবিত্ত ঘরের সন্তান মাহনূর খান নূর ও মাহিয়া খান পায়রা,সবেমাত্র কলেজে উঠেছে নূর, গ্রামের বাকি দশটা পরিবারের মতোই তাদের পরিবার, দুই বোন যেন দুই মেরুর প্রাণী, পায়রা বরাবরই রাগান্বিত স্বভাবের,সে যেমন জেদী তেমনি প্রতিবাদী, অপরদিকে নূর তার বিপরীত স্বভাবের, বরাবই শান্ত স্বভাবের মেয়ে সে। মাধবপুর গ্রামের চেয়ারম্যান ইলহাম শাহ,সুরাইয়া শাহ'র দুই সন্তান, বড়ো ছেলে আলমগীর শাহ ও ছোট ছেলে ইলহাম শাহ, শাহ পরিবারের মাথা ইলহাম ,যার প্রতিটি কথা সবাই অক্ষরে অক্ষরে পালন করে, সেই ইলহাম শাহ একটি মেয়ের সামনে তার সব অহংকার দুমড়ে মুচড়ে ফেলতেও দ্বিধাবোধ করে না,উনত্রিশ বছর বয়সে এসেও কোন নারীর সান্নিধ্যে না যাওয়া ইলহাম শাহ থমকে যায় এই নারীকে দেখে। এই একমাত্র নারী। যে কিনা তাকে নিজের সত্তা ভুলিয়ে দিয়ে এক নতুন সত্তার সাথে পরিচয় করিয়েছে।শাহ পরিবারের আরেক দুরন্ত সত্তার নাম আদ্রিয়ান শাহ, সম্পর্কে ইলহামের ভাতিজা,ইলহামের বড়ো ভাই আলমগীর শাহ অল্প বয়সে ব্রেইন স্ট্রোক করে মারা যায়,সেই থেকে ইলহামের যত আবদার তার চাচার কাছে,বয়সে মাত্র তিন বছরের পার্থক্য তাদের, বর্তমানে পড়ালেখা শেষ করে করে রাজনীতিতে যোগদান করেছে সে।এলাকার বখাটে ছেলেদের উস্তাদ বলা যায় আদ্রিয়ানকে।চাচা চেয়ারম্যান হওয়ায় কোন কিছুই তাকে আটকাতে পারে না,নিজের মনমর্জির মালিক সে।গতকালই পায়রার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলো ইলহাম ও তার পরিবার।এতো বড়ো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসবে কখনো ভাবেই মোরশেদা বেগম ও রেজাউল খান। পায়রাকে দেখতে এসেই নূরের উপর চোখ যায় আদ্রিয়ান শাহ'র,উপস্থিত বাড়িতেই চেয়ে বসে নূরের হাত,এতে যেন বাকরুদ্ধ হয়ে যায় নূর ও তার পুরো পরিবার।
"আমি আপনার ছোট মেয়েকে বিয়ে করতে চাই।"
আদ্রিয়ানের মুখে এমন কথা শুনে সকলে অবাক হলেও সুরাইয়া শাহ পুরোপুরি নিশ্চুপ,নাতির কোন দোষই দেখতে পান না তিনি।মোরশেদা বেগম উপস্থিত সকলের মাঝে আমতাআমতা করে বলেন,
"আমার ছোট মেয়েকে এখন বিয়ে দিবো না,পড়ালেখা আরও করানোর ইচ্ছে আছে।"
ভরা জনসমাগমে এত বড়ো অপমান নিতে পারেনি আদ্রিয়ান,লালচে আভা ধারণ করে তার মুখ জুড়ে। রক্তচক্ষু নিয়ে দাদীর দিকে তাকাতেই তিনি পানের পিক ফেলে গম্ভীর কন্ঠে বলেন,
"আমার নাতী যখন চেয়েছে,ছোট বউয়ের বোনের সাথেই আমার নাতির বিয়ে হবে।"
সুরাইয়া শাহ'র এক কথাতে মোরশেদা বেগম বাকরূদ্ধ হয়ে যান,তিনি কিছু বলার আগেই সুরাইয়া শাহ আবারও বলে উঠলেন,
"আপনাদের মতো গরিব পরিবারের মেয়ে এমনিতেও কোন ভালো ঘরে নিতো না কেউ,সে তো ভাগ্য ভালো তাই আমার ছেলের পছন্দ হয়েছে আপনার মেয়েকে নাহয় এর চেয়েও ভালো ঘরে বিয়ে দিতে পারি আমি, আমার ছেলেকে।এখন যেহেতু আমার নাতির ও আপনার ছোট মেয়েকে পছন্দ হয়েছে তাহলে আর না করছেন কিসের জন্য? শাহ পরিবারে আপনার মেয়েদের বিয়ে হচ্ছে এ তো আপনাদের সাত জনমের ভাগ্য। "
সুরাইয়া শাহ'র করা অপমানে পায়রার শরীর ঘৃণায় রিরি করছে।সে উঠে কিছু বলতে যাবে কিন্তু নূর তার এক হাত দিয়ে বড়ো আপার হাত আঁকড়ে ধরে রয়েছে।আদ্রিয়ান বাঁকা হেসে নূরের দিকে তাকাতেই সে মাথা নিচু করে বসে থাকে,আদ্রিয়ানকে সুবিধার লাগছে না তার।আদ্রিয়ানের মা রাহেলা শাহ'র মুখ দেখেই বোঝা যাচ্ছে তিনি নূরকে পছন্দ করেননি,কিন্তু ছেলে ও শাশুড়ীর উপর কথা বলতে পারলেন না।
"তবে চারদিন পর বিয়ের আয়োজন করা হোক।"
সুরাইয়া শাহ'র উক্ত কথাটি শুনে রেজাউল খান বললেন,
"এতো তারাতাড়ি বিয়ের আয়োজন করা কি ঠিক হচ্ছে।আসলে আমরা চাচ্ছিলাম.... "
"আমি বেশি অপেক্ষা করতে চাই না,তাই চারদিন পরই এই বিয়ে হবে,একই সাথে দুজনেরই বিয়ের আয়োজন করা হবে।চিন্তা করবেন না,আপনাদের খরচ খুব একটা হবে না,আপনাদের আর্থিক অবস্থা দেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছি।"
সুরাইয়া শাহ'র প্রত্যেকটা কথায় তাদের অপমান স্পষ্ট বোঝা যাচ্ছে।তারা চলে যেতেই পায়রা রাগান্বিত স্বরে বলে,
"এই অহংকারী পরিবারে আমি কখনোই বিয়ে করবো না আব্বু।"
বড়ো আপার কথায় নূর নিজেও সায় জানিয়ে বলে,
"আমি ওই বখাটে লোকটাকে বিয়ে করবো না।"
নূর পায় সময় আদ্রিয়ানকে লক্ষ্য করে কলেজ যাওয়ার সময়, আদ্রিয়ানের বখাটে স্বভাব ইতিমধ্যে পুরো গ্রামের সকলেরই চেনা।
মোরশেদা বেগম ধপ করে চেয়ারে বসে পড়লেন,তিনি জানেন এই শাহ পরিবার থেকে মুক্তি পাওয়া অত সোজা নয়,একই সাথে দুটো মেয়ের জীবনই চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে।তিনি দ্রুত গতিতে আলমারি থেকে হাজারখানেক টাকা বের করে মেয়ের হাতে তুলে দিলেন,
"পায়রা মা, তুই তোর রাবেয়া খালার বাসায় চলে যা,এখানে থাকলে ওরা তোদের বাঁচতে দিবে না।যেভাবেই হোক বিয়েটা করেই ছাড়বে,শাহ পরিবারকে খুব ভালো করে চিনি আমি"
"কিন্তু আম্মু "
"আর কিছু শুনতে চাচ্ছি না আমি।ব্যাগপত্র গোছা জলদি।"
পায়রা কথা না বাড়িয়ে দুই সেট কাপড় ব্যাগ এ ভরে নেয়,নূর পায়রার সাথে যেতে চাইলে মোরশেদা বেগম নূরের হাত ধরে বলেন,"তুই পায়রার সাথে যাস না,তুই আজই বরিশালের ট্রেনে উঠবি তোর ফুপির বাসায়।আমি তোদের খালা আর ফুপিকে জানিয়ে দেবো।"
রাত কিছুটা গভীর হয়েছে,পায়রা আর দেরি না করে বেরিয়ে পরে তার উদ্দেশ্যে। যেহেতু খালার বাসা বেশি দূরে না, তাই পায়রা চটজলদি অটোতে উঠে পরে।
রুশান ক্লাবে যাওয়ার জন্য বাইকে চড়ে এই রাস্তায় যাওয়ার সময় হঠাৎ পায়রা কে দেখে কিছুটা অবাক হয়, সাথে সাথেই ফোন করে আদ্রিয়ানকে।
"আদ্রিয়ান ভাই, চেয়ারম্যান চাচার বউ তার ব্যাগপত্র নিয়ে অটোতে উঠছে।"
"আর কেউ যায় নি?"
"না শুধুমাত্র উনাকেই দেখলাম এই মাত্র অটোতে উঠলো।"
আদ্রিয়ান রুশানের কথা শুনে বুঝতে পারে সবকিছু, ফিঁচেল হেসে ইলহামকে ফোন করে বলে,
"তোমার বউ পালাচ্ছে।জলদি বউকে নিতে এসো।"
"কি বলছিস এসব?"
"যা বলছি সত্যিই বলছি।তারাতাড়ি চলে এসো মেইন রোডে।"
আদ্রিয়ান ফোন কেটে বেরিয়ে যায় গাড়ি নিয়ে,রাত দশটায় নূরের ট্রেন। অটোতে ভীষণ ভয় লাগছে নূরের৷ রাত্রিবেলা একাকি একটা মেয়ে ভয় লাগারই কথা।স্টেশন এ পৌঁছাতে আর কিছু সময় বাকি,নূর অটোতে থাকা আয়নাতে তাকিয়ে দেখে পেছনে আদ্রিয়ানের গাড়ি,অটোওয়ালা ও ঠিক একই মুহুর্তে গাড়ি থামিয়ে দেয়,
"কি হলো কাকা,থামালেন কেন?"
"সামনে রাস্তা ভাঙা, আর যাওয়া সম্ভব না।"
নূর পেছনে তাকিয়ে দেখে আদ্রিয়ানের গাড়ি এগিয়ে আসছে,প্রাণপণে ছুটতে থাকে সামনের দিকে,এই বুঝি তার দম ফুরিয়ে যাবে।সামনে থাকা দেয়ালের পেছনে লুকিয়ে পরে সে,এখান থেকে খানিকটা দূরে কিছু কুকুর ঘেউঘেউ করছে,আদ্রিয়ান গাড়ি থামিয়ে এদিকটায় খোঁজ নিয়ে দেখেও নূরকে পায় না।নূরকে দেখতে না পেয়ে চিৎকার করে বলে,
"নূর! বেরিয়ে এসো।"
গত দু ঘন্টা যাবত নূরের কোন অস্তিত্ব না দেখতে পেয়ে আদ্রিয়ান খোঁজা বন্ধ করে দেয়,কারো সাড়াশব্দ না পেয়ে সে আবারও গাড়িয়ে উঠে পরে,নূর ভেবেছে হয়তো আদ্রিয়ান চলে গিয়েছে কিন্তু না। নূরের ধারণা কে ভুল প্রমাণিত করে আদ্রিয়ান তার দিকে গাড়ির আলো তাক করে,
চলবে,,,,,,,
#মন_প্রাঙ্গণের_বৃষ্টি
পর্ব -১
আজকে নিষিদ্ধ আলোড়ন ও দিবো।সবাই রেসপন্স করুন নাহয় পরের পার্ট আসবে না।আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করেই গল্প দিবো।
গল্পের সকল আপডেট পেতে যুক্ত থাকুন আমার গ্রুপে
https://facebook.com/groups/4214405902220456/