ফন্ট সাইজ:
থিম:
মন প্রাঙ্গনের বৃষ্টি

২য় পর্ব

লেখক: কংকা চৌধুরী

#মন_প্রাঙ্গণের_বৃষ্টি

#লেখনীতে_কংকা_চৌধুরী

(২)

নূরকে টানতে টানতে তার বাড়ির ভেতরে নিয়ে যায় আদ্রিয়ান,মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দ শুনে রেজাউল খান দরজা খুলতেই আদ্রিয়ান নূরকে ধাক্কা মেরে ভেতরে ঢুকায়,মেয়ের এই অবস্থা দেখে মোরশেদা বেগম বাকরুদ্ধ, নূর কাঁপতে কাঁপতে মাকে জড়িয়ে ধরে,গালটা এখনো ব্যথায় টনটন করছে।আদ্রিয়ান তার ফোন পকেটে রেখে বলে,

"ভালোই বুদ্ধি দিয়েছেন মেয়েকে,কিন্তু কি বলুন তো, আদ্রিয়ান যা চায় তা আদায় করেই ছাড়ে,ভেবেছিলাম চারদিন পরেই বিয়েটা হবে কিন্তু না কাল সকালেই আমি নূরকে বিয়ে করবো।নূর যদি আবারও পালানোর চেষ্টা করে তবে কিন্তু ভালো হবে না।"

উক্ত কথাটি বলে আদ্রিয়ান যেই না বেরিয়ে যাবে ঠিক তখনি ইলহাম পায়রাকে নিয়ে ভেতরে প্রবেশ করে,মোরশেদা বেগম পায়রাকে আশা করেননি,পায়রার মতো চালাকচতুর মেয়েও কিনা শেষ পর্যন্ত ধরা পরে গেলো।পায়রা ইলহামের হাত ছাড়িয়ে মায়ের পাশে এসে দাঁড়ায়,রেজাউল খান ইলহামের দিকে তাকাতেই সে দীর্ঘশ্বাস ফেলে বলে,

"আমরা বসে কথা বলি?"

রেজাউল খান ইলহামের কথা শুনে দুটো চেয়ার এগিয়ে দিলেন তার দিকে,ইলহামের পাশেই আদ্রিয়ান বসেছে,ইলহামের শরীরে ঘর্মান্ত পাঞ্জাবী আটসাট হয়ে লেগে রয়েছে।

"পায়রাকে আমি ভালোবাসি আব্বা,সে আমার পছন্দ নয় আমার ভালোবাসা,আমি আপনার মতো করেই পায়রাকে আগলে রাখবো কথা দিচ্ছি,কিন্তু বিয়েটা ভাঙবেন না।আমি জানি না পায়রার এই বিয়ে মত না দেওয়ার কারণ কি আর কেনই বা সে এতো রাতে পালানোর মতো একটা কাজ করেছে। তবে আমার বিশ্বাস আপনি আমায় আশাহত করবেন না। "

ইলহামের কথায় রেজাউল খান মাথা নিচু করে ফেলেন,ইলহামকে বরাবরই তার পছন্দ, এমন নম্র ভদ্র ছেলেকে কেই বা না পছন্দ করে থাকবে।ইলহাম রেজাউল খানের মুখের দিকে তাকিয়ে আছে এক বুক আশা নিয়ে,রেজাউল খান অবশেষে ইলহামের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন,

"চিন্তা করো না।বিশ্বাস রাখো।আমি লজ্জ্বিত এই কর্মকান্ডে। "

"এসব কি বলছেন।এতে কারোরই দোষ নেই হয়তো আমি পায়রার বিশ্বাস অর্জন করতে পারিনি সঠিকভাবে। "

মোরশেদা বেগম মুগ্ধ ইলহামের ব্যবহারে,একটু আগে করা আদ্রিয়ানের ব্যবহার ও এখন ইলহামের ব্যবহারের মাঝে আকাশ পাতাল পার্থক্য। পায়রা আড়চোখে ইলহামকে দেখছে,এতোগুলো কথা শুনানোর পরেও লোকটা একটু টু শব্দ ও করেনি,এখনও কেমন শান্তভঙ্গিতে কথা বলে যাচ্ছে।ইলহাম রেজাউল খানকে বিদায় জানিয়ে পায়রার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়,আদ্রিয়ান যাওয়ার সময় নূরের দিকে এক পলক তাকিয়ে অত:পর নিজ গন্তব্যে পা রাখে।মোরশেদা বেগম নূরের এলোমেলো চুল সরিয়ে ফুলে যাওয়া গালে হাত বুলিয়ে দিয়ে বলেন,

"এসব কি করে হলো?"

নূর একেঁ একেঁ সবটা জানায় তাদের,আদ্রিয়ান নূরকে চড় মেরেছে শুনে পায়রার রাগ তরতর করে বেড়ে চলেছে,বোনের শরীরে কখনো আঁচ আসতে দেয়নি সে আর কোথাকার কোন ছেলে তার বোনকে মেরে চলে গেলো,

"এতো বড়ো সাহস তোর গায়ে হাত তুলে,আমি ছাড়বো ওই ছেলেকে।"

বোনের আহ্লাদী স্বরে নূর ফুঁপিয়ে কেঁদে উঠে, পায়রা নূরকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে।

★

ক্লাবের এক কোনে বসে আছে আদ্রিয়ান ও তার সঙ্গী রুশান, রুশান আদ্রিয়ানের গ্লাস তার হাতে দিয়ে বলে,

"আদ্রিয়ান ভাই, একটা কথা জিগ্যেস করবো কিছু মনে না করলে।"

আদ্রিয়ান গ্লাসে চুমুক দিয়ে বলে,

"বল কি বলবি।"

"ভাবিকে কি তুমি সত্যিই ভালোবাসো?নাহয় এতো তারাতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিচ্ছো কেন?"

রুশানের কথায় আদ্রিয়ান হো হো করে হেসে দেয়,রুশান খানিকটা বিরক্ত হয় আদ্রিয়ানের আচরণে, সে তো হাসির কিছুই বলেনি তাহলে হাসার কারণ টা কি।আদ্রিয়ান গ্লাসে শেষ চুমুক দিয়ে বলে,

"ভালোবাসা মাই ফুট,ওইসব দুটাকার মেয়েকে কে ভালোবাসবে?"

আদ্রিয়ানের কথায় রুশান হতভম্ব হয়ে যায়,ভালোই যদি না বাসে তবে বিয়ের মতো এতো বড়ো সিদ্ধান্ত কি করে নিতে পারে,আদ্রিয়ান রুশানের হতভম্বিত চেহারা দেখে তার মনের কথা আন্দাজ করে বলে,

"শাহনাব চৌধুরী ভালোবাসে নূরকে,আর আমি সেই সুযোগ টাই কাজে লাগাচ্ছি।শাহনাব চৌধুরীকে তিলে তিলে শেষ করবো আমি কিন্তু সে কিছুই করতে পারবে না।"

"এসব তুমি কি বলছো আদ্রিয়ান ভাই।তুমি কি করে জানলে শাহনাব চৌধুরী ভাবিকে ভালোবাসে।"

আদ্রিয়ান রুশানের কথায় বাঁকা হেসে বলে,

"পরশু শাহনাব চৌধুরী গ্রামে ফিরবে তার ফিরেই জীবনের সবচেয়ে বড়ো সারপ্রাইজ টা পাবে সে।"

আদ্রিয়ানের কথা রুশান অট্টহেসে বলে,

"এক ঢিলে দুই পাখি মরবে তাহলে,আপনার কি বুদ্ধি মাইরি। কিন্তু ভাবির কি হবে? "

"কয়েকবছর পর এমনিতেই ডিভোর্স দিয়ে দেবো।"

আদ্রিয়ানের কথা শুনে নূরের জন্য খারাপ লাগা কাজ করে রুশানের মাঝে,যতই হোক এইসবের মাঝে তো মেয়েটার কোন দোষ নেই, সে তো নির্দোষ। কিন্তু এই কথাটা আদ্রিয়ানকে বোঝানোর সাধ্য নেই রুশানের,বড্ড একরোখা মানুষ আদ্রিয়ান,সে যা বলে তাই ঠিক।

সূর্যের আলো আজ অন্যদিনের তুলনায় একটু বেশিই কিরণ দিচ্ছে,আজ কলেজে ক্লাস আছে নূরের। হিজাবটা ঠিক করেই সে বেরিয়ে পরলো কলেজের উদ্দেশ্যে, অবশ্য খুব একটা দূরে নয় কলেজ, হেঁটে গেলে পনেরো মিনিটের মতো সময় লাগে।নূর রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে চলে যায় ক্লাসের ভেতর,সেখানে আগ হতেই তার জন্য জায়গা ধরে রেখেছে প্রভা। একমাত্র বান্ধবীকে দেখে ঝাপটে জড়িয়ে ধরলো তাকে প্রভা।ইতিমধ্যে স্যার ও চলে এসেছে।

আদ্রিয়ান ও রুশান আর নূরের কলেজের সামনে এসেছে,নূর কলেজ এসেছে শুনেই সে বেরিয়ে পরেছে,পকেট থেকে সিগারেট বের করে ফুকতে ফুকতে রুশানকে বললো,

"ক'টা বাজে এখন?"

"এইতো আদ্রিয়ান ভাই আর মাত্র বিশ মিনিট এরপরই টিফিন টাইম শুরু। "

আদ্রিয়ান আর কিছু বললো না,মূলত সে ইচ্ছে করেই আজ এসেছে,শাহনাব তার বন্ধুদের বলে দিয়েছে নূরের উপর নজর রাখতে, আর এই জন্যেই মূলত আদ্রিয়ানের আসা।টিফিন টাইম শুরু হতেই নূর ও প্রভা কথা বলতে বলতে ক্যান্টিনে আসে,তবে ভীরের জন্য সামনে যেতেই পারছে না,টিফিন টাইম শুরু হলেই ছেলে মেয়েরা হামলে পরে ক্যান্টিনের উপর,নূর টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে।প্রভা মুখ কালো করে বলে,

"এতো ভীড়ের মাঝে কি করে আনবো?"

"একটু পরেই ভীড় কমে যাবে তখন নিবো।"

আদ্রিয়ানকে সামনে এগিয়ে আসতে দেখে নূর কিছুটা অবাক হয়,ভেবেছে হয়তো অন্য কোথাও যাবে কিন্তু নূরের ধারণা ভুল প্রমাণিত করে আদ্রিয়ান নূরের সামনে এসে বলে,

"কি খাবে?"

আদ্রিয়ানের কথায় নূর হকচকিয়ে যায়,আমতাআমতা করে বলে,

"আমরা নিতে পারবো।এই তো ভীড় কমে যাবে।"

আদ্রিয়ান নূরের কথায় বিরক্ত হয়ে গম্ভীর কন্ঠে বললো,

"যা জিগ্যেস করছি তাই বলো,কি খাবে?"

"চিপস। "

আদ্রিয়ান ক্যান্টিনের সামনে এগিয়ে যেতেই সবাই সাইডে সরে গেলো,আদ্রিয়ান দশটা চিপস কিনে নূরের হাতে ধরিয়ে দিলো,নূর তো চেয়েছিলো একটা চিপস কিন্তু আদ্রিয়ান এতোগুলো চিপস এনে দেওয়ায় সে মিনমিন করে বললো,

"এতোগুলো লাগবে না,একটা হলেই চলবে,বাকিগুলো ফেরত দিয়ে দিন।"

"ফেরত দিতে হবে না,চুপচাপ এইগুলো নিয়ে ক্লাসে চলে যাও "

নূর কথা না বাড়িয়ে আদ্রিয়ানের হাত থেকে চিপসগুলো নিয়ে চলে যায় ক্লাসে।অপরদিকে শাহনাবের বন্ধ জয় এতোক্ষণ ধরে পুরো বিষয়টা খেয়াল করছিলো,জয় নিজের ফোন বের করে কাকে যেন ফোন দেয়,জয়ের কর্মকান্ড দেখে রুশান আদ্রিয়ানকে বলে,

"আগুন লেগে গেছে আদ্রিয়ান ভাই।"

"আসল খেলা তো আজ হবে,শাহনাব চৌধুরী তোর জন্য খারাপ লাগছে,বেচারা এসেই দেখবে তার পাখি অন্য খাঁচায় বন্দি।"

"কিন্তু আদ্রিয়ান ভাই তুমি কি সত্যি সত্যিই তালাক দিয়ে দিবে ভাবিকে?"

"হ্যাঁ।"

"যদি শাহনাব এই পরেও ভাবিকে বিয়ে করতে চায় তখন?"

চলবে,,,,,,,,,

আপনাদের রেসপন্স পাচ্ছি না কেন?গল্প দেওয়া কি বন্ধ করে দিবো?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ২য় পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন