ফন্ট সাইজ:
থিম:
আনাস্তাসিয়া

পর্ব 5

লেখক: samiya

#আনাস্তাসিয়া

#লেখিকা_সামিয়া

#পর্ব:৫

জঙ্গলের মাঝে অবস্থিত ভবনটি জুড়ে নিস্তব্ধতা ছেয়ে আছে। ভবনটির ভেতরে একটি মানুষের ও দেখা নেই। এই ফাঁকা ভবনের মাস্টার বেডরুমের কাউচে বসে আছে আদ্রিয়ান। সেদিনের সেই ঘটনা ঘটানোর পর এতো চেষ্টা করেও কিছু করতে পারেনি সে। তাই সে পরবর্তী চালের জন্য গভীর ভাবনায় ডুবে আছে। কি করে সে ইনফরমেশন বের করবে আনাস্তাসিয়ার বিরুদ্ধে, জানা নেই তার। এই গভীর ভাবনায় ডুবে থাকতে থাকতে হঠাৎ তার মাথায় প্রচন্ড ব্যাথা শুরু হলো। এই একটাই সমস্যা তাঁর মাথায় বেশি চাপ পড়লে বা টেনশনে থাকলে মাথা ব্যাথা করে। তাই সে বসা থেকে উঠে ড্রয়ারের কাছে গিয়ে ড্রয়ার খুলে একটা মাইগ্রেন এর ঔষধ নিয়ে নিচে চলে গেল। সে সিঁড়ি দিয়ে নিচে নেমে সোজা কিচেনে গেল। কিচেনে গিয়ে যেখানে গ্লাস রাখা আছে, সেখান থেকে একটি গ্লাস তুলে নিয়ে, পানি রাখার বড় মগ থেকে গ্লাসে পানি ঢেলে ঔষুধ খেয়ে নিল। অতঃপর গ্লাসটি জায়গা মতো রেখে, কিচেন কাউন্টার থেকে কফি বানানোর জন্য একটি কফি বানানোর প্যান নিয়ে, গ্যাসের চুলা জ্বালিয়ে তার উপর রেখে দিল। তার পর তাতে পরিমাণ মতো পানি দিয়ে গরম করতে লাগলো কিছুক্ষণ পর তাতে কফি পাউডার দিয়ে দিল। কিছু ক্ষণ পর তৈরি হতেই একটি কফি মগে ঢেলে নিল। করা করে ব্লেক কফি বানিয়ে গ্লাস নিয়ে উপরে চলে যায়। উপরে গিয়ে বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি শেষ করে ওয়াশরুমে ঢুকে যায় শাওয়ার নিয়ে।

______________>>>>>>>>>>>>______________

মস্কো শহরে রাস্তা দিয়ে একেরপর এক গাড়ি ছুটে চলেছে তার নিজস্ব গতিতে। চোখের পলকের মধ্যে এক একটা গাড়ি হাওয়া হয়ে যাচ্ছে। ঠিক একি গতিতে শহরের রাস্তা দিয়ে ছুটে চলেছে একটি লাল রঙের রোলস-রয়েস লা রোজ নোয়র ড্রপটেইল। এই গাড়িটি ভালোবাসার প্রতীক গোলাপ ফুলের ওপর ভিত্তি করে অত্যন্ত বিলাসবহুলভাবে এটি ডিজাইন করা হয়েছে।গাড়ির ভেতরে বসে আছে তিন জন মানব মানবী। ড্রাইভিং সিটে বসে আছে আমান তার পাশের সিটে আনাস্তাসিয়া আর পেছনের সিটে লেনি। গাড়ি জুড়ে নিস্তব্ধতা কেও কোন কথা বলছে না। এই নিস্তব্ধতা ভেঙে আমান বলে,

__" আনাস্তাসিয়া তোর জন্য একটা সারপ্রাইজ আছে"।

কথাটি শুনে আনাস্তাসিয়া আর লেনি দুজনের ভ্রু কুঁচকে এলো। তাঁরা দুজনেই আশ্চর্য হলো, আমান কি এমন সারপ্রাইজ দিবে তাকে। আনাস্তাসিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমান বুঝতে পারলো তার এভাবে তাকিয়ে থাকার কারন। তাই সে গাড়ির মধ্যে থাকা বক্স খুলে আই পেট বের করে তার মধ্যে থাকা একটা ফাইল খুলে আনাস্তাসিয়ার হাতে দিল। সে আই পেট নিয়ে স্ক্রিনে তাকাতেই থমকে গেল।

আনাস্তাসিয়াকে এমন থমকে যেতে দেখে আমান এর কোন ভাবান্তর না হলেও লেনি একটু চিন্তায় পরে গেল। কি আছে ওই আই পেট এর মধ্যে যা দেখা মাতোয় আনাস্তাসিয়া থমকে গেল। কিছু বুঝতে না পেরে সে ভ্রু কুঁচকে তাঁর দিকে তাকিয়ে রইল। আনাস্তাসিয়া অবাক হয়ে আই পেট এর দিকে তাকিয়ে থেকে বলে,

__" How is this possible?"

__" Everything is possible, Anastasia.It's totally a game".

আনাস্তাসিয়া বিষ্ময় নিয়ে কিছুক্ষণ স্ক্রিনে দিকে তাকিয়ে রইল। সেখানে রয়েছে আহিয়ান শেখ আদ্রিয়ান এর ফুল ইনফরমেশন। অতঃপর আমান আবার বললো,

__" আমাদের সাথে থেকে যে স্মৃতিশক্তি হারিয়ে তোর হাসবেন্ড এর অভিনয় করছে। সেই আশরাফ শেখ এর একমাত্র ছেলে আহিয়ান শেখ আদ্রিয়ান। তার কোন স্মৃতিশক্তি হারায় নি ওই ডক্টর তাদেরি লোক ছিল। আশরাফ শেখ এর হয়ে তার ছেলে প্রতিশোধ নিতে এসেছে। বাপে পারেনি তো কি ছেলেকে পাঠিয়েছে তার কাজ করতে। But He is a good actor। ভাবা যায় আমাদের চোখের সামনে থেকে আমাদের চোখেই ধুলো দিয়ে বেরাচ্ছে"।

আমান কথা গুলো বলে থামলো। লেনি এসব শুনে পুরো অবাক হয়ে আঁকিয়ে আছে তাদের দিকে। সে অবাক মিশ্রিত কন্ঠে বলে,

__" আই এ'ম সক্ট, হাউ ইস দিস পসিবাল"?

__"বললাম না সবি সম্ভব"।

তাদের কথার মাঝে আনাস্তাসিয়া বলে উঠল।

__"But I am the champion of the game.So it's not impossible to lose me.

বলেই বাঁকা হাসলো। অতঃপর কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলে উঠল,

__"Brother, I will get married.

আনাস্তাসিয়া কথা শেষ হওয়ার সাথে সাথে আমান গাড়ি জোরে ব্রেক টানে। হঠাৎ গড়ি ব্রেক করার ফলে আনাস্তাসিয়া পুরো শরীর ঝাকুনি দিয়ে উঠে। সে নিজেকে সামলাতে না পেরে সামনের দিকে কিছুটা ঝুঁকে যায়। তখনি আমান আর লেনির চিৎকার ভেসে আসে।

__"ওয়াট, ইউর লাইক সিরিয়াসলি? আর ইউ মেট আনাস্তাসিয়া তুই পাগল হয়ে গেছিস? কি বলছিস কি তুই বিয়ে করবি। আর বিয়ে করবি বললেই তো হয়ে যায় না কাকে বিয়ে করবি তুই"?

আমান এর কথায় আনাস্তাসিয়া স্বাভাবিক ভাবে জবাব দিলো,

__" আদ্রিয়ানকে"।

__" তোর মাথা খারাপ হয়েছে? দুনিয়াতে আর ছেলে পেলি না ওই আশরাফ শেখ এর ছেলেকে? তুই ভুলে যাচ্ছিস ওই সন অফ আ বিচ টা আমাদের মম ড্যাড‌‌‌ কে মেরে ফেলেছে। আর এখন ও আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে আর সেখানে তুই...."।

__" আশরাফ শেখ মেরেছে তার ছেলে তো আর মারেনি। আশরাফ শেখ আমাদের শত্রু তার ছেলে না। তাই কাঁটা দিয়ে কাঁটা তুলবো। তুমি বিয়ের ব্যবস্থা করো ভাইয়া। আর আশরাফ শেখ এর মেয়েকে আনার ব্যবস্থা করো আজি। আর বিয়ের সব ব্যবস্থা করো আজি আমি আজি বিয়ে করো"।

__" দেখ তুই ভেবেচিন্তে ডিসিশন নে বিয়ে কোন ছেলে খেলা না।

__" আমার ডিসিশন ফাইনাল। তোমার তো খুশি হওয়ার কথা তোমার একমাত্র বোন বিয়ে করছে বলে কথা। আবার যে সে বিয়ে নয় একেবারে শত্রুর ছেলেকে"।

__" তুই কি আদ্রিয়ানকে ভালোবাসিস"?

আনাস্তাসিয়া এবার কিছুক্ষণ চুপ থেকে গাড়ির সামনের কাঁচ দিয়ে বাইরে আকাশের দিকে তাকিয়ে বলে,

__'জানো ভাইয়া, পাপিষ্টাদের ভালোবাসতে নেই! তারা তো কেবল জানে পুড়তে আর পোড়াতে, আমাদের মতো পাপীদের জীবনে ভালোবাসার কোনো অধিকার নেই।""আমাদের মতো পাপীরা ভালোবাসতে জানে না, তারা শুধু পারে নিঃশব্দে ভালোবাসার চাদর ছিঁড়ে নিজেকে একা করে ফেলতে।""পাপিষ্ঠাদের জীবনে ভালোবাসার রঙ লাগে না ভাইয়া, আমাদের শুধু নিয়তি আর একাকীত্বে বসবাস।"

একটু থেমে আবার বলল,

__" জানো ভাইয়া মায়া এক অদ্ভুত জিনিস_না দেয় ভালো থাকতে, না দেয় বেঁচে থাকতে। আর মানুষের পতন তখন থেকেই শুরু হয়, যখন থেকে মানুষ মানুষের মায়ায় পরে যায়।

__" তাই বলছি ভালোবাসা আমার জন্য নয়। তাই নেস্ট টাইম এই প্রশ্ন করবে না"।

আমান আর কোন কথা বলতে পারলো না। কি বলবে সে তার বলার ভাষাই হারিয়ে ফেলেছে। তাই সে পুনরায় গাড়ি স্টাট দিল। এর পর আর একটা কথা বললো না কেউ। গাড়ি চালাতে চালাতে আমান ভাবতে লাগলো সেও চায় তার বোন সুখে থাকুক। কোন ভাই বা না চায় তার বোনের বিয়ে হক, সুখে সংসার করুক তার পাশে ভালোবাসার একজন মানুষ থাকুক। কিন্তু এখানে না আছে ভালোবাসা আর না আছে মায়া আছে শুধু প্রতিশোধের আগুন। যদি আদ্রিয়ান ও তার বোনকে ভালোবাসতো তাও একটা কথা ছিল। নিশ্চিন্ত হতে পারতে সেই ছেলেটা তাকে দেখে রাখবে। কিন্তু না সেও তো তার বোনকে ভালোবাসে না, সেও প্রতিশোধ নিতে এসেছে।এটা বিয়ে না বিয়ে নামক ধ্বংসের খেলায় মেতে উঠেছে তারা। কি করে সে বুঝাবে আনাস্তাসিয়াকে বিয়ে কোন ছেলে খেলা না, এটি গভীর সম্পর্কের এক বন্ধন।যা দুটি মানুষের মনের বিরুদ্ধে হয় না। বিয়ে একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বন্ধন। এটি কেবল দুটি মানুষের মিলন নয়, বরং দুটি পরিবারের মেলবন্ধন এবং একটি সামাজিক দায়িত্ব। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আবেগ বা সাময়িক আকর্ষণের চেয়ে দায়িত্ববোধ, সততা এবং পারস্পরিক সম্মানকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। বিয়ে মাধ্যমে দুটো মানুষ সারাজীবন এক সাথে সকাল বিপদে আপদে, সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। যেখানে ভালোবাসা নেই সেখানে বিয়ের মতো পবিত্র সম্পর্কের কোন মানেই হয় না, সেখানে বিয়ে মানে শুধুই ধ্বংস। আর আনাস্তাসিয়া ঠিক সেই ধরনের খেলায় মেতে উঠেছে। সে তার বোনকে চিনে সে একবার যা ঠিক করে তাই করবে কেউ আটকাতে পারবে না সে না। তার অন্য সব কথা শুনলেও এই সব বিষয়ে কখনোই শুনবে না আই বারন করাও বিথা। তার এই সব ভাবনার মাঝেই ভবনের সামনে এসে পরতেই গাড়ির ব্রেক টানল। অতঃপর সকলে এক এক করে গাড়ি থেকে নেমে পরল। আমান গাড়ি থেকে নেমে গাড়ির চাবি একজন গার্ড এর হাতে দিয়ে ভেতরের দিকে হাঁটা ধরলো। আনাস্তাসিয়া আমান লেনি তিন জনি লিফটে উঠে, তিন তলায় আসতেই ড্রয়িংরুম দিয়ে হেঁটে যে যার রুমে চলে গেল। আনাস্তাসিয়া বেডরুমেথ দরজা খুলে ভেতরে ঢুকে কোন দিকে না তাকিয়ে কাপড় রাখার কক্ষে চলে গেল। আর পরনে ছিল কালো রঙের পোশাক। কালো রঙের ছোট হাতার ক্রপ টপ।

টপের নিচের অংশে কোমরের চারপাশে দুটি স্ট্র্যাপ বা ব্যান্ড রয়েছে, যা ডিজাইনটিকে আরও আকর্ষণীয় করেছে।

কালো ও ধূসর চেক (plaid) প্যাটার্নের স্কার্ট।

স্কার্টের এক পাশে উঁচু কাট (asymmetrical slit) রয়েছে।

কোমরে চওড়া কালো বেল্ট, যার সঙ্গে ধাতব বাকল ও চেইন ঝুলছে।

এক পায়ে কালো গার্টার স্ট্র্যাপ পরা আছে।

হাতে ব্রেসলেট এবং গলায় সরু নেকলেস রয়েছে।কালো থাই-হাই (Thigh-high) বুট — হাঁটুর অনেক ওপরে পর্যন্ত লম্বা।

বুটের উপরের অংশে বেল্ট ও স্ট্র্যাপ লাগানো।

দুই পাশে পাউচ বা পকেটের মতো অ্যাকসেসরি যুক্ত আছে, যা ট্যাকটিক্যাল বা মিলিটারি-ইনস্পায়ার্ড লুক দেয়।

পোশাকের রং গাঢ় কালো (Black) এবং ম্যাট/লেদার-লুকের কাপড় দিয়ে তৈরি বলে মনে হচ্ছে। কোমরে কালো বেল্টের সাথে ডান পাশে লাগানো আছে এটি লম্বা তলোয়ার আর বা পাশে রাইফেল ঝুলানো। আর হাতে কোলো গ্লাফ। আনাস্তাসিয়া পুরো শরীর পা থেকে মাথা পর্যন্ত রক্তে ভিজে আছে। কালো পোশাকটি ও রক্তাক্ত। আনাস্তাসিয়া কক্ষে ঢুকে ওয়াযড্রব খুলে তাতে তরোয়াল আর রাইফেল রেখে দিল। তার পর একে একে শরীর সব পোশাক খুলে একটি বাস্কেটে রেখে দিল। তার পর তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে গেল। কিছু ক্ষণ পর শাওয়ার নিয়ে এসে আবার চেঞ্জ করে নিল। হঠাৎ কিছু একটা মনে করে বেলকনির দিকে গেল। বেলকনির প্রদান সরাতেই দেখলো আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। আনাস্তাসিয়া এবার চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে দেখল এই শীতের মধ্যে ও সে ঘেমে গেছে। তার হাত পা থরথর করে কাঁপছে। কিছু ক্ষণ পর পর শুকনো ঢোঁক গিলছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে। আনাস্তাসিয়া আর কিছু বুঝতে বাকি রইল না সে আদ্রিয়ান এর সামনে এসে দাঁড়ালো। তার পর একটু উঁচু হয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে,

__" লুকিয়ে লুকিয়ে দেখার কি দরকার ছিল, আমাকে বললে আমিই সব দেখিয়ে দিতাম।

বলেই আনাস্তাসিয়া বাঁকা হেসে চলে গেল। আনাস্তাসিয়া চলে যেতেই আদ্রিয়ান জোরে নিশ্বাস ছেড়ে পুনরায় উল্টো দিকে ঘুরে, পকেট থেকে একটি সিগারেট বের করে আগুন ধরিয়ে মুখে পুরে নিল। তার পর একে একে দুই তিনটা টান দিল। আসলে আদ্রিয়ান যখন শাওয়ার নিয়ে বেরিয়ে চেঞ্জ করে কাপর রাখার কক্ষের বেলকনিতে এসে দাঁড়িয়েছিল তখনে দরজা খোলার শব্দ পেয়ে পিছনে তাকাতেই আনাস্তাসিয়াকে দেখতে পায়। আদ্রিয়ান যখন এখান থেকে বেরতে যাবে তখনি দেখতে পেল আনাস্তাসিয়াকে কাপড় চেঞ্জ করতে। তখনি তার পা থেকে যায় সে না চাইতে ও তার পা থেমে যায় সে নরতে পারে না। অতঃপর প্রথম থেকে শেষ পর্যন্ত সব দেখে ফেলে। আদ্রিয়ান আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তার ফোনে কেউ কল করলো। ফোন রিসিভ করতেই তার চোখ মুখ শক্ত হয়ে যায়। অতঃপর কল কেটে দ্রুত গতিতে ভবন থেকে বের হয়ে গাড়ি ফুল স্পীডে চালিয়ে বেরিয়ে যায়। আনাস্তাসিয়া ড্রয়িংরুমের সোফায় বসে ছিল আদ্রিয়ানকে তারহুরো করে যেতে দেখে বাঁকা হাসলো।

______________>>>>>>>>>>>>>_____________

ধরণীতে সন্ধ্যা নেমেছে প্রায় অনেক ক্ষণ। শহরের মাঝে একটি আধা তৈরি পরিতপ্ত বিল্ডিং। বিল্ডিং টির ভেতোর ঘুটঘুটে অন্ধকার।এই অন্ধকারের মাঝে একটি কক্ষ একটি মাত্র পাওয়ারের ডিম লাইট জ্বলছে। এই লাইটের নিচে শিকল দিয়ে বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে আদ্রিয়ান। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসলো। সে ধীরে ধীরে পিটপিট করে চোখ খুললো। মাথা উঁচু করতে গিয়ে টের পেল তার মাথা প্রচন্ড ভারী হয়ে আছে। সে ধীরে ধীরে মাথা উঁচু করে চারিদিকে মাথা ঘুরিয়ে দেখতে লাগলো। একটি জেলখানার মতো ছোট কক্ষ চারিদিকে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। আদ্রিয়ান বুঝতে পারছেনা সে এখানে কি করে এলো। তাই চিন্তা করতে লাগলো তার অফিসে কিছু গন্ডগোল হওয়ায় এরিক তাকে ফোন করায় সে ছুটে যায়। তার পর সব কিছু মিলিয়ে যখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গাড়ির কাছে এতো, তখন হঠাৎ কেউ একজন পেছন থেকে এসে তার নাকে রুমাল চেপে ধরে। তার পর,তার পর কি হলো আর কিছু মনে পরছে না মাথায় প্রচন্ড ব্যাথা করছে। তার ভাবনার মাঝে হঠাৎ কারো পায়ের ঠক ঠক আওয়াজ এলো। সে সামনে তাকাতেই দেখল অন্ধকারে দুটি অবয়ব তার দিকে এগিয়ে আসছে। অবয়ব দুটি ধীরে ধীরে তার সামনে শিকের দরজার কাছে এসে দাড়াতেই স্পষ্ট দেখতে পেল আমান আর আনাস্তাসিয়াকে। আদ্রিয়ান এর আর বুঝতে বাকি নেই যে সে ধরা পরে গেছে। আনাস্তাসিয়া তার সম্পর্কে জেনে গেছে এখন হয়তো তাকে মারার জন্যই এখানে বেঁধে রেখেছে। আনাস্তাসিয়া আদ্রিয়ানের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তার পর ঢং দেখিয়ে বিচলিত কন্ঠে বলে,

__" আমান তুমি ওকে এভাবে বেঁধে রেখেছ কেন? দেখছোনা আমার বরটার কত কষ্ট হচ্ছে"।

বলেই আমান আর আনাস্তাসিয়া দু'জনেই নিঃশব্দে হেসে দিল। অতঃপর আবার বললো,

__" কি মি: আহিয়ান শেখ আদ্রিয়ান, সান অফ আশরাফ শেখ কেমন লাগছে এখানে"?

আদ্রিয়ান এবার এক ঝটকায় উঠে দাঁড়ালো। তার পর দরজার শিকে হাত রেখে আনাস্তাসিয়ার দিকে ক্ষোভ মিলিত চোখে তাকিয়ে ঝাঁঝালো কন্ঠে বলে,

__" আমাকে এখানে এভাবে বন্দি করে রেখেছ কেন"?

আনাস্তাসিয়া হেসে অতি স্বাভাবিক ভাবে জবাব দিলো।

__" বিয়ে করতে"।

__" ওয়াট"?

__"Yes, I want to marry you.

__" But I will not marry you.

আনাস্তাসিয়া এবার একজন গার্ড কে ইশারা করতেই সামনে সাথা শিকের দরজা উপরে তুলতে বললো। উপরে তুলতেই আনাস্তাসিয়া এবার আদ্রিয়ান এর কাছে গেল, তার মুখমুখি দাঁড়িয়ে আদ্রিয়ান এর দিকে একটু ঝুঁকে বলে,

__" সে তুমি চাও বা না চাও আজ এই এখানে এই মুহূর্তে তোমার সাথে আমার বিয়ে হবে মানে হবেই। আরশিতা আহমেদ আনাস্তাসিয়া একবার যা ঠিক করে তা করেই ছাড়ে।

আদ্রিয়ান এবার চিৎকার করে বলে,

__" বললাম না আমি বিয়ে করবো না মানে করবো না, মরে গেলেও না"।

__"আহা এতো চিৎকার করার কি আছে, আগে তোমার জন্য যে সারপ্রাইজ গিফট আছে সেটা তো দেখে নাও"।

বলেই আমানকে ইশারা করতেই সে চলে গেল কিছুক্ষণ পর তার সাথে একটি মেয়েকে নিয়ে আসলো।

মেয়েটিকে দেখেই আদ্রিয়ান থমকে গেল, ধপ করে চেয়ারে বসে পরলো। আমান মেয়েটিকে এনে তার গলায় ছুরি ধরে বসে পরলো। মেয়েটির পরনে ছিল সাদা রঙের ডিজাইনার ফ্রক পায়ে সাদা রঙের চার ইঞ্চির হিল। গায়ের রং ফর্সা, কাঁধের থেকে একটু নিচ পর্যন্ত কালো রঙের চুল গুলো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো। গাড়ো বাদামী চোখ ঠোঁট গুলো হাল্কা গোলাপি। আদ্রিয়ান মেয়েটির দিকে তাকিয়ে বলে,

__" নিদ্রা বোন আমার"।

মেয়েটি এবার আদ্রিয়ান এর দিকে তাকিয়ে ছলছল চোখে তাকিয়ে ভাঙা গলায় বলে,

__" ভাইয়া.....

আনাস্তাসিয়া এবার আদ্রিয়ান এর দিকে তাকিয়ে হেসে বলে,

__" এতো টুকু তেই এরকম, এখনো তো আরো দেখা বাকি আছে"।

বলেই কাওকে ইশারা করলো, ইশারা করতেই তাদের পাশে কিছু দূরে আলো জ্বলে উঠলো। আলো জ্বলতেই দেখা গেল একজন লোককে চেয়ারের সাথে বেঁধে, তার মাথায় রিভলবার ঠেকিয়ে রেখেছে এটি গার্ড। আদ্রিয়ান তার দিকে তাকাতেই দেখতে পেল সে আর কেউ না, যে তার বন্ধু কম ভাইয়ের মতো এতো বছর তার পাশে থেকেছে এরিক। আদ্রিয়ান এর পুরো দুনিয়া যেন দুলে উঠলো। তার এখান থেকে বেরোনোর সব পথ যেন বন্ধ করে দিয়েছে আনাস্তাসিয়া। সে চাইলেও এখন বিয়ে না করে পারবে না। এখন তার একার জীবন মরনের প্রশ্ন নয়, তার সাথে তার এক মাত্র আদরের বোন আর ভাইয়ের মতো বন্ধু জীবন ও জরিয়ে আছে। তার এখান আফসোস হচ্ছে কেন সে এখানে আসতে গেল, সে না আসলে তো এসব কিছুই হতো না। অতঃপর আনাস্তাসিয়ার দিকে তাকিয়ে অসহায় কন্ঠে বলে,

__" কি চাও তুমি? কেন এমন করছো? আমার সাথে তোমার কি শত্রুতা? আর ওদের এভাবে ধরে রেখেছ কেন ছেঁড়ে দাও ওদের, ছেড়ে দাও আমার বোনকে"।

আনাস্তাসিয়া এবার তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলে,

__" তোর বাপের ধ্বংস চাই আমি, আর কি বললি তোর সাথে আমার কি শত্রুতা? তোর সাথে আমার কোন শত্রুতা নেই, শত্রুতা তো তোর ওই সন অফ আ বিচ বাপ আশরাফ শেখ এর সাথে। তার মৃত্যু লেখা আছে আমান হাতে। আর কেন ওদের এভাবে আটকে রেখেছি? কারণ তুই তো সোজা কথায় মানবি না তাই তোর দুর্বলতাকে কাজে লাগালাম। এখন বল বিয়ে করবি কি না"?

__" করবো না আমি বিয়ে"?

__" আমান"।

বলার সাথে সাথে আমান নিদ্রার গলার ছুরিটা একটু চাপ দিল। সাথে সাথে উপরের চামড়া কেটে হাল্কা চির ধরতেই রক্ত বেরিয়ে এলো। তার দেখে আদ্রিয়ান ভয় পেয়ে গেল। বোনের করুন চোখের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে ভয়াতক গলায় বলে উঠল,

__" করবো করবো আমি বিয়ে করবো। তবুও ওদের কিছু করোনা"।

আনাস্তাসিয়া এবার বাঁকা হেসে বলে,

__" কাজীকে ভেতরে আনো"।

আনাস্তাসিয়া বলার সাথে সাথে একজন গার্ড একজন বয়স্ক লোককে ভেতরে আনলো। লোকটির পরনে ছিলো সাদা পাজামা পাঞ্জাবী আর মাথায় টুপি। লোকটি ভেতরে আসতেই ভয়ে কাঁপতে লাগলো। আনাস্তাসিয়া লোকটির দিকে তাকিয়ে বলে,

__" আপনাকে তো সব আগেই বুঝিয়ে বলা আছে, এখন সময় নষ্ট না করে নিন বিয়ে পড়ানো শুরু করুন"।

কাজী একটি চেয়ারে বসে বিয়ে পড়ানো শুরু করে দেয়। ইসলামি শরিয়তের নিয়ম অনুযায়ী দোয়া কলেমা পরে বিয়ে পড়ানো শুরু করে, যখন আনাস্তাসিয়াকে কবুল বলতে বলে তখন সে অতি স্বাভাবিক ভাবে তিনবার কবুল বলে দেয়। কিন্তু যখন আদ্রিয়ানকে কবুল বলতে বলে সে চুপ করে থাকে। তা দেখে আনাস্তাসিয়ার রাগ হয় সে আমান এর দিকে তাকিয়ে বলে,

__" আমান"।

বলার সাথে সাথে আদ্রিয়ান রেল গাড়ির মতো বলে,

__" কবুল কবুল কবুল কবুল কবুল .........

আদ্রিয়ান তিন বারের জায়গায় পাঁচ বার কবুল বলাতে আনাস্তাসিয়া মুচকি হেসে বলে,

__" আহ্ আমার বরটা আমাকে কতো ভালোবাসে, যে তার কবুল বলা থামছেই না"।

তার পর বাকি নিয়ম কানুন করে কাজী যখন বললো তারা এখন ইসলাম মতে স্বামী স্ত্রী তখন তখন আনাস্তাসিয়া আমান আর গার্ড কে ইশারা করলো এরিক আর নিদ্রাকে ছেড়ে দিতে। আর একজন গার্ড কে বলে কাজীকে মোটা অংকের টাকা বকশিস দিয়ে তাকে বাড়ি পৌঁছে দিতে বলে। অতঃপর আনাস্তাসিয়া আদ্রিয়ান এর কাছে গিয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে,

__" ওয়েল কাম টু মাই লাইফ মি: আহিয়ান শেখ আদ্রিয়ান"।

আদ্রিয়ান এবার আনাস্তাসিয়ার কোমরে হাত দিয়ে তাকে কাছে টেনে নিয়ে এসে একি ভঙ্গিতে বলে,

__" সেম টু ইউ মাই ফাকিং ওয়াইফ, শুরু তুমি করেছো শেষ আমি করবো"।

__" দেখা যাবে"।

বলেই বাঁকা হেসে আদ্রিয়ান এর থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে নিল। নিদ্রা ছাড়া পেতেই দৌড়ে আদ্রিয়ান এর কাছে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আদ্রিয়ান তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল আনাস্তাসিয়ার যাওয়ার দিকে তাকিয়ে বলে,

__" নিদ্রা আর এরিক আমাদের সাথে থাকবে"।

আনাস্তাসিয়া একবার পেছন ঘুরে তাকিয়ে নিদ্রা আর এরিককে দেখলো।

__" তারাতাড়ি গাড়ি বের করো আমান"।

অতঃপর পুনরায় ঘুরে চলে গেল। আদ্রিয়ান আনাস্তাসিয়ার যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিদ্রা আর এরিক এর উদ্দেশ্য করে বলে,

__" চলো তোমরা আমার সাথে"।

__" কিন্তু বস আ....

এদিককে পুরো কথা না বলতে দিয়ে তার কথার মাঝখানে বলে,

__" কোন কিন্তু নয় চলো আমার সাথে। আজ থেকে আর লুকোচুরি নয় সব ফেসটুফেস হবে"।

বলেই নিদ্রার হাত ধরে দরজার দিকে পা বাড়াল, এরিক ও আর কোন কথা না বলে আদ্রিয়ান এর পেছনে পেছনে গেল। নিচে এসে গাড়ির সামনে আসতেই দেখলো আনাস্তাসিয়া আর আমান ইতিমধ্যেই গাড়িতে উঠে বসে আছে। আদ্রিয়ান গাড়ির পেছনের দরজা খুলে নিদ্রাকে ভেতরে বসিয়ে দিল। অপর দিক দিয়ে এরিক ও উঠে বসলো। কিন্তু আদ্রিয়ান আনাস্তাসিয়ার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। আদ্রিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে আনাস্তাসিয়া ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো,

__" বাসায় যেতে ইচ্ছে করছে না,নাকি যে খাম্বার মতো দাঁড়িয়ে আছো"।

__" তোমার কিছু একটা অদ্ভুত লাগছে না"?

আদ্রিয়ান এর কথায় আনাস্তাসিয়ার কুঁচকানো ভ্রু আরেকটু কুঁচকে এলো। এখানে অদ্ভুত লাগার কি আছে সে বুঝতে পারলো না। তাই আদ্রিয়ান এর দিকে তাকিয়ে মাথা উঁচিয়ে জিজ্ঞেস করে,

__" কি"?

আদ্রিয়ান এবার চোখের ইশারায় আনাস্তাসিয়ার পাশে ড্রাইভিং সিটে বসা আমানকে ইশারা করলো। আনাস্তাসিয়া ইশারা অনুযায়ী আমানের দিকে তাকালো। তার আর বুঝতে বাকি নেই আদ্রিয়ান কি বলতে চাইছে। সে আদ্রিয়ানের দিকে ঘুরে তাকিয়ে বলে,

__" কিছুক্ষণ আগে না তুমি আমাকে বিয়ে করতে চায়ছিলে না? তাহলে এখন কি হলো হুম? এখন কেন আমার পাশে বসতে চায়ছো? আমান ওখানেই বসবে, তোমার বসতে হলে পেছনে বসো না হলে দাঁড়িয়ে থাকো আমরা চললাম"।

আদ্রিয়ান এবার রাগে হাত মুষ্টিবদ্ধ করে পিছনের সিটে নিদ্রার পাশে গিয়ে বসলো। অতঃপর আমান গাড়ি স্টাট দিয়ে বাড়ি যাওয়ার পথে রওনা দিল। আদ্রিয়ান পেছন থেকে আনাস্তাসিয়ার দিকে কটমট করে তাকিয়ে আছে। বিয়ে যতোই তার দিকে ইচ্ছের বিরুদ্ধে হক তবুও সে এই বিয়ে মানে। কারণ সে বিয়ে নামক বন্ধনে বিশ্বাসি, বিয়ে মানে তার কাছে একটি পবিত্র বন্ধন। সে তাকে তিন কবুল বলে নিজের বউ বলে স্বীকৃতি দিয়েছে। যতোই আনাস্তাসিয়া তার শত্রু হক না কেন সে এখন তার বউ। তাই স্বামী হিসেবে কখন নিজের বউকে অন্য পুরুষের সাথে মেনে নিতে পারবে না। সে কেন যেকোনো স্বামী তার স্ত্রীকে অন্য কোন পরপুরুষের সাথে মেনে নিতে পারে না। সে কি জ্যালাস ফিল করছে? হ্যাঁ সে জ্যালাস ফিল করছে। সে যে নিজের অজান্তেই সামনে বসে থাকা মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। সে তো আর জানে না তার জ্যালাস ফিল করাটা বিথা। কারণ সে যাকে নিয়ে জ্যালাস ফিল করছে সে তার নতুন বিয়ে করা বউয়ের রক্তে ভাই। শুনতে খুবি হাসসোকর কেউ বউয়ের ভাইকে নিয়েও জ্যালাস ফিল করতে পারে। তার ভাবনার মাঝেই গাড়িটি গেট দিয়ে ভেতরে ঢুকেল তখনি তার চোখে পরলো মেন গেটের পাশে কালো নেম প্লেটে সোনালী অক্ষরে লেখা আহমেদ ভবন। গাড়িটি গেটের ভেতরে এসে থামতেই একে একে সকলে নেমে গেল। এরিক আর নিদ্রা এখানে প্রথমবার আসায় চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। যেদিকেই তাকায় সেদিকেই কালো পোশাক পরিহিত রাইফেল হাতে দাঁড়িয়ে থাকা গার্ড। অতঃপর সকলে ভিতরে যাওয়ার জন্য পা বাড়ালো। আনাস্তাসিয়ারা তিন তলায় এসে দরজা দিয়ে ভেতরে ঢুকতে দেখতে পেল ড্রয়িংরুমের সোফায় লেনি বসে আছে। আনাস্তাসিয়াদের দেখে লেনি উঠে এসে হাঁসি মুখে জিজ্ঞেস করে,

__" সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে তোমাদের"।

আমান বললো,

__" হ্যাঁ বিয়ে হয়ে গেছে"।

লেনিন এবার নিদ্রা আর এরিকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে,

__" এরা কারা"?

আনাস্তাসিয়া লেনির কথা শুনে তার দিকে তাকিয়ে বলে,

__" আমার একমাত্র ননদ কে তোমার পাশের রুম দেখিয়ে দেও, আর ওই এসিস্ট্যান্টকে তার পাশের রুম। আজ থেকে এরা এখানেই থাকবে"।

বলেই আনাস্তাসিয়া আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে উঠে চলে গেল। আনাস্তাসিয়া রুমে ঢুকতেই দেখলো পুরো রুম টকটকে লাল গোলাপ আর মোমবাতি দিয়ে সাজানো। চারিদিকে গোলাম ফুলের গন্ধে মৌ মৌ করছে। আনাস্তাসিয়া বিছানায় দিকে তাকাতেই দেখল কালো চাদরের উপর ফুলের পাপড়ি দিয়ে হার্ট বানিয়ে তার উপর লেখা আদ্রিয়ান+আনাস্তাসিয়া। এসব দেখে আনাস্তাসিয়া একটি দির্ঘশ্বাস ফেললো। সে জানে এগুলো লেনি ছাড়া আর কেউ করতে পারে না। তার ভয় হয় লেনিকে নিয়ে,মেয়েটা এসব বিষয়ে এতো সহজ সরল কবে জানি তাকে এই কারণেই কষ্ট পেতে হয়। সে আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। অপর দিকে আনাস্তাসিয়া উপরে চলে যেতেই লেনিও আর কথা না বলে তাদের রুম দেখিয়ে দেয়। সকলে টায়ার্ড থাকায় যে যার রুমে চলে যায়। নিদ্রা কে রুমে দিয়ে চলে যায় লেনি, লেনি চলে যেতেই আদ্রিয়ান আসে তার রুমে। আদ্রিয়ানকে দেখেই নিদ্রা তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আদ্রিয়ান বুঝল তার বোন ভয় পেয়ে গেছে কারণ যতই তারা খুন খারাবি করুক তবুও কখনো তার বোনকে এসবের সামনে পরতে দেয়নি। এই খুনা খুনি রক্ত এসব থেকে সব সময় দূরেই রেখেছে তাকে। তাই তার বোনের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল শান্তনা দিয়ে বলে,

__" চিন্তা করিস না কিছু হবে না। কেউ আমাদের কিচ্ছু করবে না।

__" ভাইয়া আমি ভয় পেয়ে গেছিলাম, যদি তোমাকে কিছু করতো"।

আদ্রিয়ান এবার বোনকে নিজের থেকে ছাড়িয়ে দুই হাতের আঁজলায় তার মুখ রেখে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে,

__" ভুর বোকা আমার কেন কোন ক্ষতি করতে যাবে। বৌ কি কখনো বরের ক্ষতি করতে পারে"।

__" তুমি কি তাকে মেনে নিয়েছ ভাইয়া? তুমি তো তাকে বিয়ে করতে চাও নি আমার জন্য বাধ্য হয়ে তোমায় বিয়ে করতে হয়েছে"।

আদ্রিয়ান এবার তার বোনকে ছেড়ে দিয়ে বলে,

__" বিয়ে যতোই বাধ্য হয়ে করি না কেন সে এখন আমার বৌ। আর আমি চাইনা আর কারোর অবস্থা আমাদের মার মতো হক"।

নিদ্রা মুখ মলিন হয়ে গেল তা দেখে আদ্রিয়ান বলে,

__" এসব বাদ দে এবার বল ভাবি পছন্দ হয়েছে তোর"?

ভাইয়ের কথা শুনে নিদ্রা এবার হেসে উত্তর দিল,

__" খুব, হ্যাঁ একটু রাগি ঠিক তোমার মতো তবুও চলবে"।

__" তবেরে...

বলেই নিদ্রার মাথায় একটা গাট্টা মারল, নিদ্রা ব্যাথা পেয়ে আহ করে উঠে আবার ও হেসে দিল। আদ্রিয়ান এবার বোনের হাসি মুখের দিকে তাকিয়ে বলে,

__" অনেক রাত হয়েছে যা এবার ঘুমিয়ে পর"।

__" হুম তুমি ও যাও"।

আদ্রিয়ান আর কথা না বলে চলে গেল। আদ্রিয়ান চলে যেতেই নিদ্রা রুমের চারপাশে চোখ ঘুরিয়ে দেখল। কালো আর বেগুনি রঙের কম্বিনেশনে তৈরি অসম্ভব সুন্দর একটি রুম। কোন ফাইভস্টার হোটেলের থেকে কম না। সে একটি দির্ঘশ্বাস ফেলে বিছানায় গা এলিয়ে দিল।

আদ্রিয়ান উপরে উঠে রুমে এসে দেখলো আনাস্তাসিয়া রুমে নেই। সে ভালো করে চারিদিকে চোখ বুলায়, তার কানে পানির আওয়াজ আসতেই বুঝতে পারলো আনাস্তাসিয়া ওয়াশরুমে আছে। সে কিছুক্ষণ অপেক্ষা করতেই দরজা খুলে আনাস্তাসিয়া বের হয়ে আসলো। আনাস্তাসিয়া বের হয়ে বিছানার দিকে কয়েক পা বাড়াতেই, ঝড়ের গতিতে কেও তার উপর ঝাপিয়ে পড়ে, তাঁকে বিছানায় ফেলে শক্ত করে চেপে ধরে বিছানার সাথে। হঠাৎ এমন কান্ডে সে কিছুটা ভয় পেয়ে যায়।মাথা তুলে তাকাতেই দেখতে পেল, আদ্রিয়ান তার উপর আধ শোয়া হয়ে তার দুই হাত বিছানার সাথে চেপে ধরে রেখেছে। আনাস্তাসিয়া ছোটার জন্য মচরামুচরি করতে লাগলো কিন্তু আদ্রিয়ান তার হাত আরো শক্ত করে চেপে ধরল। সে যত নিজেকে ছাড়াতে চায় আদ্রিয়ান তাকে আরো শক্ত করে চেপে ধরে। আনাস্তাসিয়া এবার রেগে গেল, সে রাগে ঝাঁঝমিশিত কন্ঠে চেঁচিয়ে উঠে।

__" এসব কি হচ্ছে? আমাকে এভাবে চেপে ধরে আছ কেন? ছাড় আমায় ছাড় বলছি"।

আদ্রিয়ান আনাস্তাসিয়ার ঠোঁটে আঙুল ঠেকিয়ে বলে,

__" শুহহহহ আজ তো তোমায় ছাড়া যাবে না"।

আদ্রিয়ান যখন তার ঠোঁটে আঙুল ঠেকায় তখন তার বুকের বাম পাশটা ধুক করে উঠে। তার শরীর জুড়ে যেন বিদ্যুৎ খেলে যায়। তবুও সে নিজেকে স্বাভাবিক রেখে বলে,

__" মানে"?

__" মানে আজ আমাদের ফাস্ট নাইট বলে কথা। আজ তোমায় কি করে ছাড়ি বলো"।

আনাস্তাসিয়া এবার একটা শুকনো ঢোঁক গিলে কাঁপা কাঁপা গলায় বলে,

__" মা....মা... মানে কি বলতে চায়ছ তুমি"?

আদ্রিয়ান এবার একটু ঝুঁকে আনাস্তাসিয়ার কানের কাছে মুখ নিয়ে কানের লতিতে ঠোঁট ছুঁইয়ে ফিসফিস করে বলে,

__"First I will go deep into you, then my hands will move all over your body, then slowly our two souls will become one.And then......

আদ্রিয়ান মাঝ পথে কথা থামিয়ে বাঁকা হাসলো। কথাটি শুনে আনাস্তাসিয়া মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়। তার নিশ্বাস ভারী হয়ে যায় আর তার সারা শরীরে ঘামতে থাকে। অতঃপর সে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তার আগেই আদ্রিয়ান ঝড়ের গতিতে তার ঠোঁট জোড়া নিজের দখলে করে নেয়। গভীর চুম্বনে লিপ্ত হয়, আদ্রিয়ানের এহেন কান্ডে সে কিছু ক্ষণ স্তব্ধ হয়ে যায়। তার মুস্তিস্ক ধারণ করতে পারে না কি হচ্ছে। কিছুক্ষণ পর যখন বুঝতে পারে তখন ছোটার জন্য ছটফট করতে থাকে। তাঁকে ছটফট করতে দেখে আদ্রিয়ান এবার চুম্বনের মধ্যে কামড় দিতে থাকে। আনাস্তাসিয়া তার শরীরে সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়াতে চায় কিন্তু আদ্রিয়ান এর পুরুষালী শক্তির কাছে সে পেরে উঠে না। অতঃপর কিছুক্ষণ পর হঠাৎ আদ্রিয়ান স্তব্ধ হয়ে যায়। তার পুরো শরীর নিস্তেজ হয়ে পড়ে। আনাস্তাসিয়া তার উপর থেকে আদ্রিয়ানকে সরিয়ে বিছানায় তার পাশে ফেলে দিয়ে উঠে দাঁড়ায়। তারপর আদ্রিয়ান এর নিস্তেজ মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসে। নিজের ডান হাত উপরে তুলে, হাত উপরে তুলতেই তাঁর হাতের মধ্যে চকচক করে শুচালো একটি ছোট পিন। পিনের মাথায় হাল্কা রক্ত লেগে আছে। মূলত পিনটি একটি বিষাক্ত পিন, এর মধ্যে অজ্ঞান করার বিষ লাগানো ছিল। যখন সে আদ্রিয়ানের কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছিলো না, তখন সে পিনটি আদ্রিয়ান এর ঘাড়ে ফুটিয়ে দেয়।তারপরি আদ্রিয়ান বেহুঁশ হয়ে যায়। আনাস্তাসিয়া পিনটি নিজের গলায় থাকা হার্ট শেফের ব্লাড ডায়মন্ড রকেটের ভেতরে ঢুকে রাখল। তার পর একবার আদ্রিয়ান এর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে,

__" Happy first night, my dear husband. Have a good night"।

বলেই রুম থেকে বেরিয়ে নিচে গেল। নিচে নামতে দেখলো লেনি ড্রয়িংরুমের সোফায় বসে টিভি দেখছে। সে নিচে নেমে এসে লেনিকে জিজ্ঞেস করলো,

__" আমান কোথায়"?

আনাস্তাসিয়ার কন্ঠ শুনে লেনি টিভির স্ক্রিন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকিয়ে উপরের দিকে ইশারা করে। আনাস্তাসিয়া পুনরায় উপরের দিকে যেতে নিলে পেছন থেকে লেনি বলে,

__" তোমাদের না আজ ফাস্তাট নাইট তাহলে তুমি এখানে কেন? আমি কতো কষ্ট করে তোমাদের জন্য রুম সাজালাম"।

আনাস্তাসিয়া তার কথা শুনে না থেমেই উপরে উঠতে উঠতে বলে,

__" চিন্তা করো না তোমার রুম সাজানো বিথা যায় নি"।

আনাস্তাসিয়া কথার মানে সে বুঝতে পারলো না। তাই তার যাওয়ার দিকে তাকিয়ে থেকে পুনরায় টিভির স্ক্রিনে মন দিল।

আনাস্তাসিয়া আমানের রুমে আসতেই দেখতে পেল সে সোফায় বসে ড্রিংক করছে। আনাস্তাসিয়া তার পাশে গিয়ে বসলো। আনাস্তাসিয়াকে তার পাশে বসতে দেখে সে গ্লাসে চুমুক দিতে দিতে বলে,

__" তুই এখানে"?

__" হ্যাঁ, ভালো লাগছে না তাই তোমার কাছে এলাম"।

আমান কিছু না বলে গ্লাসে আরেকটা চুমুক দিল। গ্লাস খালি হতেই গ্লাসটা সামনে রাখা টেবিলের উপর রেখে বোতল থেকে পুনরায় মদ ঢাললো। আমানকে মদ ঢালতে দেখে আনাস্তাসিয়া তার দিকে তাকি জিজ্ঞেস করে,

__" ভাইয়া তুমি এসব কেন খাও"?

আমান গ্লাস তুলে নিয়ে একটা চুমুক দিয়ে বলে,

__" ভালো লাগে তাই"।

__" খেতে কি খুব টেস্টি"?

আমান এবার তার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে,

__" কেন"?

__" আহ্ বলো না টেস্টি কি না"।

আমান নির্বিকার ভাবে বলে,

__" হ্যাঁ একদম অম্রিতর মত"।

__" আমাকে একটু দেবে"?

আমার এবার ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে,

__" কেন"?

__" খাব"।

__"না"।

আনাস্তাসিয়া এবার আমান এর দিকে আরেকটু ঘেঁষে বসে তার দুই হাত দিয়ে আমান এর বাম হাত ঝাপটে ধরে ঝাকাতে ঝাকাতে বলে,

__" দেও না ভাইয়া, একটুই তো খাব, ও ভাইয়া দাওনা দাওনা ভাইয়া.....

বোনের এমন আবদার শুনে সে বলে,

__" থাম দিচ্ছি, এমন আহ্লাদ করতে হবে না"।

__" সত্যি "?

__"হুম"।

আনাস্তাসিয়ার চোখ চকচক করে উঠলো। আমান নিজেকে ছাড়িয়ে উঠে গেল। আমানকে চলে যেতে দেখে সে ভ্রু কুঁচকে বলে,

__" ভাইয়া কোথায় যাচ্ছ মদ তো এখানে"।

আমান যেতে যেতে উত্তর করে,

__" ওটা তর জন্য নয়। তর জন্য স্পেশাল ড্রিংক আনছি"।

বলেই চলে গেল। সে চলে যেতেই আনাস্তাসিয়া ভাবতে লাগলো স্পেশাল ড্রিংক কি হতে পারে। তবুও তার ভাই যখন বলেছে তাকে মদ খেতে দিবে মানে দিয়ে তাই সে খুশি হয়ে মুখে হাসি টেনে বসে রইল। কিছুক্ষণ পর আমান ফিরে এলো তার হাতে একটি গ্লাস নিয়ে। তা দেখে সে খুশি হয়ে গেল।আমান এসে সোফায় বসে গ্লাসটি তার হাতে দিল। সে খুশি মনে গ্লাসটি নিয়ে তার দিকে তাকাতেই মুখ চুপসে গেল। তা দেখে আমার মুচকি হেসে তার ড্রিংকের গ্লাস নিয়ে চুমুক দিতে দিতে আর চোখে বোনের চুপসে যাওয়া মুখের দিকে তাকালো। আনাস্তাসিয়া গ্লাসের দিকে তাকিয়ে রাগে কটমট করতে করতে বলে,

__" তুমি আমাকে দুধ দিলে কেন"?

__" কারণ তোর জন্য ওটাই ঠিক। এবার চুপচাপ বসে বসে খা"।

আমান নির্বিকার ভাবে উত্তর দিল। আনাস্তাসিয়া টেবিলে ধব করে গ্লাস রেখে অন্য দিকে মুখ ঘুরিয়ে

বলে,

__" খাব না আমি"।

__" রাগাস না আমায়, চুপচাপ খা বলছি"।

আনাস্তাসিয়া ভাইয়ের রাগানীত মুখের দিকে তাকিয়ে পুনরায় গ্লাস নিয়ে চুমুক দেয়। তা দেখে আমান ঠোঁট টিপে হাসে। এভাবে কিছুক্ষণ কেটে যায় তাদের মধ্যে। হঠাৎ আনাস্তাসিয়া বলে উঠে,

__" ভাইয়া একটা ম্যাচ হয়ে যাক আজ"।

তার কথা শুনে আমান তার দিকে তাকিয়ে বলে,

__" এখন"?

__" হ্যাঁ, অনেকদিন হয়ে গেল আমরা ম্যাচ লড়ি না"।

__" বাদ দে তুই হেঁড়ে যাবি"।

আনাস্তাসিয়া এবার রাগ দেখিয়ে বলে,

__" তুমি কি আমাকে আন্ডারএস্টিমেট করে"?

__" না যা সত্যি তাই বলছি "।

__" তাহলে দেখা যাক কে হাড়ে। যদি আমি হাঁড়ি তাহলে তোমার সব নোংরা কাপড় আমি নিজের হাতে পরিষ্কার করবো"।

__" ওকে ফাইন চল"।

বলেই দুজন উঠে রুম থেকে বেরিয়ে আমান এর রুমের পাশের রুমে চলে গেল। রুমের ভেতরে ঢুকতেই দেখা গেল রুমকির অর্ধেক জিম আর অর্ধেক গেমিংজোন। গেমিং জোনে রাখা আছে আধুনিক সব গেম। আনাস্তাসিয়া আর আমান একটি দেওয়ালের থেকে লাগানো তোরয়াল রাখার বাক্স থেকে একটি একটি করে তোরয়াল নিয়ে নিল। তার পর আমান বলে,

__" রেডি"?

__"ইয়েস"।

অতঃপর দুজনেই তোরয়াল বাজি শুরু করে দিল। তাদের তরোয়াল একে অপরের সাথে ঘষা লাগতেই খস্ খস্ শাঁ শাঁ ঝনঝন আওয়াজ করতে লাগলো। তাঁরা দুজনি নিজেদের সর্বশক্তি দিয়ে তোরয়াল বাজি করছে। কেউ কাওকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। এভাবে তাদের মধ্যে কিছু ক্ষণ কেটে গেল। আমান যখন তাকে আঘাত করতে চাইছে সেও তখন ঘুরে ঘুরে তার পুঁতি রদ

করছে। তারা হাঁপিয়ে পরেছে তবুও কেউ দমলো না এভাবেই চালিয়ে গেল।এভাবেই কিছু ক্ষণ যাওয়ার পর এক পর্যায়ে আমানের তোরয়াল পড়ে গেল। আনাস্তাসিয়া বিশ্বাস জয়ের হাসি দিল।

__" কি বলেছিলাম না আমি কে হাড়ে দেখা যাবে। বলেছিলে তো আমি হেঁড়ে যাব। এখন কি হলো"?

__" আমি তোকে জিততে দিয়েছি তাই তুই জিতেছিস। না দিলে কখনই হাড়াতে পাতিস না"।

__" মেনে নেও ভাই তুমি হেরে গেছ"।

__" চল আরেক ম্যাচ হয়ে যাক"।

__" চলো আবার হাড়ার জন্য প্রস্তুত"?

__" দেখা যাবে"।

এভাবে তাঁরা দুজন খেলার আর খুনসুটির মাঝেই সাড়া রাত পার করে দিল।

(চলবে....)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন