ফন্ট সাইজ:
থিম:
Our Destiny

৩য় পর্ব

লেখক: জান্নাত আরা

#Our_Destiny

#লেখনিতে_জান্নাত_আরা

#পর্ব:৩

টিফিন টাইম এ তিন জন খেতে খেতে গল্প করতেছে যার যার বিষয়ে সাথে ফাইজলামি তো আছেই।এরই মাঝে তাসমিন বলতে শুরু করল

-জানোস কালকে ওর সাথে দেখা করলাম।

কবিতা - কার সাথে?

জারা- এখন এটা বলিস না তুই জানিসই না যে ওর বয়ফ্রেন্ড আছে।

কবিতা - তা কখন বললাম?

জারা- তাহলে বলদের মতো question করতেছিস কেনো? তুই বুঝিস না কার সাথে মিট করে।আবাল কি আর হুদাই বলি।

কবিতা জারার মাথায় একটা গাট্টা মারলো।তাসমিন বলল

- আরে থাম তোরা। শোন আগে কালকে কি হয়েছে।

জারা- কি?

- আরে আমাকে এক প্যাকেট চকলেট দিয়েছে সাথে একটা বেসলেট।

ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল ওদের জন্য। জারা বলতে শুরু করল

- কিরে বইন আমগো না দিয়াই একা একা খাইলি।that's not fare

- সবকিছুর ভাগ দিতে নাই।

- আমরা তো আর bf এর ভাগ চাচ্ছি না তাই না।

তাসমিন চোখ ছোটো ছোটো করে তাকালো আর বলল

- সেটা চাইলেও পাবি না।

জারা একটু দুঃখ প্রকাশ করে বলল

- কবিতা আমার জন্য মঙ্গল গ্রহের টিকিট কাট।পৃথিবীর অক্সিজেন আমাদের মতো সিঙ্গেল দের জন্য বিষাক্ত হয়ে গেছে।

তিন জন এক সাথে হাসতে শুরু করলো।

_______________

ক্লাস টাইম_

সবাই যার যার বই বের কর।বলল গনিত স্যার। কিন্তু এখন কি হবে? কবিতা তো বই আনেনি। ও খুব অলস। মাঝে মাঝেই এক দুইটা বই আনেনা।আর কি এখন সারা ক্লাস দাড়িয়ে করা লাগবে।কবিতা দাড়িয়ে যায়।কিন্ত আজকে স্যার আবার যারা বই আনেনি তাদের স্কেল এর মাইর দিবে।কবিতার কাছে আসতেই জারা আর তাসমিন নিজেদের বই ব্যাগ এ রেখে দারিয়ে পড়ল।তারপর আর কি ৩ বান্ধবী একসাথে মাইর খেলো সাথে দাড়ানো ফ্রি।ওদের দাড়াতে দেখে স্যার প্রশ্ন করল

- কি গো মা বই আনো নাই কেন? রাগ করছ?

-না স্যার আসলে ভুলে গেছিলাম আজকে মেথ ক্লাস ছিল।

-তোরা কোনদিন জানি এটাই ভুলে যাস যে তোরা স্টুডেন্ট।

ক্লাসের সবাই হাসতে শুরু করলো। এভাবেই ক্লাস শেষ হলো।

__________________

সন্ধ্যা _

জারা হাতে ফোন সামনে বই খোলা।ওর মা কি মনে করে জানি বলল

- রান্না ঘরের তরকারির আগুন টা নিভিয়ে আয় তো

জারার পূর্ণ মনোযোগ ছিলো ফোনে তাই শুনেনি হয়তো।তারপর আরকি তরকারি শুকিয়ে গেছে আর তার মা গিয়ে চুলা অফ করলো।এসে জারা কে বললো

- কিরে তোরে কি বলছিলাম?

- কি?

- তা শুনবি কীভাবে? আরো গিয়ে ঢুকে পর ফোনের ভিতর।

মা চলে যাওয়ার পর জারা মনে মনে বলল- আজিব তো এখানে ফোনের কি দোষ? অদ্ভুত!

রাতে জারার ফেসবুক ফ্রেন্ড ইয়ামিন মেসেজ দিয়েছে

- কিরে তোদের পরীক্ষা শেষ?

- হ্যাঁ

- তাহলে তো ভালোই, এখন তোরে দোয়া করে দিলাম তারাতাড়ি বিয়ে হোক।খুশি তো? না হলে বল অন্য কি দোয়া পড়বো তুই যেটা বলবি সেটাই পড়ে দিব।

- নামাজ পড়েছিলি আজকে?

- 😐😐

- কি হলো বল!

- না থাক ভাই করলাম না দোয়া!

- এখন কেনো? আরো আয় দোয়া পড়তে, হুহ!!

এভাবেই কথা শেষ করে খাবার খেয়ে ঘুমাতে য়ায়।

[সকলের মতামত জানাবেন কেমন হয়েছে। আর এটা একান্ত আমার ব্যক্তিগত লেখা গল্প বাস্তবে কিছু মিল আছে তবে সম্পূর্ণ নয়। ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ৩য় পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন