🌸 শেষ পর্যন্ত তুমি আমার
লেখিকা: ইসরাত জাহান রিশা
পর্ব – ৪
ক্লাস শেষ করে আরিশা, রোজা আর সামিয়া ভার্সিটির মাঠের মাঝখান দিয়ে হাঁটছে। রোজা আর সামিয়া নিজেদের মধ্যে নানা বিষয়ে বকবক করছে। আর এদিকে আরিশা অন্য চিন্তায় মগ্ন।
আরিশা (মনে মনে): এই রওনক ভাইকে এই বছরই দেশে আসতে হলো! আল্লাহ জানে, আমার কী হবে! কোনোমতে কষ্ট করে একটা বছর পার করতে পারলেই বাজি। তারপরই জাপানে চলে যাবো। বেঁচে যাবো!
এসব ভাবতে ভাবতেই হাঁটছিল আরিশা। হঠাৎ পিছন থেকে রোজা আর সামিয়া কিছু বুঝে ওঠার আগেই আরিশা কারও সঙ্গে সজোরে ধাক্কা খেল।
ভাবনায় এতটাই মগ্ন ছিল যে সামনে কে দাঁড়িয়ে আছে, সেটাও খেয়াল করেনি।
ধাক্কা খেয়ে আরিশা মাটিতে পড়ে গেলেও সামনের ব্যক্তিটি এক পাও নড়ল না। বরং শান্তভাবে আরিশার দিকে তাকিয়ে রইল।
আরিশা: আম্মু গো! আমার কোমর গেল! কোন খাটাস রে? চোখ কি বাসায় রেখে এসেছে নাকি? সামনে মানুষ দেখিস না?
বকবক করতে করতে উঠে দাঁড়াল আরিশা।
এদিকে রোজা আর সামিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। দুজনেই নিজেদের হাসি অনেক কষ্টে চেপে রেখেছে।
আরিশা সামনে তাকাতেই দেখল, রওনক তার দিকে তাকিয়ে আছে।
আরিশা: তুমি কি চোখ বাসায় রেখে এসেছো নাকি?
রওনক আরিশার মাথায় একটা চাটি মেরে বলল,
রওনক: আমি চোখ বাসায় রেখে আসিনি। চোখ চোখের জায়গাতেই আছে। তুই তোর চোখ বাসায় রেখে এসেছিস! তোর সামনে আমি দাঁড়িয়ে আছি, আর তুই আমাকে না দেখে কোনদিকে মন দিয়েছিলি, হ্যাঁ?
আশপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন অবাক হয়ে তাকিয়ে আছে। তাদের নতুন স্যার কীভাবে এই মেয়েকে চেনেন, সেটাই যেন তাদের কাছে সবচেয়ে বড় রহস্য!
আরিশা: ওইসব কিছু না। কবে এসেছো তুমি?
রওনক: ওটা বাসায় গিয়ে জেনে নিস। আমি গেলাম।
যাওয়ার আগে রোজার মাথায় একটা টোকা দিয়ে বলল,
রওনক: আরিশা আমার মামার মেয়ে। আর তুই আমাদের বাসায় আসবি বিকালে আরিশাদের বাসায় যাওয়ার কথা ।
রোজা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে বলল,
রোজা: আচ্ছা, ভাইয়া।
তাকে দেখেই বোঝা যাচ্ছে, সে রওনককে কতটা ভয় পায়!
এসব দেখে আশপাশ থেকে আরও ফিসফাসের আওয়াজ আসতে লাগল। কেউ বলছে, এরা স্যারের বোন, কেউ আবার মনে হয় স্যার এর gf আরো নানানরকম কথা ।
কিন্তু আরিশা, সামিয়া আর রোজা এসব কথায় একদমই পাত্তা না দিয়ে হাঁটতে লাগল।
আরিশা: রোজ, তুই রওনক ভাইকে চিনিস কী করে?
রোজা: উনি আমার চাচাতো ভাই।
এটা শুনে সামিয়া বলে উঠল,
সামিয়া: বাহ! তোরা দুজন তো আত্মীয় হয়ে গেলি রে!
আরিশা: তাই তো দেখছি!
কিছুক্ষণ পর আরিশা আবার জিজ্ঞেস করল,
আরিশা: আচ্ছা রোজ, তুই রওনক ভাইকে এত ভয় পাস কেন?
রোজা: আমাদের কাজিনদের মধ্যে ভাইয়া সবচেয়ে ডেঞ্জারাস। তাই তাকে সবাই ভয় পায়।
আরিশা: ও ডেঞ্জারাস?
কথাটা বলেই হেসে উঠল আরিশা।
রোজা: হাসিস কেন?
আরিশা: আরে এমনি! ওর মধ্যে কী ডেঞ্জারাস আছে, আমি তো দেখি না। আমি তো ওকে ভয়ই পাই না। আর এরা নাকি ভয় পায়! হাস্যকর!
রোজা: তুমি তো এখনো ভাইয়ার আসল রূপ দেখোনি!
আরিশা: কী দেখবো?
রোজা: না, কিছু না!
কথা বলতে বলতে তারা কৃষ্ণচূড়া গাছের সামনে চলে এলো।
সেখানে মেঘ, ইনায়া, রাদিফ, অরণ্যসহ সবাই একসঙ্গে দাঁড়িয়ে ছিল।
আরিশা তাদের কাছে গিয়ে বলল,
আরিশা: কী করিস সবাই?
ইনায়া: এই তো! তোদের জন্যই দাঁড়িয়ে ছিলাম। আর এই মেয়েটা কে রে?
আরিশা: ও রোজা। আজ নতুন পরিচয় হয়েছে। রোজা, ওরা সবাই আমাদের বয়সী। তবে ডিপার্টমেন্ট আলাদা, তাই আগে দেখা হয়নি।
রোজা সবার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল।
রোজা: হাই! কেমন আছো সবাই?
সবাই একসঙ্গে উত্তর দিল,
সবাই: ভালো! তুমি কেমন আছো?
রোজা: আলহামদুলিল্লাহ, ভালো।
পাশ থেকে রাদিফ রোজার দিকে তাকিয়ে বলল,
রাদিফ: মেয়েটা তো বেশ সুন্দর! সেটিং করিয়ে দে না!
কথাটা আরিশার কানের কাছে বললেও মেঘও শুনে ফেলেছে।
ব্যস! আর কী!
আরিশা আর মেঘ দুজনেই একসঙ্গে কনুই দিয়ে রাদিফের পেটে গুঁতো মারল।
রাদিফ: উফফ! তোরা মানুষ হবি না? এমন মারে কেউ?
আরিশা: ঢং করবি না! জোরে তো মারিনি। আরেকবার আজাইরা কথা বললে তোকে নাজিরের বেগুনগাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে রাখব!
রাদিফ: আরে, আমি তো মজা করছিলাম!
মেঘ: হয়েছে, এবার চুপ থাক।
এদিকে রোজা অল্প সময়ের মধ্যেই সবার সঙ্গে বেশ ফ্রি হয়ে গেল।
সবাই কৃষ্ণচূড়া গাছের নিচে বসে গল্প করতে লাগল।
কিছুক্ষণ পর আরিশা পেটের ওপর হাত দিয়ে বলল,
আরিশা: আমার ক্ষুধা পেয়েছে!
ইনায়া: এত গিলিস, তাও পেট ভরে না ?আবার মোটাও তো হস নাহ🥲
আরিশা: কই, আমি এত খাই নাকি? সেই সকাল আটটায় খেয়েছি। এখন কয়টা বাজে!
সামিয়া: হয়েছে, এবার চল। ক্যানটিন থেকে কিছু খেয়ে আসি।
সবাই: হ্যাঁ, চল!
রাদিফ, অরণ্য, ইনায়া, মেঘ, আরিশা, সামিয়া আর রোজা সবাই মিলে ক্যানটিনের দিকে রওনা হলো।
ক্যানটিনে গিয়ে সবাই গোল হয়ে বসে পড়ল। তারপর যে যার পছন্দমতো খাবার অর্ডার করল।
খাওয়া শেষ করে সবাই তখনো বসে গল্প করছিল।
হঠাৎ রোজা জিজ্ঞেস করল,
রোজা: আচ্ছা, এখানে নবীনবরণ হবে না?
সামিয়া: হ্যাঁ, হবে তো! কিছুদিন পরই হওয়ার কথা।
রোজা: ওহ্, আচ্ছা!
এবার আরিশা উঠে দাঁড়িয়ে বলল,
আরিশা: আচ্ছা, তোরা গল্প কর। আমি একটু পানি নিয়ে আসি।
কথাটা বলে আরিশা পানির বোতল নিয়ে সেখান থেকে চলে গেল।
পানি খাওয়া শেষে বোতলের ছিপি লাগাতে ভুলে গেল সে। ঠিক তখনই হাঁটতে গিয়ে একজন ছেলের সঙ্গে ধাক্কা খেল।
আর বোতলের সব পানি গিয়ে পড়ল ছেলেটির জামার ওপর!
আরিশা: So sorry! আমি খেয়াল করিনি।
ছেলেটি শান্ত গলায় বলল,
ছেলেটি: আচ্ছা, সমস্যা নেই।
কিন্তু কণ্ঠটা আরিশার বেশ চেনা চেনা লাগল।
সে মাথা তুলে তাকাতেই একজোড়া বাদামি চোখের সঙ্গে তার দৃষ্টি মিলিত হলো।
কয়েক সেকেন্ড দুজনের চোখাচোখি হলো।
আরিশা তাড়াতাড়ি চোখ সরিয়ে বলল,
আরিশা: ওহ্, আচ্ছা! আপনি সরি, আমি দেখিনি।
পাশ থেকে আদ্রিয়ান বলে উঠল,
আদ্রিয়ান: আরে রিশা! এতবার সরি বলার দরকার নেই। ও ড্রেস চেঞ্জ করে নেবে।
এই হলো আরিশার ব্রো—মেঘের হবু হাসবেন্ড আদ্রিয়ান। আরিশার কাছে নিজের নাম ধরে ডাকাটা একটু বড় মনে হয় বলে সে আদ্রিয়ান আরিশা কে রিশা বলে ডাকে ।
আরিশা: ওহ্, সত্যি! আমি খেয়াল করিনি, ব্রো।
আদ্রিয়ান: আচ্ছা, সমস্যা নেই। তুমি বসো।
আরিশা আবার সবার কাছে ফিরে গিয়ে ইনায়ার পাশে বসে পড়ল।
তারপর বিরক্ত হয়ে বলল,
আরিশা: ধুর! আজ ভার্সিটিতে আসাই উচিত হয়নি। একটার পর একটা অকাজ হয়েই যাচ্ছে!
অরণ্য: আরে, চাপ নিস না। একটু-আধটু এমন হওয়া ভালো। সারাজীবন মনে থাকবে তোর ফার্স্ট দিনের কথা!
বলেই হেসে উঠল অরণ্য।
আরিশাও হেসে দিল।
কিছুক্ষণ পর আদ্রিয়ান আর আরহামও সেখানে এসে উপস্থিত হলো।
আদ্রিয়ান মেঘকে দেখে বলল,
আদ্রিয়ান: কী রে, বাসায় যাবি না?
মেঘ: হ্যাঁ, যাবো তো। একটু পর।
আদ্রিয়ান: এখানে বসবি?
আদ্রিয়ান: না, বসব না। জিজ্ঞেস করতে এলাম।
এবার আরিশা মুখ খুলল,
আরিশা: ছিঃ ছিঃ, ব্রো! এখানে তোমার বোন-শালিরা বসে আছে আর তুমি শুধু তোমার বউয়ের খোঁজ নিয়ে চলে যাচ্ছো? এটা কিন্তু ঠিক না!
আদ্রিয়ান হেসে বলল,
আদ্রিয়ান: আমি কই যাচ্ছি? এখানেই তো আছি। তোমাদের খোঁজ না নিয়ে চলে গেলে তো আমার বউটাকেই তোমরা আর দেবে না!
ইনায়া: হ্যাঁ, ঠিক! আমাদের খোঁজ না নিলে আপনার বউ পাবেন না!
সবার মুখে হাসি ফুটে উঠল।
এদিকে রোজা আরিশার স্কার্ফের এক কোণা টেনে ধরে ফিসফিস করে বলল,
রোজা: ওইটা কে?
আরিশা বলল,
আরিশা: আরে, ওটা মেঘের হবু হাসবেন্ড। আর পাশের টা দেখছিস ওটা ওর চাচাতো ভাই ওই যে আদ্রিয়ান ও হচ্ছে মেঘ এর আপন বোন এর ভাসুরের ছেলে ।
রোজা: এতো জটিল সম্পর্ক! মিলাতে গিয়েই তো আমার তেরোটা বেজে যাচ্ছে!
আরিশা: তোকে একদিন পুরোটা বুঝিয়ে বলব।
এরপর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল,
আরিশা: ব্রো, এটা তোমার নিউ শালিকা।
আদ্রিয়ান হেসে বলল,
আদ্রিয়ান: ওহ্, তাই নাকি? তা কেমন আছো, বনু?
রোজা হেসে উত্তর দিল,
রোজা: জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আপনি ভালো আছেন?
আদ্রিয়ান: আলহামদুলিল্লাহ, ভালো আছি।
রোজা একটু ইতস্তত করে বলল,
রোজা: একটা কথা বলি?
আদ্রিয়ান: হ্যাঁ, বলো।
রোজা: আপনাকে আর মেঘকে একসঙ্গে অনেক সুন্দর লাগে। মাশাআল্লাহ!
কথাটা শুনে মেঘ লজ্জা পেয়ে গেল।
সামিয়া সঙ্গে সঙ্গে বলে উঠল,
সামিয়া: মেঘু বেবি লজ্জা পাচ্ছে! থাক, আর কিছু বলিস না। নাহলে ব্রাশ কোম্পানির লস হয়ে যাবে!
এ কথা শুনে সবাই হেসে উঠল।
এত হাসি-আনন্দের মাঝেও একজন ছিল একদম শান্ত।
সে, আরহাম!
চুপচাপ বসে সবার কথা শুনছিল সে।
আরহাম (মনে মনে): এই আরিশা মেয়েটা এত কথা বলে কেন? চুপচাপ থাকতে পারে না?বাকিরা তো একতো কথা বলে নাহ এতো কথা কেনো বলে
মনে মনে এসব ভাবলেও মুখে কিছু বলল না।
এভাবে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সবাই উঠে দাঁড়াল।
একজন: আচ্ছা, এবার চল সবাই বের হই।
সবাই: হ্যাঁ, চল।
আরিশা এবার রোজার দিকে তাকিয়ে বলল,
আরিশা: আচ্ছা রোজ, তুই কি আমার সঙ্গে আমাদের বাসায় যাবি?
রোজা: বিকেলে তো যাবই। এখন গিয়ে কী করব? আর ওখানে তো আমার কোনো জামাকাপড়ও নেই।
আরিশা: ওটার ব্যবস্থা হয়ে যাবে। আমারটা তোর হবে। কোনো সমস্যা নেই!
ইনায়া অবাক হয়ে বলল,
ইনায়া: কী রে, তোরা দুজন একে অপরকে আগে থেকেই চিনিস নাকি?
আরিশা: না রে! আগে চিনতাম না। আজ জানতে পারলাম, ও আমার ফুপাতো ভাইয়ের চাচাতো বোন। ও আগে জাপানে থাকত।
ইনায়া: ওহ্, আচ্ছা!
মেঘ : আচ্ছা, তোর ভাই নাকি দেশে আসছে?
সামিয়া : দেশে শুধু আসেইনি, সোজা আমাদের ক্লাসে ল্যান্ড করেছে!
রাদিফ অরণ্য বলে মানে কিহহ
মেঘ হেসে বলল,
মেঘ: বুঝলি না? ওই যে আমাদের নতুন টিচার!
রাদিফ ও অরণ্য: ওহহ! আচ্ছা!
এরপর সবাই নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো।
রোজা প্রথমে আরিশার সঙ্গে যেতে রাজি হচ্ছিল না। কিন্তু আরিশার একের পর এক অনুরোধ আর জোরাজুরিতে শেষ পর্যন্ত রাজি হতে বাধ্য হলো।
আরিশা খুশি হয়ে বলল,
আরিশা: আগে আমার ছোট ভাইকে স্কুল থেকে নিয়ে আসি। তারপর সোজা বাসায় চলে যাব।
রোজা: আচ্ছা, চল।
আরিশা পার্কিং থেকে গাড়ি বের করলো
তারপর দুজনে নিজেদের গন্তব্যের দিকে রওনা দিলো
আরিশা:-ভার্সিটির প্রথম দিনটা যে এত ঘটনার মধ্য দিয়ে কাটবে, তা সে নিজেও ভাবেনি!
রোজা:- প্যারা নিস নাহ
আরিশ আচ্ছা চল একবারে আমার ভাইকে স্কুল থেকে নিয়ে যাই
রোজা বললো হ্যা ভালোই হয় চল
কপি করা কঠোর ভাবে নিশিদ্ধ ❌❌🚫
চলবে… 💗