~প্রণয়ের মহাকাব্য ~
লেখিকা :"๓𝐑𝐞𝐝ℓ𝐑𝐨𝐬𝐞✿ "
পর্ব : ৪
🚫🚫কপি করা নিষিদ্ধ 🚫🚫
(সাধারণ চিন্তাধারা আর মন মানসিকতার খুঁতখুঁতে রুচি সম্পন্ন পাঠক পাঠিকাদের জন্য এই উপন্যাসটি পড়া কঠোর ভাবে নিষিদ্ধ। যাদের এই উপন্যাসটি পড়ার আগ্রহ হচ্ছে কোনটাই নেই তারা এই উপন্যাসটি থেকে দয়া করে দুরে থাকবেন)🚫🚫🚫
(কঠোর মন মানসিকতা আর মস্তিষ্ক সম্পন্ন পাঠক পাঠিকাদের জন্য প্রযোজ্য)
দুপুরের তীব্র রোদে ব্যস্ত শহরটি যেন এক ফুটন্ত কড়াইয়ের মতো উত্তপ্ত হয়ে ওঠে। মাথার ওপর সূর্য যখন সোজা হয়ে দাঁড়ায়, শহরের ব্যস্ততা তখন চারপাশের তপ্ত বাতাসের সাথে মিশে এক দমবন্ধ করা পরিস্থিতির সৃষ্টি করে। পিচঢালা রাস্তাগুলো থেকে আগুনের হল্কা বের হতে থাকে, আর তার ওপর দাঁড়িয়ে থাকে শত শত গাড়ির স্থবির জটলা। জ্যামে আটকে থাকা বাস, ট্যাক্সি আর রিকশার জটলা থেকে অনবরত নির্গত কালো ধোঁয়া আর তীব্র হর্নের আওয়াজ দুপুরের বাতাসকে আরও ভারী করে তোলে। ট্রাফিক পুলিশের ঘামে ভেজা শরীর আর ক্লান্ত হাতের ইশারা শহরের এই যান্ত্রিক গতিকে সচল রাখার আপ্রাণ চেষ্টা করে।
ফুটপাথগুলোতে মানুষের ভিড় কিছুটা কমে এলেও এক নতুন ধরনের ব্যস্ততা শুরু হয়। অফিসপাড়ার মানুষজন দুপুরের খাবার বা লাঞ্চের জন্য ঝাঁকে ঝাঁকে বের হতে থাকে; ফুটপাথের ভাতের হোটেল, বিরিয়ানির দোকান কিংবা ফাস্টফুডের দোকানগুলোতে তখন তিল ধারণের জায়গা থাকে না। প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে রাস্তার মোড়ে মোড়ে লেবুর শরবত, ডাবের পানি কিংবা আইসক্রিমের ভ্যানের সামনে ভিড় জমায় ক্লান্ত পথচারীরা। হকাররা ছাতার নিচে বা চাদর টেনে রোদের তীব্রতা থেকে নিজেদের বাঁচিয়ে চড়া গলায় ক্রেতা ডাকার চেষ্টা করে। দুপুরের এই তপ্ত সময়ে শহরের জৌলুস কিছুটা মলিন মনে হলেও, পেটের তাগিদে আর জীবিকার টানে মানুষ বিন্দুমাত্র থামে না। ক্লান্তি আর ঘামের গন্ধ মেখে শহরটি এক অদ্ভুত একগুঁয়েমি নিয়ে দুপুরের তীব্র দাবদাহ বুক পেতে সয়ে যায় এবং তার চাকা সচল রাখে।
আজকের পর থেকে ঈদুল আজহার ছুটি। তাই অফিস কর্মচারী আর শিক্ষার্থীদের একটু বেশিই তাড়া। এরই মধ্যে প্রাইমারি আর মাধ্যমিক স্কুল মাদরাসা গুলোতে ছুটি হয়ে গেছে। কলেজ আর ভার্সিটিতেও ছুটি দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে। লাস্ট ক্লাস বলে আজকে শিক্ষকরাও হাল ছেড়ে দিয়েছে। তাড়াও নিজ নিজ বাড়িতে ফিরার জন্য অতি আগ্রহী। স্কুল মাদরাসার ছুটি হওয়ার পর পরই কলেজ আর ভার্সিটিতে ছুটি হয়ে গেল।
***
সবাই মহা আনন্দে আগামী প্রায় অনেক দিন তাদের ক্লাস করতে হবে না। ক্লাসমেট দের সাথে কুশল বিনিময় করতে করতে গেটের দিকে এগিয়ে আসছে তানজিলা। সঙ্গীদের বিদায় দিয়ে গেটের সামনে দাড়ালো তানজিলা গাড়ির উদ্দেশ্যে। ব্যস্ত নগরী তাই দাড়াতে না দাড়াতে গাড়ি এসে হাজির তাও আবার একসাথে দু-তিনটে। ড্রাইভারদের মধ্যে যেন প্রতিযোগিতা চলছে কে যাত্রী বেশি উঠাতে পারে কার পুঁজি বেশি হয়।একটা গাড়ির কাছে গিয়ে জিজ্ঞেস করল, 'চৌমাথা লেকের পাড় যাবেন।' হ্যাঁ সুলভ মাথা নাড়াতেই গাড়িতে উঠে বসল।গরমে মাথা যিমযিম করছে।
দুর থেকে তানজিলার একজন রুমমেট গলা উঁচিয়ে চিৎকার করে বলল,
-ওই তানজু দাঁড়া আমার জন্য আমিও যাব।
ড্রাইভারকে তানজিলা হাতের ইশারা দিতেই গাড়ি থামালো। মেয়েটি তানজিলার রুমমেট দিশা। এই বছর অনার্স ফাস্ট ইয়ারের স্টুডেন্ট। দিশা হাঁপাতে হাঁপাতে গাড়িতে উঠে বসল। যেই না গরম এর মধ্যে আবার দৌড়ে এসেছে তাই হাঁপাচ্ছে। উজ্জ্বল শ্যাম বর্ণের মুখটা গরমে লাল হয়ে গেছে মেয়েটার। গাড়ি স্টার্ট দিতেই হালকা বাতাস অনুভূত হলো গায়ে তাও আবার লাভার ন্যায় উত্তপ্ত। কিছুটা ধাতস্থ হয়ে দিশা তানজিলাকে উদ্দেশ্য করে বলে উঠল,
-আচ্ছা তোর কি গরম লাগে না
-গরমের সময় গরম লাগবে এটাই স্বাভাবিক
-তা গরমই যদি লাগে তাহলে তুই এরকম রোবটের মতো এগুলো পড়ে থাকিস কি করে?
-জানি না
-সত্যি বাবা তুই পারিস বটে সব মানুষ গরমের কাছে হার মানলেও গরম ঠিকই তোর কাছে হার মানতে বাধ্য।
-পাওয়ার অফ হিজাব
বলেই তানজিলা কিঞ্চিৎ হাসলো যা মুকুশের আড়ালেই থাকলো বাহিরে দৃশ্য মান হলো না। তারপর সারা রাস্তা দুজনের কেউই কারো সাথে কথা বলেনি। গরমে দু'জনই ধাতস্থ। তার ওপর তানজিলা অতো টাও কথা বলে না বাইরের মানুষ দের সাথে। দিশা মেয়েটি হোক বাইরের মানুষ বা ঘরের মানুষ সবার সাথেই আগ বাড়িয়ে কথা বলে। অনেক হাসিখুশি মেয়েটা। তবে সে তানজিলাকে বুঝতে পারে না। এই মেয়ে কলেজ থেকে যাওয়ার পর যে রুমে ঢোকে তারপর আর দরকার ছাড়া রুম থেকে বের হয় না। দরকার পড়লে রুমমেট দের সাথে কথা বলে না হলে না। তবে দিশার সাথে একটু বেশিই কথা হয় ও-ই যে দিশা সবার সাথে আগ বাড়িয়ে কথা বলে তাই। এরই মধ্যে ভাবনার ইতি টেনে গাড়ি এসে থামল তাদের বিল্ডিং এর সামনে। গাড়ির ভাড়া মিটিয়ে দুজনেই সিরি বেয়ে উঠতে লাগলো তাদের ফ্লোরের উদ্দেশ্যে। ফ্ল্যাটের সামনে রাখা জুতার সেল্ফ জুতা রেখে তানজিলা রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল।রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল। ব্যাগ চেয়ারের উপর রেখে তাড়াহুড়ো করে মোজা,হিজাব -বোরকা খুলে ফেলল।
বেডসাইড কেবিনেট খুলে একটা ওষুধের পাতা বের করল।তারাহুরো করে ওষুধ খেয়ে নিল। তানজিলার মাইগ্রেনে সমস্যা আছে তাই সবসময়ই মাথা ব্যাথা থাকে। তবে কখনো কম কখনো মাত্রাতিরিক্ত যা সহ্য করার বাহিরে। তবুও তানজিলা অভ্যস্ত এই ব্যাথায়। অভ্যস্ততার মাঝেও মাঝে মধ্যে পাগলের মতো আচরণ করে মেয়েটা। এই মুহুর্তে শাওয়ার নেওয়া প্রয়োজন। তাই আলমারি থেকে কালো রঙের ফ্রক,ওড়না আর একটা কালো রঙা চুরি পাজামা বের করে রওনা দিল ওয়াশরুমের উদ্দেশ্যে।সচারাচর কোথায় যাওয়া ছাড়া গেঞ্জি আর প্যান্ট ব্যতীত অন্য কিছু পড়ে না তানজিলা। মামার বাসায় যাবে তাই আজকে পড়বে।প্রায় একঘন্টা শাওয়ার নিজে বের হলো সে তখন বাইরে জোহরের আজানের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আলমারি খুলে হাতে জায়নামাজ আর হিজাব নিল। নামাজ পড়ে গিয়ে বসে শুয়ে পড়ল বেডের ওপর।এখন কিছুটা হালকা লাগছে মাথা ব্যাথাও কমেছে অনেকটা।আবারো রেডি হয়ে কাঁধের ব্যাগে জামাকাপড় আর ওষুধ ভরে নি। রুমে তালা দিয়ে গটগট পায়ে বের হয়ে আসল ফ্ল্যাট থেকে। জুতা পড়ে তারাহুরো করে নামল নিচে। কিছুক্ষণ দাঁড়াতেই গাড়ি পেয়ে গেল। দুপুর বেলায় গাড়ি পাওয়া মুশকিল তবুও শহর যেহেতু তাই পাওয়া যায় না এমন না। তানজিলার গন্তব্য এখন শাহিন টাওয়ার তার মামার বাসা।একই জায়গায় তানজিলা দুই মামার বাসা দুরত্ব দুই থেকে তিন মিনিটের। তানজিলা এখন তার মেজো মামার বাসায় যাচ্ছে। ওর মেজো মামা 'ক্বারি আতিকুর রহমান '।বরিশালের স্থানীয় -অনস্থানীয় সবাই-ই তাকে এক নামে ক্বারি সাহেব বললে চেনে। ওর মেজো মামার বাসায় সদস্য ৫ জন।ওর মামা, ওর মামি হাফিজা,বড় মামাতো ভাই মাহমুদুল হাসান, ছোট ভাই হোসাইন আহমদ আর ওর মেজো মামার একমাত্র মেয়ে হুমায়রা।আতিক সাহেবকে তানজিলার মামা বললেও ভুল হবে কেমনা আতিক সাহেব তানজিলার দুধ বাবা। তানজিলার ভাই ওর থেকে দেড় বছরের ছোট হওয়ায় তানজিলা ছোট বেলা থেকেই তার পরিবার থেকে আলাদা থেকেছে। তাই মনের মতো করে মায়ের দুগ্ধ পান করারও সুযোগ পায়নি। তাই মামি হাফিজার দুগ্ধ পান করা। এসুত্রেই তানজিলার আদর তুলনা মূলক অনেক টাই বেশি।
গাড়ি এসে থামল ওর মামার বাসার বিল্ডিং এর সামনে। ভাড়া মিটিয়ে লিফট ধরে উঠে আসল ৩ তলায়। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল ওর মামি হাফিজা। হাতে ঝাড়ু নিয়ে দাড়িয়ে তানজিলার সামনে। তবে গরমে তানজিলার নাজেহাল অবস্থা দেখে হাতের ঝাড়ুটা ফেলে তানজিলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন।তারপর আদুরে কন্ঠে জিজ্ঞেস করলেন,
-কি মা এত দেরি
কিছুটা ধাতস্থ হয়ে তানজিলা মোজা,হিজাব -বোরকা খুলতে খুলতে উত্তর দিল,
-আর বলো না মামি মাথা ব্যাথা করছিল তাই শাওয়ার টাওয়ার নিয়েই ধীরে সুস্থে আসলাম
এদিকে তানজিলার মুখ থেকে মামি ডাক শুনে মুখ কালো করে হাফিজা জিজ্ঞেস করলেন,
-কি বললি?
নিজের মাথায়ই নিজে গাট্টা মেরে তানজিলা হেসে তার মামিকে জড়িয়ে ধরে বলল,
-ওহ..সরি আম্মা ভুল হয়ে গেছে আর হবে না
-তুই একই ভুল কতবার করবি
-ছোটবেলা থেকে করে আসছি এখনও করি আর ভবিষ্যতেও করব
-তাই না
-হুম
পরপরই হাফিজা দুটো গাট্টা মারলেন তানজিলার মাথায়।ওমনিই তানজিলা হা হা করে। তানজিলা আসছে বুঝতে পেরেই হুমু দৌড়ে এসে তানজিলাকে জড়িয়ে ধরে বলল,
-আমি জানতাম তুই আসবি
বলেই তানজিলার দুগালে দুটো চুমু খেল।এই দেখে নাকমুখ কুঁচকে হাফিজা মেয়েকে আদেশ সূচক বললেন,
-যা আগে পানি তারপর যত কথা বলার বলবি।
হুমু মুখ কালো করে পানি আনতে গেল।তানজিলা দাড়িয়ে দাড়িয়ে তাকে নিয়ে দুই মা-মেয়ের যুদ্ধ দেখছে আর মিটমিট করে হাসছে।হুমু পানি এনে দিতেই ঢকঢক করে খেয়ে নিল পানি গ্লাস। মুখ মুছে পানির গ্লাস টেবিলে রেখে জিজ্ঞেস করল,
-ভাইয়া কই এখনও ঘুমায় নাকি
হুমু মাথায় হাত দিয়ে বলল,
-কে আছে কার চিন্তায় আর ও আছে ওর চিন্তায় আমরা মরতাছি তানজিলা তানজিলা কইরা আর ও মরতাছে ভাইয়া ভাইয়া কইরা হুহ্
বলেই ভেংচি কাটল তানজিলাকে। হাফিজা তানজিলাকে উদ্দেশ্য করে বললেন,
-তোর ভাই তোর জন্য মুরগির গোস্তো দিয়ে খিচুড়ি রান্না করতাছে। আমাগো সবাইরে বাইর কইরা দিছে রান্না ঘর থেইকা। ইউটিউব দেইখা রান্না করতাছে।
এই শুনেই তানজিলা দৌড় লাগালো রান্নাঘরের দিকে। হাসানের মাথায় চর মেরে জিজ্ঞেস করল,
-কি ভাইয়া তুই রান্না ঘরে কি করো
চেহারায় বিরক্তর ছাপ কন্ঠে কোমলতা।আদুরে গলায় জিজ্ঞেস করল,
-তোর জন্য খিচুড়ি রান্না করতাছি টেস্ট করে দেখ অনেক ইয়াম্মি
ভেংচি কেটে তানজিলা বলল,
-যেই না চেহারা নাম রাখছে পেয়ারা যেই না রাধুনি তার আবার রান্না তোর এই ইউটিউব দেখে এক্সপেরিমেন্ট করা খাবার তুই আমারে খাওয়াইয়া মারতে চাস
-আহারে তুই মইরা গেলে আমার এক্সপেরিমেন্ট আমি কার ওপর এপ্লাই করমু কেডা আমার রান্না করা খাবার খাইয়া রিভিউ দিবে
-কেন রাস্তায় কুকুর আছে না ওদের খাওয়াবি
-তুই কি ইনডিরেক্ট লি নিজেকে কুকুর বললি
-ইনডিরেক্ট লি কেন আমি ডিরেক্ট লি বলছি আমি মানুষ না এলিয়েন । এলিয়েন না হলে কি তোর রান্না করা খাবার খেয়ে বেঁচে থাকতাম।
ওদের দুজনের ঝগড়া দেখতে দেখতে অভ্যস্ত সবাই। হাফিজা ওদের দুইজনের মাঝে ঢুকে বললেন,
-এই শুরু হইছে যুদ্ধ এক দিকে একজন আরেক জনরে ছাড়া থাকতে পারে না আর অন্য দিকে সাপ আর বেঁজি
হুমু এসে তানজিলাকে নিজের রুমের দিকে নিয়ে যেতে যেতে বলল,
-হইছে আর ঝগড়া করা লাগবে না চল রুমে তোর সাথে আমার কথা আছে
তানজিলা ওকে টানাটানি করতে দেখে বিরক্তি নিয়ে বলল,
-ছাড় মাগি। তুই আমারে এমনে টাইনা তোর রুমে নিয়া যাইতাছো ক্যান মাগি। নিজের ভাতাররে এমনে টাইনা নিয়া যাবি। আমারে নিয়া কিছু পাবি না মাগি। তোর ভাতাররে নিয়া যাবি দেখবি চুমাটি চামাটি তো দিবেই সাথে আরো অনেক কিছু দিবে।
-ঠিক করে কথা বল আমি কিন্তু তোর বড়
-তুই মাগি আমার বালের বড়
-তুই মানিস বা না মানিস আমি তোর ৩ দিনের বড় এটা তো আর মিথ্যা হয়ে যাবে না
-তোরে আমি আমার একটা বালের মতোও মনে করি না
-সেটা তোর বিষয়
-ছাড় মাগি আমার হাত
ওদের দুজনের এই ঝগড়া দেখে নাকমুখ কোঁচকালো হাসান।তারপরে দুজনকেই উদ্দেশ্য করে বলল,
-তোদের আম্মু খেতে ডাকছে
এ কথা শুনে দুজনেই খাবার টেবিলের উদ্দেশ্যে রওয়ানা দিল
ওরা টেবিলে বসতেই হাফিজা ওদের খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসলেন। খেতে খেতে তানজিলা জিজ্ঞেস করল,
-ভাই খেয়ে গেছে কখন
হুমু খেতে খেতে উত্তর দিল,
-তুই আসার কিছুক্ষণ আগেই তামিম, হোসাইন আর আব্বু খাইয়া গেছে দুই দিন পর বন্য দেবে তো তাই তোর জন্য অপেক্ষা করে না চইলা গেছে
-আমরা বাড়ি কবে যাবো
-আমি জানি না তুই আম্মুকে জিজ্ঞেস কর
তানজিলা তার মামির দিকে তাকাতেই তিনি বলে উঠলেন,
-তুই বললে ওদের দুজনের ছুটি কাটিয়ে কালকেই আমাদের গাড়িতে উঠিয়ে দেবে আর না বললে দুদিন পর সবাই একসাথে যাবো
-তাহলে কালকেই যাওয়া যাক কি তো কি বলো
হাসান প্রতিত্তোরে করল,
-হুম তুই যা ভালো বুঝিস
কথা বলতে বলতে সবার খাওয়াই শেষ পর্যায়।হুমুর খাওয়া শেষ হতেই ও নিজের রুমে যেতে যেতে তানজিলাকে উদ্দেশ্য করে বলে গেল,
"খাওয়া শেষ করে তারাতাড়ি রুমে আয় তোর সাথে আমার আর্জেন্ট কথা আছে "।
চলবে......