ফন্ট সাইজ:
থিম:
শুকনো পাতার নূপুর পায়ে

পর্ব 61

লেখক: আয়েশা শেখ

#শুকনো_পাতার_নূপুর_পায়ে
#পর্ব৬১
#আয়েশা_রিন
[কপি ও রিপোস্ট করা থেকে বিরত থাকবেন]

বারিশ আর মেহরাজ তখন পাঁচ বছর ধরে কানাডাতে থাকে। ওয়েস্ট ভ্যানকুভার এলাকায় তাদের বসবাস। নিজেদের কোম্পানি আর নতুন সব প্রজেক্ট নিয়ে তখন তাদের দিনরাত এক হয়ে যাওয়ার দশা। বিশেষ করে মেহরাজ তার সমস্ত সময় আর শ্রম ঢেলে দিত ওই কাজগুলোতে। অন্যদিকে বারিশের মেজাজ যখন যেমন থাকত, কাজও করত তেমন। যখন ইচ্ছে হতো ডুবে যেত কোডিং বা ফাইলের স্তূপে, আর যখন মন চাইত না---সব দায়িত্ব মেহরাজের ঘাড়ে চাপিয়ে উধাও হয়ে যেত।

সেদিনও কাজের চাপ পাশ কাটিয়ে স্পোর্টস কার নিয়ে একা বেরিয়ে পড়েছিল বারিশ। সাতাশ বছরের রক্ত গরম করা এক যুবক; স্টিয়ারিংয়ে হাত রাখলেই তার ভেতরকার বেপরোয়া সত্তাটা জেগে উঠত বরাবরের মতোই। সেদিনও গাড়ি খুব রাফ ড্রাইভ করছিল সে। পাহাড়ি রোডের জিগজ্যাগ বাঁকগুলোয় স্পিড কন্ট্রোল করার বিন্দুমাত্র তাড়া ছিল না তার। শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে বসল। পাহাড়ের ঢাল বেয়ে গাড়িটা নিচে গিয়ে মারাত্মকভাবে এক্সিডেন্ট করলেও, অদ্ভুত এক কায়দায় বারিশ ছিটকে গিয়ে আটকে পড়ে পাহাড়ি খাদের কিনারায় ঝুলে থাকা একটা গাছের ডালে।

আশেপাশে জনমানবের কোনো চিহ্ন নেই। না কোনো গাড়ি, না কোনো মানুষের সাড়াশব্দ। নিচের দিকে তাকালে শুধু অন্তহীন অন্ধকার খাদ।

গভীর দীর্ঘশ্বাস ফেলল বারিশ। ডালটা শক্ত করে ধরে মনে মনে হিসাব কষতে লাগল সে, এখান থেকে নিচে পড়লে তার ঠিক কয়টা হাড় আস্ত থাকবে। সত্যি বলতে, এভাবে ম”রে পড়ে গেলেও তার কোনো আফসোস নেই; কিন্তু ‘বারিশ শেহরিয়ার’ কি না একটা পাহাড়ি খাদে এক্সিডেন্ট করে মা”রা যাবে! ব্যাপারটা তার নিজের কাছেই কেমন যেন ভীষণ সাদামাটা আর বিরক্তিকর মনে হলো।

কোনো রেশম রোডের চোরাচালান সামলাতে গিয়ে সাহারার মরুভূমিতে বন্দি হওয়া, প্যারিসের কোনো হাই-প্রোফাইল আর্ট মিউজিয়াম থেকে মিলিয়ন ডলারের পিকাসো চুরি করতে গিয়ে পুলিশের সাথে ফায়ার ফাইটিংয়ে নামা, বুলগেরিয়ার কোনো নিষিদ্ধ রিমোট লোকেশনে বেআইনি ড্রা*গ কার্টেলের মুখোমুখি হয়ে ধাওয়া খাওয়া, অথবা আটলান্টিকের উত্তাল তরঙ্গে স্কুবা ডাইভিং করতে গিয়ে হাঙরের মুখে পড়া কিংবা অ্যামাজনের গহীন জঙ্গলে পিরামিডের খোঁজে গিয়ে সা”পের কা”মড়ে ম”রার মতো কোনো ক্লাসি অ্যাডভেঞ্চার হলেও একটা কথা ছিল! এমন কোনো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার করে ম”রলেও তো একটা ইতিহাস তৈরি হতো! তা না করে পাহাড়ের খাদ থেকে পা পিছলে মরে গেলে তো কাকপক্ষীতেও তার নাম মনে রাখবে না।

বিরক্তিতে কুতকুতে চোখে একবার নিচের দিকে তাকিয়ে সে বিড়বিড় করে উঠল,

“ওহ গড! মরার জন্য পাহাড়কেই বেছে নিতে হলো? আই হেট মাউন্টেনস! কী জঘন্য একটা এন্ডিং! ভেরি ক্লাসলেস!”

বলেই দীর্ঘশ্বাস ফেলে আবার ডালটা শক্ত করে আঁকড়ে ধরে বসল সে। তবে এখন আর করারই বা কী আছে! পাহাড়ি এই দুর্গম রাস্তায় কোনো মানবদরদী এসে তাকে উদ্ধার করবে---এমন অলৌকিক কিছু ঘটার সম্ভাবনা নেই বললেই চলে। ঐতিহাসিক কোনো মৃত্যুর আশা তাই একপাশে সরিয়ে রেখে শেষমেষ ডালাটা হাত থেকে ছেড়ে দিতেই মনস্থ করল যুবক।

ঠিক তক্ষুনি গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা গেল। ঘাড় ঘুরিয়ে তাকাল বারিশ। পাহাড়ি বাঁক ঘুরে গাড়িটা এসে থামল তার কাছাকাছি জায়গায়। গাড়ির ড্রাইভিং সিটের পাশের দরজাটা খুলে নামল এক অচেনা যুবক। ভেতরে আরেকজন ড্রাইভার আছে। লোকটাকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে বারিশ ডালাটা আরও একটু শক্ত করে খামচে ধরল। গাড়ি থেকে নামা যুবকটি খাদের কিনারায় ঝুঁকে পড়ে বারিশের অবস্থা দেখে ভ্রু কুঁচকে শুধাল
“হেল্প লাগবে?”

বারিশ এক পলক তাকিয়েই বুঝে গেল ছেলেটা বাঙালি। কিন্তু এই মুহূর্তে এমন একটা বেহাল অবস্থায় পড়েও লোকটার এই নির্বোধ প্রশ্ন দেখে বারিশের পিত্তি জ্বলে গেল। স্পষ্ট দেখা যাচ্ছে সে একটা গাছের ডালে ঝুলে পাঞ্জা লড়ছে, আর এখন এসে সে কিনা জিজ্ঞেস করছে সাহায্য লাগবে কি না! মেজাজ চড়ে যাওয়ায় মুখ ফিরিয়ে খাদের অন্ধকারের দিকে তাকিয়ে সে বক্র গলায় জবাব দিল,

“নো! ঝুলতে বেশ ভালোই লাগছে, কাল থেকে জিমে যাওয়া ছেড়ে এখানেই ঝুলব!”

যুবকটি হালকা হেসে বলল,

“এভাবে ঝুলতে থাকলে কাল অব্দি জীবিত থাকবেন কিনা সন্দেহ। বলুন, হেল্প লাগবে কিনা।”

“লাগবে না।” বারিশ ঘাড় ঘুরিয়ে চিবিয়ে বলল।

উপরের যুবকটি দীর্ঘশ্বাস ফেলল একটা। তারপর নিজের গায়ের শার্টটা দ্রুত খুলে লম্বা আকৃতির করে বাড়িয়ে দিল বারিশের নিকট।
শার্টের দিকে এক পলক তাকিয়ে বারিশ বিরক্ত মুখে বলল,
“বললাম তো প্রয়োজন নেই।”

যুবকটি শান্ত গলায় ধমকের সুরে বলে উঠল,
“আরে ধরুন! আমার হাতে বাড়তি সময় আছে বলেই সাহায্য করছি, নাহলে আপনার মতো একজনকে বাঁচানো আমার কাজ নয়।”

মাত্রা ছাড়াল বারিশের বিরক্তি। কিন্তু এই মুহূর্তে খাদের কিনারায় ঝুলে থাকার চেয়ে মুখ বুজে উপরে উঠে আসাই বুদ্ধিমানের কাজ। আর কোনো কথা বাড়াল না সে। শার্টের বাহুটা শক্ত করে ধরে হেঁচকা টানে উপরে উঠে এল বারিশ। নিজের গায়ে ধুলো ঝেড়েই যুবকের দিকে এক পলক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সে বলে উঠল,

“আমি আজ চব্বিশ ঘণ্টা আপনার ওপর কৃতজ্ঞ থাকব, আসি।”

যুবকটি ভ্রু কুঁচকাল। একটা সাধারণ ধন্যবাদও জানাচ্ছে না, উল্টো ‘চব্বিশ ঘণ্টা কৃতজ্ঞ থাকার’ মতো অদ্ভুত কথা বলছে! বারিশ ঘুরে পা ফেলতেই পিছন থেকে ডেকে উঠল যুবক,
“কোথায় যাচ্ছেন?”

পিছন ফিরে ভ্রু কুঁচকে বারিশ জবাব দিল,
“গাড়িটা খাদে পড়ে গেছে, নতুন একটা কিনব।”

অবাক হওয়ার ভান করে বলল যুবকটি,
“হেঁটে যাবেন?”

বিরক্তিতে চোখমুখ কুঁচকে ঘুরে তাকিয়ে বারিশ ব্যঙ্গ করে বলে উঠল, “না! গরুর গাড়ি করে যাব!”

বারিশের বিরক্ত মুখ দেখে মুচকি হাসল যুবক। বারিশ আবার ফিরে হাঁটতে শুরু করতেই পেছন থেকে ফের ভেসে এল লোকটার কন্ঠস্বর,

“আপনি চাইলে আমার সঙ্গে যেতে পারেন, মিস্টার ফাইজান বারিশ!”

বারিশ বোধহয় একটু চমকাল। পা দুটো আপনাআপনি থমকে গেল। ধীরে ধীরে ঘুরে দাঁড়াল সে। কিছু বলার সুযোগ দেওয়ার আগেই যুবকটি হেঁটে এগিয়ে এল বারিশের একদম কাছে। তারপর হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল,
“তাহসিন খান সীমান্ত! RJ বারিশ, রাইট?”

তাহসিনের এই আত্মবিশ্বাসী ভাব দেখে বারিশ তার প্রশ্ন এড়িয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল,

“আমায় কেন ফলো করছেন?”

ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে বলল তাহসিন,
“আমি আপনার ফ্যান তাই।”

“ মানে?”

“আমি আপনার প্রোগ্রাম শুনতাম।” মিথ্যে বলল তাহসিন। সে শুধু খোঁজ নিয়ে জানতে পেরেছে বারিশ কয়েক বছর আগেও খুব জনপ্রিয় একজন RJ ছিল।

বারিশও জানে লোকটা মজা করছে। সামান্য ফ্যান হলে তো কানাডায় তার খোঁজে চলে আসবে না! সে একই প্রশ্ন ছুড়ে দিল।

“ আমাকে ফলো করার কারণ বলুন, নয়তো দূরে থাকুন।”

তাহসিন এবার সরাসরি বলে ফেলল,
“ আপনাকে আমার প্রয়োজন।”

বারিশ এবার বাঁকা হেসে তাহসিনের বাড়িয়ে দেওয়া হাতটা নিজের মুঠোয় শক্ত করে চেপে ধরে বিদ্রূপের সুরে বলল,
“কোন দুঃখে?”

হাত মেলানো শেষ করে তাহসিন তার গাড়ির দিকে ইঙ্গিত করে বলল,

“গাড়িতে গিয়ে বলছি, চলুন।”

বারিশ আর কথা বাড়াল না। মুহূর্তের জন্য লোকটাকে আদ্যোপান্ত একবার পরখ করে নিয়ে সোজা গিয়ে বসল তাহসিনের গাড়ির পেছনের সিটে। তাহসিনও বসল বারিশের পাশে। সামনে ড্রাইভার।

গাড়ি চলতে থাকে। সাথে তাহসিনের মুখও। সে অত্যন্ত শান্ত ও ঠান্ডা গলায় বারিশকে নিজের সাথে ঘটে যাওয়া অতীতের সমস্ত হিসাব-নিকাশ একে একে খুলে বলতে লাগল। শুধু দীঘির সাথে ঘটে যাওয়া সেই গোপন অধ্যায়টুকু বাদে। অর্থাৎ, দীঘি ও তাকে ঘিরে যেন একটা সন্তান আছে এই পৃথিবীতে তা বারিশের কাছে সম্পূর্ণ চেপে গেল তাহসিন।

সব শুনেও বারিশের মুখে তেমন কোনো নাটকীয় প্রতিক্রিয়া দেখা গেল না। সে কেবল নির্বিকার মুখে সব শুনতে লাগল। তবে চৌধুরী বাড়ির আলতাফ চৌধুরীর পাশাপাশি ‘নূরজাহান চৌধুরী’ নামের সেই নারীটিকেও সে সেদিন থেকে ঘৃণা করতে শুরু করে।

কথার শেষ প্রান্তে এসে বারিশ সিটে একটু আরাম করে হেলান দিয়ে শীতল গলায় প্রশ্ন করে,

“খুবই খারাপ হয়েছে আপনার সঙ্গে। তো, এখন আমি ঠিক কী করতে পারি?”

সামনের ফাঁকা পাহাড়ি রাস্তার দিকে তাকিয়ে তাহসিন শান্ত অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দেয়,

“সাধারণ পরিস্থিতিতে নূরজাহান চৌধুরীকে ছোঁয়া আমার পক্ষে সম্ভব না। চাইলে হয়তো ঠান্ডা মাথায় খু*ন করতে পারব আমি... কিন্তু ওইটুকু করে আমার মন ভরবে না।”

বারিশ একটু ভ্রু কুঁচকে তাহসিনের মুখের দিকে তাকাল। পরক্ষণেই ঠোঁটে এক চিলতে ব্যঙ্গাত্মক হাসি ফুটিয়ে বলল,
“বুঝেছি, আপনি তবে তাদের ওপর ক্ষমতা চাচ্ছেন? কিন্তু আমি কী করতে পারি?”

“সেটাও না।” নির্লিপ্ত সুরে জবাব দিল তাহসিন।

বারিশের এবার একটু বিরক্তি মিশ্রিত কৌতূহল হলো। সে প্রশ্ন করল,
“তাহলে?”

“ক্ষমতা আমি নিজেই অর্জন করতে পারব। কিন্তু ওই বাড়িতে পৌঁছাতে, তাদের অন্দরমহলে ঢোকার দরজাটা খুলে দিতে...এই মুহূর্তে আপনাকে আমার প্রয়োজন।”

বারিশ তাচ্ছিল্যের সুরে মাথা নাড়ল,
“পারব না। ওই বাড়িতে একটা ভাইরাস বাস করে, যে আমার নাম শুনলেই লাফায়!”

বারিশের এই আপত্তির জবাবে এতটুকু হতাশার ছাপ পড়ল না তাহসিনের মুখে। স্বাভাবিক গলায় মাথা নেড়ে সায় দিয়ে বলল,

“ঠিক আছে, সে ভাইরাস কীভাবে সামলাতে হবে, সেটা সময় হলেই দেখা যাবে। আমি অন্তত তাদের সামনে দাঁড়ানোর মতো যথেষ্ট প্রস্তুতি ও ক্ষমতা নিয়ে তবেই ওই বাড়িতে পা রাখব।”

তাহসিনের এত আত্মবিশ্বাস দেখে বারিশ আর কথা বাড়াল না। ঠোঁট উল্টে বলে,

“ওকে, ডান!”

—— লেখিকার পেইজ নেইম: Ayesha Rin—রিন

সেদিনের পর থেকে তাহসিন তার নিজের জমানো সব টাকা আর সমস্ত মেধা ঢেলে দিয়ে কানাডার মাটিতে গড়ে তুলল এক শক্তিশালী সাইবার নেটওয়ার্ক… ‘প্রাইভেট সাইবার সিকিউরিটি, এনক্রিপ্টেড ডাটা মাইনিং ও হাই-এন্ড ডার্ক ওয়েব ইন্টেলিজেন্স ফার্ম’। কানাডার মতো উন্নত ও টেক-ড্রিভেন দেশে এ ধরনের রেমোটে কর্পোরেট জগত থেকে শুরু করে আন্ডারওয়ার্ল্ডের গোপন তথ্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাতারাতি একজন মানুষকে চালকের আসনে বসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মাত্র এক বছরের ব্যবধানে তাহসিনের সেই ছোট কোম্পানি শহরের শীর্ষস্থানীয় প্রভাবশালী নেটওয়ার্কগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াল।

এই প্রজেক্টে উত্থানের পথে তাহসিনের একা সব সামলানো সম্ভব ছিল না। বারিশ নিজের পরিচয় ও হাই-প্রোফাইল বন্ধুদের সমস্ত নেটওয়ার্ক নিঃশব্দে ব্যবহার করে তাহসিনের পথ পরিষ্কার করে দেয়। অথচ এই পুরো ঘটনাটার বিন্দুবিসর্গও টের পায় না মেহরাজ! বারিশকে সে হাতের তালুর মতো চেনে; বারিশের খামখেয়ালি মাথা থেকে কখন কী উদ্ভট আইডিয়া বের হয়, তা নিয়ে মেহরাজের আর নতুন করে অবাক হওয়ার কিছু থাকত না। বারিশ কোনো কারণ ছাড়াই যদি হঠাৎ একটা নতুন কোম্পানি বা অপরিচিত কোনো ছেলেকে নিয়ে মেতে ওঠে, মেহরাজ সেটাকে তার নিত্যদিনের পাগলামি বলেই এড়িয়ে যেত।

এদিকে তাহসিন ও বারিশের এই গোপন আলায় সখ্যতা দিন দিন উচ্চতায় পৌঁছায়। একসঙ্গে জিমের ঘাম ঝরানো, রিংয়ে বক্সিংয়ের সেশন, সুইমিং---সবকিছুই চলত রুটিন মেনে। শুধু জিম বা বিজনেস নয়; বারিশ নিজের ভেতরের সবটুকু বেপরোয়া ঢেলে দিয়ে তাহসিনকে হাতে ধরে শেখায় এক্সট্রিম লেভেলের বাইক রাইডিং। শিখিয়ে দেয় কীভাবে পাহাড়ি হাইওয়েতে শত মাইল গতিতে বাইক চালাতে হয়। শহরের বাইরের প্রাইভেট এয়ারফিল্ডে নিয়ে গিয়ে হেলিকপ্টার চালানোও তাহসিনকে হাতে ধরে শিখিয়ে দেয় বারিশ। মাঝে মাঝে তারা শুটিং রেঞ্জে গিয়ে বন্দুকের নিখুঁত নিশানা করার চর্চাও করত।

দু বছর কেটে যেতে না যেতেই তাহসিন নিজের বুদ্ধিমত্তা ও সাইবার সিকিউরিটি ফার্মের কল্যাণে প্রভাবশালী অবস্থানে চলে আসে। ডিজিটাল দুনিয়ার আন্ডারওয়ার্ল্ড আর কর্পোরেট জগতের নাড়ী নক্ষত্র তার হাতের মুঠোয় চলে আসায় সে কানাডাতেই নিজের জন্য আলাদা ব্যক্তিগত বডিগার্ড বা সিকিউরিটি টিম রাখতে শুরু করতে হয়। তবে এত ব্যস্ততার মাঝেও সে তার একমাত্র ছেলেকে এই দুই বছরের প্রতিটা মাসে নিয়ম করে বাংলাদেশে গিয়ে দেখে আসত।

এদিকে বারিশ ও মেহরাজের কানাডা দেশে ফিরে আসার কয়েকমাস আগে তাহসিন তার কানাডার ফার্মের সমস্ত কাজকর্ম বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট ও সহকারীদের হাতে পুরোপুরি সঁপে দিয়ে একা বাংলাদেশে ফিরে আসে।

নূরজাহান চৌধুরীর আগের অ্যাসিস্ট্যান্টকে কৌশলে আগেই সরিয়ে দিয়েছিল বারিশ। এরপর সে মেহরাজের কাছে এক বিশ্বস্ত ও দক্ষ যুবকের কথা বলে, অর্থাৎ তাহসিনের কথা বলে। বারিশের ওপর অন্ধ ভরসা থাকায় মেহরাজ সন্দেহ না করে নিজের মা নূরজাহান চৌধুরীর ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য তাহসিনকেই সরাসরি চৌধুরী বাড়িতে পাঠিয়ে দেয়। চৌধুরী বাড়ির অন্দরমহলে পা রেখেই নিজের কাজের নিখুঁত দক্ষতা, ঠান্ডা মাথার বুদ্ধিমত্তা আর অসম্ভব মার্জিত আচরণ দিয়ে খুব কম সময়েই নূরজাহান চৌধুরীর আস্থা অর্জন করে নেয় তাহসিন। তার কাজেকর্মে এমন নিখুঁত ও পেশাদার একটা ভাব ছিল যে, নূরজাহান চৌধুরী মুগ্ধ হয়ে তাকে নিজের একেবারে ছায়াসঙ্গী ও বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিজের কাছেই রেখে দিলেন। শত্রুর খাস কামরায়, খোদ নূরজাহান চৌধুরীর নাকের ডগায় গিয়ে এভাবেই নিজের আসন পাকা করে বসে তাহসিন!

তবে বারিশ ও তাহসিনের মধ্য দ্বন্দ্ব লাগে তখন, যখন বারিশ আর মেহরাজ বাংলাদেশে আসে। বাংলাদেশে পা রাখার প্রথম দিনই বারিশ তাহসিনকে সাফ জানিয়ে দেয় যে, চৌধুরী পরিবারের আলতাফ সাহেবকে শায়েস্তা করার জন্য সে দীঘিকে বিয়ে করতে চায়!

বারিশের কথা শোনার পরই দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও ঝগড়াঝাঁটি শুরু হয়ে যায়। বারিশ কিছুতেই তার এই জেদ থেকে নড়ছে না দেখে একপর্যায়ে তাহসিন বাধ্য হয়ে বারিশের সামনে ফাঁস করে দেয় তার আর দীঘির মধ্যকার সেই গোপন ও অতীতের সব অধ্যায়।

সব শুনে বারিশ প্রথমে কিছুটা তাচ্ছিল্য করে এবং তাহসিনকে বেশ কিছু কড়া কথাও শুনিয়ে দেয়। কিন্তু নিজের পৈশাচিক পরিকল্পনা থেকে সে একচুলও সরে দাঁড়াল না।

“তো কী হয়েছে? আমি তো আর দীঘিকে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছি না! ওই মেয়ের মাধ্যমেই আমি ওর ভাইকে শায়েস্তা করব, আর কাজ শেষ হলে ছুড়ে ফেলে দেব।”

তাহসিন ভুল ভাঙানোর চেষ্টা করে বলল বারিশকে,
“লাভ নেই। দীঘি তোকে কখনোই বিয়ে করবে না। এই কয়েক মাসের ব্যবধানে ও আমার প্রেমে পুরোপুরি জড়িয়ে গেছে। তোর গলায় মালা পরানোর প্রশ্নই ওঠে না।”

“না করলে জোর করেই বিয়ে করব। ঠেলায় পড়ে ঠিক রাজি হয়ে যাবে।”

কিন্তু ঠিক তার পরের দিন, ঘড়ির কাঁটায় তখন ঠিক আগের রাতের মতোই মধ্যরাত। বারিশ নিজেই হঠাৎ গম্ভীর মুখে এসে তাহসিনকে জানাল, সে আর দীঘিকে বিয়ে করছে না। তবে বিয়ের পুরো আয়োজন ঠিকই হবে---এবং কনে হিসেবে দীঘির নামই থাকবে!
বাক্যটা শুনে কপাল কুঁচকে হতভম্ব হয়ে প্রশ্ন করে তাহসিন,
“তাহলে বিয়েটা হবে কার সঙ্গে?”

বারিশ জিহ্বা দিয়ে গাল ঠেলে হালকা হেসে বলে,
“দীঘির একমাত্র ভাতিজির সঙ্গে।”

চমকে উঠে তাহসিন। “হোয়াট?! ঝিলমিল মেয়েটা তো অনেক ছোট!”

বারিশ নির্লিপ্তভাবে কাঁধ ঝাঁকিয়ে জবাব দেয়,
“আমিও ভেবেছিলাম মেয়েটা এখনো ছোটই। তবে আজ কোলে এসে পড়ার পর বুঝলাম, আমাকে সামলানোর মতো বয়স হয়ে গিয়েছে।”

তাহসিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে ধমকের সুরে বলে উঠল,

“মানে কী এসবের?”

বারিশ এবার একটু শক্ত গলায়, স্পষ্ট করে বুঝিয়ে দিল,
“সহজ হিসাব। আলতাফ স্যারের নিজের মেয়ে থাকতে তার বোনকে বিয়ে করার প্রশ্নই ওঠে না! আমি ওই পিচ্চিকেই বিয়ে করব।”

বারিশের উদাসীন জবাব শুনে তাহসিনের চোখ কপালে ওঠার জোগাড়। এতটা ঠাণ্ডা মাথায় এত বড় একটা সাইকোপ্যাথের মতো কথা কেউ বলতে পারে! তাহসিন এবারও ধমকের সুরে বলল,
“মাথায় কি তোর পুরোপুরি গোবর ঢুকেছে তোর? তোর সঙ্গে আলতাফ স্যারে শত্রুতা থাকতে পারে, তাই বলে একটা নিষ্পাপ মেয়ের জীবন নিয়ে এভাবে খেলবি? ঝিলমিল মেয়েটা সরল, ওর কোনো দোষ নেই। ওকে জাস্ট একটা প্রতিশোধের হাতিয়ার বানিয়ে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবি---এই নোংরা খেলায় আমি কোনোভাবেই তোকে সমর্থন করতে পারব না!”

বারিশের মুখের ওপর তাহসিনের কথাগুলোর কোনো প্রভাবই পড়ল না। সে যেন নিজের মনেই অন্য কোনো দুনিয়ায় হারিয়ে গেছে। ধীরে ধীরে মাথাটা একটু পেছনের দিকে এলিয়ে দিয়ে সে আকাশের দিকে তাকাল, দীর্ঘ নিঃশ্বাস ফেলল চোখ বন্ধ করে।

পরমুহূর্তেই চোখ মেলে তাহসিনের চোখের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকাল বারিশ। তার মুখের সেই চতুর হাসিটা আরও গাঢ় হলো,
“রাতের ঘুম হারাম করে দেওয়া মেয়েকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়ার প্রশ্নই ওঠে না। সে আমার!”

“ঝিলমিল তোর নিজের বন্ধুর ভাতিজি! সম্পর্কের দিক থেকে তুইও তো ওর চাচ্চু হোস! একটু তো লজ্জা কর!”

“চাচ্চু? হ্যাঁ, আমি ততদিন পর্যন্ত ওর চাচ্চু, যতদিন না ওই মেয়ে আমার নামে ‘কবুল’ বলে! এরপর থেকে ওর পরিচয় একটাই---সে শুধু বারিশের বউ, সিয়েনা।”

এদিকে তাহসিনের মতোই নিখুঁত কায়দায় দীঘির সঙ্গেও একই ছক কষে ফেলে বারিশ। দীঘির কাছে গিয়ে সে এমন ভাব দেখাল যেন ঝিলমিলকে তার একনজর দেখেই ভীষণ পছন্দ হয়ে গেছে। কিন্তু আলতাফ সাহেব নিজের ইচ্ছায় বা সহজে ওই মেয়েকে কোনো দিন বারিশের হাতে তুলে দেবে না। তাই সে দীঘির কানে মন্ত্রণা দিয়ে দিল যে, এই বিয়ে সফল করতে হলে বিয়ের দিন রাতে দীঘিকে বিয়ের আসর হতে পালাতে হবে।

এদিকে দীঘি পালিয়ে যাওয়ার পর ইরান ঝিলমিলের কথায় নূরজাহান চৌধুরীকে ঝিলমিলের সঙ্গে বারিশের বিয়ের জন্য উস্কাতে শুরু করে। মূলত ঝিলমিল যদি নাও বলত, তাহসিনের কথায় ইরান ঠিকই নূরজাহান চৌধুরীর কান ভারী করত। এই ইরানের মাধ্যমেই তাহসিন জানতে পারে জারিফ আর ঝিলমিলের মধ্যকার গোপন সম্পর্কের কথা। আর তাহসিনের কাছ থেকে সেই খবর পেয়ে বারিশও জানতে পারে সবটা।
————

তাহসিনের মুখ থেকে সব শোনার পর ঝিলমিল যেন এই পৃথিবীতেই আর নেই। তার ছোট্ট মাথাটা ঘুরে গিয়েছে। এত দিন তার কেবল এটাই ধারণা ছিল যে, এই পুরো বিয়ের নেপথ্যে যা কিছু হচ্ছে, তা কেবল তারই নিখুঁত পরিকল্পনা। অথচ এখন সে দেখছে, এই গোলকধাঁধায় তার ফুপি, তাহসিন আঙ্কেল, তার নিজের বান্ধবী ইরান---এমনকি স্বয়ং বারিশ; সকলেই ওতপ্রোতভাবে জড়িত!

বারিশের হাতে তখনো ধরা রয়েছে বো”মের রিমোট। আর তাহসিনের কোলে ফুটফুটে ছোট্ট দিগন্ত, যে ঘুণাক্ষরেও জানে না যে বারিশ তার ডায়ারপারের ভেতর কতটা ভয়ানক এক বস্তু ঢুকিয়ে দিয়েছে।

ঝিলমিল, মেহরাজ আর আলতাফ সাহেবসহ সবাই তখন আক্ষরিক অর্থেই আকাশ থেকে পড়েছে। কিছুতেই মেহরাজ মানতে পারছে না বন্ধু হয়ে কীভাবে তার ভাতিজিকে ফাঁসিয়ে বিয়ে করে নেওয়ার মতো কাজ বারিশ কী করে করল! এমনকি কানাডায় একসাথে বছরের পর বছর কাটিয়েও মেহরাজ টের পায়নি যে বারিশ গোপনে তাহসিনের সাথে হাত মিলিয়ে এত বড় একটা খেলা খেলছে।

চোখের কোণে জল জমলেও ঝিলমিল নিজেকে সামলে নিয়ে ধীরে পায়ে এগিয়ে গেল বারিশের ঠিক সামনে। থমথমে গলায় সে প্রশ্ন করল,

“আমার বাবা আপনাকে পরীক্ষায় ফেইল করিয়েছে বলে, আপনি আমাকে ফেইল করানোর জন্য আমার কলেজের প্রফেসর হয়ে হয়েছেন?”

বারিশ অন্য দিকে তাকিয়ে সহজ ও নির্বিকার গলায় জবাব দিল,

“হ্যাঁ...”

তীক্ষ্ণ হয়ে উঠল এবার ঝিলমিলের কন্ঠস্বর।

“মানে! সামান্য একটা পরীক্ষায় ফেইল করেছেন, এটাও কি কারও প্রতিশোধের কারণ হতে পারে?”

ঝিলমিলের এই কথায় বারিশ ঘাড় ঘুরিয়ে প্রথমে পলকহীন তাকিয়ে রইল মেয়েটার চোখের দিকে। পরমুহূর্তেই তার দৃষ্টি গিয়ে পড়ল আলতাফ সাহেবের ওপর---যে অতীতে অকারণেই, ইচ্ছে করে বারিশের আত্মসম্মানে আঘাত করেছিল। ঠান্ডা গলায় বারিশ বলল,

“ইগো যার সর্বোচ্চ অগ্রাধিকার, পরাজয় সেখানে মৃত্যুতুল্য---হোক সেটা সাধারণ কোনো একাডেমিক পরীক্ষা।”

ঝিলমিল অবিশ্বাসভরা চোখে তাকিয়ে রইল,
“ইগোই সব আপনার কাছে?”

“বরাবরই ছিল।”

কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল ঝিলমিল। এই লোকটার সাথে সে কোনোভাবেই সংসার করবে না; এক মুহূর্তও থাকার প্রশ্নই ওঠে না। তবুও সে শেষ প্রশ্নটা করে বসল,

“ওকে! মেনে নিলাম, আপনার কাছে ইগোই সব। তাহলে কেবল প্রফেসর হয়েই তো আমার কেরিয়ার শেষ করতে পারতেন বা ফেল করাতে পারতেন! বিয়ে কেন করলেন আমায়?”

ঝিলমিলের সরাসরি প্রশ্নে দীঘি ও তাহসিনসহ উপস্থিত সবাই গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে রইল বারিশের দিকে। বারিশ তখনো নিজের হাতের রিমোটটা আঙুলে ঘোরাচ্ছিল। ঝিলমিলকে পাশ কাটিয়ে সে এগিয়ে গেল তাহসিনের দিকে। কিছুক্ষণ একেবারে নিশ্চুপ থেকে সে উদাসীন সুরে শুধু এইটুকু বলে উঠল,
“খোদা জানে....”

ঝিলমিল কপাল কুঁচকে অবাক হয়ে বলল,
“মানে?”

বারিশ তখন একটু সুর তুলল,

“খোদা জানে..... খোদা জানে...অর্থাৎ, কেন যে বিয়েটা করেছি আমি নিজেও জানি না! বিয়ে করতে মন চেয়েছিল, তাই করেছি—ব্যাস, এইটুকুই!

ঠিক সেই মুহূর্তেই ঝড়ের বেগে এগিয়ে এল দীঘি। বারিশের হাত থেকে খপ করে রিমোটটা ছিনিয়ে নিয়ে সে চেঁচিয়ে উঠল,
“আমার বাচ্চার ডায়াপারে বো*ম ফিট করার সাহস হলো কীভাবে তোমার?”

দীঘির হাত থেকে রিমোট কেড়ে নেওয়ার সাথে সাথেই তাহসিন ঝটপট দিগন্তর প্যান্ট ও ডায়াপার খুলে ফেলল। দেখল, ডায়াপারের তুলোর ভেতর খুব ছোট্ট একটা বোমের মতো কিছু একটা লুকিয়ে রাখা হয়েছে! ডায়াপারটা ছুড়ে ফেলে দিয়ে তৎক্ষণাৎ ছেলেকে আবারও একটা প্যান্ট পরিয়ে দিল।

পরক্ষণেই ভেসে এল ঝিলমিলের কান্নার আওয়াজ,

“সবাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে! সবাই! ফুপি, তাহসিন আঙ্কেল, ইরান, আপনি---কেউ বাদ যাননি, সবাই আমাকে ঠকিয়েছেন! আমি আর এখানে থাকবই না, চলে যাব আমি!”

বলেই সে কাঁদতে কাঁদতে দরজার বাইরের দিকে ছুটল। কিন্তু ঝিলমিল দু-পা এগোতেই বারিশ বিদ্যুত্গতিতে এগিয়ে গিয়ে তার হাত শক্ত করে টেনে ধরল। শীতল গলায় বলল
“এক পাও নড়বি না! যা হয়েছে অতীতে হয়েছে, এখন এসব নিয়ে এক শব্দও আর উচ্চারণ করবি না।”

বারিশের এমন জোরজুলুম দেখে ঝিলমিল ফুঁসে উঠল,

“চুপ করুন! এই জন্যই তো বলি, আমার প্রতি আপনার এতটুকুও টান নেই কেন! আমি বোকার মতো ভেবেছিলাম, বিয়ের শুরুতে আপনি অনিচ্ছুক থাকলেও ধীরে ধীরে আমাকে হয়তো ঠিকই ভালোবেসে ফেলেছেন। কিন্তু না! আমার জীবনের সবথেকে খারাপ সময়ে আপনি আমাকে ফেলে চলে গিয়েছিলেন। ভালোবাসলে কেউ কখনো এমন করতে পারে না! আর আজ তো জেনেই গেলাম ---আপনার কাছে আমি ভালোবাসার কেউ নই, কেবল আপনার হাতের একটা গুটি মাত্র!”

আলতাফ সাহেব দ্রুত পায়ে এগিয়ে এসে মেয়েকে শক্ত করে ধরে ফেললেন। তার কণ্ঠে ক্ষোভ ঝরে পড়ল বারিশের দিকে,

“তুই কেন এই বাড়ি থেকে যাবি, মা? তুই কোথাও যাবি না! তুই এখন চৌধুরী বাড়িতে আছিস, এই বাড়ির মেয়ে তুই! আর এই ছেলে বের হবে এখান থেকে! এই, তুই বের হ আমার বাড়ি থেকে!”

“থামো তুমি, আব্বু! তোমাদের সবার মুখোশ আজ খুলে গেছে। তোমরা সবাই এক! থাকুক উনি ওনার পাহাড়সমান অহংকার আর ইগো নিয়ে! উনার কাছে যদি নিজের ইগো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, তবে আমারও আত্মসম্মান সবার ওপরে। যে স্বামী নিজের স্ত্রীর গর্ভাবস্থায় পাশে থাকার বদলে নিজের জেদ নিয়ে ব্যস্ত থাকে, সে আর যাইহোক একজন আদর্শ স্বামী হতে পারে না! সব সহ্য করেছি, আর নয়! আজ থেকে আমার এই জীবনে তার আর কোনো জায়গা নেই। কেউ যেন আমার পিছু না নেয়!”

বলেই সে রাতের জমাট অন্ধকার চিরে বেরিয়ে গেল বাড়ির প্রধান গেটের দিকে। বারিশ কেবল তাকিয়ে রইল। তাহসিনকে আজ সে খাবে চি*বিয়ে। মেহরাজ ভাতিজির পেছনে কয়েক পা এগিয়ে গেল।

“আরে ঝিলমিল, পাগল হয়ে গেছিস নাকি তুই? এই গভীর রাতে একা ওদিকে কোথায় যাচ্ছিস? আর তোর বাচ্চাদের কী হবে? যাস না, থাম!”

ঝিলমিল পেছন ফিরে তাকাল না। অন্ধকারের মধ্যেই তার কাঁপা কাঁপা অথচ শক্ত কণ্ঠস্বর ভেসে এল,

“ওদের জন্য তোমরা সবাই আছ! শুধু আমারই কেউ নেই... কেউ না! কেউ আমার পেছনে আসবে না। আমি একা থাকতে চাই, একদম একা!”

রেসপন্স পূর্ণ করে ফেলুন ঝটপট।

চলবে…

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 61 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন