মিষ্টি রোদে ভরে উঠেছে ধরণী আজ। সকালটা অন্য সব দিনের তুলনায় স্নিগ্ধ আজ। শীতের সকালে মিষ্টি রোদে শরীর মন দুটোই ভালো হয়ে যায়। শুক্রবারের দিনটি অন্য সব দিনের চেয়ে এমনিতেই একটু বেশি সুন্দর হয়। তার উপরে আবার এই মিষ্টি রোদে পরিবেশটা যেন মোহনীয় লাগছে। উঠানে একটি ছোট্ট মাদুর পেতে সেখানে বসে আছে রাত। রাতের পাশে বসে আছে ছোট্ট মেয়ে। রাজ্যের গল্প জুড়ে দিয়েছে রাত আজ। কিন্তু গল্প যে শুনছে সে কোন মতামত প্রকাশ করছে না। কি করে ই বা বলবে ছোট্ট মিমি তো কথাই বলতে পারেনা। কিছুক্ষণ বকবক করে নিজেই চুপ হয়ে গেল। উঠানে রাতের মা বসে আটা রোদে দিচ্ছিলেন। হঠাৎ রাতের বকবক থেমে যাওয়ায় তার মা জিজ্ঞেস করলেন,
__ কিরে চুপ হয়ে গেলি যে। কি হয়েছে মন খারাপ লাগছে। নাকি শরীর খারাপ লাগছে মা।
__কিছু হয়নি মা। এমনি ভালো লাগছে না। আমাকে একটু দুপুরে মুরগির মাংস রান্না করে খাওয়াবে।
__কিন্তু তুই তো মুরগির মাংস খাস না। হঠাৎ আজ মাংস খেতে চাইছিস?
__তুমি খাওয়াবে কিনা সেটা বলো।
__খাওয়াবো না কেন? তুই খেতে চেয়েছিস। আর আমি মা হয়ে তোকে সেটা রেধে খাওয়াবো না। এটা কখনো হয়?
রাত মায়ের পাশ থেকে উঠে বাড়ির পেছনের পুকুরের পাশে চলে যায়। হয়তো আজ দুপুরের আগে ওখান থেকে আসবে না। রাত একা একা পুকুর পাড়ে বসে ছিল। হঠাৎ একটা ছায়া দেখে ঘাবড়ে গেল সে। আশেপাশে তাকিয়ে খুজলো কিন্তু কোন কিছুর দেখা পেল না। পরক্ষণে ভাবলো তার মনের ভুল হয়তো। রাতের মনে পড়ে গেল সেই কবুতরটির কথা। মনটা মুহূর্তে বিষাদে ভরে গেল । তার পছন্দের প্রিয় কবুতরটি আজ আর নেই। তবে তার ভাইয়া আরো একটি একই রকম দেখতে কবুতর এনেছে কিন্তু সেটা তো তার আগেরটির মতো পাশে এসে বসে না তার সঙ্গে খেলা করে না। রক্তের দৃশ্য চোখের সামনে ভেসে উঠতেই মাথাটা কেমন ঘুরে এলো রাতের। মনে মনে ভাবলো মানুষ কি করে এত নিষ্ঠুর হয়। একটা মানুষের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তার প্রিয় জিনিসটি ক্ষতি করে কিভাবে। নাকি সকল খারাপ মানুষ তার পেছনেই আছে। কিন্তু কে সে? উত্তর পাওয়া যায় না ওপাস থেকে। কে তার জীবনটা বিষিয়ে দিচ্ছে এভাবে।
মন খারাপেরা ভীড় করে ওঠে রাতের মনে। প্রশ্ন হাজারটা। কিন্তু তার উত্তর কোথায়। সে কি পাবে কোনদিনও এর উত্তর। দূর থেকে মসজিদের আজানের শব্দ আসছে।
পুকুর পাড় থেকে উঠে রুমে চলে গেলো। গোসল করে নামাজ পড়ে রুম থেকে বেরিয়ে এলো দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে চিন্তা করলো মুরগির মাংস টা কিভাবে খাবে। ডাইনিং এ বসে দেখলো সবাই আছে। আজ বাসায় মুরগি, ডিম ভুনা ও পোলাও হয়েছে। রাতের প্লেটে খাবার তুলে দেওয়া হয়েছে। রাত এক প্রকার মচরামুচরি করা শুরু করে দিয়েছে। এমনটা নয় সে আগে কখনো মুরগির মাংস খায় নি। সে মুরগির মাংস খেয়েছে আজ থেকে প্রায় চার বছর আগে। সে কোন রকম এক টুকরো মুখে দিল। রাতের মা তো মহা খুশি তার মেয়ে আজ কত বছর পরে মাংস খেয়েছে। তিনি মনে করেছেন আর মেয়ে বুঝি সুস্থ হয়ে গেছে। কিন্তু একটু পরে রাত কোন কিছু না বলে দৌড়ে চলে বেসিং এ গিয়ে বমি করতে শুরু করল। বমির সাথে রক্ত বের হয়ে আসলো কিছুটা । মেয়ের এমন অবস্থা দেখে রাফিয়া সিকদার দৌড়ে গিয়ে রাতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন এবং কাঁদতে লাগলেন। রাতের বাবা এবং ভাই ছুটে গেল রাতের পাশে। রাতের অবস্থা বেশ ক্রিটিকাল। সবাই তাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে গেলেন। রাতকে ওটিতে শিফট করা হলো। রাতের মা কেদে-কেটে অস্থির অবস্থা। একমাত্র মেয়ে তার খুব শখের যদি কিছু হয়ে যায়। সেই চিন্তায় প্রাণ যায় যায় অবস্থা তার। রাতকে খুব ভালোবাসে তার মা-বাবা এবং ভাই। বলতে গেলে খুব শখের মেয়ে তাদের রাত। সুধার মাকে খবর দেওয়া হয়েছে । তিনি পথেই আছেন কিছুক্ষণের মধ্যে হয়তো হসপিটালে এসে পৌঁছাবেন। সুধার মায়ের কান্না করতে করতে নাজেহাল অবস্থা হয়েছে। রাতকে তিনি তার নিজের মেয়েই ভাবছেন। সুধার বাবা এবং রাতের বাবা একে অপরের বন্ধু ছিলেন। সুধার বাবা যখন মারা গেলেন তখন সুধার বয়স ৭ বছর। সেখান থেকে রাতের বাবা তাদের পরিবারের টুকটাক আর্থিক সহযোগিতা করেছেন। রাত এবং সুধা একই দিনে জন্মগ্রহণ করেছে। সুধা রাতের এক ঘন্টার বড় এবং রাত তার এক ঘন্টার ছোট। এজন্য বুঝি তাদের মনের মিল এত বেশি। সুধা ছটফট করছে রাত কে দেখার জন্য কিন্তু এখনো ওটি থেকে ডক্টর বের হননি। সুধা রাতের অবস্থার কথা শুনে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে যেতে লাগলো। হঠাৎ রিপ্ত এসে ওকে ধরে ফেলল। সবাই এবার আরো চিন্তায় পড়ে গেল এক মেয়ে ওটিতে আছে আরেকজনকেও পাঠানো হয়েছে পাশের রুমে। রাতের বাবা এবার সবাইকে ধমক দিয়ে কান্না বন্ধ করতে বললেন। এমনি তার মেয়েটা অসুস্থ। তারপরে সবাই কান্না করে আরো খারাপ পরিস্থিতি তৈরি করছে। ওটি থেকে ডাক্তার বের হলো প্রাই তিন ঘন্টা পর। রিপ্ত তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন,
__আমার বোনের কি অবস্থা ডক্টর। ও ঠিক আছে তো।
__ দেখুন আপনারা জানেন কিনা তা আমি জানিনা। পেশেন্টের রক্তে ফোবিয়া আছে। রক্ত দেখলেই তার প্যানিক অ্যাটাক হয়। ওকে মাংস খেতে দেওয়াটা আপনাদের ঠিক হয়নি। ওর এই অসুখটা কতদিন হয়েছে বলতে পারেন।
রাতের বাবা ডাক্তারের উদ্দেশ্যে বললেন,
__প্রায় চার বছর হয়েছে ও মাংস জাতীয় কোন কিছুই খেতে পারে না । তাছাড়া প্রথম আমরা যেদিন জানতে পেরেছিলাম সেদিন কোরবানি ছিল বলতে গেলে ঈদের দিন। অবাক করার বিষয় কি জানেন, ও কিন্তু কোরবানির দৃশ্যটা দেখেনি। মাংস রান্না করে যখন খাবার টেবিলে ওকে দেওয়া হলো তখন ও কেমন ভয় পেতে লাগলো। ও বলছিলো, ও মাংস খেতে চায় না তবু ওর মা জোর করে ওকে খাইয়েছিল মনে করেছে ছোট মানুষ হয়তো তাই জেদ করে মাংস খেতে চাচ্ছে না। তারপর হঠাৎই ওর প্যানিক অ্যাটাক হয়। খুব খারাপ অবস্থা হয়ে গেছিল তখন রাতের।
__হয়তো আপনার মেয়ে এমন কিছু দেখেছিল যেটা ওর মস্তিষ্কে গভীর ক্ষত সৃষ্টি করেছে । তখন তো বেশি বড় ছিল না আপনার মেয়ে। তবে যাই বলুন, এটি কিন্তু আপনার মেয়ের জন্য অনেক ক্ষতিকার। আচ্ছা সেদিনের পর থেকে কি আপনার মেয়ের মধ্যে কোন পরিবর্তন লক্ষ্য করেছেন?
__বেশ কিছুদিন সে খুব আতঙ্কে ছিল। খুব ভয় পেয়ে থাকতে সব সময়। প্রায় দু মাসের মতো হবে। তারপর আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গিয়েছিল তবে মাঝে মাঝেই কেমন মনমরা হয়ে থাকতো। যেমন: হঠাৎ হাসতে হাসতে গম্ভীর হয়ে যাওয়া, কথা বলতে বলতে চুপ হয়ে যাওয়া হঠাৎ কিছু না বলেই একা একা কোথাও গিয়ে বসে থাকতো। তাছাড়া খুব ভদ্র মেয়ে ও সবার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলে।
__দেখুন আমরা তো মেডিসিন দিয়ে ওকে সুস্থ করে দিতে পারব কিন্তু সেটা ক্ষনিকের জন্য। একেবারে সুস্থ ও সেই দিনই হবে যেদিন ও সেই খারাপ স্মৃতিটা ও ভুলে যাবে। তাহলেই ও পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারে।
__ঠিক আছে ডক্তার। কিন্তু আমার মেয়ে এখন কেমন আছে। জ্ঞান ফিরেছে?
__হ্যাঁ ওর জ্ঞান ফিরেছিলো। তবে ওর স্টেজ কমানোর জন্য আমরা ওকে ঘুমের ইনজেকশন দিয়েছি ও আপাতত ১২ ঘন্টা ঘুমাবে।
__আমরা কি ওকে বাড়ি নিয়ে যেতে পারি?
__হ্যাঁ ওকে বাড়ি নিয়ে যেতে পারেন। তবে একটু কেয়ারফুল থাকবেন ও যেন মানসিক আঘাত না পায়।
__ওকে ডক্টর।
আসলাম সিকদার এবার গম্ভীর স্বরে বললেন,
__রিপ্ত গিয়ে দেখে আসো সুধা মায়ের জ্ঞান ফিরেছে কিনা। জ্ঞান ফিরলে আমরা একসাথে রওনা হবো।
__আচ্ছা ঠিক আছে বাবা আমি দেখে আসছি।
বলে সে চলে গেল। ততক্ষণে সুধার জ্ঞান ফিরেছে। তারা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলো। রাতের জ্ঞান তখন ও ফেরেনি। রাতকে তার ভাই কোলে করে নিয়ে গাড়িতে শুইয়ে দিলো। সুধার কোলে মাথা রেখে।রিপ্ত দেশে এসে গত সপ্তাহে একটা প্রাইভেটকার কিনেছে সেটাই করেই সবাই বাসায় এসেছে। রিপ্তর ব্যবসা এখন বেশ ভালো যাচ্ছে। সুধা এবং তার মাকে ওদের বাসার সামনে নামিয়ে দিয়ে তারা নিজেদের বাসায় ফিরে গেল। সুধাকে ছেড়ে আসার সময় রিপ্ত সুধিকে বলেছে,
__মনে হয় তো ঠিকমতো খাস না। একটুখানি কাঁদতে কেমন ঠাস করে অজ্ঞান হয়ে গেলি বেশি বেশি খাবে গরুর মত তাহলে অজ্ঞান হবি না।
কথাগুলো বলেই সুধা কি কিছু বলতে না দিয়ে গটগট করে করে গাড়ি উঠে চলে গেল। সুধা অবাক হয়ে তাকিয়ে আছে রিপ্তর প্রস্থানের দিকে। রাতের এই বজ্জাত গম্ভীর ভাই তার সাথে এমন করে কথা বলল কেনো।