ফন্ট সাইজ:
থিম:
অসমাপ্ত স্মৃতি

পর্ব 5

লেখক: জান্নাতুল ফেরদৌস জুলি

দিনের আকাশে রাত নেমে এসেছে যেন। বিকাল ৪ টা বাজে এখন। চারিদিকে তাকালে মনে হচ্ছে সন্ধ্যা নেমেছে মনে হয় ধরনী। চারিদিকে এক ঝাপসা আঁধারে ঢেকে গেছে চারপাশে। ঝাপসা আলোয় রাস্তা দিয়ে হেঁটে চলেছে রাত। মন তার অশান্ত বুঝতেই পারছে না এখানে কি করছে সে। তবুও যেন কোন দিকে এগিয়ে যাচ্ছে সে। রাস্তাঘাট সব চেনা তার। শুধু চেনা নয় অদ্ভুত আলো আঁধার সংমিশ্রিত এই পরিবেশ। হাঁটতে হাঁটতে সেই পুরনো জায়গায় ফিরে গেল সে। যেখানে গেলে সে শান্তি খুঁজে পায়। মন বিষন্নতায় ছেয়ে গেলে যে পরিবেশ তাকে শান্তি দেয় সেদিকেই এগিয়ে যাচ্ছে সে। অনেকদিন পর আজ এই রাস্তায় এসেছে সে। পুকুর পাড়ে বৃহৎ ধনুকের মতো বাঁকানো সেই নারকেল গাছটার উপর বসে পরলো। মাঠের দিকে চেয়ে দেখলো সেখানে ধান গাছ নেই। থাকার কথা ও নয় এ সময় ধান থাকে না মাঠে, কিছু দিন আগেই ধান কেটে মাড়াই করে নেওয়া হয়েছে । সবুজে ঘেরা এই পরিবেশটা হঠাৎ যেন বেশ অদ্ভুত ভয়ানক লাগল তার কাছে। সবুজ আছে ঠিকই কিন্তু সেটা ধানের কচি গাছে নয়। চারিদিকে এখন ঘাস এবং ছোট ছোট কিছু আজুবা শাক লতা পাতায় ঘেরা সবুজ। অদ্ভুত এই ভয়ানক সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালই লাগছে তার। সবাই তাকে নরম এবং কোমল মনে করলেও সে ভেতর থেকে বেশ শক্ত হৃদয়ের। সবাই মনে করে যে মেয়ে রক্তে ভয় পায়, সে মেয়ে নিঃসন্দেহে একজন কোমল হৃদয়ের মানুষ। তবে পৃথিবীর সব পারফেক্ট মানুষদের মধ্যেও কোনো না কোনো দুর্বলতা অবশ্যই থাকবে তাও অনিবার্য। কি মনে করে রাত সেখান থেকে উঠে মাঠের দিকে হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে মাঠের মাঝখানটায় মাটির কাঁচা আলের ওপরে বসলো সে। মনে তার হাজার প্রশ্ন কিন্তু কোন উত্তর নেই উত্তর দাতাই তো তার কাছে নেই। আনমনা হয়ে চারিদিকে অবাধ্য চোখের বিচরণ করছে তার। কিসের ভীতির যেন আশঙ্কা তার দু নয়নে। হঠাৎ কোথা থেকে একটা পুরুষ কন্ঠে আওয়াজ
ভেসে আসে,

__সময়ের অপেক্ষা! সময়ের অপেক্ষা!...

হঠাৎ এই নীরব জায়গায় পুরুষলী কন্ঠের আওয়াজে একটু ঘুরতে গেল রাত অনেকটা ভীতি এবং কন্ঠে জড়তা নিয়ে বলল,

__কে,কে এখানে?

কিছুক্ষণ নীরব থাকার পরে কণ্ঠস্বরটি আবার বেজে উঠলো,

__কেশকন্যা?

রাত এবার অনেকটা ভয় পেয়ে গেল। কেশকন্যা শব্দটি কর্ণ গুহরে প্রতিধ্বনিত হতে ই চিৎকার দিয়ে বলল,

__কে আপনি? সামনে আসছেন না কেন ?সামনে আসুন?

__সামনেই তো আসতে চাই কেশকন্যা? কিন্তু তুমি তো আমাকে পছন্দই করো না? সামনে তো আমি আসবোই সময়ের অপেক্ষা শুধু! নির্দিষ্ট সময়েই আসবে আমি তোমাকে নিতে চিরকালের জন্য আমার করে।

রাতে এবার ভয়ে কান্না করতে শুরু করলো। চারিদিকে যেন তার কান্নার শব্দ প্রতিধ্বনিত হয়ে তার কাছেই ফিরে আসছে বারবার। ঝাপসা চোখের সামনের দিকে তাকিয়ে দেখলো । মাঠের ওই প্রান্ত থেকে একটা পুরুষ অবয়ব তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে পুরুষদেহি কোন মানুষ তার দিকে এগিয়ে আসছে দেখে সে চিৎকার দিয়ে উঠলো,

__নাআআআআআ!

রাতের এমন চিৎকার শুনে রাফিয়া সিকদার দ্রুত রাতকে ধরে ঝাকালেন। আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন,

__কি হয়েছে মা? এমন করছিস কেন তুই? আমি আছি তোর পাশে ভয় পাস না।

রাত হুসে ফিরে যখন দেখল সে তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে সে তখন ভয়ে চিৎকার করে কান্না করতে শুরু করল। কি করুন সেই কান্নার সুর। যা রাফিয়া সিকদারকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। রাতের এমন কান্না দেখে রাফিয়া সিকদার তাকে দুহাতে জড়িয়ে ধরলেন বুকের সাথে মিশিয়ে। কান্নার আওয়াজ পেয়ে পাশের রুম থেকে রিপ্ত ছুটে এসে দেখলো তার বোন কাঁদছে। রাতের এভাবে কান্না দেখে রিপ্তর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। তার একমাত্র আদরের বোনটা অজানা এক অসুখে দিনকে দিন কেমন কাটছে যন্ত্রণায়।রিপ্ত আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গিয়ে বোনকে মায়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে রাতের মাথা নিজের বুকে নিয়ে বলল,

__কি হয়েছে বোন আমার বল ভাইয়াকে? ভাইয়া সব ঠিক করে দিব। বল না রাত?এই রাত, রাত....

রিপ্তর কথা বলার মাঝেই রাত সেন্সলেস হয়ে যায়। হঠাৎ রাতের এমন অজ্ঞান হয়ে যাওয়াতে রাফিয়া সিকদার চিৎকার করে রাতের বাবাকে ডাকতে লাগলেন। তিনি এসে দেখলেন তার মেয়ে পড়ে আছে রিপ্তর বুকে তিনি এসে জিজ্ঞেস করলেন,

__কি হয়েছে রাতের? চিৎকার করছো কেন?

__একটু আগেই জ্ঞান ফিরেছিল। জ্ঞান ফিরেই কেমন কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল তুমি একটু দ্রুত ডাক্তারকে কল কর

আসলাম সিকদার ডক্টর কে কল করে বাড়িতে আসতে বললেন। ডক্টর এলেন প্রায় ঘন্টাখানেক পরে। এসে তিনি রাতকে অজ্ঞান থেকে জ্ঞান ফিরালেন। রাত জ্ঞান ফিরতে ই অস্থির হয়ে উঠলো। ডক্টর কে আকুতি করে বলল,

__দয়া করে আমাকে ঘুমের ইনজেকশন দিবেন না আমি ঘুমাতে চাই না।

রাতের এমন অস্থিরতা দেখে ডক্টর বললেন,

__দেখো মা ঘুমাতে তো হবেই না ঘুমালে তোমার ক্লান্তি দূর হবে কিভাবে। ভয় পেয়ো না মা ঘুমালে তোমার শরীরটা একটু ভালো লাগবে।

রাফিয়া সিকদার বললেন,

__এমন করিস না মা। তোর ভালোর জন্যই ডাক্তার বলছে তোকে । ইনজেকশনটা নিয়ে নে। সুস্থ হয়ে যাবি তুই।

রাত ইনজেকশন নিবে না বলে খাটের এক কোনায় বসে আছে। সবাই তাকে অনেক বোঝানোর পরও যখন দেখল রাত কোনভাবেই ইনজেকশন নিবে না। তখন সবাই মিলে তাকে ধরে তারপর তাকে ইনজেকশন দিল। ইনজেকশন দেয়ার প্রায় ১০ মিনিটের মধ্যেই রাত ঘুমিয়ে পড়ল। ডক্টর চলে গেলেন রাতের ঘুমানোর পরে রাফিয়া সিকদার শাড়ির আঁচল মুখের চেপে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেলেন রাতের পাশে তার ভাই বসে আছে। রাফিয়া সিকদারকে চলে যেতে দেখে আসলাম সিকদার পেছন পেছন গেলেন। রাতের এই করুন অবস্থা দেখে আর সহ্য করতে পারছেন না তিনি। চোখের সামনে তার মেয়েটা কেমন কাটা মুরগির মতো ছটফট করছে । তা না হয়ে কিভাবে মেনে নিতেন তিনি। আসলাম সিকদার সান্ত্বনা দেওয়ার ভাষা পাচ্ছেন না। তারও তো ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে কিন্তু প্রকাশ করতে পারছেন না। শুধু বললেন,

__সব ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না। কান্না করলে তোমার শরীর খারাপ হয়ে যাবে তখন তোমাকে দেখে রাত মামনি কষ্ট পাবে আর কেঁদোনা।

__বিগত চার বছরে মেয়েটা আমার একদম শেষ হয়ে গেছে। কি এমন হয়েছিল ওর ও তো সুস্থ স্বাভাবিক ছিল হঠাৎ করে কি হয়ে গেল আমার মেয়েটা।

__তুমি চিন্তা করো না রাফু সব ঠিক হয়ে যাবে।

__তাই যেন হয়।

রিপ্ত রাতের মাথায় পাশে বসে আছে। ক্ষণে ক্ষণে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে। হঠাৎ তার খেয়াল হলো রাতের মলিন মুখটার দিকে। উজ্জ্বল ফর্সা চেহারাটা একদিনে যেমন ফ্যাকাসে হয়ে গেছে। ডাগর ডাগর দু চোখের নিচে কেমন বেমানান কালসিটে পড়ে গেছে। ঘন লম্বা কালো চুলের বেনুনিটা কেমন উষ্ক খুষ্ক হয়ে গেছে। মনটা কেমন মুহূর্তে বিষাদে ভরে উঠলো। কিছুতো নিশ্চয়ই হয়েছে রাতের সাথে যে তার এমন একটি অসুখ বেঁধেছে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন