সময় চলেছে তার নিজস্ব গতিতে। শীতকাল শেষ হয়ে বসন্তের ছোঁয়া লেগেছে ধরণীতে । গাছে গাছে ফুল পাতায় ভরে গেছে । প্রকৃতি যেন তার রঙিন উৎসবে মেতে উঠেছে। পাখিদের মিষ্টি গানে হৃদয় মন জুড়িয়ে দিতে একাই যথেষ্ট। চারিদিকে মিষ্টি ফুলের সুবাসে ভরে গেছে। প্রকৃতি তার মিষ্টি উপহারের ভরিয়ে দিচ্ছে যেন মনষ্যকুলকে ।
রাত আগে তুলনায় অনেকটা সুস্থ হয়েছে। তিন মাস পরে তার দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা। গতকাল রিপ্ত রাতকে একটা স্মার্ট ফোন কিনে দিয়েছে Samsung ব্র্যান্ডের। রাত অবশ্য ভাইকে বলেনি ফোন কিনে দেওয়ার কথা। রিপ্ত নিজের থেকেই কিনে এনে দিয়েছে। রাত এখন রেগুলার স্কুলে যাওয়া শুরু করেছে। তার অসুস্থতার কথা তার পরিবার এবং সুধার পরিবার ছাড়া কেউ জানে না। রাত নিজেই জানাতে নিষেধ করেছে কারণ সে চায় না তার দুর্বলতা কেউ জানুক।
আজ রবিবার রাত এবং সুধা স্কুলে গেছে। ক্লাসে প্রবেশ করতে দেখলো তাদের বেঞ্চে সাদিয়া বসে আছে। তাদের স্কুলে সবারই সিট নির্ধারিত করা থাকে। তাদের বেঞ্চের সাদিয়াকে দেখে সুধা গিয়ে বলল,
__কিরে সাদিয়া তুই আমাদের বেঞ্চে বসেছিস কেন?
সাদিয়া অহংকার এর সাথে বলল,
__আমি কারোর বেঞ্চে বসিনি। আমি হেড স্যারকে বলে আমার সিট চেঞ্জ করিয়েছি। তোদের সিট এখন সেকেন্ড বেঞ্চে
সাদিয়ার গা জ্বালানো কথায় সুদা তেতে উঠে বলল,
__সিট চেঞ্জ করিয়েছিস মানে? আমাদের অনুমতি না নিয়ে সিট চেঞ্জ করে দিয়েছিস কেন? তুই জানিস না একজনের সিটে তার অনুমতি না নিয়ে সিট চেঞ্জ করানো যায় না।
__সেটা তোরা হেড স্যার কে বল গিয়ে। আমি তার অনুমতি নিয়ে এখানে বআমাদের
শুধাই এবার প্রচুর রেগে গেল। রাগে তার হলদে ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে। তাকে এমন ভাবে রাগতে দেখে রাত বলল,
__বেঞ্চ দখল করেছে তো কি হয়েছে আমরা তো পড়ালেখা করতে এসেছি । বেঞ্চ নিয়ে কাড়াকাড়ি করে তো আর ফার্স্ট হওয়া যায় না। মেধা তো লাস্ট বেঞ্চেও প্রকাশ পায় চল আমরা নিজের সিটে গিয়ে বসি।
রাতের এমন প্রতিবাদ মূলক কথায় সাদিয়ার রাগে গা জ্বলে উঠলো। সে চিৎকার করতে যাবে তার আগে ক্লাসে টিচার চলে আসলেন। সবাই তার নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। টিচার ক্লাসের অবস্থা দেখে রাত এবং সুধাকে প্রশ্ন করল,
__ তোমরা সেকেন্ড বেঞ্চে কি করছো নিয়ম অনুযায়ী তো রোল ১,২ ফার্স্ট বেঞ্চে বসার কথা তোমরা ওখানে বসেছ কেন।
রাত উঠে দাঁড়িয়ে টিচারের প্রশ্নের জবাব দিয়ে বলল,
__স্যার সাদিয়া বলেছে ও নাকি হেড স্যারের অনুমতি নিয়ে ওখানে বসেছে। আর আমাদের সেকেন্ড বেঞ্চে বসতে বলেছে ।তাই এখানে বসেছি আমরা।
__আচ্ছা নিজের জায়গায় বসো। আমি হেড স্যারের সঙ্গে কথা বলে তোমাকে জানাবো।
__ওকে স্যার সমস্যা নেই।
ক্লাস শেষ হয়ে গেল প্রায় দুটোর দিকে রাত এবং সুধা স্কুলের গেট থেকে বেরিয়ে দেখল সেদিনের সেই সিনিয়র ছেলেটা রাস্তার এক সাইটে দাঁড়িয়ে আছে। রাতদের দেখে তাদের সামনে এসে দাঁড়িয়ে রাতের সামনে হাঁটু গেড়ে বসে রাতেকে বলল,
__আমাকে ক্ষমা করে দাও রাত আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করবো না। প্লিজ তুমি ওনাকে বলো আমাকে ছেড়ে দিতে আমি আর কোনদিন কোন মেয়েকে ডিস্টার্ব করবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও।
ছেলেটির হঠাৎ এমন পরিবর্তন দেখে দুজন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। রাস্তার মাঝখানে এভাবে হাঁটু গেড়ে বসায় অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে বিষয়টি লক্ষ্য করে রাত বলল,
__কি করছেন কি ভাইয়া। রাস্তার মানুষ আমাদের দেখছে। দয়া করে এমন করবেন না আমি ভুলে গেছি সেদিনের কথা। আমি আপনাকে মাফ করে দিয়েছে চলে যান এখান থেকে।
__সত্যি বলছো রাত। রাত তুমি সত্যিই আমাকে ক্ষমা করে দিয়েছো।
__হ্যাঁ ক্ষমা করে দিয়েছি ।আপনি এখন এখান থেকে চলে যান অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে।
ছেলেটি এবার এক দৌড়ে ছুটে ওখান থেকে চলে গেল। ছেলেটির ভয়াবহ মুখ দেখে সুধা বলল,
__ তোর ভাই মনে হয় ছেলেটিকে বেশ করে সাইজ করে দিয়েছে।
__আমারও তাই মনে হয়।
তারা দুজন যে যার বাড়ি চলে গেল। রাত
বাড়ি গিয়ে গোসল করে সবার আগে জোহরের নামাজ পড়ে বসেছে মিমিকে কোলে নিয়ে। তার মনে ওই ছেলেটির অভাবে ক্ষমা চাওয়াটাই খটকা লাগলো। সে ভাবছে রিপ্তর কাছ থেকে শুনবে সে কিছু বলেছে কিনা তাকে। রাত রুম থেকে বের হয়ে দুপুরের খাবার খেয়ে তার ভাইয়ের রুমে গিয়ে নক করলো। তার ভাইয়ের ভেতরে আসতে বলল। রুমের ভেতরে গিয়ে খাটের এক কোণে গিয়ে বসে পড়লো রাত। সে কথাটা সরাসরি জিজ্ঞেস করতে পারছে না। রাতকে কেমন অস্থির দেখে রিপ্ত বলে উঠলো,
__কিরে কিছু বলবি আমাকে।
__ইয়ে মানে একটা কথা ছিল।
__তো কি কথা বল আমাকে। মানে মানে করছিস কেন?
রাত এবার ভনিতা ছাড়াই বললো,
__তোমার মনে আছে সেদিন একটা ছেলে আমাকে বিরক্ত করছিল। তোমাকে দেখেই চলে গেলো।
__হ্যাঁ মনে আছে। কেন কি হয়েছে আবার কি তোকে বিরক্ত করেছে নাকি?
__তুমি কি ওকে কিছু বলেছিলে?
__কই না তো সেদিনের পর ওর সাথে তো আমার আর দেখাই হয়নি। হলে একটু শায়েস্তা করে দিতাম।
__ও আচ্ছা।
__কিন্তু কি হয়েছে ও কি আবার তোর সামনে গিয়েছিল কিছু বলেছে তোকে।
__না না কিছু বলেনি আমাকে রাস্তায় দেখেছিলাম ছেলেটাকে। কিছু বলেনি আমাকে তাই মনে করলাম তুমি হয়তো ওকে কিছু বলেছো। আচ্ছা ঠিক আছে আমি যাই এখন।
কোন রকমে মুখের কথা শেষ করে হনহান করে বের হয়ে গেল রুম থেকে। দ্রুত পায়ে নিজের রুমে গিয়ে টানটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। মিমি পাশে বসে মিউ মিউ করে রাখতে লাগলো। যেন তার মালিককে জিজ্ঞেস করেছে কি হয়েছে তার। রাতের মনে অজানায় এক ভয় তাকে কুরে কুরে করে খাচ্ছে। এই আতঙ্কে কবে যেন তার হৃদ স্পন্দন থেমে যায়। নিজের মনে বিড়বিড় করতে করতে সে একসময় ঘুমিয়ে গেল। পরদিন আর স্কুলে গেল না।
দেখতে দেখতে অর্ধ বার্ষিক পরীক্ষার সময় এসে গেছে আর তিন দিন বাদে তাদের অর্ধ বার্ষিক পরীক্ষা শুরু হবে। রাত পড়াশোনায় বেশ মনোযোগী হয়ে উঠেছে। প্রতিবারের মতোই পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলেছে সে। ক্লাস টপার এর সবার চেয়ে বেশি ভালো করার জন্য অনেক পরিশ্রম করতে হয় তারই বহিঃপ্রকাশ এটা। গোসল খাওয়া ছাড়া রুম থেকে তো মন বের হয়না রাত। এ তিন দিন তার পড়তে পড়তে কেটে গেল।
আজ মঙ্গলবার রাতের প্রথম পরীক্ষা শুরু হয়েছে। গতবারের ন্যায় এবারও বাবার কাছ থেকে ৫০ টাকা নিয়ে বাসা থেকে বের হয়েছে রাত যাওয়ার পথেই সুধাকে ডেকে নিলো সাথে। সুধাও আজ মায়ের কাছ থেকে ৩০ টাকা নিয়েছে মসজিদে দান করবে বলে। দুজন যাওয়ার পথেই তাদের এলাকার মসজিদে টাকা দান করে চলে গেল পরীক্ষার উদ্দেশ্যে। হলে পৌছেই যে যার পরীক্ষার হলে চলে গেল। পরীক্ষা শুরু হয়ে গেছে ১০ মিনিট হবে। রাত প্রশ্ন নিয়ে বসে আছে ভালো করে প্রশ্নটা এপিটোপিট করে দেখে নিল প্রশ্নগুলো কেমন এসেছে। এটা তার একটি অভ্যেস। সে লেখা শুরু করার আগে কোনটা কোনটা লিখবে সেগুলো আগে থেকেই দাগিয়ে রাখে। ১১ টি সৃজনশীল এর মধ্যে আটটি সৃজনশীল তার কমন এসেছে তার । পরীক্ষা শেষ হতেই তারা দুজন বাইরে চলে আসলো দুজন নিজেদের মধ্যে কথা বলতে বলতে নিজেদের বাসায় চলে গেল।
দেখতে দেখতে রাতের অর্ধবার্ষিকী পরীক্ষা শেষ হয়ে তাদের টেস্ট পরীক্ষাও শেষ হয়ে গেছে এসএসসি পরীক্ষার আর মাত্র এক মাস বাকি। রিপ্ত রাতকে বলেছে এসএসসি পরীক্ষায় যদি ভালো ফলাফল করতে পারে তাহলে তাকে একটি ল্যাপটপ কিনে দেবে। রাত বলল,
__ইনশাআল্লাহ ভাইয়া আমি চেষ্টা করব ভালো ফলাফল করার জন্য তুমি শুধু দোয়া করো তাতেই চলবে আমার।
__আচ্ছা ঠিক আছে। এখন মন দিয়ে পড়।
দেখতে দেখতে রাতের এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ২৫ শে মার্চে। আজ ২৪ শে মার্চ রাত এবং সুধা অনেক চিন্তিত তাদের পরীক্ষার রেজাল্ট নিয়ে। খাওয়া ঘুম যেন উঠে গেছে তাদের কি যে হবে কাল তাদের। ভালো রেজাল্ট ভালো করলে ভালো কলেজে ভর্তি হতে পারবে। পরদিন সকালে রাত এবং সুধা মোবাইল নিয়ে বসেছে রেজাল্ট দেখার জন্য। রেজাল্ট প্রকাশের আর মাত্র ১০ মিনিট বাকি। হৃদস্পন্দনে শব্দের তারা নিজেরাই কেঁপে উঠছে বারবার। একটি সার্টিফিকেট বহু মূল্যবান ভালো রেজাল্ট হলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। না হলে একটি বছর গ্যাপ যাবে তাদের।
রেজাল্ট প্রকাশ হয়ে গেছে।
প্রথমে রাত সুধার রোল নাম্বার দিয়ে দেখলো সুধা জিপিএ-৫ পেয়েছে রাতে আবার নিচেরটা দেখল সেও জিপিএ-৫ পেয়েছে।