#বিষন্ন_বাসর
#পর্ব-০৫
#সাদিয়া_খান(সুবাসিনী)
উত্তুরে বাতাস বইছে। যে বাতাসে হালকা প্রেমের ছোয়া অনুভব হয়, অথচ আলবিনার ভীষণ বমি পেল।সিগারেটের গন্ধে তার অন্তর আত্মা পর্যন্ত জ্বলে গেছে। মুখ ফিরে নিতে চাইলেও উপায় নেই।এই বদমাইশের ব্যাটা তার মুখ ধরে টেনে নিয়েছে নিজের দিকে।পেটের ভিতর গুলিয়ে উঠলো তার।মানুষটা কি বুঝলো কে জানে, সে আলবিনার মাথাটা নিজের বুকের সাথে শক্ত করে ধরলো।নাক মুখ ডেবে গেছে তার বুকের মধ্যে।এক আলাদা গন্ধ নাকে এসে ধাক্কা দিলো তার। সব মন খারাপ উবে গেল মুহুর্তেই। কিন্তু অতিরিক্ত দুর্বলতা না কি ক্লান্তি বুঝা গেল না, জ্ঞান হারালো আলবিনা।যখন চোখ মিলে তাকালো খেয়াল করলো তারা এখনো পুকুর পাড়েই বসে আছে কিন্তু পানির কাছে। মনে মনে ভীষণ ভয় হচ্ছে তার। এই লোক বলেছে ম'রলেও তার নামেই মরতে হবে তবে কি এখন তাকে পানিতে চুবিয়ে মারবে?
রাগে তার নাকের পাটা ফুলে উঠেছে, সে মরলে একা মরবে না। এমন ঘরে বউ রেখে সাথে দাসী পালা এই মির্জার ব্যাটাকে নিয়েই মরবে। মাথা তুলে বসতে চাইলে তাকে বাধা দিলো মির্জার ব্যাটা।
"এভাবে না বলে বাড়ি থেকে বের হয়েছিলে কেন?"
"আমার পায়ের ইচ্ছে হয়েছে সে বেরিয়েছে।"
"তবে কি তুমি বলছো তোমার পা ভেঙ্গে ফেলা উচিৎ আমার?তোমার কোনো ধারণা আছে আমার শত্রু সম্পর্কে? ছিড়ে শিয়াল কুকুরদের দিয়ে খাওয়াবে যদি হদিশ পায়।"
আলবিনা অন্ধকারের মাঝেই তার দিকে একবার তাকালো।কিছু একটা খোঁজার চেষ্টা করছে সে। হ্যাঁ নশের উদ্দীনের সাথে মির্জার ব্যাটার মিল খোঁজার চেষ্টা করছে। ওই লোকটাও বলতো
"কথা শুনবি না?রাস্তার শিয়াল কুত্তাদের দিয়ে তোরে ভাগা দিব।"
এসব শুনে অভ্যস্ত আলবিনার তবুও মন খারাপ হয়। সে কিছুই বলে না।তার যাওয়ার জায়গা নেই,মির্জার ব্যাটার থেকে মুক্তি নেই।দীর্ঘ শ্বাস ফেলে সে বলল,
"ভাগ্যে যদি তাই থাকে তবে হবে।আমাকে ডিভোর্স দিয়ে দিন।রোদে.......
সে কথা শেষ করার আগেই তাকে নিজের আরো কাছে নিয়ে আসে মানুষটা। কোনো ভাবে তাকে উঁচু করে নিয়ে হাঁটতে থাকে রাস্তার দিকে।বেশ কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে।জিপ গাড়িটায় না বসে অন্য গাড়িতে উঠলো তাকে নিয়ে। মিনিট দশেক পর একটা রেস্তোরাঁয় এসে থামলো তাদের গাড়ি। পিছনের ভি আই পি জোন দিয়ে ভিতরে প্রবেশ করে খাবার অর্ডার করলো।ফার্স্ট এইড বক্স এবং একটা জুতোর বক্স এনে দিয়ে গেছে। আলবিনার পা দুটো বিনা আপত্তিতে নিজের কোলে তুলে নিয়ে পরিষ্কার করে মলম লাগিয়ে দিলো। খাবার চলে আসার পর ইশারা করলো তাকে খেয়ে নিতে। কিন্তু আলবিনা অনড়।
" কি হয়েছে তোমার?আমাদের বিয়ের চব্বিশ ঘন্টাও পার হয়নি। এখনি এমন কেন করছো?"
"আমি চাই না আমার জন্য কারোর না হওয়া সংসার ভাঙ্গুক।"
মির্জার ব্যাটা সোফায় হেলান দিয়ে বসলো।তার মাথাটা এবার সত্যি ধরেছে। এই মেয়েকে যখন বিকেলবেলা নিজের বেডরুমে পায়নি তখন তার মন কু গাইছিল।পুরো বাড়িতে সে ছিল না।কিভাবে খুঁজেছে, কি করেছে, কতক্ষণ পর পেয়েছে কিংবা কতক্ষণ বসে ছিল এসব কিছুই জানে না এই স্বৈরাচারীনী। কেবল জানে তাকে কষ্ট দিতে। আপাতত তার কোনো কথা বলতে ইচ্ছে করছে না। সে কফিতে চুমুক দিয়ে আলবিনার দিকে তাকালো।হাত বাড়িয়ে একটা মোমো তুলে তার মুখের সামনে নিয়ে বলল,
" খেয়ে নাও, খালি পেটে মাথা কাজ করে না তোমার।"
"খাবো না।"
"প্লিজ।"
"না।"
ধৈর্যের বাঁধ বুঝি হেলে পড়েছিল তাই সে ধমক দিয়ে বলল,
"থাপড়ে গাল ফাঁটিয়ে দিব।খেয়ে নিতে বলেছি না?এতো কিসের জেদ?আমার জেদ দেখতে চাও?সইতে পারবে?"
আলবিনার চোখে পানি চলে এসেছে, কিন্তু সে জবাব দিলো না।খাবার খাওয়া শুরু করে দিয়েছে। বাড়ি ফেরার পুরো পথ দুজনের কোনো কথা হয়নি।আলবিনা জানালার দিকে মুখ করে বসে ছিল। বাড়ি ফিরতেই ওরা মুখোমুখি হলো এই বাড়ির কর্ত্রীর।
"আব্বা, এই বউ বাড়ি তোলার দরকার নেই।যে বউ বিয়ের পরের দিন কাউকে কিছু না বলে বেরিয়ে যেতে পারে তাকে মির্জা বাড়িতে মানায় না।"
আলবিনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হাত ইশারায় তাকে উপরে চলে যেতে বললো তার স্বামী। আলবিনা শাড়ির আঁচল টেনে ধরে ধীরে ধীরে এগিয়ে গেল সিড়ির দিকে। অপর দিকে ছেলে মায়ের কাছে এসে তার গলা ধরে বলল,
"আম্মু তোমার ছেলের বউ যদি তোমার ছেলের উপর রাগ করে রাতে তাকে বিছানায় জায়গা না দেয়?এসব বলে কেন শুধু শুধু তোমার ছেলের একমাত্র বউয়ের সাথে তার ঝামেলা করবে?"
"একা একা বেরিয়ে যাওয়ার সাহস করেছে মেয়েটা।বউ হওয়ার কোনো যোগ্যতা কি আছে?"
"তুমি শিখিয়ে নিও।আম্মু তুমি তো জানো তুমি এবং তোমার এই ছেলের বউ ছাড়া আমার জীবনে অন্য কোনো নারীর প্রয়োজন নেই বা ছিল।হ্যাঁ আরেকজনকে আমি এমন ভাবে ভালোবাসবো, যদি আমার রব কোনো দিন আমাকে কন্যা সন্তানের উপযুক্ত মনে করেন তবে।তুমিই যদি আমার বেটার হাফকে ভুল বুঝো তবে আম ওকে কার ভরসায় রেখে বের হবো?"
মা ছেলের অনেক সময় কথা হলো।ততক্ষণে আলবিনা ঘরে ফিরে গোসল সেরেছে, ভেজা চুল বেধে, সুতি শাড়ি পরেছে। মির্জার ব্যাটা যখন ভিতরে প্রবেশ করলো তখন ঘড়ির কাটা বারোটা ছুই ছুই করছে। তাদের বিয়ে অবশেষে এক দিন পার হলো। সে ডিভানে বসে আলবিনাকে নিজের দিকে টেনে নিয়েছে। পিছন থেকে আগলে ধরে নিজের উরুর উপর বসিয়ে নাক ডুবালো ভেজা চুলে। আলবিনা কিছু আপত্তি করার আগেই ফোন বেজে উঠলো। মির্জার ব্যাটা প্রথম বার কল ধরলো না। তিন বারের বার কল রিসিভ করে ঠান্ডা স্বরে বলল,
"হুম শুনছি "
"ভাই দুই ট্রাক চোরাই মাল ধরা পড়েছে। আপনার ধারণা ঠিক।বনের উত্তর দিকেই ওরা ছিল।"
"যা প্রয়োজন তাই কর। আর কল দিবি না আজ।"
গুরুগম্ভীর গলা শুনে অবাক হয় আলবিনা। এই কন্ঠস্বর যেন প্রথম শুনছে সে।একদম অপরিচিত। অথচ স্পর্শ, অবাধে তার খোলা পেটে চলতে থাকা আঙ্গুলগুলো, এসব যেন চেনা পরিচিত।
"কিন্তু ভাই....
" আবার কি?"
"ট্রাক ড্রাইভার আপনার শ্বশুরের নাম বলেছে।তার সো মিলেই যাচ্ছিলো ট্রাক।"
আলবিনা নিজের কাধে হালকা কামড় অনুভব করলো।তার দিকে ফিরতেই ওই স্বরে- সভ্য লোকটা তার গলায় মুখ ডাবিয়ে উত্তর দিলো,
"শ্বশুরের হলে আরো ভালোভাবে হ্যান্ডেল কর।লোক সহ সোজা থানায় যা।"
সে ভেবেছিল আলবিনা না করবে, বাবার পক্ষে কিছু বলবে কিন্তু তাকে চুপ থাকতে দেখে ফোন কেটে দিলো মির্জার ব্যাটা। আলবিনার স্কন্ধে নাক ঘসে বলল,
"শ্বশুর আগে হিসেব তো দিক,কেন এই চারশো চল্লিশ ডিগ্রি হাই বোল্টেজ আমার বাড়িতে পাঠালো।"
"আমি চারশো চল্লিশ ডিগ্রি?"
"হুম যদি তাই না হও তাহলে আমি কেন জ্বলছি?এই দেখ তোমাকে স্পর্শ করার লোভে আমার গায়ে কেমন জ্বরে পুড়ে যাচ্ছে!আমি যে তুমি নামক জ্বরে ভুগছি এর উপায় কি?চুমু?কতগুলো চুমু? একশ না কি দুশো?"
চলবে(রেসপন্স করবেন)