#বিষন্ন_বাসর
#পর্ব-১০
#সাদিয়া_খান(সুবাসিনী)
নশের উদ্দীনের কাছে মেয়ে বিয়ে দিতে পারলেই হলো।আলবিনা তার কাছে বোঝা ছাড়া আর কিছুই ছিল না। আলবিনার কথা তার তেমন একটা মনে পড়েনি পুরো দিন। কিন্তু সায়মাকে বিয়ের সাজে দেখে আলবিনার কথা মনে পড়লো।মায়ের গয়না শাড়িতে সায়মাকে ভীষণ আদুরে লাগছে, কেবল তাই নয় বিয়ের গয়নাগুলো সব পরতে পারেনি মেয়েটা।এতো এতো পছন্দের মধ্যে কোনটা রেখে কোনটা পরবে? আর আলবিনা এমন ছিল না।তার কাছে সুযোগটাই ছিল না পছন্দ করার।গতকাল কি তার গায়ে কোনো গয়না ছিল?ঠিক মনে করতে পারছে না সে। পরেই মনে হলো ওর গলায় একটা স্বর্ণের চেইন থাকার কথা। ওর নানু দিয়েছিল। নিজের স্ত্রীকে ডেকে পাঠালেন।
"আলবিনা গলার চেইন রেখে গেছে?"
"ওটা ওর নিজের ছিল।রেখে কেন যাবে?"
"আড়াই লাখ টাকা ভরি স্বর্ণ। এক ভরির কাছাকাছি ছিল। সবসময় গলায় দিয়ে থাকতে না করি নাই?লোভ ছাড়তে পারলে তো।"
"ওর নানী ওকে দিছিলো।আপনি নেওয়ার কে?"
ঠিক সেই সময় নশের উদ্দীন তার দুই ভাগ্নেকে ডেকে পাঠালেন।তাদের বললেন,
"মির্জা বাড়ি যা।আলবিনার কাছ থেকে চেইনটা নিয়ে আয়।সায়মাকে ওটা দিয়ে দিব।ও ওটা দিয়ে ওর শ্বাশুড়ির সালামি নিবে।"
"খবরদার, এই কাজ ভুলেও করবেন না।ওই বাড়ির নতুন বউ ও।আজ এইভাবে গেলে ওরা মেয়েটাকে পিষে মারবো।বুঝবো ওর পিছনে বাপ ভাই কেউই নাই।"
"আমার ভাত খাইতে চাইলে চুপ কর।নইলে এক্ষুণি চলে যা বাপের বাড়ি।"
আলবিনার মা আর কিছুই বললো না।চুপচাপ রান্নাঘরে চলে গেল।দুটো টিফিন বাটিতে একটু গোস্ত আর পোলাউ বেড়ে নিয়ে এলো।ভাগ্নেদের হাতে দিয়ে বলল,
"ও পোলাও গোস্ত খেতে খুব ভালোবাসে।একটু নিয়ে যাও ওর জন্য।নতুন বাড়ি কি না কি খাচ্ছে!"
নশের উদ্দীন সেটুকুও নিতে দিলো না।ওই মেয়েকে তার সহ্য হয় না।যাকে জন্ম দেওয়াই ভুল মনে হয় তার জন্য আবার পছন্দের জিনিসের কি দরকার?
আলবিনার দুই ফুপাতো ভাই একে অপরের মুখ চাইলো।দুজনের বয়স আলবিনার থেকে কিছুটা বেশি।ছোটো বেলা থেকে ওসব দেখে বড় হয়েছে ওরা। কিন্তু আজ এই ঘটনা মেনে নিতে পারলো না। বাজারে এসে দুই ভাই কয়েক পদের ফল, আর দুই কেজি মিষ্টি নিলো।আলবিনার জন্য ওর পছন্দের আইসক্রিমটাও নিলো। একই কলেজে পরতো ওরা।মাঝেমধ্যে মাসের দশ তারিখের মধ্যে যখন টিউশনির বেতন হাতে আসতো তখন আলবিনা একটা করে আইসক্রিম কিনে খেতো।সেটাই খেয়াল করেছিল ওরা।মির্জা বাড়ির ভিতরে ঢুকার আগে গেটে দাঁড়িয়ে দুই ভাই ভাবছিল কীভাবে চাইবে চেইনটা। ভিতরে প্রবেশ করতেই আপ্যায়ন দেখে ওরা চমকে উঠেছে।
তাদের আনা ফল মিষ্টি সাথে সাথে পুরো বাড়িতে আলবিনার স্বামী নিজ হাতে বিলিয়ে দিলো।বলছিল
"আমার সুমুন্ধিরা প্রথম বোনের বাড়িতে এসেছে। মিষ্টি নাও।"
আলবিনাকে দেখে ওদের মন খারাপ হয়েছে ভীষণ। মেয়েটার গায়ে কোনো গয়না নেই।নাকে নাকফুলটাও নেই।এই এলাকার নিয়ম, ভাইয়েরা বোনদের নাকফুল কিনে দেয় বিয়েতে। আজ সায়মার জন্য হীরে বসানো সোনার নাকফুল কিনে এনেছে ওদের ভাই। লজ্জায় মাথা নিচু করে ফেলল আয়ান।একটা বার মনে হলো এখানে আসাটা উচিৎ হয়নি।কিছুই নেই আলবিনার এটুকুও নিয়ে গেলে একদম বিধবাদের মতো থাকতে হবে তাকে।তবুও সাদ আলবিনাকে ডেকে বলল,
"বিনা একটু এদিকে আয়।"
"বলো ভাইয়া।"
"কিছু মনে করিস না।আসলে মামা পাঠিয়েছে আমাদের।"
"এই চেইনটার জন্য?"
হাসলো আলবিনা, সে এটা আগেই জানতে পেরেছিল বিয়েতে তার গলার চেইনটা যাবে সায়মার সাথে।মাকে অনুরোধ করে বলেছিল অবশ্য যেন এটা না নেওয়া হয়।
দীর্ঘশ্বাস ফেলে বলল,
"এটা তো নানু দিয়েছিল আমাকে।দিতেই হবে?"
"এতো ঠান্ডা স্বরে কথা বলিস না বিনা।তুই রাগ দেখা, জেদ কর।আমরা গিয়ে বলবো তুই দিসনি।ব্যস কথা শেষ।"
"কি লাভ?কাল দেখা যাবে আবার ডিভোর্স এর হুমকি দিয়ে তার স্ত্রীকে পাঠিয়ে দিবে।যেটা আমার না রেখে কি হবে?"
খুব শান্ত ভাবে গলার চেইনটা খুলে ওদের হাতে দিলো।লাল রঙের শাড়ি পরে আছে আলবিনা।মাথার চুল খোলা। তার কান্না আটকে রাখার চেষ্টায় তাকে আরো বেশি সুন্দর লাগছিল কোনো একজনের চোখে। ওদিকে তাকিয়ে মুগ্ধ হয়ে সে ফোন বের করলো পাঞ্জাবী পকেট থেকে।
"বউয়ের বাপের জন্য একটা সারপ্রাইজ রেডি কর। এক ঘন্টার মধ্যে রেইড দেওয়ার ব্যবস্থা কর।বাকীটা বলতে হবে?"
অপর পাশের কথা বুঝা গেল না।আলবিনার ভাইয়েরা চলে গেল।কিন্তু সে দাঁড়িয়ে রইল গেটের কাছটায়।কোমরের খালি অংশে কারোর উষ্ণ হাতের স্পর্শে খানিকটা পিছিয়ে গেল আলবিনা।
"বাইম মাছের মতো লাফালাফি করো কেন তুমি?"
"আপনি যখন তখন যেখানে সেখানে কেন এসব শুরু করেন?"
"কই কি করেছি?আমি কিছু করলে তুমি উঠে দাঁড়ানোর ক্ষমতাও রাখবে না মিসেস মির্জা।"
"ওহ আচ্ছা, ঠ্যাটা ডেকির বাদ্য বেশি, খালি কলসি বাজে বেশি।"
"তোমার কলসি খালি?চাইলে আমি ভরে দিতে পারি।"
"আপনার মুখে কি কোনোদিন শালীন কথা আসবে না?"
মির্জার ব্যাটা মুচকি হাসল। কোমরের ওপর রাখা হাতটা না সরিয়ে খানিকটা কাছে টেনে বলল, "শালীন কথা শুনতে চাইলে মাওলানার কাছে যাও। স্বামীর কাছে এসেছ যখন, একটু অসভ্যতা সহ্য করতে হবে।"
গাড়ির হর্নে দুজনের কথার রেশ কাটলো।আলবিনাকে ইশারা করে বলল,
"গাড়িতে উঠো।"
"রাত নয়টা বাজে।"
মির্জার ব্যাটা অপেক্ষা না করে তাকে প্রায় তুলে গাড়ির ভিতরে প্রবেশ করলো। গাড়ি এসে থামলো এক সোনার দোকানের সামনে।না কোনো শোরুম নয়, খুবই সামান্য পুঁজিতে চলছে মনে হয়। রাতের হালকা বাতাসে তখন আলবিনার শাড়ির আচল উড়ছে।সেই আঁচল হাতে প্যাঁচিয়ে ভিতরে গেল দুজনে।
"দাদু তোমার নাতবৌয়ের জন্য নাকফুল দেখাও।"
আশি বছর বয়সী এক বৃদ্ধ ধীরে ধীরে কয়েকটা নাকফুল দেখালো। আলবিনা সবচেয়ে ছোটো নাকফুলটা হাতে নিয়ে বলল,
"আমাদের এই দিকে ভাইয়েরা নাকফুল দেয় বিয়ের সময়।আপনি কি আমার সাথে নতুন সম্পর্ক বানাতে চাইছেন?"
"তুমি আমার লুঙ্গি গামছা পরে ঘুরে বেড়ানো এলাকার ছোট্টো ভাই।সেই হিসেবে আমি কিনেই দিতে পারি তাই না?"
"আবার সেই লুঙ্গি গামছা?আপনার ওগুলো যদি ফেলে না দিয়েছি....
" বললেই তো হয় তুমি আমায় ওভাবে দেখতে চাইছো।অভিনয় করো না বউ।আমার জীবনের সেরা অভিনেত্রী তুমি।"
মির্জার ব্যাটা এমন ভাবে দীর্ঘ শ্বাস ফেলল যেন এরচেয়ে সত্যি আর দ্বিতীয়টি নেই।
চলবে(রেসপন্স করবেন)