#কী_ভয়ংকর_মায়া_তোর
#অন্তিম_পার্টের_শেষ_অংশ
#লেখিকা_আরিফা_তাসনিম_তামু
_____কপি করা সম্পূর্ণ নিষেধ🚫❌______
কেটে গেছে আরও একটি দিন। আজ রৌদ্র আর ইয়ানার বিয়ের ২য় দিন। নতুন জীবনের ২য় সকালটা বেশ সুন্দরভাবেই শুরু হয়েছে তাদের। অন্যদিকে আদ্র আর আহিও এখনো খান বাড়িতে আছে।
সকাল থেকেই আহি বেশ ফুরফুরে মেজাজে আছে। কারণ আজ সবাই মিলে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করেছে। রৌদ্র আর ইয়ানা, আদ্র আর আহি—চারজন মিলে কয়েকটা দিন নিজেদের মতো করে কাটাবে।
সকাল দশটা...
আদ্র রুমে বসে ফোন দেখছিল। এমন সময় আহি বাথরুম থেকে বেরিয়ে এসে বলল,
— এই যে মিস্টার খারাপ লোক তৈরি কখন হবেন?
আদ্র ফোন থেকে চোখ তুলে আহির দিকে তাকাল। আহির পরনে সাদা রঙের একটা কূর্তি সঙ্গে নীল রঙের প্লাজো। চুলগুলো খোলা। পানি পড়ছে চুল থেকে।
আদ্র মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বলল,
— কোথায় যাচ্ছি আমরা?
আহি কোমরে হাত দিয়ে বলল,
— ভুলে গেলেন.?হানিমুনে!
আদ্র ভ্রু উঁচু করে বলল,
— ওহ! তাহলে তো ভালোই। বিয়ের এতো দিন পর হানিমুন বাহ।তা আমার বউটা কি এখনো রেগে আছে?
আহি মুখ ঘুরিয়ে বলল,
— আমার কোনো রাগ নেই।
— তাহলে এখানো আমাকে খারাপ লোক বলে ডাকছে কেনো.?
—আপনি সবার সামনে আমাকে খোঁচা মেরে কথা বলেছিলেন। আমি এখনো ভুলিনি হুহ।
আদ্র উঠে এসে পিছন থেকে আহি কে জড়িয়ে ধরে বলে
—তা আপনি যে স্বামীকে রেখে বাপের বাড়ি চলে এসেছিলেন।আপনার স্বামীর বুঝি কষ্ট হয়নি?
— আমি শুধু আপনার বিন্দাস লাইফটা উপভোগ করার সুযোগ করে দিয়েছিলাম।
আদ্র হেসে আহির কাপলে একটা চুমু দিয়ে বলে।
—হয়েছে আর মিথ্যা অযুহাত দেখাতে হবে না।আমার লাইফে আমার বউয়ের চেয়ে important কিছু আর নেই।চাই না এমন বিন্দাস লাইফ যে লাইফে বউয়ের জন্য মন পুড়ে।
আহি মুচকি হেসে বলল,
— হুম হয়েছে আর বলতে হবে না এবার কক্সবাজার নিয়ে চলুন,
আদ্র হেসে বলল,
— জি ম্যাডাম, আপনার হুকুমই আমার আইন।
আদ্র গেলো শাওয়ার নিতে আহি এই ফাঁকে রেডি হতে শুরু করলো।
অন্যদিকে রৌদ্রের রুমে...
রৌদ্র আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। ইয়ানা বিছানায় বসে ব্যাগ গোছাচ্ছে। রৌদ্র আয়নায় ইয়ানার প্রতিবিম্ব দেখে বলল,
— এই যে মিসেস রৌদ্র, আর কতক্ষণ?
ইয়ানা মাথা না তুলেই বলল,
— এই তো হয়ে গেছে।
— বিয়ের পর থেকে একটা জিনিস বুঝেছি।
— কী?
— আমার বউয়ের তৈরি হতে যত সময় লাগে, তত সময়ে এক বাচ্চার বাপ হওয়া মিশন টা সাকসেস হয়ে যেতে।
ইয়ানা পাশ
থেকে একটা বালিশ তুলে রৌদ্রের দিকে ছুড়ে মারল।
— অসভ্য!
রৌদ্র বালিশটা ধরে হেসে বলল,
— বউয়ের হাতে মার খাওয়াও এক ধরনের ভালোবাসা।
ইয়ানা লজ্জা পেয়ে মুখ নিচু করল।
কিছুক্ষণ পর চারজনই সবার থেকে বিদায় নিয়ে রওনা হলো কক্সবাজারের উদ্দেশ্যে।
_____________________
অন্যদিকে...
বিকেলের শেষ আলোয় নদীর পাড়টা বেশ নিরিবিলি। নদীর পানিতে সূর্যের আলো ঝিকমিক করছে। হালকা বাতাসে পাশের গাছগুলোর পাতাগুলো দুলছে।
নদীর পাড়ে দাঁড়িয়ে আছে শ্রেয়া। পরনে হালকা নীল রঙের একটা থ্রি-পিস। চুলগুলো খোলা। নদীর পানির দিকে তাকিয়ে আনমনে কিছু একটা ভাবছে।
তার থেকে কিছুটা দূরে ফাইজ দাঁড়িয়ে আছে। হাতে একগুচ্ছ সাদা আর গোলাপি রঙের ফুল।
ফাইজ কিছুক্ষণ শ্রেয়ার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে এগিয়ে এল।
— ম্যাডাম, কী এত ভাবছেন?
শ্রেয়া পেছন ফিরে তাকিয়ে বলল,
— ভাবছি, আপনাকে কীভাবে সহ্য করব সারাজীবন!
ফাইজ হেসে বলল,
— ওহ! এতদিনেও সহ্য করার ক্ষমতা তৈরি হলো না?
— না। আপনার মতো বিরক্তিকর মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই।
ফাইজ বুকের কাছে হাত রেখে বলল,
— আহা! এত সুন্দর একটা প্রশংসা! ধন্যবাদ।
শ্রেয়া চোখ পাকিয়ে বলল,
— আপনাকে কিছু বলাই ভুল।
ফাইজ এবার হাতে থাকা ফুলগুলো শ্রেয়ার সামনে এগিয়ে দিল।
শ্রেয়া অবাক হয়ে ফুলগুলোর দিকে তাকাল।
— এগুলো কী?
— ফুল।
— সেটা তো দেখতেই পাচ্ছি। হঠাৎ ফুল কেন?
ফাইজ মুচকি হেসে বলল,
— কারণ আজকে একটা বিশেষ কথা বলার আছে।
শ্রেয়া ভ্রু কুঁচকে বলল,
— আবার কী কথা.?
—শ্রেয়া, ভালোবাসা মানে শুধু কাউকে নিজের করে পাওয়া নয়। ভালোবাসা মানে তার ইচ্ছেকে সম্মান করা, তার স্বপ্নের পাশে দাঁড়ানো, তার খারাপ সময়েও হাতটা না ছেড়ে দেওয়া। আমি তোমাকে শুধু আমার স্ত্রী হিসেবে চাই না, তোমাকে আমার সবচেয়ে ভালো বন্ধু হিসেবেও চাই। তোমার হাসির কারণ হতে চাই, মন খারাপের সময় তোমার ভরসা হতে চাই।
ফাইজ একটুখানি থেমে আবার বলল,
— তাই আজ এই নদী, আকাশ আর সাক্ষী থাকা প্রকৃতির সামনে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। শ্রেয়া রহমান, তুমি কি আমার জীবনের বাকি পথটুকুতে আমার সঙ্গী হবে? আমার প্রতিটা সকাল, প্রতিটা সন্ধ্যার অংশ হবে? আমার সঙ্গে ঝগড়া করবে, অভিমান করবে, আবার দিনশেষে আমার কাছেই ফিরে আসবে?তুমি যদি চাও তবে সামনের সাপ্তাহে তোমাকে আমার ঘরের রানী করে নিয়ে যেতে চাই।
শ্রেয়ার চোখে পানি চিকচিক করছে। সে ফুলগুলোর দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল,
— এত সুন্দর করে কথা বলতে পারেন, আগে জানতাম না তো!
ফাইজ হেসে বলল,
— তোমার জন্যই শিখেছি।
শ্রেয়া এবার ফুলগুলো হাতে নিয়ে বলল,
— একটা শর্ত আছে।
— বলো।
— সারাজীবন আমার রাগ সহ্য করতে হবে।
ফাইজ হেসে বলল,
— রাজি।
— আমার বকবকানি শুনতে হবে।
— সেটাও রাজি।
— আর কখনো আমার মন খারাপের কারণ হওয়া যাবে না।
ফাইজ একটু নরম গলায় বলল,
— মানুষ হিসেবে ভুল হতে পারে, কিন্তু তোমাকে কষ্ট দিলে সেটা শুধরে নেওয়ার চেষ্টা কখনো বন্ধ করব না।
শ্রেয়া এবার মুচকি হেসে বলল,
— তাহলে আমিও রাজি।
ফাইজের মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। খুশির ঠেলায় শ্রেয়াকে জড়িয়ে ধরতে নিলে শ্রেয়া দূরে সরের বলল
— এই এখন না বিয়ের পর।
দুজনেই হেসে উঠল।
_____________________
ওরা দুপুর দুটার মধ্যেই পৌঁছে যায়।গাড়ি থেকে নেমে আহি লাফিয়ে বলে উঠলো—
— ইয়েএএ! অবশেষে সমুদ্র দেখতে এলাম।
আদ্র পেছন থেকে এসে বলল,
— আস্তে, সমুদ্র পালিয়ে যাচ্ছে না।
আহি জিহ্বা বের করে বলল,
— আপনি চুপ থাকুন। আপনার মতো খারাপ লোকের সঙ্গে সমুদ্র দেখতেও আনন্দ লাগে না।
আদ্র ভ্রু কুঁচকে বলল,
— তাহলে ওই যে তোমার কুবুদ্ধি দাওয়া ভাই আছে, তার সঙ্গে যাও
রৌদ্র পাশ থেকে বলে উঠল,
— না না, আমার বউ আছে। আমি অন্যের বউ সামলানোর দায়িত্ব নিতে পারব না।চলো বউ।
বলে ইয়ানার হাত ধরে হোটেলের দিকে হাঁটা দিলো।আহিও মুখ ভেঙ্গিয়ে যেতে যেতে বলল
—খারাপ লোক একটা হুহ।
আদ্র বুঝে গেলো বউ তার সারাজীবনের জন্য খারাপ লোকের ট্যাগ বসিয়ে দিলো।কী আর করার মেনে নিতে হবে। সবাই তোর আর বউয়ের কাছে ভালো পুরুষ হয়ে থাকে সে না হয় খারাপ হয়েই থাকে যাবে সারাটা জীবন।
হোটেলে গিয়ে যে যার রুমে ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নিচ্ছে বিকালে ঘুরতে বের হবে। আপাতত সবাই টায়ার্ড।
কক্সবাজার সমুদ্রসৈকত...
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। চারদিকে পর্যটকদের ভিড়। বিশাল সমুদ্রের ঢেউ এসে বারবার বালুকাবেলায় আছড়ে পড়ছে। দূরে অস্তগামী সূর্যের লালচে আভা পানির ওপর ছড়িয়ে পড়েছে।আহি ইয়ানার দুজনে হালকা নীল রঙ্গের শাড়ি পড়ে বের হলো।আদ্র আর রৌদ্র বউদের পিছন পিছন আসছে।
চারজন মিলে সমুদ্রের দিকে এগিয়ে গেল।
আহি আর ইয়ানা পানির কাছে গিয়ে ঢেউয়ের সঙ্গে খেলতে শুরু করল। অন্যদিকে আদ্র আর রৌদ্র কিছুটা দূরে দাঁড়িয়ে তাদের দেখছে।
রৌদ্র হঠাৎ আদ্রের কাঁধে হাত রেখে বলল,
— কী রে,আমার বোন কে এত ভালোবাসিস কেন?
আদ্র আহির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল,
— জানিস, জীবনে অনেক কিছু হারানোর ভয় থাকে। কিন্তু এই একটা মানুষকে হারানোর ভয়টা অন্য সব ভয়কে ছাড়িয়ে যায়।
রৌদ্র কিছুক্ষণ চুপ থেকে বলল,
— ভালোবাসার রোগ টা মারাত্মক রে ভাই।আমাকেও তোর বোন লাগিয়ে দিয়েছে।
আদ্র মুচকি হেঁসে বলল
— তাহলে তো আলহামদুলিল্লাহ। আমার মতো সারাদিন বউ বউ করবি।
দুজনেই হেসে উঠল।
এদিকে আহি পানিতে দাঁড়িয়ে ইয়ানাকে বলল,
— ইয়াইপু আমার ভাইকে বিয়ে করে কেমন লাগছে।
ইয়ানা দূরে দাঁড়ানো রৌদ্রের দিকে এক পলক চেয়ে মুচকি হেঁসে বলল
—তোর ভাই একটা পাগল রে ছোটপরী।আগে ভাবতাম আমাকে পছন্দ করে না কিন্তু কাল রাত শুনে তোর ভাই আমাকে অনেক আগে থেকে পছন্দ করে।শুরু রাগানোর জন্য এমন করে।
আহি হেসে বলল
—আমার রসকষহীন ভাইটা বুঝি ভিতরে ভিতরে এতদূর এগিয়ে গিয়েছে?তার স্বামী হিসেবে কেমন.?
ইয়ানা হেসে বলল
—তোর ভাই সবদিক দিয়ে বেস্ট।বেস্ট সন্তান বেস্ট ভাই বেস্ট হাসবেন্ড ভবিষ্যতে বেস্ট বাবাও হবে অনেক কেয়ারিং সে।
—আমার ভাই বলে কথা হবে না।
ইয়ানা হেসে বলল
—উম আমার ভাই মনে হয় কম কিছু লাখে একটা।
আহি হাসলো। ইয়ানা ভুল কিছু বলে নি। দুজনের আরো অনেক কথা বললো।
কিছুক্ষণ পর চারজন মিলে সমুদ্রের ধারে বসে সূর্যাস্ত দেখল।
ইয়ানা রৌদ্রের কাঁধে মাথা রাখল।
রৌদ্র আকাশের দিকে চেয়ে বলল
—ভালোবাসি আমার উষ্ঠাখাওয়ালি। কথা দিচ্ছি জীবনে যতবার উষ্ঠা খাবে আমি এসে হাত বাড়িয়ে দিবো।কারণ তোমার হাসবেন্ড শুরু থে্ে দয়ালু।
ইয়ানা রৌদ্র বাহুতে হালকা চাপড় মেরে বলল
— অসভ্য লোক বউকে কেউ এসব নামে ডাকে.?
—আমি ডাকি ভালোবেসে।থেকে যেও শেষ অপধি সারাজীবন এভাবে আগলে রাখবো।
বলেই রৌদ্র ইয়ানাকে পিছন বাহুডোরে আসলে নিলো।ইয়ানা রৌদ্রের কাঁধে মাথা রেখে বলল
—ভালোবাসি আমার অসভ্য পুরুষ। আপনাকে স্বামী হিসেবে আমার জীবন ধন্য।
রৌদ্রদের চেয়ে কিছু দূরত্বে আদ্র আহির হাতের ওপর নিজের হাত রাখল।
আদ্র নিচু স্বরে বলল,
— কী চাই তোমার?
আহি সমুদ্রের দিকে তাকিয়ে বলল,
— এমন একটা জীবন, যেখানে প্রতিদিন আপনার সঙ্গে এভাবেই সূর্যাস্ত দেখতে পারব।
আদ্র আহির হাতটা শক্ত করে ধরে বলল,
— সূর্যাস্ত তো প্রতিদিনই হবে, কিন্তু তুমি পাশে থাকলে প্রতিটা সন্ধ্যাই আমার কাছে নতুন হবে।
আমি আজও ভাবি একটা পিচ্চির মেয়ের মায়া কতটা #ভয়ংকর হলে আমি ছেলে ১৫ বছর তাকে না দেখেই ভালেবেসে গিয়েছি তার জন্য পাগলামি করে গিয়েছি।
আহি মুচকি হেসে বলে
—এতো ভালোবাসা.? তাহলে শুনন মিস্টার খারাপ লোক আমিও আপনাকে ভীষণ ভালোবাসি।
আদ্র আহিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে
— ভালোবাসি বার্বিডল ভীষন ভালোবাসি আমি মিসেস নেওয়াজকে। চলো না পূর্ণ থেকে পরিপূর্ণ হই আরেকটা পিচ্চি বার্বিডল এনে..!💞
আহি লজ্জা ঘুরে মুখ লুকালো আদ্রের বুকে। আদ্র মুচকি হেঁসে বউকে আসলে নিলো।
হ্যাপি এন্ডিং💞🕊️✨
______________সমাপ্তি_________________
(দীর্ঘ এক বছরের কাছাকাছির যাএা এখানেই শেষ।
গল্পটা নিয়ে নিজের মতো করে একটা রিভিউ দিও সবাই।যারা শুরু থেকে পাশে ছিলে তাদের অনেক অনেক ধন্যবাদ।আর নতুন করে নতুন রুপে কোনো একদিন আবার তাদের আনবো ইনশাআল্লাহ আপাতত আলবিদা)