ফন্ট সাইজ:
থিম:
কি ভয়ংকর মায়া তোর

পর্ব 48

লেখক: আরিফা তাসনিম তামু

#কী_ভয়ংকর_মায়া_তোর
#পার্ট_অন্তিম_পর্বের_(২য়_অংশ
#লেখিকা_আরিফা_তাসনিম_তামু

কপি করা সম্পূর্ণ নিষেধ 🚫❌_

কেটে গেছে বেশ কয়েকটা দিন, আহির পরীক্ষার আর বেশি দেরি নেই। এর মধ্যে শ্রেয়া পড়েছে মহা বিপদে। তার মা তাকে কলেজ যেতে দিচ্ছে না, আজকে নাকি বাড়িতে মেহমান আসবে। কে আসবে জিজ্ঞেস করাতে ওর মা শুধু বলেছে, আসলে দেখতে পাবি। সেই থেকে বিরক্ত হয়ে রুমে বসে আছে।

সকাল থেকেই শ্রেয়ার মায়ের ব্যস্ততার শেষ নেই। রান্নাঘরে একবার যাচ্ছেন তো আরেকবার বসার ঘর গোছাচ্ছেন। শ্রেয়া কয়েকবার নিচে এসে মায়ের এসব দেখে কে আসবে জানতে চাইলেও মা কিছুই খুলে বলছেন না। বিরক্ত হয়ে এখন নিজের রুমে বসে আছে।

এদিকে শ্রেয়ার বাবা বসার ঘরে বসে কারও সঙ্গে ফোনে কথা বলছেন।

— জি, আপনারা আসুন। আমরা অপেক্ষা করছি।

ফোন রেখে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন,

— উনারা রওনা দিয়েছে। যেকোনো সময় চলে আসবে। যাও, মেয়েকে রেডি করাও।

— আচ্ছা।

বলেই তিনি উপরে গেলেন। রুমে এসে দেখেন শ্রেয়া ফোন টিপছে। উনি ভেতরে ঢুকে সাথে করে আনা শাড়িটা শ্রেয়ার দিকে এগিয়ে দিয়ে বললেন,

— এটা পরে সুন্দর করে রেডি হয়ে নে।

শ্রেয়া মায়ের হাতে শাড়িটার দিকে একপলক চেয়ে ভ্রু কুঁচকে বলল,
— এটা কী মা?

— শাড়ি। চোখে দেখতে পাচ্ছিস না?

— সেটা তো আমিও দেখতে পাচ্ছি। কিন্তু হঠাৎ শাড়ি পরতে হবে কেন?

— বাড়িতে মেহমান আসবে তাই।

— আজব! মেহমান আসবে, আমি শাড়ি পরতে যাব কেন?

— তোকে দেখতে আসবে।

— কিহ্?

— যা শুনেছিস তাই বলেছি।

শ্রেয়া বিরক্ত হয়ে বলল,
— আমি এখন বিয়ে করব না মা।

— বিয়ে করতে কেউ বলছে না। দেখতে আসলে বিয়ে হয়ে যায় না। তোর বাবা উনাদের আসতে বলে দিয়েছে, উনারা রওনা দিয়েছে। তোর বাবার সম্মানটা রাখিস। আর তুই রাজি না থাকলে আমি কখনোই তোকে জোর করে বিয়ে দেব না। আগে ছেলে দেখ, পছন্দ হয় কি না।

— কিন্তু মা!

— কোনো কিন্তু না, যা রেডি হয়ে নে।

বলেই উনি চলে গেলেন। শ্রেয়া বিরক্ত হয়ে ফোনটা বিছানায় ছুড়ে রাখল।

শ্রেয়া শাড়িটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর অনিচ্ছা সত্ত্বেও শাড়িটা হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর হালকা গোলাপি রঙের শাড়ি পরে, চুলগুলো খোলা রেখে আয়নার সামনে দাঁড়াল শ্রেয়া। খুব একটা সাজগোজ করল না। শুধু ঠোঁটে হালকা লিপস্টিক আর কানে ছোট্ট একজোড়া দুল পরল।

নিচ থেকে অনেক মানুষের কথার আওয়াজ ভেসে আসছে, নিশ্চয়ই পাত্রপক্ষ চলে এসেছে। বিরক্ত নিয়ে গ্রুপে কল দিল, কেউই ধরল না। বিরক্ত হয়ে মোবাইল ছুড়ে ফেলে দিল।

— সব কয়টা মনে হয় মরছে।

তারপর মনে পড়ল, এখন ক্লাসের সময়, নিশ্চয়ই ক্লাস করছে। ওকে তো যেতেই দিল না। এর মধ্যে শ্রেয়ার মা সুমি রহমান রুমে এসে মেয়েকে দেখে বললেন,

— মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। এত অল্প সাজেও আমার মেয়েটাকে দারুণ লাগছে।

— উফ মা, তোমাদের এসব নাটক বন্ধ করো, ভালো লাগছে না। আর কে আসছে তাড়াতাড়ি বিদায় করো।

— আয়, তোকে ডাকছে। শোন, গিয়ে সবার প্রথমে সালাম দিবি।

বলে তিনি মেয়ের মাথায় ঘোমটা টেনে দিলেন। শ্রেয়া মায়ের পেছনে যেতে যেতে ভাবছে কিভাবে আপদগুলো তাড়ানো যায়। চোখ ট্যারা করে রাখবে? নাকি মুখ বাঁকা করে রাখবে? উমম, কোনটা করলে পছন্দ হবে না। নাকি তোতলানো শুরু করবে? হ্যাঁ, এটাই করবে, তোতলানো শুরু করবে, না হলে ইচ্ছে করে করেছে জানলে মা আর আস্ত রাখবে না। তখন বলবে ভয়ে, আনইজি ফিল হচ্ছিল, এজন্য মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। হুম, এটাই করবে সে।

নিচে নেমে ঘোমটা টা আরেকটু টেনে কারও দিকে না তাকিয়েই সালাম দিল। সঙ্গে সঙ্গে পাশ থেকে পরিচিত কণ্ঠে সালামের উত্তর আসল, "ওয়ালাইকুম আসসালাম।" শ্রেয়া ঝটকা খেয়ে পাশ ফিরে তাকায়। দেখে তার পাশের সোফায় বসে আহি ওর দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। শ্রেয়া চোখ বড় বড় করে বলে,

— আহি, তুই এখানে কী করছিস?

আহি দাঁত কেলিয়ে হেসে সামনে আঙুল তুলে ফাইজকে দেখিয়ে বলে,

— তুই যে আমার ভাই প্লাস দেবর, দেবর প্লাস ভাইয়ের জন্য পাত্রী দেখতে এসেছি।

শ্রেয়া সেদিকে তাকাতেই তার চোখ কপালে। ফাইজ বসে আছে। কালো পাঞ্জাবি পরেছে। এই মুহূর্তে ফোনের দিকে চেয়ে আছে, যেন তার আশেপাশে কেউ নেই। শ্রেয়া একে একে সবাইকে দেখল। ফাইজের মা-বাবা, আদ্রের মা সবাই এসেছে, শুধু আদ্র, ইয়ানা, আদ্রের বাবা আর ছোট চাচ্চু নেই। তার মানে কি ফাইজের জন্য শ্রেয়াকে দেখতে এসেছে? মনে হতেই শ্রেয়া চিৎকার করে উঠল,

— কিহ্! অসম্ভব!

শ্রেয়ার চিৎকারে পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ। সবার চোখ এখন শ্রেয়ার দিকে।

সুমি রহমান মেয়ের কাণ্ড দেখে লজ্জায় শেষ। তাড়াতাড়ি গিয়ে মেয়ের হাত ধরে ফিসফিসিয়ে বললেন,

— শ্রেয়া! কী শুরু করলি? সবাই কী ভাববে? এত জোরে কেউ চিৎকার করে?

শ্রেয়া তখনও হা করে ফাইজের দিকে তাকিয়ে আছে। ফাইজ এবার ফোন থেকে চোখ তুলে শ্রেয়ার দিকে তাকাল, তারপর আবার ভাব নিয়ে ফোনে মনোযোগ দিল।

আহি তো হাসতে হাসতে শেষ। সোফা থেকে উঠে এসে শ্রেয়ার ঘোমটাটা আরেকটু ঠিক করে দিয়ে বলল,

— আরে এত চিৎকার করছিস কেন? তোর তো খুশিতে লাফানো উচিত। আমরা দুজন সবসময় একসাথে থাকতে পারব। আর আমার ভাই কোন দিক দিয়ে খারাপ? ওকে বিয়ে করতে সমস্যা কোথায়?

শ্রেয়া দাঁতে দাঁত চেপে বলল,
— আহি, তুই চুপ করবি? তুই জানতি সব?

— আমি না জানলে কে জানবে? আমারই বেস্টি, আমারই ভাই, আমি জানব না?

এতক্ষণে ফাইজের মা এগিয়ে এলেন। শ্রেয়ার হাত ধরে সোফায় বসালেন। মাথায় হাত বুলিয়ে বললেন,

— কী হয়েছে মা? তুমি কি রাজি না? আমি তো তোমাকে আহির বিয়ের দিনই পছন্দ করেছিলাম। তখন থেকেই ভাবছি তোমাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাব। ফাইজও রাজি। তুমি শুধু একবার বলো তোমার কোনো আপত্তি আছে কি না। যদি থাকে বলতে পারো, জোর করবে না কেউ তোমাকে।

শ্রেয়া কী বলবে বুঝতে পারছে না। সে ভেবেছিল অচেনা কোনো ছেলে হবে, এসে ট্যারা চোখ, তোতলামি করলে পালাবে। কিন্তু এ তো স্বয়ং ফাইজ! যাকে দেখলেই তার মাথা গরম হয়ে যায়।

ফাইজের বাবা হেসে বললেন,
— মা, তোমরা একটু আলাদা কথা বলে নাও। তাহলে জড়তা কেটে যাবে।

শ্রেয়ার বাবা বললেন,
— হ্যাঁ, যা মা, ফাইজকে নিয়ে ছাদে যা।

শ্রেয়া যেতে চাইছে না, কিন্তু আহি ঠেলে-ঠুলে দুজনকে ছাদে পাঠিয়ে দিল।

ছাদে...

ছাদে এসে শ্রেয়া রাগে ফেটে পড়ল।

— আপনি এখানে কেন এসেছেন? আপনাকে আমি বিয়ে করব না।

ফাইজ পকেটে হাত দিয়ে শ্রেয়ার সামনে এসে দাঁড়াল।

— মায়ের কথায় এসেছি।

— কেন? আর মেয়ে পাননি?

— পেয়েছি অনেক। কিন্তু সবার পছন্দ তোমাকে। তাই ভেবে দেখলাম তুমি তো খারাপ না, শুধু মুখটা একটু বেশি চলে।

শ্রেয়া চোখ পাকিয়ে তাকাল। ফাইজ হঠাৎ নরম গলায় বলল,

— দেখো, আমি জানি তোমার এখন কলেজ, সামনে পরীক্ষা। আমি এখনই বিয়ে করে তোমাকে নিয়ে যাব না। শুধু আংটি পরিয়ে রাখতে চাই, যাতে সবাই জানে তুমি কারও মালিকানায় বন্দি। বিয়েটা তোমার পরীক্ষার পর, তোমার সম্মতিতে হবে। তুমি রাজি না হলে আমি জোর করব না, এখনই চলে যাব।

ফাইজের এমন শান্ত কথা শুনে শ্রেয়া একটু নরম হলো। ফাইজের দিকে চাইল, লোকটাকে আজ কালো পাঞ্জাবিতে আসলেই সুন্দর লাগছে। কলেজের অনেক মেয়ের ক্রাশ, তারও একটু-আধটু ভালো লাগে। পরিবারও ভালো, তাছাড়া বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। তার চেয়ে বড় কথা আহির সাথে থাকতে পারবে।

— ঠিক আছে, রাজি।

ফাইজ হেসে বলল,
— চলো? সবাই অপেক্ষা করছে।

শ্রেয়া লজ্জায় মাথা নিচু করে নিল। স্যার থেকে জামাই, বিষয়টা কেমন জানি লাগছে। দুজনে নিচে নামতেই ফাইজের মা একটা ছোট্ট বক্স খুললেন। ভেতরে একটা ডায়মন্ডের আংটি ঝকঝক করছে।

তিনি শ্রেয়ার হাত ধরে বললেন,
— পরিয়ে দিই মা?

শ্রেয়া মায়ের দিকে তাকাল, মা হাসিমুখে মাথা নাড়লেন।

ফাইজ আস্তে করে শ্রেয়ার অনামিকায় আংটিটা পরিয়ে দিল।

সাথে সাথে আহি মুচকি হেসে বলল,
— আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।

আর শ্রেয়া? সে আংটির দিকে তাকিয়ে ভাবছে, এই লোকটার সাথেই কি তাহলে সারাজীবন কাটাতে হবে?

তারপর আরও কথাবার্তা বলে ফাইজরা বিদায় নিল। বিয়ে পরীক্ষার পর হবে।

_***

এর মধ্যে পার হয়ে গেছে ২ মাসের মতো। আহির পরীক্ষা শেষ হয়েছে আজকে ৪ দিন। ফাইজ আর শ্রেয়ার সম্পর্ক কিছুটা ভালো হয়েছে। রৌদ্র আর ইয়ানা দুজন দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর তাদের পূর্ণতার দিন আজ, রৌদ্র আর ইয়ানার বিয়ে। বিয়েটা ঘরোয়া ভাবে হচ্ছে। কাছের মানুষ ছাড়া তেমন কাউকে দাওয়াত করা হয়নি। রৌদ্রই বিয়ের অনুষ্ঠান করতে চাচ্ছে না।

বেলা বাজে ১১ টা, আদ্র মুখ গোমড়া করে সবকিছু দেখভাল করছে। মুখ গোমড়া হওয়ার একটাই কারণ, তার বউ বাপের বাড়ি চলে গিয়েছে, বরপক্ষ হয়ে আসবে। গেছে তো গেছে, তিন দিন আগে চলে গিয়েছে। আদ্রের কোনো কথা না শুনেই চলে গেছে। বউটাকে ছাড়া কি আদ্রের ঘুম আসে? তার বউ তার কষ্ট বোঝে না। এতে অবশ্য বউটার কোনো দোষ নেই, সব দোষ তার বউয়ের জাওড়া ভাইয়ের। তার বোকা-সোকা বউটাকে ভংচং বুঝিয়ে নিয়ে গেছে।

আদ্রকে বিরক্ত মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তাহমিদ নেওয়াজ এগিয়ে এসে আদ্রের কাঁধে হাত রেখে বললেন,

— কী রে, মুখটাকে এমন করে রেখেছিস কেন?

আদ্র চাচ্চুর দিকে একপলক চেয়ে বলল,
— তোমাদের বাড়ির মেয়ে জামাইর কথা একদমই ভাবে না চাচ্চু। দেখছো কিভাবে চলে গেল জামাইটাকে রেখে?

তাহমিদ নেওয়াজ হাসলেন, আদ্রের কথায়। আদ্র ওর চাচ্চুর সাথে একদমই ফ্রি মাইন্ডের। আদ্র একেবারে বউ পাগলা হয়েছে। তিনি হাসতে হাসতে বললেন,

— ওরে বউ পাগলা, এত বউ পাগল হলি কেমনে?

আদ্র উনার দিকে একপলক চেয়ে বলল,
— ভালোবাসাটা তো তোমার থেকেই শেখা চাচ্চু। তুমিও আজ ভালোবাসার মানুষটাকে না পেয়ে আমি সিওর বউ পাগল হতে। আজ আমিও যদি তোমার মতো আহিকে হারিয়ে ফেলতাম, তাহলে তোমার মতো এভাবে একাই দিন পার করে দিতাম, তবুও আর বিয়ে করতাম না।

তাহমিদ নেওয়াজ চুপ করে গেলেন। আদ্র উনার মুখের দিকে তাকিয়ে বলল,
— এভাবে কেন জীবন পার করছো চাচ্চু? একটা বিয়ে করে নিলেও তো পারতে, এভাবে তো জীবন চলে না।

আদ্রের কথায় তিনি হালকা হেসে বললেন,
— এই যে তুই একটু আগে বললি না, আহিকে না পেলে সারাজীবন একা পার করে দিতি। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা, যা সবাই বাসতে পারে না। আমার পক্ষে সম্ভব না তার জায়গাটা অন্য কাউকে দেওয়া, তাই এভাবে চিরকুমার হয়ে সারাজীবন থেকে যাব। যাতে সে কোনোদিন জানতে পারলে মনে মনে হলেও বলতে পারে, আমার ভালোবাসা সত্যি ছিল, তার জায়গা আমি কাউকে দিইনি।

আদ্র মুগ্ধ হলো। সত্যি, যাকে ভালোবাসা যায় তার জায়গায় অন্য কাউকে বসানো এত সহজ না। আদ্রও আহিকে না পেলে এভাবে জীবন পার করত, তবুও তার বার্বিডলের জায়গা কাউকে দিত না।

_________

দুপুর দেড়টা বাজে, রৌদ্রের গাড়ি এসে থামল নেওয়াজ বাড়ির গেটের সামনে। আদ্র আগে থেকেই দাঁড়িয়ে ছিল, কখন তার বউটার দেখা পাবে এই আশায়। হাতের কাছে পাক, বোঝাবে মজা। গেছে তো গেছে, নিজ থেকে একটা কল পর্যন্ত করেনি। আদ্র তো রাগ করে করেনি, ওই বাড়িতে যায়নি, তাই বলে কি বউটা জামাইর খবরও নেবে না?

প্রথম গাড়ি থেকে সর্বপ্রথম নামল সাইফ, পরপর নামল সাইফা, এরপর নামল আহি। আহি নামতেই আদ্রের দৃষ্টি আটকাল আহিতে। একটা মেহেরুন রঙের পাকিস্তানি গাউন পরেছে, ফর্সা গায়ের রঙে বেশ ফুটে উঠেছে। আহি নেমে দাঁড়াতেই আদ্রের দিকে চোখ যায়। গোল্ডেন কালারের একটা পাঞ্জাবি পরেছে আদ্র, দারুণ লাগছে। আদ্র আহি তাকাতেই চোখ সরিয়ে নিল। আহি বুঝল, আদ্র রাগ করেছে। রৌদ্র সবার শেষে বর বেশে গাড়ি থেকে নামার পর গেটের সামনে আদ্রকে দেখে রৌদ্র বেসুরে গেয়ে উঠল—

~ আদ্রের বোনের জামাই সেজে আমি হাজির হয়েছি ~
শ্বশুরবাড়ি থেকে উপহার কী কী পাবো লিস্ট করেছি,
জমিয়ে খাব আমি ইলিশ, মাংস, কই,
খাব আমি চেটেপুটে মিষ্টি সাথে দই,
করো না বেশি সওয়াল,
দেখাবো আমার কামাল,
ইয়ানার জামাই আমি হিট,
জামাই আমি হিট, সবার সাথে ফিট,
বলবে সবাই চোখ বাজিয়ে,
জামাই ১০০ তে ১০০।

গাইতে গাইতে একদম এসে আদ্রকে জড়িয়ে ধরল। আদ্র রৌদ্রের কানের কাছে ফিসফিস করে বলল,

— আজকে অন্তত তোর ভাঙা ক্যাসেটটা বন্ধ রাখ। না হলে সবাই মনে করবে জামাই পাগল, পাবনা থেকে ছুটে আসছে।

— কী বলছিস? নিজের বিয়েতে একটু গান না গাইলে হয়? তার ওপর আমি একজন সিঙ্গার।

— মাফ চাই ভাই, নিজেকে সিঙ্গার দাবি করে সিঙ্গারদের আর অপমান করিস না।

বলেই আদ্র রৌদ্রকে ছেড়ে শ্বশুর-শাশুড়ির সাথে দেখা করতে এগিয়ে গেল। উনারা পরের গাড়িতে এসেছেন। আহি আর সাইফা ভেতরে গেছে ইয়ানার কাছে। এর মধ্যে সবাই বলছে, জামাই চলে এসেছে। আদ্রের বাপ-চাচারা এগিয়ে আসলেন। রৌদ্র শ্বশুর-চাচা-শ্বশুরদের সালাম দিয়ে ভালো-মন্দ জিজ্ঞেস করল। তারপর সবাই মিলে ভেতরে গেল।

__________________

খাওয়া-দাওয়া শেষ করে এবার বিয়ে পড়ানোর পালা। মেয়েকে আনতে বলা হয়েছে। আহিরা মিলে ইয়ানাকে নিয়ে আসছে। সিঁড়ি বেয়ে নামছে ইয়ানা। পরনে একটা লাল-খয়েরি জামদানি শাড়ি আর সিম্পল সাজ, মাথায় দোপাট্টা দেওয়া। ইয়ানা নিজেকে নরমাল সাজেই সাজিয়েছে, হেল্প করেছে বান্ধবীরা সবাই। রৌদ্র হা করে চেয়ে আছে। ইয়ানা কানা চোখে একবার রৌদ্রের দিকে চাইল। অফহোয়াইট রঙের পাঞ্জাবি পরে উপরে কটি পরেছে। রৌদ্রকে পাঞ্জাবিটা দারুণ মানিয়েছে।

ইয়ানার এক বান্ধবী ইয়ানাকে খোঁচা দিয়ে বলল,
— দেখ ইয়ানা, তোর গুলিস্তানের মোড়ে বসে পান বিক্রি করা বন্ধু কিভাবে তোর দিকে হা করে তাকিয়ে আছে।

ইয়ানা লজ্জা পেল। ইয়ানাকে এনে রৌদ্রের পাশের সোফায় বসানো হলো। ইয়ানার হাত-পা কাঁপছে, বুক ধরফর করছে। ইয়ানাকে সোফায় বসিয়ে আহি গিয়ে দাঁড়াল আদ্রের পাশে। আদ্র দেখেও না দেখার ভান করে দাঁড়িয়ে আছে। আহি ফিসফিস করে বলল,

— আসসালামু আলাইকুম বেয়াই সাহেব! ভালো আছেন? বউ ছাড়া দিনকাল কেমন যাচ্ছে?

আদ্র খোঁচা মেরে বলল,
— বেশ যাচ্ছে, বিন্দাস লাইফ কাটছে, কোনো প্যারা নেই।

আহি ভেবেছিল আদ্র বলবে ভালো যায়নি, তাকে মিস করেছে, এসব বলবে। কিন্তু আদ্রের এসব কথায় আহির রাগ হলো, দাঁত কিড়মিড় করে বলে,

— তোর আর কি, বিন্দাস লাইফ কাটাবি। আমি আবার চললাম বাপের বাড়ি।

বলেই আহি সরে গেল। আদ্র বোকা বনে গেল, ভেবেছিল বউটা রাগ ভাঙাবে, কিন্তু এখন তো সবটাই উল্টো হয়ে গিয়েছে। নিজের পায়ে আবার নিজেই কুড়াল মেরেছে। বউ যখন বলেছে আবার বাপের বাড়ি যাবে, তার মানে যাবেই। না, এবার বউ গেলে সেও যাবে পেছন পেছন, বউ ছাড়া থাকা সম্ভব না আর।

ফাইজ এককোণে গিয়ে শ্রেয়ার সাথে কথা বলায় ব্যস্ত। শ্রেয়া বিয়েতে আসতে পারেনি, তার কারণ ওর পরিবারসহ গ্রামে গিয়েছে, দাদা-দাদিকে দেখতে।

অন্যদিকে বিয়ের সব নিয়ম-কার্যক্রম শেষে কাজী সাহেব রৌদ্রের দিকে চেয়ে বললেন,
— বলো বাবা, ক...

উনি বলার আগেই রৌদ্র বলে উঠল,
— থামুন, আপনি আমার আগে কবুল বলছেন কেন? তাহলে তো বিয়ে আমার আগে আপনার সাথে হয়ে যাবে। আপনার বলতে হবে না, আমিই বলছি... কবুল, কবুল, কবুল।

সবাই হেসে উঠল রৌদ্রের কথায়, ইয়ানাও হালকা হাসল। সবাই আলহামদুলিল্লাহ বলল। এবার কাজী ইয়ানাকে কবুল বলতে বললে ইয়ানা বলে না, আতিয়া নেওয়াজ পাশে এসে বোঝানোর পর কবুল বলে। বিয়ে সম্পূর্ণ হতেই ইয়ানা কান্নায় ভেঙে পড়ল। রৌদ্র অসহায় চোখে সেদিকে চেয়ে আছে। আজিজ নেওয়াজ মেয়েকে রৌদ্রের হাতে কিছু কথা বলে তুলে দিলেন। গেটের কাছে আসতেই ইয়ানা আদ্রকে ধরে সে কি কান্না। নিজের পরিবার, নিজের জন্মস্থান ছেড়ে যাওয়ার কষ্ট কেমন, সেটা শুধু একটা মেয়েই জানে। আদ্র বোনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল,

— কাঁদছিস কেন? তোকে কি আমরা পর করে দিচ্ছি? যখন মন চাইবে তখনই তোর ননদের মতো বাপের বাড়ি চলে আসবি। জামাই না আসতে দিলেও তোর ননদের মতো জামাইর কথা না শুনে ভাইয়ের কথা শুনে নাচতে নাচতে চলে আসবি।

আহি চোখ বড় বড় করে চেয়ে আছে, কত খারাপ লোক! তাকে খোঁচা মেরে কি যা তা বকছে। রৌদ্র এগিয়ে এসে ইয়ানাকে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল,

— বউ চলো, এখানে শকুনের অভাব নেই, কানপোড়া দেবে। বাকি কান্না জামাইর বাড়ি গিয়ে করো।

ইয়ানা লজ্জা পেল, সবার সামনে এভাবে কোলে নেওয়াতে পেছনে সবাই মুখ টিপে হাসছে। আহি গাড়িতে উঠতে নিলে আদ্র খপ করে হাত ধরে বলে,

— আপনি কোথায় যাচ্ছেন?

— বাপের বাড়িতে।

— অনেক বেড়ানো হয়েছে, আর না।

আহি এবার রৌদ্রের উদ্দেশ্যে বলল,
— ভাইয়া দেখো, আমাকে যেতে দিচ্ছে না।

রৌদ্র এবার আদ্রের দিকে চেয়ে বলল,
— আমার বোনকে আটকে রেখেছিস কেন? ছাড় বলছি।

— তোর বউ তোকে দিয়েছি, খবরদার আমার বউ নেওয়ার চেষ্টা ভুলেও করবি না।

রৌদ্র কী করবে বুঝতে পারছে না। আহি এবার আজিজ নেওয়াজ আর আতিয়া নেওয়াজের দিকে চেয়ে কাঁদো কাঁদো গলায় বলল,

— আব্বু, আম্মু, আমি ইয়ানাপুর সাথে যেতে চাই, প্লিজ আমাকে যেতে দিতে বলো।

আজিজ নেওয়াজ আদ্রের দিকে চেয়ে বললেন,
— মেয়েটা যখন এত করে যেতে চাইছে, যেতে দাও।

এবার সায়ান খান এগিয়ে এসে বললেন,
— তুমি চলো আদ্র, আমাদের বাড়ি গিয়েছ যে অনেক দিন হয়ে গেছে। তুমি গেলে বউমারও ভালো লাগবে।

সবার জোরাজুরিতে আদ্র রাজি হয়। আহির দিকে চেয়ে বলল,
— ঠিক আছে, আসো, আমরা বাইকে যাব।

আহি নাচতে নাচতে আদ্রের পেছন পেছন গেল।

(গল্পটা শেষই হচ্ছে না ভেবেছি এই পার্টে শেষ করবো এখন দেখছি আরেকটা পার্ট দাওয়া লাগবে)

চলবে,,,,,

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 48 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন