২.
"খান বাড়ির ভেতর – দুপুর ২টা
বাইকের বিকট শব্দ আর গেটের তুলকালাম কাণ্ড
ঘটিয়ে শেষমেশ খান বাড়িতে প্রবেশ করলো তিন
রাজকন্যা—মেঘ, নুসরাত আর মাইরা. বাইক থেকে
নেমেই তারা সোজাসজি ঢুকে পড়লো অন্দরে.
তাদের পেছনে পেছনে ভেতরে ঢুকলো আবির,
আরশ আর ইরফান. এই তিন জোয়ান ছেলের মুখের
দিকে তাকালে মনে হচ্ছে, যেন তারা সদ্য কোনো
রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র থেকে প্রাণ হাতে নিয়ে ফিরেছে!
তাদের ধুলোবালি মাখা পোশাক আর ক্লান্ত মুখের ভাব
দেখে বোঝার উপায় নেই যে তারা খান
বাড়ির নিজস্ব ছেলে.
ভেতরের উঠানে পা রাখতেই সুফিয়া খান হাত-পা ছুঁড়ে চিল্লাচিল্লি শুরু করে দিলেন, "হায় আল্লাহ গো!
এইগুলা আমার বংশের মাইয়া নাকি বন-জঙ্গল থাইকা
আসা কোনো জীন-পরী?
মেয়েছেমানুষ হইয়া বাইক হাঁকাইয়া গুন্ডামি করে বেড়ায়! এদের কোনো ছিরি-ছাঁদ নাই?"
মেয়েদের এই অবস্থা দেখে আফসানা খান ট্রেতে ঠান্ডা শরবতের গ্লাস নিয়ে দৌড়ে এলেন
মায়ের মন তো, তাই বকাবকির চেয়ে আদরের পাল্লাই
ভারী "আগে শরবতটা খা মা তোরা।
এই চৈত্র-বোশেখ রোদে মুখগুলো একেবারে শুকায়ে
আমসি হয়ে গেছে রে!"
মেঘ কাঁচের গ্লাসটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে
পুরোটা শেষ করে ঠোঁট মুছে বললো, "বড় আম্মু!
আমরা কিন্তু একদম আমসি হই নাই, হইছি খাঁটি
কিসমিস! বুঝেছো?
১৪ বছর ধরে সিউলের মাইনাস ডিগ্রির ঠান্ডায়
থাকতে থাকতে শুকায়ে এতটুকু হয়ে গেছিলাম।
এখন ঢাকার রোদে আইসা পুরো ফ্রেশ কিসমিস!"
নুসরাত সোফায় একদম ধপ করে বসে পড়লো।
জুতো দুটো এক লাথিতে খুলে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে
বললো, "আব্বু!
এই ঘরের এসি কই? চালাচ্ছ না কেন?
সিউলে তো আমরা -১০ ডিগ্রিতে নিশ্চিন্তে থাকতাম,
আর ঢাকায় নামতেই দেখি ৪০ ডিগ্রি সেলসিয়াস
তাপমাত্রা! I’m literally melting! বাঁচাও কেউ!"
ওদিকে মাইরা গিয়ে সোজা ফারহানা খানকে জড়িয়ে
ধরলো। গলায় মায়া ঢেলে বললো,
"আম্মু! তোমার হাতের খাসির মাংস আর
পোলাওয়ের গন্ধে তো আমার মাথার তার সব ছিঁড়ে
যাচ্ছে!
পেটের ভেতর ডাবল বাইকের রেস চলছে।
আগে আমাদের পেটপুজো, তারপর খান বাড়ির যত
ড্রামা হবে!
"৩০ মিনিট পর – ডাইনিং টেবিল
ডাইনিং টেবিলে এক গম্ভীর পরিবেশ.
খান পরিবারের কর্তা আশরাফ খান সামনে
তিন মেয়েকে নিয়ে বসে আছেন. দীর্ঘ ১৪ বছর পর
মেয়েরা বিদেশ থেকে ফিরেছে, আনন্দ হওয়ার কথা;
কিন্তু ওদের চালচলনে বাড়ির কর্তারা বাকরুদ্ধ. খাবার
খেতেই ইরফান পা দিয়ে আবিরের পায়ে হালকা ধাক্কা
দিয়ে ফিসফিস করে বললো, "আবির ভাই,
বিষয়টা খেয়াল করছিস?
মাইরা মেয়েটা হঠাৎ করে আমারে 'চাচু' ডেকে বসলো!
ভাইরে ভাই, আমার বয়স এখন মাত্র ২৮,
আর ওর বয়স নাকি ২৩!
মাত্র ৫ বছরের গ্যাপে আমি ওর সতেরো পুরুষের চাচা
হয়ে গেলাম?
এত বড় অপমান কীভাবে সহ্য করি?"
আরশ খাসির রেজালা থেকে এক টুকরো মাংস মুখে
পুরে বিরস মুখে বললো, "তুই তো তাও চাচু হইছিস
রে ভাই! আমারে তো সোজা 'বাদর' বানায়ে দিল!
অথচ ইতিহাস সাক্ষী,
১৪ বছর আগে যখন ওর গায়ে একটা ছোট্ট ক্যাটারপিলার (ঘাসফর্ডিং) উঠছিল, আমি নিজের হাতে সেটা সরিয়ে বাঁচাচ্ছিলাম!
সেই উপকারের প্রতিদান এইটা?"
ঠিক তখনই মেঘ প্লেট থেকে মুখ তুলে আবিরের দিকে
চোখ বাঁকা করে তাকালো, "আবির ভাই!
আপনি থালায় ভাত নিয়ে বসে আছেন কেন?
খাচ্ছেন না যে?
এয়ারপোর্টে তিন ঘণ্টা খাড়া হয়ে দাঁড়িয়ে ছিলেন, খিদে
লাগে নাই? নাকি আমাদের বাইকের পিছে রেস দিয়ে
ক্যালরি বার্ন করতে..." করতে পেটের নাড়িভুড়ি সব
শুকায়ে গেছে?"
কথাটা শোনা মাত্রই পুরো ডাইনিং টেবিলে যেন হঠাৎ
পিনপতন নীরবতা নেমে এলো. পরিবেশ এতই থমথমে
হয়ে গেল যে মোজাম্মেল খান ভাতের লোকমা গিলতে
গিয়ে সোজা বিষম খেলেন!
জেসমিন খান তড়িঘড়ি করে স্বামীর মাথায় হাত বুলিয়ে
পানির গ্লাস এগিয়ে দিলেন.
মাইরা ইরফানের দিকে তাকিয়ে আড়চোখে চোখ
নাচালো, "চাচু?
পকেটের চাবিটা খুঁজে পাইছেন নাকি?
ওই যে রাস্তায় বাইকের সাথে ড্রামা করার সময় ধাপাস
করে পড়ে গেছিল?"
ইরফান কাশতে কাশতে একাকার, "আমি তোর...
আমি তোর কীসের চাচা রে?
আমি তোর ইরফান ভাই!"
মাইরা একদম নিষ্ পাপ মুখ করে হাত উল্টে বললো,
"ওহ স্রি ভাইয়া! আসলে ৬ বছর বয়সে যখন লাস্ট
দেখছিলাম, তখন তো আপনাকে একটা প্রকাণ্ড
জায়ান্ট মনে হতো। তা এখনো মাশাল্লাহ জায়ান্টই
আছেন! তাই ভেবেছিলাম..."
আবীরের মুখে এবার ভাত আটকে গেল অবস্থা
বেগতিক দেখে আরশ টেবিলের নিচ দিয়ে ইরফানের
পায়ে সজোরে এক লাথি মেরে ফিসফিস করে বললো,
"চুপ থাক ভাই!
আর কথা বাড়াস না, নয়তো পুরো পরিবারের সামনে
তোকে একদম ধুয়ে মুছে সাফ করে দেবে!
---
তিন বোন হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তাদের পুরোনো..
রুমেএসে ঢুকল. ঘরের এসির তাপমাত্রা সোজা
১৬ ডিগ্রিতে নামিয়ে দিয়ে, তিনজন একটা বিশাল
কাঁথার নিচে সেঁধিয়ে গেছে. বহু বছর পর পুরোনো বাড়ির
সেই সুবাশ আহ কি ভালো লাগছে !!"
নুসরাত কাঁথাটা মুখের ওপর থেকে একটু সরিয়ে হেসে
বললো, "আচ্ছা, তোরা আরশের মুখটা দেখছিস?
বাদর বলায় এমনভাবে ভ্যাবাচাকা খাইছে যেন নিজের চোখে কলা চুরি করতে গিয়ে হাতেহাতে
ধরা পড়ছে!
চোখ দুটো একদম ছানাবড়া হয়ে গেছিল!"
মাইরা ফোনে টিকটক স্ক্রোল করতে করতে বললো,
"আর ইরফান ভাইয়া?
আহা রে! 'চাচু' ডাক শুনে মনে হচ্ছিল এখনই কেঁদে
কেটে বুক ভাসাবে. বেচারা ছোট কাকা, দিলের মধ্যে বড়
আঘাত পাইছে!"
মেঘ হঠাৎ কাঁথা ঠেলে সোজা হয়ে উঠে বসলো.
গম্ভীর গলায় বললো,
"শোন, হাসাহাসি অনেক হইছে. বাট আমাদের আসল
মিশন কিন্তু এখনো বাকি!
রিদ ভাইয়ার বিয়েটা যেকোনো মূল্যে ক্যান্সেল
করাতে হবে. খবরের আপডেট তো জানিস—ওই বান্দা
নাকি বিয়ের ভয়ে বাড়ি ছেড়ে পলাইছে!"
নুসরাত যোগ করলো,
"হ্যাঁ, আন্টি তো দুপুরেই বলছিল,
রিদ ভাইয়া নাকি হুমকি দিয়ে গেছে—'জোর করে
বিয়ে দিলে বাসর রাতে বউকে ঘরে একা ফেলে রেখে
আমি বাইক নিয়ে চিরতরে উধাও হয়ে যাব!'
কী সাংঘাতিক কথা!"
মাইরা মুচকি হেসে বললো,
"আর তাছাড়া, রিদ ভাইয়ার জন্য তো আমরা আগে
থেকেই মেয়ে সিলেক্ট রাখছি!
আমাদের প্রিয় আপু! অন্য কাউকে তো এই খান বাড়ির
বউ হিসেবে মেনে নেওয়া অসম্ভব।"
.
মেঘ শক্ত গলায় ঘোষণা দিল,
"Exactly! So we are here to save ভাইয়া
and also... ১৪ বছর আগে আমরা নিজেদের ইচ্ছায়
সিউলে গিয়েছিলাম, আর এবার নিজেদের ইচ্ছায়
এই ঘরের সমস্ত সেকেলে রুুলস ভাঙবো।
যেভাবেই হোক, রিদ ভাইয়ার এই ফালতু বিয়ে আমরা
হতে দেবো না!"
------
ঠিক তখনই দরজায় ভারী কড়া নাড়ার শব্দ হলো—'ঠক,
ঠক, ঠক!'
বাইরে থেকে আবিরের গম্ভীর গলা ভেসে এলো,
"মেঘ! তোদের সাথে কিছু জরুরি কথা আছে
দরজা খোল।"
তিন বোন মুহূর্তের মধ্যে একে ওপরের দিকে তাকালো
মেঘ সাথে সাথে চেঁচিয়ে বললো,
"আবির ভাইয়া! আমরা ড্রেস চেঞ্জ করছি!
একদম ঢুকবেন না! দুই ঘণ্টা পরে আসেন!"
দরজার ওপাশ থেকে ইরফানের মেজাজ গরম করা
গলা শোনা গেল, "দুই ঘণ্টা?
তোরা কি ঘরে বসে বিয়ের সাজ দিচ্ছিস নাকি রে?"
মাইরা খিলখিল করে হেসে উঠে উত্তর দিল,
"না চাচু! আমরা বিয়ের সাজ না, ঘুমের মেকআপ নিচ্ছি
সুইট ড্রিমস, গুড নাইট!"
------
#এদিকে_নিচে ...
ড্রয়িংরুমে প্রবীণ ও নবীন পুরুষেরা এক জায়গায় জমা
হয়েছে. সবার মুখে চিন্তার ভাজ.
মোজাম্মেল খান চায়ে চুমুক দিয়ে বললেন, "ভাইজান! মাইয়াগুলা তো দেখি আমাদের ছেলেদের চেয়েও দশ
গুণ বেশি ডেঞ্জারাস আর একগুঁয়ে হইছে!
এরা তো পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে!"
আশরাফ খান দীর্ঘশ্বাস ফেলে বললেন,
"১৪ বছর আগে ওদের কোরিয়াতে পাঠাইছিলাম ভদ্র,
সভ্য আর মানুষ হইতে
ওরা দেখি ওখানে গিয়া খান বাড়ির ভার্সন ২.০ হয়ে
ফিরে আসছে!
একদম Update with toxic attitude!"
আরশ মাথায় হাত দিয়ে বিড়বিড় করলো, "আবির ভাই,
রিদকে যেকোনো মূল্যে খুঁজে বের করতে হবে.
নয়তো এই তিনটে তুফান মিলে ওর বিয়ের সাথে সাথে আমাদের কপাল আর শান্তি দুটোই জ্বালিয়ে
ছাই করে দেবে!"
আবির জানালার পাশে দাঁড়িয়ে ওপরের ঘরের বন্ধ
দরজার দিকে তাকিয়ে মনে মনে ভাবলো,
"ওরা কেন এসেছে জানিস?
ওদের একটাই উদ্দেশ্য—রিদের এই বিয়েটা কোনো
ভাবেই হতে দেবে না।"
------
#খান_বাড়ি_রাত ৮টা
রাতের খাবার শেষ করে খান পরিবারের সবাই
ড্রয়িংরুমে একত্র হয়েছে ।
কিন্তু যেখানে তিন রাজকন্যা উপস্থিত,
সেখানে কি আর শান্তি থাকা সম্ভব?
বাড়ি জুড়ে এখন ড্রামার নতুন দৃশ্যপট তৈরি হচ্ছে.
ড্রয়িংরুমে আবির, আরশ আর ইরফান বেশ সতর্ক ভঙ্গিতে সোফায় বসে আছে.
ঠিক তখনই মেঘ সিঁড়ি দিয়ে নামতে নামতে গম্ভীর গলায় চেঁচিয়ে উঠলো—
"Attention সবাই! খান বাড়ির সকল সদস্যের দৃষ্টি
আকর্ষণ করছি!
আজকের স্পেশাল নাইট প্রোগ্রাম—'রিদ ভাইয়া খুঁজার অভিযান'! তোমরা যে যা জানো, সোজা বলে দাও
রিদ ভাইয়া কোথায় লুকিয়ে আছে!"
আবির কপালে চাপড়ে বিড়বিড় করলো, "ইয়া আল্লাহ...
এদের নাটক আবার শুরু হলো!"
নুসরাত হাতে একটা মোটা গোয়েন্দা খাতা আর কলম
নিয়ে একদম সিরিয়াস ফেস করে দাঁড়ালো, "আমরা প্রাতিষ্ঠানিক ইনভেস্টিগেশন শুরু করছি !
সন্দেহভাজন আসামীদের তালিকায় নম্বর ১—
আমাদের প্রিয় আরশ...!!
----
আরশ সোফা থেকে প্রায় লাফিয়ে উঠলো,
"হোয়াট?! আমি আবার কী করলাম?!
আমি তো নিজের বিয়ের নাম শুনলেই পালাই!"
মাইরা নাটকীয় ভঙ্গিতে এগিয়ে এসে সোফার সামনে
দাঁড়ালো, "আপনি লাস্ট টাইম রিদ ভাইয়ের সাথে ফোনে
কথা বলছেন।
সত্যি করে বলুন, আপনি কি তাকে বাড়ি থেকে পালাতে
সাহায্য করেছেন?
কোনো ভয় নেই, সত্যি বললে আপনাকে রেহাই
দেওয়া হবে।
আপনারা শুধু বলুন রিদ ভাইয়া কোথায়,
আমরা সবাই মিলে এই বিয়ে ভেঙে তাকে উদ্ধার করবো!"
আরশ চোখ দুটো বড় বড় করে বললো,
"আমি সাহায্য করছি?
আরে আমি তো ভাই নিজের জীবন বাঁচাতেি
হিমশিম খাচ্ছি!"
ইরফান পাশ থেকে মুচকি হেসে ফিসফিস করলো,
"কথা কিন্তু মিথ্যে না... ও নিজেই তো দিনে তিনবার হারায়া যায় !"
#সূচনা_পর্ব
#আমৃত্যু_প্রণয়নের_প্রণয়িনী
#লেখিকা_সাদিয়া_আক্তার