🌸আমার শখের পিচ্চি বউ🌸
লেখিকা: ইসমত জাহান জেনিফা
পৰ্ব—২
পুরো ক্লাস শান্ত হয়ে আছে।সবাই নতুন স্যারের ক্লাস করছে মন দিয়ে। নতুন স্যার সবাইকে ইংলিশ পড়াচ্ছে। কিন্ত জিনিয়ার একটুও ভালো লাগছে না। কারণ তার ইংলিশ ক্লাস করতে ভালো লাগে না তাই।
জিনিয়া বোর হয়ে বলল,
— আমার একটুও ভালো লাগছে না। ক্লাস করতে ইচ্ছা করে না। আমি বাসায় যাব।
ফারিয়া বিরক্ত হয়ে বলল,
— চুপ থাক, কথা বলবি না।
জিনিয়া রেগে বলল,
— তোরে আমি, পরে ক্লাস শেষে তোরে দেখে নিব।
ফারিয়া মুখ বেঁকিয়ে বলল,
— হ্যাঁ, হ্যাঁ, আমাকে দেখে নিস। এখন তুই চুপ থাক। স্যার দেখলে বকা দিবে।
জিনিয়া আর কিছু না বলে বেঞ্চে হেড ডাউন করলো। নতুন স্যার সবাইকে ইংলিশ করতে দিয়ে। নতুন স্যার শান্তভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু স্যার তখনই দেখল একজন হেড ডাউন করে আছে।
স্যার বিরক্ত হয়ে বলল,
— এই মেয়ে, ক্লাসে হেড ডাউন করে আছো কেন।
ক্লাসে সবাই জিনিয়া দিকে তাকিয়ে আছে। সবাই বলাবলি করছে ওর কি কিছু হয়েছে।
এবার স্যার জিনিয়ার দিকে এগিয়ে গেল। আর জিনিয়াকে উদ্দেশ্য করে বলল,
— এই মেয়ে, ওঠো।
ফারিয়া জিনিয়াকে আলতো করে ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠিয়ে দিল।
জিনিয়া চোখ মেলে ঘুমঘুম কণ্ঠে বলল,
— আরে, কী হয়েছে? ক্লাস কি শেষ?
ফারিয়া সামনে ইশারা করে ফিসফিসিয়ে বলল,
— সামনে তাকিয়ে দেখ, স্যার আসছে!
জিনিয়া তাড়াতাড়ি সোজা হয়ে বসে পড়ল। সামনে নতুন স্যারকে দেখে লজ্জিত গলায় বলল,
— স্যার, সরি! আমার একটু ঘুম চলে এসেছিল।
স্যার ভ্রু কুঁচকে জিনিয়ার দিকে তাকিয়ে বললেন,
— এটা কি ঘুমানোর জায়গা? এটা তোমার বাসা নয়। এটা ক্লাসরুম!
জিনিয়া চুপ করে থাকলো। জিনিয়া মন খারাপ করে মনে মনে বলল,
— আমি তো একটু ঘুম গেছিলাম। তাতে এত কথা শুনতে হচ্ছে। নতুন স্যার একটুও ভালো না।
স্যার জিনিয়ার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন,
— ছুটির পর আমার সঙ্গে দেখা করে যাবে। বুঝেছো? তোমার গার্ডিয়ানের সঙ্গে তোমাকে নিয়ে কথা বলব।
একটু থেমে আবার বললেন,
— তোমার ইংরেজি এত খারাপ কেন? ঠিক আছে, বুঝলাম তোমার ইংরেজি ভালো লাগে না। তাই বলে তুমি ক্লাসে ঘুমাবে? এটা তো কোনো কথা হলো না। তাই না?
স্যার কিছুক্ষণ জিনিয়ার দিকে তাকিয়ে থেকে বললেন,
— যাই হোক, ছুটির পর আমার সঙ্গে দেখা করে যাবে। বুঝেছো?
স্যারের কথার মাঝেই কখন যে ক্লাসের সময় শেষ হয়ে গেল, কেউ খেয়ালই করল না। ক্লাস শেষ হওয়ার পর স্যার কথাগুলো মনে করিয়ে দিয়ে বেরিয়ে গেলেন।
এরপর একে একে অন্য শিক্ষকরা এলেন, ক্লাস নিলেন। এভাবেই দেখতে দেখতে আজকের স্কুল ছুটির সময় হয়ে গেল।
কিন্তু জিনিয়া স্যারের সঙ্গে দেখা করল না। চুপচাপ সবার আড়ালে স্কুল থেকে বেরিয়ে গেল। অন্যদিকে স্যারেরও খেয়াল ছিল না যে জিনিয়া চলে গেছে। এমনকি ছুটির পর তার সঙ্গে দেখা করার কথা ছিল সেটাও আর মনে রইল না।
জিনিয়া লুকিয়ে লুকিয়ে বাড়ির পথ ধরল।
অন্যদিকে, অফিসের কাজ শেষ করে ইমন বাড়ির উদ্দেশে রওনা হলেন।
বাড়িতে পৌঁছে ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিলেন তিনি। সারাদিনের ব্যস্ততার পর যেন শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে।
ছেলেকে এমন ক্লান্ত অবস্থায় দেখে তার মা মমতাভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন,
— বাবা, আজকে প্রথম দিন স্কুলে কেমন লাগল?
ইমন ক্লান্তির মাঝেও মায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন,
— জি মা, ভালো। অনেক ভালোই।
ছেলের ক্লান্ত মুখেও সেই হাসিটুকু দেখে মা বুঝে গেলেন দিন যতই কঠিন হোক, যতই ক্লান্তি থাকুক, তার ছেলে সবসময় হাসিমুখেই মায়ের সঙ্গে কথা বলে।
🌸 ইমনের পরিচয়
ইমন চৌধুরী একটি সম্ভ্রান্ত ও স্বচ্ছল চৌধুরী পরিবারের সন্তান। তাদের পরিবারে আভিজাত্য, ভালোবাসা আর পারিবারিক বন্ধনের এক সুন্দর মেলবন্ধন রয়েছে।
পরিবারের কর্তা মিজানুর রহমান চৌধুরী। তিনি একজন সফল ব্যবসায়ী। তার স্ত্রী নাসরিন আক্তার চৌধুরী সংসারের সবকিছু সামলে রাখেন। তাদের চার সন্তান—তিন ছেলে ও এক মেয়ে।
তাদের প্রথম সন্তান একমাত্র মেয়ে ইশরাত চৌধুরী। তার জমজ দুই মেয়ে—আয়রা ও আরিশা। যতবারই তার মেয়েদেরকে নিয়ে বাবার বাড়ি যায়, দুই বোন বাড়িতে পা রাখতে না রাখতে বাড়িটা আনন্দ-হইহুল্লোড়ে মুখর হয়ে ওঠে। পরিবারের সবার আদরের হলেও মামাদের কাছে তারা যেন আরও একটু বেশি আদরের, বিশেষ করে তাদের ইমন মামার তো প্রাণের টুকরো। আয়রা আর আরিশাকে ঘিরেই তখন বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে হাসি, দুষ্টুমি আর ভালোবাসার ছোঁয়া।
দ্বিতীয় সন্তান ছেলে রায়হান চৌধুরী। রায়হান নিজের একটি ব্যবসা পরিচালনা করে। তার স্ত্রী মেহরিন চৌধুব়ী বর্তমানে অন্তঃসত্ত্বা।
তৃতীয় সন্তান ছেলে রাফিদ চৌধুরী। সে একটি নামকরা বড় কোম্পানিতে চাকরি করে। কিছুদিন আগেই তার বিয়ে হয়েছে নাবিলার চৌধুব়ী সঙ্গে।
সবার ছোট আর আদরের সন্তান ছেলে ইমন চৌধুরী। পেশায় একজন শিক্ষক। শান্ত স্বভাবের হলেও নিজের ব্যক্তিত্ব ও উপস্থিতির কারণে পরিবারের সবার কাছেই সে আলাদা।
ইমনের বাবা মিজানুর রহমান চৌধুরীর আরও এক ভাই ও এক বোন রয়েছে। তিন ভাইয়ের মধ্যে মিজানুর রহমান সবার বড়।
তার মেজো ভাই কামরুল হাসান চৌধুরী। তার স্ত্রী শারমিন আক্তার চৌধুরী। তাদের দুই ছেলে—আদনান চৌধুরী ও আরিয়ান চৌধুরী। আদনান ইমনের সমবয়সী, আর আরিয়ান ইমনের চেয়ে ছোট।
আর তাদের একমাত্র ছোট ফুপি তাসলিমা রহমান। তার স্বামী বিদেশে থাকায় তিনি দুই মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়িতেই থাকেন। তার দুই মেয়ে মায়া ও মিম রহমান—চৌধুরী পরিবারের সবচেয়ে ছোট সদস্য।
তাসলিমা একা বাড়িতে থাকতে ভালোবাসেন না। তিনি যৌথ পরিবারে থাকতে বেশি পছন্দ করেন। দুই ভাবির সঙ্গেও তার খুব ভালো সম্পর্ক। তিনি বাড়িতে থাকলে তার দুই ভাবিও অনেক বেশি খুশি থাকেন। তাই নিজের বাড়ির চেয়ে ভাইয়ের বাড়িতেই থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
পরিবারের সবচেয়ে প্রবীণ সদস্য ইমনের দাদী রওশন আরা বেগম। তিনি বর্তমানে গ্রামের বাড়িতেই থাকেন। তার স্বামী, অর্থাৎ ইমনের দাদা আবদুল হাই চৌধুরী, বেশ কিছু বছর আগেই মারা গেছেন। তবে মাঝে মাঝে ছেলেদের কাছে শহরের বাড়িতে এসে কিছুদিন থাকেন।
মিজানুর রহমান চৌধুরী তার ছোট ভাই কামরুল হাসান চৌধুরীকে সঙ্গে নিয়ে পারিবারিক ব্যবসাটি পরিচালনা করেন। ব্যবসাটি বেশ বড় এবং দীর্ঘদিন ধরেই তাদের পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস। তাদের সাথে নতুন করে যোক দিয়েছে কামরুল হাসান চৌধুব়ী বড় ছেলে আদনান চৌধুব়ী।
তবে মিজানুর রহমানের মনে একটি ইচ্ছা রয়েছে—ভবিষ্যতে তার ছেলেদের মধ্যে কেউ যেন এই ব্যবসার দায়িত্ব নেয়। বড় ছেলে রায়হান নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত, মেজো ছেলে রাফিদ একটি বড় কোম্পানিতে চাকরি করছে। কেউই পারিবারিক ব্যবসার দায়িত্ব নিতে আগ্রহী নয়। তাই তার ইচ্ছে, ইমন একসময় এই ব্যবসার সঙ্গে যুক্ত হোক এবং ধীরে ধীরে বাবার ব্যবসার দায়িত্ব নিজের হাতে তুলে নিক।
______
ইমন কিছুক্ষণ সোফায় বসে থাকার পর সিঁড়ি দিয়ে নিজের ঘরে চলে গেল। তারপর টাওয়েল নিয়ে ওয়াশরুম শাওয়ার নিতে গেল।
ইমন ওয়াশরুম থেকে টাওয়েল জড়িয়ে বেরিয়ে এলো। বেরিয়ে এসে সে কালো টাউজার আর ব্রাউন রঙের টি-শার্ট পরে নিল। এই পোশাকে তাকে বেশ সুন্দর লাগছিল।
এরপর ইমন ব্যালকনিতে গিয়ে দাঁড়াল। কিছুক্ষণ নীরবে আকাশের দিকে তাকিয়ে থেকে আজকের দিনের কথাগুলো ভাবতে লাগল।
মনে পড়ল জিনিয়ার কথা। অনেকদিন পর তাকে দেখেছে সে। ছোট্ট মেয়েটা এখন অনেকটাই বড় হয়ে গেছে।
ইমন নিজের মনেই বলল,
— অনেকদিন পর দেখলাম তোমাকে। তুমি তো আগের চেয়ে অনেক বড় হয়ে গেছো। আজ প্রথম দিনেই তোমাকে বকা দিতে হলো। নিজের কাছেই একটু খারাপ লাগছে। কিন্তু কী করব? ক্লাসে তো শৃঙ্খলা মানতেই হবে।
কিছুক্ষণ চুপ করে থাকার পর ইমন নিজেকেই বলল,
— যাই হোক, আমি ওকে নিয়ে এত ভাবছি কেন? ও তো জানে না, আমার মনে ওব় জন্য কেমন অনুভূতি আছে।
তারপর ইমন ঘরে ফিরে বিছানার ওপর বসল। হাতে মোবাইল নিয়ে ফেসবুক দেখতে শুরু করল। পাশাপাশি কয়েকজন বন্ধুর সঙ্গে হালকা কথাবার্তাও বলতে লাগল।
চলবে...🌸
তোমাদের সবার কাছে আমি অনেক দুঃখিত। কারন আমি দ্বিতীয় পর্ব দিতে অনেক বেশি দেরি করে ফেলছি। আমি জানি তোমরা অনেকেই দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতেছিলে। চেষ্টা করব তাড়াতাড়ি পর্ব দেওয়ার। আর সবাই বলিও গল্পটা কেমন লাগছে তোমাদের কাছে।