ফন্ট সাইজ:
থিম:
আমার শখের পিচ্চি বউ

পর্ব ৩

লেখক: Ishmot Jahan Janefa

🌸আমার শখের পিচ্চি বউ 🌸

লেখিকা: ইসমত জাহান জেনিফা

পৰ্ব—৩

স্কুল থেকে সবার আড়ালে লুকিয়ে লুকিয়ে বাসায় ফিরে আসে জিনিয়া। বাসায় এসে সোজা নিজের রুমে চলে যায় সে। দুপুরে খাওয়াদাওয়া না করেই বিছানায় শুয়ে পড়ে। কখন যে ঘুমিয়ে পড়েছে, নিজেও বুঝতে পারেনি।

সন্ধ্যা সাতটার দিকে ঘুম ভাঙে জিনিয়ার। ঘুম থেকে উঠে প্রথমেই গোসল সেরে নেয়। এরপর কাজা নামাজগুলো আদায় করে নেয় সে।

নামাজ শেষ করেও জিনিয়ার মনটা ভালো হয় না। আজকের স্কুলের ঘটনাগুলো বারবার তার মনে পড়ছে। যতই ভুলে থাকার চেষ্টা করছে, ততই যেন ঘটনাগুলো তার মনে ভিড় করছে। মনটা একটু ভালো করার আশায় মোবাইল হাতে নিয়ে কিছুক্ষণ সময় কাটায় সে। কিন্তু তাতেও বিশেষ কোনো লাভ হয় না। অবশেষে মোবাইলটা পাশে রেখে পড়তে বসে যায় জিনিয়া।

জিনিয়া এমনই একটা মেয়ে, যাকে দেখলে কেউ সহজে বুঝতেই পারবে না তার মনের ভেতর কতটা অভিমান জমে আছে। সব সময় হাসিখুশি থাকে, সবার সঙ্গে দুষ্টুমি করে, নিজেকে ভীষণ শক্ত মনের একজন মানুষ হিসেবে তুলে ধরে। কিন্তু এই হাসিখুশি মেয়েটার মনটাও ভীষণ নরম। সামান্য কিছুতেই তার মন খারাপ হয়ে যায়, অথচ নিজের কষ্টগুলো কাউকে বুঝতে দিতে চায় না। হাসির আড়ালেই লুকিয়ে রাখে মনের সবটুকু অভিমান।

পড়ার টেবিলে বসে গণিতের খাতা খুলে অঙ্ক করতে শুরু করে জিনিয়া। অঙ্কের মধ্যে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিল সে। ঠিক তখনই তার রুমের দরজায় টোকা পড়ল।

টক টক!

জিনিয়া খাতা থেকে মুখ তুলে দরজার দিকে তাকায়। তারপর চেয়ার ছেড়ে উঠে দরজা খুলতে যায়।

দরজা খুলতেই সামনে নিজের বড় জ্যাঠাতো ভাই রাহাত খানকে দেখতে পায় সে।

ভাইয়াকে দেখে জিনিয়ার মুখে মিষ্টি একটা হাসি ফুটে ওঠে। মুচকি হেসে সে বলে,

— ভাইয়া, তুমি কখন আসছো?

রাহাত মৃদু হেসে জবাব দেয়,

— এই তো, একটু আগেই এলাম। তা, আমার বোনের কী খবর? আজকে স্কুল কেমন গেল?

জিনিয়া মুখে হাসি ধরে রেখেই উত্তর দেয়,

— ভালো।

কথাটা বললেও তার কণ্ঠে যেন বিষণ্ণতার ছোঁয়া লেগে ছিল। মুখে হাসি থাকলেও চোখেমুখে সেই চিরচেনা চঞ্চলতা নেই। কেমন যেন উদাস হয়ে আছে সে।

অন্য কেউ হলে হয়তো বিষয়টা এত সহজে খেয়াল করত না। কিন্তু রাহাত তো আর অন্য কেউ নয়! জিনিয়ার খুব কাছের মানুষ সে। ছোটবেলা থেকেই বোনটার হাসি, দুষ্টুমি আর অভিমান দেখে আসছে। তাই জিনিয়ার মুখের দিকে একবার তাকিয়েই বুঝতে পারে, কোথাও একটা সমস্যা হয়েছে।

রাহাত মনে মনে ভাবে, মেয়েটার নিশ্চয়ই মন খারাপ। কিন্তু কী হয়েছে, সেটা না জেনে কিছু বলতেও চায় না সে।

এরপর রাহাত নিজের সঙ্গে করে নিয়ে আসা চকলেটগুলো জিনিয়ার দিকে এগিয়ে দেয়।

জিনিয়া চকলেট ভীষণ পছন্দ করে। আর সেই কথা পরিবারের সবাই জানে। তাই তো রাহাতও প্রায়ই তার জন্য চকলেট নিয়ে আসে। বোনটার মুখে একটু হাসি ফোটানোর জন্য এর চেয়ে সহজ উপায় আর কী হতে পারে!

রাহাত চকলেটগুলো জিনিয়ার হাতে দিয়ে রুমের ভেতরে প্রবেশ করল। এরপর একটা চেয়ার টেনে বসে পড়ল সে। কিছুক্ষণ ছোট বোনের মুখের দিকে তাকিয়ে থেকে মৃদু স্বরে জিজ্ঞেস করল,

— কিরে, তোর মনটা মনে হচ্ছে একটু খারাপ। কী হয়েছে? আমাকে বলবি?

জিনিয়া সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল,

— না ভাইয়া, কিছু হয়নি। সব ঠিক আছে।

রাহাত ছোট বোনের দিকে তাকিয়ে রইল। সে ভালো করেই জানে, জিনিয়া যখন কিছু লুকাতে চায়, তখন এমনভাবেই কথা বলে। তাই আরেকটু সময় নিয়ে অপেক্ষা করল সে।

কিন্তু রাহাতের কাছ থেকে আর কতক্ষণই বা নিজের মনের কথা লুকিয়ে রাখবে জিনিয়া? কিছুক্ষণ চুপ করে থাকার পর অবশেষে মুখ খুলল সে।

— জানো ভাইয়া, আজকে না আমাদের স্কুলে একজন নতুন স্যার এসেছেন।

রাহাত স্বাভাবিকভাবেই বলল,

— আচ্ছা, তাই নাকি? ভালো তো! নতুন স্যার এসেছেন, এতে মন খারাপের কী আছে?

জিনিয়া একটু উদাস মুখে বলল,

— ভালো, সেটা ঠিক। কিন্তু উনি আমাদের নতুন ইংলিশ টিচার। উনার নাম ইমন চৌধুরী।

এরপর জিনিয়া একে একে আজকের স্কুলের সব ঘটনা ভাইয়াকে বলতে শুরু করল।

— জানো ভাইয়া, আজকে না ইংলিশ ক্লাস করতে আমার এত বোর লাগছিল! কিছুতেই মন বসাতে পারছিলাম না। একসময় ঘুম চলে এসেছিল। আর সেই কারণে নতুন স্যার আমাকে এত কথা শুনিয়েছেন, এত কথা! পুরো ক্লাসের সামনে আমাকে কত কিছু বলেছেন, জানো? সত্যি বলছি ভাইয়া, সবার সামনে এভাবে কথা শোনার পর আমার ভীষণ মন খারাপ হয়ে গেছে।

কথাগুলো বলতে বলতে জিনিয়ার চোখে পানি জমে উঠল। অনেক কষ্টে নিজেকে সামলে রাখার চেষ্টা করছিল সে। কিন্তু মনের ভেতর জমে থাকা অভিমানটা আর লুকিয়ে রাখতে পারল না।

— আমার শুধু কান্না আসেনি, ভাইয়া। এতগুলো মানুষের সামনে আমাকে এভাবে কথা শোনালেন! আমার যে কত খারাপ লেগেছে, তোমাকে বলে বোঝাতে পারব না।

জিনিয়ার চোখে পানি দেখে রাহাতের মনটাও খারাপ হয়ে গেল। সে চেয়ার থেকে উঠে বোনের কাছে এগিয়ে গেল। তারপর স্নেহভরে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল,

— আরে, তুই এত মন খারাপ করিস না। ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে। তোর ভাইয়া আছে না! আমি থাকতে তোর এত চিন্তা করতে হবে না।

ভাইয়ের সান্ত্বনা পেয়ে জিনিয়া একটু শান্ত হলো। কিন্তু তার মনে তখনো একটা ভয় কাজ করছিল। তাই আবার বলতে শুরু করল,

— জানো ভাইয়া, ওই নতুন স্যার বলেছেন, আমার গার্ডিয়ানকে স্কুলে ডাকাবেন। সেই ভয়েই আমি লুকিয়ে লুকিয়ে বাসায় চলে এসেছি। যদি বাসায় সবাই জানতে পারে আমার ইংলিশের অবস্থা এত খারাপ, তাহলে আমাকে অনেক বকবে। আর পড়ার চাপও অনেক বাড়িয়ে দেবে।

কথাটা বলেই জিনিয়া অসহায় দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকাল।

— তুমি তো জানো ভাইয়া, আমার ওপর বেশি পড়ার চাপ দিলে আমি ঠিকমতো পড়তেই পারি না। তখন রেজাল্ট আরও খারাপ হয়। তুমি নিজেও তো আমাকে পড়িয়েছ। তুমি তো জানো, আমি কেমন!

কথাগুলো বলতে বলতে জিনিয়ার গলা ধরে এল। চোখে আবারও পানি জমে উঠল। কাঁদো কাঁদো মুখে সে ভাইয়ের দিকে তাকিয়ে বলল,

— ভাইয়া, তুমি কিছু একটা করো না! নাহলে আমি শেষ হয়ে যাব। প্লিজ ভাইয়া, তুমি কিছু একটা করো!

রাহাত ছোট বোনের এমন অবস্থা দেখে তাকে আশ্বস্ত করে বলল,

— আচ্ছা, ঠিক আছে। আমি আছি তো! তুই একদম চিন্তা করিস না। আমি কিছু একটা ব্যবস্থা করব, বুঝেছিস? আর তোকে এত টেনশন করতে হবে না। তোর ভাইয়া থাকতে কোনো সমস্যা হবে না।

ভাইয়ের কথা শুনে জিনিয়ার মনটা একটু হালকা হলো। এতক্ষণ ধরে মনের মধ্যে যে ভয় আর দুশ্চিন্তা জমে ছিল, সেগুলো যেন কিছুটা কমে এল।

রাহাত বোনের মাথায় আরেকবার স্নেহভরে হাত বুলিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল।

ভাইয়া চলে যাওয়ার পর জিনিয়া কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর ভাইয়ের দেওয়া চকলেটগুলোর দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। মনটা আগের চেয়ে কিছুটা ভালো লাগায় সে আবার পড়ার টেবিলের দিকে ফিরে গেল।

এরপর সে আরও কিছুক্ষণ পড়াশোনা করল। পড়তে পড়তে কখন যে রাত নয়টা বেজে যায়, বুঝতেই পারে না।

রাত নয়টার দিকে জিনিয়ার আর পড়ায় মন বসছিল না। তাই সে বই বন্ধ করে উঠে ফোনটা হাতে নিল। কিছুক্ষণ ফোন ঘাঁটাঘাঁটি করার পর নিজের প্রিয় বান্ধবী ফারিয়াকে মেসেজ দিল।

— কিরে ফারিয়া, কী অবস্থা? কেমন আছিস?

কিছুক্ষণ পর ফারিয়ার উত্তর এল,

— ভালো। তোর কী অবস্থা?

— আমারও ভালো। তোর পড়া শেষ?

— না রে, এখনো শেষ হয়নি। আরেকটু বাকি আছে।

— ওকে। শেষ হলে আমাকে মেসেজ দিস।

মেসেজ দেওয়া শেষ করে জিনিয়া ফোনটা পাশে রেখে দিল।

জিনিয়ার নিজের একটা মোবাইল ফোন আছে। ক্লাস এইট থেকেই সে ফোন ব্যবহার করে। অবশ্য ফোনটা তার নিজের টাকায় কেনা নয়। অনেক আকুতিমিনতি করে বড় ভাই রাহাতকে রাজি করিয়ে ফোনটা নিয়েছিল সে। পড়াশোনার প্রয়োজনে ফোনের দরকার হয় বলেই শেষ পর্যন্ত রাহাতও তাকে ফোন কিনে দিয়েছিল।

এদিকে জিনিয়ার একদমই খেতে ইচ্ছা করছিল না। তাই সে ঘুমানোর প্রস্তুতি নিতে লাগল। কিন্তু তার সেই প্রস্তুতি বেশিক্ষণ স্থায়ী হলো না। কারণ কিছুক্ষণের মধ্যেই রাহাত ভাইয়া আর তার ছোট ভাই রাফি খান তাকে খাওয়ার জন্য ডাকতে এল।

রাফিব় ঘরটা জিনিয়ার ঘরের পাশেই। দুই ভাই মিলে জিনিয়াকে ডাকল, কিন্তু সে কিছুতেই খেতে যেতে রাজি হলো না।

— আমার খিদে নেই। আমি খাব না। তোমরা যাও তো!

কিন্তু কে শোনে কার কথা! দুই ভাই নাছোড়বান্দা। জিনিয়াকে এভাবে না খাইয়ে ছাড়বে না তারা। শেষ পর্যন্ত দুজন মিলে অনেকটা জোর করেই তাকে ঘর থেকে বের করে খাবার টেবিলে নিয়ে এল।

খাবার টেবিলে বসেই জিনিয়া বিরক্ত চোখে দুজনের দিকে তাকাল,

— তোমাদের দুজনকে আমি দেখে নেব! আমি খেতে চাই না, তারপরও তোমরা আমাকে জোর করে খাওয়াতে চাইছ! দেখো তো, আমি কত মোটা হয়ে যাচ্ছি!

জিনিয়ার কথা শুনে রাহাত ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে বলল,

— আচ্ছা, তোর ওজন কত?

— জানি না!

— তোর ওজন ৪৬ কেজি। তোর এত কম ওজন, তারপরও তুই বলছিস মোটা হয়ে যাচ্ছিস! আর তুই তো ঠিকমতো খেতেও চাস না। বল তো, কোন দিক দিয়ে তুই মোটা হয়েছিস?

জিনিয়া চোখ দুটো ছোট ছোট করে বিরক্তির দৃষ্টিতে দুই ভাইয়ের দিকে তাকাল।

— তোমরা না! আমাকে একদম শান্তিতে থাকতে দাও না!

কিন্তু জিনিয়ার কোনো কথাই দুই ভাইয়ের কানে ঢুকল না। তারা তাকে খাওয়ানোর জন্য একেবারে উঠে পড়ে লাগল।

দুপুরেও তো জিনিয়া কিছু খায়নি। স্কুল থেকে ফিরে সোজা নিজের ঘরে চলে গিয়েছিল, তারপর ঘুমিয়ে পড়েছিল। তাই দুপুরের খাবার বাদ পড়ে যাওয়ায় দুই ভাইয়ের কথা একটাই—আজ রাতে তাকে ভালো করে খেতে হবে।

জিনিয়া সাধারণত একসঙ্গে এত ভাত খায় না। কিন্তু সেদিন দুই ভাইয়ের জোরাজুরিতে তাকে স্বাভাবিকের চেয়ে বেশি ভাত খেতে হলো। সে যতই আপত্তি করুক, রাহাত আর রাফি তাকে বুঝিয়ে-শুনিয়ে খাওয়াতেই থাকল।

অবশেষে অনেক অনিচ্ছা সত্ত্বেও জিনিয়াকে খাওয়া শেষ করতে হলো।

_____

ইমন নিজের রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এল। নিচে নামতেই তার চোখে পড়ল দুই ছোট্ট ভাগ্নি, আয়রা ও আরিশা। মামাকে দেখামাত্রই দুজন আনন্দে চিৎকার করে উঠল।

— মামাআআ!

দুজন দৌড়ে এসে ইমনকে জড়িয়ে ধরল। তাদের এমন কাণ্ড দেখে ইমনের মুখে হাসি ফুটে উঠল। সেও দুজনকে আদর করে কাছে টেনে নিল।

আয়রা একটু অভিমানী ভঙ্গিতে বলল,

— মামা, তুমি এত দেরি করছ কেন? জানো, তোমাকে কত মিস করেছি? তুমি ছিলে না, একটুও ভালো লাগেনি!

আরিশাও সঙ্গে সঙ্গে মুখ ভার করে বলল,

— হ্যাঁ মামা! আমরাও তোমাকে অনেক মিস করেছি। কিন্তু তুমি আমাদের জন্য চকলেট এনেছ?

দুই ভাগ্নির কথা শুনে ইমন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ কপালে হাত দিয়ে বলল,

— হায় আল্লাহ! মামা তো একদম ভুলে গেছি!

কথাটা শুনে দুজনের মুখ কালো হয়ে গেল। তাদের এমন মুখ দেখে ইমন হেসে বলল,

— আচ্ছা, আচ্ছা! রাগ করিস না। কালকে ঠিক চকলেট এনে দেব। আজকে স্কুলে প্রথম দিন ছিল তো, অনেক কাজ ছিল। তার ওপর একটু ব্যস্তও ছিলাম। এবার তোদের মামাকে মাফ করে দে, কেমন?

আয়রা আর আরিশা একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর দুজনই একসঙ্গে বলে উঠল,

— ঠিক আছে! কিন্তু কালকে চকলেট আনতেই হবে!

— আচ্ছা বাবা, আনব! এবার খুশি তো?

ইমনের কথা শুনে দুজনই খিলখিল করে হেসে উঠল। তাদের হাসি দেখে ইমনও হেসে ফেলল। দুই ভাগ্নিকে নিয়ে সে ড্রয়িংরুমের দিকে এগিয়ে গেল।

আজ বাড়িতে আনন্দের কমতি ছিল না। অনেক দিন পর বিকেলেই ইমনের বড় বোন ইশরাত চৌধুরী নিজের দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে এসেছেন। পরিবারের একমাত্র মেয়ে হওয়ায় ইশরাত সবারই ভীষণ আদরের। তাই তাকে অনেক দিন পর কাছে পেয়ে পরিবারের সবাই যেন আনন্দে মেতে উঠেছে।

ইমন ড্রয়িংরুমে এসে সবার সঙ্গে বসে আড্ডা দিতে লাগল। পরিবারের সবাই একে অপরের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। হাসি, ঠাট্টা আর মজার কথায় পুরো বাড়িটাই যেন প্রাণ ফিরে পেয়েছে।

কিছুক্ষণ পর ইশরাত ইমনের দিকে তাকিয়ে দুষ্টুমি করে বলল,

— কিরে, কী খবর তোর? তুই তো এখন আমাকে কলও দিস না, মেসেজও দিস না! আগের মতো আমাকে জ্বালাসও না। আমার ভাই মনে হয় বড় হয়ে গেছে!

ইমন হেসে বলল,

— কী যে বলো, আপু! আমার আবার পরিবর্তন হলো কোথায়? আমি একটু ব্যস্ত থাকি, এই যা।

— ওহ্! এখন তো ভাইয়ের অনেক ব্যস্ততা! আমাদের আর মনে রাখার সময় কোথায়?

ইশরাতের কথা শুনে ইমন হেসে বলল,

— আরে আপু, এমন করে বলছ কেন? তুমি তো জানোই, আমার ইচ্ছা ছিল একজন স্কুলশিক্ষক হওয়ার। এখন সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। তাই স্কুলের কাজগুলোতে একটু বেশি সময় দিতে চাই। এটাই ভাবছি।

— আচ্ছা, আচ্ছা! বুঝেছি। এখন থেকে তাহলে আমাদের শিক্ষক সাহেবকে সময় নিয়ে ধরতে হবে!

ইশরাতের কথা শুনে সবাই হেসে উঠল। এরপর ভাইবোনেরা মিলে আরও কিছুক্ষণ হাসি-ঠাট্টা আর গল্পে মেতে রইল।

কিছুক্ষণ পর ইমনের মা নাসরিন আক্তার চৌধুরী রান্নাঘর থেকে বেরিয়ে এসে সবাইকে উদ্দেশ্য করে বললেন,

— তোমরা সবাই এবার খেতে এসো। খাবার রেডি হয়ে গেছে।

মায়ের কথা শুনে সবাই ডাইনিং টেবিলে চলে গেল। এরপর সবাই একসঙ্গে রাতের খাবার খেল। খাওয়া শেষ হলে আবারও সবাই ড্রয়িংরুমে বসে গল্প করতে লাগল।

কথার মাঝেই হঠাৎ ইমন তার বাবার দিকে তাকিয়ে বলল,

— আব্বু, তোমার একটা কথা মনে আছে? বেশ কয়েক বছর আগে, যখন আমি ছোট ছিলাম, তুমি একবার তোমার ব্যবসার কাজে আমাকে সঙ্গে করে একটা হোটেলে নিয়ে গিয়েছিলে।

মিজানুর রহমান চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বললেন,

— হ্যাঁ, মনে আছে তো। ওই যে একটা বড় অনুষ্ঠানের জন্য হোটেলটা বুক করা হয়েছিল। তখনই তো হোটেলের মালিকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল।

ইমন মাথা নেড়ে বলল,

— হ্যাঁ, আব্বু। ওই হোটেলটার কথাই বলছি।

আসলে হোটেলটি ছিল জুবায়ের খানের নিজস্ব পাঁচ তারকা হোটেল। কয়েক বছর আগে মিজানুর রহমান চৌধুরী তাঁর ব্যবসার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার জন্য হোটেলটি বুক করেছিলেন। সেই সূত্রেই জুবায়ের খানের সঙ্গে তাঁর পরিচয় হয়।

প্রথম পরিচয়ের পর থেকেই দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। তাঁদের মধ্যে বেশ কয়েকবার কথাবার্তাও হয়েছিল। একসময় মিজানুর রহমান চৌধুরী জুবায়ের খান ও তাঁর পুরো পরিবারকে নিজের বাড়িতে দাওয়াত দিয়েছিলেন।

সেদিন জুবায়ের খান তাঁর পরিবারকে নিয়ে চৌধুরী বাড়িতে এসেছিলেন। তখন জিনিয়ার বয়স ছিল মাত্র ছয় বছর।

সেই দিনই ছোট্ট জিনিয়াকে প্রথম দেখেছিল ইমন। তখন সে নিজেও বেশ ছোট ছিল। তবে সেই পরিচয়ের পর থেকেই জিনিয়াকে চিনত সে।

এরপর সময়ের সঙ্গে সঙ্গে দুজনের পরিবারের মধ্যে যোগাযোগ কমে যায়। দীর্ঘদিন তাঁদের মধ্যে তেমন কথাবার্তা হয়নি। তবে একে অপরের পরিবারের পরিচয় সম্পর্কে তাঁরা জানতেন।

বর্তমানে দুই পরিবারই নিজেদের অবস্থানে ভালো আছে। সময়ের ব্যবধানে যোগাযোগ কমে গেলেও পুরোনো পরিচয়ের স্মৃতি একেবারে হারিয়ে যায়নি।

মিজানুর রহমান চৌধুরী ছেলের দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করলেন,

— আচ্ছা, হঠাৎ এত বছর আগের কথা মনে পড়ল কেন? আজকে কী হয়েছে?

ইমন স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল,

— না, আব্বু। তেমন কিছু না। এমনি জিজ্ঞেস করলাম আরকি।

মিজানুর রহমান চৌধুরী ছেলের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন,

— কেন রে, হঠাৎ এত বছর আগের কথা মনে পড়ছে কেন? চাইলে আমাকে বলতে পারিস। আমি তোর বাবা হওয়ার পাশাপাশি তোর বন্ধুও। মনে রাখিস, বাবা পরে, বন্ধু আগে! বুঝলি?

ইমন হেসে বলল,

— আরে না, আব্বু! এমনি জিজ্ঞেস করলাম। হঠাৎ মনে পড়ল, তাই।

ছেলের কথা শুনে মিজানুর রহমান আর কিছু জিজ্ঞেস করলেন না। এরপর ইমন পরিবারের সবার সঙ্গে আরও কিছুক্ষণ গল্প ও আড্ডা দিয়ে নিজের রুমে চলে গেল।

রুমে এসে ইমন স্কুলের খাতাগুলো নিয়ে বসে পড়ল। একে একে শিক্ষার্থীদের খাতা দেখতে দেখতে হঠাৎ তার চোখ পড়ল জিনিয়ার খাতার ওপর।

খাতাটা দেখতেই তার মনে পড়ে গেল আজ ক্লাসে জিনিয়ার করা সব দুষ্টুমির কথা। মেয়েটা আজ ক্লাসে কী পরিমাণ দুষ্টুমি করেছে! ভাবতেই ইমনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।

মনে মনে সে বলল,

এই মেয়েটা এতটা বোকাসোকা কেন? একটা কথা বুঝতে চায় না! তবে ভালো মেয়ে, সেটা বোঝাই যায়। কিন্তু একটু বেশিই ভালো মনে হয়!

কিছুক্ষণ থেমে আবার মনে মনে বলল,

থাক, আমার জন্যই ভালো!

কথাটা ভেবেই ইমন নিজের অজান্তে হেসে ফেলল। তারপর আবার মনোযোগ দিয়ে খাতা দেখতে শুরু করল।

চলবে...🌸

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব ৩ শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন