ফন্ট সাইজ:
থিম:
আয় তবে সহচরী

33

লেখক: উম্মে_হাবিবা

লোকাল বাসের দমবন্ধকর ভীর ঠেলে অবশেষে শেষের দিকের কোনার সিটে বসার জায়গা পেলো মেহরিমা। অতিরিক্ত ভীর,লোকসমাগমের হই হট্টগোল সবকিছুকে অবলীলায় অবহেলা করলো। জানালার বাহিরে দৃষ্টি রেখে আনমনে ইট পাথরে মোড়া যান্ত্রিক শহরের ব্যস্ততা দেখলো শুধু। চলতি পথে দেখা মিললো নানান মানুষের। নানান পেশার ও ভিন্ন ভিন্ন সত্তার দৈনন্দিন কার্যকলাপ।

এই শহরের মানুষের স্বার্থপরতা প্রকাশ পায় তাদের ব্যবহারে। স্বার্থ বিহীন কেউ কাউকে পানি দিতেও নারাজ। দূর্মূল্যের বাজারে যতো টানাপোড়েন সব নিম্নবিত্তদের। খাদ্যবাজারে প্রতিনিয়ত হু হু করে বেড়ে যাওয়া পন্যের দাম চুকাতে সকলের কতো শত পরিশ্রম। খেয়ে না খেয়ে শরীরের রক্ত পানি করে এক একটি অর্থের যোগান দেয় তারা। তবুও বরাবরই কোথাও যেন একটা আফসোস থেকে যায় তাদের। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পরই দিনশেষে যখন আপন নীড়ে ফেরে তখনই বুক চিরে বেরিয়ে আসে একফালি দীর্ঘ শ্বাস। খাবারের পাতে বরাবরের ন্যায় শুকনো ভাত,আলু ভর্তা নয়তো ডাল দেখে সারাদিনের র'ক্ত ঝড়া পরিশ্রম এক মূহুর্তেই বির্বণ আকার ধারণ করে। পরের দিন একটু ভালো খাবারের আশা নিয়ে ঠোঁটের কোণে ব্যাথাতুর মুচকি হাসি রেখে সেই শুকনো ভাত,ডাল দিয়ে পেটের ক্ষুধা নিবারণের চেষ্টা করে দেহের ক্লান্তি মেটালেও মনের ক্ষুধার কাছে হার মেনে বুকফাটা হাহাকারে কতো শত অভিযোগ ছুঁড়ে রবের দরবারে তার হিসেব কি এই সমাজের শোষক নামক বিত্তবানেরা রাখে? উহুম রাখে না। তারা ছুটে অর্থের পিছে। প্রয়োজনের অধিক অর্থ তাদের জন্য বরাদ্দ হলেও সন্তুষ্টির অবকাশ মেলে না। উল্টো আরো পাওয়ার লোভে অন্ধ মানবজাতি অবরুদ্ধ রাত্রির অমানিশার মাঝে শুরু করে অবৈধ সকল কার্যকলাপ। নিজেদের স্বার্থ হাসিলের জন্য গরীবের জন্য রাখা হক কেড়ে নিতেও তাদের বিবেকে বাঁধে না। বরং অন্যায় করেও সমাজের বুকে সিনা উঁচু করে রাজ করে। ক্ষমতার অন্ধ পূজা করা এই সমাজ তাদের সেই অন্যায় দেখে না। দেখে না ক্ষুধার যন্ত্রনায় ছোট্ট ছোট্ট প্রানদের ছটফটানি হাহাকার। আর নাতো বিচার চায় অপকর্মের। উল্টো অন্যায়কারীদেরই মাথার তাজ বানিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে। অতঃপর দিনশেষে আবারও স্বার্থপর সমাজের স্বার্থের যাতাকলে পিষ্ট হয়ে ধ্বংস হয় অসহায় গরীবেরা। যাদের এক মুঠো খাবারের জন্য করা এক একটা হাহাকারের প্রতিধ্বনি শোনে না এই সমাজ।

সমাজের এই অসহনীয় অবিচারের কথা মনে পড়লেই মেহরিমার ঠোঁটের কোণ ঠিকরে বেরিয়ে আসে তাচ্ছিল্যের হাসি। ক্ষমতা লো'ভী মানুষেরা ক্ষমতার নেশায় অন্ধ হয়ে আপন পর কিছু মানে না। চোখের পলকে আপন র'ক্তের সঙ্গেই করে বসে প্রতারণা। যার ফল ভুগতে হয় অসংখ্য নির্দোষ প্রাণকে।

গত দেড় মাস ধরে মেহরিমা এক প্রকার বেকার হয়েই ঘুরছে। কাজের জন্য যে দুয়ারে যাচ্ছে সে দুয়ার থেকেই ফিরে আসছে শূন্য হাতে। স্বল্প বেতনের দুটো টিউশনের অর্থে সংসার চালানো এক প্রকার দুর্বিষহ। এদিকে বিদ্যুৎ ঝলকানোর ন্যায় ফুরিয়ে যাচ্ছে সময়। ঝড়ো হাওয়ার ন্যায় পাল্টে যাচ্ছে এক একটি দিন। সেই সাথে ধেয়ে আসছে জেসমিনের চেকাপের ডেট,পুতুলের ভবিষ্যৎ, সংসারের দায়িত্বের ভাড়। সারাদিন হন্যে হয়ে চাকরির পেছনে ছুটলেও মেহরিমা বুঝে গেছে ক্ষমতাধর সমাজের ক্ষমতার কাছে সে টিকবে না। আপন র'ক্তই যেখানে তার প্রতিদ্বন্দি সেখানে বিজয় আশা করা যে এক প্রকার মূর্খতা সেই সত্যি মেহরিমার থেকে ভালো আর কে জানে।

--নিজের সেফটি বজায় রেখে তারপরই আকাশ কুসুম ভাবনায় বিভোর হোন মিস চ্যাপা শুঁটকি। নয়তো দেখা যাবে জীবনে হিল্লে হওয়ার আগেই আপনার বিদায় ঘন্টা বেজে গেছে।

নিজস্ব আপন ভাবনায় মত্ত রমণী নিজের নিকট হতে পরিচিত গম্ভীর স্বরের সর্তকবাণী শুনে এক প্রকার ভয়ে কেঁপে উঠলো। তড়িৎ পাশ ফিরে নিজের পাশের ছিটে শায়েরকে দেখে চমকে উঠলো প্রায়। সেই সাথে অবাক হলো নিজের পাশে বসা মেয়েটাকে সামনের ছিটে দেখে।

হতভম্ব রমণী বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলো শুধু গম্ভীর পুরুষের দিকে। এই লোক লোকাল বাসে কি করছে? এলোই বা কখন? এতো ছিট থাকতে তার পাশে বসেছে কেনো? কোনো ভাবে কি তাকে ফলো করছে? তার গতিবিধি নজরে নজরে রাখছে না তো? একের পর এক অযাচিত প্রশ্ন গুলো মাথায় আসতেই নড়েচড়ে বসলো মেহরিমা। শায়ের তখনও নির্বিকার। একমনে ফোনের স্ক্রিন স্ক্রল করছে।

--আমার দিকে এভাবে শকুনি নজর দেবেন না মিস। একান্ত বউয়ের হক আপনাকে দিতে পারবো না। সরিইই!

শায়েরের হেয়ালি করে বলা কথায় অবাক না হয়ে পারলো না রমণী। কোন হকের কথা বলছে এই লোক? বউয়ের হোক বলতে কি বুঝিয়েছে? চতুর মস্তিষ্ক অল্প সময়েই অনেক কিছু ধারণা করে ফেললো। শায়েরের কথার সঙ্গে নিজের ভাবনাকে মেলাতেই চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেলো। ছিটকে সরে এলো জানালার কাছে। আওয়াজ তুলে বিরবির করলো

--আসতাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তওবা তওবা। ছিঃ! ছিঃ! কিসব বাজে চিন্তা ভাবনা। আল্লাহ মাফ করুন।

মেহরিমাকে বিরবির করতে দেখে শব্দ করে হেঁসে ফেললো শায়ের। ফোনটা পকেটে পুরে ফিরলো রমণীর দিকে। রমনী তখন তার দিকেই কটমট দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। শায়ের বুকে হাত বেঁধে আয়েশ করে রমণীর নেকাবের আড়ালে দৃশ্যমান রাগান্বিত মুখটা কল্পনা করেই একগাল হাসলো। মেহরিমাকে জ্বালাতে চোখ টিপ দিতে ভুললো না। তৎক্ষণাৎ জ্বলে উঠলো রমণী। শায়েরের দিকে ঝুঁকে আঙুল তুলে হিসহিসিয়ে আওড়ালো

--নষ্ট পুরুষ জবানের লাগাম টানতে শিখুন। আর চোখ দুটোও সামলে রাখুন। নয়তো দেখা যাবে অকালে অন্ধ হয়ে শয্যাশায়ী হয়েছেন। তখন আর কপালে বউ জুটবে না।

--কপালে বউ না জুটলে আপানকেই বউ বানিয়ে ফেলবো। তখন না হয় আপনিই আমার চলতি পথের ঢাল হবেন। ব্যাপার টা কিন্তু মন্দ হবে না মিস। যদিও আপনি আমার শত্রু তবুও শত্রুর থেকে সেবা নিতে আমার কোনো সমস্যা নেই। বন বিহীন এডভেঞ্চারের অনুভতি ফুরফুরে মনেই উপভোগ করবো আমি।

শায়েরের অকপটে বলা কথায় তাজ্জব বোনে ফ্যাল ফ্যালিয়ে তাকিয়ে রইলো রমণী। আদতে এখন তার কি বলা উচিত এই প্রশ্নই মস্তিষ্কে হুটোপুটি খেলো। শায়ের ঠোঁটে তখনও মিটিমিটি হাসি। মেয়েটাকে জ্বালাতে পেরে মনে মনে বেশ আনন্দিত সে। মেহরিমা কিছুক্ষণ শায়েরের চোখের দিকে তাকিয়ে দেখলো। লোকটার ঠোঁটের মিটিমিটি হাসি দেখে আড়ালে ফোঁস করে একটা শ্বাস ফেললো। নিজ স্থানে বসে মনে মনে অসভ্য লোকটাকে একদফা বকতে ভুললো না। বিরবির করলো

--অসভ্য নষ্ট পুরুষ। জীবনেও বউ পাত্তা দেবে না আপনাকে। বউ বিহীন শুকিয়ে খড়ি হবেন। নির্লজ্জ ব্যাটা ছেলে কোথাকার।

--আমি আপনার ভাবনার থেকেও বেশি নির্লজ্জ আর অসভ্য মিস। সময় হোক পুরো লাইভ প্রদর্শন করে দেখাবো আপনায়।

মেহরিমার উদ্দেশ্যে ফিসফিসিয়ে কথাটুকু বলেই সোজা হয়ে বসলো সে। ভাব টা এমন তার মতো শান্ত আর ভদ্র এই বাসে একটাও নেই। মেহরিমা জলন্ত চোখে তার দিকে তাকিয়ে রইলো। কতো বড় নির্লজ্জ হলে একটা মেয়েকে এমন লাগামহীন কথা বলতে পারে জানা নেই তার। রা'গে ফোসফাস করতে করতেই নিজ স্থানে শক্ত হয়ে বসে রইলো সে। মনে মনে প্রতিজ্ঞা করলো এই ফালতু লোকের সঙ্গে জীবনেও কথা বলবে না সে। কিন্তু মনের কৌতুহলের কাছে সেই প্রতিজ্ঞা বেশিক্ষণ টিকলো না।

বাসের লোকসমাগমের ভিরে শায়ের প্রায় হাসফাস করছে। চোখ দুটো বুঁজে ছিটে মাথা এলিয়ে রেখেছে। শীতের মধ্যেও কপাল বেয়ে গড়িয়ে পড়ছে ঘামের তরল স্রোত। বোঝায় যাচ্ছে এমন পরিবেশে অভ্যস্ত নয় সে। শায়েরের অসুবিধা বুঝতে পেরে রমণীর মনে বিষাদের হাওয়া বইলো। অথচ এর কারণ বুঝতে নারাজ সে। চোখমুখ স্বাভাবিক রেখে জানালার কাচ আরেকটু সরিয়ে দিলো। নিজে সরে গিয়ে শায়েরের দিকে বাতাস যাওয়ার ব্যবস্থা করে দিলো। সময় নিয়ে নরম স্বরে প্রশ্ন করলো

--লোকাল বাসে কি করছেন আপনি?

শায়ের ওভাবেই উত্তর দিলো

--নিজ মালিকানায় চ্যাপা শুঁটকি বিক্রি করছি।

এহেন উত্তরে ভ্যাবাচ্যাকা খেলো রমণী। শায়েরের কথার সারমর্ম বুঝতে সময় লাগলো। লোকটার কথায় নিজেকে পেতেই চমকে উঠলো খানিক। অনিশ্চিত সন্দিহান কন্ঠে প্রশ্ন ছুড়লো

--এই আপনি আমায় ফলো করছে না তো?

রমণীর প্রশ্নে আড়ালে বাঁকা হাসলো সে। অতঃপর বিনয়ী স্বরে বললো

--উহুম! আপন নীড়ের আশ্রয়স্থলের সুরক্ষা দিচ্ছি শুধু।

--মা..মানে?

রমণী কাঁপা স্বরে প্রশ্ন করলেও উত্তর দিলো না সে মানব। নির্দিষ্ট স্থানে বাস থামতেই সন্তর্পনে রমণীর নরম তুলতুলে ফর্সা হাতটা নিজের খসখসে হাতের মুঠোয় বন্দী করলো। বাসের লোক সমাগম কমে আসতেই সাবধানে মেয়েটাকে সঙ্গে নিয়ে নেমে এলো। আশেপাশে সর্তক দৃষ্টি বুলিয়ে রাস্তার ওপাশ থেকে একটা খালি সিএনজি ডেকে তাতে উঠে মেয়েটাকে নিয়ে ছুটলো গন্তব্যে। অথচ ঠিকানা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন পড়লো না। যেন সে আগে থেকেই রমণীর মনোভাব সম্পর্কে অবগত।

পুরোটা সময় মেহরিমা শুধু নির্বাক হয়ে লোকটার কার্যকলাপ দেখলো। শূন্য চোখে তাকিয়ে রইলো শ্যামরঙা হাতের মুঠোয় বন্দী হওয়া নিজের ফর্সা হাতটাকে। মনের কোণে ভালোলাগার সূক্ষ্ণ অনুভূতি সঞ্চার হলেও প্রকাশ করলো না। ঠোঁটের কোণে ফুটে উঠলো তিক্ত হাসি। হৃদয়ের অদ্ভুত অনুভূতির কাঁপনে শিরশিরিয়ে উঠলো পুরো কায়া। নিজের দায়িত্ব আর অনুভূতির দাবানলে পিষ্ট রমণীর ডাগর ডাগর চোখদুটো হুট করেই জ্বালাপোড়ায় খচখচ করলো। গলবিল শুকিয়ে হলো মরুভূমি। শুষ্ক ঢোক গিলেও সেই শুষ্কতা কমাতে পারলো না সে। অদ্ভুত অস্থিরতায় হাসফাস করলো শুধু। নিজ মনের অযাচিত অবাধ্য অনুভূতিকে লুকোতে চলন্ত রাস্তায় দৃষ্টি নিবদ্ধ করলো। সে চায় না তার দূর্বলতা প্রকাশ পাক। নিজ কঠোরতায় যেমন চারটা বছর নিজস্ব অনুভূতি সকলের আড়ালে লুকিয়ে রেখেছে তেমন ভাবেই আজীবন লুকিয়ে রাখবে। নিজ পরিবারের সুরক্ষার জন্য হলেও নিজস্ব অনুভূতির পিছুটান থেকে তাকে পালাতে হবে।

শায়ের নির্বিকার ভাবে নিজের ফোনে মগ্ন থাকলেও পাশে বসা রমণীর অস্থিরতা পুরোটায় অনুভব করলো। রমণী যে তার থেকে পালাতে চাইছে এটা বুঝতে অসুবিধা হলো না মানবের। হাসলো নিঃশব্দে। সেই সাথে বুঝলো মেয়েটার ভয়। শায়ের নির্বিগ্নে রমণীর তুলতুলে হাতটা শক্ত ভাবে ধরে রাখলো। নীরবে বোঝালো অনুভূতির অনুভব থেকে পালাতে আপনি ব্যর্থ মিস। এ জীবনে আমার থেকে আপনার মুক্তি নেই। আপনার সুরক্ষায় এই অধমের প্রাণ ও কবুল।

পড়ন্ত সেই রাঙা বিকেলের উষ্ণ শীতলতায় দু'টো মনের অপ্রকাশিত অনুভূতি নিঃশব্দে আরো একটু কাছে এলো। একজন অস্থিরতায় না চাইতেও ফোঁটায় ফোঁটায় বিসর্জন দিলো অশ্রু। অন্যজন নীরবে পাশে থেকে ভরসা দিলো। আগলে নিলো রমণীর সকল অযাচিত সংশয়কে। পরস্পরের সহচরী যাত্রায় সে বেলায় পুনরায় রচিত হলো নব্য জীবনের এক টুকরো প্রশয়। যার নাম রাখা হলো “পুষ্প-নীড়ের প্রণয়”!

**************************
কেটে গেছে চারদিন। সেই সাথে বেড়েছে উত্তরের হিমেল হাওয়ার হাড় কাপানো শীতলতা। চারিদিকে কুয়াশার চাদরে আচ্ছাদিত প্রকৃতি। মেঘাচ্ছন্ন আকাশের কোল ঘেঁসে এখনো সূর্যের দেখা মেলেনি। প্রচন্ড অভিমানে আড়াল করে রেখেছে নিজেকে। শহরের অলিতে গলিতে কা কা শব্দ তুলে উড়ছে একঝাঁক কাক। পরোটার দোকান থেকে ভেসে আসছে তেলের ঝাঁঝালো ঘ্রাণ। রাস্তার পাশের দোকানটায় উচ্চ শব্দে চলছে টিভি। বড় বড় হেডলাইনে দেখাচ্ছে দেশের খবরাখবর। সেখানেই ভির জমেছে পুরুষদের। চায়ের কাপ হাতে নিয়ে মনোযোগী স্রোতার ন্যায় মুখস্থ করছে সংবাদ পাঠিকার বলা প্রতি শব্দ। কখনো আবার দু একটা শব্দে নিজের মতামতও জানাচ্ছে।

মেহরিমাদের বাসার সামনে বেশ খানিকটা পানি জমেছে। কাঁদা ও হয়েছে কিছুটা। পাশের বাসার মানুষগুলোর দায়িত্বহীনতার জন্যই এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে তারা। যার ফলস্বরূপ এখন ভুগতে হচ্ছে ছোট্ট পুতুলকে।

কলপাড়ের গামলায় রাখা উষ্ণ গরম পানির মধ্যে বসে থেকে থরথরিয়ে কাঁপছে পুতুল। হাত দুটো বুকের কাছে জড়ো করে রেখে দাঁতে দাঁতে নাড়া লেগে মৃদু আওয়াজ তুলছে। গোলাপি রঙা নরম তুলতুলে ঠোঁট জোড়াও কাঁপছে সমান তালে। শীতের কুয়াশাচ্ছন্ন সকালের মৃদু হাওয়া গায়ে লাগতেই লোম কূপ জমে শিরশিরিয়ে উঠছে। অথচ ছোট্ট মেয়েটা মামের বকুনির ভয়ে কোনো কথা বলছে না। চুপচাপ ভদ্র বাচ্চার মতো বসে থেকে মামের কার্যকলাপ দেখছে।

মেহরিমা পুতুলের কাঁদায় মাখা মাখো শরীর থেকে জামা টা খুলে কলপাড়ের একপাশে রেখে দিলো। আগে থেকে তুলে রাখা পানিতে গরম পানি মিশিয়ে তাতে অল্প করে স্যাভলন মিশিয়ে নিলো। রোজকার মতো আজ তার মুখে হাসি নেই। নেই আদুরে বানী। বরং গম্ভীর মুখে নিজের কাজ করছে। পাশেই শাহিদা নেওয়াজ অসহায় চোখে একবার নাতনিকে দেখে নিয়ে মেয়ের দিকে তাকালেন। মেয়ের থমথমে মুখ দেখে কিছু বলতেও পারলেন না। পুতুল ঠোঁট উল্টে বুর দিকে তাকিয়ে ঠোঁট উল্টালো। ইশারায় বোঝালো বু এই বরফ থেকে আমাকে তোলো। নয়তো ফ্রীজ ছাড়াই জমে যাবো। শাহিদা নেওয়াজের অসহায় দৃষ্টি আরো অসহায় হয়ে গেলো। বুকভরা আফসোসে দীর্ঘ শ্বাস ফেললেন। মেয়েটা কেনো যে একটু স্থির হয়ে বসে না। লক্ষ্মী মেয়ের মতো সাজ সকালে ঘরে বসে থাকলে তো এই অঘটন ঘটতো না। আর না তো জমে যাওয়া শীতের দিনে গোসল করতে হতো। দুই ইঞ্চি মেয়ে সবকিছুতে তার কৌতুহল বেশি। নে এবার ঠ্যালা সামলা।

মেহরিমা লোফারে অল্প সাবান মাখিয়ে দ্রুত পুতুলকে গোসল করিয়ে দিলো। কিন্তু বিপত্তি বাঁধলো গায়ে পানি ঢালার সময়। ঠান্ডা পানির ছোঁয়ায় মৃদু চেঁচিয়ে উঠলো পুতুল। সাথে সাথে ভেসে এলো মেহরিমার মৃদু ধমক। মামের থেকে বকা খেয়ে ছোট্ট প্রাণের অভিমান হলো। ঠোঁট উল্টে কাঁদো কাঁদো স্বরে ডাগর ডাগর চোখ দু'টোয় একরাশ মায়া মিশিয়ে তাকিয়ে রইলো মেহরিমার দিকে। এতে যদি তার মামের একটু দয়া হয় তার প্রতি। কিন্তু কঠোর মনের রমণী আজ আর গললো না। শরীর সব কাঁদা, নোংরা পানি ধুয়ে পরিষ্কার করে তবেই পুতুলকে পানি থেকে তুললো। মায়ের হাত থেকে নরম টাওয়াল নিয়ে তাতে পেঁচিয়ে নিলো মেয়েটাকে। দ্রুত পায়ে ঘরে গিয়ে গরম পোশাকে মুড়ে ফেললো। শরীরে গরম কাপড়ের ছোঁয়া পেতেই এতোক্ষণের শীত কিছুটা কমে এলো পুতুলের। ফুরফুরে মেজাজে বসা থেকে উঠে দাঁড়ালো। তূরন্ত দু'হাতে মেহরিমার গলা জড়িয়ে ধরে নাটকীয় স্বরে বললো

--উফফ মাম কি ছিত। আমাকে জলিয়ে ধলো নইলে বলফ হয়ে যাবো কিন্তু।

মেহরিমার মেয়েটার এই নাটকীয়তা দেখে ফোঁস একটা দীর্ঘ শ্বাস ফেললো। মেকি রা'গ নিয়ে বললো

--যে মেয়ে আমার কথা শোনে না। নিষেধ করার পরও বাহিরে গিয়ে কাঁদা পানিতে গোসল করে সেই পঁচা মেয়েকে আমি জড়িয়ে ধরতে পারবো না। আপনি অন্য কাউকে গিয়ে বলুন জড়িয়ে ধরতে। আমাকে ছাড়ুন। কাজ আছে আমার।

পুতুল শুনলো না। আগের চেয়ে বেশি লেপ্টে গেলো মেহরিমার বুকে। ঘাড় থেকে মুখ তুলে টপাটপ গোটা কয়েক চুমু দিলো রমণী নরম ত্বকে। আহ্লাদ করে বললো

--ওলে আমাল মিত্তি মাম টা। রাক কলেছো?

মেহরিমা ছোট্ট প্রাণের এই আহ্লাদে গলে গেলেও প্রকাশ করলো না। মুখ ফিরিয়ে নিলো। পুতুল নিজের ছোট্ট দু'হাতে মেহরিমার দুগাল ধরে নিজের দিকে ফেরালো। রমণীর থমথমে মুখের দিকে বিজ্ঞের ন্যায় কিছুক্ষণ গভীর দৃষ্টি রেখে বড়দের মতো করে বললো

--হুম বেচি লেগে গেচো। সমুচ্যা নেই পুতু সব রাক ব্যানিস করে দিবো,ওকে।

মেহরিমা চোখ ছোট ছোট করে তাকালো। সন্দিহান কন্ঠে শুধালো

--কিভাবে ভ্যানিস করবে শুনি?

পুতুল কিছুক্ষণ চুপ রইলো। এরপর গলা খাকারি দিয়ে শুরু করলো তার ঐতিহাসিক ছড়া

~রাক রাক চাল আনা
মামের গালে থেকো না
নাল টুকটুক গালে
পুতু তুমু দিবে~

ছড়া টুকু শেষ করেই টপাস করে মেহরিমার গালে চুমু দিলো পুতুল। এরপর অন্যগালে। একে একে নাক,কপাল,থুতনি সবখানে চুমু দিয়ে আদুরে চেহারা বানিয়ে মেহরিমার গলা ধরে আহ্লাদে দুলতে লাগলো। পুরোটা সময় মেহরিমা অদ্ভুত চোখে পুতুলের দিকে তাকিয়ে রইলো শুধু। পরপরই ফিক করে হেঁসে ফেললো। দু'হাতে জড়িয়ে ধরলো আদুরে প্রাণের ছোট্ট দেহ খানি। মেয়েটার নরম গালে চুমু একে দিয়ে আদুরে স্বরে বললো

--দুষ্টু মেয়ে,আমাকে বোকা বানানো হচ্ছে। দাঁড়াও আজ তোমার হচ্ছে।

মেহরিমা পুতুলকে বুকে নিয়ে বিছানায় শুয়ে পড়লো। পেটে সুরসুরি দিলে খিলখিলিয়ে হেঁসে ফেললো পুতুল। সেই সাথে হাসলো মেহরিমা নিজেও। দরজার কাছে দাঁড়িয়ে শাহিদা নেওয়াজ দুই মেয়ের আদুরে আহ্লাদ দেখে নিজেও হেঁসে ফেললেন। ভেজা কাপড় গুলো দঁড়িতে মেলে দিলে চলে গেলেন রান্না ঘরে।

****************************
শান্তি নিবাসের ড্রয়িং রুম জুড়ে অদ্ভুত নিস্তব্ধতা। লাঠির উপর হাতের ভর রেখে সোফায় গম্ভীর মুখে বসে আছে রাশেদ আনসারী। চোখের চমশাটা নাকের উপর নামিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আগাগোড়া পরখ করছে নিজের অতি আদরের তাড় ছেড়া নাতিকে। তার পাশেই বসে আছেন রেজওয়ান আনসারী। এরপর রোহান। তার মধ্যে কোনো চিন্তা নেই। ফুরফুরে মেজাজে পায়ের উপর পা তুলে ফোনে টাইপিং করছে আর মিটিমিটি হাসছে। দূরে ডাইনিং টেবিলে রোজিনা বেগম সকালের নাস্তার জোগারে ব্যস্ততা দেখালেও চিন্তিত চোখে বার বার শায়েরের দিকে তাকাচ্ছে। অথচ ছেলেটা কেমন নিশ্চিন্তে নিজের খামখেয়ালিতে বিভোর।

শায়েরের কাঁধে মাথা রেখে মীর বার বার হাই তুলছে। চোখ জোড়া রক্তিম। দেখেই বোঝা যাচ্ছে ঠিকমতো ঘুম হয়নি তার। অথচ এই আধ পাগল ছেলে সকাল সকাল এসে তার ঘুমের দফারফা করে ছাড়লো। টেনেটুনে এই সোফায় এনে বসিয়ে রেখেছে তো রেখেছেই। এখনও জবান ফুরে একটা টু শব্দটি বের করে নি। এই নিয়ে অবশ্য মনে মনে বেজায় বিরক্ত সে। তবুও মা'র খাওয়ার ভয়ে কিছু বলছে না। ঝিমানো মুরগীর মতো সোফায় গুটিসুটি মে'রে বসে আছে।

--বয়লার মুরগীর মতো না ঝিমিয়ে সোজা হয়ে বোস। তোকে দেখতে ঠিক মুখপোড়া হনুমানের মতো লাগছে।

শায়েরের থেকে অপমান মূলক কথা শুনেও মীরের কিছু এলো গেলো না। মেয়েদের মতো ভেংচি কেটে দু'হাতে শায়েরের হাত জড়িয়ে ধরে আয়েশ করে কাঁধে মাথা রাখলো। তারপর ঘুম জড়ানো কন্ঠে বললো

--তুই মামা প্লিজ কোনো কথা বলিস না। এমনিতেই আমার না হওয়া বাসরের মধ্যে মীরজাফরের মতো হস্তক্ষেপ করেছিস। এখন আবার এই শীতের মধ্যে এখানে এনে মূর্তির মতো বসিয়ে রেখেছিস। না নিজে কিছু বলছিস আর না তো আমাকে যেতে দিচ্ছিস। তোর থেকে পুরোই ঘসেটি বেগমের ফিল পাইতাছি মামা।

--আমি মীরজাফরই এজন্যই তোর বাসরে বাগরা দিয়েছি। কি করবি তুই?

--প্রতিশোধ নিতে তোর বাসরে সিসি টিভি ক্যামেরা সেট করবো। এরপর মহল্লার বড় মাঠে লাইভ ফুটেজে সবাইকে নিয়ে সিনারি দেখবো।

শায়ের ঠোঁট কামড়ে বাঁকা হাসলো। মীরের দিকে ঝুঁকে ফিসফিস করে বললো

--তুই সিনারি দেখাতেই পারিস তবে তার আগে নিজের ভবিষ্যৎ প্রদীপের সেফটির ব্যবস্থা করে রাখিস। নয়তো দেখা যাবে আমার সিনারি প্রকাশের আগে তোর সিনারি দেহ থেকে আলবিদা করেছে।

এতোক্ষণের ঘুম ঘুম ভাব মুহূর্তেই উবে গেলো মীরের। চোখ দুটো বড় বড় করে তড়িৎ শায়েরের দিকে তাকালে দেখলো ছেলেটা মুচকি মুচকি হাসছে। কিছু বলতেও গিয়েও নিজেকে সামলে নিলো সেই। পুনরায় শায়েরের কাঁধে মাথা রেখে মনে মনে বকলো একদফা। সেই সাথে নিজের অতীব স্বপ্নকে বাস্তবয়ান করতে না পারার দুঃখে আফসোস করে দীর্ঘ নিঃশ্বাস ফেললো।

--আর কতোক্ষণ এভাবে বসিয়ে রাখবে নীড়? আমাদের তো অফিসে যেতে হবে।

রেজওয়ান আনসারীর গম্ভীর স্বরে প্রশ্নটা করলেও চোখে তার ভাতিজাকে ঘিরে দুশ্চিন্তা। কি বলার জন্য শায়ের এমন ঘটা করে সবাইকে ডেকেছে সেই সম্পর্কে অবগত নয় সে। কিন্তু কোথাও গিয়ে যে পুনরায় বাবা ছেলের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হবে এবারে নিশ্চিত ভদ্রলোক। এইজন্যই ভয়টা একটু বেশি পাচ্ছেন তিনি।

রেজওয়ান আনসারী যতোটা চিন্তিত শায়ের ঠিক ততটাই শান্ত। আড়চোখে একবার দাদুর দিকে তাকিয়ে মুচকি হাসলো সে। আড়ালে চোখ টিপ দিলে রাশেদ আনসারী নড়েচড়ে বসলেন। গলা খাকারি দিয়ে বিরবির করে অসভ্য বলতে ভুলতেন না। শায়ের বড় চাচার প্রশ্ন শান্ত কন্ঠে বললো

--আপনার ছোট ভাই আর তার সো কল্ড স্বার্থপর বউ আসুক। নয়তো মূহুর্তটা ঠিক জমবে না। আর আমিও ঠিকভাবে এনজয় করতে পারবো না। অতএব তাদের উপস্থিতি বাধ্যতামূলক।

রেজওয়ান আনসারী নিজের ভাবনাকে সত্যি হতে দেখে মনে মনে নিজেকে বাহবা দিতে ভুললেন না। সেই সাথে আগামী ঝামেলা মোকাবেলা করার জন্য নিজেকে সাহস দিলেন। অপর পাশ থেকে রোহান কিছুটা হেয়ালি করেই বললো

--এমন ভাব করছিস যেন তুই নিজের বিয়ের প্রস্তাব নিজেই দিবি। মুরব্বি না থাকলে তোর হিল্লে আটকে যাবে। 

--বিয়ে করলে সবাইকে জানিয়েই করবো। কারোর মতো গোপনে ফুলচুরি করে নিজেকে সুপুরুষ দাবি করে বাহবা দেবো না।

শায়ের অকপটে কথা গুলো বললেও চমকে উঠলো রোহান। অসময়ে অপ্রত্যাশিত কথা শুনে হাতের ফোনটা পড়তে গিয়েও সামলে নিলো। আড়চোখে বাকিদের পরখ করে খুক খুক করে কেশে পরিস্থিতি সামলানোর ক্ষুদ্র প্রয়াশ চালালো। সকলের আড়ালে শায়েরকে চোখ রাঙানি দিতে ভুললো না। প্রতিউত্তরে শায়ের ফেরত দিলো গা জ্বালানি মুচকি হাসি।
ঠিক তখনই ঠক ঠক আওয়াজ তুলে উপর থেকে নেমে এলো একজোড়া পদযুগল। আওয়াজ শুনে সকলে ফিরে তাকালে ও নির্বিকার বসে রইলো শায়ের। মনোযোগ ফোনের স্ক্রিনে নিবদ্ধ। ভাবটা এমন তার কাছে এই মুহূর্তেই ফোন ব্যতীত আশেপাশের সবকিছুই অপ্রয়োজনীয়,অমূল্যহীন।

চলবে....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 33 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন