ফন্ট সাইজ:
থিম:
কোনো এক শ্রাবনে

পর্ব 19

লেখক: মেহরিমা আফরিন

#কোনো_এক_শ্রাবণে
লেখনীতে #মেহরিমা_আফরিন

(১৯)

'নবনীতা তুমি তো জানোই জিনিস পত্রের কি পরিমান দাম বেড়েছে।আমি মধ্যবিত্ত মানুষ।এই দামের সাথে খাপ খাওয়াতে হিমশিম খেতে হয়।এই ছোট বাড়িটা থেকে যা ভাড়া পাই তা দিয়েই আমার আয় রোজগার হয়।দ্রব্যমূল্যের এই উর্ধগতিতে আগের ভাড়া দিয়ে চলতে আমার ভীষণ অসুবিধে হচ্ছে।তুমি সামনের মাস থেকে ভাড়া পাঁচশো টাকা বাড়িয়ে দেবে বুঝেছ?'

বাড়ির মালিক ফোরকান উদ্দিন একটানে পুরো কথা শেষ করলেন।তার সামনে মিনিট দশেক আগে চায়ের কাপ রাখা হয়েছে,কিন্তু তিনি এখনো সেটা স্পর্শ করেন নি।চায়ের কাপের থেকেও এই আলোচনা টা বেশি গুরুত্বপূর্ণ।তিনি চোখ তুলে সামনে দেখেন।তার সামনে বসে থাকা মেয়েটির দৃষ্টি নিজের কোলের উপর ফেলে রাখা দুই হাতের দিকে।ফোরকান সাহেব গলা খাকারি দিলেন,'তুমি শুনছ নবনীতা?'

নবনীতা আস্তে করে মাথা তুলল।ধীর কন্ঠে বলল,'জ্বী আঙ্কেল শুনেছি।সামনের মাস থেকে পাঁচশো টাকা বেশিই দিব।'
বলেই সে আবার মাথা নামিয়ে নেয়।পুনরায় চোখ যায় নিজের হাতের দিকে।ক্যা'নুলা লাগানো একটা জী'র্ণ হাত।সে আজ সকালের দিকেই র'ক্ত দিয়েছে।আবার টেস্টের জন্য কিছুটা র'ক্ত দিতেও হয়েছে।

ফোরকান সাহেব টাকার ব্যাপারে আশ্বস্ত হতেই নিশ্চিন্ত হয়ে চায়ের কাপে চুমুক দিলেন।নবনীতা পাথরের মূ'র্তির ন্যায় বসে থাকে,অপেক্ষা করে কখন খাওয়া শেষ করে তিনি বিদায় নিবেন।

মাঝবয়সী লোকটা চলে যেতেই নবনীতা উঠে দাঁড়ায়।ছোট ছোট কদমে ভে'ঙে পড়া শরীরটা টেনে নিয়ে সামনে এগিয়ে যায়।নিজের ঘরে গিয়েই সে চিত হয়ে খাটে শোয়।সিলিংয়ে ঝুলানো ফ্যানটা ঘট ঘট শব্দ করে ঘুরছে।নির্ঘাত এর বিয়ারিংয়ে সমস্যা আছে।নবনীতা সে নিয়ে ভাবে না।করুক শব্দ।তার কি?

তার চিন্তা সামনের মাসের বাড়তি পাঁচশো টাকা নিয়ে।যদিও খুব বেশি না টাকাটা,কিন্তু নবনীতার সামান্য আয়ের কাছে এটা অনেক বেশি।সে ভেবেছিল সামনের মাস থেকে চিত্রার জন্য টাকা জমাবে।চিত্রা পরের বছর স্কুলে যাবে।তারও একটা খরচ যোগ হবে।

নবনীতা আন্দাজে হাতড়ে হাতড়ে তার মুঠোফোনটা খুঁজে বের করে।ডায়াল করে রিমির নম্বরে।তৃতীয় বার রিং হতেই রিমি ফোন তুলে।নবনীতা রু'গ্ন কন্ঠে বলে,'শোন না রিমি।সেদিন তোকে অনেক ভালো মন্দ শুনিয়েছি।আসলে ঐ রাশেদ বদ'মাশটার উপর রা'গ হচ্ছিল তো,তাই অকারণে তোর উপর রা'গ ঝেড়েছি।তুই মনে কষ্ট নিস না প্লিজ।'

রিমি অবাক হয়ে বলল,'অদ্ভুত নবনী! আমি কখন রাগ হলাম?তুই এভাবে কথা বলছিস কেন?'

নবনীতা একবার বড়ো করে শ্বাস নেয়।ক্লান্ত কন্ঠে প্রবল অনুযোগ মিশিয়ে বলে,'রিমি রে,তুই কি আমাকে আরো কয়েকটা চাকরির খোঁজ এনে দিতে পারবি?মাসিক দশ হাজার বা এর চেয়ে একটু বেশি?এর চেয়ে সামান্য কম হলেও চালিয়ে নিতে পারব।কিন্তু আট হাজারের বেশি যেন হয়।প্লিজ রিমি।আমার খুব দরকার এটার।'

রিমি উত্তর দেয় না দীর্ঘসময়।নবনীতা টের পায় ফোনের অন্যপাশের মেয়েটার চোখ আর্দ্র হয়ে গেছে।কি আজব বিষয়! মেয়েটা সবকিছুতে এতো আবেগি হয়ে যায় কেন?নবনীতা তো খুব স্বাভাবিক প্রশ্ন করেছে।তবে ঐ মেয়েটা থমকে গেল কেন?

নবনীতা মৃদুস্বরে ধ'মক দেয় তাকে,'রিমি তোর কি আবেগ একটু বেশিই বেশি?স্বাভাবিক প্রশ্ন করেছি আর তুই এমন আবেগি হচ্ছিস কেন?'

রিমি নাক টানে।জড়ানো গলায় বলে,'স্বাভাবিক না।আমার কাছে এটা স্বাভাবিক না।আমার বয়সী একটা মেয়ে এমন যাযা'বরের মতো জীবন পার করবে এটা স্বাভাবিক না।নবনী তুই স্বাভাবিক লাইফ লিড করছিস না।এটা অ'স্বাভাবিক।আমার সহ্য হচ্ছে না এসব।আর কতো?আর কতো কষ্ট করবি?এই শরীরটার সাথে আর কতো জু'লুম করবি?'

'রিমি প্লিজ।এখন আবার বিয়ের প্রসঙ্গ তুলিস না।মাফ কর আমায়।বিয়ে করলেই যে ভালো থাকব তার কোনো গ্যারান্টি নেই।অনেক মেয়ে বিয়ের পরেও মন্দ থাকে।'

'অনেকে ভালোও থাকে।'

'আমার কপাল সর্বদা মন্দের দিকেই থাকে।'

'নবনীতা! একটু ভেবে দেখ না।'

নবনীতা বিরক্ত হলো।মুখ দিয়ে সেই বিরক্তি প্রকাশ করে বলল,'তুই ও কি অবুঝ হয়ে যাচ্ছিস রিমি?শুভি আর চিত্র'র কি হবে আমি বিয়ে করে নিলে?ওদের কে আছে পৃথিবীতে?মামির ভরসায় আমি ওদের রেখে যাব?'

রিমি জেদ করে বলল,'শুভি আর চিত্র'র যেমন কেউ নেই,তোরও তো তেমন কেউ নেই।একটু নিজের কথাও ভাব নবনীতা।'

'অনেক ভাবি নিজের কথা।আর ভাবতে পারব না।' বিরক্ত স্বরে জবাব দেয় নবনীতা।

রিমি কিছুক্ষণ চুপ থাকল।শেষটায় থমথমে গলায় বলল,'ব্লা*ড নিয়েছিস?'

'হু,ঘন্টা দু'য়েক আগে।'

'গুড।' কথা শেষ করেই সে সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিলো।নবনীতা ফোনের স্ক্রিন দেখেই মুচকি হাসে।পুনরায় ডায়াল করে একই নম্বরে।রিমি কলটা রিসিভ করেই উঁচু গলায় চেঁ'চায়,'কি হয়েছে?আবার কি চাই?তোর বস্তাপচা যুক্তি তোর কাছেই রাখ।'

নবনীতা ফিচেল হাসে।সুমিষ্ট কন্ঠে বলে,'নাহ,এখন যে যুক্তি দিব,সেটা মোটেও বস্তাপচা না।'
সে কথা শেষ করে একবার শ্বাস ফেলে।পুনরায় বলতে শুরু করে,'তুই যে বললি আমার কেউ নেই,কথাটা ভুল।আমার কিন্তু রিমি আছে একটা।যেই রিমি নিজের দুঃখে গায়ে হাওয়া মেখে ঘুরে,আর আমার দুঃখে ফ্যাচফ্যাচ করে কাঁদে।'
.
.
.
.
তাসনুভা দীর্ঘসময় তার বড় ভাইয়ার ঘরের দরজার সামনে বসে থাকে।বারো তম বারের মতো অনুরোধ করে,'ভাইয়া প্লিজ।'

ভেতর থেকে দারাজ গলায় উত্তর আসে,'না তাস।নো।নো মিনস নো।'

তাসনুভা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ে।আশাহত হয়ে এগিয়ে যায় নিজের ঘরের দিকে।আদি তখন কেবলই নিজের ঘর থেকে রেডি হয়ে বেরিয়েছে।তাসনুভার সাথে দেখা হতেই আদি একগাল হাসল।বলল,'গুড আফটারনুন বাচ্চা।কোথায় যাচ্ছ তুমি?'

তাসনুভা মুখ কালো করে বিড়বিড় করল,'জানি না।'

ভ্রু কুঁচকায় আদি।হাঁটু মুড়ে বসে দুই হাত তাসনুভার হুইলচেয়ারের দুই হাতলে রেখে চিন্তিত হয়ে বলে,'কি ব্যাপার?তোমার আবার কি হয়েছে?এমন মুখ বানিয়ে রেখেছ কেন?'

তাসনুভা দুইবার মাথা নেড়ে মলিন মুখে বলল,'কিছু না তো।তুমি যাও।'

'কিছু তো অবশ্যই।বলো বলো ঘটনা কি?'

তাসনুভা কিছুক্ষণ থম মেরে বসে থাকে।পরে শেষটায় মন খারাপ করে বলে,'তোমরা সবাই প্রচারণায় যাচ্ছ।আমারও যেতে ইচ্ছে হচ্ছে।কিন্তু ভাইয়া আমায় নিচ্ছে না।'

'নিচ্ছে না মানে?তার এতো বড়ো স্পর্ধা?তোমায় নিচ্ছে না?' খুবই রাগী রাগী মুখ করে বলল আদি।

তাসনুভা বিরক্ত হয়ে বলল,'নাটক করো না তো।সত্যিই মন খারাপ আমার।'

'আমি নাটক করছি না।সত্যি বলছি।'

আদি উঁচু স্বরে ডাকে,'আরহাম! এ্যাই আরহাম।'

আরহাম তার রুম বের হলো ভীষণ ব্যস্ত ভঙ্গিতে।চুল ঠিক করতে করতে বলল,'চল চল।লেইট হয়ে যাচ্ছি আমরা।'

'চল মানে?তুই তাসনুভা কে নিবি না?'

আরহাম থামল।একবার তাসনুভা আর একবার আদিকে দেখে সরু চোখে বলল,'কেন?তাস কে কেন নিব?আমরা কি কোনো পিকনিকে যাচ্ছি?'

আদি গজ গজ করে বলল,'তা আমরা যেখানেই যাচ্ছি,তাসনুভা কে নিতে সমস্যা কোথায় শুনি?বাচ্চা একটা মেয়ে।'

আরহাম চোখ মুখ কুঁচকে বলল,'বাচ্চা?তাসনুভা কোন দিক দিয়ে বাচ্চা?তুই কি এখনো সেই ২০১৪ তে পরে আছিস আদি?কাম অন।তাসনুভা আর বাচ্চা নেই।আঠারো হয়ে গেছে তার।'

আদি কটমট চোখ করে বলল,'যতই হোক।সে বাচ্চাই।বয়সে আমাদের অনেক ছোট।তাকে তুই বাড়ি রেখে যাবি কেন?সে গেলে কি ক্ষতি?সবাই তো যাচ্ছে।'

'সবাই যাচ্ছে না।আরিশ ভার্সিটিতে।সে তো যাচ্ছে না।'

'আগের দিন গুলোতে তো গিয়েছে।'

'আরিশ কে নিলে আমার কাজ হয়।তাস কে নিয়ে আমার কোনো কাজ হবে না।মেয়ে মানুষ খুব ঝামেলার জিনিস।উল্টো তাকে দেখে রাখার জন্য আমার আরেকজন লোক রাখতে হবে।মাইয়া মানুষের অনেক কাপঝাপ।এদের নিলেই মুসিবত।' আরহাম কিছুটা বিদ্রুপ,কিছুটা বিরক্তি মিশিয়ে কথাটা বলল।

তাসনুভা মুখ ফুলিয়ে তার পেটে একটা কি'ল দিয়ে তেঁতেঁ উঠে বলল,'সবসময় ভালো লাগে না ভাইয়া।'

আদি এগিয়ে এসে তাসনুভার পাশাপাশি দাঁড়িয়ে জোর গলায় বলল,'তাসনুভা যাবে।আমি নিয়ে যাব তাকে।'

'অদ্ভুত তো! আরিশ তো যাবে না।তাসনুভার খেয়াল রাখবে কে?'

'কেন?আমি আছি না?আমি রাখব তাসনুভার খেয়াল।আমি নিলাম দায়িত্ব।এবার অন্তত বাচ্চা মেয়েটাকে ফেলে যাস না প্লিজ।' একই সাথে গম্ভীর আর মলিন মুখে অনুরোধ করে আদি।

আরহাম আরো একনজর তাসনুভা কে দেখে।তারপরই হন্তদন্ত পায়ে সামনে যেতে যেতে বলে,'যা ইচ্ছে তা কর।পরে সমস্যা হলে আমি কিছু জানি না।'

তার কথা শুনতেই তাসনুভার মুখে হাসি ফুটল।সে মাথা তুলে আদিকে দেখে কৃতজ্ঞতা ভরা কন্ঠে বলল,'থ্যাংকু তোমাকে।তোমার জন্যই আজ যেতে পারছি।'

আদি বিনিময়ে একগাল হাসল।সামনে দেখতে দেখতে বলল,'চলো বাচ্চা।বাইরে যাওয়া যাক।'

***

'মামা,এই লেবুর রস হবে তো?' সামনে থাকা ভ্যান থেকে একটা কাগজি লেবু হাতে তুলে সেটা দেখতে দেখতে প্রশ্ন করে নবনীতা।

বর্ষা তখনো শেষ হয়নি।হুটহাট বৃষ্টির আগমনে ব্যস্ত নগরীর সিক্ত হয়ে উঠার ধারা তখনও অব্যাহত আছে।নবনীতা সারা দুপুর খাটে শুয়ে এপাশ ওপাশ করে শেষমেশ উঠে আসে।গাদলা দিনে তার ভীষণ ঘুম পায়,শরীরে আলসেমি ধরে যায়।লুবনা কাল নানাবাড়ি গিয়েছে।তাই আজ তার টিউশন নেই।আবহাওয়া আর পরিস্থিতি দু'টোই নবনীতার নিয়ন্ত্রণে।হঠাৎই পিঁক পিঁক শব্দে মুঠোফোন বেজে উঠে।টেইলর আবিদ চাচার ফোন।নবনীতা তড়িঘড়ি করে সেটা রিসিভ করে।সে দুইটা জামা সে*লাইয়ের জন্য দিয়েছিল।সেগুলো হয়ে গেছে।মহামান্য আবিদ সাহেব জানিয়েছেন বিকেলে দোকান বন্ধ হওয়ার আগেই যেন কাপড় দু'টো নিয়ে যায়।নবনীতা কল রেখেই সোজা রেডি হওয়ার জন্য উদ্যত হয়।এ শহরে সে সবচেয়ে বেশি মান্য করে টেইলর দের।একবার এরা কোনো কারণে ক্ষে*পে গেলে এরপর আর কোনো জামা ঠিকঠাক বানায় না।আবিদ সাহেব আবার এক ডিগ্রি উপরে।যেদিন যে জামা নিতে বলে,সেদিন না নিলে পরে আর সেই জামার হদিস খুঁজে পাওয়া যায় না।নবনীতার কাছে তার গুরুত্ব কোনো সংসদ সদস্যের চেয়ে কম না।

সে ঝটপট তৈরি হয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে।যাওয়ার আগে চিত্রাকে নিচের তালার মিনাদের বাড়িতে রেখে গেল।মিনা আর চিত্রা সমবয়সী।এদের এখন পর্যন্ত ভালোই ভাব আছে।পরবর্তীতে কি হবে নবনীতা জানে না।চিত্রার আবার কারো সাথেই দীর্ঘদিনের ভাব টিকে না।দুইদিন যেতেই আড়ি-বাড়ি হয়ে সম্পর্ক শেষ হয়ে যায়।

আবিদ সাহেবের কাছ থেকে জামা দু'টো নিয়ে নবনীতা বাড়ির পথ ধরে।রেলক্রসিং পার হতেই ফিরোজ মামার সবজির ভ্যান দেখে তার কদম শ্লথ হয়।সে এগিয়ে যায় টুকটাক সদাইয়ের জন্য।

কাগজি লেবুটা আরেক নজর দেখে সে চোখ পাকিয়ে বলে,'আগের বারের লেবুতে একটুও রস ছিলো না।পুরোটাই চামড়া ছিল।গুনে গুনে মনে হয় দুই ফোঁটা রস পেয়েছি।এগুলো যদি এমন হয় তখন?'

ফিরোজ নামের শ্যামবর্ণের লোকটি নিজের গলায় ঝুলানো গামছা ঠিক করতে করতে আত্মবিশ্বাসী হয়ে বললেন,'কি কন আফা?আপনের তাইলে কপাল খারাপ।নইলে ফিরোজের দোকান থেক্কা জিনিস লইয়া কেউ ঠগে না।'

নবনীতা ক্লান্ত শ্বাস ছাড়ে।আনমনে বলে,'সেই তো।আমারই কপাল খারাপ।এখন বলুন এগুলো ভালো হবে তো?'

'একদম ১০০%।'

নবনীতা দাম দর করে দুই হালি লেবু নিল।সাথে নিল দুই কেজি আলু।ফিরোজের দিকে টাকার নোট টা বাড়িয়ে দিতেই কেউ একজন পেছন থেকে তার জামা টেনে ধরল।চমকে উঠে নবনীতা।সাথে সাথে পেছন ফিরে সে।তার পেছনে থাকা মেয়েটাকে দেখতেই সে আশ্চর্য হয়ে বলে,'তাসনুভা তুমি?'

তাসনুভা এক গাল হাসল।তার পেছনে আদি দাঁড়িয়ে আছে।নবনীতা পেছন ফিরতেই সে কপালে হাত চেপে বলল,'মাই গড! তাস তোমাকে সেই একশো মিটার দূর থেকে চিনে ফেলেছে।আমি বলছিলাম এটা তুমি না।সে বলল সে নিশ্চিত এটা তুমি।এতো দূর থেকে সে কেমন করে চিনে নিল?'

নবনীতা ফিচেল হাসে।একটু ঝুকে তাসনুভার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলে,'আপনি বুঝবেন না এসব।এটা আমার আর তাসনুভার সিক্রেট।'

কথা শেষ করেই সে ডানে বামে দেখে বলল,'কিন্তু তোমরা এখানে কেন?'

'কাজে এসেছি।নির্বাচনী প্রচারণার কাজে।'

তাসনুভা আঙুল দিয়ে সামনের গলিটা দেখিয়ে বলল,''ভাইয়া রা সবাই সেখানে আছে।আমি তোমাকে দেখে এদিকে এসেছি।'

নবনীতা তার আঙুলের দিকে দেখে অবাক হয়ে বলল,'এই গলিতে?এখানে তো আমাদের বাসা।'
***

নবনীতারা যে বাড়িতে থাকে তার আশে পাশে অনেক গুলো ছোট ছোট বাড়ি।এলাকাটা কিছুটা কলোনির মতো,কিছুটা আবার মফস্বলের মতো।বাড়ি গুলোর ফাঁকে ফাঁকে আবার খালি জায়গা আছে।

আরহাম রেলক্রসিং থেকে শুরু করে সামনে যতো টং দোকান পড়েছে সবগুলোতেই গিয়েছে।হাত মিলিয়েছে,কোলাকুলি করেছে,মেকি সম্মান দেখাতে দেখাতে হাঁ*পিয়ে উঠেছে।পুরো সময় মুখে হাসি ধরে রাখতে তার কষ্ট হয়।কিন্তু কিছুই করার নেই।এইটুকু তাকে করতেই হবে।সামনে যেই পড়ে তার সাথেই আদিখ্যেতা করতে হয়।

আরহাম পকেট থেকে টিস্যু বের করে ঘাম মুছে।থেমে থেমে কয়েক পশলা বৃষ্টি হয়েছে।কিন্তু নগরীর বুকের উ*ত্তাপ কমেনি।ভ্যাপসা গরমে সে অতি'ষ্ঠ হয়ে যাচ্ছে।কিছুদূর সামনে যেতেই সে একটা খোলা জায়গা পেল।জায়গাটা কলোনির মতো।চারদিকে বাচ্চারা খেলছে।আরহাম আর তার ছেলেপেলে গুলো সেখানে যেতেই মুরুব্বি বয়সী লোকজনরা এগিয়ে এলো।আরহামকে আরো একদফা গালভর্তি হেসে তাদের সাথে করমর্দন আর কোলাকুলি করতে হলো।কি একটা অ'সহ্যকর অবস্থা!ঘামে ভেজা শরীরটা কোথায় এসির নিচে বসে একটু শান্তিতে দম ফেলবে,তা না।তাকে এখন টেনে টেনে হেসে যেতে হচ্ছে,যেন তার মনে কতোই না আনন্দ।

আচমকা চিরচেনা ডাকে চমকে উঠে সে।দ্রুত পেছন ঘুরে দাঁড়ায়।দৃষ্টি মেলে দেখে তার চেয়ে অনেকটা দূরে একটি ছোট্ট মেয়ে তার দিকে ছুটে আসছে।মুখে সেই মিষ্টি হাসি,কন্ঠে সেই আদুরে ডাক,'আরাম ভাই! আরাম ভাই!'

আরহাম তাকে দেখতেই হাসল,একেবারে সত্যিকারের হাসি।সে নিজ থেকেই দুই কদম এগিয়ে এসে খপ করে তার এক হাত ধরে তাকে কোলে তুলে নিল।সে এখন ডান হাতটা একটু একটু নাড়তে পারে।সে আজ চিত্রাকে দুই হাতে আগলে নিয়েছে।কোলে তুলতেই সে তার চোখের পাশে চট করে একটা চুমু খেয়ে বলল,'আরাম ভাইয়ের সোনামণি! আবার দেখা হয়ে গেল তোমার সাথে! তোমার বাসা কি এদিকে?'

চিত্রা হাত তুলে সামনের বাড়িটা দেখায়।বলে এটাই তাদের বাড়ি।সাথে এও জানায় সে নিচে খেলতে এসেছিল।তখনই সে আরহাম কে দেখতে পেয়েছে।আরহাম জবাবে কেবল মুচকি হাসে।তারপর এলোমেলো চোখে এদিক সেদিক দেখে।তারপর একটা শুকনো ঢোক গিলে মুখটা চিত্রার কানের কাছে এনে কেউ যেন শুনতে না পায় এমন চাপা স্বরে জিজ্ঞেস করে,'তোমার আপাই কোথায় চিত্র?'

চিত্র ঠোঁট উল্টে জানায় সে জানে না।বাইরে আছে কিন্তু কোথায় আছে সে জানে না।

নবনীতা যখন আদি আর তাসনুভা কে নিয়ে তাদের বাড়ির সামনে এলো,তখন সামনের দৃশ্য দেখতেই সে বাক'রুদ্ধ হয়ে পড়ে।তার থেকে একটু দূরেই আরহাম দাঁড়িয়ে আছে। চিত্র সেই বরাবরের মতো তার গলা জড়িয়ে আছে।আরহামের পাঞ্জাবির বোতামের কাছটায় একটা মিনি মাইক্রোফোন সেট করা।

তোফায়েল গলা ছেড়ে বলছে,'শনিবার রাত দিন,,,'

চিত্র তার কথা শেষ হতেই আরহামের মাইক্রোফোন টার কাছে এসে বাচ্চা বাচ্চা গলায় বলছে,'আরাম ভাইকে ভোট দিন।'

সাথে সাথেই আরহামের দলের ছেলেরা করতালি তে চারদিক মুখরিত করে দিচ্ছে।

নবনীতার চোয়াল ঝুলে যায়।আশ্চর্য হয়ে সে সামনে দেখে,দেখতেই থাকে।চিত্র দুষ্টু টা দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে।আরহাম কে দেখতেই সে জগৎ সংসার সব ভুলে যাচ্ছে।কথা নেই,বার্তা নেই কোলে চড়ে যাচ্ছে।এগুলো কেমন কথা?আরহাম তার কি লাগে?

তোফায়েল আবার বলল,'এক বড় না দুই বড়ো?'

এই স্লোগানটা সম্ভবত চিত্রার বেশি পছন্দ হয়েছে।সে এটা শুনতেই ভীষণ উৎফুল্ল হয়ে বলল,'আরাম ভাইয়ের মন বড়।'

আদি আর তাসনুভা আড়চোখে একজন আরেকজন কে দেখে।আদি ঝুকে এসে তাসনুভার কানের কাছে ফিসফিস করে,'আমি যা দেখতে পাই তুমিও কি তাই দেখতে পাও?'

তাসনুভা ঠোঁট টিপে হাসে।উত্তরে কেবল মাথা নাড়ে।আদি পুনরায় সামনে দেখে।হিশহিশিয়ে বলে,'সেরা দুলাভাই আর শ্যালিকা জুটি।'

নবনীতা আর এক মুহূর্তও দাঁড়ায় না।দৃপ্ত পায়ে হেঁটে যায় সামনের দিকে।ঠিক আরহামের মুখোমুখি এসে সে থামল।তাকে দেখা মাত্রই আরহামের মনে হলো তার কাছ দিয়ে কোথায় প্রবল বেগে বাতাস বয়ে গেছে।সমুদ্রের ঢেউ যেমন তীরে এসে আছড়ে পড়ে,তেমন এই মেয়েটির আগমনে তার অবাধ্য হৃদপিণ্ডে অনুভূতি গুলো বিশালাকার জলোচ্ছ্বাসের রূপ ধরে আছড়ে পড়ল।আরহাম চোরা চোখে একনজর তাকে দেখে।এই মেয়ে সবসময় এমন প্রাইমারি স্কুলের হেডমাস্টারদের মতো মুখ করে রাখে কেন?

নবনীতা ছোঁ মেরে চিত্রাকে আরহামের কাছ থেকে নিজের কাছে নেয়।কটমট চোখ করে বলে,'চিত্র কে নিয়েও পলিটিক্স শুরু করেছেন?'

আরহাম থতমত খেয়ে বলল,'কি?কি বললে তুমি?পলিটিক্স শুরু করেছি মানে?'

'এই যে এট্টুক বাচ্চাকে দিয়ে এসব বলাচ্ছেন,সে এসবের কি বুঝে?'

আরহাম মুখ শক্ত করে বলে,'সে আমাকে তোমার চেয়ে ভালোই বুঝে।'

নবনীতা পুনরায় কটমট করে তার দিকে তাকায়।এই চাহনি টা আরহামের এত্তো অপছন্দ! তবুও সে হজম করে নেয়।জীবনে চলার পথে কতো কিছুই মেনে নিতে হয়।নবনীতাকে এমন কটমট মুখ করার স্বত্তেও মাফ করা হলো।

নবনীতা গম্ভীরমুখে বলে,'শুনুন?চিত্রা বাচ্চা মানুষ।সে ভাবছে আপনি এমনই।খুব মিশুক,খুব ভালো।সে তো আর জানে না যে সব নেতারাই নির্বাচনের আগে মহাপুরুষ হয়ে যায়।নির্বাচন শেষ হতেই এদের আসল চেহারা বেরোয়।সে ভাবছে আপনি সারাজীবনই এমন থাকবেন।কিন্তু আপনি যে নির্বাচনের পর তার দিকে আর ফিরেও তাকাবেন না এটা তো আর সে জানে না।'

আরহাম শীতল চোখে তাকে একনজর দেখে।তার শান্ত মেজাজ সময়ের সাথে পাল্লা দিয়ে খারাপ হচ্ছে।সে থমথমে মুখে বলে,'তুমি কি সবজান্তা?আমি নির্বাচনের পর কি করব সেটাও তুমি জানো?এতো বেশি বুঝো কেন?এরপর থেকে একটু কম বুঝবে।বুঝেছ?'

নবনীতা দমল না।উল্টো কাঠকাঠ স্বরে বলল,'আমি সবই বুঝি।'

'কচু বুঝো তুমি।তোমার মাথায় সারাক্ষণ প্যাচ ঘুরে।কীভাবে আমার ভুল ধরা যায়,তুমি দিন রাত সেই তপস্যাই করো।' অত্যন্ত খিটখিটে মেজাজে উত্তর দেয় আরহাম।তারপরই নবনীতার সামনেই চিত্রার দু'টো হাত আঁকড়ে ধরে আদুরে কন্ঠে বলে,'ভাইয়া আসি চিত্র।তোমার সাথে আবার দেখা হবে কেমন?'

চিত্রা মাথা নাড়ে।নিজ থেকেই আরহামের গালে একটা চুমু খায়।আরহাম বিজয়ীর হাসি হাসে।নবনীতার চুপশে যাওয়া মুখটা তাকে ভীষণ শান্তি দিচ্ছে।ঐ নবনীতার কাজই হচ্ছে সবকিছু তে তার দোষ খুঁজে বেরানো।

আরহাম আর তার ছেলেপুলের দল সামনে এগিয়ে যায়।তাসনুভা তার কাছে এসে হাত নেড়ে বলল,'টাটা আপু। আবার দেখা হবে।'

নবনীতা চিত্রা কে কোল থেকে নামিয়ে মিষ্টি হেসে বলল,'ইনশাআল্লাহ তাসনুভা।নিজের খেয়াল রাখবে।কেমন?'

সবাই যার যার মতো এগিয়ে যায়।মহল্লার সামনের ভীড় কিছু সময় যেতেই মিলিয়ে যায়।নবনীতা চিত্রার হাত ধরে বাড়িতে আসে।কি অদ্ভুত! চিত্র এই লোককে একটু বেশিই পছন্দ করে না?

****

চরম ব্যস্ততায় আরো দু'টো দিন কেটে যায়।নির্বাচনের বাকি আর মাত্র আটদিন।সব দলের মাঝে প্রচন্ডরকম ব্যস্ততা আর উৎ'কন্ঠা কাজ করছে।প্রবল উত্তে'জনায় কাটছে প্রতিটা মুহূর্ত।

মতিঝিল মহানগরের অফিসে তখন নেতাকর্মী দের সাং'ঘাতিক ভীড়।একজন বের হচ্ছে তো আরেকজন আসছে।আরহামের হয়েছে নাজে'হাল অবস্থা।ইদানীং সে নিজেই নিজেকে চেনে না।কোথায় গেল তার গ্লেম?কোথায় গেল চোখে মুখের সেই চার্ম?ইদানিং মনে হয় বাবা কি করে এতোকিছু সামলাতেন,তাও হাসি মুখে?আরহাম তো জেতার আগেই আধ'ম'রা হয়ে গেছে।

সারাদিনের কাজ শেষে সন্ধ্যার একটু আগে সে পার্টি অফিস থেকে বেরিয়ে এলো।কোনোরকম গাড়ির দরজা টেনে ভেতরে গিয়ে বসল।এসির পাওয়ার বাড়িয়ে ড্রাইভার কে বলল গাড়ি স্টার্ট দিতে।

ড্রাইভিং সিটের পাশের সিটে তোফায়েল বসেছে।
আরহাম বসেছে ব্যাকসিটে,সমস্ত গায়ের ভার ছেড়ে।মতিঝিল ছেড়ে গাড়িটা দ্রুত গতিতে সামনে এগিয়ে যায়।আরহাম পাঞ্জাবির দু'টো বোতাম খুলে তপ্ত শ্বাস ছাড়ে।আনমনে বাইরে দেখতেই কিছু একটা দেখে তার চোখ আটকায়।সে দ্রুত বলে ওঠে,'মোতাহের গাড়ি থামাও এক্ষুনি।'

মোতাহের সঙ্গে সঙ্গে ব্রেক চেপে গাড়ি থামালেন।আরহাম গাড়ির জানালা খুলে বাইরে দৃ্ষ্টি নেয়।তার দৃষ্টি অনুসরণ করে তোফায়েলও সামনে তাকায়।চোখ গোল গোল করে বলে,'আরে এটা দাবাং নবনীতা না?'

***

নবনীতা মাত্রই লুবনা কে পড়িয়ে বাড়ি ফিরছিল।পথিমধ্যে কেউ তাকে ডাকতেই সে পেছন ফিরে আবিষ্কার করল লোকটা ইফাজ।

সে থামতেই ইফাজ এগিয়ে আসে।নম্র স্বরে জানতে চায়,'কেমন আছ পরী?'

নবনীতা পুনরায় হাঁটা ধরে।ক্ষীণ স্বরে কেবল বলে,'ভালো।'

আচমকা সে হাতে টান খেতেই চমকে উঠে।পেছনে ফিরতেই দেখে ইফাজ আলতো হাতে তার কবজি চে'পে ধরেছে।নবনীতা এক ঝাড়ায় তার হাত ছাড়িয়ে নেয়।চেঁ'চিয়ে উঠে বলে,'এসব কি?এগুলো কেমন অ'সভ্যতা?'

ইফাজ বিনয়ী স্বরে বলল,'কাম ডাউন।আমি জাস্ট তোমায় থামাতে চেয়েছি।তোমাকে টাচ করার কোনো ইনটেনশন নেই আমার।'

'থামাতে চেয়েছ মানে?রাস্তাঘাটে এগুলো কেমন অ'সভ্যতা?'
সে থামল।পরক্ষণেই নিজের তর্জনী তুলে ইফাজকে কিছুটা সতর্ক করে বলল,'এরপর যদি আর এমন কাজ করেছ,তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না।তোমার সাথে আমার কোনো কথা নেই।দয়া করে যখন তখন কথা বলতে আসবে না।আমি কিন্তু কয়েকবার সাবধান করেছি তোমায়।'

সে কথা শেষ করেই হনহনিয়ে চলে গেল।ইফাজ শুকনো মুখে সটান দাঁড়িয়ে রইল।এতোটা রে'গে গেল কেন নবনীতা?সে এমন কি দোষ করেছে?তার সাথে একটু কথা বললে কি নবনীতার জাত যাবে?এই বারবার প্রত্যাখ্যান যে তার বুকে তী*রের ফলার মতো বিঁ'ধে,সেটা কি নবনীতা বোঝে না?

অদূরেই একটি কালো গাড়ির ভেতর থেকে এক জোড়া চোখ গভীর মনোযোগে তাকে দেখল।সময়ে সময়ে সেই চোখ চাপা ক্রো*ধে র'ক্তিম হয়।দুই হাত মুঠ করে সে কয়েক পল থম মেরে বসে থাকে।দাঁতে দাঁত পি'ষে বলে,'তোফায়েল! এর পরিচয় বের করে একে দুই ঘন্টার মধ্যে আমাদের ডেরায় নিয়ে আসবি।বুঝেছিস?'

চলবে-

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 19 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন