#কল্পনায়_তুমি_আমার🌿
#লেখিকাঃজেরিন_রায়হানা
#পর্বঃ_১
সালটা ২০২৫ সকাল সকাল জেসিকা সাজুগুজু করায় ব্যাস্ত। মেলায় যাবে বলে খুব ভোরে ঘুম থেকে ওঠে রেডি হচ্ছে। হঠাৎ মাহিন বলে, কি রে জবা ফুল এতো সুন্দর করে সেজিছিস কেন? মেলায় যাবো তো সাজবো না.?? আর তুমি তো আমাকে তোমার সাথে নিয়েও যাবে না মনে হচ্ছে? তাই বান্ধবীর জন্য অপেক্ষা করছি। ওমা তুই আমাকে একবারও বলেছিস যে তুই মেলায় যাবি তাহলে তো নিয়ে যেতামই, যদিও তুই সুন্দরী তোকে নিয়ে গেলে সবাই ভাববে আমি আর তুই জামাই বউ, কথাটা বলেই মাহিন হাসতে থাকে। মাহিন চৌধুরী বাড়ির বড় নাতি, রায়হান চৌধুরী আর মাইশা চৌধুরীর একমাত্র ছেলে। আর জেসিকা চৌধুরী বাড়ির ছোট নাতনি মোহিম চৌধুরী আর ফারিন চৌধুরীর একমাত্র মেয়ে জেসিকা চৌধুরী। বাড়ির ছোট ছেলে আমজাদ চৌধুরী আর রিফা চৌধুরীর বড় মেয়ে নিশা চৌধুরী আর ছোট মেয়ে রাইশা চৌধুরী। এই নিয়েই তাদের পরিবার অনেক হাসি খুশির পরিবার তাদের। ওও মাহিন ভাই চলো আমি তোমার সাথে মেলায় যাবো। আরেহ তোর বান্ধবী আসবে বললি যে, আরে বাদ দাও আমি তোমার সাথেই যাবো চলো নিয়ে। আচ্ছা চল। মাহিন ভাই চলো না ওই দিকে যাই, আরে না ওই দিকে ছেলে আছে তোকে নিয়ে যাবো না, আচ্ছা বলেই মন খারাপ করে থাকলো জেসিকা। কিরে জবা ফুল মন খারাপ করলি?? না মন খারাপ করিনি, আচ্ছা তাহলে চল তোকে কিছু কিনে দেই কি কি নিবি বল সব কিনে দিবো। আরে না না কিছু কিনবো না চলো ফুচকা খাবো, আচ্ছা চল। ফুচকা খেতে খেতে জেসিকা প্রশ্ন করলো, আচ্ছা মাহিন ভাই তুমি আমাকে জবা ফুল বলো কেন?? আমার নাম তো জেসিকা চৌধুরী। আরে পাগলি জবা ফুল যেমন পবিত্র আর সুন্দর তেমনই তুইও সুন্দর আর পবিত্র, তাই তোকে জবা ফুল বলি বুঝলি?? হুম হুম বুঝলাম। আচ্ছা চল বাড়ি যেতে হবে চাচি ফোন দিচ্ছে চল তারাতাড়ি বাড়ি যাই। আচ্ছা চলো। হাটতে হাটতে জেসিকা আবার বলে ওঠে,, ওও মাহিন ভাই আমি তো সুন্দর না তাহলে তুমি জবা ফুলের সাথে আমাকে তুলনা করো কেন?? ধুর পাগলি কে বলেছে তুই সুন্দর না তুই অনেক সুন্দর তোর চোখ ডাগর ডাগর, চুল সমুদ্রের ঢেউয়ের মতো তোর মুখে এক আকাশ পরিমান মায়া। কিন্তু তুই চিকন এটা বলেই মাহিন হেসে ওঠে। উফ মাহিন ভাই আমি তো মোটা হতে চাই কিন্তু পারি না তো হুম হুম হইছে চল বাড়ি এখন। হ্যা চলো। মেলার সাইডে কিন্তু রাস্তার ছেলেরা জেসিকাকে কিছু খারাপ কথা বলে, তখন জেসিকা মাহিনের শার্ট চেপে ধরে, মাহিন এটা বুঝতে পেরেই, খুব দ্রুত জেসিকাকে নিয়ে বাড়ি আসে। চাচি চাচি,,,৷ কিরে এতো চেচাচ্ছিস কে?? চাচি তোমার মেয়েকে নিয়ে কোথাও যাওয়া যাবে না। কেন রে কি হলো?? তোমার মেয়েকে দেখে ছেলেরা বাজে বাজে কথা বলছিল। তো আমার মেয়েটা কোথায় মুচকি হেসে বললেন ফারিন চৌধুরী। হিল জুতা পরলে কি ভালো করে হাটতে পারবে বলো??? জুতা খুলতেই ১ ঘন্টা লাগায় দেখো বাহিরে জুতা খুলছে তোমার মেয়ে। আচ্ছা যাইহোক যা তুই ফ্রেশ হয়ে রুমে যা তোর বন্ধু এসেছে দেখা কর যা,, ওহ কখন এসেছে ওরা। তোকে তো ফোন দিচ্ছি ধরছিস না তো, আরে তোমার মেয়েকে সামলাবো নাকি মোবাইল সামলাবো বলো?? অবশ্যই আমার মেয়েকে সামলাবি,, হ্যা ওটাই করেছি। আচ্ছা যা তারাতাড়ি ওরা কখন থেকে বসে আছে যা দেখা কর গিয়ে।
কিরে ঈষান কখন আসলি? এইতো রে একটু আগে আসলাম আর তুই তো তোর জবা ফুলকে নিয়ে ঘুরতে ব্যাস্ত আমাকে তো পাত্তাই দেস না। ঈষান হচ্ছে মাহিনের বেস্ট ফ্রেন্ড। মাহিন বলে ধুর পাগল জবা ফুল কে আমি ঘুরতে নিয়ে গেছিলাম তো তাই তোর ফোন টা তুলতে পারিনি। আচ্ছা মাহিন তুই কবে তোর জবা ফুল কে তোর মনের কথা বলবি? আরে এখন না পরে বলবো। পরে পরে করে করে দেখিস তোর জবা ফুল কে অন্য কেউ বিয়ে করে নিবে। আরে না সময় মতো বলে দিবো। হুম। এই মাহিন আমি বাড়ি যাই একটা ক্রিকেট ম্যাচ দেখবো। আচ্ছা যা।........ । জেসিকা..... এ্যাই জেসিকা..... কৈ রে তোর বান্ধবী রুহি এসেছে। মা ডাকছো? হুম যা বাগানে রুহি তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা। এই রুহি আমার গাছের ফুল ছিড়লি কেন?? এই আমি না তোর বান্ধবী তাহলে আমি নিলে কি হবে? দেখ আমার ফুল ছিড়া পছন্দ না। আচ্ছা বা বা আর তুলবো না খুশি?? হুম। জেসিকা? হ্যা বল তুই মাহিন ভাইকে সব বলে দিচ্ছিস না কেন?? তুই বল যে তুই মাহিন ভাইকে ভালো বাসিস। আরে না সময় হোক তখন বলে দিলেই হবে। হ্যা তুই সময় নিয়ে থাক আর হুট করে কেউ একজন তোর মাহিন ভাইকে বিয়ে করে নিক তাই না?? আরে না না এসব বলিস না প্লিজ এটা বলেই জেসিকা কান্না শুরু করলো,, এই পাগলি আমি মজা করলাম তো প্লিজ কান্না করিস না দেখ আমি কানে ধরছি আর এমন কথা বলবো না। আচ্ছা বলেই জেসিকা সাভাবিক হচ্ছে। হুট করেই রাইশা এসে বলে জেসিকা আপু মাহিন ভাই তোমাকে ডাকছে। মাহিন ভাই ডাকছে?? হুম তারাতাড়ি এসো। হ্যা যাচ্ছি তুই যা। রুহি বললো এই জেসি এবার মনে হয় মাহিন ভাই তোকে কিছু বলবে।হ্যা বলার জন্যই তো ডেকে পাঠালো। তুই আসলেই বোকা। কেন আমি বোকা না বুঝলি, আরে পাগলি আমি বলতে চাচ্ছি মাহিন ভাই হয়তো তোকে প্রপজ করবে। জেসিকা বললো, আরে না মাহিন ভাই আমাকে অন্য কথা হয়তো বলবে আমি যাই অনেক দেরি হলো তো। আচ্ছা যা আর কালকে বলিস আমাকে তোর মাহিন ভাই তোকে কি বললো। আচ্ছা বললোনি বাই। রুমে ঢুকতেই মাহিন হুংকার দিয়ে বলে জেসিকা?? জেসিকা কিনচিত ভরকে যায় ভয়ে ভয়ে মাহিনকে বলে মাহিন ভাই রুহির সাথে গল্প করতে করতে ভুলেই গেছিলাম তাই আসতে দেরি হলো সরি মাহিন ভাই। চুপ কর.... । মাহিন ভাই আর এমন হবে না এবারের মতো মাফ করো প্লিজ। আচ্ছা বস এখানে। জেসিকা বসে আছে তখন মাহিন একটা কালো ব্যাগ থেকে একটা ঘড়ি বের করে নিশাকে দিলো তারপর আরেকটা মেকআপ বক্স রাইশাকে দিয়ে বললো বল তোদের পছন্দ হয়েছে?? নিশা আর রাইশা বললো হ্যা হ্যা অনেক পছন্দ হয়েছে। নিশা বললো মাহিন তুই হয়তো একজনকে দিতে ভুলে গেছিস। না নিশা আপু আমি তো তোমাদের দিলাম। নিশা বলে ওটে আরেকজনকে এখানে ডেকে এনে বসে রেখেচিস তার কি কিছু নেই?? মাহিন বলে না ভুলে গেছি তাই আনতে পারিনি ওর জন্য। তখন জেসিকা বলে সমস্যা নাই আমার তো সব কিছুই আছে আর তোমরা পেয়েছো এটাই অনেক ভালো। বলে জেসিকা চলে গেলো। রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ রুমে ঘুমতে গেছে। রাত ১১:০৭ তখন মাহিন জেসিকার রুমে এসে বলে এই জবা ফুল ওট তারাতাড়ি ওট। জেসিকা তারাহুরো করে ওটে বলে কি হয়েছে মাহিন ভাই? তখন মাহিন একটা লাল রং এর ব্যাগ থেকে ১৫ ডজন কাচের রেশমি চুড়ি জেসিকা কে দিয়ে বলে দেখতো তোর পছন্দ হয় কি না?? জেসিকা চুড়ি হাতে দিয়ে বলে তুমি আমার হাতের মাফ পেলে কিভাবে?? মাহিন বলে তোর হাত কি আমি কম ধরেছি নাকি তোর হাতের মাফ আমার জানা আছে। জেসিকা অনেক খুশি হয়ে চুড়ি গুলো দেখছে তখন আরেকটা ব্যাগ থেকে লাল শাড়ি বের করে জেসিকাকে বলে দেখ এটাও তোর পছন্দ হয়েছে তো?? জেসিকা বলে মাহিন ভাই তুমি এতো কিছু আনতে গেছো কেন এতে তো তোমার অনেক টাকা নষ্ট হলো। ধুর পাগলী তোর জন্য নিলে আমার লছ হবে না বরং লাভ হবে। এই নে তোর জন্য একটা সুন্দর জবা ফুল। ওমা কি সুন্দর ফুল অনেক সুন্দর। আর শোন কালকে এগুলো পরে আমাকে দেখাবি বুঝলি? আর যদি অন্য কোনো ছেলে দেখে তাহলে কিন্তু তোকে পুকুর ফেলে দিবো? না না শুধু তুমি দেখা আর কাউকে দেখাবো না বলেই জেসিকা হাসি দেয়। মাহিন বলে শোন জবা ফুল তখন সন্ধ্যায় ঐরকম ব্যাবহারের জন্য সরি রে আর ওদের সামনে এসব দিলে ওরা মন খারাপ করতো তাই তোকে স্পেশাল ভাবে দিলাম। ভাইয়া তোমাকেও আমি একটা জিনিস দিবো। কিহ? তুই আবার কি কিনেছিস আমার জন্য?? জেসিকা ড্রয়ার থেকে একটা বক্স বের করে মাহিন কে দিয়ে বললো এই নাও জানি না পছন্দ হবে কি না তবে একবার হলেও পরে দেখো। আচ্ছা পরবো। আর অনেক রাত হয়েছে ঘুমা তারাতাড়ি। আচ্ছা তুমিও ঘুমাও। হুম তোকে বলতে হবে না রাতে সবাইই ঘুমাই। উফ আবার ত্যাড়ামি করো। আচ্ছা বা বা good night জবা ফুল। good night মাহিন ভাই। সকাল সকাল জেসিকা মাহিনের দেওয়া শাড়ি পরে রেডি হয়ে বসে আছে। তখনই হঠাৎ মাহিন জেসিকাকে বলে এই জেসিকা আমার রুমে আয় কথা আছে। হ্যা বলো কি কথা? আর কেমন লাগছে বলো? জবা ফুল আৃার বিয়ে ঠিক হয়েছে রে। জেসিকা এই কথা টা শুনে আকাশ থেকে পড়লো মনে হয়। জেসিকা কিছু বলতেও পারছে না। শুধু দেখছে ওর মাহিন ভাইকে চোখ ভরে দেখছে। মাহিন বললো কি রে কিছু বলবি না তুই???জেসিকা গুনগুনিয়ে গেয়ে ❝ বুকের ভিতর নোনা বেথ্যা... চোখে আমার ঝরে কথা... এপার ওপার তোলপার একা.... যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে ❞ গানটা বলেই জেসিকা নিজের রুমে দৌড় দেয়। কিন্তু মাহিন চেয়েছিল জেসিকা যেন বলে এই বিয়ে তুমি করো না মাহিন ভাই আমি তোমাকে ভালোবাসি, কিন্তু জেসিকা এমনটা কিছু বললো না
পর্ব 1
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান