ফন্ট সাইজ:
থিম:
প্রেমের অন্তরালে

পর্ব 1

লেখক: মৃদুলা বর্মন

প্রেমের অন্তরালে
লেখনীতে:মৃদুলা বর্মন
পর্ব:১

—'তোর মতো বেহায়া মেয়ে আমি আর দুটো দেখিনি। এত বার প্রত্যাখ্যানের পরেও আবার প্রেম নিবেদন করতে আসিস! লজ্জা করে না?'

লোকশূন্য স্থানটি মুহূর্তেই কিছু লোকের সমাগমে পূর্ণ হয়ে উঠল স্মরণের হুংকারে। ময়ূরীর হাত থেকে ফুলটা পড়ে গেছে অনেকক্ষণ। অথচ সে খেয়ালই করেনি। মেয়েটার মুখ থেকে একটা 'রা' পর্যন্ত বের হচ্ছে না। লজ্জায়-অপমানে মূর্ছা গেল অষ্টাদশী ময়ূরীর হৃদয়।

প্রিয় পুরুষটির মুখ থেকে এমন কথা শুনতে কার-ই বা ভালো লাগে?

শেষবারের মতো হয়তো চোখের জল মুছতে যাচ্ছিল ময়ূরী। ঠিক তখনই স্মরণ তার দিকে হাত তুলতে গেল। এই দৃশ্যটুকু চক্ষুতগোচর হতেই ভয়ে চোখ খিঁচে বন্ধ করে নিল ময়ূরী।

কিন্তু উঠানো হাতটা আর তার গায়ে পড়ল না।

ময়ূরী পিটপিট করে চোখ খুলতেই দেখতে পেল, তার সামনে কেউ একজন ঢাল হয়ে দাঁড়িয়ে স্মরণের কব্জি চেপে রেখেছে। কিছুক্ষণ হয়তো বোঝার সময় নিলো ময়ূরী,বুঝলও,

লোকটা আর কেউ নয়—
স্মরণের ছোট ভাই, স্বয়ং 'উজান'।

ময়ূরী সন্তর্পণে চোখের জল টুকু মুছে আকস্মিক ঘটা কাহিনীতে মনোনিবেশ করতে চাইছে।তার জন্য না আবার ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লেগে যায়!

স্মরণ উজানের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়েছে।ক্রোধে হুঙ্কার দিয়ে উঠলো উজান,

-'তুই ওর গায়ে হাত তুলেছিস কেনো?'

-' তা তো ওকেই জিজ্ঞেস করলে পারিস।একটা অপয়া মেয়ের জন্য নিজের ভাইয়ের হাত রুখে ধরতে লজ্জা করলো না তোর?'

তৃষা এসে দাঁড়িয়েছে ময়ূরীর পাশে। অনেকটা দৌড়েই এসেছে উজানের পেছন পেছন।তাই হাঁপাচ্ছে।আসতেই এই দৃশ্য দেখে খানিক অবাক হলো।ময়ূরীর মুখে দিকে তাকিয়ে বুঝল মেয়েটা চতুর্থ বারের মতো প্রত্যাখ্যান হয়েছে সেই পুরুষের যাচ্ছে,যেই পুরুষ তাকে অনেকাটা ভালোবাসে।

হঠাৎই তৃষার ভাবনার ছন্দপতন ঘটল।দেখল,
উজান স্মরণের শার্টের কর্লার ধরেছে, রাগে গর্জে উঠে উজান বলল,

-'তাই বলে তুই ওর গায়ে হাত তুলবি? তুই যে আমার বড় ভাই তা স্বীকার করতে সম্মানে বাঁধছে আমার।'

-' তাহলে করিস না স্বীকার, এমনিতেও তো স্বীকার করা না করায় আমার আসে যায় না।আর হ্যাঁ তোর পেয়ারিকে আমার থেকে দূরে থাকতে বলিস।সুন্দর,বড়লোক ছেলে দেখলেই তো লেলিয়ে পরে, তোর কীভাবে ওই এতিমটাকে মনে ধরলো ভগবানই জানে।

বলেই উজানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিলো স্মরণ।কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো।

উজান এবার অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো ময়ূরীর দিকে।ময়ূরীর সর্বাঙ্গ কেঁপে উঠলো।শুষ্ক ঢোক গিললো।
ময়ূরী ভয়ে ভয়ে সেখান থেকে যেতে উদ্যত হলেই উজানের গুরুগম্ভীর মুখে নিজের নামটা শুনতে পেলো।তার ময়ূরী হলেও উজান তাকে ময়ূরীনি ডাকে।পরিচিত ডাক টা শুনে চকিতে ফিরে তাকালো উজানের দিকে, তবে বেশিক্ষণ তাকাতে পারল না।অন্য দিকে দৃষ্টি নিবদ্ধ রাখতে গিয়ে চোখে পড়ল পাশের বাড়ির নন্দিতার মা এতক্ষণ ঘটে যাওয়া কাহিনী টুকু তার কাকির কাছে লাগাতে যাচ্ছে। এ আর নতুন কিছু না।আজ হয়ত ময়ূরীর কপালে মার ছাড়া কিছুই জুটবে না যতক্ষণ তিথি দিদি বাড়িতে না আসে।সেদিকে আর মন দিল না ময়ূরী।তাদের পাশে জড়ো হয় অল্প সংখ্যক মানুষের ভিড়টা
নিস্তেজ প্রায়।

উজান ময়ূরীর হাত টা টানতে টানতে তৃষার থেকে কয়েক হাত দূরে নিয়ে গেলো।
এদিকে প্রিয় পুরুষকে অন্য নারীর হাত ধরে নিয়ে যাওয়ার দৃশ্য টুকু অবলোপন করতে তৃষা মুখ ফিরিয়ে আড়ালে দুফোঁটা অশ্রু বিসর্জন দিলো।আচ্ছা পৃথিবীটা এমন কেনো?
নাকি তাদের জন্য অন্য রকম। এ কেমন চক্রাকার ভালোবাসা তাদের?

কানে ভেসে আসছে উজানের কণ্ঠ,লোকটা হয়তো অষ্টাদশীর উপর বেজায় রাগ করেছে!

-'তুই জানিস লোকটা তোকে ভালোবাসে না।বারংবার অপমান করে প্রত্যাখ্যান করে।তবুও তার পানে কি মোহ যে বার বার ওই লোকটার কাছে যাস?

ময়ূরীর কান্না থেমে গেছে অনেকক্ষণ,মেয়েটা খুব বেশি কাঁদে না।আগে কাঁদতো এখন জানে কেঁদে কেঁদে জীবন পার হবে,তাই আর হয়তো কাঁদে না।

ময়ূরী অকপটে বলল,

-' কোনো মোহ নেই।তবে কি তাও আমি জানি না।ভালোবাসার সংজ্ঞা আমি জানি না।মা-বাবা, বন্ধু-বান্ধব ,প্রিয় পুরুষের ভালোবাসা কেমন হয় তাও জানি না। কখনো কাউকে ভালোবাসিনি আর আপন জনের ভালোবাসা কেমন হয় তাও ভালো জানি না।শুধু নিজের বলতে একটা দিদি আছে।যাকে খুব ভালোবাসি। সে ও আমাকে ভালোবাসে।আর স্মরণদা?
সে হয়তো আমার কিশোর কালের আবেগ ছিল।তিনবার প্রত্যাখ্যান পেয়েছি ঠিকই কিন্তু তার সম্বন্ধে আজ আমার ধরনের বদলে গেছে।প্রথম বার বলেছিল আমি বড় হলে সে নাকি ভেবে দেখবে।কিশোরী মন তাই ভেবে খুশি ছিল।তাই দ্বিতীয় বার আশা নিয়ে গেছি বয়স তখন সতেরো, ব্যস্ততা দেখিয়েছে। তৃতীয় বার সময় চেয়েছে।বলেছে ভেবে দেখবে।সেই আশায় বুক বেঁধেছি।সেই ভেবে আজ আবার এসেছি।মাঝে সময় কিন্তু দুবছর কেটে গেছে!এই দুই বছরে মাত্র চারবারই প্রেম প্রস্তাব দিয়েছি।

এত টুক বলে থামলো ময়ূরী,কান্নারা গলায় দলা পাকিয়ে আসছে।না প্রত্যাখ্যানের দুঃখে নয়, মানুষ চিনতে না পারার দুঃখে।সে তো সবে অষ্টাদশী আর কত মানুষ চিনবে?আর কত বাস্তবতা শিখবে এইটুকু বয়সে? আর অপমান হওয়ার দুঃখ? এটা তার কাছে তিন বেলা ভাতের মতো।

উজান চুপ করে রইলো মেয়েটার অবস্থা সম্পর্কে তো অবগত, আর কিছুক্ষণ আগে নন্দিতার মায়ের দৃশ্য টুকু ও চোখে পড়েছে।আজ মেয়েটার কপালে নির্ঘাত দুঃখ আছে।টা অবশ্য রোজই থাকে, আজ হয়তো মাত্রা টা বেশিই হবে।উজান চুপটি করে প্রিয় ময়ূরীনির প্রস্থান দেখল।ফোস করে শ্বাস ছাড়ল উজান।

তার সামনে এসে দাঁড়ালো আরেকজন নারী।যাকে আজ সেও প্রত্যাখ্যান করেছে।তার ভাইয়ের মতো চার বার নয় বহু বার।কিন্তু অভদ্রদের মতো আচরণ করে নয়।তৃষার সাথে আর কথা বাড়াতে চাইলো না উজান।তাই দ্রুত পদে বাইক নিয়ে ছুটে গেলো অজানা উদ্দেশ্যে।

তৃষা হয়তো কিছু বলতে চেয়েছিল। তা শুনল না উজান।রেখে গেলো আরেক ভঙ্গুর নারীকে।

তৃষা সন্তর্পণে নিজের চোখের জল মুছে যেতে নিয়েছে সবেই কিন্তু স্মরণ পিছু ডাকলো।ফিরে তাকালো তৃষা।স্মরণ আকুতি ভরা স্বরে বলল,

-'আমায় ও তো একবার ভালোবাসতে পারো! উজান তো তোমায় ভালোবাসে না।এক অলক্ষীর পিছনে পড়ে মশগুল আছে।'

স্মরণের আকুতি মিশ্রিত কথার পাচ্ছে তৃষা কাঠ কাঠ জবাব দিলো,

-' আগে নিজের আচার-আচরণ,ব্যবহার ঠিক করুন।

বেশ রুষ্ট স্বরে কথা গুলো বলে তৃষা ও চলে গেলো। শুধু রয়ে গেলো ময়ূরীর সাথে হম্বিতম্বি করা ব্যক্তিটি।

স্মরণ ফেলফেল করে চেয়ে রইলো তৃষার প্রস্থানের পানে।
তৃষা বোঝে না সে যে তার জন্যই ময়ূরীর সাথে এমন করে।যেই চক্রাকার প্রেম চলছে তাদের মাঝে এর ইতি কোথায়? ভাবতে ভাবতে মশগুল হয়ে পড়ল অসভ্য লোকটি।

টং দোকানে ভিড় লেগে আছে।গিয়ে এক কাপ চা খাওয়ার আশায় স্মরণ ও এই স্থান ত্যাগ করলো। ফেলনার মতো পড়ে রইলো শুধু অষ্টাদশী ভালোবাসার পুষ্পরাজি!

চলবে.......

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন