ফন্ট সাইজ:
থিম:
~~শেষ_পর্যন্ত_তুমি~~

পর্ব 3

লেখক: নাঈমা জান্নাত

নতুন অ্যাসিস্ট্যান্ট ছেলেটির নাম রোহান।

প্রথম দিন থেকেই কাজের প্রতি তার আন্তরিকতা ও মনোযোগ ইফরাদের বেশ নজর কেড়েছে। অল্প সময়ের মধ্যেই ছেলেটি নিজের যোগ্যতার প্রমাণ দিতে শুরু করেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানেই অফিসের বেশিরভাগ কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে গুছিয়ে নিয়েছে সে।

রোহানকে নিয়ে ইফরাদ বেশ সন্তুষ্ট। তার কাজের ধরন দেখে মনে হচ্ছে, ছেলেটি ভবিষ্যতেও নিজের দায়িত্ব ঠিক এভাবেই পালন করবে।

একদিন দুপুরে ইফরাদ নিজের কেবিনে বসে মনোযোগ দিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইল দেখছিল। চারপাশে নীরব পরিবেশ। হঠাৎ করেই কেবিনের দরজা ঠেলে রোহান প্রায় দৌড়ে ভেতরে প্রবেশ করল।

তার মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ।

— স্যার! একটা সমস্যা হয়েছে!

ইফরাদ ফাইল থেকে চোখ তুলে ভ্রু কুঁচকে তাকাল।

— কী হয়েছে?

রোহান কিছুটা ইতস্তত করে ভয়ার্ত কণ্ঠে বলল,

— স্যার, আমাদের কোম্পানির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইল সার্ভার থেকে ডিলিট হয়ে গেছে!

— What?

কথাটা শুনেই ইফরাদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। তার চোখেমুখে মুহূর্তেই কঠোরতা ফুটে উঠল।

— কীভাবে সম্ভব?

ইফরাদের গম্ভীর কণ্ঠে রোহান আরও বেশি ঘাবড়ে গেল। কী বলবে, কীভাবে পরিস্থিতি সামলাবে—কিছুই যেন বুঝে উঠতে পারছে না।

কয়েক মুহূর্ত চুপ থেকে অবশেষে নিচু স্বরে বলল,

— জানি না, স্যার!

ইফরাদের চোখ দুটো ক্রমশ সরু হয়ে এলো।

কোম্পানিটি চালু হয়েছে মাত্র কয়েক দিন। এরই মধ্যে এমন শত্রু তৈরি হলো কীভাবে? আর কে-ই বা তাদের কোম্পানির গুরুত্বপূর্ণ ফাইলগুলো মুছে দেওয়ার সাহস করল?

প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খেতে লাগল তার।

সারাদিন ধরে তদন্ত চালিয়েও কোনো সূত্র পাওয়া গেল না। রাত পর্যন্ত চেষ্টা করেও ব্যর্থ হতে হলো তাকে।

অবশেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরল ইফরাদ।

নিজের রুমে প্রবেশ করতেই চোখ আটকে গেল টেবিলের ওপর রাখা একটি খামের দিকে।

কপালে হালকা ভাঁজ ফেলে খামটির দিকে এগিয়ে গেল সে। অবাক হয়ে সেটি হাতে তুলে নিল। খামের ওপর কোথাও প্রেরকের নাম কিংবা কোনো পরিচয় লেখা নেই।

কৌতূহল নিয়ে ধীরে ধীরে খামটি খুলে ভেতর থেকে একটি কাগজ বের করল।

কাগজটির দিকে চোখ পড়তেই মুহূর্তের মধ্যে তার মুখের অভিব্যক্তি বদলে গেল।

লাল কালিতে লেখা মাত্র একটি লাইন—

"তোমার নতুন বিজনেস বেশিদিন টিকবে না, ইফরাদ চৌধুরী।"

লেখাটি পড়ে ইফরাদের মুখ কঠিন হয়ে উঠল। চোখেমুখে ফুটে উঠল চাপা ক্রোধ।

কিন্তু চিঠির কথাগুলোর চেয়েও বেশি ভাবিয়ে তুলল অন্য একটি বিষয়।

খামের ওপর প্রেরকের কোনো নাম নেই। এমনকি কে চিঠিটি পাঠিয়েছে, তারও কোনো সূত্র নেই।

আর সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো—

বাড়ির কড়া নিরাপত্তাব্যবস্থা ভেদ করে কে এই চিঠি তার রুমের টেবিলে রেখে গেল?
ইফরাদ খামটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। তার চোখে এখন আর বিস্ময় নেই, বরং সেখানে জমাট বেঁধেছে তীব্র ক্রোধ।

দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল,

— কে পাঠিয়েছে এটা? কার এত বড় সাহস যে আমার বাড়িতে ঢুকে এমন কিছু রেখে গেল?

হঠাৎ করেই গর্জে উঠল সে।

— কে? কে এসেছিল?

কথাগুলো বলতে বলতে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে এলো ইফরাদ। বাড়িতে তখন আর কেউ ছিল না। সে সিঁড়ি দিয়ে নিচে নেমে জোরে জোরে ডাকতে লাগল,

— রহিম চাচা! রহিম চাচা!

কিছুক্ষণ পর বাড়ির দারোয়ান রহিম চাচা এগিয়ে এলেন।

— হ, বাজান! কও, কী হইছে? তোমার কিছু লাগবো?

ইফরাদ রাগে শক্ত হয়ে থাকা চোয়াল নিয়ে প্রশ্ন করল,

— চাচা, বাসায় কি কেউ এসেছিল?

ইফরাদের চোখেমুখের কঠোরতা দেখে রহিম চাচা কিছুটা ঘাবড়ে গেলেন।

— আইছিলো ছোট সাহেব। কিছু হইছে নাকি, সাহেব?

— কে এসেছিল?

— চিনি না সাহেব। ওই যে, মানসের ঘরে ঘরে গিয়া মালপত্র দিয়া যায় না? অমন দেখতে এক লোক আইছিল। আইয়া একখান খাম দিয়া কইল, এইডা আপনাগো ঘরে রাইখা দিতে। আর কিছু জানি না সাহেব!

রহিম চাচার কথা শুনে ইফরাদ আর একটি শব্দও উচ্চারণ করল না। দ্রুত পায়ে নিজের রুমে ফিরে এলো।

রাগে তার মুখমণ্ডল লাল হয়ে উঠেছে। ফর্সা মুখের ওপর নীলচে শিরাগুলো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। চোখ দুটোতে যেন আগুন জ্বলছে।

খামটা টেবিলের ওপর ছুড়ে ফেলে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলতে লাগল,

— প্রথমে অফিসের সার্ভার থেকে গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট হলো... আর এখন আমার বাড়িতে খাম পাঠিয়েছিস!

কিছুক্ষণ থেমে আবারও গর্জে উঠল সে।

— কে তুই? Who the hell are you, bastard? এত বড় সাহস তোর! আমার সঙ্গে খেলতে এসেছিস?

ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল,

— Wow! তোর কলিজা তো দেখছি বেশ বড় হয়ে গেছে!

এক মুহূর্ত থেমে চোখ দুটো আরও সরু করে ফেলল ইফরাদ।

— ঠিক আছে... খেলতে যখন নেমেছিস, শেষটা দেখার জন্য প্রস্তুত থাকিস। ইফরাদ চৌধুরীর সঙ্গে লাগার পরিণতি কী হতে পারে, সেটা খুব শিগগিরই বুঝতে পারবি।

তারপর রাগে ফুঁসতে ফুঁসতে আবারও বিড়বিড় করে উঠল,

— জানওয়ারের**** বাচ্ছা,,,তোকে আমি জেন্ত*** কবর দিবো...!!
-- ইফরাদ এর সাথে লাগতে আসার পরিণতি কি হতে পারে তা তুই কল্পনাও করতে পারবি না।

পরের দিন—

অফিসের সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। মূলত ইফরাদ বুঝতে পেরেছে, পুরো ঘটনাটা কে ঘটিয়েছে। তাই সে খুব বুঝেশুনে প্রতিটি পদক্ষেপ ফেলছে। তবে যে এই কাজ করেছে, তাকে বিন্দুমাত্র বুঝতে দিচ্ছে না যে ইফরাদ ইতিমধ্যেই তার পরিচয় জেনে গেছে।

কিছুক্ষণ পর ইফরাদ ল্যাপটপ বন্ধ করে চেয়ারে হেলান দিল। ঠিক তখনই দরজায় নক করার শব্দ হলো।

-- May I come in, boss?

ইফরাদ গম্ভীর কণ্ঠে বলে উঠল—

-- Come in.

রোহান কেভিন কেবিনে প্রবেশ করল। ভেতরে এসে ইফরাদের সামনে দাঁড়িয়ে বলল—

-- Boss, ইন্টারভিউ দেওয়ার জন্য সবাই এসে গেছে। করিডোরে সবাই আপনার অপেক্ষায় রয়েছে।

ইফরাদ হাতঘড়ির দিকে একবার তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। এরপর কোটটা ঠিক করতে করতে বলল—

-- ঠিক আছে, সবাইকে ইন্টারভিউ রুমের বাইরে অপেক্ষা করতে বলো। একে একে সবাইকে ভেতরে পাঠাবে।

রোহান মাথা নাড়িয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। ইফরাদ প্রয়োজনীয় ফাইলগুলো হাতে নিয়ে ধীর পায়ে ইন্টারভিউ রুমের দিকে এগিয়ে গেল।

ইফরাদ ইন্টারভিউ নেওয়া শুরু করল। একে একে সবাই ইন্টারভিউ দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আবারও দরজায় নক করার শব্দ হলো।

-- May I come in, sir?

ইফরাদ ফাইলের দিকে তাকিয়ে থেকেই বলল—

-- Yes, come in.

মেয়েটি ভেতরে প্রবেশ করল।

ইফরাদ ফাইল থেকে চোখ না সরিয়েই বলল—

-- বসো।

-- Thank you, sir.

ইফরাদ এবার ফাইল থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকাল। কিন্তু মেয়েটিকে দেখামাত্রই তার দৃষ্টি আটকে গেল। মুহূর্তের জন্য যেন সে বাকরুদ্ধ হয়ে পড়ল!

চলবে..!!
লেখিকা:নাঈমা জান্নাত।
~~শেষ_পর্যন্ত_তুমি~~

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন